27-Apr-2026

Tuesday 28 April 2026

29-Apr-2026

আদানি থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ

The Financial Express

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ, যা জাতীয় গ্রিডে সরবরাহ বাড়াতে সহায়তা করছে।বিপিডিবি সূত্র জানায়, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় এবং বর্তমানে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেছেন, ধাপে ধাপে সরবরাহ আরও বাড়বে এবং এতে সার্বিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লোডশেডিং কমাতে সহায়তা মিলবে।এদিকে ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার ও আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যোগ হওয়ার কথা রয়েছে।আরএনপিএল, যা বাংলাদেশের আরপিসিএল ও চীনের রাষ্ট্রায়ত্ত নরিনকোর যৌথ উদ্যোগ, সেখান থেকেও এদিন ৬০০ মেগাওয়াট উৎপাদন শুরু হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

The Business Standard

২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে আজ থেকে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হচ্ছে। এর মাধ্যমে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

জুন থেকে শুরু থার্ড টার্মিনালের কিস্তি পরিশোধ, চলবে ২০৫৬ পর্যন্ত

The Financial Express

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখনো চালু না হলেও আগামী জুন থেকে এর ঋণের কিস্তি পরিশোধ শুরু হচ্ছে, যা চলবে ২০৫৬ সাল পর্যন্ত। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, টার্মিনাল চালু না হলেও বছরে হাজার কোটি টাকার বেশি কিস্তি শোধ করতে হবে। জাইকার অর্থায়নে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এই প্রকল্পের কাজ আগেই প্রায় শেষ হলেও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঠিক করতে জটিলতা তৈরি হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি জোরদার করা হয় এবং ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে চালুর লক্ষ্য ধরা হয়েছে।টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বেবিচক চেয়ারম্যান জানান, বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। নেগোসিয়েশন শেষ হলে চুক্তি সই, টেস্ট রান এবং পরবর্তী প্রস্তুতি শেষে সীমিত আকারে টার্মিনাল চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Former board bids for regaining SIBL, petitions regulator

The Financial Express

A reversal of the five Islamic bank merger begins as former shareholders of Social Islami Bank Ltd officially appeal for regaining the troubled bank's conditional control through a new legal window. The much-talked-about insertions into the newly enacted Bank Resolution Act 2026 that modified the merger-related ordinance of the post-uprising interim government, thus, begin to come into action. Former chairman and sponsor shareholder of the shahirah-based bank Major (Retd.) Dr Md. Rezaul Haque, on behalf of the former board of directors, submitted Monday an application to Governor of Bangladesh Bank (BB) Md. Mostaqur Rahman in pursuant to the section 18(Ka) of the Bank Resolution Act, officials said.

Most of Dhaka's rooftop solar systems dead

The Financial Express

Hope of transition into clean renewable energy, now a global agendum, dims as most of the rooftop solar-power systems installed in Dhaka have gone dead, a spot survey shows. Over a decade of policy push had only 113.67-megawatt-capacity panels installed across the capital city, but nearly 70 per cent of the rooftop solar systems in DPDC area are found inactive due to weak maintenance, monitoring gaps, and multi-owner residential complexities. In 2010, the government made it mandatory for customers to have solar-energy systems to get new electricity connections, in order to boost renewable-energy coverage. Residential units must generate at least 3.0 per cent of their power from solar systems each while industrial and commercial users exceeding 50KW are required to generate 10 per cent, according to a government rule.

তিন নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা ও এক ব্রোকারেজ হাউজকে বিএসইসির জরিমানা

Bonik Barta

নিরীক্ষায় অবহেলা, আর্থিক প্রতিবেদনে জালিয়াতি এবং গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে তিনটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম এবং একটি ব্রোকারেজ হাউজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি মাসে জারি করা পৃথক কয়েকটি আদেশের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল থাকা সত্ত্বেও ‘‌স্বচ্ছ’ নিরীক্ষা প্রতিবেদন প্রদানের দায়ে তিনটি নিরীক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট নিরীক্ষকদের নির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধ করেছে বিএসইসি।

যৌক্তিক হলে ব্যবসায়ীদের দাবি বিবেচনায় নেয়া হবে

Bonik Barta

আবদুর রহমান খান বলেছেন, ‘নানা সীমাবদ্ধতা ও রাজস্ব লক্ষ্যমাত্রার চাপে আগামী বাজেটে ব্যবসায়ীদের সব দাবি মেনে নেয়া সম্ভব হবে না। তবে দাবি যৌক্তিক হলে তা বিবেচনায় নেয়া হবে।’ রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে গতকাল সকালে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এ মন্তব্য করেন।

জলবায়ু পরিবর্তনে হুমকিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড

Bonik Barta

প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি। তার বুকে বিন্দুর মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু দ্বীপ। এসব দ্বীপই বিশ্বের মোট টুনা মাছের অর্ধেকের বেশি জোগান দেয়। এ দ্বীপপুঞ্জের ঠিক মাঝখানে ৩৩টি দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট দেশ, নাম কিরিবাতি। আয়তনে নিউইয়র্ক শহরের সমান দেশটিতে স্থলের চেয়ে জলই বেশি। কিন্তু আজ জলবায়ু পরিবর্তনের এক অদৃশ্য থাবা দেশটির প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড টুনা শিল্পকে ধসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। খবর বিবিসি।

বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

Bonik Barta

গ্রিন এনার্জি সমাধানে এরই মধ্যে বহু কাজ হয়েছে। জ্বালানিপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় আমদানিনির্ভর হওয়ায় নবায়নযোগ্য উৎস বা বিকল্প প্রযুক্তিগত সমাধানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এক্ষেত্রে প্রাকৃতিক সমাধানও রয়েছে। কিন্তু আমরা প্রযুক্তিগত সম্ভাবনাকে সম্ভবত গুরুত্ব দিতে পারছি না। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত এক্ষেত্রে সম্প্রতি একটি নতুন চমক দেখিয়েছে। দেশটির বেসরকারি জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিনভাইজ একটি চুলা তৈরি করেছে। এতে পাইপলাইন নেই, আগুন জ্বালাতে সিলিন্ডারও লাগে না। শুধু পানি থাকলেই চলে। গ্রিনভাইজ এ চুলার নাম দিয়েছে ‘প্লাগ অ্যান্ড প্লে হাইড্রোজেন চুলা’। সামান্য একটু পানি ঢেলে সুইচ চাপলেই চুলার ভেতর জ্বালানি তৈরি হয়। মূলত ‘নব’ ঘোরালে পানিতে থাকা হাইড্রোজেন আলাদা হয় এবং এটিই মূলত জ্বালানি হিসেবে পোড়ে। চুলাটি এরই মধ্যে অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রযুক্তিটিকে বাস্তব রূপ দিয়েছে। অর্থাৎ নীতিপর্যায়ে সুস্পষ্ট সহযোগিতা ও উৎসাহ পাওয়ায় এ ধরনের বিকল্প উদ্ভাবন হচ্ছে। বাংলাদেশ এ উদাহরণ থেকে শিক্ষা নিয়ে দেশীয় পরিসরেই এ ধরনের চুলা বানানোর পদক্ষেপ নিতে পারে।

আন্তর্জাতিক বাজারে কয়লার দাম সাত সপ্তাহে সর্বনিম্নে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পর এবার কয়লার দামেও বড় পতন দেখা গেছে। সাত সপ্তাহের মধ্যে কয়লার দাম এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম ১৩০ ডলারের নিচে নেমে এসেছে। এর মাত্র এক মাস আগে গত ২০ মার্চ আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন প্রতি টন কয়লার দাম ছিল ১৪৬ ডলার ৫০ সেন্ট। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের আভাস এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু হতে পারে, এমন প্রত্যাশায় বিশ্ববাজারে কয়লার ওপর চাপ কমতে শুরু করেছে।

হরমুজ প্রণালি খুললেই উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন স্বাভাবিক হবে

Bonik Barta

পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই উপসাগরীয় অঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সম্প্রতি আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন। ব্যাংকটির গবেষণা শাখা জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে জ্বালানি তেল উৎপাদন আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা থাকলেও প্রাক-যুদ্ধকালীন পূর্ণ মাত্রায় পৌঁছতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

মাশরুম চাষকে জ্ঞানভিত্তিক ব্যবসায় রূপ দিতে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ

Bonik Barta

বাংলাদেশে মাশরুম চাষ এখন আর কেবল সাধারণ কৃষি নয়, বরং এটি একটি জ্ঞানভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করছে। দেশের বিভিন্ন প্রান্তে এর জনপ্রিয়তা বাড়লেও ক্ষতিকর ছত্রাকের আক্রমণ চাষীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে নতুন উদ্ভাবিত পদ্ধতি নিয়ে চাষীদের অংশগ্রহণে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে। আইইউবির লাইফ সায়েন্স বিভাগের আয়োজনে এ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন উদ্যোক্তা অংশ নেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল মাশরুম চাষে ছত্রাক দমনের নতুন পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া এবং টেকসই বিপণন ব্যবস্থা নিয়ে আলোচনা করা। আয়োজকরা জানান, চাষীদের মতামত নিয়ে এ পদ্ধতিকে আরো উন্নত করা হবে।

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সরকারের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ২২ এপ্রিল এ শেয়ার ইস্যু করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৩-২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে এ শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড। তাছাড়া এজিএম সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫ হাজার কোটি থেকে বাড়িয়ে ১৭ হাজার কোটি টাকা করা হয়েছে।

১৭৯ কোটি টাকা বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইলস

Bonik Barta

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঋণ ও ইকুইটির মাধ্যমে এ অর্থায়ন করা হবে। পাশাপাশি কোম্পানিটির পর্ষদ কারখানা-সংলগ্ন এলাকায় ৫০ দশমিক ৩৭ শতাংশ জমি কেনার বিষয়েও অনুমোদন দিয়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি জানিয়েছে, ২৬ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় বর্তমান কারখানা প্রাঙ্গণে ওপেন-এন্ড (রোটর) স্পিনিং উৎপাদন সক্ষমতা বিদ্যমান দৈনিক ২৫ থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করার অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের লক্ষ্য হলো বিদ্যমান উৎপাদন প্রক্রিয়ার উচ্ছিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বৃদ্ধি করা এবং বর্তমান অব্যবহৃত সক্ষমতাকে কাজে লাগানো। উৎপাদিত সুতা কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহৃত হবে, যা উৎপাদন প্রক্রিয়ার সমন্বয় এবং সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

‘ম্যারাথনে’ নাইকিকে পেছনে ফেলল অ্যাডিডাস, শেয়ারদরে উল্লম্ফন

Bonik Barta

ম্যারাথন দৌড়ে নাইকিকে পেছনে ফেলার খবরে শেয়ারবাজারে ইতিবাচক সাড়া পেয়েছে অ্যাডিডাস। গতকাল লেনদেনে জার্মান ক্রীড়াপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। অ্যাডিডাসের মতে, এ সাফল্যের নায়ক কেনিয়ার দৌড়বিদ সাবাস্টিয়ান সাওয়ে। তিনি প্রথম পুরুষ হিসেবে কোনো আনুষ্ঠানিক দৌড়ে ২ ঘণ্টারও কম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ড গড়েছেন। এ সময় তার পায়ে ছিল অ্যাডিডাসের ফ্ল্যাগশিপ জুতা ‘আডিজেরো আডিওস প্রো ইভো ৩’। খবর রয়টার্স

বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে

Bonik Barta

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লেগেছে সাধারণ মানুষের পকেটে। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে এখন বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা বেড়েছে। অস্ট্রেলিয়া থেকে ভিয়েতনামসহ বিশ্বের সবখানেই ক্রেতারা এখন ভিড় করছেন ইভির শোরুমগুলোয়। খবর আল জাজিরা। বাজার বিশ্লেষকরা বলছেন, তেলের বাজারের অস্থিরতা থেকে বাঁচতে মানুষ এখন স্থায়ী সমাধান খুঁজছে। সিডনিভিত্তিক ‘অ্যামেজিং ইভি’র মালিক রসকো জুয়েল আগে একটি পুরনো ইভি বিক্রি করতে পারতেন প্রতি দুই সপ্তাহ অন্তর। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তার ব্যবসার চিত্র বদলে গেছে।

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের প্রযুক্তি খাতে। যুদ্ধের কারণে ইলেকট্রনিক ডিভাইসের অন্যতম প্রধান যন্ত্রাংশ ‘প্রিন্টেড সার্কিট বোর্ড’ বা পিসিবি তৈরির কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সার্ভার পর্যন্ত সব ধরনের ডিভাইসের উৎপাদন খরচ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। খবর রয়টার্স। প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আশঙ্কা করছে, এ সংকটের কারণে বিশ্ববাজারে ইলেকট্রনিক পণ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যেতে পারে।

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

Bonik Barta

গ্রাহকদের জন্য আরো আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ফলে আর্থিক প্রতিষ্ঠানটির গ্রাহকরা টয়োটা ব্র্যান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। আইপিডিসি ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং টয়োটা বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রেমমিত সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

স্বর্ণের রেকর্ড দাম বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার গহনার বাজার

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির ফলে দক্ষিণ এশিয়ায় স্বর্ণের চাহিদায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। খাঁটি স্বর্ণের বদলে ‘ওয়ান গ্রাম’ গোল্ড প্লেটেড বা ইমিটেশন গহনার দিকে ঝুঁকছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। মূলত আভিজাত্য বজায় রেখে আর্থিক চাপ সামলাতেই এমন বিকল্প বেছে নিচ্ছে তারা। খবর আলজাজিরা। দক্ষিণ এশীয় সংস্কৃতিতে স্বর্ণ কেবল অলংকার নয়, বরং এটি সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তার প্রতীক। তবে বর্তমানে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে স্বর্ণের প্রলেপ দেয়া গহনার চাহিদা ব্যাপক বেড়েছে। এসব গহনার নকশা খাঁটি স্বর্ণের মতোই নিখুঁত হলেও দাম অনেক কম হওয়ায় সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে।

সংঘাত নিরসন প্রচেষ্টায় স্থবিরতা, জ্বালানি তেলের দাম আরো বেড়েছে

Bonik Barta

চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় আজো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে ও অঞ্চলের জ্বালানি বৈশ্বিক সরবরাহ চেইনের বাইরে রয়ে গেছে। জুনে সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ৪৫ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে আজ সকালে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ৬৮ সেন্টে দাঁড়িয়েছে। আগের সেশনে দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। টানা সপ্তম দিনের মতো বাড়ছে এ সূচক।

Envoy Textiles bets on recycled cotton to scale up production, cut costs

The Financial Express

Envoy Textiles has decided to invest in resource mobilisation, through which recycled and recovered cotton will be used to produce yarn at scale. The implementation of the plan will improve waste management as well as expand production capacity, helping the company forgo reliance on external sourcing. The amount to be invested is Tk 1.79 billion, aimed at doubling Envoy's open-end (rotor) yarn production capacity to 50 metric tonnes per day at its existing factory premises in Bhaluka, according to a regulatory filing on Monday.

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

The Business Standard

বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ডলারের দাম আরও কমিয়ে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মৌখিক নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে মানি এক্সচেঞ্জ হাউস থেকে রেমিট্যান্স সর্বোচ্চ ১২২ টাকা ৮৫ পয়সা দরে কিনতে বলা হয়। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৩ এপ্রিল জারি করা নির্দেশনায় ব্যাংকগুলোকে ডলারের দাম ১২২ টাকা ৯০ পয়সায় সীমিত রাখতে বলা হয়েছিল। সর্বশেষ নির্দেশনা সেই হার থেকে সামান্য কমানো হয়েছে, যা স্থানীয় বাজারে ডলারের দর ধীরে ধীরে নামিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান প্রচেষ্টারই অংশ।