ন্যাশনাল পলিমারের মুনাফা কমেছে প্রায় তিন গুণ
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির মুনাফা চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের বছরের তুলনায় প্রায় তিন ভাগ কমেছে। আয় কমে যাওয়ার পাশাপাশি কাঁচামালের উচ্চমূল্যের কারণে মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৮ পয়সায়।
বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ ও নিট মুনাফা বেড়েছে ৫৬ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটির চলতি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় হয়েছে ৩২০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪০ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সায়।
আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানোর দাবি
Bonik Barta
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের আবাসন খাতের নিবন্ধন ব্যয় কমানো এবং কর কাঠামোকে আরো যৌক্তিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: ব্যবসায়ীদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তারা ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কর্তৃক আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সময়োপযোগী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন অত্যন্ত জরুরি। কর ব্যবস্থার আধুনিকায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি ও উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।’
পোশাক শিল্পে করছাড় ও প্রণোদনা দাবি
Bonik Barta
দেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট মোকাবেলা এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎসে কর হ্রাস ও নগদ সহায়তার ওপর কর অব্যাহতির দাবি জানিয়েছে দেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনগুলো।রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে গতকাল এক প্রাক-বাজেট আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে রফতানি খাতে দেয়া প্রণোদনার ওপর কর আরোপের বিরোধিতা করে কর কাঠামো সংস্কারের প্রস্তাবও উত্থাপন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নগদ সহায়তার ওপর আরোপিত ১০ শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি রফতানি আয়ের ওপর উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৬৫ শতাংশ নির্ধারণ এবং তা পাঁচ বছর কার্যকর রাখার প্রস্তাব করেছে সংগঠনটি।
কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব
Bonik Barta
দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে আর্থিক সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক আরএম নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।
দেশের বেসরকারি ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা ব্র্যাক ব্যাংকের
Bonik Barta
দেশের বেসরকারি ব্যাংকগুলোর ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ২০২৫ সালে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকায়। এর আগে ২০২৪ সালে করেছিল ১ হাজার ৪৩২ কোটি টাকার নিট মুনাফা। সে হিসাবে গত বছর ব্যাংকটির নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়েছে। ব্র্যাক ব্যাংকের গতকালের পর্ষদ সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। সভা থেকে ব্যাংকটির শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক হিসেবে দেয়া হবে বলে ব্যাংকটি থেকে জানানো হয়।
মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ইউরিয়ার দাম বেড়েছে ৭০%
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির পাশাপাশি অস্থিতিশীল হয়ে উঠেছে ইউরিয়া সারের দাম ও সরবরাহ। উৎপাদন ব্যাহত হওয়া ও সরবরাহ সংকটের কারণে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে এ সারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কৃষিতে বহুল ব্যবহৃত ইউরিয়ার দাম ফেব্রুয়ারির তুলনায় মার্চে প্রায় ৪২ শতাংশ বেড়েছে। আর যুদ্ধ শুরুর পর মাত্র দুই মাসের ব্যবধানে স্পট মার্কেটে ইউরিয়ার দাম প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে সামনের দিনগুলোয় ইউরিয়া সারের বাজারে অস্থিরতা আরো বাড়তে পারে। সেক্ষেত্রে বৈশ্বিক কৃষি উৎপাদন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আমদানিনির্ভর বাংলাদেশকে ইউরিয়ার সরবরাহ নিশ্চিতে স্থানীয় উৎপাদনে জোর দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন ধরা হয়েছে এ কমিটির মেয়াদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকাল চিফ হুইপ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাবটি জাতীয় সংসদে উত্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রস্তাব উপস্থাপনকালে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সমস্যা সৃষ্টি হয়েছে, যার আঁচ এসে লেগেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সংসদে ঐতিহাসিক ঐকমত্যের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাবমতো সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ১০ সদস্যবিশিষ্ট কমন কমিটি গঠনে একমত হয়েছেন।
উচ্চ আমদানি শুল্কের কারণে বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বেশি
Bonik Barta
বাংলাদেশে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূরক শুল্কের সর্বোত্তম হার নির্ধারণ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার একটি কার্যকর কর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। পিআরআইও সরকারকে একটি টেকসই কর ব্যবস্থা গড়ে তুলতে সহায়তায় আগ্রহী। উচ্চ আমদানি শুল্ক—কাস্টমস ডিউটি, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও সম্পূরক শুল্ক—এ কারণে বাংলাদেশের ভোগ্যপণ্যের দাম আন্তর্জাতিক মানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা রাজস্ব আয়ের তুলনায় অনেক বেশি অভ্যন্তরীণ মূল্য বাড়াচ্ছে। ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের তুলনা করলে দেখা যায়, বাংলাদেশের মূল্যস্তর অনেক বেশি, যা বর্তমান আমদানি কর কাঠামোর বিকৃত প্রভাব নির্দেশ করে।’
Deep tax reforms could double revenue earnings
The Financial Express
Bangladesh could nearly double its tax revenue without raising rates if it undertakes deep reforms in tax administration, improves compliance, and reduces systemic leakages, experts said on Sunday. They argued that with stronger transparency, accountability and enforcement capacity, the country's tax-to-GDP ratio could rise from the current level of below 7.0 per cent to around 15 per cent. Key recommendations include separating tax-policy formulation from tax-collection functions and modernizing the VAT and supplementary duty regime to make the system more efficient and investment-friendly.
July-Mar L/C opening stagnates while settlement declines
The Financial Express
Import orders remained nearly unchanged during the first nine months of FY2025-26, as businesses adopted a cautious approach amid geopolitical tensions and persistent foreign- exchange pressures. However, actual payments for imports fell by more than $2.0 billion, reflecting weaker private-sector demand, tighter regulatory controls and ongoing uncertainty surrounding global supply chains, particularly through the Strait of Hormuz. According to Bangladesh Bank (BB) statistics, the country opened letters of credit (L/Cs) equivalent to $53.94 billion until March of the current financial year, up by only 0.35 per cent from the corresponding period of the previous year.
Low demand, high costs drag down foreign firms' profits in 2025
The Financial Express
Most listed multinational companies experienced a sharp year-on-year decline in profits in 2025, weighed down by elevated finance costs, persistent macroeconomic challenges, and political uncertainty. Sluggish demand, driven by prolonged high inflation, alongside rising raw material costs, has complicated the business environment, market Economic activity has slowed following the August 2024 political changeover, with inflationary pressures squeezing demand and shrinking profitability, according to market analysts. "The broader economic activity remained slow amid lingering macroeconomic challenges, while operating costs increased due to high input prices, hitting multinational companies' bottom lines," said Md Akramul Alam, head of research at Royal Capital.
Slow spending drags RADP execution to 36pc in 9 months
The Financial Express
Core ministries responsible for human development have utilised less than one-third of their Revised Annual Development Programme (RADP) allocations during the first nine months of the current fiscal year, according to the latest data from the Implementation Monitoring and Evaluation Division (IMED).
The underperformance of these key ministries, including the Ministry of Primary and Mass Education, Ministry of Health and the Ministry of Education, dragged overall RADP implementation down to 36.19 per cent during the July-March period of FY'26, marking a second consecutive annual decline and the lowest execution rate in a decade, the IMED's monthly ADP progress report revealed on Sunday.
E-bikes power next mobility boom as top corporates pile in
The Business Standard
A quiet but fast-moving shift is underway on Bangladesh's roads as electric bikes and e-scooters emerge as a new growth industry, drawing over Tk2,000 crore in fresh investments and rapidly rising consumer demand. What began as a niche market just a few years ago is now drawing significant investment from some of the country's largest conglomerates, including Nasir Group, Walton, PRAN-RFL Group, Runner Automobiles and Akij Group.
ইউক্রেনের শস্য রফতানি কমেছে ২২%
Bonik Barta
চলতি বিপণন বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ইউক্রেনের শস্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি পরিষেবার এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণেই বিশ্ববাজারে দেশটির শস্য সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষিজমি থেকে রফতানি টার্মিনাল পর্যন্ত শস্য পরিবহন করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমানে বিশ্ববাজারে শস্যের দাম কম হওয়ায় অনেক কৃষক ভবিষ্যতের ভালো দামের আশায় শস্য মজুদ করে রাখছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি কোটার কারণেও রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্বিগুণ দামে ২৫ লাখ টন ইউরিয়া সার আমদানি করছে ভারত
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রেকর্ড ২৫ লাখ টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দেশটিকে গত দুই মাসের তুলনায় প্রায় দ্বিগুণ দাম গুনতে হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী, এর পরিমাণ ভারতের বার্ষিক মোট ইউরিয়া আমদানির প্রায় এক-চতুর্থাংশ। খবর রয়টার্স। ভারতের সার আমদানিকারক সংস্থা ইন্ডিয়ান পটাশ লিমিটেড (আইপিএল) পশ্চিম উপকূলের জন্য প্রতি টন ৯৩৫ ডলার দরে ১৫ লাখ এবং পূর্ব উপকূলের জন্য ৯৫৯ ডলার দরে ১০ লাখ টন সার কেনার বিষয়ে সম্মত হয়েছে। এর মাত্র দুই মাস আগের টেন্ডারে প্রতি টনের দাম ছিল ৫০৮-৫১২ ডলারের মধ্যে। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে আমদানি খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। টেন্ডারের শর্ত অনুযায়ী, আগামী ১৪ জুনের মধ্যে এ সারের চালান বন্দর ছাড়ার কথা রয়েছে।
এশিয়ার কফির বাজারে স্থবিরতা
Bonik Barta
এশিয়ার কফির বাজারে চলতি সপ্তাহে কেনাবেচা কমেছে। ভিয়েতনামে ছুটির কারণে বাজার কিছুটা স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় নতুন ফসল আসার অপেক্ষায় দামের প্রিমিয়াম (সংযোজিত মূল্য) কমতে শুরু করেছে। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে বর্তমানে প্রতি কেজি কফি প্রায় ৩ ডলার ৩২ সেন্ট থেকে ৩ ডলার ৩৫ সেন্টে (৮৭ হাজার ৩০০ থেকে ৮৮ হাজার ডং) বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি সপ্তাহে কয়েক দিন সরকারি ছুটির কারণে মে মাসের আগে বাজার আবার সচল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সাম্প্রতিক বৃষ্টিপাত কফি বাগানের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে বলে মনে করছেন চাষীরা।
ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে ৭৫%
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যটির আমদানি কমেছে প্রায় ৭৫ শতাংশ। মূলত দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় আমদানি হ্রাস পেয়েছে বলে জানান ব্যবসায়ী ও আমদানিকারকরা। ভোমরা কাস্টম হাউজের দেয়া তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে মাত্র ১৪৯ দশমিক ৯৮ টন মসুর ডাল দেশে এসেছে, যার আর্থিক মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৬২২ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৪৭২ দশমিক ২ টন। ব্যবসায়ীরা বলছেন, আমদানির এই নিম্নমুখী প্রবণতা শতকরা হিসেবে প্রায় ৭৫ শতাংশ।
ভারতে স্থিতিশীল থাকলেও দাম কমেছে থাইল্যান্ডে
Bonik Barta
চলতি সপ্তাহে এশিয়ার চালের বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। মুদ্রার মান কমায় ভারতীয় চালের দাম স্থিতিশীল রয়েছে। তবে বাজারে চাহিদা কম থাকায় থাইল্যান্ডের চালের দাম অনেকটা কমেছে। ভারতের স্থানীয় বাজারে ধানের দাম বাড়লেও রুপির মান কমায় রফতানি মূল্যে কোনো প্রভাব পড়েনি। ফলে বিশ্ববাজারে ভারতীয় চাল এখন থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় সস্তা। খবর বিজনেস রেকর্ডার। বিশ্বের প্রধান চাল রফতানিকারক দেশ ভারতে বর্তমানে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল প্রতি টন ৩৪৪-৩৫০ ডলারে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দামে লেনদেন হয়েছে। কলকাতার ব্যবসায়ীরা জানান, ডলারের বিপরীতে রুপির মান গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রুপির এ দরপতন ধান উৎপাদনের বাড়তি খরচ সামলাতে সাহায্য করছে। ফলে বিশ্ববাজারের ক্রেতাদের কাছে ভারতীয় চালের চাহিদা আগের মতোই রয়েছে।
মার্চে বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৪.২%
Bonik Barta
বিশ্ববাজারে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। চীনে উৎপাদন কমে যাওয়ায় গত মার্চে বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদন ৪ দশমিক ২ শতাংশ কমেছে। এশিয়া ও ইউরোপের দেশগুলোয় উৎপাদন কমলেও ভারত ও যুক্তরাষ্ট্রের বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ভারত বর্তমানে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সাম্প্রতিক তথ্যানুযায়ী, বিশ্বের ৬৯টি দেশে মার্চে মোট ১৫ কোটি ৯৯ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। এ দেশগুলো বিশ্ববাজারের প্রায় ৯৮ শতাংশ ইস্পাত উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় এবার উৎপাদনের এ হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
ইস্পাত উৎপাদনের এ নিম্নমুখিতার প্রধান কারণ চীন। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকা
চট্টগ্রামে আজ শুরু হচ্ছে চায়ের প্রথম আন্তর্জাতিক নিলাম
Bonik Barta
প্রায় এক মাস বিরতির পর দেশে চায়ের ২০২৬-২৭ মৌসুমের প্রথম নিলাম শুরু হচ্ছে আজ। সোমবার চট্টগ্রাম আন্তর্জাতিক নিলাম আয়োজনের পাশাপাশি আগামীকাল পঞ্চগড় চা নিলাম ও বুধবার শ্রীমঙ্গল চা নিলাম শুরু হবে। চলতি মৌসুমে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদন ও বিপণনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা বোর্ড। বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে ৪৭টি করে চা নিলাম আয়োজন হলেও পঞ্চগড়ে নিলাম হবে ২৫টি। চাহিদা থাকলেও নিলামে সরবরাহ কম থাকায় সর্বশেষ মৌসুমে তিন কেন্দ্রের পাঁচটি নিলাম বাতিল করেছে চা বোর্ড। মূলত দেশে চায়ের চাহিদা থাকলেও প্রত্যাশিত চা উৎপাদন না থাকায় শেষ দিকের নিলামগুলো কমানো হয়েছে।
এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সেমিকন্ডাক্টর (চিপ) খাতের অভাবনীয় সাফল্যে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় উল্লম্ফন ঘটেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধির রেকর্ড। গত সপ্তাহে ব্যাংক অব কোরিয়া (বিওকে) এ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকটির ফেব্রুয়ারির পূর্বাভাসে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল দশমিক ৯ শতাংশ। কিন্তু চিপের বৈশ্বিক চাহিদা সেই হিসাবকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মূলত সেমিকন্ডাক্টরসহ আইটি পণ্যের রফতানি ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে।
যুক্তরাজ্যে প্রসাধনী ও পোশাকের বাজারে উল্লম্ফন
Bonik Barta
যুক্তরাজ্যের খুচরা বিক্রেতাদের জন্য ২০২৬ সালের শুরুটা বেশ ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) প্রসাধন সামগ্রী বা কসমেটিকস এবং পোশাক বিক্রিতে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় নতুন নতুন পণ্য বাজারে আসার কারণে কসমেটিকস ও টয়লেট্রিজ দোকানগুলোর ব্যবসা ছিল বেশ ‘চাঙ্গা’। খবর ইন্ডাস্ট্রি বিউটি। ওএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে দেশটিতে খুচরা বিক্রির মোট পরিমাণ আগের প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। মূলত আবহাওয়ার উন্নতি হওয়ায় পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে, যা এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
রেকর্ড উচ্চতায় পেস্তা বাদামের দাম
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বিশ্বজুড়ে ‘দুবাই চকোলেটের’ ব্যাপক জনপ্রিয়তার জেরে বিশ্ববাজারে পেস্তা বাদামের দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহ সংকটের পাশাপাশি চাহিদার অভাবনীয় উল্লম্ফন এ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিশ্বের অন্যতম বড় উৎপাদনকারী দেশ ইরান থেকে পেস্তা বাদাম রফতানি চরমভাবে ব্যাহত হচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এক্সপানার তথ্য অনুযায়ী, গত মার্চে পাউন্ডপ্রতি পেস্তা বাদামের দাম ৪ ডলার ৫৭ সেন্টে গিয়ে ঠেকেছে। এটি ২০১৮ সালের পর সর্বোচ্চ দাম। নতুন করে দাম বাড়ার পেছনে বড় একটি কারণ হিসেবে ‘দুবাই চকোলেটের’ কথা উল্লেখ করা আছে প্রতিবেদনে।
ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিল ব্রিটিশ এয়ারওয়েজ
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে এভিয়েশন খাতে। ব্রিটিশ এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) সতর্ক করে জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম বাড়তে পারে। খবর আনাদোলু। ইরানকেন্দ্রিক যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানি তেল পরিবহন অচল হয়ে পড়েছে। চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়ছে। যেহেতু উড়োজাহাজের প্রধান পরিচালন ব্যয় আসে জেট ফুয়েল বা বিমান জ্বালানি থেকে, তাই তেলের চড়া দাম এয়ারলাইনসগুলোর ওপর আর্থিক চাপ তৈরি করছে।
বৈশ্বিক চিপ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা
Bonik Barta
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের শ্রমিক ইউনিয়ন আগামী মাসে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এ কর্মবিরতি কার্যকর হলে কেবল উৎপাদনই ব্যাহত হবে না, বরং বৈশ্বিক চিপ সরবরাহ ব্যবস্থায় স্যামসাংয়ের ওপর গ্রাহকদের আস্থাও চিরতরে নষ্ট হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। খবর কোরিয়া হেরাল্ড। এর আগে গত বৃহস্পতিবার বেতন বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় কোম্পানিটির চিপ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার কর্মী। দাবি না মানলে বড় ধরনের ধর্মঘটের হুমকি দেন তারা।
পানির অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি
Bonik Barta
বিশ্বজুড়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ও ক্রমবর্ধমান পানি সংকট এখন আর কেবল পরিবেশগত কোনো সমস্যা নয়, এটি সরাসরি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি এ সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। পানির চাহিদা ও জোগানের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান, উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের গ্লোবাল ওয়াটার ডিরেক্টর সরোজ কুমার ঝা। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘পানির সঠিক ব্যবস্থাপনা ও এ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে অর্থনীতির সংকোচন ঘটবে।’