28-Apr-2026

Wednesday 29 April 2026

30-Apr-2026

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ৯৬৫ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ৪৭৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) ঘোষণা করেছে ব্যাংকটি। ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তাছাড়া সভায় ব্যাংকটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে।

ডেটা সেন্টারের চাপে বাড়ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়

Bonik Barta

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা প্রক্রিয়াকরণের চাহিদা এখন তুঙ্গে। প্রয়োজনীয় চাহিদা মেটাতে টেক জায়ান্টগুলো বিপুলসংখ্যক ডেটা সেন্টার নির্মাণ করছে। এসব কেন্দ্র সচল রাখতে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিদ্যুতের চাহিদা মেটাতে বর্তমানে মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

বেসরকারি সাবমেরিন কেব্‌ল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়

Bonik Barta

দেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেব্‌ল চালুর উদ্যোগ নিলেও আন্তঃমন্ত্রণালয় লাল ফিতার দৌরাত্ম্যে অনিশ্চয়তার মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। ইতিমধ্যে প্রাথমিক কাজ বাবদ ৫৩ মিলিয়ন ডলার (প্রায় ৬৫০ কোটি টাকা) খরচ করা হলেও, প্রকল্পটি বর্তমানে স্থবির হয়ে আছে।'বাংলাদেশ প্রাইভেট কেব্‌ল সিস্টেম' কনসোর্টিয়াম—যাতে রয়েছে সামিট কমিউনিকেশনস, সিডিনেট কমিউনিকেশনস এবং মেটাকোর সাবকম লিমিটেড—বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এনএসআই-এর অনাপত্তিপত্রের অপেক্ষায় রয়েছে। এই ছাড়পত্র না পাওয়ায় কেব্‌ল স্থাপনের বিশেষায়িত জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে পারছে না।

NBR selects 72,341 tax returns for audit

Bonik Barta

The National Board of Revenue (NBR) has selected 72,341 income-tax returns for audit in the second phase of its automated audit process for the 2023-24 tax year, aiming to strengthen revenue mobilization and ensure greater transparency. Earlier, in the first phase conducted in July 2025, the NBR selected 15,494 cases for audit through a random selection method. Under the new system, several specific criteria were followed, with each tax circle required to select a minimum of 20 and a maximum of 200 taxpayers for audit. Since there is no provision for manual intervention in the selection process, the system is expected to ensure complete transparency in audit selection and improve taxpayer confidence. The list of selected Tax Identification Numbers (TINs) for audit under the automated system has already been published on the NBR's website.

Another 0.18m tonnes of diesel set to arrive by Apr 30, says Adviser Zahed

The Financial Express

The government has set a target of recruiting 0.5 million employees over the next five years to fill vacancies in public administration. To this effect, the government has adopted short-term (180 days), medium-term (one year) and long-term (five years) action plans. Recruitment to fill up 2,879 vacant positions is already underway under the 180-day programme as part of a structured roadmap, aimed at strengthening service delivery and administrative efficiency. These were revealed at the weekly press briefing by the information adviser to the prime minister Zahed Ur Rahman at the information ministry in the secretariat on Tuesday. He told the media that the government would take a strong stance against misinformation and disinformation in the media and any photocards created using false information would not be allowed.

Inflation to intensify following rise in fuel prices globally, locally

The Financial Express

A prognosis comes from the regulator that the prevailing high inflation may intensify further following fuel-price rises, which indicates pricey commodities could be pricier. near-term inflationary pressures are expected to intensify due to higher global oil prices, domestic fuel-price adjustments, and ongoing energy-supply constraints," the Bangladesh Bank (BB) says in its latest report on Inflation Dynamics in Bangladesh January-March 2026. The central bank's latest observation comes just nine days after the government raised domestic fuel prices in response to continued increases in global petroleum- product prices, underscoring mounting external cost pressures on the economy. Officials and economists, however, says these cost-push factors are likely to transmit through higher transportation and production costs, potentially broadening price pressures across the supply chain and complicating efforts to anchor inflation expectations.

নিট মুনাফা না হলেও উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

Bonik Barta

দেশের ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উৎসাহ বোনাস দেয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক নিট মুনাফা অর্জন করতে না পারলেও তার কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। গত বছরের ৯ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়, কোনো ব্যাংক শুধু প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে পারলেই তার কর্মীদের বোনাস দিতে পারবে। পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো ধরনের উৎসাহ বোনাস দেয়া যাবে না। পাশাপাশি মূলধন ও নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলেও এ বোনাস দিতে পারবে না।

কর ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিতের দাবি অর্থনীতিবিদ ও নীতিপরামর্শকদের

Bonik Barta

রাজস্ব আহরণ বাড়ানোর তোড়জোড় থেকে তৈরি হয় এক ধরনের অন্যায্য কর ব্যবস্থা। টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়া ও করভারকে করদাতার আয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজন ন্যায্য কর ব্যবস্থা। একই সঙ্গে করদাতাদের জন্য কর রাজস্ব আহরণ পদ্ধতিটিরও সহজীকরণ দরকার। কমিয়ে আনতে হবে ন্যূনতম করের আওতাও। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গতকাল বিকালে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট সভায় অর্থনীতিবিদ ও নীতিপরামর্শকদের নয়টি সংস্থার প্রতিনিধিদের আলোচনায় এমন বক্তব্য উঠে আসে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে এ সভায় অংশ নেয় বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বিজনেস ইনিশিয়েটিভ লিড ডেভেলপমেন্ট (বিল্ড), অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ সোসাইটি ফর চেঞ্জ অ্যান্ড দ্য অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এবং ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (বিইআর)। এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

Bonik Barta

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ‘মেনাস’ অধিগ্রহণের চুক্তি থেকে সরে আসতে হবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে। চীনের জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বেইজিং চুক্তিটি আটকে দিয়েছে। মেটা জানিয়েছে, ২০০ কোটি ডলারের বেশি মূল্যের এ চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে চীন। উল্লেখ্য, বেইজিং বর্তমানে স্থানীয় প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। উভয় কোম্পানিকে কয়েক সপ্তাহের একটি প্রাথমিক সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন বাতিল করে মেনাসের সব চীনা সম্পদ আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে।

তিন প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে ১৯০ কোটি টাকা

Bonik Barta

তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় বেড়েছে ১৯০ কোটি ২৫ লাখ টাকা। আয় বাড়ার ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফাও ২৭ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ১ হাজার ৫৫৯ কোটি ১৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৩৬৮ কোটি ৮৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ কোটি টাকা। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫১ টাকা ৮৯ পয়সায়।

ঊর্ধ্বমুখী দামে ছোট ও মিনি প্যাকে ঝুঁকছেন ক্রেতা

Bonik Barta

সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে দেশের অর্থনীতিতে জেঁকে বসা উচ্চ মূল্যস্ফীতি কেবল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাই কেড়ে নেয়নি, বরং পাল্টে দিয়েছে বাজারের প্রচলিত বিপণন ব্যাকরণও। চাল, ডাল বা ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম মেটাতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা এখন কৃচ্ছ্রসাধন করছেন। একসময়ের জনপ্রিয় ‘ফ্যামিলি প্যাক’ বা বড় আকারের প্যাকেটগুলো এখন মুদি দোকানের তাকে শোভাবর্ধক হিসেবে পড়ে থাকছে, আর অবিক্রীত প্যাকের জায়গা দখল করে নিচ্ছে স্মল বা ছোট প্যাক এবং ‘মিনি প্যাক’ কিংবা ক্ষুদ্রাতিক্ষুদ্র এসকেইউ (স্টক কিপিং ইউনিট)। মূলত পকেটে নগদ টাকার অভাব এবং ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে বাঁচতে ক্রেতারা এখন মাসব্যাপী মজুদের পরিবর্তে ‘যতটুকু প্রয়োজন ততটুকু’ নীতিতে ঝুঁকছেন।

২০২৫ সালে আইপিডিসির মুনাফা বেড়েছে ২৫.৩৯%

Bonik Barta

বেসরকারি খাতে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪৫ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে।আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। বিনিয়োগ আয়, সুদ আয়ের বৃদ্ধি, বহুমুখী কৌশলগত পোর্টফোলিও এবং নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এ অর্জনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গতকাল অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে আইপিডিসির পর্ষদ।

তিন সপ্তাহের মধ্যে প্রথমবার জ্বালানি তেলের দাম ১১০ ডলারে

Bonik Barta

তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিতে অচলাবস্থা দেখা দেয়ায় হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে উঠেছে, যার প্রভাব পড়েছে বাজারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। গতকাল আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলারে পৌঁছায়। একই সঙ্গে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ শতাংশ বেড়ে নিউইয়র্কের সকালের লেনদেনে ব্যারেলপ্রতি ১০০ ডলার ১৭ সেন্টে কেনাবেচা হয়েছে। অথচ এ বছরের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে। সংঘাতের একপর্যায়ে তা সর্বোচ্চ ১১৯ ডলারে উঠেছিল।

দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে ২০০ কোটি টাকা অর্থায়ন

Bonik Barta

দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে একটি অংশীদারত্বমূলক কার্যক্রম শুরু করেছে সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি। দুই বছর মেয়াদি এ অংশীদারত্বের আওতায়, ব্যাংকটি পানি সরবরাহ ও স্যানিটেশন (ডব্লিউএসএস) খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের (এমএফআই) জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি ডব্লিউএসএস খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ার লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে।