Date Title Summary Sector Sub Sector Source Link
05-MAR-2026 Gas rationing begins as Middle East crisis squeezes supply State-run Petrobangla has initiated gas rationing starting Wednesday as the ongoing Middle East crisis begins to pinch Bangladesh's energy supply, officials said. Bangladesh economic trends. About 50 million cubic feet per day (mmcfd) of gas has been cut from power plants, while fertiliser factories have seen a reduction of around 140 mmcfd. The only exception is the government-owned Shahjalal Fertiliser Company at Fenchganj, Sylhet, which will continue operations to support agricultural production during the country's largest rice-cropping season, officials added. Petrobangla Chairman Md Arfanul Hoque told reporters that the government is also facing difficulties sourcing liquefied natural gas (LNG) from the spot market due to disruptions to global supply. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-MAR-2026 গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ জাতীয় গ্রিডের জন্য স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের অর্ধেকের বেশি সরবরাহ করছে মার্কিন জায়ান্ট শেভরন। দেশের দুটি এলএনজি টার্মিনালের একটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। বিগত অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করবে বাংলাদেশ। স্থানীয় গ্যাস উত্তোলন ও এলএনজি সরবরাহ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশের বড় অংশীদার। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আবারো যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হতে হচ্ছে বাংলাদেশকে। বিষয়টি নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-MAR-2026 হরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে: বিশ্লেষক চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হামলার কারণে ইরানকে ঘিরে সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স। ইউনিভার্সিটি অব হিউস্টনের এই প্রভাষক বলেন, "হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তেলের অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে গেলে—ধরা যাক, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আর ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিতে পারছে না—তাহলে কিছু সময়ের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলারেও উঠে যেতে পারে।" আল জাজিরাকে তিনি বলেন, "এর প্রভাব ইতোমধ্যেই এলএনজি বাজারে দেখা গেছে। প্রথম দিনেই দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।" Power & Energy Fuel & Energy The Business Standard View
04-MAR-2026 আমদানিনির্ভর জ্বালানিনীতির আত্মঘাতী সিদ্ধান্তে দুই দশক ধরে হাঁটছে বাংলাদেশ প্রায় এক দশক ধরে জীবাশ্ম জ্বালানি আমদানি অস্বাভাবিক হারে বেড়েছে। অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, আমলা ও একশ্রেণীর ব্যবসায়ীর যোগসাজশে এমন পরিস্থিতি তৈরি হয়। দেশে গ্যাস খাতে অনুসন্ধান, উত্তোলনে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি। সেই সঙ্গে জ্বালানি খাতের মজুদ, টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রেও বড় ধরনের গড়িমসি ছিল। এভাবে আওয়ামী আমলে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা অতিমাত্রায় বাড়িয়ে তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি খাত দিন দিন ঋণ ও দায়দেনায় জর্জরিত হয়েছে। অন্যদিকে জ্বালানি সরবরাহকারী দেশগুলোয় বিভিন্ন সময়ে যুদ্ধ-সংঘাত পরিস্থিতির কারণে আমদানি তথা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-MAR-2026 এলএনজিবাহী ট্যাংকারের দৈনিক ভাড়া বেড়েছে ৪০ শতাংশেরও বেশি ট্যাংকার ট্রাফিক বাধাগ্রস্ত হওয়ায় সোমবার একদিনেই এলএনজি জাহাজের দৈনিক ভাড়া ৪০ শতাংশের বেশি বেড়ে যায় বলে জানিয়েছে এলএনজি শিপিংয়ের মূল্য নির্ধারণী সংস্থা ‘স্পার্ক কমোডিটিস’। সংস্থাটির তথ্য অনুযায়ী, আটলান্টিক রুটে এলএনজি ট্যাংকারের দৈনিক ভাড়া সোমবার দাঁড়িয়েছে ৬১ হাজার ৫০০ ডলারে। আগের দিনের তুলনায় এটি ৪৩ শতাংশ বা ১৮ হাজার ৭৫০ ডলার বেশি। একই দিনে প্যাসিফিক রুটেও ভাড়া বড় আকারে বেড়েছে। সেখানে দৈনিক ভাড়া ৪১ হাজার ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বা ১২ হাজার ৭৫০ ডলার বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-MAR-2026 ভারতে শিল্প খাতে কমেছে এলএনজি সরবরাহ মধ্যপ্রাচ্যের শীর্ষ দেশ কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উত্তোলন বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি সংকটের আশঙ্কায় ভারতের শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটির বিপণন কোম্পানিগুলো। এ সংকটের বিষয়ে অবগত শিল্পসংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে গত সোমবার পারস্য উপসাগরীয় দেশগুলোয় পাল্টা আক্রমণ শুরু করে ইরান। এ উত্তেজনার জেরে কাতার এলএনজি উত্তোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম ও জাহাজ ভাড়া এক লাফে অনেক বেড়ে গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-MAR-2026 বাংলাদেশে এলএনজি আমদানির ৪০ শতাংশ সরবরাহ করে কাতার এনার্জি এদিকে হরমুজ প্রণালিও বন্ধ রয়েছে। এ প্রণালি হয়ে এলএনজি পরিবহন এক মাস বন্ধ থাকলে এশিয়ার স্পট মার্কেট এলএনজির দাম ১৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২৫ ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ এলএনজি রফতানিকারক দেশ কাতার। সারা বিশ্বে চাহিদার প্রায় ২০ শতাংশ এলএনজি সরবরাহ করে দেশটি, যার সবটাই রফতানি হয় হরমুজ প্রণালির মাধ্যমে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-MAR-2026 বিশ্ববাজারে টানা তৃতীয় দিন বাড়ল জ্বালানি তেলের দাম মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। সোমবার এই দাম আরো বেড়ে ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিন শেষে এটি ৬ দশমিক ৭ শতাংশ বেশি দামে স্থির হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ওপর হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তিন দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। সোমবার এই দাম আরো বেড়ে ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিন শেষে এটি ৬ দশমিক ৭ শতাংশ বেশি দামে স্থির হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2026 জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত ওপেক প্লাসের এরপর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে যুদ্ধাবস্থা। এ পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে ওপেক প্লাস। জোটের সদস্য দেশগুলো বাজার পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেলের উত্তোলন সামান্য বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। খবর রয়টার্স। ওপেক প্লাস মূলত পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত। গত শনিবার থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে জোটটি। ইরানের পক্ষ থেকে এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচল বন্ধের সতর্কবার্তা দেয়ার পরই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2026 জ্বালানি নিয়ে দিনভর বৈঠক, বিকল্প উৎস অনুসন্ধানে নির্দেশনা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মজুদ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। বৈঠকে জানানো হয়, দেশে আগামী এক মাসের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। এছাড়া যেসব এলএনজি কার্গো ক্রয়াদেশ দেয়া হয়েছিল সেগুলোর বেশির ভাগ ঝুঁকিপূর্ণ এলাকা এরই মধ্যে অতিক্রম করেছে। চলতি মার্চের জন্য মোট ১১টি এলএনজি কার্গোর মধ্যে নয়টি এরই মধ্যে সংঘাতময় এলাকা পার হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2026 ঝুঁকিতে বৈশ্বিক এলএনজি সরবরাহের ২০ শতাংশ এতে বড় ধরনের সংকটের মুখে পড়েছে বিশ্ব জ্বালানি খাত। চার বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটিই বিশ্ব জ্বালানি বাজারের সবচেয়ে বড় ধাক্কা। সংঘাতের জেরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্যানুযায়ী, অন্তত ১১টি বড় এলএনজি ট্যাংকার বর্তমানে এ পথে যাত্রা স্থগিত করেছে। জাপানের শিপিং জায়ান্ট নিপ্পন ইউসেন ও মিতসুই ওএসকে জাহাজগুলোকে নিরাপদ জলসীমায় অপেক্ষার নির্দেশ দিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2026 হরমুজ প্রণালি বন্ধের ধাক্কায় ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে—এমন খবরে নীতিনির্ধারকরা বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ থেকে উদ্ভূত ঝুঁকি মূল্যায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। কর্মকর্তারা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও পরিশোধিত (জ্বালানি) পণ্য আমদানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। Power & Energy Fuel & Energy The Business Standard View
02-MAR-2026 ১৪ মাসের সর্বোচ্চে কয়লার দাম ফেব্রুয়ারি শেষে প্রতি টন কয়লার দাম ১১৯ ডলার ছাড়িয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝোঁকার প্রবণতা থাকলেও জ্বালানি নিরাপত্তার প্রয়োজনে বড় দেশগুলোয় কয়লার চাহিদা বাড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। খবর হেলেনিক শিপিং নিউজ। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ভোক্তা দেশ হিসেবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অব্যাহত রেখেছে চীন। বেইজিং এখন বৈদ্যুতিক গ্রিডের সক্ষমতা ও নির্ভরযোগ্যতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এ অবস্থায় ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া চীনের বার্ষিক ‘টু সেশনস’ বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। বৈঠকটিতে ২০২৬-৩০ মেয়াদের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিগত লক্ষ্যগুলো ঘোষণা করার কথা রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-MAR-2026 ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করায় জ্বালানি সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে, আজ রোববারের বৈঠকে তেলের উৎপাদন (উত্তোলন) উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিতে যাচ্ছে ওপেক প্লাস জোট। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, এপ্রিল মাসে দৈনিক সর্বোচ্চ ৪ লাখ ১১ হাজার ব্যারেল (বিপিডি) পর্যন্ত উৎপাদন বাড়ানো হতে পারে—যা আগে প্রত্যাশিত ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বৃদ্ধির তিনগুণ। এমনকি বাজারে অস্থিরতা আরও বাড়লে এই বৃদ্ধি দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল পর্যন্তও হতে পারে বলে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
01-MAR-2026 জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশের জ্বালানি চাহিদার ৬৫-৭০ শতাংশ আমদানিনির্ভর। এর বেশির ভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এসব পণ্যের বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। বিশেষ করে দেশে এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেলের একক সরবরাহ উৎস কাতার, সৌদি আরব ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের তীব্রতা বাড়লে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তা বাংলাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাসহ আর্থিক খাতে বড় সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গত রাতে এ প্রতিবেদন লেখার সময় ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডদের কাছ থেকে জাহাজগুলো ভিএইচএফ ট্রান্সমিশন (রেডিও বার্তা) পাচ্ছে যে কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেয়া হবে না। তবে এ কর্মকর্তা রয়টার্সকে এটাও বলেছেন যে ইরান সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো এমন কোনো নির্দেশ জারি করা হয়নি। উল্লেখ্য, এ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি পথ, যা উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-FEB-2026 এলপিজির দাম কমাতে খুচরা বাজারে নজরদারির ঘোষণা বাণিজ্যমন্ত্রীর সরকার নির্ধারিত দরের চেয়ে এখনো অনেক বেশিতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রির মধ্যে খুচরা বাজারে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘ভোক্তা পর্যায়ে বাজারে অনিয়ম ঠেকাতে আগামী দিন থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে। গতকাল সচিবালয়ে এলপিজির মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকার চেয়ে বেশিতে বিক্রির খবর পেয়েছি। এমন প্রেক্ষাপটে খুচরা পর্যায়ে কেউ যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য প্রশাসনকে সক্রিয় করার কথা বলেন তিনি।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-FEB-2026 ব্রিটেনে কমছে জ্বালানি বিল বছরে সাশ্রয় হবে ১১৭ পাউন্ড আগামী এপ্রিল থেকে দেশটির গড় বার্ষিক জ্বালানি ব্যয় ১১৭ পাউন্ড কমে ১ হাজার ৬৪১ পাউন্ডে দাঁড়াবে। দ্য গার্ডিয়ান। অফজেম গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ‘এনার্জি প্রাইস ক্যাপ’ বা জ্বালানি মূল্যের ঊর্ধ্বসীমা ৭ শতাংশ কমানোর ঘোষণা দেয়া হয়েছে। অফজেমের মতে, এ পরিবর্তনের ফলে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারকারী প্রতিটি পরিবার প্রতি মাসে গড়ে প্রায় ১০ পাউন্ড করে সাশ্রয় করতে পারবে। উল্লেখ্য, এ খরচ গত বছরের একই সময়ের তুলনায় ২০০ পাউন্ডেরও অনেক কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-FEB-2026 সাত মাসের সর্বোচ্চের কাছাকাছি জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে জেনেভায় দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারের অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চে অবস্থান করছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-FEB-2026 রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে গ্রিসের দিকে ঝুঁকছে ইউরোপ দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকা আলেকজান্দ্রুপোলিস এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিকল্প জ্বালানি সরবরাহের কেন্দ্রে পরিণত হয়েছে। নতুন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) অবকাঠামোর মাধ্যমে এ পরিবর্তন আনা হচ্ছে। খবর ইউরো নিউজ। জ্বালানি খাতের সাম্প্রতিক তথ্যানুযায়ী, গ্রিসের আলেকজান্দ্রুপোলিস শহর এখন এ কৌশলগত পরিবর্তনের মূল কেন্দ্র। এখানে এমনসব অবকাঠামো তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গ্যাস মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোয় পৌঁছবে। আগে এসব দেশ পুরোপুরি রুশ পাইপলাইনের ওপর নির্ভরশীল ছিল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-FEB-2026 শিল্পধাতুতে ঊর্ধ্বমুখী প্রবণতা, জ্বালানি তেলে নিম্নমুখিতার পূর্বাভাস ডয়চে ব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বছরটিতে তামা ও অ্যালুমিনিয়ামের মতো শিল্পধাতুর বাজার ঊর্ধ্বমুখী থাকলেও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের নিম্নমুখিতা দেখা দিতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজ। ডয়চে ব্যাংক রিসার্চের ‘কমোডিটিজ আউটলুক ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন দেশে বাড়তে থাকা সম্পদ জাতীয়তাবাদের (রিসোর্স ন্যাশনালিজম) কারণে বিশ্ববাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা বড় সংকটে পড়তে পারে। তবে বৈশ্বিক এ অস্থিরতার মধ্যেও সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে থাকবে চীন। দেশটি বর্তমানে ‘ইয়ার অব দ্য ফায়ার হর্স’-এ প্রবেশ করছে। এ সময়ে চীনের শিল্প উৎপাদন এবং নীতিগত পরিবর্তনের ওপরই বিশ্ববাজারের সরবরাহ ও চাহিদা অনেকাংশে নির্ভর করবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-FEB-2026 150 mmcfd gas supply disruption likely A key floating liquefied natural gas (LNG) terminal operated by US-based Excelerate Energy will suspend regasified fuel supply for 48 hours from February 23 to February 25 to carry out urgent maintenance after a technical fault developed in one of its core systems. The shutdown of the floating storage and regasification unit (FSRU), moored off the coast of Moheshkhali, is expected to disrupt around 150 mmcfd (million cubic feet per day) of gas supply to the national grid during the closure period. It may add pressure to the energy system, which is already facing shortages at a time when the holy month of Ramadan continues. A source at the Energy and Mineral Resources Division on Saturday said the terminal required repairs following what was described as a "rope-related technical difficulty", detected during a previous maintenance inspection by the company. Power & Energy Fuel & Energy The Financial Express View
22-FEB-2026 এশিয়ায় কয়লার বাজার স্থিতিশীল হওয়ার আভাস মূলত চীনে কয়লা কেনার আগ্রহ কমে যাওয়া এবং ভারতে চাহিদার ভারসাম্যের কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বছরের শুরুতে দাম বাড়লেও প্রান্তিকের শেষ দিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। খবর হেলেনিক শিপিং নিউজ। জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঘূর্ণিঝড় ‘কোজি’ আঘাত হানে। এর প্রভাবে কয়লা খনিগুলোয় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ডালরিম্পল বে কোল টার্মিনালসহ বিভিন্ন বন্দরে জাহাজীকরণ ও লজিস্টিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে স্ট্যানমোর ও ফিটজরয়ের মতো বড় খনি কোম্পানিগুলো ফোর্স ম্যাজিউর বা অনিবার্য কারণে পণ্য দিতে না পারার ঘোষণা করেছে। এর মানে হলো, অনিবার্য কারণে তারা আপাতত চুক্তিমতো পণ্য দিতে পারবে না। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কুইন্সল্যান্ডের মরনবাহ বিমানবন্দরে জানুয়ারিতে ২২৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ২০১২ সালের পর এ এলাকায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-FEB-2026 ছয় মাসের সর্বোচ্চের কাছাকাছি জ্বালানি তেলের দাম সরবরাহ সংকটের আশঙ্কায় বাজার উত্তপ্ত থাকলেও গতকাল জ্বালানি পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১৯ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ৭১ ডলার ৪৭ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ১৩ সেন্ট বা দশমিক ২ শতাংশ কমে ৬৬ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে ব্রেন্টের দাম ৫ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-FEB-2026 মার্কিন এলএনজি রফতানি বৃদ্ধিতে চাপে অভ্যন্তরীণ বাজার যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে রফতানি বৃদ্ধির এ প্রবণতা দেশটির অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। গত বছর মার্কিন এলএনজি রফতানিকারকরা দেশটির আবাসিক ও বাণিজ্যিক উভয় খাতের সম্মিলিত ব্যবহারের চেয়েও বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছেন। এ অতিরিক্ত ব্যবহার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কমিয়ে দিচ্ছে এবং জ্বালানি ব্যয় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। খবর রয়টার্স। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে মার্কিন এলএনজি রফতানিকারকরা রেকর্ড ৫ হাজার বিলিয়ন ঘনফুট (বিসিএফ) প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেছেন। যা একই সময়ে দেশটির আবাসিক খাতের ৪ হাজার বিসিএফ এবং বাণিজ্যিক খাতের ৩ হাজার বিসিএফ ব্যবহারের তুলনায় অনেক বেশি। ফলে শিল্প ও বিদ্যুৎ খাতের পর এলএনজি রফতানিকারকরাই এখন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম গ্যাস ব্যবহারকারীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের একই সময়ের তুলনায় রফতানির এ হার ২৫ শতাংশ বেড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-FEB-2026 যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে অস্থিতিশীল হয়ে উঠবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল মজুদ ও সরবরাহ পথ নিয়ন্ত্রণকারী দেশ ইরান। দেশটিতে খুব শিগগিরই বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের আশঙ্কা, এমনটা হলে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে দ্রুত ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। খবর সিএনএন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে খুব শিগগিরই হামলা হতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-FEB-2026 জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল আঠারো মাস। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে নানা ধরনের প্রতিশ্রুতি তুলে ধরলেও কার্যত তার সেসব উদ্যোগ বিদ্যুৎ খাতের আর্থিক লোকসান কমাতে পারেনি। বিশেষ করে বিদ্যুতের ট্যারিফ সংশোধন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও ক্যাপাসিটি চার্জ হ্রাস করা যায়নি। বরং অন্তর্বর্তী সরকারের আমলে বিদ্যুতের একক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক লোকসান বেড়ে গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-FEB-2026 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল আন্তর্জাতিক বাজারে গতকাল জ্বালানি তেলের দাম প্রায় স্থিতিশীল ছিল। বিনিয়োগকারীরা বর্তমানে জেনেভায় অনুষ্ঠিতব্য দুটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এর একটি হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণুবিষয়ক আলোচনা এবং অন্যটি যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার ত্রিপক্ষীয় শান্তি বৈঠক। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৬৮ ডলার ৪২ সেন্টে। এর আগে সোমবার পণ্যটির দাম ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছিল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-FEB-2026 রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ এই মুহূর্তে অগ্রাধিকার রমজান এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করাকে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার প্রথম দিনে সচিবালয়ে আসেন তিনি। সেখানে অগ্রাধিকার সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, রোজা ও সেচ— এই দুটি ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা করব। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) বকেয়ার অন্তত ৬০ শতাংশ যদি রমজানের আগে পরিশোধ করা না হয় তবে তাদের পক্ষে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করা কঠিন হবে— এমনটি জানিয়ে উপস্থিত এক সংবাদকর্মী মন্ত্রীর মন্তব্য জানতে চান। ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রসঙ্গে বলেন, বিপ্পা যদি এমনটা বলে থাকে তবে তা নতুন সরকারকে ব্ল্যাকমেইলের শামিল হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-FEB-2026 Govt cuts VAT on LPG to stabilise price The government has reduced value Added Tax(VAT) on LPG in a move aimed at stabilizing the market and keeping the essential fuel within consumers’ purchasing power. In a press release issued on Monday night, the National Board of Revenue (NBR) said it had issued two separate notifications on February 16, effective until June 30, 2026, revising the existing VAT structure on LPG. Under the previous system, 7.5 per cent VAT was applicable at the local production and trading stages, while a 2 per cent advance tax was imposed at the import stage. Following an application from the Liquified Petroleum Gas(LPG)Operators Association of Bangladesh (LOAB) and a recommendation from the Energy and Mineral Resources Division, the government has withdrawn the 7.5 per cent VAT at the local production and trading levels as well as the 2 per cent advance tax at the import stage. Power & Energy Fuel & Energy The Financial Express View
16-FEB-2026 জ্বালানি তেল বাবদ রাশিয়ার আয় বেড়ে ১১১০ কোটি ডলার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পশ্চিমা দেশগুলোর কঠোর নজরদারি সত্ত্বেও চলতি বছরের প্রথম মাসে জ্বালানি তেল রফতানি বাবদ রাশিয়ার আয় বেড়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে জ্বালানি তেল রফতানি থেকে ১ হাজার ১১০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। আগের মাসের তুলনায় তা ১৩ কোটি ডলার বেশি। খবর দ্য ন্যাশনাল। মার্কিন ট্রেজারি বিভাগের কড়াকড়ি এবং রাশিয়ার শীর্ষ কোম্পানি রোসনেফট ও লুকয়েলের ওপর একাধিক দফায় আরোপিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। এছাড়া সম্প্রতি রুশ জ্বালানি তেল ক্রয় নিয়ে শুল্ক হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও গত মাসে রফতানি থেকে রাশিয়ার আয় বেড়েছে। যদিও একই সময়ে দেশটির মোট জ্বালানি তেল রফতানি দৈনিক ৯০ হাজার ব্যারেল কমে ৭৫ লাখ ব্যারেলে নেমে এসেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-FEB-2026 টার্মিনাল রক্ষণাবেক্ষণে এলএনজি সরবরাহ হ্রাস, রাজধানীতে গ্যাসের তীব্র স্বল্পচাপ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি টার্মিনালের একটি রক্ষণাবেক্ষণে থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের এলএনজি সরবরাহ প্রায় অর্ধেক কমে গেছে। এতে রাজধানী ঢাকাসহ তিতাস অধিভুক্ত (বিতরণ কোম্পানি) বেশ কয়েকটি জেলায় তীব্রভাবে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এতে রাজধানীর শিল্প-কারখানা, বাণিজ্যিক থেকে আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এ পরিস্থিতি আজ মধ্যরাত পর্যন্ত থাকবে বলে জানা গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজির একটি টার্মিনাল সাময়িক বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে গেছে। যে কারণে তিতাসের বিতরণ লাইনে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। পিক আওয়ারে অনেক এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতির কারণে তিতাসের আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ আজ রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-FEB-2026 এপ্রিল থেকে পুনরায় জ্বালানি তেলের উত্তোলন বাড়াবে ওপেক প্লাস ওপেক প্লাস এপ্রিল থেকে পুনরায় জ্বালানি তেলের উত্তোলন বৃদ্ধি শুরু করতে পারে বলে সংশ্লিষ্ট তিন সূত্র জানিয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, এ সংস্থাভুক্ত দেশগুলোয় গ্রীষ্মে জ্বালানি তেলের চাহিদা বাড়বে, এমন প্রত্যাশায় উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা পণ্যটির বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এতে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দেয়ায় দাম বেড়েছে। তাই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উত্তোলন বৃদ্ধি পুনরায় শুরু করবে ওপেক প্লাস। খবর রয়টার্স। সূত্র আরো জানায়, আবার জ্বালানি তেল উত্তোলন বাড়ানো শুরু হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) অন্যান্য সদস্যভুক্ত দেশগুলোর পুনরায় বাজার অংশীদারত্ব অর্জন সম্ভব হবে। আগামী ১ মার্চ সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, কুয়েত, ইরাক, আলজেরিয়া এবং ওমানের বৈঠক বসার কথা রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-FEB-2026 জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধি ধীর হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা আগের তুলনায় চলতি বছর ধীরগতিতে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ সময় পণ্যটির চাহিদা বাড়বে দৈনিক ৮ লাখ ৫০ হাজার ব্যারেল, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক ৮০ হাজার ব্যারেল কম। আইইএর বিশ্লেষকরা আরো জানিয়েছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কার কারণে ২০২৬ সালে জ্বালানি তেলের ব্যবহারও কমতে পারে। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-FEB-2026 কিউবায় উড়োজাহাজের জ্বালানি সংকট মার্কিন অবরোধ আরো কঠোর হওয়ায় কিউবায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে আগামী ১১ মার্চ পর্যন্ত দেশটির নয়টি বিমানবন্দরে জেট ফুয়েল পাওয়া যাবে না। এর মধ্যে রাজধানী হাভানার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হোসে মার্তি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-FEB-2026 স্পট মার্কেটে গত সপ্তাহে কমেছে এলএনজির দাম স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম নয় সপ্তাহের সর্বোচ্চ থেকে কমে এসেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ায় কম চাহিদা ও পর্যাপ্ত মজুদ এ সময় জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১০ ডলার ৭০ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১১ ডলার ৬০ সেন্ট। এ বিষয়ে কেপলারের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট আরতুরো রেগালাদো বলেন, ‘‌ফেব্রুয়ারিতে ভারতে তুলনামূলক উষ্ণ তাপমাত্রা, চীনে জানুয়ারিতে প্রত্যাশার তুলনায় মজুদ থেকে কম ব্যবহার গত সপ্তাহে এলএনজির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় গত পাঁচ বছরের গড়ের তুলনায় এলএনজি মজুদ বেড়েছে। এসব কারণে নিকটবর্তী মেয়াদে সরবরাহ চুক্তিগুলোর চাহিদা তুলনামূলক কম।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-FEB-2026 স্বল্পমেয়াদের কারণে জ্বালানি খাতে অনেক বিনিয়োগ পাওয়া যায়নি মেয়াদস্বল্পতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। দুই বছরে এ খাতে কোনো প্রকল্পও বাস্তবায়ন করা যায় না। সেই সঙ্গে অনেক সংস্কার উদ্যোগও দেখানো যায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। গতকাল বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন ও বিদ্যুৎ, জ্বালানি খাতের মহাপরিকল্পনা পর্যালোচনা পরবর্তী এক সংবাদ বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-FEB-2026 পরমাণু আলোচনার মধ্যেই ইরানের তেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এই দফায় ১৫টি প্রতিষ্ঠান, ১৪টি জাহাজ এবং ২ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান এই গোপন শিপিং নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল বিক্রি করছে। এই বিক্রয়লব্ধ অর্থ ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরিতে ব্যবহার করে থাকে। ওমানে যখন দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে স্পর্শকাতর কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের তেল পরিবহন নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তেহরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজের বহরকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়। খবর পলিটিকো। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-FEB-2026 বাজার বিশ্লেষণ: ভারতের দোদুল্যমান অবস্থায় রাশিয়ার তেল কিনতে এগিয়ে এসেছে চীন চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ঐকমত্য হয়েছে; ওই চুক্তির মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বিদ্যমান ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। কিন্তু, এর বিনিময়ে অন্যান্য বাণিজ্য ছাড়ের পাশাপাশি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে ভারত। ট্রাম্পের এই বক্তব্যের পর থেকেই নতুন করে আলোচনায় আসে নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য। ২০২২ সালের পর মস্কোর অন্যতম বৃহৎ জ্বালানির ক্রেতা হয়ে ওঠে ভারত। তবে পশ্চিমা চাপের মুখে এই ক্রেতাকে হারানোর সম্ভাবনা রাশিয়ার রপ্তানি আয় ও বাজেট স্থিতিশীলতা নিয়ে উদ্বেগও তৈরি করেছে। যদিও বিদ্যমান বাণিজ্য তথ্য রাশিয়ার জন্য আপাত স্বস্তির এক অন্য চিত্র তুলে ধরছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
03-FEB-2026 ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৫০ টাকা ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল ৪ টাকা ২১ পয়সা। চলতি ফেব্রুয়ারির জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫০ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৫৩ টাকা। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নতুন দাম ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-FEB-2026 আবার তেল-গ্যাস ক্ষেত্র অনুসন্ধান শুরু করেছে ইউরোপ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে অগ্রাধিকার দেয়ার কৌশল থেকে সরে এসে নতুন করে জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকছে ইউরোপ। এ অঞ্চলের দেশগুলো আবারো নিজস্ব জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানে ফিরতে শুরু করেছে। ইউরোপের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান এনারজিয়ানের প্রধান নির্বাহী ম্যাথিওস রিগাস ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ম্যাথিওস রিগাস বলেন, ‘আগে গ্রিসের নজর ছিল শুধু পরিবেশবান্ধব জ্বালানির দিকেই। দেশটি কয়লাভিত্তিক (লিগনাইট) বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছিল। এমনকি নতুন করে শুধু নবায়নযোগ্য প্রকল্পেই বিনিয়োগ শুরু করেছিল। কিন্তু বর্তমানে এ নীতিতে বড় পরিবর্তন এসেছে। এখন সরকার ও কোম্পানিগুলো জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নিয়েও ভাবছে। যেমন পশ্চিম গ্রিসে এক্সনের সঙ্গে কূপ খননের পরিকল্পনা। যদি সেখানে গ্যাস বা তেল পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে গ্রিস অভ্যন্তরীণ জ্বালানির চাহিদার বড় অংশ নিজেই মেটাতে পারবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-FEB-2026 এশিয়ার স্পট মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে এলএনজির দাম উত্তর গোলার্ধে শীতের তীব্রতা বাড়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে জ্বালানির চাহিদা এখনো ঊর্ধ্বমুখী। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। শুক্রবার পর্যন্ত জ্বালানি পণ্যটির মূল্য পৌঁছেছে নয় সপ্তাহের সর্বোচ্চে। একই সঙ্গে গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রফতানির জন্য জাহাজে প্রাকৃতিক গ্যাস লোডিংয়ের পরিমাণও ছিল কম। এটিও মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৬০ সেন্ট। এটি আগের সপ্তাহের প্রতি এমএমবিটিইউ ১১ ডলার ৩৫ সেন্টের তুলনায় বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-FEB-2026 বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে এখনো পণ্যটির দাম প্রায় ছয় মাসের সর্বোচ্চের কাছাকাছি রয়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার ব্যারেলপ্রতি স্থির হয়েছে ৭০ ডলার ৬৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কম। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৫ ডলার ২১ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ব্যারেলে ২১ সেন্ট বা দশমিক ৩২ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-JAN-2026 ব্যারেলপ্রতি ৬০ ডলারের আশপাশে থাকবে জ্বালানি তেলের গড় দাম চলতি ২০২৬ সালে জ্বালানি তেলের গড় দাম থাকবে ব্যারেলপ্রতি ৬০ ডলারের আশপাশে। অতিরিক্ত সরবরাহ পণ্যটির দামে নিম্নমুখী চাপ তৈরি করলেও বাজারে এর দরপতনের মাত্রাকে সীমিত করে রাখবে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা। অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের ওপর চালানো এক জরিপের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জরিপ অনুযায়ী, ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় দাম হতে পারে ব্যারেলপ্রতি ৬২ ডলার ২ সেন্ট। এটি ডিসেম্বরে দেয়া পূর্বাভাস ব্যারেলপ্রতি ৬১ ডলার ২৭ সেন্টের তুলনায় কিছুটা বেশি। গত বছর ব্রেন্টের গড় দাম ছিল প্রায় ৬৮ ডলার ২০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-JAN-2026 ভারতে বাড়তে পারে এলএনজির চাহিদা আগামী বছরগুলোয় ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা উল্লেখযোগ্য মাত্রায় বাড়তে পারে। সার, শহরভিত্তিক গ্যাস সরবরাহ ব্যবস্থা, সিটি গ্যাস, রিফাইনারি ও বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহার বৃদ্ধিই এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠানের নির্বাহীরা। তবে প্রাকৃতিক গ্যাসের দাম স্থানীয় ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে না এলে নতুন চাহিদা তৈরি করা কঠিন হবে বলে উল্লেখ করেছেন তারা। খবর রয়টার্স। বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক ভারত ২০৩০ সালের মধ্যে জ্বালানি মিশ্রণে (এনার্জি মিক্স) প্রাকৃতিক গ্যাসের অংশ বর্তমান ৬ দশমিক ২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে নিতে চায়। এ কারণে বৈশ্বিক এলএনজি খাতে চাহিদা প্রবৃদ্ধির ক্ষেত্রে ভারতকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখা হচ্ছে। তবে দেশটি অত্যন্ত মূল্য-সংবেদনশীল ক্রেতা হিসেবেই পরিচিত Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-JAN-2026 রাষ্ট্রের অর্থ পাচার ও ঘুস লেনদেনের বড় উৎস দেড় লাখ কোটি টাকার জ্বালানি আমদানি বাংলাদেশের আমদানি ব্যয়ের সবচেয়ে বড় খাত জ্বালানি। গত অর্থবছরে (২০২৪-২৫) এ খাতের পণ্য আমদানিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি, এলপিজি ও কয়লা আমদানিতে এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত দেড় দশকের শাসনামলে বিপুল ব্যয়ের এ আমদানি খাতকে ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে। নির্দিষ্ট কিছু ট্রেডিং কোম্পানি, রাজনৈতিক নেতা ও মধ্যস্বত্বভোগীকে ঘিরে আবর্তিত হয় সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, কমিশন বা ফির নামে জ্বালানি পণ্য আমদানিতে ঘুস বাণিজ্য হয়েছে বড় অংকের অর্থের। এ ঘুস বাণিজ্যের বড় অংশ পরিশোধ হয়েছে বিদেশে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী সরকার, দলটির রাজনৈতিক নেতারা পালিয়ে যান। জ্বালানি পণ্য আমদানিতে তাদের এসব দুর্নীতি-অনিয়ম অন্তর্বর্তী সরকার খতিয়ে দেখবে এমন প্রত্যাশা ছিল খাতসংশ্লিষ্টদের। কিন্তু বর্তমানে জ্বালানি খাতে ক্রয়, আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও উন্মুক্ততা তৈরি করা হলেও জ্বালানি পণ্য আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি এ খাতে বিভিন্ন মহলের সিন্ডিকেট তৎপরতা আগের চেয়ে বেড়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-JAN-2026 Oligopolistic market, regulatory indifference responsible for current LPG crisis Despite import of liquefied petroleum gas (LPG) more than the consumption requirement for the July-December period of 2025, consumers are experiencing a severe supply crunch of the fuel, raising questions about market transparency and regulatory oversight. However, the monthly imports have been highly uneven, which could also be one of the reasons for the ongoing crisis. During the period under review, LPG imports reached an average of 152,818 MT per month, with September recording the highest inflow and November the lowest. Despite import of LPG in sufficient volume, consumers across the country have been facing an "artificial" shortage, with retail prices spiraling out of control. Data from the National Board of Revenue (NBR) shows that total imports for the 2025 calendar year stood at over 1.42 million MT, averaging about 118,622 MT per month. Power & Energy Fuel & Energy The Financial Express View
28-JAN-2026 আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম তীব্র শীতের কারণে যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে গতকাল কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে কাজাখস্তান থেকে পুনরায় উত্তোলন শুরু হওয়ার কারণে মূল্যবৃদ্ধির প্রবণতা সীমিত হয়ে পড়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৩ সেন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৫ ডলার ৮২ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৯২ সেন্ট, যা আগেরদিনের তুলনায় ব্যারেলে ২৯ সেন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-JAN-2026 Govt to procure five cargoes of LNG The government has approved a proposal for procuring five LNG cargoes in 2026 on a G2G basis from Aramco Trading Singapore Pte Ltd to meet the country’s rising energy demand. The approval came from the 4th meeting of the Advisers Council Committee on Government Purchase this year, held on Tuesday, with Finance Adviser Dr Salehuddin Ahmed in the chair at the Cabinet Division Conference Room at Bangladesh Secretariat. Power, Energy and Mineral Resources Adviser Muhammad Fouzul Kabir Khan briefed reporters after the meeting, reports BSS. The Petrobangla will procure LNG directly from Aramco Trading Singapore Pte Ltd under a government-to-government arrangement. Power & Energy Fuel & Energy The Financial Express View
27-JAN-2026 উত্তর সাগরে বায়ুবিদ্যুৎ গ্রিড গড়তে ১০ দেশের চুক্তি উত্তর সাগরে বড় আকারের অফশোর বায়ুবিদ্যুৎ গ্রিড গড়ে তুলতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও আরো নয়টি ইউরোপীয় দেশ। এ চুক্তির লক্ষ্য হলো অঞ্চলটিতে উপযোগিতা হারানো জ্বালানি তেল ও গ্যাসক্ষেত্রকে পরিষ্কার জ্বালানি কেন্দ্রে রূপান্তরের সুবিধা নেয়া। খবর দ্য গার্ডিয়ান। পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রে স্থাপিত বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলো হাই-ভোল্টেজ সাবসি কেবলের মাধ্যমে একাধিক দেশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। এতে মোট ১০০ গিগাওয়াট অফশোর বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হবে, যা দিয়ে আনুমানিক ১৪ কোটি ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-JAN-2026 এশিয়ার স্পট মার্কেটে নয় সপ্তাহের সর্বোচ্চে এলএনজির দাম শীতের প্রকোপে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোয় হিটিং বা ঘর উষ্ণ রাখায় জ্বালানি চাহিদা বেড়েছে। এর প্রভাবে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত নয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহ চুক্তিতে এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৩৫ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১০ ডলার ১০ সেন্ট। এক সপ্তাহের ব্যবধানে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দর বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ, যা গত ২১ নভেম্বরের পর সর্বোচ্চ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JAN-2026 কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির ২০১০ সালের বিশেষ আইনের আওতায় স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনার জন্য গঠিত জাতীয় রিভিউ কমিটি আদানি পাওয়ার লিমিটেডের (এপিএল) সঙ্গে কয়লার মূল্য নির্ধারণের পদ্ধতি পুনরায় আলোচনা করার সুপারিশ করেছে। ভারতীয় কোম্পানিটি যদি চুক্তির শর্ত পুনর্বিবেচনায় রাজি না হয়, সে ক্ষেত্রে চুক্তি বাতিলের পথেও যেতে বলেছে কমিটি। তবে কমিটি তাৎক্ষণিক কোনো পদক্ষেপের সুপারিশ করেনি। চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে। কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশগুলো পূর্ববর্তী বছরগুলোতে স্বাক্ষরিত বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা ও সমাধানের একটি কাঠামো হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। কমিটির সদস্যরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, পর্যালোচনায় তারা সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও আদানি পাওয়ারের মধ্যে "দুর্নীতিমূলক যোগসাজশের স্পষ্ট ইঙ্গিত" পেয়েছেন। একজন কমিটি সদস্য বলেন, "পর্যালোচনার সময় আমরা সরকারি কর্মকর্তাদের নামে থাকা বিদেশি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছি। এসব লেনদেনের সময়কাল ২০১৭ সাল থেকে শুরু, যা চুক্তি আলোচনা ও স্বাক্ষরের সময়ের সঙ্গে মিলে যায়।" Power & Energy Fuel & Energy The Business Standard View
25-JAN-2026 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ ইরানের বিরুদ্ধে চাপ আরো বাড়িয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যের দিকে একটি নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। ভূরাজনৈতিক এমন অস্থিতিশীলতার প্রভাবে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় জ্বালানি তেলের মূল্যসূচকগুলোর দাম বেড়েছে প্রায় ৩ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম শুক্রবার ব্যারেলে ১ ডলার ৮২ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৮৮ সেন্টে, যা ১৪ জানুয়ারির পর সর্বোচ্চ। একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য পৌঁছেছে ব্যারেলপ্রতি ৬১ ডলার ৭ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ১ ডলার ৭১ সেন্ট বা ২ দশমিক ৯ শতাংশ বেশি এবং এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত সপ্তাহজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের উভয় মূল্যসূচকের দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশের বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-JAN-2026 উত্তর আমেরিকার তুলনায় তিন গুণ ব্যাটারি স্টোরেজ স্থাপন চীনের বিশ্বব্যাপী ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) ইনস্টলেশন বা স্থাপনে গত বছর নেতৃত্ব দিয়েছে চীন। দেশটি নতুন ১৭৪ দশমিক ১৯ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতা যোগ করেছে, যা উত্তর আমেরিকার তুলনায় তিন গুণের বেশি। খবর নিক্কেই এশিয়া। বেঞ্চমার্ক ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, চীনের এনার্জি স্টোরেজ ক্ষমতা ২০২৫ সালে ৪০ শতাংশ বেড়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রিড-স্কেল প্রকল্পগুলো। এ ধরনের প্রকল্পে সরাসরি বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত থাকে ব্যাটারি। গত বছর বিশ্বব্যাপী বাস্তবায়িত নতুন প্রকল্পগুলোর মোট ৩১৫ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতার অর্ধেকের বেশি তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বাজার। এর মধ্যে ডিসেম্বরে চীনে গ্রিড স্কেল ব্যাটারি স্টোরেজ ক্ষমতা ৬৫ গিগাওয়াট-ঘণ্টার বেশি যোগ হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩৫ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-JAN-2026 বড় ধরনের প্রবৃদ্ধির দেখা পেতে পারে বৈশ্বিক এলএনজি উৎপাদন চলতি বছর বড় ধরনের প্রবৃদ্ধির দেখা পেতে পারে বৈশ্বিক এলএনজি উৎপাদন। এতে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেখা দেয়া সরবরাহ সংকট পুরোপুরি কেটে গিয়ে পণ্যটির দাম কমে আসতে পারে। এ মূল্যহ্রাসের ধারাবাহিকতায় চীন ও ভারতের মতো শীর্ষ আমদানিকারক দেশগুলোয় জ্বালানি পণ্যটির চাহিদা বাড়তে পারে। বাজার পর্যবেক্ষকদের এক প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাড়তি উৎপাদনের ধারাবাহিকতায় বৈশ্বিক এলএনজি বাজারে চলতি বছর থেকেই সরবরাহ বৃদ্ধির প্রবণতা দেখা যেতে পারে, যা বজায় থাকবে ২০২৯ সাল পর্যন্ত। এ বাড়তি সরবরাহের কারণে পণ্যটির দাম অব্যাহতভাবে কমতে পারে। এতে উদীয়মান অর্থনীতির দেশগুলোয় চাহিদা বাড়তে পারে এলএনজির। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-JAN-2026 জ্বালানি তেলের জায়গা দখল করে নিচ্ছে দুষ্প্রাপ্য খনিজ বিগত বিংশ শতাব্দীতে বৈশ্বিক ভূরাজনীতি ও ভূ-অর্থনীতিতে অনেকটাই নিয়ন্ত্রক পণ্যের ভূমিকা পালন করেছে জ্বালানি তেল। বিশ্বব্যাপী ভূরাজনীতির বড় অনুষঙ্গ হয়ে উঠেছিল পণ্যটির মজুদ, উৎপাদন (উত্তোলন ও পরিশোধন) ও বাণিজ্যপ্রবাহ। যুদ্ধের কারণ তৈরি বা ফলাফল নির্ধারণেও জ্বালানি তেলের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পণ্যটির প্রাচুর্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের কিছু দেশের ব্যাপক সম্পদশালী হয়ে ওঠার পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। এখনো আন্তর্জাতিক পণ্যবাজারে অন্যান্য পণ্যের দাম নির্ধারণেও বড় ধরনের ভূমিকা রাখছে জ্বালানি তেলের বাজার পরিস্থিতি। শিল্প উৎপাদনের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে এ জীবাশ্ম জ্বালানির দামের উত্থান-পতনকে দেখা হয় বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতির ইঙ্গিতবাহী হিসেবে। অনেক সময় পণ্যটির বাজার অস্থিরতা বিশ্বব্যাপী লাগামহীন মূল্যস্ফীতিরও কারণ হয়ে উঠতে দেখা গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JAN-2026 শীতের পূর্বাভাসে এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম শীতল আবহাওয়ার পূর্বাভাসে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ১০ ডলার ১০ সেন্ট নির্ধারণ করা হয়েছে। এটি আগের সপ্তাহের ৯ ডলার ৫০ সেন্টের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ৫ ডিসেম্বরের পর সর্বোচ্চ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JAN-2026 ২০২৫ সালে চীনের জ্বালানি তেল আমদানিতে রেকর্ড চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ২০২৫ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। একই বছরের ডিসেম্বরে মাস ও দৈনিক ভিত্তিতেও পণ্যটির আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরে চীন আমদানি করেছে ৫৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টন জ্বালানি তেল, যা দৈনিক গড়ে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। এছাড়া এটি আগের বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এ প্রবৃদ্ধি দেশটির জ্বালানি চাহিদা ও মজুদ বাড়ানোর প্রবণতার প্রতিফলন। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। দেশটি ডিসেম্বরে মোট ৫ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা দৈনিক হিসেবে ১ কোটি ৩১ লাখ ৮০ হাজার ব্যারেলের সমান। এছাড়া এটি নভেম্বরের ৫ কোটি ৮ লাখ ৯০ হাজার টনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ডিসেম্বরে চীনের জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-JAN-2026 এশিয়ার বাজারে এলএনজির দাম কমেছে প্রায় ৩০ শতাংশ ২০২৫ সালে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। বছর শেষে জ্বালানি পণ্যটির দর নেমে এসেছে ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্নে। এ সময় চাহিদা কমতির দিকে থাকলেও রেকর্ড সর্বোচ্চ পরিমাণে এলএনজি আমদানি করেছে আমদানিকারক দেশগুলো। ফলে সরবরাহ চাপ জোরালো হয়ে দাম কমেছে জ্বালানি পণ্যটির। খবর নিক্কেই এশিয়া। সাধারণত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত এলএনজির চাহিদা বেশি থাকে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) দেয়া তথ্যানুযায়ী, বাড়তি এ চাহিদার পরও বর্তমানে এশিয়ার স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ৯ ডলারের মধ্যে রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-JAN-2026 ভূরাজনৈতিক কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে ভূরাজনৈতিক কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে দাবি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, ‘গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালো তালিকাভুক্ত করা হয়েছে। নভেম্বরে ১৮৪টি জাহাজ ও ১০টি কোম্পানি নিষেধাজ্ঞার তালিকায় এসেছে। আর ডিসেম্বরে এসেছে ২৯টি। সামনে আরো নিষেধাজ্ঞা আসার আশঙ্কা রয়েছে।’ রাজধানীর সিরডাপ মিলনাতনে গতকাল ‘রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন দ্য এলপিজি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JAN-2026 জলবায়ু লক্ষ্য ক্ষতিগ্রস্ত করতে পারে ভেনিজুয়েলার জ্বালানি তেল বৈশ্বিক উষ্ণায়নকে দেড় ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখতে ২০৫০ সাল পর্যন্ত কার্বন নিঃসরণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা, যা পরিচিত কার্বন বাজেট হিসেবে। যদিও প্রায় সিকি শতক বাকি থাকতেই এ কার্বন বাজেটের বড় অংশ ব্যবহার করে ফেলেছে বিশ্ববাসী। নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর ভেনিজুয়েলায় জ্বালানি খাত নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিবেশবিদরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, ভেনিজুয়েলার জ্বালানি খাত নিয়ে মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন হলে যে মাত্রায় নিঃসরণ বাড়বে তাতে অবশিষ্ট কার্বন বাজেটের প্রায় ১৩ শতাংশ খরচ হয়ে যেতে পারে। খবর দ্য গার্ডিয়ান। জলবায়ুবিষয়ক সংস্থা ক্লাইমেট পার্টনারের বিশ্লেষণ অনুসারে, লাতিন আমেরিকার দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুদ। ভেনিজুয়েলার জ্বালানি তেল বেশি কাজে লাগানোর যেকোনো উদ্যোগ বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের ওপর তীব্র চাপ তৈরি করবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JAN-2026 ভেনিজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিশাল তেলের মজুত ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নে বড় পদক্ষেপ নিল ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এরইমধ্যে ভেনিজুয়েলার তেলের প্রথম চালান বিক্রি সম্পন্ন করেছে, যার বাজারমূল্য প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার। খবর সিএনএন।প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে আরো বেশ কিছু বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকেই দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-JAN-2026 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১.৭% ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে গতকাল প্রায় সব ধরনের বাজার আদর্শে পণ্যটির দাম বেড়েছে উল্লেখযোগ্য মাত্রায়। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ ডলার ৬ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৯৩ সেন্টে দাঁড়িয়েছে, যা নভেম্বরের মাঝামাঝির পর সর্বোচ্চ। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম পৌঁছেছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৫২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বা ১ ডলার ২ সেন্ট বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-JAN-2026 জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায় বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রে পণ্য বন্দর থেকে ছাড় করাতে হলে আগেই সব ধরনের শুল্ক ও কর পরিশোধ বাধ্যতামূলক। কিন্তু সরকারের দুই বৃহত্তম জ্বালানি আমদানিকারক সংস্থা—বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলা—সঙ্গেসঙ্গেই শুল্ক পরিশোধ না করেই জ্বালানির চালান ছাড় করে নিচ্ছে। কাস্টমস কর্মকর্তাদের হিসাবে, এর ফলে দুই সংস্থার বকেয়া শুল্ক ও করের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি টাকারও বেশি। কাস্টমস কর্মকর্তারা জানান, এই চর্চার ফলে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশের অধিকাংশ পেট্রোলিয়াম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এই কাস্টম হাউসের আওতায় হওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে বিপিসি ও পেট্রোবাংলার অর্থ পরিশোধের ওপর তাদের নির্ভরতা অত্যন্ত বেশি। সবচেয়ে বড় ঝুঁকিটি তৈরি হয়েছে পেট্রোবাংলার এলএনজি আমদানিকে কেন্দ্র করে। Power & Energy Fuel & Energy The Business Standard View
13-JAN-2026 এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা ঘোষণা দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ‘ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল’ বা শিল্প কাঁচামালের মতো ‘সাপ্লায়ার্স ক্রেডিট’ বা ‘বায়ার্স ক্রেডিট’-এর আওতায় সর্বোচ্চ ২৭০ দিন মেয়াদে বাকিতে বা ঋণে এলপিজি আমদানি করতে পারবেন এ খাতের ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিজি মূলত বাল্ক আকারে আমদানি করা হয় ও পরবর্তী সময়ে সিলিন্ডারজাত করা হয়। এ প্রক্রিয়াকরণের ধাপগুলো বিবেচনায় নিয়ে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-JAN-2026 সরবরাহ বাড়ায় ২০২৬ সালেও নিম্নমুখী থাকবে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়তে থাকায় ২০২৬ সালেও নিম্নমুখী থাকতে পারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সম্প্রতি প্রকাশিত এক নোটে এ তথ্য জানিয়েছে। তবে চলতি বছর রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলাসংক্রান্ত ভূরাজনৈতিক ঝুঁকির কারণে পণ্যটির বাজারে অস্থিতিশীলতা বজায় থাকবে। খবর রয়টার্স। ব্যাংকটির প্রকাশিত নোট অনুযায়ী, ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় মূল্য হতে পারে ব্যারেলপ্রতি ৫৬ ডলার। এ সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড় দাম হতে পারে ব্যারেলপ্রতি ৫২ ডলার। তবে বছরের শেষ প্রান্তিকে শিল্পোন্নত দেশগুলোর জোট ওইসিডি-ভুক্ত দেশগুলোয় জ্বালানি তেলের মজুদ বাড়তে পারে। তাই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম নেমে আসতে পারে যথাক্রমে ৫৪ ও ৫০ ডলারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-JAN-2026 স্থানীয় গ্যাস উৎপাদন বৃিদ্ধতে মনোযোগ না দিয়ে আমদানিনির্ভর পথেই হেঁটেছে সরকার দেশের জ্বালানি খাতে বর্তমানে যে তীব্র সংকট বিদ্যমান তা নীতিগত ব্যর্থতারই প্রতিফলন। বিগত সরকার আমলে স্থানীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে মনোযোগ না দিয়ে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। ব্যয়বহুল জ্বালানি আমদানির কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। এমনকি অনেক ক্ষেত্রে ডলার সংকটের কারণে নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানিও নিশ্চিত করা যায়নি। কেবল তাই নয়, বিগত সরকারের অংশীজনদের কাছে জ্বালানি খাত ছিল অনিয়ম-দুর্নীতির বড় মাধ্যম। অন্যদিকে নানা সময়ে আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মুখে জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটেছে। সব মিলিয়ে দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র হয়ে উঠেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JAN-2026 এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম আঞ্চলিক নিম্নমুখী চাহিদা ও সরবরাহ পর্যাপ্ত থাকায় চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরো কমেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য গত সপ্তাহে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৫০ সেন্ট। এটি আগের সপ্তাহের এমএমবিটিইউয়ে ৯ ডলার ৬০ সেন্টের তুলনায় কিছুটা কম। খবর বিজনেস রেকর্ডার। আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘ডিসেম্বরে শৈত্যপ্রবাহ থাকলেও উত্তর-পূর্ব এশিয়ায় এলএনজির চাহিদা নিম্নমুখীই রয়ে গেছে। বিদ্যুৎ খাতে চাহিদা কম থাকায় বিভিন্ন দেশের কোম্পানিগুলো স্পট মার্কেটে মজুদ করেনি। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লাকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JAN-2026 গভীর জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে দেশ বিদ্যুৎ কেন্দ্র, সার, শিল্প-কারখানায় গ্যাসের সরবরাহ স্বল্পতা শুরু হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। দেশে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ না করে আমদানির মাধ্যমে সরবরাহ ঠিক রাখার নীতি অনুসরণ করা হয় সে সময়ে। কিন্তু অর্থ সংকট এবং আমদানির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে গিয়ে দফায় দফায় জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়। কিন্তু এসব উদ্যোগ ক্রমেই ভয়াবহ উদ্বেগে রূপ নিচ্ছে, এমনকি আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার ঢেউ এসে চাপ বাড়াচ্ছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়। একদিকে যেমন জ্বালানি সংগ্রহে রাজস্ব আয় থেকে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে হচ্ছে, অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি করছে। এরই মধ্যে দেশে এলপিজি সংকট তৈরি হয়েছে। এলএনজি সরবরাহ চেইনে যদি কোনো কারণে বিঘ্ন হয়, তা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক তৎপরতাকে বড় রকমের বিপদে ফেলতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JAN-2026 ডিসেম্বরে ওপেকের জ্বালানি তেল উত্তোলন হ্রাস ওপেকভুক্ত দেশগুলোয় ডিসেম্বরে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। ইরান ও ভেনিজুয়েলা থেকে সরবরাহ হ্রাস উত্তোলন কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। বার্তা সংস্থা রয়টার্সের জরিপ অনুযায়ী, গত ডিসেম্বরে ওপেকভুক্ত দেশগুলো দৈনিক গড়ে ২ কোটি ৮৪ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে। এটি নভেম্বরের তুলনায় দৈনিক প্রায় এক লাখ ব্যারেল কম। উত্তোলন হ্রাসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইরান। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সংস্থাটি সাম্প্রতিক মাসগুলোয় উত্তোলন বৃদ্ধির গতি ধীর করেছে। বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনা এবং একাধিক সদস্য দেশের নির্ধারিত কোটা পূরণে সীমাবদ্ধতা এর প্রধান কারণ। পাশাপাশি আগের অতিরিক্ত উত্তোলনের জন্য ক্ষতিপূরণ হিসেবে কিছু দেশকে উত্তোলন কমাতে হচ্ছে। এসব কারণে ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন গত মাসে কমেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-JAN-2026 এলপিজি ভোগান্তির মধ্যেই ঢাকায় তীব্র গ্যাস সংকট দেশে গ্যাস ও এলপিজি সংকটের মধ্যেই এবার তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইন। মালবাহী ট্রলারের আঘাতে গত বুধবার এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। পরে এটি মেরামতকালে সঞ্চালন লাইনে পানি প্রবেশ করে। এতে নতুন করে সংকট তৈরি হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই গ্যাস নেই। বিশেষ করে আবাসিক এলাকা, ছোট শিল্পপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ ও বাণিজ্যিক গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ৫০ পিএসআই চাপের পাইপলাইনটি দিয়ে রাজধানীর উত্তর ও পশ্চিমাংশের একটি বড় অংশে গ্যাস সরবরাহ হয়। এর আওতায় রয়েছে উত্তরা, টঙ্গী, মিরপুর, পল্লবী, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকা। এসব অঞ্চলের বহু আবাসিক ভবন, হোটেল-রেস্তোরাঁ, ছোট কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হঠাৎ করেই গ্যাসহীন হয়ে পড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-JAN-2026 জানুয়ারিতে ভারতে কমছে না রুশ জ্বালানি তেল আমদানি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ উদ্যোগ চলতি মাসে ভারতের জ্বালানি তেল আমদানিতে বড় কোনো প্রভাব ফেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে গ্লোবাল রিয়াল টাইম ডাটা ও অ্যানালিটিকস সংস্থা কেপলার। পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি মোটামুটি ডিসেম্বরের ধারা বজায় রাখবে। প্রায় প্রতিদিনই রাশিয়া থেকে ১২ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করবে দেশটি। তবে বাজার ও নীতিগত অবস্থানের কারণে এ পরিস্থিতির পরিবর্তনও হতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-JAN-2026 ভেনিজুয়েলার জ্বালানি খাতে পুনরায় প্রবেশের প্রস্তুতি বৈশ্বিক জায়ান্টগুলোর একসময় বিদেশী কোম্পানি ও রাষ্ট্রীয় উদ্যোগে ফুলেফেঁপে উঠেছিল ভেনিজুয়েলার জ্বালানি তেল উত্তোলন খাত। যদিও সাম্প্রতিক বছরগুলোয় তা অনেকটাই কমে এসেছে। নব্বইয়ের দশকের শেষভাগ ও চলতি শতকের শুরুর কয়েক বছর দেশটি নিয়মিতভাবে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল উত্তোলন করেছে। কিন্তু গত বছর তা নেমে আসে ১০-১২ লাখ ব্যারেলে। কয়েক দশক ধরে দেশটির বিপুল জ্বালানি সম্পদের ভাগ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভূরাজনীতি, মার্কিন নিষেধাজ্ঞা ও বিদেশী কোম্পানির স্বার্থ। ভেনিজুয়েলার জ্বালানি খাত থেকে বিপুল মুনাফা তুলে নিয়ে পরে এসব কোম্পানি একসময় দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নেয়। দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি, বিদেশে সম্পদ জব্দ, রফতানিতে বাধা, রাষ্ট্রীয় জ্বালানি তেল কোম্পানি পিডিভিএসএর কার্যক্রমে ভাটা এবং ভেনিজুয়েলার বাণিজ্য ও অর্থায়ন ক্ষমতার ওপর আরোপিত ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা দেশটির জ্বালানি খাতকে মারাত্মক চাপে ফেলে দেয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-JAN-2026 অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে।মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চভবন সিনেটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, “ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক— এমনটা আমরা চাই না। এ কারণে দেশটির তেল উত্তোলন, বিপননসহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।”ব্রিফিংয়ে রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতকে ‘ঢেলে সাজানোর’ উদ্যোগ নিয়েছে। এটি হলো ভেনেজুয়েলার তেল খাত সংস্কারের ‘প্রথম পর্যায়’। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। Power & Energy Fuel & Energy The Financial Express View
08-JAN-2026 এলপিজির সরবরাহ সংকট কাটছে না শিগগিরই, তৈরি হচ্ছে নানামুখী জটিলতা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সংকট ক্রমেই প্রকট হচ্ছে। এ বিষয়ে জ্বালানি বিভাগ ও এলপিজি অপারেটরদের মধ্যে বৈঠকের পরও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অন্যদিকে মূল্য সমন্বয় করা ও ‘হয়রানি-জরিমানা’ বন্ধের দাবি পূরণ না হওয়ায় আজ থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। গতকাল সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিস জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-JAN-2026 বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে গবেষণায় পৃথক ইনস্টিটিউশন প্রতিষ্ঠার নির্দেশ প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-৫০ উপস্থাপনসংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলাদা ইনস্টিটিউট হতে হবে। এটা মন্ত্রণালয়ের অধীনে হলে চলবে না। এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে, যা পৃথিবীতে এ-সম্পর্কিত যত সংস্থা আছে সব ক’টির সঙ্গে যোগাযোগ রাখবে এবং পলিসি তৈরিতে সরকারকে সাহায্য করবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-JAN-2026 বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন ও কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর বিশ্ববাজারে দরপতন হয়েছে জ্বালানি তেলের। বিশ্লেষকরা মনে করছেন, এ চুক্তির ফলে জ্বালানি বাজারে সরবরাহের চাপ আরো বাড়বে। এতে দীর্ঘমেয়াদে পণ্যটির দাম নিম্নমুখী থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল কমেছে ব্যারেলে ১১ সেন্ট। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬০ ডলার ৫৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ২৭ সেন্ট কমে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৫৬ ডলার ৮৬ সেন্টে। উভয় বাজার আদর্শের দাম আগের দিনের তুলনায় ব্যারেলে কমেছে ১ ডলারের বেশি। মূলত চলতি বছর বিশ্ববাজারে পর্যাপ্ত সরবরাহের প্রত্যাশায় দাম কমেছে পণ্যটির। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-JAN-2026 আপাতত নির্বাচন নয়, দেড় বছরেই পূর্ণমাত্রায় জ্বালানি উৎপাদন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি ভেনিজুয়েলার পরিচালনায় দায়িত্ব নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প আরো দাবি করেছেন, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ১৮ মাসের মধ্যেই পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারে। এদিকে ভেনিজুয়েলার প্রধান বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো দ্রুত দেশে ফেরার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে শিগগিরই একটি নির্বাচন দাবি করেছেন তিনি। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেছেন, তার দল একটি অবাধ নির্বাচনে জয়ী হতে পুরোপুরি প্রস্তুত। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-JAN-2026 যুক্তরাষ্ট্রকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল দেবে ভেনিজুয়েলা ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা ছিল চীন। কিন্তু গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ট্রাম্পের আরোপিত অবরোধের কারণে লাখ লাখ ব্যারেল তেল ট্যাঙ্কারে আটকা পড়েছিল। এই বিপুল মজুদ এখন মার্কিন শোধনাগারগুলোয় পাঠানো হবে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে এক চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রফতানি করতে যাচ্ছে ভেনিজুয়েলা। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ভেনিজুয়েলা প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘নিষেধাজ্ঞার অধীনে থাকা তেল’ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-JAN-2026 সাত দেশ থেকে ২৪ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার দেশের জ্বালানি চাহিদা পূরণে জিটুজি (সরকার টু সরকার) চুক্তির আওতায় মোট ২৪ হাজার ১৫১ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিশোধিত ও অপরিশোধিত এসব তেল সাতটি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হবে। সচিবালয়ে গতকাল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা সূত্রে জানা গেছে, চলতি জানুয়ারি থেকে আগামী জুন—এ ছয় মাসের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা। এ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মোট ১৩ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কিনবে। এসব তেল সরবরাহ করবে চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনক), ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ইন্দোনেশিয়ার বিএসপি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-JAN-2026 এলপিজির মজুদ পর্যাপ্ত, সংকট তৈরি করছেন খুচরা ব্যবসায়ীরা দেশের বাজারে দুই সপ্তাহ ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট। বেশি দাম দিয়েও অনেক জায়গায় সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহক। হঠাৎ করেই তৈরি এ পরিস্থিতির জন্য স্থানীয় খুচরা বিক্রেতাদের দায়ী করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির দাবি, দেশে এলপিজির প্রকৃত কোনো ঘাটতি নেই এবং অপারেটর পর্যায়ে রয়েছে পর্যাপ্ত মজুদ। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে খুচরা পর্যায়ের কিছু ব্যবসায়ী কম গ্যাস সরবরাহ করায় সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ছে। এলপিজি সংকট ও বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল বিকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে লোয়াবের শীর্ষ নেতারা অংশ নেন। তারা দাবি করেন বর্তমানে দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে বৈঠকে এলপিজি অ্যাসোসিয়েশন ও আমদানিকারকরা জানান, চলতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি সিলিন্ডারের দাম বাড়াতে পারে—এমন ধারণা থেকে খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। সে কারণেই মূলত বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-JAN-2026 ভেনিজুয়েলার জ্বালানি তেল খাত পুনর্গঠন নিয়ে নীরব মার্কিন কোম্পানিগুলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর ভেনিজুয়েলার জ্বালানি তেল শিল্প পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে নীরবতা অবলম্বন করছে মার্কিন জ্বালানি তেল কোম্পানিগুলো। খবর দ্য গার্ডিয়ান। ট্রাম্প মন্তব্য করেছেন, মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানিগুলো তার পুনর্গঠন পরিকল্পনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এ বিষয়ে ভেনিজুয়েলার জ্বালানি তেল খাতের সঙ্গে যুক্ত একমাত্র মার্কিন কোম্পানি শেভরন ‘প্রাসঙ্গিক আইন ও নিয়মাবলির অনুসরণ করবে’ বলে প্রতিশ্রুতি দিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-JAN-2026 LNG imports from long-term suppliers to rise 54pc in 2026 Bangladesh's liquefied natural gas (LNG) imports from long-term suppliers will surge to 86 cargoes, up by 53.57 per cent, in 2026 as three long-term sales and purchase agreements (SPAs) become effective from January, sources said.In 2025, state-run Petrobangla imported a total of 56 LNG cargoes from two long-term suppliers, according to official data from Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL). In the new year, the country will import 56 LNG cargoes from its existing two long-term suppliers -- QatarEnergy and OQ Trading -- and 30 additional cargoes under three new SPAs: two with QatarEnergy and OQ Trading and one with US-based Excelerate Energy, a senior Petrobangla official told The Financial Express on Thursday. Power & Energy Fuel & Energy The Financial Express View
04-JAN-2026 এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে ২০২৫ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে ৩৪ শতাংশ। নিম্নমুখী চাহিদা ও পর্যাপ্ত সরবরাহের প্রভাবে এ বছরের শুরুতেও এ ধারা বজায় রয়েছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৬০ সেন্ট, যা আগের সপ্তাহের সমান। খবর রয়টার্স ও মেরিনলিঙ্ক। কনসালট্যান্সি প্রতিষ্ঠান এফজিইর ডিরেক্টর ফর গ্যাস অ্যান্ড এলএনজি সাপ্লাই অ্যানালিটিকস সিয়ামাক আদিবি বলেন, ‘‌এলএনজির বাজার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এলএনজি কানাডা ও যুক্তরাষ্ট্রের ফ্রিপোর্ট এলএনজিতে উৎপাদন বিঘ্ন সত্ত্বেও গত ডিসেম্বরে বিশ্বব্যাপী পণ্যটির সরবরাহ ৪ কোটি ২০ লাখ টনের রেকর্ড ছুঁয়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-JAN-2026 সৌদি-ইউএই উত্তেজনার মধ্যেও উত্তোলন নীতি অপরিবর্তিত রাখতে পারে ওপেক প্লাস ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে। এর মধ্যেও ওপেক প্লাস জ্বালানি তেল উত্তোলন নীতিতে কোনো পরিবর্তন আনছে না। চলতি মাসের প্রথম বৈঠকে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন লক্ষ্যমাত্রা স্থিতিশীল রাখার সম্ভাবনাই বেশি বলে রয়টার্সকে জানিয়েছেন জোটসংশ্লিষ্ট তিন প্রতিনিধি। সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, কুয়েত, ইরাক, আলজেরিয়া ও ওমান এ আট দেশ গত বছরের এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে দৈনিক প্রায় ২৯ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন লক্ষ্যমাত্রা বাড়ায়, যা বৈশ্বিক চাহিদার প্রায় ৩ শতাংশের সমান। তবে নভেম্বরের বৈঠকে জোটটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উত্তোলন বাড়ানোর পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-JAN-2026 দেশের বাজারে তীব্র এলপিজি সংকট দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান এ সংকটের কারণে বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে। আবার কোথাও কোথাও অতিরিক্ত দাম দিয়েও মিলছে না রান্না করার এ গ্যাস। এলপিজি অপারেটরদের একটি অংশের দাবি, এ অঞ্চলে এলপি গ্যাস সরবরাহকারী কয়েকটি বিদেশী ট্রেডিং প্রতিষ্ঠান ও জাহাজের ওপর সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে এলপিজিবাহী জাহাজের সংকট তৈরি হয়েছে। এতদিন যেসব প্রতিষ্ঠান ও জাহাজ দক্ষিণ এশিয়াসহ বাংলাদেশে বড় পরিসরে এলপিজি সরবরাহ করত, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-DEC-2025 ইন্দোনেশিয়ায় কয়লা উত্তোলন নামতে পারে ৭৯ কোটি টনে ২০২৫ সালে ইন্দোনেশিয়ার কয়লা উত্তোলন কমে প্রায় ৭৯ কোটি টনে নেমে আসতে পারে। আগের বছর দেশটিতে কয়লা উত্তোলন হয়েছিল প্রায় ৮৩ কোটি ৬০ লাখ টন। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার। ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রি উইনার্নো বলেন, ‘২০২৫ সালে দেশটির কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা প্রায় ৭৯ কোটি টন ধরা হয়েছে। এটি চলতি বছরের শুরুতে করা ৭৩ কোটি ৫০ লাখ টনের প্রাথমিক অনুমানের চেয়ে বেশি।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-DEC-2025 ১৬ শতাংশ কমেছে চীনের এলএনজি আমদানি দুর্বল অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার প্রভাবে ২০২৫ সালে এলএনজি আমদানি কমেছে চীনে। চলতি বছর দেশটির এলএনজি আমদানির পরিমাণ হিসাব করা হয়েছে প্রায় ৬ কোটি ৬০ লাখ টন, যা গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। আমদানির এ পরিমাণ ২০২২ সালের পর সর্বনিম্ন। পণ্যবাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর নিক্কেই এশিয়া। বিশ্লেষকদের মতে, চীনের শিল্প খাতে গ্যাসের চাহিদা কমে যাওয়ায় আমদানি কমেছে। দেশটির প্রাকৃতিক গ্যাস ব্যবহারের বড় অংশই শিল্প খাতনির্ভর। তবে নভেম্বর পর্যন্ত টানা আট মাস কারখানাভিত্তিক কার্যক্রম দুর্বল ছিল। একই সঙ্গে স্থানীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং মধ্য এশিয়া ও রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বাড়ায় এলএনজি আমদানিনির্ভরতা কমেছে দেশটিতে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-DEC-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সাপ্তাহিক লেনদেনের শুরুর দিনই আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ পর্যায়ে ফ্লোরিডার মার-এ-লাগোয় স্থানীয় সময় রোববার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের ফল নিয়ে বিশ্লেষণ চলছে বিনিয়োগকারীদের মধ্যে এবং বিনিয়োগ সিদ্ধান্তে আসছে পরিবর্তন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাও জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের আশঙ্কা বাড়িয়েছে। এসবের সম্মিলিত প্রভাবে গতকাল ঊর্ধ্বমুখী ছিল জ্বালানিপণ্যটির দর। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-DEC-2025 ২০২৬ সালে রাশিয়ায় জ্বালানি তেল উত্তোলন বাড়ার পূর্বাভাস রাশিয়ায় ২০২৬ সালে জ্বালানি তেল উত্তোলন বেড়ে ৫২ কোটি ৫০ লাখ টনে পৌঁছতে পারে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। খবর ক্রুড অয়েল প্রাইস টুডে। নোভাক আরো জানান, রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ২০২৫ সালে আগের বছরের ৫১ কোটি ৬০ লাখ টনে স্থিতিশীল থাকবে। এছাড়া চলতি বছরের মোট উত্তোলন দৈনিক প্রায় ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ব্যারেলের সমান হবে। এটি ২০৩৬ সালে বেড়ে দৈনিক প্রায় ১ কোটি ৫ লাখ ৪০ হাজার ব্যারেলে উন্নীত হবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, রাশিয়ায় ২০২৬ সালে জ্বালানি তেল উত্তোলন বাড়বে চলতি বছরের তুলনায় প্রায় ২ শতাংশ। আগামী পাঁচ বছরে উত্তোলন ৫৪ কোটি টনে পৌঁছতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে খাতটিতে নতুন বিনিয়োগ প্রয়োজন হতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-DEC-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি। বিশ্বব্যাপী পণ্যটির অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনার সম্ভাব্য প্রভাবও বিবেচনা করছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার কমেছে ব্যারেলে ১ ডলার ৬০ সেন্ট বা ২ দশমিক ৫৭ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬০ ডলার ৬৪ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম স্থির হয়েছে ব্যারেলপ্রতি ৫৬ ডলার ৭৪ সেন্ট, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৬১ সেন্ট বা ২ দশমিক ৭৬ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-DEC-2025 ১০ কোটি টন এলএনজি উৎপাদনের লক্ষ্য পিছিয়েছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে বার্ষিক ১০ কোটি টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনের লক্ষ্য অর্জনের পরিকল্পনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে রাশিয়া। সম্প্রতি দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। খবর রয়টার্স। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য ছিল বার্ষিক ১০ কোটি টন এলএনজি উৎপাদনের লক্ষ্যে পৌঁছানো। তবে নিষেধাজ্ঞাজনিত সীমাবদ্ধতার কারণে এ লক্ষ্য এখন কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। তবে এ লক্ষ্য পূরণে ঠিক কত বছর বিলম্ব হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-DEC-2025 Industry first in gas supply to fuel economic growth Industrial consumers will get top priority in gas supply as the government prepares such a fuel-feeding recipe aimed at fuelling economic growth, now largely subdued following political upheavals, sources say. "Industry will be on top of our priority and we want that the industrial consumers will get as much gas as possible next year to run their industries," state-run Petrobangla Chairman Md Rezanur Rahman told The Financial Express Saturday. As part of this plan, Petrobangla will be importing increased volumes of liquefied natural gas (LNG) from global suppliers next year," he said. In 2026--the year close by now-the government corporation will import some 115 LNG cargoes, 5.50-percent higher than current year's imports. Power & Energy Fuel & Energy The Business Standard View
27-DEC-2025 ইউরোপে তাপীয় কয়লার ব্যবহার কমার পূর্বাভাস ইউরোপে ২০২৬ সালে তাপীয় কয়লার ব্যবহার আরো দ্রুত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির গবেষণা ও বিশ্লেষণ বিভাগ সিইআরএ। সংস্থাটি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, এলএনজি আমদানি বৃদ্ধি ও প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ায় ইউরোপের দেশগুলোয় বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমে আসছে। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে বন্ধও করে দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। খবর হেলেনিক শিপিং নিউজ। সিইআরএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় তাপীয় কয়লা আমদানি ১৫-২০ শতাংশ কমে যেতে পারে। এ সময় মোট আমদানির পরিমাণ নেমে আসতে পারে প্রায় তিন কোটি টনে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-DEC-2025 এশিয়ার স্পট মার্কেটে কিছুটা বেড়েছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে বেশ কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। তবে চলতি সপ্তাহে তা কিছুটা বেড়েছে। শীতল আবহাওয়ার পূর্বাভাসে দক্ষিণ কোরিয়ায় চাহিদা বাড়ায় এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৬০ সেন্ট। আগের সপ্তাহে এটি ছিল এমএমবিটিইউয়ে ৯ ডলার ৫০ সেন্ট, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-DEC-2025 ভেনেজুয়েলার তেলের ওপর দুই মাস অবরোধের নির্দেশ হোয়াইট হাউসের ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর অন্তত দুই মাস ‘অবরোধ’ আরোপের দিকে নজর দিতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার (২৪ ডিসেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এটি ইঙ্গিত দেয়, কারাকাসের ওপর সামরিক চাপের চেয়ে বর্তমানে অর্থনৈতিক চাপের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ওই কর্মকর্তা জানান, ভেনেজুয়েলাকে সামরিকভাবে মোকাবেলা করার পথ এখনো খোলা। তবে লক্ষ্য অর্জনে প্রথমে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ দেবে ওয়াশিংটন। এ প্রচেষ্টা এরই মধ্যে কারাকাসের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না গেলে জানুয়ারির শেষ নাগাদ ভেনেজুয়েলা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে বলে বিশ্বাস করা হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-DEC-2025 Excelerate Energy to start LNG supply from early January US-based Excelerate Energy is set to begin supplying liquefied natural gas (LNG) to Bangladesh from early January under a long-term contract, providing a fresh boost to the country's strained natural gas-supply system. "We will start purchasing LNG from the US company from January under a sales and purchase agreement (SPA) signed a couple of years ago," a senior Petrobangla official told The Financial Express on Monday. bUnder the SPA, signed in November 2023, Excelerate Energy will supply up to 1.0 million tonnes per year (MTPA) of LNG to state-run Petrobangla, the official said. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-DEC-2025 পরিচ্ছন্ন জ্বালানি খাতে আধিপত্য বিস্তারে প্রস্তুত চীন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিচ্ছন্ন জ্বালানির দিকে ধীরে এগোচ্ছে সারা বিশ্ব। নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে আগাম বিনিয়োগের মাধ্যমে সে সুবিধা নিতে যাচ্ছে চীন। গ্রিন অ্যামোনিয়া ও গ্রিন মিথানলের মতো নতুন জ্বালানির বাণিজ্যিক উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে দেশটি। তুলনামূলক বেশি খরচ ও নীতিগত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় সহায়তা, বৃহৎ শিল্পভিত্তি ও দীর্ঘমেয়াদি কৌশল চীনা কোম্পানিগুলোকে সবুজ জ্বালানির বৈশ্বিক বাজারে আধিপত্য গড়ার জন্য প্রস্তুত করছে। বিশ্বের অন্যতম বৃহৎ বায়ু টারবাইন নির্মাতা এনভিশনের উৎপাদন কেন্দ্র রয়েছে চীনের ইনার মঙ্গোলিয়ার চিফেং শহরের একটি শিল্প পার্কে। বায়ুশক্তি ব্যবহার করে সেখানে ‘গ্রিন অ্যামোনিয়া’ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি, যা সার ও রাসায়নিক শিল্পে এবং জাহাজের জ্বালানি হিসেবে বিক্রি হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-DEC-2025 মেঘনা পেট্রোলিয়ামের আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আর্থিক প্রতিবেদনে আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল রয়েছে। এছাড়া কোম্পানিটির স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ ঝুঁকির মধ্যে রয়েছে। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরী ক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আর্থিক প্রতিবেদনে আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল রয়েছে। এছাড়া কোম্পানিটির স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ ঝুঁকির মধ্যে রয়েছে। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।নিরীক্ষক তার মতামতে জানিয়েছে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদনে আয় দেখানো হয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা। তবে ভ্যাট রিটার্ন অনুযায়ী কোম্পানিটি আয় দেখিয়েছে ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। ফলে আর্থিক প্রতিবেদনে প্রকাশিত আয় ও ভ্যাট রিটার্নের আয়ের মধ্যে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকার গরমিল রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-DEC-2025 অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুদ্ধের অবসান হলে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এ আশাবাদ ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল পরিবহন ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তাকে ছাপিয়ে গেছে। এর প্রভাবে গতকাল দাম কমেছে জ্বালানি পণ্যটির। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১২ সেন্ট বা দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৫৯ ডলার ৭০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে ৫৫ ডলার ৯৯ সেন্টে। গত সপ্তাহের তুলনায় ব্রেন্টের দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ। ডব্লিউটিআইয়ের কমেছে ২ দশমিক ৫ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-DEC-2025 এশিয়ার স্পট মার্কেটে ২০ মাসের সর্বনিম্নে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। কম চাহিদা ও বাড়তি সরবরাহ থাকায় জ্বালানিপণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৫০ সেন্ট। এটি আগের সপ্তাহের ১০ ডলারের তুলনায় কম এবং ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। কেপলারের বিশ্লেষক নেলসন ঝিয়ং জানান, উত্তর-পূর্ব এশিয়ায় প্রাকৃতিক গ্যাসের নিম্নমুখী চাহিদায় দাম কমে এসেছে। চীনে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল আছে। এছাড়া জাপানে নবায়নযোগ্য শক্তির উৎপাদন বেশি হওয়ায় এলএনজির চাহিদা কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-DEC-2025 সংক্ষিপ্ত তালিকায় রাশিয়া চীন সিঙ্গাপুরের চার কোম্পানি দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাস এলএনজিতে রূপান্তর করে ঢাকা ও আশপাশের শিল্প-কারখানায় বড় পরিসরে সরবরাহের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ। এ উদ্দেশ্যে দেশী-বিদেশী অন্তত নয়টি কোম্পানি আগ্রহ প্রকাশ করলেও প্রাথমিক যাচাই শেষে চারটি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে কোম্পানিগুলো সর্বনিম্ন ১২ থেকে সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে যাতে সরবরাহ ব্যাহত না হয়, সে জন্য উভয় প্রান্তে পাঁচদিনের এলএনজি মজুদ রাখতে অবকাঠামো নির্মাণের কথাও জানিয়েছে কোম্পানিগুলো। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-DEC-2025 ২০২৬ শেষে স্বর্ণের আউন্সপ্রতি মূল্য দাঁড়াবে ৪৯০০ ডলারে কমবে জ্বালানি তেলের দাম ২০২৬ সাল শেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ ডলার ছাড়াতে পারে। মূল্যবান ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও বিপরীত চিত্র দেখা যাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। প্রায় সব বাজার আদর্শেই দাম কমবে পণ্যটির। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে ২০২৭ সালের শেষ প্রান্তিকের আগ পর্যন্ত। ব্যবহারিক ধাতুর বাজারে কিছুটা কমতে পারে তামার দাম। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স। স্বর্ণের দামকে আগামী বছর ঊর্ধ্বমুখী করে রাখবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী চাহিদা ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান মূল্যস্তরের তুলনায় আগামী বছর স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। তবে বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে সম্পদ বৈচিত্র্যকরণের প্রবণতা আরো বিস্তৃত হলে মূল্যবান ধাতুটির দাম আরো বাড়তে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-DEC-2025 আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের মূল্য রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরো বাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল পরিবহনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি সরবরাহ বিঘ্নের ঝুঁকি তৈরি করেছে। এর প্রভাবে গতকাল আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ৩২ সেন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬০ ডলারে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৬৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৫৬ ডলার ৩২ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-DEC-2025 চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে কয়লার বৈশ্বিক চাহিদা বিশ্বব্যাপী কয়লার চাহিদা চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) ‘কোল ২০২৫’ শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে কয়লার ব্যবহার কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিদ্যুৎ উৎপাদনে এখনো এটি সবচেয়ে বড় জ্বালানির উৎস। তাই চলতি বছর জ্বালানি পণ্যটির চাহিদা বেড়ে রেকর্ড ৮৮৫ কোটি টনে পৌঁছেছে বলে প্রাথমিকভাবে হিসাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে কয়লা ব্যবহারে ভিন্নধর্মী প্রবণতা দেখা গেছে। এ সময় ভারতে টানা ভারি মৌসুমি বৃষ্টির কারণে জলবিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ফলে এ সময় দেশটিতে পাঁচ দশকের মধ্যে তৃতীয়বারের মতো কয়লা ব্যবহার কমেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-DEC-2025 জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাসে আমদানি ব্যয় কমেছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার গত এক দশকের কম সময়ে বাংলাদেশে জ্বালানি দক্ষতা ১৩ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। যেখানে বার্ষিক গড় বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরেই সাত মিলিয়ন টন তেলের সমপরিমাণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার এড়ানোর ফলে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার আমদানি ব্যয় কমেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখলে বাংলাদেশ সময়সীমার আগেই জ্বালানি দক্ষতার লক্ষ্য অর্জন করতে পারে বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)। ‘বাংলাদেশ এনার্জি এফিশিয়েন্সি গোলস উইথিন রিচ’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে জ্বালানি দক্ষতার উন্নতির ফলে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানি আমদানিতে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে, যা দেশের জন্য অর্থনৈতিক ও পরিবেশগত সুফল এনেছে। আইইইএফএ দক্ষিণ এশিয়ার বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম এ প্রতিবেদনের লেখক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-DEC-2025 আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে। এতে রাশিয়ার ওপর দেয়া বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দেশটি থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে গতকাল দাম কমেছে পণ্যটির। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৮৯ সেন্ট বা প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমে এসেছে ৫৯ ডলার ৬৭ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৫ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৯২ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কম। এছাড়া গতকাল উভয় বাজার আদর্শেই জ্বালানি পণ্যটির দাম নেমে এসেছে চলতি বছরের মে মাসের পর সর্বনিম্নে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-DEC-2025 বিনা দরপত্রে গ্যাস অনুসন্ধানে শেভরনের প্রস্তাব যাচাই করছে কমিটি গ্যাস অনুসন্ধানের আওতা বাড়াতে শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাবটি মূল্যায়নে গত ১২ নভেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সচিব ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাপেক্সের চেয়ারম্যান ইসতিয়াক আহমদ ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ কমিটি শেভরনের দেয়া বিনিয়োগ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর পেট্রোবাংলার গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন জমা দেবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-DEC-2025 দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ খননকাজ শুরু হয়েছে। গতকাল তিতাস গ্যাস ফিল্ডের নতুন এ কূপ খনন শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। খনন শেষ হলে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা। খনন শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন ‘সি’-তে নতুন ২৮ নম্বর কূপের খননকাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানি সচিব মোজাহার আলী, তিতাস ও মেঘনা ফিল্ডে চারটি কূপ খনন প্রকল্পের পরিচালক একেএম জসিম উদ্দিনসহ অন্যরা। Power & Energy Fuel & Energy Bonik Barta Invalid Link
15-DEC-2025 কয়লা রফতানির অনুমোদন ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলোয় পর্যাপ্ত মজুদ থাকায় ভারতের মন্ত্রিসভা কয়লা রফতানির অনুমোদন দিয়েছে। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। তিনি বলেন, ‘‌ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকার বা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে কয়লার যে সরবরাহ পায় তা নিজেদের জন্য নির্ধারিত কয়লা বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিদেশে রফতানি করতে পারবে। পাশাপাশি একই করপোরেট গ্রুপের কোনো প্রতিষ্ঠানের বরাদ্দ পাওয়া কয়লা অন্য প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-DEC-2025 গত সপ্তাহে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশ যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার একটি জ্বালানি তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনায় পণ্যটির দাম বাড়তে পারে বলে ধারণা করেছিলেন বাজার বিশ্লেষকরা। তবে চাহিদার তুলনায় বেশি উদ্বৃত্ত এবং বাড়তি সরবরাহের সম্ভাবনায় গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশ। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-DEC-2025 Govt mulls converting Bhola island gas to LNG The government mulls converting around 30 million cubic feet per day (mmcfd) of unutilised natural gas of gas-rich Bhola island to LNG and carrying it to gas-starved industries in the mainland for consumption, said sources. The volume of converted LNG to be processed from Bhola gas will be only 2.72 per cent of the country's existing LNG re-gasification capacity of 1,100 mmcfd. The LNG to be processed from Bhola, located around 130 km off the coast from Dhaka, will be carried through river, with storage facilities of around 150 mmcfd each on both banks, a recent meeting of the Energy and Mineral Resources Division under the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR) decided recently. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-DEC-2025 স্পট মার্কেটে দেড় বছরের বেশি সময়ের সর্বনিম্নে এলএনজির মূল্য এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম দেড় বছরের বেশি সময়ের সর্বনিম্নে নেমেছে। খাতসংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত সরবরাহ ও অনুকূল আবহাওয়া জ্বালানিপণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া দাম কমে আসায় ক্রয়চাহিদাও কিছুটা বেড়েছে। খবর রয়টার্স ও বেয়ার্ড মেরিটাইম।শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড়মূল্য ছিল ১০ ডলার, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১০ ডলার ৬৬ সেন্ট। এছাড়া গত সপ্তাহে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ৯ ডলার ৬০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-DEC-2025 জ্বালানি তেলের চাহিদা বাড়ায় কমতে পারে বৈশ্বিক উদ্বৃত্ত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী থাকায় সামনের দিনগুলোয় জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে। পাশাপাশি নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো থেকে সরবরাহ কমেছে। এ কারণে আগামী বছর বিশ্বব্যাপী জ্বালানি তেলের উদ্বৃত্ত আগে দেয়া পূর্বাভাসের তুলনায় কমতে পারে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর রয়টার্স। সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ দৈনিক ৩৮ লাখ ৪০ হাজার ব্যারেল বেশি থাকবে। এর আগে নভেম্বরে দৈনিক ৪০ লাখ ৯০ হাজার ব্যারেল উদ্বৃত্তের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-DEC-2025 জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির প্রভাবে গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি। পাশাপাশি ভেনিজুয়েলা উপকূলে নিষেধাজ্ঞার আওতাধীন একটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করার ঘটনায় সম্ভাব্য প্রভাবও খতিয়ে দেখছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৮১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ৪০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৫৭ ডলার ৬৮ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-DEC-2025 বিদেশে নবায়নযোগ্য প্রযুক্তিতে বড় বিনিয়োগ চীনা সংস্থাগুলোর পরিচ্ছন্ন জ্বালানি (ক্লিন এনার্জি) খাতে বিশ্বব্যাপী চীনা কোম্পানিগুলোর আধিপত্য বাড়ছে। বড় ধরনের বিনিয়োগ প্রতিশ্রুতিও এর আওতায় রয়েছে। অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা ক্লাইমেট এনার্জি ফাইন্যান্স (সিইএফ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে চীনা সংস্থাগুলো বিভিন্ন দেশে পরিচ্ছন্ন প্রযুক্তিতে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। খবর আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও অবকাঠামো খাতে বৈশ্বিক প্রধান বিনিয়োগকারী হিসেবে চীনের অবস্থান। ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের একই সময়কালে ২৬টি দেশে নতুন প্রকল্পে যুক্ত হয়েছে চীনা কোম্পানিগুলো। এতে তারা ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-DEC-2025 রাষ্ট্রীয় গ্যারান্টি ছাড়াও উন্মুক্ত দরপত্রে সৌরবিদ্যুতে ব্যয় কমছে বিপিডিবির দেশে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে ৯১৮ মেগাওয়াট সক্ষমতার ১২টি বিদ্যুৎ কেন্দ্র ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অনুমোদন পাওয়া এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ বিগত সময়ের চেয়ে কমেছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অনুমোদন পাওয়া এসব বিদ্যুতের প্রতি কিলোওয়াট-ঘণ্টার গড় ট্যারিফ ৭ দশমিক ৮০ সেন্ট। যা বিশেষ আইনের আওতায় অনুমোদন পাওয়া সৌরবিদ্যুতের ট্যারিফের চেয়ে আড়াই সেন্ট কম। এর আগে সৌরবিদ্যুতের অনুমোদিত গড় ট্যারিফ ছিল প্রায় সাড়ে ১০ সেন্ট। ফলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাষ্ট্রীয় সভরিন গ্যারান্টির বাইরে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-DEC-2025 Pledges for increased use of renewable energy and Bangladesh reality This year's COP30 failed to reach a consensus on finalising roadmaps and timeframe to phase out fossil fuel. However, UN member countries have been submitting their own Nationally Determined Contributions (NDC) targets for reducing Greenhouse Gas (GHG) emission. Bangladesh has submitted its NDC reports and voluntarily offered to reduce GHG emission and increase renewable energy use. As per the NDC targets Bangladesh pledged to increase its share for electricity generation from renewable sources and reduce its reliance on fossil fuel use. The Renewable Energy Policy, 2025, Bangladesh targets to meet 20 per cent electricity demand within 2030 and 30 per cent within 2040 from renewable energy sources. As per International Renewable Energy Agency report (2024), India meets 24 per cent electric energy demands from renewable energy sources, Pakistan 17.16 per cent, Sri Lanka 39.7 per cent respectively. Published reports suggest that India has installed (as on March 2025) a total renewable energy generation capacity to 220.10 GW Power & Energy Fuel & Energy The Financial Express View
09-DEC-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে চলমান আলোচনা পর্যবেক্ষণ করছেন জ্বালানি তেলের বাজারের বিনিয়াগকারীরা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কমে এলে রাশিয়া থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে গতকাল পণ্যটির দাম কিছুটা কমেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ৫৭ সেন্ট বা দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৩ ডলার ১৮ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম নেমে এসেছে ব্যারেলে ৫৯ ডলার ৪৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৬০ সেন্ট বা ১ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-DEC-2025 কানাডা-সৌদি আরব থেকে ৩৭৫ কোটি টাকায় আসবে ৮০ হাজার টন সার কানাডা ও সৌদি আরব থেকে ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৭৫ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা। এছাড়া ১৯৪ কোটি টাকায় ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-DEC-2025 এশিয়ার স্পট মার্কেটে দুই মাসের সর্বনিম্নে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্নে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকায় বাজারে জ্বালানি পণ্যটির চাহিদা কম। এছাড়া প্রয়োজনের তুলনায় মজুদ বাড়তি থাকায় বেশ কয়েকদিন ধরেই এশিয়ার বাজারে নিম্নমুখী রয়েছে এলএনজির দাম। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য গত সপ্তাহে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১০ ডলার ৬৬ সেন্ট, যা অক্টোবরের শুরুর পর সর্বনিম্ন। এর আগের সপ্তাহে এমএমবিটিইউয়ে এলএনজির দাম ছিল ১০ ডলার ৯০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-DEC-2025 জীবাশ্ম জ্বালানিনির্ভর বিনিয়োগ মডেল দেশে ঋণ ঝুঁকি বাড়াচ্ছে বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিপুল পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির প্রতি একপেশে ঝোঁক দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশের জন্য ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাংকটির বিনিয়োগ উদাসীনতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘বাংলাদেশ জ্বালানি সম্মেলনে ২০২৫’-এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশের জ্বালানি খাতে বহুজাতিক ব্যাংক’ শীর্ষক এক সেশনে এ তথ্য উঠে আসে। অনুষ্ঠানে এ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন এনজিও ফোরাম অন এডিবির কো-অর্ডিনেটর শারমিন আক্তার বৃষ্টি। সেশনটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক রায়ান হাসান। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-DEC-2025 ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে ওপেক প্লাস গত নভেম্বরে দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তবে দেশগুলোর প্রকৃত উত্তোলন এ সময় কমেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, সদস্য কয়েকটি দেশের উত্তোলন ব্যাহত হওয়ার বিষয়টি নভেম্বরে ওপেক প্লাসের মোট উত্তোলন কমার পেছনে ভূমিকা রেখেছে। সমীক্ষা থেকে আরো জানা যায়, গত মাসে ওপেক-ভুক্ত দেশগুলোয় মোট জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ৮৪ লাখ ব্যারেল। এটি অক্টোবরের দৈনিক উত্তোলনের তুলনায় ৩০ হাজার ব্যারেল কম। এ সময় সবচেয়ে বেশি উত্তোলন কমেছে নাইজেরিয়া ও ইরাকে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-DEC-2025 হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে বাড়তি ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলো হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে দৈনিক বাড়তি প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। ফলে কূপটি থেকে প্রতিদিন গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে। হবিগঞ্জের শাহজিবাজার এলাকায় গতকাল এ গ্যাস উত্তোলনকাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-DEC-2025 সরবরাহ নিয়ে উদ্বেগে জ্বালানি তেলের দর বেড়েছে ২ শতাংশের বেশি ইউক্রেনের ড্রোন হামলার পর জ্বালানি তেল রফতানি বন্ধ করেছে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি)। এছাড়া যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে গতকাল পণ্যটির দাম বেড়েছে ২ শতাংশের বেশি। পাশাপাশি ওপেক প্লাসের ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত বহাল আছে। এটিও পণ্যটির দরবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-NOV-2025 সবচেয়ে বড় সমস্যা এখন জ্বালানি সংকট —এ কে আজাদ বাংলাদেশ ব্যাংকের ২৩ নভেম্বর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ, যা এ বছর কমে দাঁড়াবে ৩ দশমিক ৯৭ শতাংশে। অর্থাৎ অর্থনীতির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৩৬ শতাংশ। তবে প্রশ্ন দাঁড়ায়, এ বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল এবং কারা নিল? বিষয়টি এরই মধ্যে গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তারা অবশ্যই এ অর্থের উৎস অনুসন্ধান করবেন এবং দায়ীদের আইনের আওতায় আনবেন। এক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের গ্রহণ করা নীতিও বিবেচনা করা যেতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-NOV-2025 গ্যাসের দাম বাড়লেও সরবরাহ নেই, শিল্পের উৎপাদন কমেছে ৩০-৪০% জ্বালানি বা গ্যাসের তীব্র সংকটে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। তিনি বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ব্যবসায়ীরা। শিল্পের উৎপাদন ৩০-৪০ শতাংশ কমে গেছে। জ্বালানির দাম বেড়েছে কিন্তু সরবরাহ নেই। এর জন্য কে দায়ী? ক্ষুদ্র শিল্পের ৫০-৬০ শতাংশ বন্ধ হয়ে গেছে।’ বনানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে গতকাল মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিসিআই সভাপতি। সেপ্টেম্বর-অক্টোবরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-NOV-2025 অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক মাসের মধ্যে গত মঙ্গলবার জ্বালানি তেলের দাম নেমে এসেছিল সর্বনিম্নে। সেখান থেকে কিছুটা সংশোধন হয়ে গতকাল সামান্য পরিমাণে দাম বেড়েছে। এজন্য বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রে মজুদ হ্রাসকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। তবে পণ্যটির বাজার নিয়ে এখনো বেশ সতর্ক অবস্থান ধরে রেখেছেন বিনিয়োগকারীরা। অতিরিক্ত সরবরাহের আশঙ্কা এবং রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার সম্ভাবনা পর্যালোচনা করছেন তারা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২ ডলার ৬১ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ১৯ সেন্ট বেড়ে পৌঁছেছে ৫৮ ডলার ১৪ সেন্টে। এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি কমেছিল ৮৯ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-NOV-2025 ইউরোপ–আফ্রিকার ক্রুডও পরিশোধন করতে পারবে ইস্টার্ন রিফাইনারি মধ্যপ্রাচ্যের বাইরের ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন উৎসের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) পরিশোধনের সুযোগ রেখে তৈরি করা হবে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২)। এর মাধ্যমে ক্রুড আমদানিতে সরকারের মধ্যপ্রাচ্য-ভিত্তিক নির্ভরতা কমবে। এছাড়াও প্রাথমিক ব্যয় প্রস্তাব থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা কমিয়ে ৩৫ হাজার ৪৬৫.১৫ কোটি টাকায় প্রকল্পটি পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছে। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায়, কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য ড. মোখলেস উর রহমান প্রস্তাবিত "ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ" প্রকল্পটি প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
26-NOV-2025 বাপেক্সের গ্যাস সরবরাহ গত দেড় বছরে কমেছে ৩৩ শতাংশের বেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত বছর আগস্টের শুরুতে গ্রিডে গ্যাস সরবরাহ করেছিল ১২১ মিলিয়ন ঘনফুট। গতকাল তা ৮১ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। এ হিসাব বিবেচনায় নিলে ১৬ মাসের ব্যবধানে গ্রিডে সংস্থাটির গ্যাস সরবরাহ কমেছে ৩৩ শতাংশের বেশি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় গ্যাস সরবরাহ বৃদ্ধিতে বাপেক্সকে সর্বাত্মক ব্যবহারসহ অর্থায়ন, কূপ খননে যন্ত্রাংশ ক্রয়ের মতো বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলা হলেও গ্রিডে সংস্থাটির গ্যাসের সরবরাহ ক্রমবর্ধমান হারে কমছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-NOV-2025 ১০ হাজার ৯৭৯ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার ২০২৬ সালের জানুয়ারি-জুন মেয়াদের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি রাশিয়া ও সৌদি আরব থেকে ৩৯৯ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৮৪০ টাকায় ৭৫ হাজার টন সার এবং সিঙ্গাপুর থেকে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকায় ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিবালয়ে গতকাল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয় Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-NOV-2025 গত সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন হয়েছে প্রায় ৩ শতাংশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তিতে জোর তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে শান্তিচুক্তি বাস্তবায়ন হলে সামনের দিনগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে পণ্যটির দাম কমেছে প্রায় ১ শতাংশ। সব মিলিয়ে বিভিন্ন বাজার আদর্শে সপ্তাহজুড়ে পণ্যটির দরপতন হয়েছে ৩ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স। বাজারে পণ্যটির দামে বড় এক প্রভাবক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে সুদহার কমানোর সম্ভাবনা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনায় ব্যবসায়ীদের মধ্যে জ্বালানি তেলের মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের চাহিদা কম। এটিও দাম কমার অন্যতম কারণ বলে জানিয়েছেন তারা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-NOV-2025 জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করতে হবে দেশের উন্নয়নের চাবিকাঠি জ্বালানি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের মোট জ্বালানির একটি বড় অংশই এখন আমদানিনির্ভর। বিদ্যুৎ খাতে ব্যবহৃত জ্বালানির বড় অংশই আসে আমদানি করা কয়লা, তেল ও গ্যাস থেকে। স্থানীয় গ্যাস সরবরাহ দিন দিন কমছে এবং জ্বালানি ব্যবস্থায় আমদানিনির্ভরতা ক্রমেই বাড়ছে। গবেষণায় উঠে এসেছে, গত ১০ বছরে প্রতি বছর গড়ে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমেছে। এখন সেই ঘাটতি আরো বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুটে। স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোয় উৎপাদন হ্রাস পাওয়া, নতুন অনুসন্ধান না হওয়া এবং বাপেক্সের সীমিত সক্ষমতার কারণে এ ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছে। পূর্ববর্তী সরকারগুলো গ্যাস উৎপাদন বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিলেও সেগুলোর কোনোটি এখনো প্রত্যাশিত ফল দেয়নি। অন্যদিকে আমদানীকৃত গ্যাসের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। দেশের বিদ্যমান দুটি এলএনজি টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ১০০ কোটি ঘনফুট। এ সীমিত সক্ষমতার কারণে বেশি গ্যাস আমদানি করা সম্ভব নয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-NOV-2025 স্পট মার্কেটে সামান্য বেড়েছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে। এ সময় এলএনজির বাজারে মূল্যবৃদ্ধিকে সীমিত করে রাখে ইউরোপে চাহিদার নিম্নমুখিতা ও মজুদ বৃদ্ধির তথ্য। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জানুয়ারিতে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৬৬ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ১০ সেন্টের তুলনায় কিছুটা বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-NOV-2025 বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার জ্বালানি কেন্দ্র নভোরোসিস্কের একটি ডিপোতে আঘাত হেনেছিল। এরপর বন্দরটি জ্বালানি তেল রফতানি স্থগিত করার ঘোষণা দেয়। তবে দুই শিল্পসংশ্লিষ্ট সূত্র ও এলএসইজির তথ্য অনুযায়ী এ বন্দর থেকে রোববার পুনরায় রফতানি শুরু হয়েছে। এর প্রভাবে গতকাল বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৪৪ সেন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৩ ডলার ৯৫ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৫৯ ডলার ৬১ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-NOV-2025 এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহেও স্থিতিশীল ছিল এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে। চুক্তিভিত্তিক পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী চাহিদা জ্বালানি পণ্যটির দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স ও বেয়ার্ড মেরিটাইম। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ডিসেম্বরে সরবরাহের জন্য স্পট মার্কেটে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ১০ সেন্ট। এ সময় জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে পণ্যটি প্রতি এমএমবিটিইউ ১১ ডলার ৫ সেন্টে বেচাকেনা হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-NOV-2025 গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার জ্বালানি কেন্দ্র নভোরোসিস্কের একটি ডিপোতে আঘাত হেনেছে। এরপর বন্দরটি জ্বালানি তেল রফতানি স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রভাবে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। এছাড়া গত সপ্তাহজুড়েও তা ঊর্ধ্বমুখী ছিল। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার ব্যারেলপ্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৪ ডলার ৩৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম পৌঁছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৪০ সেন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের মূল্যবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১ দশমিক ২ ও দশমিক ৬। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-NOV-2025 ফের ব্যর্থ অপারেটর নিয়োগের চেষ্টা; অলস পড়ে আছে ৮,৩০০ কোটি টাকার তেল খালাস স্থাপনা মহেশখালীর অদূরে বাংলাদেশের ফ্ল্যাগশিপ অপরিশোধিত তেল আমদানির স্থাপনা—৮ হাজার ৩০০ কোটি টাকার সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পটি—আরও বেশ কিছুদিন অব্যবহৃতই পড়ে থাকতে পারে। কারণ এটি পরিচালনার জন্য অপারেটর নিয়োগের সর্বশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। এসপিএম নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে (সিপিপিইসি) প্রথমে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আওতায় স্থাপনাটি পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই পরিকল্পনা বাতিল করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এক ডজনেরও বেশি কোম্পানি দরপত্র কিনলেও জমা দেয় মাত্র দুটি প্রতিষ্ঠান: বয়া প্রস্তুতকারক ব্লুওয়াটারের সঙ্গে সিপিপিইসির যৌথ উদ্যোগ এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পারতামিনা। এর মধ্যে সিপিপিইসি-ব্লুওয়াটারকে অযোগ্য ঘোষণা করা হয় এবং পারতামিনার প্রস্তাবিত দর বাজেটের চেয়ে বেশি ছিল। Power & Energy Fuel & Energy The Business Standard View
15-NOV-2025 চলতি বছর জ্বালানি তেল উত্তোলন আরো বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন চলতি বছর আরো বাড়তে পারে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) শর্ট-টার্ম এনার্জি আউটলুক শীর্ষক প্রতিবেদনে জানায়, এ সময় পরিশোধিতসহ মোট জ্বালানির উৎপাদন দাঁড়াতে পারে গড়ে দৈনিক ১০ কোটি ৬০ লাখ ব্যারেল। এটি আগের দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক এক লাখ ব্যারেল বেশি। অন্যদিকে বৈশ্বিক ব্যবহার বেড়ে দাঁড়াতে পারে দৈনিক ১০ কোটি ৪১ লাখ ব্যারেলে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-NOV-2025 সিডিপিএলকে দায়ী করে দাম পরিশোধের অনুরোধ যমুনা অয়েলের চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে গত সেপ্টেম্বরে ডিজেল পাঠানোর পর নারায়ণগঞ্জের ফতুল্লা ও কুমিল্লা ডিপোয় দুই লাখ লিটারের বেশি ঘাটতি ধরা পড়ে। এর দায় পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিডিপিএলের বলে দাবি করছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এরই মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরত-ই-ইলাহী স্বাক্ষরিত এক চিঠিতে সিডিপিএল প্রকল্প কর্তৃপক্ষকে ঘাটতি জ্বালানি তেলের দাম পরিশোধের অনুরোধ জানানো হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-NOV-2025 ২০৫০ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক চাহিদা বিশ্বব্যাপী জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের চাহিদা ২০৫০ সাল পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। পাশাপাশি এ সময় বিশ্বে দ্রুত পরিচ্ছন্ন জ্বালানির দিকে রূপান্তর ঘটবে বলে মনে করছে সংস্থাটি। আইইএর প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দেশে জ্বালানি খাতে বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকলে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা দাঁড়াতে পারে দৈনিক ১১ কোটি ৩০ লাখ ব্যারেলে। এটি ২০২৪ সালের মোট ব্যবহারের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি খাতে মোট চাহিদা বাড়বে প্রায় ১৫ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-NOV-2025 রাস্তার পাশে পরিবহন জ্বালানি বিক্রি কয়েক দিন বন্ধ রাখা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাস্তার পাশে পরিবহন জ্বালানি বিক্রি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে এসব তেল ব্যবহার করতে পারে। বাসে আগুন লাগানো বা বোমা বিস্ফোরণে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।’ গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো আশঙ্কা নেই। এতে ভয়ের কিছু নেই।’ প্রকৃত অপরাধীরা যাতে জামিন না পায় এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-NOV-2025 সরবরাহ বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম রাশিয়ার জ্বালানি তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলের বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনায় পণ্যটির চাহিদা নিয়ে বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা বেড়েছে। তবে এতেও কাটেনি বাজারে অতিরিক্ত সরবরাহ চাপের আশঙ্কা। ওপেকভুক্ত দেশগুলোয় উত্তোলন বৃদ্ধির সম্ভাবনায় প্রায় সবগুলো বাজার আদর্শেই গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল নিম্নমুখী। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-NOV-2025 http://bonikbarta.com/economy/esXAfwKo6cWSFuAj সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯২৫ কোটি ৯ লাখ ১৯ হাজার ৮২০ টাকা। এর মধ্যে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া ও ৬০ হাজার টিএসপি সার রয়েছে। সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে দ্বিতীয় লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১৯৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৯ দশমিক ১৭ ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta Invalid Link
10-NOV-2025 এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে এলএনজির দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী চাহিদা জ্বালানি পণ্যটির দাম স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স ও মার্কেট স্ক্রিনার।শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিসেম্বরে সরবরাহের জন্য উত্তর-পূর্ব এশিয়ায় গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১১ ডলার ১০ সেন্টে স্থিতিশীল ছিল। এ বিষয়ে আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘‌উত্তর-পূর্ব এশিয়ায় স্পট মার্কেটে এলএনজির চাহিদা কম। এছাড়া পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি মৌসুমি আবহাওয়াও স্বাভাবিক।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-NOV-2025 জরুরি মজুদ বাড়াতে জানুয়ারি থেকে মাস ভিত্তিতে এলএনজি কিনবে জাপান জাপান আগামী জানুয়ারি থেকে জরুরি মজুদের জন্য মাস ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা শুরু করতে যাচ্ছে। এর আগে শীতকাল বা চাহিদার শীর্ষ মৌসুমেই কেবল অতিরিক্ত এলএনজি কিনত দেশটি। বর্তমানে সরবরাহ ঝুঁকি মোকাবেলায় জাপান সরকার এ নতুন কৌশল গ্রহণ করছে। দেশটির ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি আমদানিকারক দেশ জাপান। দেশটি স্ট্র্যাটেজিক বাফার এলএনজি (এসবিএল) কর্মসূচির আওতায় প্রতি মাসে অন্তত একটি কার্গো বা প্রায় ৭০ হাজার টন এলএনজি কিনবে। এ হিসাবে বছরে কমপক্ষে ১২টি কার্গো বা ৮ লাখ ৪০ হাজার টন এলএনজি মজুদ থাকবে। গত দুই বছর জরুরি মজুদ ছিল বছরে প্রায় ২ লাখ ১০ হাজার টন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-NOV-2025 রুশ জ্বালানি আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাচ্ছে হাঙ্গেরি রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে এক বছরের জন্য ছাড় দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। খবর দ্য গার্ডিয়ান। গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সেসময় রুশ জ্বালানি আমদানিতে বিশেষ ছাড়ের অনুরোধ জানান তিনি। তাদের বৈঠকের পরই এ সিদ্ধান্ত নিলো মার্কিন ট্রেজারি বিভাগ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-NOV-2025 জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা স্থগিত ওপেক প্লাসের আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা স্থগিত রাখবে ওপেক প্লাস। বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ও পণ্যটির দাম নিয়ন্ত্রণে রাখতে রোববারের বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। খবর রয়টার্স। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সংগঠনভুক্ত দেশগুলো এপ্রিল থেকে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর লক্ষ্য নিয়েছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ২ দশমিক ৭ শতাংশ। তবে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনায় অক্টোবর থেকে উত্তোলন বাড়ার গতি কমাচ্ছে সংগঠনটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-NOV-2025 ডিসেম্বরে দৈনিক ১.৩৭ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেক প্লাস বিশ্ববাজারে সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনা বেড়ে যাওয়ায় জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির গতি কমিয়ে আনছে ওপেক প্লাস। সর্বশেষ ভার্চুয়াল বৈঠকে ডিসেম্বরের জন্য দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করতে পারে সংগঠনটি। সংশ্লিষ্ট তিন সূত্রের বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্রের দেয়া তথ্যমতে, সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, ওমান, কাজাখস্তান ও আলজেরিয়া—এ আট সদস্য দেশ এরই মধ্যে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তে সম্মত হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-NOV-2025 এলএনজি জোগানের ক্ষেত্রে ব্যয়বহুল পথেই রয়েছে বাংলাদেশ দেশে গ্যাসের ঘাটতি মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ধারাবাহিকতা বজায় রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও ৫৫ হাজার কোটি টাকার এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার। উচ্চমূল্যের এলএনজি আমদানির ক্ষেত্রে প্রায় ২৯ শতাংশ কার্গো স্পট মার্কেট থেকে কেনার উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘমেয়াদি এলএনজি ক্রয়চুক্তির চেয়ে স্পট মার্কেটে এলএনজির দাম বরাবরই বেশি। ফলে বিগত সময়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে প্রাধান্য দেয়া হলে সাশ্রয়ী মূল্যে আরো বেশি এলএনজি কেনার সুযোগ ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাতে একদিকে যেমন স্পট মার্কেট থেকে কার্গো আমদানি কম হতো, অন্যদিকে এলএনজি কিনতে পেট্রোবাংলার বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় করা যেত। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-NOV-2025 অক্টোবরে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। সাম্প্রতিক সময়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে রফতানি কমলেও পণ্যটির দাম সেভাবে বাড়েনি। বরং ডলারের শক্তিশালী বিনিময় হার, চীনের দুর্বল অর্থনৈতিক তথ্য ও বিশ্বব্যাপী অতিরিক্ত সরবরাহের চাপ পণ্যটির বাজারকে করে রেখেছে নিম্নমুখী। আগের দুই মাসের ধারা বজায় রেখে সদ্য সমাপ্ত অক্টোবরও নিম্নমুখিতায় পার করল জ্বালানি তেলের বাজার। গতকাল শেষ হওয়া মাসটিতে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম কমেছে ৩ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-NOV-2025 প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে সোনাগাজীতে হচ্ছে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে ফেনীর সোনাগাজীতে হচ্ছে ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র। ৭১৫ একর জমিতে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)। ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নির্মাণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সংস্থাটি। আগামীকাল (রোববার) পরিকল্পনা কমিশনের শিল্প শক্তি বিভাগে প্রকল্পটি নিয়ে যাচাই-বাছাইয়ে মূল্যায়ন সভা (পিইসি) অনুষ্ঠিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-OCT-2025 এশিয়ায় কমছে তাপীয় কয়লার আমদানি এশিয়ায় সমুদ্রপথে আমদানি হওয়া তাপীয় কয়লার দাম চার বছরের সর্বনিম্ন অবস্থা থেকে ধীরে ধীরে বাড়ছে। তবে এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে আমদানির পরিমাণে। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে বড় কয়লা আমদানিকারক দেশ। এসব দেশে অক্টোবরে তাপীয় কয়লার আমদানি কমেছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক পণ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান ডিবিএক্স কমোডিটিজ। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত জুনে তাপীয় কয়লার দাম তলানিতে নেমেছিল। এর পর থেকেই অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সর্বোচ্চ মান বা গ্রেডের কয়লার দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। জুলাই ও আগস্টে দাম কম থাকায় আমদানি সামান্য বেড়েছিল। তবে অক্টোবর নাগাদ পণ্যটির দাম আবার বাড়তে শুরু করায় ক্রেতারা সতর্ক হয়েছেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-OCT-2025 ভারতে মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজে রুশ জ্বালানি তেল আমদানির অভিযোগ নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের মাধ্যমে বহন করা রুশ জ্বালানি তেল কিনেছে ভারতীয় স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তাল ও ভারত সরকারের যৌথ জ্বালানি উদ্যোগ এইচএমইএল। স্যাটেলাইট চিত্র, শিপিং ডাটা ও কাস্টমস নথি বিশ্লেষণ করে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে এফটি। সেখানে বলা হচ্ছে, মিত্তাল এনার্জির মালিকানাধীন বৃহৎ পরিশোধনাগার পাঞ্জাবের গুরু গোবিন্দ সিং রিফাইনারি চলতি বছর অন্তত চারটি অপরিশোধিত জ্বালানি তেলের চালান গ্রহণ করেছে। এইচএমইএলের মাধ্যমে এ জ্বালানি তেল আমদানি করা হয়। এসব পণ্যের সম্মিলিত মূল্য প্রায় ২৮ কোটি ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-OCT-2025 আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা রয়েছে আজ। এ বৈঠক দুই দেশের মধ্যে চলমান শুল্কবিবাদ প্রশমনে ভূমিকা রাখতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমার তথ্যও পণ্যটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-OCT-2025 অনেক পরিশোধের পরও আবারো বকেয়ার চক্রে বিদ্যুৎ খাত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বৈদেশিক ঋণ রেখে যায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বা প্রায় ৩৯ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ ঋণের ২৯ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। এর পরও এ খাতের আরো বৈদেশিক দেনা পরিশোধ করা হয়েছে। বৈদেশিক ঋণের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল পরিশোধে আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিশেষ বন্ডের উদ্যোগ অব্যহত রাখে অন্তর্বর্তী সরকার। সার ও বিদ্যুতের সাড়ে ২৬ হাজার কোটি টাকার বিশেষ বন্ডের বেশির ভাগ অর্থই বিদ্যুতের বকেয়া। কিন্তু বকেয়া পরিশোধে তৎপরতার মধ্যেও স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পর্যায়ক্রমে বেড়েই চলছে। বর্তমানে বিপিডিবির কাছে অন্তত ২০ হাজার কোটি টাকার বকেয়া জমেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-OCT-2025 ছয় দেশ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কিনবে সরকার রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রতিষ্ঠানের কাছ থেকে ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে তাতে সম্মতি দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৯২ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯২ দশমিক ৩৩ ডলার। একই দামে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। Power & Energy Fuel & Energy Prothom-Alo View
28-OCT-2025 কৃষি-আইটি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একমত পাকিস্তান-বাংলাদেশ হয়েছে। বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। কৃষি, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, বিমান ও সমুদ্র যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হয়। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এই কমিশনের লক্ষ্য শুধু দুটি দেশের অর্থনৈতিক সম্পর্ক নয়, বরং জনগণের পারস্পরিক কল্যাণ ও আঞ্চলিক উন্নয়নকে এগিয়ে নেয়া। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-OCT-2025 এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দর এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। এ সময় ঠাণ্ডা আবহাওয়া ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার কারণে সরবরাহ ব্যাঘাত নিয়ে কিছুটা ঝুঁকিতে ছিল জ্বালানি পণ্যটির বৈশ্বিক বাজার। তবে তার প্রভাব কাটিয়ে উঠেছে এলএনজির মজুদ বৃদ্ধি ও নিম্নমুখী চাহিদা। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য দাঁড়িয়েছে ১১ ডলার ২০ সেন্ট। এটি আগের সপ্তাহের এমএমবিটিইউ ১১ ডলার ১০ সেন্টের তুলনায় কিছুটা বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-OCT-2025 কক্সবাজার সীমান্ত দিয়ে ইউরিয়া পাচার, দেশে সংকট বাড়ার শঙ্কা সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, দেশে সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় রয়েছে অতিরিক্ত মজুদ। তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। দেশের বিভিন্ন জেলার কৃষকের অভিযোগ, চাহিদা অনুযায়ী ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। খোলাবাজারে দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। তাই নির্ধারিত মূল্যে সার না পেয়ে অনেক কৃষক বাধ্য হচ্ছেন বেশি দামে কিনতে। এমন পরিস্থিতিতে ইউরিয়া পাচারের ঘটনা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজার দিয়ে মিয়ানমারে এ সার পাচার হচ্ছে। পার্শ্ববর্তী দেশটিতে বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি দামে ইউরিয়া বিক্রি হওয়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র এ কাজে জড়িত বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক অভিযানে সম্প্রতি বিপুল পরিমাণ ইউরিয়া জব্দ করা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-OCT-2025 Chevron set to launch Jalalabad Gas Compression Project in ’26 US energy-giant Chevron is set to begin work on the Jalalabad Compression Project (JBC) next year to harness additional natural gas. "Chevron has submitted a budget of its works for the next year, where it included projected costs of the JBC for the first time," Petrobangla Director (Finance) AKM Mizanur Rahman told The Financial Express on Wednesday. The Petrobangla officer did not disclose how much Chevron intends to invest in the project in 2026, but sources said the JBC might take several years to complete, with costs estimated at around US$75 million. Petrobangla had long been pressing Chevron to proceed with the investment, which was deferred earlier due to piling overdue payments to the US company. After clearing all outstanding bills - including late payment interest - Petrobangla wrote to Chevron Bangladesh, requesting the resumption of its stalled $75 million investment in the JBC. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-OCT-2025 অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরবরাহ ঝুঁকি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির প্রত্যাশায় টানা দ্বিতীয় দিন আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পাশাপাশি কৌশলগত জরুরি মজুদ বাড়াতে যুক্তরাষ্ট্র সরকারের নতুন করে জ্বালানি তেল কেনার পরিকল্পনাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ ডলার ২৪ সেন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ ডলার ৫৬ সেন্টে। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২০ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫৮ ডলার ৪৪ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-OCT-2025 ইউক্রেন যুদ্ধ না থামানোয় রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্বীকৃতির পর মস্কোর ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি— রোসনেফট এবং লুকঅয়েলের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। খবর রয়টার্স। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম সরাসরি নিষেধাজ্ঞা। এর লক্ষ্য হলো তেল বিক্রি থেকে আসা গুরুত্বপূর্ণ রাজস্ব বন্ধ করে দেয়া। কারণ এ রাজস্ব ব্যবহৃত হয় রাশিয়ানের যুদ্ধের অর্থায়নে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-OCT-2025 দরপত্র ছাড়াই পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জিটুজি অর্থাৎ সরকার থেকে সরকার পদ্ধতিতে ২০২৬ সালের জন্য এ তেল কেনা হবে। একই সঙ্গে এক কোটি ই-পাসপোর্ট কাঁচামাল ও ৫৭ লাখ ই-পাসপোর্ট বুকলেট সুয়াপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৪তম বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন মেটাতে ও জনস্বার্থে দরপত্র ছাড়াই পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-OCT-2025 চীনে জ্বালানি তেলের মজুদ কমেছে চীনে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় দেশটিতে পণ্যটির আমদানি হ্রাস ও পরিশোধনাগার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বৃদ্ধি মজুদ কমার পেছনে ভূমিকা রেখেছে। চীন প্রাতিষ্ঠানিকভাবে জ্বালানি তেল মজুদের পরিমাণ প্রকাশ করে না। এজন্য সাধারণত দেশটির আমদানি অভ্যন্তরীণ উত্তোলনের মোট পরিমান থেকে পরিশোধনাগারে ব্যবহারকে বাদ দিয়ে উদ্বৃত্তের হিসাব করা হয়। বিভিন্ন পরিসংখ্যানে পাওয়া তথ্যের ভিত্তিতে করা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে চীনের অপরিশোধিত জ্বালানি তেল উদ্বৃত্তের পরিমাণ ছিল দৈনিক ৫ লাখ ৭০ হাজার ব্যারেল, যা আগস্টের ১০ লাখ ১০ হাজার ব্যারেলের তুলনায় প্রায় অর্ধেক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-OCT-2025 ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দরপতন ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) অন্যান্য ভোজ্যতেলের দরপতনের প্রভাবে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল ভোজ্যতেলটির মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ৫০৮ রিঙ্গিতে (১ হাজার ৬৭ দশমিক ২৩ ডলার)। এটি আগের দিনের তুলনায় টনে ৫ রিঙ্গিত বা দশমিক ১১ শতাংশ কম। খবর বিজনেস রেকর্ডার। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল গতকাল জানিয়েছে, ২০২৬ সালের আগ পর্যন্ত অপরিশোধিত পাম অয়েলের দর টনপ্রতি ৪ হাজার ৪০০ রিঙ্গিতের (১ হাজার ৪২ ডলার) ওপরে স্থিতিশীল থাকতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-OCT-2025 ২০২৮ সালের মধ্যে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করবে ইইউ ২০২৮ সালের জানুয়ারির মধ্যে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউর জ্বালানিমন্ত্রীদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায় বলে জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। খবর রয়টার্স। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন কোনো রুশ প্রাকৃতিক গ্যাস আমদানির চুক্তি করা হবে না। একই বছরের জুন থেকে স্বল্পমেয়াদি ও ২০২৮ সালের জানুয়ারি থেকে দীর্ঘমেয়াদি চুক্তিগুলোর মেয়াদ শেষ হবে। তবে এ আইন এখনো চূড়ান্ত নয়। এ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আরো আলোচনা বাকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-OCT-2025 মঙ্গোলিয়া থেকে চীনের কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চে চীনের কয়লা আমদানি সেপ্টেম্বরে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, অভ্যন্তরীণ উৎপাদনে সীমাবদ্ধতা ও বাড়তি দাম সামাল দিতে বেইজিং এ সময় প্রতিবেশী দেশ মঙ্গোলিয়া থেকে সবচেয়ে বেশি কয়লা আমদানি করেছে। খবর রয়টার্স। চীনের শুল্ক বিভাগ জানায়, সেপ্টেম্বরে চীন মঙ্গোলিয়া থেকে ৯২ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-OCT-2025 সরবরাহ উদ্বৃত্তের কারণে জ্বালানি তেলের দরপতন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে গতকাল আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনাও পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১৮ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ১১ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলে ৫৭ ডলার ৩৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ১৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-OCT-2025 ২০২৬ সালে আরো বাড়বে জ্বালানি তেলের উদ্বৃত্ত সরবরাহ বেড়ে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি জানায়, ওপেক প্লাস এবং অন্যান্য দেশ উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় ২০২৬ সালে বাজারে সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি হতে পারে। খবর রয়টার্স। সম্প্রতি প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে আইইএ জানায়, ২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ দৈনিক ৩০ লাখ ব্যারেল বাড়বে। আগে দেয়া পূর্বাভাসে যা ছিল দৈনিক ২৭ লাখ ব্যারেল। ২০২৬ তা আরো দৈনিক ২৪ লাখ ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-OCT-2025 এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরবৃদ্ধি পর্যাপ্ত মজুদ থাকার পরও এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তর-পূর্ব চীনে শীতল আবহাওয়ার পূর্বাভাসের কারণে চাহিদা বাড়ার সম্ভাবনা এ মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া হিসাব অনুযায়ী উত্তর-পূর্ব এশিয়ায় ডিসেম্বরে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১১ ডলার ১০ সেন্ট, যা আগের সপ্তাহের ১১ ডলারের তুলনায় কিছুটা বেশি। এ বিষয়ে ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজেমান বলেন, ‘চীনের কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে এলএনজির চাহিদা বাড়তে পারে। এ কারণে এশিয়ায় জ্বালানি পণ্যটির চাহিদা কিছুটা বেড়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-OCT-2025 সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। এ কারণে গত সপ্তাহজুড়ে পণ্যটির দাম কমেছে প্রায় ৩ শতাংশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসতে পারে এমন সম্ভাবনায় গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার জ্বালানি তেলের দাম কিছুটা বেড়ে গিয়েছিল। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-OCT-2025 যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির আলোচনা ইউক্রেনের রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির অর্থনীতিবিষয়কমন্ত্রী ওলেক্সি সোবোলেভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রুশ হামলার কারণে আমরা প্রাকৃতিক গ্যাস উৎপাদনের একটি অংশ হারিয়েছি। তাই মার্কিন এলএনজি ও কম্প্রেসার সরঞ্জাম কেনার অর্থায়ন কাঠামো নিয়ে আলোচনা করছি।’ সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এসব হামলায় বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গ্যাস স্থাপনাগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী সভেতলানা হ্রিনচুক গত সপ্তাহে বলেন, ‘অবকাঠামোয় বিমান হামলার পর দেশটি প্রাকৃতিক গ্যাস আমদানি ৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-OCT-2025 রুশ জ্বালানি তেল আমদানি অর্ধেক কমাবে ভারত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। আলোচনার পর পরই ভারতীয় পরিশোধনকারী কোম্পানিগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি প্রায় ৫০ শতাংশ কমাতে শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ভারতের সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কতটা কমানো হয়েছে তার নির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। ডিসেম্বর বা জানুয়ারির আমদানি পরিসংখ্যানে এর প্রভাব প্রতিফলিত হতে পারে। নভেম্বরে সরবরাহের জন্য এরই মধ্যে দেয়া কিছু অর্ডার ডিসেম্বরেও এসে পৌঁছাবে। ফলে তাৎক্ষণিক পরিবর্তন দেখা না যাওয়াই স্বাভাবিক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-OCT-2025 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ মন্তব্যের প্রভাবে গতকাল বিশ্ববাজারে প্রায় সব বাজার আদর্শে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশের কাছাকাছি। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৫৬ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬২ ডলার ৪৭ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৮ ডলার ৮৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৫৮ সেন্ট বা ১ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-OCT-2025 বিপিসির জ্বালানি তেল বিক্রির ৭৩.২৬ শতাংশই পদ্মা ও মেঘনার দেশের বাজারে জ্বালানি তেল বিপণন করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ছয়টি কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে ১৫ ধরনের ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিক্রি হয়েছিল ৬৭ লাখ ৬১ হাজার ৩২০ টন। এ হিসাবে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ৭৪ হাজার ২১ টন বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ। সমাপ্ত অর্থবছরে প্রায় ২৬ লাখ ২৫ হাজার ৫১৮ টন বা ৩৮ দশমিক ৪১ শতাংশ জ্বালানি তেল বিক্রি করে শীর্ষস্থান দখল করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। অন্যদিকে ২৩ লাখ ৮৪ হাজার ৪ টন বা ৩৪ দশমিক ৮৮ শতাংশ বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এ হিসাবে বিপিসির মোট জ্বালানি তেল বিক্রির ৭৩ দশমিক ২৬ শতাংশই কোম্পানি দুটির নিয়ন্ত্রণে রয়েছে। তবে জেট ফুয়েল বিক্রির একক লাইসেন্স পদ্মা অয়েলের হাতে থাকায় কোম্পানিটি সবার শীর্ষে রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-OCT-2025 এলপিজির দাম কমলে বিভিন্ন শিল্প খাত ব্যবহার বাড়াবে সিরামিক খাতে উৎপাদন করতে গিয়ে আমরা কঠিন সময় পার করেছি। সিরামিক উৎপাদনে গ্যাস হচ্ছে অক্সিজেন। গ্যাসের প্রেসার ও সরবরাহে ন্যূনতম ত্রুটি হলেও আমাদের বিশাল ক্ষতি হয়ে যায়। একমাত্র গ্যাস সরবরাহ সংকটের কারণে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে আমরা আকিজ সিরামিকসে ৩০০ কোটি টাকা লোকসান গুনেছি। এ পরিস্থিতিই আমাদের বাধ্য করেছে বিকল্প উপায়ে যেতে। ফলে আমরা বায়োমাসে গিয়েছি। কিন্তু বায়োমাস তো শিল্প উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সেটি সহায়ক হিসেবে ঠিক আছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-OCT-2025 ৭২২ কোটি টাকায় ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে ৭০ হাজার টন এমওপি ও ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার কেনার এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৫৬ দশমিক ২৫ ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-OCT-2025 Redoubled exploration in south coast, releasing Bhola gas caches accelerate Curing Bangladesh's economic development-limiting fuel crunch gets under focus as exploration in the south coast and releasing locked Bhola gas caches gather speed. Sources say the government has fielded agencies to carry out feasibility study on pipeline setting to carry the stranded Bhola gas to mainland to utilise the island's gas to meet the country's mounting fuel demand. State-run Gas Transmission Company Ltd (GTCL) is carrying out the study and expecting to complete the survey by February 2026. Half the job has already been done under an urgency of utilising the hydrocarbon resources of the southern island district of Bangladesh, found long before but couldn't so far be transmitted into national grid for lack of the piping facility. "We have already completed feasibility study over Bhola-Barishal gas-transmission pipeline and are currently carrying out the study on the Barishal-Aminbazar part of the pipeline," GTCL managing director Md Haroon Bhuiyan told The Financial Express. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-OCT-2025 আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির জেরে গত সপ্তাহের শেষে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। গতকাল তা কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের সম্ভাব্য আলোচনায় দিকে নজর রেখেছেন। এতে বিশ্বের দুই প্রধান অর্থনীতি এবং জ্বালানি তেল ব্যবহারকারী দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমিত হতে পারে বলে প্রত্যাশা করছেন তারা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-OCT-2025 ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইউনিট-১ বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। একইসঙ্গে এই কেন্দ্রের ইউনিট-২, নির্ধারিত ২০২৬ সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারবে কিনা—তা নিয়েও শঙ্কা প্রকাশ করছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর পুনঃনির্ধারিত বিদ্যুৎ উৎপাদন ডিসেম্বর ২০২৫-এ নির্ধারিত থাকলেও এ সময়ে উৎপাদন শুরু হচ্ছে না বলে প্রকল্প দপ্তর হতে জানা যায়। একইভাবে ইউনিট-২ এর পুনঃনির্ধারিত উৎপাদন ডিসেম্বর ২০২৬- এ শুরু করার জন্য নির্ধারিত থাকলেও তা সম্ভব হবে না বলে প্রতীয়মান হয়। ইউনিট-১ ও ২ এর বিদ্যুৎ উৎপাদন কবে নাগাদ শুরু হবে এ বিষয়ক কোনও তথ্য প্রকল্প দপ্তর জানাতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে অসমাপ্ত কাজের তালিকাও দিতে পারেনি। Power & Energy Fuel & Energy The Business Standard View
13-OCT-2025 অক্টোবরেও রাশিয়ার জ্বালানি তেল রফতানি রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি থাকার পূর্বাভাস রাশিয়ার উত্তর-পশ্চিম বন্দরগুলো থেকে অক্টোবরে জ্বালানি তেল রফতানি ও ট্রানজিট সেপ্টেম্বরের রেকর্ডের কাছাকাছি থাকতে পারে। শিল্পসংশ্লিষ্ট সূত্র ও বার্তা সংস্থা রয়টার্সের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। হিসাব অনুযায়ী, প্রিমর্স্ক, উস্ত-লুগা ও নভোরোসিস্ক বন্দরগুলো থেকে ইউরালস, সাইবেরিয়ান লাইট ও কেইবিসিও গ্রেডের জ্বালানি তেল সরবরাহের পরিমাণ হতে পারে দৈনিক ২৩ লাখ ব্যারেল। এটি গত মাসের তুলনায় প্রায় দুই লাখ ব্যারেল কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-OCT-2025 এলপিজিকে সাশ্রয়ী করতে হলে সরকারি নীতি সমর্থনের পাশাপাশি গড়ে তুলতে হবে অবকাঠামোও দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ সীমিত এবং তা দ্রুত কমে আসছে। বিপরীতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও গৃহস্থালিতে ব্যবহারের জন্য আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীলতা বাড়ছে। আবার অবকাঠামোগত দুর্বলতার কারণে এলএনজি আমদানিতে রয়েছে সীমাবদ্ধতা। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমন পরিপ্রেক্ষিতে দেশে গ্যাসের চাহিদা পূরণে ভালো বিকল্প হতে পারে এলপিজি। তবে বাংলাদেশে এলপিজির দাম বেশি এবং তা এলপিজি খাতের সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রয়োজনীয় সরকারি নীতিসহায়তা এবং আমদানি ও সরবরাহের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তোলা গেলে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করা সম্ভব। গতকাল বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে এসব কথা বলেন বক্তারা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-OCT-2025 এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির বাজারদর এশিয়ার স্পট মার্কেটে প্রায় এক মাস পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউরোপে স্বাভাবিক সময়ের আগে শীতকাল শুরু হওয়া এবং ইউক্রেনের গ্যাস অবকাঠামোয় রাশিয়ার হামলা জ্বালানি পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স ও মার্কেট স্ক্রিনার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় নভেম্বরে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার, আগের সপ্তাহে যা ছিল ১০ ডলার ৬০ সেন্ট। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য এশিয়ার স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১১ ডলার ২০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-OCT-2025 ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিতে পাঁচ মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের মূল্য চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের সর্বনিম্নে নেমেছে। গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্কাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ শতাংশের বেশি কমেছে। খবর রয়টার্স। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাওভানো বলেন, ‘চীনা পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ বিনিয়োগে মনোযোগী হয়েছেন। এ কারণে জ্বালানি তেলের দাম কমে এসেছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-OCT-2025 দেশে পাঁচ বছরে এলপিজির চাহিদা বাড়বে ৬০ শতাংশ দেশে বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার ১৫ লাখ টনের ওপর। স্থানীয় গ্যাসের উৎপাদন হ্রাস এবং বাসাবাড়িতে পাইপলাইনে নতুন করে গ্যাস সংযোগ বন্ধ থাকায় এলপিজির ব্যবহার দিন দিনই বাড়ছে। সেই সঙ্গে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় শিল্প-কারখানায়ও বাড়ছে এ গ্যাসের ব্যবহার। ক্রমান্বয়ে এলপিজির ব্যবহার বাড়ায় আগামী ২০৩০ সালে পণ্যটির ব্যবহার ২৫ লাখ টনে পৌঁছাবে। সেই হিসাবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এলপিজির চাহিদা আরো ১০ লাখ টন বা ৬০ শতাংশ বৃদ্ধি পাবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-OCT-2025 এলপিজির দাম কমাতেই হবে —মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশে প্রাইমারি জ্বালানির ঘাটতি আছে। তবে এটিকে সংকট বলব না। এ সমস্যা অটোমেটিক হয়নি। একশ্রেণীর রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা এটি তৈরি করেছেন। এ সংকট কেমন? চহিদা না থাকালেও বিদ্যুৎ উৎপাদনে অপ্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হয়েছে। রূপসায় এডিবির অর্থায়নে ৮ হাজার কোটি টাকায় একটি পাওয়ার প্লান্ট করা হয়েছে। ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট, কিন্তু সেখানে গ্যাস নেই। বেসরকারি এমন অনেক খাতে ক্যাপাসিটি যুক্ত করা হয়েছে, যেখানে কোনো গ্যাস সরবরাহ নেই। গ্যাস নেই জেনেও অনেক জায়গায় লাইন দেয়া হয়েছে। সেখানে গ্যাস যাবে না জেনেও লাইন দেয়া হয়েছে। এগুলো দুর্নীতির মাধ্যমে করা হয়েছে। এসব কারণেই আমরা এ সমস্যায় পড়েছি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-OCT-2025 দাম কমল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-OCT-2025 প্রথমবারের মতো বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে ছাড়াল নবায়নযোগ্য খাত জলবায়ুসংক্রান্ত উদ্বেগের মাঝে বিশ্বব্যাপী নতুন উদ্ভাবনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ছে। এর ধারাবাহিকতায় দেশে দেশে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতাও বেড়েছে। জলবায়ুসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান এম্বারের প্রতিবেদন অনুসারে, চলতি বছরে প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রথমবারের মতো বিশ্বের বায়ু ও সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। এতে বড় ধরনের ভূমিকা রেখেছে জনসংখ্যাবহুল এশিয়ার দুই দেশ চীন ও ভারত। বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য খাতের এ সাফল্য বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-OCT-2025 নভেম্বরেও দৈনিক ১.৩৭ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেক প্লাস ওপেক প্লাস নভেম্বরেও দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অক্টোবরেও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়াসহ অন্য সহযোগী দেশকে নিয়ে গড়ে ওঠা জোটটি একই পরিমাণ উত্তোলন বাড়িয়েছিল। খবর সিএনবিসি। ওপেক প্লাস চলতি বছর দৈনিক ২৭ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় ২ দশমিক ৫ শতাংশ। বাজার হিস্যা পুনরুদ্ধারের লক্ষ্যে দেশগুলো পণ্যটির উত্তোলন বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-OCT-2025 এশিয়ায় চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল রফতানি দেড় বছরের সর্বোচ্চে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি সেপ্টেম্বরে গত ১৮ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এশিয়ার বাজারে জ্বালানি পণ্যটির চাহিদা বৃদ্ধি এবং দেশটির অভ্যন্তরীণ পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম রফতানি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লুক্সেমবার্গভিত্তিক আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, গত মাসে দেশটির দৈনিক গড় রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ব্যারেলে। এটি ২০২৪ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-OCT-2025 Bhola gas finds insufficient buyers as conversion plan stalls The government is struggling to find buyers for the gas discovered in Bhola, as no international firms have shown interest in converting it into liquefied natural gas (LNG) and transporting it to the industrial belt near Dhaka. The Energy and Mineral Resources Division (EMRD) has taken steps to move the plan forward, but a lack of interested customers continues to stall progress. Industries in Narayanganj, Munshiganj, Gazipur and parts of Cumilla have long been suffering from an acute gas shortage. Yet, despite Bhola's promising reserve of over 5.0 trillion cubic feet (tcf) of natural gas, the absence of buyers has kept the initiative in limbo. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-OCT-2025 সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৮ শতাংশ ওপেক প্লাসভুক্ত দেশগুলোয় সম্ভাব্য উত্তোলন বৃদ্ধির খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে ব্রেন্টের (অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ) দাম কমেছে ৮ দশমিক ১ শতাংশ। এটি তিন মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন। খবর রয়টার্স। তবে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ব্রেন্টের দাম ব্যারেলে ৪২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৪ ডলার ৫৩ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার ৮৮ সেন্টে স্থির হয়, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে ডব্লিউটিআইয়ের দরপতন হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-OCT-2025 Fuel-import reliance rendering BD susceptible to external shocks Years of electricity-generation expansion falls short of catering Bangladesh's demand and its reliance on imported fossil fuels leaves the country susceptible to global price shocks and supply shortages, experts alert. A new report by the Institute for Energy Economics and Financial Analysis (IEEFA) highlights how dependency on imported fuels has surged in recent years. In the past fiscal year 2024-25, imports accounted for around 65 per cent of the nation's total power supply -- a mix of imported electricity and fuels used in domestic generation. Power & Energy Fuel & Energy The Financial Express View
03-OCT-2025 ২০৩০ সালের মধ্যে জাহাজের জ্বালানিতে এলএনজির চাহিদা দ্বিগুণ হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাপী জাহাজের জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহারের চাহিদা ২০৩০ সালের মধ্যে অন্তত দ্বিগুণ হতে পারে। শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিদের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের এলএনজি রফতানি প্রকল্প সামনের দিনগুলোয় বাজারে সরবরাহের আধিক্য তৈরি করবে। ফলে দাম কমে জ্বালানি পণ্যটির ব্যবহার আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-SEP-2025 শ্রীকাইল-৫ উন্নয়ন কূপ খনন শুরু করল বাপেক্স শ্রীকাইল-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। রোববার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল এলাকায় এ কূপ খনন কাজের উদ্বোধন করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুটি মূল্যায়ন ও উন্নয়ন (সুন্দলপুর–৪ ও শ্রীকাইল-৫) কূপ এবং দুটি অনুসন্ধান (সুন্দলপুর সাউথ–১ ও জয়পুরহাট–১) কূপ খনন প্রকল্প’ এর আওতায় শ্রীকাইল-৫ কূপ খনন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের খনন ও প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাপেক্স জানায়, ব্লক-৯ এর আওতায় এ কূপটির খনন গভীরতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৫০ মিটার। এখানে গ্যাসের প্রমাণিত মজুদ (জিআইআইপি) ধরা হয়েছে ৬২ দশমিক ৮৭ বিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫০ দশমিক ৩০ বিলিয়ন ঘনফুট। বাপেক্স আরো জানিয়েছে, তাদের নিজস্ব তহবিল ও জনবল দিয়ে এ কূপ খনন করা হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-SEP-2025 স্পট মার্কেটে এলএনজির দরপতন এশিয়ার স্পট বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কমেছে। নিম্নমুখী চাহিদা, পর্যাপ্ত মজুদ ও চীনে উৎপাদন বৃদ্ধির কারণে এ নিম্নমুখী প্রবণতা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী উত্তর-পূর্ব এশিয়ায় নভেম্বরে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল গড়ে ১১ ডলার ২০ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৫০ সেন্টের তুলনায় কম। ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের এলএনজি অ্যান্ড গ্যাস অ্যানালিস্ট গো কাতায়ামা জানান, চীনে সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধির পূর্বাভাস এবং নভেম্বরে ভূগর্ভস্থ গ্যাস মজুদ থেকে বাড়তি উত্তোলনের খবরে স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে। এছাড়া এশিয়ার দেশগুলোয় বেশি মজুদও জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রাখছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-SEP-2025 চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় গ্যাস কূপ খনন ও জরিপে বরাদ্দের ৫১ গুণ দেশে গ্যাসের সরবরাহ সংকট মেটাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ১১৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো আমদানির পরিকল্পনা করেছে পেট্রোবাংলা। এ পরিমাণ কার্গো আমদানিতে অর্থবছরে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। অন্যদিকে স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ এবং কূপ খননে চলতি ও নতুন প্রকল্পে এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ১ হাজার ১২৯ কোটি টাকা। এ হিসাবে চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ ও কূপ খননে বরাদ্দের ৫১ গুণ। পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয়ের প্রাক্কলন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এডিপিতে গ্যাস কূপ খনন ও অনুসন্ধান জরিপ প্রকল্পে বরাদ্দ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-SEP-2025 জ্বালানি তেলের সাপ্তাহিক দরবৃদ্ধি তিন মাসে সর্বোচ্চে রাশিয়ার জ্বালানি পণ্য রফতানি কমানোর সিদ্ধান্ত ও ইউক্রেনের হামলার প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে সাপ্তাহিক দরবৃদ্ধির হার তিন মাসে সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল শেষ হওয়া সপ্তাহে পণ্যটির মূল্যবৃদ্ধি ৪ শতাংশ ছাড়িয়েছে। সাপ্তাহিক দরবৃদ্ধির হিসাবে এটি ১৩ জুনের পর সর্বোচ্চ। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৯ ডলার ৬৩ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ৩২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ ডলার ৩০ সেন্টে পৌঁছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-SEP-2025 Numerous global energy majors vying for deal Half a dozen international firms are vying for contract to construct a new floating storage and regasification unit (FSRU) at Moheshkhali island as Bangladesh opts for enhancing LNG-handling capacity amid falling domestic gas reserves against rising demand. Sources say they have submitted proposals either to state-run Petrobangla, the Energy and Mineral Resources Division (EMRD) under the Ministry of Power, Energy and Mineral Resources, or both, in the hope of securing a new contract to develop the facility near the country's two existing FSRUs that treat the imported liquefied natural gas or LNG. Power & Energy Fuel & Energy The Financial Express View
25-SEP-2025 Prioritising generation of solar energy There is a race among many countries, barring those which have huge fossil fuel reserves, for transition to renewable energy. In fact, if the planet Earth has to meet the challenges posed by the global warming, the option for such a transition is overriding. Dependence on fossil fuel is aggravating the climate change for the worse. Let alone the tropical regions of the world, even Europe is getting warmer at twice the rate of average warming of the world. As many as 62,000 people in Europe lost their lives due to rising temperature last year, according to a study conducted by Spanish researchers and released on Monday last. In the past three years, Europe has lost more than 181,000 lives to the continent's excessive heat with 20 per cent more death compared to 2023. However, the highest casualty was recorded in 2022 when 67,837 died from heat-related complications in that continent with a population of 539,000,000. Power & Energy Fuel & Energy The Financial Express View
25-SEP-2025 অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমার খবরে বিশ্ববাজারে দাম বেড়েছে পণ্যটির। কুর্দিস্তান, ভেনিজুয়েলা ও রাশিয়ার রফতানি ব্যাহত হওয়ায় সরবরাহ সংকটের শঙ্কাও দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি বেড়েছে ৪০ সেন্ট বা দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৮ ডলার ৩ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি মূল্য ৩৮ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩ ডলার ৭৯ সেন্টে। আগের দিনের তুলনায় দরবৃদ্ধির হার দশমিক ৫ শতাংশ। এর আগের দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-SEP-2025 প্রায় ৫১ কোটি টন কয়লা উত্তোলন করেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) কয়লা উত্তোলন করেছে ৫০ কোটি ৯০ লাখ টন, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৮ শতাংশ। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ত্রি উইনার্নো জানান, কয়লা উত্তোলনের বর্তমান ধারা অব্যাহত থাকলে বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-SEP-2025 ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার টন অকটেন কিনবে সরকার দেশের জ্বালানি চাহিদা পূরণে ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় সার কেনাসহ আরো বেশকিছু সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ৫০ হাজার টন অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান বিএসপির কাছ থেকে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুসারে প্রতি লিটার অকটেন কিনতে ব্যয় হবে ৮২ টাকা ৬৯ পয়সা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-SEP-2025 প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বৈশ্বিক কয়লা বাণিজ্য চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার আমদানি বাড়ায় আবারো প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বৈশ্বিক কয়লা বাণিজ্য। আগস্টে বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তাপীয় কয়লার রফতানি দাঁড়িয়েছে ৮ কোটি ৫৩ লাখ টনে। ২০২৪ সালের অক্টোবরের পর এবারই প্রথম আগের বছরের একই মাসের তুলনায় প্রবৃদ্ধির দেখা পেল বৈশ্বিক কয়লা বাণিজ্য। পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে বৈশ্বিক কয়লা বাণিজ্য বেড়েছে ৬৪ লাখ টন। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-SEP-2025 প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণে গণশুনানি ৬ অক্টোবর সার শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষদের নিয়ে আগামী ৬ অক্টোবর গণশুনানি হবে। ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এ গণশুনানি হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক নোটিসে জানানো হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (তিতাস গ্যাস), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাখরাবাদ গ্যাস), জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জালালাবাদ গ্যাস) এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কর্ণফুলী গ্যাস) সার শ্রেণীতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের ওপর এ গণশুনানি হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-SEP-2025 Govt mulls over awarding a dozen solar projects The government is planning to award around a dozen solar-based power-plant projects as it has received lower tariff rates in tenders compared to all such previous facilities. "We got better tariff rates in the tenders and are expecting to award those as soon as possible," Adviser for the Ministry of Power, Energy and Mineral Resources Fouzul Kabir Khan told The Financial Express Monday. He said the tenders to implement solar power plants across the country were floated to cut prices from the previous ones. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-SEP-2025 বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে যে ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ‘সংস্কারহীন বিদ্যুৎ ও জ্বালানি খাতপরবর্তী সরকারের জন্য বড় বোঝা হবে’ শিরোনামে গত ১৬ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। ওই প্রতিবেদনে উল্লেখ করা বেশকিছু তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সোলায়মানের স্বাক্ষর করা একটি চিঠি বণিক বার্তাকে পাঠানো হয়। সেখানে ক্যাপাসিটি চার্জ, রূপসায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতে ভর্তুকি, ট্যারিফ ও বিনিয়োগসংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেয় বিদ্যুৎ বিভাগ। প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়, অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতার কারণে বিদ্যুৎ না নিয়েও সরকারকে বাড়তি ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইনের আওতায় উচ্চমূল্যে অপ্রয়োজনীয় বড় প্রকল্প গ্রহণ করা হয়। যার ফলে ক্যাপাসিটি পেমেন্ট ও ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। পরিকল্পনাবিহীন এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর থেকে সরকারের দায়দেনা বৃদ্ধি পায়। চুক্তিগত বাধ্যবাধকতা থাকায় রাতারাতি সব বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বন্ধ করা সম্ভব নয়। তবে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে গঠিত জাতীয় কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-SEP-2025 Adani requests Bangladesh government to clear $500m dues Expressing concern over the delay in clearing outstanding payments, India's Adani Power Limited (APL) has requested the Bangladesh government to settle dues of around $500 million, sources say. APL Managing Director Anil Sardana recently made the request in a letter to the finance secretary. He requested the finance secretary to facilitate the immediate clearance of all dues, especially as per the reconciliation statement, including late payment surcharge (LPS) to the extent admitted by the Bangladesh Power Development Board (BPDB). Mr Anil said BPDB, at a meeting on June 23 this year, assured the clearance of all dues, including LPS, within September 30. Power & Energy Fuel & Energy The Financial Express View
19-SEP-2025 জ্বালানি তেলের বাজারে দরপতন অব্যাহত আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ প্রত্যাশামাফিক সুদহার কমালেও মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও অতিরিক্ত সরবরাহ পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৬ সেন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৭ ডলার ৬৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৩ ডলার ৭৭ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ২৮ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-SEP-2025 ২০২৫ সালে ভারতের এলএনজির চাহিদা কমতে পারে ২০২৫ পঞ্জিকাবর্ষে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বার্ষিক চাহিদা কমতে পারে। তাহলে কয়েক বছরের মধ্যে এটিই হবে দেশটির জন্য প্রথমবার এলএনজির আমদানি হ্রাস। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানিকারকরা আশা করছেন যে জ্বালানি পণ্যটির বৈশ্বিক সরবরাহ বাড়বে। এতে দামও কমতে পারে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক ভারত চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে প্রায় ১ কোটি ৬০ লাখ টন এলএনজি আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-SEP-2025 এক কার্গো এলএনজি ও ৭৫ হাজার টন সার কিনবে সরকার সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ৮৩১ কোটি ১০ লাখ ৭০ হাজার ৬৭৩ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ে ৪৭তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের আরামকো ট্রেডিংয়ের কাছ থেকে এ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৮৮ ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-SEP-2025 বিশ্বব্যাপী তেল-গ্যাস ক্ষেত্রে উত্তোলন হ্রাসের হার এখন দ্রুতগতিতে বাড়ছে বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো থেকে উত্তোলন হ্রাসের স্বাভাবিক হার (ন্যাচারাল রেট অব ডিক্লাইন ইন আউটপুট বা নতুন বিনিয়োগ ছাড়াই স্বাভাবিক উত্তোলন হ্রাসের হার) দ্রুত বাড়ছে। এক্ষেত্রে মূল ভূমিকা রাখছে শেল ও গভীর সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদের ওপর বাড়তি নির্ভরশীলতা। এ অবস্থায় উত্তোলন স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ খাতে বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। আইইএর গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিদ্যমান ক্ষেত্রগুলোয় ধারাবাহিক বিনিয়োগ না হলে প্রতি বছর ব্রাজিল ও নরওয়ের সম্মিলিত উৎপাদনের সমপরিমাণ সরবরাহ কমে যাবে। এর প্রভাব পড়বে বাজার ও জ্বালানি নিরাপত্তায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-SEP-2025 ভোলায় আরো পাঁচটি গ্যাসকূপ খননের উদ্যোগ দেশে গ্যাসের ঘাটতি মেটাতে দ্বীপ জেলা ভোলায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে আরো পাঁচটি গ্যাস কূপ খনন করবে পেট্রোবাংলা। এসব কূপ খননে মোট ব্যয় হবে ১ হাজার ৫৫৫ কোটি ৬৬ লাখ টাকা। কূপগুলোর মধ্যে চারটি সংস্কার হবে, বাকি একটি নতুন কূপ। পেট্রোবাংলার সাবসিডিয়ারি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এসব কূপ খনন প্রকল্প বাস্তবায়ন করবে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উত্থাপন করা হবে। প্রকল্পটি পাস হলে চলতি বছরের শুরু থেকে ২০২৮ সালের জুনের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। বাপেক্সের নিজস্ব ও সরকারি অর্থায়নে ভোলায় এসব কূপ খনন করা হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-SEP-2025 ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার জ্বালানি তেল পরিশোধনাগার। এতে দেশটি থেকে পণ্যটির সরবরাহ ব্যাঘাত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৩২ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৭ ডলার ৩১ সেন্টে। এ সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৩ ডলার ১ সেন্টে। এটিও আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-SEP-2025 দ. কোরিয়ার কোম্পানির সঙ্গে এডিএনের চুক্তি টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট মবিলিটি সমাধানে কাজ করতে দক্ষিণ কোরিয়ার দুই কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানি দুটি হলো পিবিএস কোম্পানি লিমিটেড ও সিএনডি মোটরস কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে চুক্তির আওতায় তিনটি প্রধান প্রকল্প বাস্তবায়ন করা হবে। এগুলো হলো বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের সংযোজন ও সরবরাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও বুদ্ধিমান ট্রাফিক ব্যবস্থাপনার সমাধান এবং সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-SEP-2025 RPGCL re-tenders to buy one more LNG cargo State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) re-tendered to buy one more liquefied natural gas (LNG) cargo from international spot market for November 25-26 delivery window. The volume of the spot LNG cargo is around 3.36 million British thermal unit (MMBtu). This cargo is to be delivered to Moheshkhali Island, with an option to discharge it at either of the country's two floating storage re-gasification units (FSRUs) located on the island. The RPGCL had floated tenders last week to buy three spot LNG cargoes, including in November 25-26 delivery window, but could not select a bidder for the later date as the suppliers quoted higher than expected price, said a senior RPGCL official. Bangladesh's purchase of the total spot LNG cargoes for November delivery window would reach three given the success of the re-tender attempt. It already procured one spot LNG cargo for December delivery window. The country bought four spot LNG cargoes for October, three for September and five for August delivery windows. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-SEP-2025 এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম সামান্য বেড়েছে। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি পণ্যটির বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। তবে উত্তর-পূর্ব এশিয়ায় কম চাহিদা ও উচ্চ মজুদ এলএনজির দরবৃদ্ধি সীমিত রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৫০ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৩০ সেন্টের তুলনায় বেশি। নভেম্বরে সরবরাহের জন্য গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ ডলার ৬০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-SEP-2025 প্রায় ২% বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সরবরাহ চাপ বেড়ে যাওয়ার শঙ্কায় গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে লেনদেন শুরু হয়েছিল নিম্নমুখিতায়। যদিও পরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নতুন বিধিনিষেধের শঙ্কায় দাম বাড়তে থাকে পণ্যটির। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম বেড়েছে ২ শতাংশের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের বাজার উপাদানগুলো এ মুহূর্তে মূল্যহ্রাসের অনুকূলে। কিন্তু মস্কোর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হয়ে পড়ার ঘোষণায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর ভূরাজনৈতিক অস্থিরতা নতুন করে আরো তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে, যা এ মুহূর্তে বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। বাজারে গতকাল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বেড়েছে প্রতি ব্যারেলে ১ ডলার ৩১ সেন্ট। আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেড়ে এদিন পণ্যটি বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৬৭ ডলার ৬৮ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-SEP-2025 বিনিয়োগ হ্রাস ও কর্মী ছাঁটাই করছে জ্বালানি তেল জায়ান্টগুলো বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় বড় জ্বালানি তেল ও গ্যাস কোম্পানিগুলো বড় পরিসরে খরচ কমানোর পথে হাঁটছে। এশিয়া থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য—সবখানেই কর্মী ছাঁটাই, বিনিয়োগ হ্রাস বা স্থগিত, এমনকি প্রকল্প বিক্রিও করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯ মহামারীর পর জ্বালানি কোম্পানিগুলোকে এভাবে ব্যয় হ্রাসের পথে হঁাটতে দেখেননি তারা। শেভরন, বিপি ও কনোকোফিলিপসের মতো বহুজাতিক প্রতিষ্ঠান এরই মধ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। কনোকোফিলিপস টেক্সাসের পারমিয়ান বেসিনে প্রায় ৩ হাজার ২৫০ কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। ফেব্রুয়ারি থেকে আট হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে শেভরন। জানুয়ারিতে ৪ হাজার ৭০০ জনকে চাকরিচ্যুত করেছে বিপি। বড় অধিগ্রহণের পর এসব কোম্পানি এখন পুনর্গঠনে ব্যস্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-SEP-2025 নিম্নমুখী প্রবণতা কাটিয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের বাজার উপাদানগুলো এ মুহূর্তে মূল্যহ্রাসের অনুকূলে। কিন্তু মস্কোর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হয়ে পড়ার ঘোষণায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর ভূরাজনৈতিক অস্থিরতা নতুন করে আরো তীব্র আকার ধারণ করার আশঙ্কা দেখা দেয়, যা এ মুহূর্তে বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। সরবরাহ চাপ বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে লেনদেন শুরু হয়েছিল নিম্নমুখিতায়। যদিও পরে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নতুন বিধিনিষেধের শঙ্কায় দাম বাড়তে থাকে পণ্যটির । আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম বেড়েছে ২ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-SEP-2025 রাশিয়া থেকে সরবরাহ সংকটের শঙ্কায় দাম বেড়েছে জ্বালানি তেলের রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ ও তা কার্যকর করলে দেশটি থেকে পর্যাপ্ত মাত্রায় জ্বালানি তেলের সরবরাহ বজায় থাকা নিয়ে জোর আশঙ্কা রয়েছে বাজারে। আবার ওপেক প্লাস অক্টোবর থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এর মাত্রা বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশার চেয়ে কম। আবার বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন এখন পণ্যটির মজুদ ক্রমেই বাড়িয়ে তুলছে। এসবের সম্মিলিত প্রভাবে বাজারে গতকাল দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৭৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৬ ডলার ৭৫ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ৫৮ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২ ডলার ৮৪ সেন্টে পৌঁছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-SEP-2025 সিঙ্গাপুর থেকে হাজার কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনবে সরকার দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকা। সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৫তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-SEP-2025 আগস্টে চীনের কয়লা আমদানি আট মাসের সর্বোচ্চে চীনের কয়লা আমদানি আগস্টে আট মাসে সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস। খবর বিজনেস রেকর্ডার। তথ্য অনুযায়ী আগস্টে চীন ৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তোলন কমে যাওয়া ও মজুদ কমার কারণে অভ্যন্তরীণভাবে চীনে কয়লার দাম বেড়ে গিয়েছিল। ফলে দেশটির ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে কয়লা আনা লাভজনক হয়ে ওঠে। এলএসইজির লিড কোল মার্কেট এনালিস্ট টবি হাসাল বলেন, ‘অভ্যন্তরীণভাবে দাম বেড়ে যাওয়ায় চীনে কয়লা আমদানি বেড়েছে। জুলাইয়ে উত্তোলন হ্রাস এবং বোহাই রিম বন্দর এলাকায় মজুদ কমে যাওয়ার পর আমদানি আবার বাড়তে শুরু করে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-SEP-2025 বছর শেষে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম হতে পারে ৫৫ ডলার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বছর শেষে ব্যারেলপ্রতি ৫৫ ডলারে নেমে আসতে পারে। দাম কমে যাওয়ার পেছনে অন্যতম ভূমিকা রাখবে পণ্যটির নিম্নমুখী চাহিদা। সম্প্রতি এশিয়া প্যাসিফিক পেট্রোলিয়াম কনফারেন্সে দেয়া এক বক্তব্যে এসঅ্যান্ডপি গ্লোবালের সহসভাপতি ডেভ আর্নসবার্গার এমন পূর্বাভাস দেন। খবর রয়টার্স। ডেভ আর্নসবার্গার বলেন, ‘ওপেকভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উত্তোলন বাড়িয়েছে। এছাড়া রাশিয়া থেকে সরবরাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশগুলো মজুদ কমিয়ে দিলে কন্ট্যাঙ্গো পরিস্থিতি তৈরি হবে। এ কারণে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৫৫ ডলারের কাছাকাছি নেমে আসতে পারে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-SEP-2025 ২২৭ কোটি টাকায় টোটালগ্যাসকে কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম টোটালগ্যাস বাংলাদেশ নামে পরিচিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় শতভাগ শেয়ার কিনে নিচ্ছে এমজেএল বাংলাদেশ পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। শেয়ার অধিগ্রহণের জন্য সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে এমজেএল বাংলাদেশ। তথ্যানুসারে, টোটালগ্যাসের ৯৯ দশমিক ৯৯৫ শতাংশ শেয়ার কিনবে ওমেরা পেট্রোলিয়াম। এ শেয়ার অধিগ্রহণে কোম্পানিটির ব্যয় হবে ২২৭ কোটি টাকা, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এর ফলে ওমেরা এলপিজির ব্যবসা আরো শক্তিশালী হবে। পাশাপাশি প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো ও ১৬ লাখ এলপিজি সিলিন্ডার ব্যবহারের সুযোগ পাবে কোম্পানিটি। এতে ওমেরা পেট্রোলিয়ামের এলপিজি খাতে আয় ও রাজস্ব বাড়বে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-SEP-2025 3 LNG cargoes to be bought from spot market by Dec The government will buy three more liquefied natural gas (LNG) cargoes from the international spot market by late December next to help meet the country's mounting demand for natural gas. The state-run Rupantarita Prakritik Gas Company Ltd has invited tenders for buying LNG cargoes from the spot market for November 22-23, November 25-26 and December 26-27 delivery windows, a senior RPGCL official told The Financial Express on Sunday. The volume of the proposed spot LNG cargo would be around 3.36 million British thermal unit (MMBtu) each. Such LNG cargoes are to be delivered to Moheshkhali Island, with an option to discharge it at either of the country's two floating storage regasification units (FSRUs), located on the island. Bangladesh has so far bought only one spot LNG cargo for November delivery, and if the tender turns out successful, the country's spot LNG cargo purchase for November deliveries would be three. Power & Energy Fuel & Energy The Financial Express View
08-SEP-2025 অক্টোবরে জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে ওপেক প্লাস ওপেক প্লাস অক্টোবরেও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশ্ববাজারে চাহিদা কিছুটা মন্থর হওয়ায় সাম্প্রতিক মাসগুলোর তুলনায় উত্তোলন ধীরগতিতে বাড়ানো হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে ওপেক প্লাস-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। সংগঠনটি গত এপ্রিল থেকে দৈনিক প্রায় ২৫ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। এটি বৈশ্বিক চাহিদার ২ দশমিক ৪ শতাংশের সমান। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তোলন বাড়ানোর মাধ্যমে বাজারে অংশীদারত্ব বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা চলছে। তবে এসব বৃদ্ধিও দামে তেমন প্রভাব ফেলতে পারেনি। পশ্চিমা দেশগুলোর রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা এবং ওপেক-বহির্ভূত দেশগুলোয় উত্তোলন বাড়ানোর কারণে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি এখনো ৬৬ ডলারের কাছাকাছি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-SEP-2025 ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে তুরস্কের উদ্যোগ ইরাকের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। এর অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা কিরকুক–জেইহান জ্বালানি তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে দেশটি। তুরস্কের উপজ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আহমেত বেরাত কনকার বাগদাদ ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামে বলেন, ‘‌গত শতকের সত্তরের দশক থেকে চালু এ পাইপলাইন দুই দেশের জ্বালানি বাণিজ্যের মূল ভিত্তি। বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি তেল কোম্পানি, কুর্দি আঞ্চলিক প্রশাসন (কেআরজি) ও বাগদাদ সরকারের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে পাইপলাইন পূর্ণ সক্ষমতায় আবার চালু হবে।’ তিনি জানান, শুধু জ্বালানি তেল নয়, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডেভেলপমেন্ট রোড প্রকল্পকে জ্বালানি করিডর হিসেবে কাজে লাগানোর আলোচনা চলছে। কনকারের মতে, আগের তুলনায় এখন ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতার সুযোগ অনেক বেশি। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ এগিয়ে নেয়া হচ্ছে। এর মধ্যে নতুন পাইপলাইন, বিদ্যুৎ সংযোগ ও গ্যাস পরিবহন ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-SEP-2025 ২২৭ কোটি টাকায় টোটালগ্যাস বাংলাদেশকে কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম টোটালগ্যাস বাংলাদেশ নামে পরিচিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় সমস্ত শেয়ার ২২৭ কোটি টাকায় কিনে নিয়েছে এমজেএল বাংলাদেশ পিএলসি-র সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম। তবে এই চুক্তি কার্যকর হওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে। এই অধিগ্রহণের ফলে ওমেরা এখন প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ারের মালিক হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী ও প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ওমেরার পরিচালক আজম জে চৌধুরী ও টোটালএনার্জিস-এর মার্কেটিং অ্যান্ড সার্ভিস বিভাগের দক্ষিণ এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট থিবো লেসোয়ার-সহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Power & Energy Fuel & Energy The Business Standard View
06-SEP-2025 Gas discovered at Rashidpur-3 well; 25.55bcf production expected in 10yrs Natural gas has been discovered at the Rashidpur-3 well under Sylhet Gas Fields Limited (SGFL) during a workover operation carried out yesterday (5 September). According to a press release issued by SGFL, the well is expected to produce around 25.55 billion cubic feet (bcf) of gas over the next 10 years. It added that the estimated cost of the workover operation is Tk73 crore. Based on the current LNG price of Tk65 per cubic metre, the market value of the extracted gas is projected at approximately Tk4,700 crore. Power & Energy Fuel & Energy The Business Standard View
05-SEP-2025 নিম্নমুখিতায় শেষ হওয়ার পথে জ্বালানি তেলের সাপ্তাহিক বাজার বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টা নাগাদ জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট কেনাবেচা হচ্ছিল প্রতি ব্যারেল ৬৬ ডলার ৬৪ সেন্টে। আগের দিনের তুলনায় দরপতন হয়েছে দশমিক ৫ শতাংশ বা ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন হয়েছে ব্যারেলে ৩৩ সেন্ট। আগের দিনের চেয়ে দশমিক ৫ শতাংশ কমে পণ্যটির মূল্য দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৩ ডলার ১৫ সেন্টে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক দরপতনের পথে জ্বালানি পণ্যটির বাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ চাপ বেড়ে যাওয়ার জোর আশঙ্কায় পণ্যটির বাজার এখন টানা পতনের মধ্য দিয়ে যাচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-SEP-2025 রটারডামে বায়োফুয়েল প্রকল্পের নির্মাণকাজ বাতিল করেছে শেল নেদারল্যান্ডসের শহর রটারডামে বড় একটি বায়োফুয়েল প্লান্টের নির্মাণকাজ বাতিল করেছে জ্বালানি তেল কোম্পানি শেল। এটি নির্মিত হলে ইউরোপের অন্যতম বৃহৎ বর্জ্য থেকে গ্রিন জেট ফুয়েল উৎপাদনকারী কেন্দ্র হতো শহরটি। গত বছরের জুলাইয়ে প্রযুক্তিগত সমস্যার কারণে নির্মাণকাজ স্থগিত করার পর প্রকল্পটি পুনরায় শুরু না করার সিদ্ধান্তে এসেছে শেল। কোম্পানিটি জানিয়েছে, সাশ্রয়ী ও কম কার্বনযুক্ত পণ্য উৎপাদনের চাহিদার সঙ্গে প্রতিযোগিতার জন্য এটি যথেষ্ট লাভজনক নয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-SEP-2025 আন্তর্জাতিক বাজারে দাম কমেছে জ্বালানি তেলের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল প্রায় ২ শতাংশ কমেছে। ওপেক প্লাসভুক্ত দেশগুলোর আসন্ন বৈঠকে উৎপাদন বাড়ানোর সম্ভাবনাই এ দরপতনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ওপেক প্লাসভুক্ত দেশগুলো এখন বাজারে নিজেদের অংশীদারত্ব ফিরে পাওয়ার চেষ্টা করছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১ ডলার ১৬ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ কমে নেমে এসেছে ব্যারেলপ্রতি ৬৭ ডলার ৯৮ সেন্টে। একই সময় জ্বালানি পণ্যটির মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ২৮ সেন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৩১ সেন্টে। ওপেক প্লাসভুক্ত দেশগুলো রোববার একটি অনলাইন বৈঠকের মাধ্যমে অক্টোবরের জ্বালানি তেল উত্তোলন বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জোটটি আরো বেশি জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে। যদি এ সিদ্ধান্ত নেয়া হয়, তবে ওপেক প্লাস নির্ধারিত সময়ের এক বছরেরও বেশি আগে প্রতিদিন ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল বা বৈশ্বিক চাহিদার ১ দশমিক ৬ শতাংশ উত্তোলন বৃদ্ধির দ্বিতীয় ধাপ শুরু করবে। এর আগে তারা এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ২২ লাখ ব্যারেল উত্তোলন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-SEP-2025 চলতি বছর ব্রেন্টের গড় দাম হতে পারে ব্যারেলে ৬৭.৬৫ ডলার বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলো সম্প্রতি উত্তোলন বাড়িয়েছে। সামনের দিনগুলোয় এ দেশগুলো থেকে সরবরাহ আরো বাড়তে পারে। এছাড়া মার্কিন শুল্কের প্রভাবে চাহিদা প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিতে পারে। এমন প্রেক্ষাপটে চলতি বছর জ্বালানি তেলের দাম এখনকার তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কা কম। ৩১ জন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে সমীক্ষা চালিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় দাম দাঁড়াতে পারে ব্যারেলপ্রতি ৬৭ ডলার ৬৫ সেন্টে। এটি জুলাইয়ে দেয়া প্রাক্কলন ব্যারেলে ৬৭ ডলার ৮৪ সেন্টের তুলনায় প্রায় অপরিবর্তিত। Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-AUG-2025 চাহিদা কমায় এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরপতন এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে। নিম্নমুখী চাহিদা ও অতিরিক্ত সরবরাহের কারণে পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাশিয়ার আর্কটিক এলএনজি-২ প্রকল্প থেকে চীনে পণ্যটির সরবরাহ শুরু হয়েছে। এতে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় এলএনজির দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল গড়ে ১১ ডলার ১৫ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ৪০ সেন্টের তুলনায় কম। এ বিষয়ে এনার্জি অ্যাসপেক্টসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট কেশর সুমিত বলেন, ‘এলএনজির বাজার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উত্তর-পূর্ব এশিয়ার প্রধান ক্রেতা দেশগুলোর কাছে পর্যাপ্ত মজুদ আছে। ফলে সীমিত সময়ের মধ্যে সরবরাহ চুক্তির আওতায় ক্রয়চাহিদা সীমিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সরবরাহের চালানগুলো এখনো প্রধানত ইউরোপমুখী।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
31-AUG-2025 জুনে যুক্তরাষ্ট্রে রেকর্ড জ্বালানি তেল উত্তোলন গত জুনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে নতুন রেকর্ড তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুযায়ী, ওই সময় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১ লাখ ৩৩ হাজার ব্যারেল বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ব্যারেলে। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের টেক্সাস দেশটিতে সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলন করে। জুনে এ অঞ্চলের উত্তোলন দৈনিক ১১ হাজার ব্যারেল বেড়ে ৫৭ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা গত এপ্রিলের পর সর্বোচ্চ। দ্বিতীয় বৃহত্তম উত্তোলনকারী নিউ মেক্সিকোয় দৈনিক ৪০ হাজার ব্যারেল বেড়ে মোট উত্তোলন দাঁড়িয়েছে ২২ লাখ ৪০ হাজার ব্যারেলে, যা মার্চের পর সর্বোচ্চ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-AUG-2025 ২০২৬ সালের শেষ ভাগে ৫০ ডলারের কোটায় নামবে ব্রেন্টের দাম ২০২৬ সালের শেষ ভাগে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের কোটায় নেমে আসতে পারে। পূর্বাভাসটি দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় জ্বালানি পণ্যটির দাম কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) থেকে ২০২৬ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত দৈনিক গড় সরবরাহ ১৮ লাখ ব্যারেল বাড়বে। এতে ২০২৬ সালের শেষ নাগাদ জ্বালানি তেলের বৈশ্বিক মজুদ প্রায় ৮০ কোটি ব্যারেল বাড়বে। এছাড়া ওইসিডিভুক্ত দেশগুলোয় চাহিদা কমে যাওয়ায় ব্রেন্টের দাম বর্তমানের তুলনায় আরো কমে আসবে Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-AUG-2025 বিশ্ববাজারে দাম কমেছে জ্বালানি তেলের রাশিয়া থেকে সরবরাহ ব্যাঘাতের আশঙ্কার কারণে সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের কাছাকাছি বেড়েছিল। গতকাল তা কিছুটা কমে এসেছে। এজন্য প্রধানত ভূরাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্ট অনিশ্চয়তাকে দায়ী করছেন বাজার পর্যবেক্ষকরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৫১ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৮ ডলার ২৯ সেন্টে। এ সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ২৩ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ৫৭ সেন্ট কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-AUG-2025 চীনে সমুদ্রপথে কয়লা আমদানি বেড়েছে, কমেছে ভারতে সমুদ্রপথে আগস্টে চীনের তাপীয় কয়লা আমদানি চলতি বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছতে পারে। এ সময় ভারতের আমদানি নেমে আসতে পারে সাড়ে তিন বছরের সর্বনিম্নে। বিশ্বের দুই বৃহত্তম আমদানিকারক দেশের বিপরীতমুখী এ প্রবণতা মূলত তাদের অভ্যন্তরীণ বাজারে কয়লা উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের অবস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-AUG-2025 সরবরাহ বিঘ্নের ঝুঁকিতে বেড়েছে জ্বালানি তেলের দাম রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ আরো কঠোর হওয়ার আশঙ্কা বেড়েছে। এছাড়া রাশিয়ার জ্বালনি অবকাঠামো লক্ষ্য করে পরপর হামলা চালাচ্ছে ইউক্রেন। এসব কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন তৈরির ঝুঁকি বেড়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে বেড়েছে পণ্যটির দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৯ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৮ ডলার ২ সেন্টে। এ সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৪ ডলার ২ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-AUG-2025 আন্তর্জাতিক বাজারে সপ্তাহজুড়ে জ্বালানি তেলের মূল্য বেড়েছে ২ শতাংশের বেশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা নিয়ে বাজারে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সাপ্তাহিক দরবৃদ্ধির হার ছিল যথাক্রমে ২ দশমিক ৯ ও ১ দশমিক ৪ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-AUG-2025 ইউরোপের বিদ্যুৎ চাহিদার ৮০% পূরণ করবে মহাকাশে স্থাপিত সোলার প্যানেল সৌরশক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদনের ধারণা নতুন নয়। বাড়ির ছাদে বা খোলা জায়গায় সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন বেশ সাধারণ চিত্র। সে জায়গায় এখন মহাকাশে সোলার প্যানেল বসিয়ে ইউরোপের বিদ্যুৎ চাহিদা পূরণের কথা ভাবা হচ্ছে। এর মধ্য দিয়ে ইউরোপের জ্বালানি ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেয়া যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। খবর দ্য গার্ডিয়ান। সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, মহাকাশভিত্তিক সৌর প্যানেল ২০৫০ সালের মধ্যে ইউরোপের স্থলভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ৮০ শতাংশ পর্যন্ত চাহিদা মেটাতে সক্ষম হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-AUG-2025 মিসরের সঙ্গে ইসরায়েলের সবচেয়ে বড় গ্যাস রফতানি চুক্তি মিসরের সঙ্গে বড় আকারের প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে ইসরায়েল। দুই বছর আগে চুক্তিটি হওয়ার কথা থাকলেও পরে নানা কারণে বিলম্ব হয়। এখন বলা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যে এতে স্বাক্ষর করবে ‍দুই পক্ষ। এ চুক্তির মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র লেভিয়াথান থেকে দীর্ঘমেয়াদে গ্যাস রফতানি হবে। খবর ইউরো নিউজ। লেভিয়াথান গ্যাসক্ষেত্রের অংশীদার প্রতিষ্ঠান নিউমেড এনার্জি জানিয়েছে, এটি হবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। এর আওতায় ২০৪০ সাল পর্যন্ত মিসরে ১৩ হাজার কোটি ঘনমিটার গ্যাস রফতানি করা হবে, যার বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার। চুক্তিটি বাস্তবায়ন হলে ২০২৮ সালের মধ্যে ইসরায়েলের গ্যাস রফতানি তিন গুণ বাড়বে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-AUG-2025 যুক্তরাষ্ট্রে চাহিদা বৃদ্ধির ইঙ্গিত ও ইউক্রেন যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়েছে যুক্তরাষ্ট্রে চাহিদা বৃদ্ধির ইঙ্গিতের খবরে আন্তর্জাতিক বাজারে গতকাল দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে অনিশ্চয়তাও এ মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৬৭ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ৪৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেশি। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে দাঁড়ায় ৬৩ ডলার ২১ সেন্টে। এর আগের দিন উভয় বাজার আদর্শে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ প্রত্যাশার তুলনায় কমেছে। গত সপ্তাহে পণ্যটির মজুদ ৬০ লাখ ব্যারেল কমে ৪২ কোটি ৭ লাখে নেমে এসেছে। এর আগে রয়টার্সের জরিপে মার্কিন মজুদ ১৮ লাখ ব্যারেল কমার পূর্বাভাস দেয়া হয়েছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক উদ্যোগে অনিশ্চয়তা বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে আরো প্রভাবিত করছে। রাশিয়া সতর্ক করে জানিয়েছে, মস্কোকে বাইরে রেখে সমাধানের চেষ্টা অর্থহীন হবে। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির দায়ে ভারতের ওপর শুল্কচাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ চাপ উপেক্ষা করে রাশিয়া ঘোষণা দিয়েছে, ভারতকে কম দামে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখবে দেশটি। এজন্য মস্কো নতুন করে ৫ শতাংশ মূল্যছাড়ের প্রস্তাব দিয়েছে বলে ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইভগেনি গ্রিভার বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-AUG-2025 Petrobangla wants 150pc gas tariff hike for fertiliser units The state-run Petrobangla has sought to hike natural gas tariff for government-owned fertiliser factories to facilitate import of an increased volume of liquefied natural gas (LNG). It has planned to import at least seven additional LNG cargoes with the proceeds from the proposed hike in tariff to feed the gas-starved fertiliser factories, officials have said. "We have submitted a proposal to Bangladesh Energy Regulatory Commission (BERC) for raising the natural gas tariff by 150 per cent to Tk 40 per cubic metre from existing Tk 16 per cubic metre," Petrobangla Director (finance) AKM Mizanur Rahman told The Financial Express on Tuesday. If the tariff is hiked, the Petrobangla would be able to ensure supply of 250 million cubic feet per day (mmcfd) of gas during six months (October to March) of a year, 165 mmcfd during two months -- April and May, 175 mmcfd for the month of June and 130 mmcfd during three months from July to September, he said. Besides, the Petrobangla will be able to import a total of 115 LNG cargoes in a year, about 6.48 per cent up from the existing 108 with the proceeds from the hike in tariff, said sources. Even after the proposed hike, there will be a deficit of Tk 83.55 billion, if seven additional cargoes are imported. The Petrobangla expects to meet the deficit with the government subsidy. The blended cost of gas would soar to Tk 28.78 per cubic metre from the existing Tk 24.56 with the increased volume of LNG imports, it was learnt. Power & Energy Fuel & Energy The Financial Express View
20-AUG-2025 বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্ত করার ইঙ্গিত মিলেছে। এতে শান্তি আলোচনায় অগ্রগতির প্রত্যাশা বেড়েছে বাজারে। একই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এমন প্রেক্ষাপটে গতকাল দাম কমেছে পণ্যটির। খবর আনাদোলু এজেন্সি। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল দশমিক ৭৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৫ ডলার ৬৩ সেন্টে। এটি আগের দিনের সমাপনী দাম ব্যারেলপ্রতি ৬৬ ডলার ১৪ সেন্টের তুলনায় ৫১ সেন্ট কম। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৭৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৬২ ডলার ১১ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-AUG-2025 যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকায় কেনা হবে তিন কার্গো এলএনজি দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এ এলএনজি আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-AUG-2025 গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা কমেছে। নিম্নমুখী চাহিদা ও পর্যাপ্ত মজুদ জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১১ ডলার ৬৫ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১১ ডলার ৯০ সেন্ট। এ সময় অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৪৫ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-AUG-2025 লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কয়লা উত্তোলন ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত মোট ৩৫ কোটি ৭৬ লাখ টন কয়লা উত্তোলন করেছে। এ সময় দেশটি থেকে রফতানির পরিমাণ ছিল ২৩ কোটি ৮০ লাখ টন। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। ইন্দোনেশিয়া সরকার ২০২৫ সালের জন্য ৭৩ কোটি ৯৭ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে দেশটি প্রায়ই উত্তোলনে সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। গত বছর দেশটি ৮৩ কোটি ৬০ লাখ টন কয়লা উত্তোলন করেছিল। এটি ছিল সরকারি লক্ষ্যমাত্রা ৭১ কোটি টনের তুলনায় বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-AUG-2025 ২০২৬ সালে জ্বালানি তেলের দৈনিক চাহিদা বাড়বে ১৩.৮০ লাখ ব্যারেল: ওপেক আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। একই সঙ্গে ওপেক প্লাস-বহির্ভূত দেশগুলো থেকে সরবরাহ কমবে বলে জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্স। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে ওপেক জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল বাড়তে পারে। এটি সংস্থাটির এর আগে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক এক লাখ ব্যারেল বেশি। যদিও সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে ওপেক চলতি বছরের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-AUG-2025 Fuel oil flows thru Ctg-Dhaka pipeline The first ever Dhaka-Chattogram-Dhaka fuel oil transportation through a pipeline began on Saturday with inauguration of the newly-constructed Chattogram-Dhaka line on the day. Energy Adviser Muhammad Fouzul Kabir Khan formally inaugurated the transportation through the pipeline at the Dispatch Terminal of Patenga in Chattogram on the day. As a result, the country has entered into a new era of energy supply. The pipeline-based fuel oil supply will bring about a revolutionary change in the country's energy sector while saving billions annually. Addressing the inauguration ceremony of the Chattogram-Dhaka pipeline fuel oil transportation project at the Dispatch Terminal of Patenga, Muhammad Fouzul Kabir Khan said, "We need to reduce waste and corruption, keeping in mind our limited resources. Another major problem in development is our high project costs. We can take any indicator, our road construction costs are the highest in South Asia. An even bigger problem is that there are many delays in project implementation. The project was also supposed to be completed in 2020. There was the coronavirus, the Russia and Ukraine war blamed for delaying the project. If the project is delayed, the cost will definitely increase. The price of equipment increases worldwide." Power & Energy Fuel & Energy The Financial Express View
17-AUG-2025 জুলাইয়ে চীনের কয়লা উত্তোলন ১৫ মাসের সর্বনিম্নে চীনে গত মাসে কয়লা উত্তোলন কমে ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্নে নেমে এসেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রথমবারের মতো জুলাইয়ে উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। ঘটনাটিকে চীন সরকারের অতিরিক্ত সরবরাহ মোকাবেলায় উত্তোলন কমার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যানুযায়ী, জুলাইয়ে চীন মোট ৩৮ কোটি ৯ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কম। তবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটির উত্তোলন দাঁড়িয়েছে ২৭৮ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-AUG-2025 ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে কাজ করা ভারতীয় কোম্পানি ওএনজিসি ভিদেশ (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার কর্মকর্তারা। এদিকে ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের পর কোম্পানিগুলো বাংলাদেশের দুটি অফশোর ব্লক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘ভারতীয় কোম্পানি দুটির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এটা অনেকদিন আগেই হয়েছে। মার্চে কোম্পানি দুটির অনুসন্ধান কার্যক্রমের মেয়াদ শেষ হয়। তার আগে ওরা সময়সীমা বাড়ানোর জন্য পেট্রোবাংলাকে জানিয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ আর পেট্রোবাংলা থেকে সম্প্রসারণ করা হয়নি।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-AUG-2025 সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক থেকেও ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি। বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রে সুদহার কমানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শঙ্কা আছে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া নিয়েও। দ্বিতীয় শীর্ষ অর্থনীতি চীনের অর্থনৈতিক পরিসংখ্যানও খুব একটা আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে সবগুলো বাজার আদর্শে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশেরও বেশি। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে ব্যারেলে ৯৯ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৮৫ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬২ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ ডলার ১৬ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ কম। সপ্তাহজুড়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১ দশমিক ৭ ও ১ দশমিক ১ শতাংশ কমেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-AUG-2025 আইইএর পূর্বাভাসের পর দাম কমেছে জ্বালানি তেলের ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ বাড়ার পূর্বাভাস দেয়ায় গতকাল বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির দাম কমেছে। একই সঙ্গে সংস্থাটি প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর দুর্বল চাহিদার কারণে জ্বালানি তেলের চাহিদার পূর্বাভাস কমিয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৬৫ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ৪১ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কম। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা দশমিক ৮ শতাংশ কমে হয়েছে ৬২ ডলার ৬৭ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-AUG-2025 সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে মোট ৯৮৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৯২ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ-সংক্রান্ত অনুমোদন দেয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৭ ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-AUG-2025 ধীর হয়ে এসেছে বৈশ্বিক জ্বালানি খাতের রূপান্তর প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প জীবাশ্ম জ্বালানির উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বলেছিলেন ‘ড্রিল বেবি, ড্রিল’। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ আহ্বানে সাড়া দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রতিশ্রুতি থেকে সরে এসে আবারো জীবাশ্ম জ্বালানি উত্তোলন বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে এ খাতের বৈশ্বিক জায়ান্ট কোম্পানিগুলো। আবার ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক দেশ এখন ডিকার্বনাইজেশনের পরিবর্তে জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে জীবাশ্ম থেকে পরিচ্ছন্ন জ্বালানিনির্ভরতায় রূপান্তরের বৈশ্বিক প্রক্রিয়াটি এখন অনেকটাই ধীর হয়ে এসেছে। খবর এফটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-AUG-2025 জুলাইয়ে ওপেকের জ্বালানি তেল উত্তোলন বেড়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের জুলাইয়ে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো বেড়েছে। যদিও ইরাকের অতিরিক্ত উত্তোলন কমানো ও কুর্দি তেলক্ষেত্রে ড্রোন হামলা এ প্রবৃদ্ধিকে সীমিত করে তুলেছে। রয়টার্সের এক সমীক্ষা অনুযায়ী, জুলাইয়ে ওপেকভুক্ত দেশগুলোর দৈনিক জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ব্যারেলে। এটি জুনে দৈনিক উত্তোলিত ২ লাখ ৭০ হাজার ব্যারেলের তুলনায় বেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের উত্তোলন সবচেয়ে বেশি বেড়েছে। চুক্তি অনুযায়ী, জুলাইয়ে ওপেক প্লাসভুক্ত আটটি সদস্য দেশ উত্তোলন বাড়ানোর সুযোগ পায়। এর মধ্যে ওপেকের পাঁচ সদস্য আলজেরিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ৩ লাখ ১০ হাজার ব্যারেল উত্তোলন বাড়ানোর কথা ছিল। তবে এ সময় ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতকে ক্ষতিপূরণ হিসেবে মোট ১ লাখ ৭৫ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমানোর কথা বলা হয়েছে। ফলে পাঁচ দেশের প্রকৃত উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক দেড় লাখ ব্যারেলে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-AUG-2025 জুলাইয়ে ওপেকের জ্বালানি তেল উত্তোলন বেড়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের জুলাইয়ে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো বেড়েছে। যদিও ইরাকের অতিরিক্ত উত্তোলন কমানো ও কুর্দি তেলক্ষেত্রে ড্রোন হামলা এ প্রবৃদ্ধিকে সীমিত করে তুলেছে। রয়টার্সের এক সমীক্ষা অনুযায়ী, জুলাইয়ে ওপেকভুক্ত দেশগুলোর দৈনিক জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ব্যারেলে। এটি জুনে দৈনিক উত্তোলিত ২ লাখ ৭০ হাজার ব্যারেলের তুলনায় বেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের উত্তোলন সবচেয়ে বেশি বেড়েছে। চুক্তি অনুযায়ী, জুলাইয়ে ওপেক প্লাসভুক্ত আটটি সদস্য দেশ উত্তোলন বাড়ানোর সুযোগ পায়। এর মধ্যে ওপেকের পাঁচ সদস্য আলজেরিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ৩ লাখ ১০ হাজার ব্যারেল উত্তোলন বাড়ানোর কথা ছিল। তবে এ সময় ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতকে ক্ষতিপূরণ হিসেবে মোট ১ লাখ ৭৫ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমানোর কথা বলা হয়েছে। ফলে পাঁচ দেশের প্রকৃত উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক দেড় লাখ ব্যারেলে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-AUG-2025 বড়পুকুরিয়া খনি থেকে দেড় মাস পর কয়লা উত্তোলন শুরু দেশের একমাত্র কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে দীর্ঘ দেড় মাস পর কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকাল থেকে ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা তোলার কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরনো কোল ফেজ থেকে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। বড়পুকুরিয়া কয়লা খনির অপারেশন মাইনিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বণিক বার্তাকে বলেন, ‘পুরনো ফেজে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এরই মধ্যে ১৪০৬ নম্বর নতুন ফেজটির উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। তাই শনিবার থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-AUG-2025 Operational cost of single-point mooring to far exceed estimate The overall cost of operation of the country's maiden Tk 80 billion single-point mooring (SPM) to carry petroleum products from the sea to land is set to be much higher than the estimation as the authorities concerned have moved to assign a foreign contractor to look after both of its onshore and offshore operations, said sources. The state-run Bangladesh Petroleum Corporation (BPC) initially planned to operate the onshore portion of the SPM itself to reduce operation costs, one of its senior officials told The Financial Express Sunday. It intended to operate the onshore pipeline portion of the SPM by itself, utilising its experience of operating 126 kilometres of pipeline, which lie inside Bangladesh, of the total 131.50 kilometres of Bangladesh-India Friendship pipeline built for carrying diesel from India's Numaligarh refinery to Parbatipur in Dinajpur, he said. The state-run oil company is also all set to initiate the operation of the 250km Dhaka-Chattogram pipeline next week, said the official. The BPC recently formed a new company named Petroleum Transmission Company PLC (PTCP) to only operate oil pipelines at reasonable costs to keep oil prices in the local market reasonable, he further said. Power & Energy Fuel & Energy The Financial Express View
06-AUG-2025 Int’l court asks BAPEX to pay $42m to foreign oil company Bangladesh stands to lose around US$42 million to a breakaway foreign oil-and-gas company following an international-court verdict on a dispute over payment for gas-well drilling. The Singapore International Arbitration Centre (SIAC) in its 'partial final verdict' has asked state-run Bangladesh Petroleum Exploration and Production Company Ltd (BAPEX) to make the payment in favour of the Azerbaijan-based firm, Socar AQS LLC, BAPEX managing director Md Fazlul Haque told The Financial Express Tuesday. "BAPEX will file an appeal against the SIAC verdict soon," he said about their plan for overturning the order passed following hearings from both BAPEX and Socar. If the SIAC keeps its verdict unchanged in its final verdict, BAPEX might have to pay an additional US$3.16 million to the company, which is deemed cost for arbitration, said sources. The Azerbaijan firm was paid around US$11.8 million against its drilling of Semutang South-1 gas-well in Khagrachhari under Chattogram division. Semutang is the lone well that Socar AQS drilled among the three BAPEX-owned gas-wells. The well was found dry after the drilling. Losing in the final verdict means BAPEX's payment to the Azeri company will be around US$57 million against an unsuccessful gas drilling. This will be the first-ever incident in the country's history that Bangladesh lost to an international oil company (IOC) in an international court following a dispute over well drilling. Socar's local agent in Bangladesh is all set to get windfall profit out of this defeat of BAPEX in the SIAC. Power & Energy Fuel & Energy The Financial Express View
06-AUG-2025 অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে জ্বালানি তেলের উত্তোলন ও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। এতে জ্বালানি পণ্যটির জোগান বেড়ে বাজার নিম্নমুখী হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তবে গতকাল এ নিম্নমুখিতায় লাগাম টেনেছে যুক্তরাষ্ট্রের ভারতের ওপর বিধিনিষেধ আরোপের হুমকি। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে গতকাল আগের দিনগুলোর চেয়ে তুলনামূলক স্থিতিশীল ছিল জ্বালানি পণ্যটির বাজারদর। বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম কমেছে ব্যারেলপ্রতি ১-২ সেন্ট। খবর আরব নিউজ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-AUG-2025 ইউরোপে পুরনো বিদ্যুৎ কেন্দ্রকে ডাটা সেন্টারে রূপ দেয়ার পরিকল্পনা প্রযুক্তি জায়ান্টদের ইউরোপের সবচেয়ে পুরনো কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর আয়ুষ্কাল এখন ফুরানোর পথে। বিদ্যমান বিদ্যুৎ ও পানির সুবিধাকে কাজে লাগাতে এসব বিদ্যুৎ কেন্দ্রকে এখন ডাটা সেন্টারে রূপ দেয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলো। এআইয়ের উত্থানে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ফ্রান্সের এনজি, জার্মানির আরডব্লিউই ও ইতালির ইনেলের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর সামনে বড় সুযোগ এনে দিয়েছে। এসব প্রতিষ্ঠান এখন নিজেদের পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারে রূপ দেয়ার মাধ্যমে বিদ্যুতের দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি সইয়ের মাধ্যমে লাভবান হতে চাচ্ছে। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-AUG-2025 দ্বিতীয় প্রান্তিকে ২২.৬৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে সৌদি আরামকো অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পরও ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২ হাজার ২৬৭ কোটি ডলার বা ২২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি আরামকো। জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে অস্থিরতা চললেও কোম্পানিটি শক্ত অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর আরব নিউজ। চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষের প্রথম ছয় মাসে আরামকোর মোট নিট মুনাফা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ কোটি ডলারে। এ সময় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও নগদ অর্থের প্রবাহ কোম্পানিটির আয়ে সহায়তা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারহোল্ডারদের জন্য ২ হাজার ১০০ কোটি ডলারের মূল লভ্যাংশ এবং ২১ লাখ ৯০ হাজার ডলারের পারফরম্যান্সভিত্তিক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ লভ্যাংশ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পরিশোধ করা হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-AUG-2025 ২৫ বছরে তেল গ্যাসের সবচেয়ে বড় মজুদ আবিষ্কারের দাবি বিপির চলতি শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মজু্দ আবিষ্কারের দাবি করেছে জ্বালানি খাতের বৃহৎ কোম্পানি বিপি। এ ঘোষণা এমন সময়ে এল যখন কোম্পানিটি নবায়নযোগ্য জ্বালানি থেকে আবার জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকছে। খবর বিবিসি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটি সোমবার জানিয়েছে, ব্রাজিলের পূর্ব উপকূলের গভীর সমুদ্র এলাকায় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস খননের একটি স্থানে পরীক্ষা চালানো হচ্ছে। অনুসন্ধানটি কোম্পানির অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিপির শীর্ষ নির্বাহী কর্মকর্তা গর্ডন বিরেল জানিয়েছেন, এটি গত ২৫ বছরে কোম্পানিটির সবচেয়ে বড় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান। একই সঙ্গে ওই এলাকায় একটি উৎপাদন কেন্দ্র গড়ার সম্ভাবনাও বিবেচনা করছে বিপি। এর আগে ফেব্রুয়ারিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা কমানোর কথা জানায় বিপি। এর বদলে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস খাতে প্রতি বছর অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দেয় তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-AUG-2025 ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দাম কমল এলপিজির চলতি আগস্টের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করে। গতকাল সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। সংস্থাটির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক বা ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৬ টাকা ১১ পয়সা। গত মাসে তা ১১৩ টাকা ৬৪ পয়সা ছিল। অর্থাৎ এ মাসে কেজিতে দাম কমেছে ৭ টাকা ৫৩ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-AUG-2025 সেপ্টেম্বর থেকে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন বাড়াবে ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজারের অংশীদারত্ব পুনরুদ্ধারের কৌশলের অংশ হিসেবে পদক্ষেপটি নেয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে যুক্ত সরবরাহ ঘাটতির আশঙ্কা এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স। গতকাল সংক্ষিপ্ত এক ভার্চুয়াল বৈঠকে ওপেক প্লাসের আটটি সদস্য দেশ উৎপাদন বৃদ্ধির বিষয়ে একমত হয়। বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধের জন্য চাপ দেয়া হয়েছিল। ওয়াশিংটন মনে করছে, অর্থনৈতিক চাপ বাড়লে মস্কো ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান ৮ আগস্টের মধ্যে এ প্রক্রিয়ার অগ্রগতি হোক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-AUG-2025 Govt provides sovereign guarantee to WB for LNG import financing The government has extended a sovereign and indemnity guarantee to the World Bank (WB) to support Petrobangla's costly liquefied natural gas (LNG) imports, ensuring payment if the state-run company fails to repay its loans on time. A senior official from the Finance Division under the Ministry of Finance (MoF) told The Financial Express on Saturday that the MoF provided the counter-guarantee or indemnity to the multilateral donor agency to reimburse funds, if needed. The World Bank's repayment guarantee is thus backed firmly by the Ministry of Finance's sovereign guarantee. Officials said Petrobangla has already selected eight local and foreign commercial banks to facilitate LNG imports, secured by a repayment guarantee from the World Bank. This step aims to safeguard Bangladesh's future energy supplies and ease pressure on foreign exchange reserves. Power & Energy Fuel & Energy The Financial Express View
03-AUG-2025 এশিয়ায় ঊর্ধ্বমুখী এলএনজির বাজারদর এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা দুই সপ্তাহ ধরে কমার পর আবারো বেড়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহজনিত উদ্বেগের কারণে ফিউচার মার্কেটে জ্বালানি পণ্যটির গড় মূল্য কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। এলএনজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষদিন ছিল শুক্রবার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনব্যাপী লেনদেন শেষ হওয়ার পর উত্তর-পূর্ব এশিয়ায় সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির সর্বশেষ সাপ্তাহিক গড় মূল্য দাঁড়িয়েছে ১২ ডলার ১০ সেন্টে। আগের সপ্তাহে তা ছিল এমএমবিটিইউয়ে ১১ ডলার ৯০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-AUG-2025 মজুদ না বাড়লেও গ্যাস উন্নয়ন তহবিলের প্রায় ১৮ হাজার কোটি টাকা নিঃশেষের পথে মূলত গ্রাহকের কাছ থেকে অর্থ উত্তোলন করে এ তহবিল গঠন করা হয়। ২০২৫ সালের জুন পর্যন্ত এ তহবিলে প্রায় ১৮ হাজার কোটি টাকা জমা হয়। গ্যাস খাতের অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রমে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দেশে প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি। অন্যদিকে, এ তহবিল থেকে এলএনজি কিনতে ও রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান করার পর তহবিলের অর্থ এখন প্রায় নিঃশেষের পথে। বর্তমানে জিডিএফে জমা রয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকার মতো। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, ২০০৯ সালে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করার পর ওই বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ১৭ হাজার ৭০৭ কোটি ৭৪ লাখ টাকা জমা হয় তহবিলে। এ অর্থ থেকে ৭ হাজার ৪০৩ কোটি টাকায় গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও সংস্কারে মোট ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড (বিজিএফসিএল)। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-AUG-2025 আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। প্রায় সব বাজার আদর্শেই ঊর্ধ্বমুখিতায় শেষ হওয়ার পথে ছিল পণ্যটির সাপ্তাহিক বাজার। জ্বালানি পণ্যটির বাজারে বিনিয়োগকারীরা এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ডোনাল্ড ট্রাম্পের নতুন আরোপিত শুল্কহারের সম্ভাব্য প্রভাব নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া ও দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া অন্যান্য দেশের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের হুমকিও এখন বাজারে বড় প্রভাবক হয়ে উঠেছে। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-JUL-2025 গ্যাসের ‘সিস্টেম লসে’ আর্থিক ক্ষতি ভর্তুকির প্রায় অর্ধেক দেশে সরবরাহ ব্যবস্থাপনায় প্রতি বছরই সিস্টেম লস হচ্ছে বিপুল পরিমাণ গ্যাস, যার আর্থিক মূল্য সাড়ে তিন থেকে ৪ হাজার কোটি টাকার মতো। আর এ অর্থ সরকারের কাছ থেকে পাওয়া ভর্তুকির প্রায় অর্ধেক। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরেও প্রায় একই পরিমাণ গ্যাস সিস্টেম লস হিসেবে দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। বিতরণ ব্যবস্থায় ত্রুটি, অবৈধ সংযোগ ও চুরি যাওয়া গ্যাসকে ‘সিস্টেম লস’ হিসেবে উল্লেখ করে পেট্রোবাংলা। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, উচ্চমূল্যের গ্যাস কিনে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লস বা গ্যাসকে চুরি হিসেবে দেখানো রীতিমতো উদ্বেগের। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছ জবাবদিহি ও প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এ লোকসান কমিয়ে আনার পরামর্শ দেন তারা। কেননা সিস্টেম লসের নামে প্রতি বছর বিপুল পরিমাণ গ্যাসের কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-JUL-2025 আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যচুক্তি বৈশ্বিক অর্থনীতিতে ট্রাম্পের শুল্কবিবাদজনিত অনিশ্চয়তা অনেকটাই কমিয়ে এনেছে বলে মনে করছেন বিনেয়োগকারী ও বিশ্লেষকদের অনেকে। আবার চীনের সঙ্গে চুক্তির আলোচনা এগোতে প্রযুক্তি খাতের রফতানি নিয়ন্ত্রণ স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে গতকাল সাপ্তাহিক লেনদেনের প্রথম দিনে দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। তবে এ ঊর্ধ্বমুখিতাকে অনেকটাই সীমিত করে এনেছে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও বড় ভোক্তাদেশ ভারতে জ্বালানি পণ্যটির আমদানি কমে যাওয়ার তথ্য। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-JUL-2025 শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় হ্রাস পাচ্ছে প্রতিযোগিতা সক্ষমতা দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন মানসম্পন্ন জ্বালানি সরবরাহ না থাকায় পণ্য উৎপাদনে বিঘ্ন ঘটছে, ফলে প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে গতকাল ‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এ কথা বলেন। ডিসিসিআই ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-JUL-2025 ২০২৬ সালে এলএনজি সরবরাহে রেকর্ড প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৬ সালে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে রেকর্ড প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির ‘গ্যাস মার্কেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর বৈশ্বিক এলএনজির সরবরাহ বাড়বে ৭ শতাংশ বা ৪ হাজার কোটি ঘনমিটার। খবর আনাদোলু এজেন্সি ও রয়টার্স। আইইএ বলছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও কাতারে নতুন এলএনজি প্রকল্প চালু হওয়া সরবরাহ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে। যদিও রাশিয়ার ‘আর্কটিক এলএনজি ২’ প্রকল্পকে এ পূর্বাভাসে অন্তর্ভুক্ত করা হয়নি। চলতি বছর বিশ্বের অনেক দেশ এলএনজি আমদানি কমিয়ে দিয়েছিল। আইইএর প্রতিবেদন অনুযায়ী, এ সরবরাহ বৃদ্ধির কারণে সেসব দেশ ২০২৬ সালে আবারো আমদানি বাড়াতে পারবে। ফলে বৈশ্বিক আমদানিতে নতুন গতি আসবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-JUL-2025 BD eyes short-term LNG deal with Saudi's Aramco Bangladesh is currently in talks with Saudi oil giant Aramco to import liquefied natural gas (LNG) under a short-term contract as part of its strategy to stabilise domestic gas supply and reduce reliance on the volatile spot market. Petrobangla Chairman Md Rezanur Rahman told The Financial Express on Saturday that Aramco has shown interest in supplying LNG to Bangladesh as part of its expanding global export operations."We are scrutinising a proposal from Aramco to enter into a short-term sales and purchase agreement (SPA)," he said. ঠAramco, through its trading arm Aramco Trading Company, has been shortlisted as a potential LNG supplier by Bangladesh. So far, it has delivered one spot cargo through a competitive bidding process. If the proposed SPA moves forward, this would mark Aramco's formal entry into Bangladesh's LNG supply chain beyond occasional spot market trades. "We want to import a similar volume of LNG as we plan to bring in from Oman's OQ Trading starting August this year," Mr Rahman noted. Bangladesh recently signed its first-ever short-term LNG supply agreement with OQ Trading, under which the country will import 17 LNG cargoes between August 2025 and December 2026. This includes five cargoes in 2025 and 12 in 2026, averaging one cargo per month. The OQ Trading deal marks Bangladesh's debut in procuring LNG under a pricing formula linked to the Platts-assessed Japan Korea Marker (JKM) -- the benchmark index for LNG deliveries to Northeast Asia. Under this SPA, Bangladesh will pay a premium of 15 cents per million British thermal units (MMBtu) over the JKM price. Power & Energy Fuel & Energy The Financial Express View
27-JUL-2025 এশিয়ায় ১০ সপ্তাহের সর্বনিম্নে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে। চাহিদা কম থাকায় এবং নতুন প্রকল্প থেকে সরবরাহ বাড়ায় এলএনজির গড় মূল্য ১০ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। এলএনজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষদিন ছিল শুক্রবার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনব্যাপী লেনদেন শেষ হওয়ার পর উত্তর-পূর্ব এশিয়ায় সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির সর্বশেষ সাপ্তাহিক গড় মূল্য দাঁড়িয়েছে ১১ ডলার ৯০ সেন্টে, যা আগের সপ্তাহের এমএমবিটিইউয়ে ১২ ডলার ৩০ সেন্টের তুলনায় কম। গত ১৬ মের পর এটিই সবচেয়ে কম মূল্য। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-JUL-2025 কার্বন ডাই-অক্সাইড ব্যাটারিতে গুগলের বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানি থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কার্বন ডাই-অক্সাইড ব্যাটারি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ইতালিভিত্তিক স্টার্টআপ এনার্জি ডোমের সঙ্গে গ্লোবাল চুক্তির আওতায় গুগল এ প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। খবর এনগ্যাজেট। মিলানভিত্তিক এনার্জি ডোম এমন একটি ব্যাটারি পদ্ধতি তৈরি করেছে, যা বাতাস বা সূর্যালোক না থাকলেও নবায়নযোগ্য উৎস থেকে সংগৃহীত বিদ্যুৎ ৮-২৪ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ ও সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির মেয়াদ মাত্র ৪ ঘণ্টা বা তার কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-JUL-2025 সঞ্চালন সীমাবদ্ধতায় পূর্ণ সক্ষমতায় চলছে না দক্ষিণের বড় চার কয়লাবিদ্যুৎ কেন্দ্র দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা ৭ হাজার ৯৫ মেগাওয়াট। এগুলোর মধ্যে বড় চারটি বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না গ্রিডের সীমাবদ্ধতার কারণে। এ কারণে জাতীয় গ্রিডে আকস্মিকভাবে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে তা পূরণ করা হচ্ছে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে। এতে একদিকে যেমন বিপিডিবির উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার বড় অংশ বসিয়ে রাখা হচ্ছে। অথচ বেজ লোড বিদ্যুৎ কেন্দ্র হিসেবে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদনে থাকার কথা ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-JUL-2025 বৈশ্বিক কয়লার চাহিদা স্থিতিশীল থাকার পূর্বাভাস কয়লার বৈশ্বিক চাহিদা দেড় শতাংশ বেড়ে ২০২৪ সালে রেকর্ড ৮৮০ কোটি টনে পৌঁছে। বিশেষ করে চীন, ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয় ব্যবহার বেড়ে যাওয়ায় গত বছর বেশ চাঙ্গা হয়ে উঠেছিল বৈশ্বিক কয়লা খাত। তবে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশগুলোয় এ ব্যবহার বৃদ্ধির প্রবণতা বেশ শ্লথ হয়ে এসেছে। কয়েকটি দেশে তা কমেও এসেছে। প্রধান কয়েকটি বাজারে বছরের শুরুতে স্বল্পমেয়াদে ওঠানামা দেখা গেলেও সার্বিকভাবে ২০২৫ সালের কয়লার বৈশ্বিক চাহিদা মোটামুটি স্থিতিশীল থাকবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। শুধু চলতি বছর নয়, ২০২৬ সালেও বিশ্বব্যাপী কয়লার চাহিদা স্থিতিশীল পর্যায়ে থাকার পূর্বাভাস দিয়েছে আইইএ। খবর হেলেনিক শিপিং নিউজ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JUL-2025 যুক্তরাষ্ট্রের মজুদ হ্রাস ও বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদ জ্বালানি তেলের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ পূর্বাভাসের তুলনায় বেড়েছে। এছাড়া দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলেও আশাবাদ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে গতকাল জ্বালানি তেলের দাম বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৫২ সেন্ট বা দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৯ ডলার ৩ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে বেড়েছে ৬০ সেন্ট বা দশমিক ৯ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৮৫ সেন্টে। রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক জানিভ শাহ বলেন, ‘মজুদ ঘাটতি ও বাণিজ্য আলোচনার অগ্রগতি জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।’ ইউরোপীয় ইউনিয়নের দুই কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইইউ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে, যেখানে ইউরোপ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ মৌলিক শুল্ক আরোপ করতে পারে। এর সঙ্গে কিছু পণ্যে ছাড়ও থাকতে পারে বলে জানা গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-JUL-2025 মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় গ্যাসের চাহিদা বাড়বে ৩.৫% মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সম্মিলিত চাহিদা ২০২৫ সালে ২ শতাংশ বাড়তে পারে। পরের বছর এ বৃদ্ধির হার ৩ দশমিক ৫ শতাংশে পৌঁছতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ায় চাহিদা বাড়বে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে। খবর আরব নিউজ। আইইএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক গ্যাস চাহিদা রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। ওই বছর গ্যাসের বার্ষিক চাহিদা ২ শতাংশ বাড়তে পারে, যা ২০২৫ সালের সম্ভাব্য ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি। এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫ সালে গ্যাসের চাহিদা তুলনামূলকভাবে স্থির থাকলেও ২০২৬ সালে এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের বাজারে বাড়তে দেখা যেতে পারে। আইইএর জ্বালানি বাজার ও নিরাপত্তাবিষয়ক পরিচালক কেইসুকে সাদামোরি বলেন, ‘‌বৈশ্বিক গ্যাসের বাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাজার স্থির রাখতে সাহায্য করতে পারে এবং বিশেষ করে এশিয়ায় চাহিদা বাড়াতে পারে। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এ পূর্বাভাসে অনিশ্চয়তা রয়ে গেছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-JUL-2025 BD inks first short-term LNG deal with Oman's OQ Trading The government has signed its first-ever short-term liquefied natural gas (LNG) supply deal with OQ Trading International of Oman, aiming to boost the country's gas supply and reduce dependence on the volatile spot market.The new sales and purchase agreement (SPA), signed on Tuesday, will allow Bangladesh to import one LNG cargo per month from August 2025 through December 2026, totalling 17 cargoes. This marks the first time Bangladesh is entering a short-term LNG deal with any global supplier. Petrobangla Secretary Md Amzad Hossain signed the agreement on behalf of the state-run energy corporation. Officials of OQ Trading and its local partner, Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL), were also present during the signing. Petrobangla Chairman Md Rezanur Rahman confirmed the details following the signing. Under the deal, Bangladesh will import five LNG cargoes in 2025 and 12 in 2026. These imports will help ensure more stable gas supply across the country during periods of high demand. For the first time, Bangladesh will buy LNG at prices linked to the Platts-assessed Japan Korea Marker (JKM), the benchmark index for LNG deliveries to Northeast Asia. The pricing under this short-term SPA will include a premium of 15 cents per million British thermal units (MMBtu) above the JKM rate. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-JUL-2025 বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম বিশ্বের প্রধান জ্বালানি ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্যিক উত্তেজনা নতুন করে বেড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে বিশ্ববাজারে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে গতকাল দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৮ সেন্ট বা দশমিক ৪০ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৮ ডলার ৯৩ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৭ সেন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে প্রতি ব্যারেল লেনদেন হয়েছে ৬৬ ডলার ৮৩ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-JUL-2025 Dhaka to seek G2G coal import, investment in solar plants in CA’s visit to Jakarta Bangladesh is gearing up its efforts to foster closer economic ties with Indonesia, with plans to explore investment opportunities in Indonesian coal mines and facilitate the entry of the Southeast Asian country's state-owned oil giant, Pertamina, into Bangladesh's energy market. According to documents obtained by TBS, these key issues will feature prominently during Chief Adviser Professor Muhammad Yunus's upcoming visit to Jakarta in mid-August. The visit is seen to be a crucial step in Bangladesh's evolving energy diplomacy as it looks to secure stable fuel sources while rebalancing a heavily skewed bilateral trade equation. The Ministry of Foreign Affairs has already begun laying the groundwork for the visit, having convened an inter-ministerial meeting on 7 July, chaired by the secretary (Bilateral – East & West), to coordinate agendas across energy, trade and investment portfolios. According to meeting discussions, the Bangladesh side will explore the opportunity of coal import directly from Indonesia under the G2G agreement. Power & Energy Fuel & Energy The Business Standard View
20-JUL-2025 এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ার ক্রেতারা বর্তমান এলএনজির দামকে লাভজনক নয় বলে মনে করছেন। এ কারণে চাহিদা কমার পাশাপাশি উচ্চ মজুদ পরিস্থিতি এলএনজির মূল্যহ্রাসের পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। এলএনজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষদিন ছিল শুক্রবার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনব্যাপী লেনদেন শেষ হওয়ার পর উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির সর্বশেষ সাপ্তাহিক গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি এমএমবিটিইউয়ে ১২ ডলার ৩০ সেন্ট। এটি আগের সপ্তাহের এমএমবিটিইউয়ে ১২ ডলার ৯০ সেন্টের তুলনায় কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-JUL-2025 গুজরাটে রোজনেফটের মালিকানাধীন জ্বালানি তেল পরিশোধনাগারের ওপর নতুন বিধিনিষেধ ইইউর রাশিয়ার বিরুদ্ধে গত শুক্রবার নতুন বিধিনিষেধ জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভারতের গুজরাটে রুশ জ্বালানি কোম্পানি রোজনেফটের আংশিক মালিকানাধীন জ্বালানি তেল পরিশোধন কোম্পানি নায়ারা এনার্জি পরিচালিত একটি পরিশোধনাগারও এ বিধিনিষেধের আওতায় পড়েছে। এ বিধিনিষেধ কার্যকর হলে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল পরিশোধনাগার ভাদিনার রিফাইনারি থেকে ইইউতে জ্বালানি পণ্য রফতানি বন্ধ হয়ে পড়বে। একই সঙ্গে ইউরোপীয় ব্যাংক ও বীমা-সেবা গ্রহণ এবং প্রযুক্তি ব্যবহারের পথ রুদ্ধ হয়ে পড়তে পারে কোম্পানিটির জন্য। এছাড়া রুশ জ্বালানি তেল আমদানি, পরিবহন ও পরিশোধনের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রে সম্পদ বাজেয়াপ্ত, ভ্রমণ নিষেধাজ্ঞা ও আর্থিক সেবা গ্রহণ সীমিত করে দেয়ার মতো পদক্ষেপও নেয়া হতে পারে বলে ইইউর নতুন ঘোষিত বিধিনিষেধে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও খালিজ টাইমস। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JUL-2025 আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনে প্রবৃদ্ধির হার বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে এখনো অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এ দুয়ের সম্মিলিত প্রভাবে আন্তর্জাতিক বাজারে সামান্য পরিমাণে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল বেড়েছে ব্যারেলে ১৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৮ ডলার ৬৭ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩১ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক জন এভান্স বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বিষয় থেকে বাজারসংশ্লিষ্টদের মনোযোগ কিছুটা সরে গিয়েছিল। তবে সিরিয়ায় ইসরায়েলের হামলা ইরাকের কুর্দিস্তানে জ্বালানি অবকাঠামোর ওপর ড্রোন হামলার ঘটনার পর বিনিয়োগকারীরা আবারো সতর্ক অবস্থান নিয়েছেন। সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এমন যেকোনো ঘটনা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে প্রভাব ফেলবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JUL-2025 আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনে প্রবৃদ্ধির হার বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে এখনো অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এ দুয়ের সম্মিলিত প্রভাবে আন্তর্জাতিক বাজারে সামান্য পরিমাণে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল বেড়েছে ব্যারেলে ১৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৮ ডলার ৬৭ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩১ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক জন এভান্স বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বিষয় থেকে বাজারসংশ্লিষ্টদের মনোযোগ কিছুটা সরে গিয়েছিল। তবে সিরিয়ায় ইসরায়েলের হামলা ইরাকের কুর্দিস্তানে জ্বালানি অবকাঠামোর ওপর ড্রোন হামলার ঘটনার পর বিনিয়োগকারীরা আবারো সতর্ক অবস্থান নিয়েছেন। সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এমন যেকোনো ঘটনা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে প্রভাব ফেলবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JUL-2025 রূপপুর প্রকল্পের ঋণ ছাড়ের মেয়াদ বাড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ার ঋণ ছাড়ের সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত বাড়াতে সফল হয়েছে বাংলাদেশ। গত ১৪ জুলাই, রাশিয়ার সঙ্গে "প্রটোকল-২" নামে পরিচত গুরুত্বপূর্ণ এই চুক্তিটি সই হয়, যা করোনা মহামারি এবং রুশ ব্যাংকগুলোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত বিলম্ব বিবেচনায় নিয়ে করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে সংশোধিত শর্তাবলির চুক্তিটি সই হয়, যার আওতায় মূল ঋণের কিস্তি পরিশোধ শুরুর সময় ১৮ মাস পেছানো হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শাহরিয়ার কাদির সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে টিবিএস-কে বলেন, "একটি নতুন প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। আমরা এখন আশা করছি, প্রকল্পটি সময়মতো শেষ করা সম্ভব হবে।" বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার আন্তঃসরকার চুক্তি অনুযায়ী, রূপপুরের মূল প্রকল্প বাস্তবায়নের সময় ছিল ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ১০ বছরের গ্রেস পিরিয়ড শেষে ঋণের আসল পরিশোধ শুরু হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চ থেকে। নতুন চুক্তি বা প্রটোকল -২ অনুযায়ী যা এখন ২০২৮ সালের সেপ্টেম্বরে শুরু হবে। রূপপুর প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ১২.৬৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ৯০ শতাংশ—অর্থাৎ ১১.৩৮ বিলিয়ন ডলার—রাষ্ট্রীয় ঋণের মাধ্যমে জোগান দিচ্ছে রাশিয়া এবং বাকি ১০ শতাংশ বহন করছে বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশ প্রায় ৭.৭০ বিলিয়ন ডলার অর্থছাড় পেয়েছে, তবে বিগত কয়েক বছর ধরে অর্থ বিতরণে বিলম্ব হয়েছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
16-JUL-2025 কাতার থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার দেশের জ্বালানি চাহিদা মেটাতে কাতার থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯০৫ টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় স্পট মার্কেটের মাধ্যমে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩ দশমিক ২৪ ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JUL-2025 Purchase body approves import of one cargo LNG The government on Tuesday approved a proposal for procuring one cargo of LNG from the spot market following the international quotation method to meet the growing demand for the country. The approval came from the 27th meeting of the Advisers Council Committee on Government Purchase held at the Cabinet Division of the Secretariat, Finance Adviser Dr Salehuddin Ahmed in the chair. Following a proposal from the Energy and Mineral Resources Division, Petrobangla would procure one cargo of LNG from M/S Qatar LNG Trading LLC, Qatar, at a cost of around Tk 5.5676 billion (Tk 556.76 crore) with per MMBtu LNG costing $13.24. Power & Energy Fuel & Energy The Financial Express View
15-JUL-2025 কয়লা বাদ না দিয়েও কি পরিবেশবান্ধব হওয়া সম্ভব ভারতের বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে ভারতের কয়লা নির্ভরতা অনেককেই বিস্মিত করে। দেশটির নিজস্ব লক্ষ্য অনুযায়ী ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নির্গমন অর্জনের অঙ্গীকার থাকলেও, ভারত এখনো বড় আকারে কয়লার ওপর নির্ভরশীল। এর পেছনে অন্যতম কারণ হলো—দ্রুত বর্ধনশীল বিদ্যুৎ চাহিদাভারতে জ্বালানির খাতে কয়লার আধিপত্য এখনো অটুট। দেশটির বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই আসে কয়লা থেকে, আর তা থেকে বেরিয়ে আসার ইচ্ছা থাকলেও বাস্তবতা বলছে—এখনই তা সম্ভব নয়। পরিবেশবিদরা যখন কয়লার ব্যবহার কমিয়ে আনার তাগিদ দিচ্ছেন তখন সরকারের কাছে এটি এখনো বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। খবর বিবিসি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JUL-2025 জ্বালানি তেলের চাহিদা ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ঊর্ধ্বমুখী থাকতে পারে। এছাড়া পরবর্তী মাসগুলোয় বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য টানটান থাকবে। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম আরআইএকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ওপেকের সেক্রেটারি জেনারেল হাইসাম আল ঘাইস। খবর রয়টার্স। ভিয়েনায় সম্প্রতি অনুষ্ঠিত ওপেক সেমিনারের ফাঁকে দেয়া সাক্ষাৎকারে আল ঘাইস বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকার কারণে ২০২৫ সালে দৈনিক ১৩ লাখ ব্যারেল হারে জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে। বিশেষ করে তৃতীয় প্রান্তিকে চাহিদা বৃদ্ধি শক্তিশালী ধারা বজায় রাখবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-JUL-2025 Eight new gas wells to be drilled The government is to drill eight new gas wells - five in Bhola and the rest in three other districts - in a bid to ramp up domestic gas production and reduce dependence on costly imports, officials said. This will be done under two proposed projects with a combined estimated cost of Tk 28.28 billion. The move is expected to add 170 million standard cubic feet per day (MMCFD) of natural gas by June 2028, accounting for over 7.78 per cent of the country's current gas supply from domestic sources, according to government estimates. The project documents revealed that Bangladesh's gas supply rose from 699 MMCFD in 1995-96 to 3,200 MMCFD in 2020-21, but rising demand has outpaced production. In January 2025, demand was projected to be 3,800 MMCFD, while average production stood at just 1,927 MMCFD. To bridge the gap, the country has been importing LNG since 2018. Although the current LNG supply capacity is 1,100 MMCFD, about 841 MMCFD is being supplied, accounting for over 30 per cent of the total daily supply. Two separate project evaluation committee (PEC) meetings, held at the Planning Commission last week to review proposals from the Energy and Mineral Resources Division (EMRD), recommended placing the gas well drilling projects before the Executive Committee of the National Economic Council (ECNEC), subject to fulfilling certain conditions. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-JUL-2025 সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) জোটের দেশগুলোর সঙ্গে গত এপ্রিলে সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত ২০০ শতাংশেরও বেশি বেড়েছে। এ প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে পুনঃরফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতিতে ঘনিষ্ঠ সম্পর্ক। খবর আরব নিউজ। সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে জিসিসি দেশগুলোর সঙ্গে সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩৫১ কোটি সৌদি রিয়াল বা ৯৩ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে বাণিজ্য উদ্বৃত্তের আকার ছিল ১১৬ কোটি রিয়াল। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি হয়েছে ২০৩ দশমিক ২ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-JUL-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, গ্রীষ্মকালীন ভ্রমণ ও বিদ্যুৎ উৎপাদন খাতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা সম্প্রতি বেড়েছে। ফলে বিশ্ববাজারে পণ্যটির সরবরাহ কমে আসতে পারে। এ খবরে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, একই সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী রিগের সংখ্যা কমতে থাকায় সরবরাহ আরো সীমিত হওয়ার আশঙ্কা বেড়েছে। পাশাপাশি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতির দিকেও নজর রাখছেন জ্বালানি তেলের বাজারের বিনিয়োগকারীরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-JUL-2025 স্পট মার্কেটে কিছুটা ঊর্ধ্বমুখী এলএনজির মূল্য এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপান ও উত্তর কোরিয়ায় তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ উৎপাদন খাতে জ্বালানি পণ্যটির চাহিদা বৃদ্ধি দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। যদিও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের শিল্প খাতে এলএনজির চাহিদা এখনো তুলনামূলক কম। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলএনজিসহ জ্বালানি পণ্যের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষ দিনটি ছিল শুক্রবার। দিনব্যাপী লেনদেন শেষ হওয়ার পর উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির সর্বশেষ সাপ্তাহিক গড় মূল্য দাঁড়িয়েছে ১২ ডলার ৯০ সেন্টে। আগের সপ্তাহে তা ছিল ১২ ডলার ৭০ সেন্ট। একই সঙ্গে সেপ্টেম্বরে সরবরাহের ক্ষেত্রে জ্বালানি পণ্যটির সর্বশেষ সাপ্তাহিক গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি এমএমবিটিইউ ১২ ডলার ৭০ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-JUL-2025 চলতি বছর ধীরগতিতে বাড়বে জ্বালানি তেলের চাহিদা যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বিশ্ব অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এর প্রভাব জ্বালানি তেলের বাজারেও বেশ ভালোভাবেই পড়েছে। এ অবস্থায় নতুন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটির মতে, চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা ২০০৯ সালের পর (কভিড-১৯ মহামারীকালীন বাদে) সবচেয়ে ধীরগতিতে বাড়বে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। আইইএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে সাত লাখ ব্যারেল বাড়তে পারে। জুনে সংস্থাটি চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল দৈনিক ৭ লাখ ২০ হাজার ব্যারেল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-JUL-2025 বড় অংশজুড়ে গ্যাস অনুসন্ধানের আগ্রহ শেভরনের স্থলভাগের (অনশোরে) ১১ ও ১২ নম্বর ব্লকে মোট ছয় হাজার কিলোমিটারজুড়ে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। বিষয়টি নিয়ে কোম্পানিটি গত সপ্তাহে পেট্রোবাংলায় একটি টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে পেট্রোবাংলার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, অনশোরে ১২ নম্বর ব্লকে গ্যাস উত্তোলন করছে শেভরন। ব্লকটিতে কোম্পানির সবচেয়ে বৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানার অবস্থান। তবে এ ব্লকে ইজারা নেয়া বেশকিছু এলাকা চুক্তি শেষে ছেড়ে দেয় শেভরন। এখন সেই এলাকায় নতুন করে গ্যাস অনুসন্ধান করতে চায় মার্কিন বহুজাতিক কোম্পানিটি। এর পাশাপাশি ১১ নম্বর ব্লকের কিছু অংশে তাদের আগ্রহ রয়েছে। ব্লকটির মালিকানায় রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। দুটি ব্লকের মোট ছয় হাজার বর্গকিলোমিটার এলাকায় গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাতে চায় শেভরন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JUL-2025 পাঁচ বছরে প্রায় ৮% বৃদ্ধি পাবে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় চাহিদা দাঁড়াবে ১০ কোটি ৫০ লাখ ব্যারেলে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে তা হবে দৈনিক ১০ কোটি ৬৩ লাখ ব্যারেল। ২০৩০ সালে পণ্যটির দৈনিক গড় চাহিদার পরিমাণ দাঁড়াতে পারে ১১ কোটি ৩৩ লাখ ব্যারেলে। সে অনুযায়ী, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী পণ্যটির গড় চাহিদা বাড়বে বর্তমানের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশের কিছু বেশি। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) ‘২০২৫ ওয়ার্ল্ড অয়েল আউটলুক’ শীর্ষক গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়। ওপেকের এ বার্ষিক প্রতিবেদনে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা নিয়ে আগেকার (২০২৪ সালের) প্রক্ষেপণ সংশোধন করে কমিয়ে আনা হয়েছে। এ বিষয়ে সংগঠনটির বক্তব্য হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে এসেছে। এছাড়া দেশটিতে এখন বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যবহারও বেড়েছে। ফলে চীনে সামনের বছরগুলোয় জ্বালানি তেলের চাহিদা যে গতিতে বাড়বে বলে আগে প্রক্ষেপণ করা হয়েছিল, এখন সেটিকে সংশোধন করে কমিয়ে আনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-JUL-2025 পরিচ্ছন্ন জ্বালানিতে যুক্তরাষ্ট্রের তুলনায় এগিয়ে চীন পরিচ্ছন্ন জ্বালানি বা ক্লিন এনার্জি খাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে পেছনে ফেলে দিয়েছে চীন। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, খনিজ প্রক্রিয়াকরণ, বিদ্যুচ্চালিত গাড়ি ও জ্বালানি প্রযুক্তির প্রায় প্রতিটি খাতে এখন এশিয়ার বৃহত্তম এ অর্থনীতির আধিপত্য স্পষ্ট। বর্তমানে বিনিয়োগ ও উদ্ভাবনে চীন যে হারে অগ্রসর হচ্ছে, তাতে বিশ্বজুড়ে পরিচ্ছন্ন জ্বালানি খাতের ভবিষ্যৎ চেহারা বদলে যেতে পারে বলে প্রত্যাশা কোনো কোনো বিশ্লেষকের। খবর দ্য ন্যাশনাল। বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশসংক্রান্ত আপত্তির কারণে পরিচ্ছন্ন জ্বালানি এখন অগ্রাধিকারভিত্তিক খাত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতাদের অনেকে একে ব্যয়বহুল ও অনির্ভরযোগ্য বলে সমালোচনা জারি রেখেছেন। একই সময়ে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো গড়ে তুলেছে চীন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-JUL-2025 সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সার কেনাসহ আরো কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কিনতে ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৬২ ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-JUL-2025 জ্বালানি তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহার করতে পারে ওপেক প্লাস বিশ্বের প্রায় অর্ধেক অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে ওপেক প্লাস। পণ্যটির দাম সমর্থনের উদ্দেশ্যে জোটটি বেশ কয়েক বছর ধরে উত্তোলন কমিয়ে রেখেছিল। তবে চলতি বছর নীতি পাল্টে বাজার হিস্যা পুনরুদ্ধারের পথে এগোচ্ছে সংগঠনটি। সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় উত্তোলন কমানোর সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহার করতে পারে এ জোটভুক্ত দেশগুলো। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বর্ধিত উত্তোলন কোটা কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট পাঁচ সূত্রের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পেট্রলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন। এটিও উত্তোলন হ্রাসের পুরোপুরি তুলে নেয়ার পেছনে ভূমিকা রাখছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-JUL-2025 ভারতের কয়লা উত্তোলন বেড়েছে ১৬.৩৯% ভারতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট কয়লা উত্তোলন বার্ষিক ভিত্তিতে ১৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ সময় বিভিন্ন খনি থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ বেড়েছে ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ। ভারতের কয়লা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খনির সক্ষমতার যথাযথ ব্যবহার এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। কয়লা মন্ত্রণালয়ের প্রকাশিত গ্রাফ অনুযায়ী, ভারতে ২০২৫ সালের জুনে কোম্পানির নিজস্ব ব্যবহার (ক্যাপটিভ) ও বাণিজ্যিক খনি থেকে কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টনে। একই সময় এসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি পণ্যটির সরবরাহের পরিমাণ ছিল ১ কোটি ৭৩ লাখ ১০ হাজার টন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-JUL-2025 এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, কম চাহিদা, সরবরাহ বৃদ্ধি ও পর্যাপ্ত মজুদ জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া ইরান-ইসরায়েলের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় সরবরাহ নিয়ে ঝুঁকির আশঙ্কায় মূল্যবৃদ্ধির প্রবণতাও কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১২ ডলার ৭০ সেন্টে বেচাকেনা হয়েছে। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ১০ সেন্ট। এ বিষয়ে কেপলারের বিশ্লেষক গো কাতায়ামা বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধি, চীন ও দক্ষিণ কোরিয়ায় বাড়তি মজুদের কারণে চলতি সপ্তাহে এলএনজির দাম কমে এসেছে। এছাড়া চীন ও ভারতের শিল্প খাতে নিম্নমুখী চাহিদাও দাম কমার অন্যতম কারণ।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-JUL-2025 পরিকল্পনার চেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনের সিদ্ধান্ত ওপেক প্লাসের পরিকল্পনার তুলনায় আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো বাড়াবে ওপেক প্লাস। এ সময় মোট উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল। গতকাল অনুষ্ঠিত বৈঠকে জোটটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। এ সংগঠনভুক্ত দেশগুলো বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করে। ওপেক প্লাস জ্বালানি তেলের দাম সমর্থনের উদ্দেশ্যে ২০২২ সাল থেকে উত্তোলন কমিয়ে আসছিল। তবে বাজারে অংশীদারত্ব পুনরুদ্ধারসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পর ক্রমে উত্তোলন আবার বাড়াচ্ছে জোটটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-JUL-2025 নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ আশানুরূপ নয় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় আসছে না বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)। সংগঠনটি বলছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা ছিল।শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে ১১টি প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম, সহ-সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন ও ফাইন্যান্স ডিরেক্টর নিতাই পদ সাহা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-JUL-2025 অতিরিক্ত এলএনজি বিক্রি করবে পাকিস্তান অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিক্রির সম্ভাব্য উপায় খুঁজে দেখছে পাকিস্তান। কারণ গ্যাসের সরবরাহ অতিরিক্ত থাকায় স্থানীয় উৎপাদকদের বার্ষিক ৩৭ কোটি ৮০ লাখ ডলার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তানের কাছে বর্তমানে অন্তত তিনটি অতিরিক্ত এলএনজি কার্গো রয়েছে, যা তারা কাতার থেকে আমদানি করেছিল। এগুলোর প্রয়োজন হচ্ছে না দেশটিতে। তাছাড়া এলএনজির পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থানীয় ব্যবহারকারীদের কাছে জ্বালানি পণ্যটি ছাড়ে বিক্রি করা হচ্ছে। এতে স্থানীয় উৎপাদকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-JUL-2025 আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম ওপেক প্লাস আগস্টেও দৈনিক গড়ে ৪ লাখ ১১ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা দিতে পারে। জোটসংশ্লিষ্ট চারজন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এছাড়া জ্বালানি তেলের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনার প্রভাব মূল্যায়ন করছেন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি মূল্য পৌঁছেছে ৬৬ ডলার ৭৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৫ ডলার ১৫ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-JUL-2025 সংযুক্ত আরব আমিরাত থেকে ১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশের জ্বালানি চাহিদা মেটাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্পমেয়াদে ১৭ কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে সরকার। এজন্য দর প্রস্তাব ও এলএনজি ক্রয়ের চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সার কেনাসহ আরো কয়েকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জিটুজি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে স্বল্পমেয়াদে ২০২৫ ও ২০২৬ সালে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএএনজি কেনার দর প্রস্তাব এবং এলএনজি বিক্রি ও কেনা-সংক্রান্ত চুক্তির (এসপিএ) খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি। ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে চলতি বছর পাঁচ কার্গো ও ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি আমদানি করা হবে। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান কোরিয়া মার্কেট ফর্মুলার সঙ্গে ১৫ সেন্ট যোগ করে নির্ধারিত হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-JUN-2025 জুনে ইরান থেকে চীনের জ্বালানি তেল আমদানি রেকর্ড বেড়েছে ইরান থেকে চীনে জ্বালানি তেল আমদানি জুনে রেকর্ড পরিমাণে বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনের ‘টিপট’ বা বেসরকারি পরিশোধনাগারগুলোর চাহিদা বৃদ্ধি মোট আমদানি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া সাম্প্রতিক ইসরায়েল-ইরান উত্তেজনার আগেই জ্বালানি তেল সরবরাহ করেছে ইরান। খবর রয়টার্স। শিপ-ট্র্যাকিং প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুন পর্যন্ত চীন ইরান থেকে দৈনিক গড়ে ১৮ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল আমদানি করেছে, যা প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সর্বোচ্চ। অন্যদিকে কেপলারের তথ্য বলছে, ২৭ জুন পর্যন্ত চীনের গড় আমদানি দাঁড়িয়েছে দৈনিক ১৪ লাখ ৬০ হাজার ব্যারেলে, যা মে মাসের ১০ লাখ ব্যারেলের তুলনায় অনেক বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-JUN-2025 RE targets demand billion-dollar annual investment Bangladesh will require nearly US$ 1.0 billion in annual investments to meet the new goals outlined in its updated Renewable Energy Policy, a new report revealed Wednesday. The country must channel US$ 933-980 million annually until 2030 and ramp up to US$ 1.37-1.46 billion per year through 2040 to reach its renewable energy (RE) ambitions, according to the Institute of Energy Economics and Financial Analysis (IEEFA). IEEFA is a global team of energy finance analysts, communication experts, and management professionals, based in Asia, Australia, Europe, North America, and South Asia. In its new Renewable Energy Policy, Bangladesh has set targets for generating 20 per cent and 30 per cent of electricity from renewable sources by 2030 and 2040 respectively. "Public finance alone is unlikely to meet these funding requirements, necessitating large-scale private investment," says the report's co-author, Shafiqul Alam, IEEFA's lead energy analyst for Bangladesh. However, abrupt policy changes, off-taker risk, technology and performance risk, weak project pipelines, a cumbersome loan disbursal process, land acquisition challenges, currency volatility, and lower sovereign rating limit private sector investment in the sector, the report notes. Power & Energy Fuel & Energy The Financial Express View
26-JUN-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। তাই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাও আছে। এ অবস্থায় যুদ্ধপরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে সতর্ক পর্যবেক্ষণ করছেন বাজার সংশ্লিষ্টরা। এর প্রভাব হিসেবে গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত না হওয়া এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকার সম্ভাবনায় দাম এখনো কয়েক সপ্তাহের নিম্নমুখী পর্যায়ে রয়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৭ ডলার ৬০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছায় ৬৪ ডলার ৮০ সেন্টে। আগের দিন মঙ্গলবার ব্রেন্টের দাম ১০ জুনের পর সর্বনিম্ন ও ডব্লিউটিআইয়ের দাম ৫ জুনের পর সর্বনিম্ন স্তরে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ায় পাঁচ মাসে সর্বোচ্চে । Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-JUN-2025 ছয় দেশ থেকে ১০ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার ছয় দেশের সাত প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ তেল কেনা হবে। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় অকটেন, এলএনজি, সার ও গম ক্রয়-সংক্রান্ত আরো কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং খাদ্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে সাতটি প্রস্তাবেই অনুমোদন দিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-JUN-2025 জালালাবাদ গ্যাসের সঙ্গে ১০ বছরের চুক্তি লাফার্জহোলসিমের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) সঙ্গে দুটি গ্যাস বিক্রয় চুক্তি (জিএসএ) করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। চুক্তির অধীনে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত তাদের সিমেন্ট কারখানায় ১০ বছর গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে এ চুক্তি কার্যকর হবে। মেয়াদ শেষে ধারাবাহিকভাবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে। ফলে কোম্পানিটির জ্বালানি নিরাপত্তা নিরবচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী গ্যাস পাবে লাফার্জহোলসিম। এতদিন তাদের গ্যাসের দাম ছিল চুক্তির মাধ্যমে নির্ধারিত। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JUN-2025 ইউরোপে রফতানি কমায় রাশিয়ায় উদ্বৃত্ত বেড়েছে প্রাকৃতিক গ্যাসের বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদকারী দেশ রাশিয়া। বর্তমানে ইউরোপে রফতানি ব্যাপকভাবে কমে যাওয়ায় জ্বালানি পণ্যটির উদ্বৃত্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাশিয়া। দেশটির সরকারি কর্তৃপক্ষ ও বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্বৃত্ত গ্যাস ব্যবহারের জন্য ডাটা সেন্টারসহ বিকল্প মাধ্যমগুলোর সম্ভাবনাকে খতিয়ে দেখছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম ২০১৮-১৯ সালে ইউরোপে প্রতি বছর ১৭ হাজার ৫০০ থেকে ১৮ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রফতানি করত। তবে ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৪ সালে তা নেমে এসেছে মাত্র ৩ হাজার ২০০ কোটিতে। চলতি বছর ইউক্রেন হয়ে গ্যাস পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এ মাত্রা কমে আরো অর্ধেকে নেমে আসতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JUN-2025 এলএনজি পরিবহন খরচ ৮ মাসে সর্বোচ্চে একদিকে ট্যাংকারের সংকট। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি। এ দুয়ের সম্মিলিত প্রভাবে সমুদ্রপথে এলএনজি পরিবহনের ব্যয় এখন বেড়ে দাঁড়িয়েছে আটমাসে সর্বোচ্চে। খবর রয়টার্স। বৈশ্বিক পণ্যবাজার পর্যবেক্ষণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের তথ্যানুযায়ী, আটলান্টিক অঞ্চলে ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন এলএনজি পরিবহনকারী জাহাজের (ফ্রেইট) দৈনিক ভাড়া ৫১ হাজার ৭৫০ ডলারে পৌঁছেছে, যা গত ৩ অক্টোবরের পর সর্বোচ্চ। একই ধরনের জাহাজের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাড়া ৩৬ হাজার ৭৫০ ডলার, যা গত ২৫ অক্টোবরের পর সর্বোচ্চ। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান বলেন, ‘এলএনজি পরিবহনে খরচ বেড়েছে মূলত রুট পরিবর্তনের কারণে, বিশেষ করে এশিয়ার দিকে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের এলএনজি ফ্রেইট যেগুলো আগে ইউরোপে পাঠানো হতো, তা এখন বেশি করে এশিয়ার দিক হয়ে যাচ্ছে। এতে পরিবহনের সময় বেড়েছে, ফ্রেইটের সংখ্যা কমে যাওয়ায় ভাড়া বেড়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JUN-2025 চীনের জ্বালানি খাতকে নাজুক অবস্থানে ফেলে দিয়েছিল যুদ্ধ পরিস্থিতির অবনতি? মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমনের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলআবিব এখন তেহরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত বলে ঘোষণা দিয়েছেন তিনি। তার এ ঘোষণার তাৎক্ষণিক প্রভাব দেখা গেছে বৈশ্বিক পণ্যবাজার ও পুঁজিবাজারে। এরই মধ্যে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বৈশ্বিক পুঁজিবাজার। দাম কমেছে বিনিয়োগকারীদের ‘আপৎকালীন আশ্রয়’ স্বর্ণের। প্রশমন হয়ে আসছে বৈশ্বিক জ্বালানি পণ্যের বাজারে বিদ্যমান সরবরাহ সংকটের আশঙ্কাও। গতকাল এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রায় সবক’টি বাজার আদর্শে জ্বালানি তেলের দাম কমেছে কম বেশি ৪ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JUN-2025 জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না —জ্বালানি উপদেষ্টা ইরান-ইসরায়েল সংঘাতের কারণে এখনই দেশে জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ ভবনে গতকাল এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, জ্বালানি তেল সরবরাহে কোনো সংকট নেই। আর খোলাবাজারে এলএনজির দাম বাড়ছে কিনা সেদিকেও তারা নজর রাখছেন। লাফার্জহোলসিম সিমেন্ট কোম্পানির সঙ্গে জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখন এর প্রভাব পড়বে না। এর মধ্যেও একটি জ্বালানি তেলের জাহাজ বন্দরে এসেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-JUN-2025 Govt's solar ambition clouded by cold investor response in 3rd tender too The government's aim to scale up solar energy has once again met with tepid investor interest as the third round of tenders for grid-tied solar power plants closed with poor participation and several projects failing to draw any bids. The third package, floated by the Bangladesh Power Development Board (PDB), invited bids for 19 solar power plants with a combined capacity of 1,780 megawatts. However, by the submission deadline yesterday, only 29 bids were submitted, despite three deadline extensions and the sale of 69 bid documents. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. This subdued response mirrors the outcomes of the first and second tender rounds, where investor interest was similarly lacklustre. Between December 2024 and March 2025, the PDB floated four international tender packages aiming to install 5,238MW of grid-connected solar power across 55 sites. The third package, launched on 27 January, offered projects ranging from 70MW to 100MW at locations across the country. Industry experts point to restrictive terms in the tender documents as a major reason for the poor turnout. These conditions, they say, make it difficult for potential developers to secure funding from both local and international lenders. Power & Energy Fuel & Energy The Business Standard View
24-JUN-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে রোববার। দেশটির তেহরান ও ফোরদো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে গতকাল আবার হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান এ সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীরা বর্তমানে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা মূল্যায়ন করছেন। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১ দশমিক শূন্য ১ শতাংশ বা ব্যারেলে ৭৮ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৭ ডলার ৭৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ব্যারেলে ৭৬ সেন্ট বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৪ ডলার ৬০ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-JUN-2025 হরমুজ প্রণালির অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি খাতে বিপর্যয় ডেকে আনছে? তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট (মজলিস)। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ বাণিজ্য রুট বন্ধের হুমকি বৈশ্বিক জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা জাগিয়ে তুলেছে। যেকোনো মুহূর্তে এ পথ দিয়ে জ্বালানিসহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিতে পারে ইরান। তবে এরই মধ্যে ক্ষতির আশঙ্কায় এ পথ এড়িয়ে চলা শুরু করেছে জাহাজ ও জ্বালানিবাহী ট্যাংকার। সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে জ্বালানি তেল ও এলএনজি আমদানি করা দেশগুলোয় জ্বালানি পণ্যের সরবরাহ এখন বড় ধরনের হুমকির মুখে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তা বৈশ্বিক জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কয়েক দিন আগে দুই খালি সুপারট্যাংকার কসউইজডম লেক ও সাউথ রয়্যালিটি হরমুজ প্রণালিতে প্রবেশের পর হঠাৎ দিক পরিবর্তন করে। এরপর পারস্য উপসাগরের মুখ থেকে আরো দক্ষিণে চলে যায়। কারণ তারা নিরাপদ আশ্রয় খুঁজছিল। শুধু কসউইজডম লেক বা সাউথ রয়্যালিটিই নয়, অনেক জাহাজ কোম্পানিই গুরুত্বপূর্ণ এ জলপথ নিয়ে এমন সতর্ক অবস্থানে রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-JUN-2025 Diversifying energy sources, export markets Though price of oil in the global market has not so far gone through the roof since Israel's June 13 attack on Iran followed by the latter's retaliatory missile and drone strikes, there is no guarantee that it will remain so in the coming days. It's already unstable. Overall, the price of crude oil rose by 4.0 per cent over the week. But in case, the conflict spirals out of control and Iran blocks the Strait of Hormuz, it is hard to say where it would finally end up. If the US enters the scene and starts a bombing campaign on Iran to what it says destroy Iran's nuclear facilities and Iran blocks the Strait of Hormuz in retaliation, the oil price may even shoot up to US$150 a barrel, some experts fear. In that case, countries that depend completely on imported energy including oil and Liquefied Natural Gas (LNG) are going to be at the receiving end. Definitely, Bangladesh with its economy trying hard to recover from the ashes it had been reduced to during the long period of autocracy till August last year, will find it real hard to stand on its feet again. In this connection, the Power, Energy and Mineral Resources Adviser Muhammad Fouzul Kabir told the media some days back, when the tension in the region was escalating, that though Bangladesh was in a vulnerable position as its energy security is dependent on imports, there is no question that the country would be 'in trouble'. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-JUN-2025 সপ্তাহের শুরুর দিনে জ্বালানি তেলের দাম বাড়তে পারে ব্যারেলে ৩-৫ ডলার ইরানে গতকাল সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভূরাজনৈতিক উত্তেজনার নতুন এ মাত্রার প্রভাবে সপ্তাহের শুরুর দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে ব্যারেলপ্রতি ৩-৫ ডলার। বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এছাড়া ইরান পাল্টা হামলা চালালে দাম আরো দ্রুত ঊর্ধ্বমুখী হতে পারে বলেও উল্লেখ করেছেন খাতসংশ্লিষ্টরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রধান পরমাণু স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছেন। ইসরায়েলও হামলায় যুক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। উল্লেখ্য, ইরান ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-JUN-2025 নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকট নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ ও ভুলতা শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে। দীর্ঘ ছয় মাস ধরে চলা এ বিপর্যয়ের ফলে লোকসানের মুখে পড়েছেন উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যানের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল সরজমিনে পরিদর্শনে যান। এ সময় তারা বেশ কয়েকটি শিল্প-কারখানা ঘুরে দেখেন ও দ্রুত গ্যাস সংকট নিরসনের আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-JUN-2025 কূটনৈতিক সমাধান চায় চীন অগ্রাধিকার জ্বালানি নিরাপত্তায় ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রেক্ষাপটে চীনের অবস্থা স্পষ্ট—কূটনৈতিক সমাধান চায় বেইজিং। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারকে স্বীকৃতি দিয়ে সামরিক পথ নয়, কূটনৈতিক পথেই সংকটের উত্তরণ চায় শি জিনপিং সরকার। একই সঙ্গে এ যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের পুরো বিপক্ষে তারা। চীনের এ কৌশলগত অবস্থানের একমাত্র লক্ষ্য ইরানের পাশে দাঁড়ানো নয়, বরং জ্বালানি নিরাপত্তা। বেইজিং কোনোভাবেই চায় না হরমুজ প্রণালিতে অবাধ চলাচল বন্ধ হোক। কারণ ইরান এ প্রণালি বন্ধ করে দিলে তা হবে চীনের অর্থনৈতিক স্বার্থে বড় ধাক্কা। বেইজিং এরই মধ্যে জানিয়ে দিয়েছে—এ যুদ্ধ কেবল অঞ্চল নয়, গোটা বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাজনৈতিক সমাধান। চীনের মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের হামলায় তারা উদ্বিগ্ন। তেহরানে হামলায় যে অজুহাত ইসরায়েল দেখাচ্ছে তা অনেকটা ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের আগের যুক্তির পুনরাবৃত্তি। বেইজিং মনে করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানকে ‘খলনায়ক’ বানানোর যে ন্যারেটিভ যুদ্ধ চালাচ্ছে, তা এক ভয়ংকর সংঘাতের মঞ্চ তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের রাষ্ট্রদূত ফু কং ইসরায়েলের কর্মকাণ্ডকে সামরিক অ্যাডভেঞ্চারিজম বলে অভিহিত করেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-JUN-2025 স্পট মার্কেটে এলএনজির দাম চার মাসের সর্বোচ্চে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে চার মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৪ ডলার। এটি গত সপ্তাহের ১২ ডলার ৬০ সেন্টের তুলনায় ১১ শতাংশ বেশি এবং ২১ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এ বিষয়ে ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টবি কপসন বলেন, ‘গত কয়েক দিনে এলএনজির দাম হঠাৎ বেড়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় জ্বালানি পণ্য কেনাবেচায় অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-JUN-2025 বিশ্ববাজারে সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত বিলম্ব হওয়ার এ খবরে গতকাল জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১ ডলার ৫৭ সেন্ট বা ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৭ ডলার ২৮ সেন্টে। যদিও এ সময় দাম বেড়েছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)। বাজারে গতকাল জুলাইয়ে সরবরাহের চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৬৬ সেন্ট। এটি এর আগের তুলনায় ৫২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেশি। আর আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম গতকাল ছিল ৭৪ ডলার ৬ সেন্ট, যা আগের তুলনায় ৫৬ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-JUN-2025 যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ এক বছরের সর্বনিম্নে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ এক বছরের সর্বনিম্নে নেমেছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী, ১৩ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ১ কোটি ১৫ লাখ ব্যারেল কমে ৪২ কোটি ৯ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। সংস্থাটি আরো জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি দৈনিক ১৮ লাখ ব্যারেল কমে ১১ লাখ ব্যারেলে নেমেছে। এ সময় রফতানির পরিমাণ ছিল দৈনিক ৪৪ লাখ ব্যারেল, যা আগের তুলনায় ১১ লাখ ব্যারেল বেশি। এ বিষয়ে বাজার বিশ্লেষক অ্যান্ডি লিপো বলেন, ‘এক মাস আগের বুকিং অনুযায়ী গত সপ্তাহে জ্বালানি তেল রফতানি করেছে যুক্তরাষ্ট্র। ফিউচার মার্কেটে ব্রেন্ট ও ডব্লিউটিআই দামের ব্যবধান কমে আসায় সামনের সপ্তাহগুলোয় রফতানি কমে যেতে পারে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JUN-2025 কার্গো ভিড়তে না পারায় এলএনজি সরবরাহ হ্রাস দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনালে এলএনজিবাহী কোনো কার্গো ভিড়তে পারছে না। এতে সরবরাহ কার্যক্রম তীব্রভাবে ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে ব্যাপকভাবে এলএনজি সরবরাহ কমে গেছে। ফলে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহে নিয়োজিত কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি এবং ঢাকা ও নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) সরবরাহ এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এ দুই অঞ্চলে গ্যাসের সরবরাহ সংকট দেখা দিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JUN-2025 দুই যুগে গ্যাস অনুসন্ধানে সরকারি বিনিয়োগ মাত্র ৮ হাজার কোটি টাকা দেশে গ্যাসের ঘাটতি তৈরি হওয়ায় ২০১৮ সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিগত সাত অর্থবছরে বিদেশ থেকে পণ্যটি আমদানি করতে এ পর্যন্ত ব্যয় হয়েছে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি। যদিও এই এলএনজি মোট সরবরাহকৃত গ্যাসের মাত্র ২০-২৫ শতাংশ। অন্যদিকে স্থানীয় গ্যাস অনুসন্ধানে দুই যুগে মাত্র ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার। যার মধ্যে ২০০০ সাল থেকে ২০২৩ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তিনটি গ্যাস উৎপাদন কোম্পানির আওতায় কূপ খননে ব্যয় হয়েছে ৬ হাজার ৮৩২ কোটি টাকা। পরবর্তী সময়ে আরো অন্তত ১ হাজার কোটি টাকা গ্যাসকূপ খননসহ আনুষঙ্গিক কার্যক্রমে ব্যয় হয়েছে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে। গ্যাস অনুসন্ধানে সীমিত এ বিনিয়োগে একদিকে যেমন গ্যাসের বড় কোনো মজুদ আবিষ্কার হয়নি, তেমনি কমানো যায়নি গ্যাসের সরবরাহ সংকট। সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে জ্বালানি আমদানিতে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। এ পরিস্থিতি দেশে জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JUN-2025 এক কার্গো এলএনজি ও ৩০ হাজার টন সার কিনবে সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৫-১৬ জুলাই ২০২৫ সময়ে ৩০তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত কমিটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JUN-2025 চীনে কয়লা উৎপাদনে ৪ শতাংশ প্রবৃদ্ধি আমদানির্ভরতা কমাতে অভ্যন্তরীণভাবে কয়লা উৎপাদন বাড়াচ্ছে চীন। গত মাসেও দেশটি এ ধারা বজায় রেখেছে। চীনে মে মাসে কয়লা উৎপাদন বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ। সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যানুযায়ী, এ সময় চীনে মোট কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৪০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টন, যা এপ্রিলের ৩৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার টনের তুলনায় বেশি। খবর বিজনেস রেকর্ডার। সংস্থাটি আরো জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৯৯ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JUN-2025 জীবাশ্ম জ্বালানিতে ব্যাংকের অর্থায়ন বেড়েছে এক-পঞ্চমাংশ জেপি মরগান চেজ, সিটিগ্রুপ ও ব্যাংক অব আমেরিকার মতো বৈশ্বিক ব্যাংকগুলো গত বছর জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন এক-পঞ্চমাংশেরও বেশি বাড়িয়েছে। অথচ আগের দুই বছর এ খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছিল ব্যাংকগুলো। খবর এফটি। রেইনফরেস্ট অ্যাকশন নেটওয়ার্কের নেতৃত্বে একাধিক সংস্থার সমন্বয়ে প্রকাশিত ১৬তম বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যেখানে ২ হাজার ৮০০টিরও বেশি কোম্পানির ঋণ ও আন্ডাররাইটিং ডাটা বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, সম্পদের দিক থেকে বিশ্বের ৬৫টি বৃহত্তম ব্যাংক ২০২৪ সালে কয়লা, জ্বালানি তেল ও গ্যাস খাতে মোট ৮৬ হাজার ৯০০ কোটি ডলার অর্থায়ন করেছে, যা আগের বছরের তুলনায় ১৬ হাজার ২০০ কোটি ডলার বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JUN-2025 নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কিত পণ্যে আগামী ১০ বছর বড় ধরনের করছাড় দেয়া উচিত আতিকুর রহমান সরকার সোহেল, প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মুসপানা। দেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি প্রতিষ্ঠার আগে কাজ করেছেন টেলিকম খাতে। পড়াশোনা করেছেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি কথা বলেন বণিক বার্তায়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তেমন বৈচিত্র্য নেই। আমরা কেবল সোলার বা সৌরশক্তির ওপর নির্ভর করছি। বাংলাদেশে যেহেতু সূর্যের আলো ভালো পাই, তাই সৌরশক্তিই প্রধান। কিন্তু সৌরশক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো জমির অভাব। তবে যতটুকু সুবিধা আছে ততটুকুও আমরা ব্যবহার করছি না। বাড়ির ছাদ ও পতিত জমিতে সৌরশক্তি উৎপাদন করা যায়। এ মুহূর্তে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। একসময় মনে হতো, প্রতি কিলোওয়াট সোলার থেকে প্রতিদিন সাড়ে তিন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এখন আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ প্রাপ্তি পাঁচ ইউনিটও অতিক্রম করেছে। সক্ষমতা ও সার্বিক কর্মকাণ্ড সৌরবিদ্যুৎ উৎপাদনে ভালো এবং আশাব্যঞ্জক। সৌরবিদ্যুৎ উৎপাদনে যে ব্যয় হচ্ছে তা যেকোনো জীবাশ্ম জ্বালানি উৎপাদনের চেয়ে অনেক কম। বাংলাদেশে অনেক দেরিতে হলেও এখন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের গুরুত্ব পাচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JUN-2025 যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দামে কিছুটা চাপ আসতে পারে —অর্থ উপদেষ্টা ইরান ও ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা বেড়েছে। তবে আমাদের অর্ডার করা চালানে এখনো এর প্রভাব পড়েনি। ফলে সরকার এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ আসতে পারে।’ গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-JUN-2025 আপৎকালীন মজুদ থেকে জরুরি জ্বালানি তেল সরবরাহের প্রয়োজন দেখছে না ওপেক ইরানে ইসরায়েলের হামলার পর অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকট তৈরি হলে জরুরি মজুদ থেকে জ্বালানি তেল ছাড়ার প্রস্তুতির কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। গত শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এমন ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ওপেক। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থাটি জানিয়েছে, এমন বক্তব্য বাজারে অপ্রয়োজনীয় উদ্বেগ বাড়াচ্ছে। এখনো পর্যন্ত আপৎকালীন মজুদ থেকে জরুরি জ্বালানি তেল সরবরাহের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খবর রয়টার্স। জ্বালানি তেল আমদানিকারক দেশগুলোর প্রতিনিধিত্বকারী আইইএ ও রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের মধ্যে কয়েক বছর ধরেই বৈশ্বিক চাহিদা ও জ্বালানি রূপান্তর ঘিরে দ্বন্দ্ব চলছে। আইইএ প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, বর্তমানে জ্বালানি তেলের বাজারে সরবরাহ পর্যাপ্ত হলেও সংকট দেখা দিলে তারা জরুরি তেল মজুদ সরবরাহ করার জন্য প্রস্তুত আছে। সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থায় কৌশলগত ও জরুরি মজুদ হিসেবে ১২০ কোটি ব্যারেল জ্বালানি তেল রয়েছে বলেও জানান তিনি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-JUN-2025 Power Division wants Tk56,000cr PDB loans turned into subsidy The Power Division has requested the finance ministry to convert a Tk56,600 crore debt into subsidy, an amount Bangladesh Power Development Board (PDB) incurred from purchasing electricity at high prices from private rental, quick rental, and independent power producers (IPPs). It argues that the enormous debt, comprising a principal amount of Tk43,160 crore and Tk13,439 crore in interest at a 3% rate, is undermining its credibility with international lenders and stakeholders. The PDB has historically incurred losses by selling electricity to consumers at a lower price than what it pays for power from these private plants. Power & Energy Fuel & Energy The Business Standard View
16-JUN-2025 ভূরাজনৈতিক উত্তেজনায় বাড়ছে জ্বালানি তেলের দাম ইরানের সরবরাহ ঘাটতি পূরণে বিপাকে পড়তে পারে ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার গত সপ্তাহের শুরুর দিকে উদ্বৃত্ত সরবরাহ নিয়ে উদ্বেগে ছিল। ইরানে ইসরায়েল হামলা চালানোর পর তেহরান পাল্টা প্রতিশোধের ঘোষণা দিলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বড় বিঘ্নের আশঙ্কা তৈরি হয়। এর প্রভাবে পণ্যটির দাম এক লাফে ১৩ শতাংশ বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চে পৌঁছায়। ওপেক প্লাসের জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা ইরানের বর্তমান উত্তোলনের প্রায় সমান। বার্তা সংস্থা রয়টার্স বিশেষজ্ঞ ও ওপেক পর্যবেক্ষকদের বরাত দিয়ে জানিয়েছে, ইরান থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হলে তা পুষিয়ে নেয়া কঠিন হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JUN-2025 Govt to buy 2 more spot LNG cargoes in July to feed more gas to industries The government is eyeing the import of two more spot liquefied natural gas (LNG) cargoes in July to supply more gas to industries and other commercial consumers, excluding power plants. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has floated a couple of tenders to purchase two spot LNG cargoes for the July 15–16 and 17–18 delivery windows, a senior RPGCL official told The Financial Express on Saturday. The volume of each of the spot LNG cargoes is around 3.36 million British thermal units (MMBtu). The bid winner will deliver the LNG cargo at Moheshkhali Island in the Bay of Bengal, with options to discharge the cargo at either of the country’s two floating storage re-gasification units located on Moheshkhali Island. If this tender is successful, the country’s total purchase of spot LNG cargoes in early July will be five in total. The country might seek to buy more spot LNG cargoes in late July, said the official. Bangladesh has purchased three spot LNG cargoes for June deliveries. RPGCL is a wholly owned subsidiary of state-run Petrobangla and oversees LNG trades in Bangladesh. Power & Energy Fuel & Energy The Financial Express View
15-JUN-2025 অর্থনীতি যুক্তরাষ্ট্রে কমতে পারে জ্বালানি তেলের উত্তোলন ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে জ্বালানি খাতে ‘মার্কিন আধিপত্য’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তবে সক্রিয় রিগের সংখ্যা কমা ও ধীরগতির খনন কার্যক্রমের কারণে তার এ পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি প্রকাশিত ‘শর্ট-টার্ম এনার্জি আউটলুক’ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন কিছুটা কমে ১ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ব্যারেলে নামতে পারে। এটি ২০২৫ সালের তুলনায় প্রায় ৫০ হাজার ব্যারেল কম। ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন।যুক্তরাষ্ট্রে বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে সক্রিয় রিগের সংখ্যা চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। যদিও জ্বালানি তেল উত্তোলনে আগাম খনন করা হলেও উত্তোলন স্থগিত রাখা (ডিইউসি) কূপের সংখ্যা টানা চার মাস ধরে বাড়ছে। মে মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৯-এ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JUN-2025 এলএনজি সরবরাহ সংকটে পড়তে পারে বাংলাদেশ ইরান ও ইসরায়েলের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। এর জেরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল সরবরাহে ব্যাপক ধাক্কা খাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কেননা পাল্টা পদক্ষেপ হিসেবে পথটি বন্ধ করে দেয়ার ঘোষণা এসেছে তেহরানের পক্ষ থেকে। যদি সত্যিই বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ বন্ধ করে দেয়া হয় তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের পাশাপাশি সারা বিশ্বের অর্থনীতির ওপরই পড়বে তীব্র নেতিবাচক প্রভাব। বিশ্বজুড়ে নতুন করে বাড়িয়ে তুলতে পারে মূল্যস্ফীতি। এর আঁচ এড়াতে পারবে না বাংলাদেশও। কারণ কাতার থেকে কেবল হরমুজ প্রণালি দিয়েই এলএনজি আমদানি করতে হয়। বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ইরানের উপকূল ঘেঁষা সরু এ চ্যানেল সংযুক্ত করেছে জ্বালানি তেলসমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগরকে। শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রফতানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর। ওমান ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ দিয়ে দৈনিক দেড় কোটি ঘনমিটারের মতো এলএনজি পরিবাহিত হয় বলে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের (আইজিইউ) এক প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে, যার সিংহভাগই আসে এ পথে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JUN-2025 এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম উত্তর-পূর্ব এশিয়ার কিছু অংশে সম্প্রতি তাপমাত্রা বেড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে জ্বালানি পণ্যটির দাম। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় জুলাইয়ে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১২ ডলার ৬০ সেন্ট, যা এপ্রিলের শুরুর পর সর্বোচ্চ। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১২ ডলার ৩০ সেন্টে বেচাকেনা হয়েছে। এদিকে আগস্টে সরবরাহের জন্য চলতি সপ্তাহে এলএনজির গড় মূল্য ছিল এমএমবিটিইউয়ে ১২ ডলার ৭০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-JUN-2025 The untapped potential of wind power Wind power, with its immense capacity to generate clean, renewable energy, remains underutilised in Bangladesh's energy strategy. However, recent developments signal a shift in direction. A major offshore wind project, still in its early stages, was announced at COP28 as a collaborative initiative involving fashion brands Bestseller and H&M Group, Copenhagen Infrastructure Partners (CIP), and a local partner. This ambitious project seeks to advance sustainable energy solutions and reduce greenhouse gas emissions along the fashion industry's value chain. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-JUN-2025 চলতি বছর কমতে পারে চীনের এলএনজি আমদানি চীনে ২০২৫ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমতে পারে। পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষকরা এমন পূর্বাভাস দিয়েছেন। তারা জানিয়েছেন, আমদানি কমার পেছনে প্রধান ভূমিকা রাখতে পারে শিল্প খাতে দুর্বল চাহিদা এবং অভ্যন্তরীণ উৎপাদন ও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বৃদ্ধি। খবর রয়টার্স। স্পট মার্কেটে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এলএনজির দাম ১২ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ এলএনজি আমদানিকারক দেশ চীন আমদানি কমালে বৈশ্বিক সরবরাহ বেড়ে যাবে। এমন পরিস্থিতি এশিয়ার স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-JUN-2025 চলতি বছর কমতে পারে চীনের এলএনজি আমদানি চীনে ২০২৫ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমতে পারে। পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষকরা এমন পূর্বাভাস দিয়েছেন। তারা জানিয়েছেন, আমদানি কমার পেছনে প্রধান ভূমিকা রাখতে পারে শিল্প খাতে দুর্বল চাহিদা এবং অভ্যন্তরীণ উৎপাদন ও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বৃদ্ধি। খবর রয়টার্স। স্পট মার্কেটে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এলএনজির দাম ১২ শতাংশ কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ এলএনজি আমদানিকারক দেশ চীন আমদানি কমালে বৈশ্বিক সরবরাহ বেড়ে যাবে। এমন পরিস্থিতি এশিয়ার স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-JUN-2025 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। ভূরাজনৈতিক এমন উত্তেজনার কারণে ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে গতকাল পণ্যটির দাম ৭ শতাংশের বেশি বেড়ে কয়েক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৫ ডলার ১০ সেন্ট বা প্রায় ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৪ ডলার ৪৬ সেন্টে। গতকাল জ্বালানি তেলের দাম ব্যারেলে সর্বোচ্চ ৭৮ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল, যা ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-JUN-2025 Local, foreign banks scramble for LC financing Six proposals from national and international commercial banks have so far been received as the bankers queue up for funding Bangladesh's LNG import with the World Bank playing the guarantor, officials said. Now, they said, the country's energy and mineral resources corporation - nicknamed Petrobangla -- is negotiating with the aspirant banks on the possible rate of interest on their loans and other charges for the import of liquefied natural gas from the global market. The World Bank's soft lending window, the International Development Association (IDA), has come forward with a US$350 million worth of loan guarantee for facilitating the fuel import to meet Bangladesh's growing energy demand, they said. "We have got six expressions of interest (EoIs) from national and international banks. Now we are negotiating with them on the rate of interest and other charges," a senior Petrobangla official told the FE Thursday. Power & Energy Fuel & Energy The Financial Express View
13-JUN-2025 জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১২ কোটি ব্যারেল ছাড়ানোর পূর্বাভাস বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী দুই দশকেরও বেশি সময়জুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা শক্তিশালী ধারা বজায় রাখতে পারে। সম্প্রতি কানাডার অ্যালবার্টার কালগারিতে অনুষ্ঠিত গ্লোবাল এনার্জি শোতে দেয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন ওপেক মহাসচিব হাইথাম আল গাইস। তিনি বলেন, ‘২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির প্রয়োজন বাড়তে পারে ২৪ শতাংশ। সে সময় পর্যন্ত জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১২ কোটি ব্যারেল ছাড়িয়ে যাবে।’ খবর রয়টার্স। আল গাইসের দেয়া এ পূর্বাভাস ২০২৪ সালে ওপেকের দেয়া ‘ওয়ার্ল্ড অয়েল আউটলুক’-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ওপেক মহাসচিব তার বক্তব্যে কানাডার জ্বালানি তেলের সাম্প্রতিক উত্তোলন বৃদ্ধির প্রশংসা করেছেন। তিনি জানান, দেশটি ২০২৪ সালে রেকর্ড জ্বালানি তেল উত্তোলন করেছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ট্রান্স মাউন্টেন পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পের সফল সমাপ্তি। এছাড়া কানাডার প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী প্রদেশ অ্যালবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ২০৫০ সালের মধ্যে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন দ্বিগুণ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-JUN-2025 তিতাস গ্যাসের দর বেড়েছে ১১ শতাংশ রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ১১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৯ টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) তিতাস গ্যাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৭ পয়সায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-JUN-2025 যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জ্বালানি উৎপাদন গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জ্বালানি উৎপাদন হয়েছে বলে জানিয়েছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১০৩ কোয়াড্রিলিয়ন (১ ট্রিলিয়নের সহস্রগুণ) ব্রিটিশ থার্মাল ইউনিট জ্বালানি উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশ বেশি। খবর দ্য ন্যাশনাল নিউজ। ২০১১ সাল থেকে প্রাকৃতিক গ্যাস যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি উৎপাদনের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২৪ সালেও এর ব্যতিক্রম হয়নি। ইআইএ জানিয়েছে, গত বছর দেশটিতে মোট জ্বালানি উৎপাদনের ৩৮ শতাংশ ছিল প্রাকৃতিক গ্যাস। এছাড়া বিশ্বের শীর্ষ অর্থনীতিতে জ্বালানি উৎপাদনের ২৭ শতাংশ ছিল অপরিশোধিত জ্বালানি তেল। ২০২৪ সালে জ্বালানি তেলের দৈনিক উৎপাদন গড়ে ১ কোটি ৩২ লাখ ব্যারেলে পৌঁছে, যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি। উৎপাদন বৃদ্ধির প্রায় পুরোটা এসেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পারমিয়ান অঞ্চল থেকে। এ অঞ্চলে দৈনিক জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন ৩ লাখ ৭০ হাজার ব্যারেল বেড়ে ৬৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JUN-2025 Energy ministry assessing model PSC for onshore blocks The energy ministry is currently evaluating a draft Model Production Sharing Contract (MPSC) to launch an onshore bidding round after 28 years. State-run Petrobangla has already prepared the draft and submitted it to the Energy and Mineral Resources Division (EMRD) under the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR) for approval, Petrobangla Chairman Md Rezanur Rahman told The Financial Express Wednesday (June 4). He said the terms of the MPSC have been made attractive to potential international oil companies (IOCs) in line with the recommendations of global leading consultant Wood Mackenzie. Power & Energy Fuel & Energy The Financial Express View
11-JUN-2025 অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও জ্বালানি খাতে রেকর্ড বিনিয়োগ ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বব্যাপী নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যার কারণে হুমকির মুখে রয়েছে বৈশ্বিক প্রবৃদ্ধি। এমন অনিশ্চিত ব্যবসায়িক পরিস্থিতির মাঝেও চলতি বছর বৈশ্বিক জ্বালানি খাতে বিনিয়োগ রেকর্ড ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। একই পূর্বাভাসে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, জ্বালানি খাতের সাম্প্রতিক বিনিয়োগে প্রাধান্য পাচ্ছে কম কার্বন নিঃসরণ করে এমন ব্যবস্থাপনা। খবর দ্য ন্যাশনাল। প্যারিসভিত্তিক সংস্থাটি গত সপ্তাহে প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড এনার্জি ইনভেস্টমেন্ট ২০২৫’ প্রতিবেদন। সেখান থেকে জানা যাচ্ছে, জ্বালানি খাতে মোট বৈশ্বিক বিনিয়োগের ২ লাখ ২০ হাজার কোটি ডলার যাবে নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ গ্রিড, স্টোরেজ, কম কার্বন নিঃসরণ করে এমন জ্বালানি, জ্বালানি দক্ষতা ও বিদ্যুতায়নের পেছনে। বাকি ১ লাখ ১০ হাজার কোটি ডলার খরচ হবে জীবাশ্মভিত্তিক জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা খাতে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে দেখা যায়, ২০২৫ সালে মোট বিনিয়োগ গত বছরের তুলনায় প্রায় ২ শতাংশ বাড়তে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JUN-2025 বেশি ফিল্ড নিয়েও গ্যাস উৎপাদনে পিছিয়ে বাপেক্স স্থানীয়ভাবে গ্যাস উৎপাদন বাড়াতে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের অধীনে জরিপ, অনুসন্ধান ও কূপ খননসহ বিভিন্ন উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিগত সরকারের নেয়া গ্যাস অনুসন্ধানসংক্রান্ত সব পদক্ষেপ এগিয়ে নিচ্ছে। কিন্তু নানা তৎপরতার পরও সংস্থাটির গ্যাস ফিল্ডগুলোয় গ্যাস উৎপাদনে তেমন কোনো অগ্রগতি নেই। স্থানীয় কোম্পানিগুলোর মধ্যে বাপেক্সের আওতায় সর্বোচ্চসংখ্যক গ্যাস ফিল্ড থাকলেও গ্যাস উৎপাদনে সংস্থাটি সবচেয়ে পিছিয়ে। কোম্পানির আওতায় আটটি গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১০৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা বর্তমানের মোট গ্যাস সরবরাহের মাত্র ৫ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-JUN-2025 LNG re-gasification hits record high at 1,050 mmcfd Bangladesh's liquefied natural gas (LNG) re-gasification reached its highest level ever on Monday as the regular berthing of LNG tankers to the floating storage and regasification units (FSRUs) resumed, following last week's rough weather in the Bay of Bengal. The country's LNG re-gasification surged to 1,050 million cubic feet per day (mmcfd) on the day, driven by the increased volume of LNG supply, according to official data. The previous highest LNG re-gasification was recorded on March 18 this year, when the country re-gasified around 1,022 mmcfd of LNG. However, LNG re-gasification dropped as low as 558 mmcfd on May 30, when berthing of LNG vessels was disrupted due to a low over the Northwest Bay and adjoining areas that intensified into a depression. At least a couple of LNG tankers were kept anchored at the pilot boarding station (PBS), around 10-12 kilometers from the FSRUs, due to rough sea conditions in the Bay of Bengal last week. The country's overall natural gas output is currently hovering around 2,889 mmcfd, boosted by the increased LNG re-gasification volume, according to Petrobangla data as of Monday. Power & Energy Fuel & Energy The Financial Express View
04-JUN-2025 পাঁচ বছরে বিদ্যুতে ভর্তুকি বেড়েছে ৫৯৩%, জ্বালানিতে ৩১১ শতাংশ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্ষমতা বাড়াতে দেশী-বিদেশী বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। এ দুই খাতে ব্যাপকভাবে অবকাঠামো উন্নয়ন হলেও ভর্তুকি কমানো যায়নি। বিগত পাঁচ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকার ভর্তুকি দিয়েছে ২ লাখ ৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুতে ভর্তুকি দেয়া হয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা এবং ৬৮ হাজার কোটি টাকা দেয়া হয়েছে গ্যাস ও জ্বালানির অন্যান্য খাতে। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর সময়কালে এ পরিমাণ অর্থ ভর্তুকি দিয়েছে সরকার। অর্থবছর ধরে ভর্তুকির পরিমাণ বিবেচনায় নিলে দেখা যায় এ পাঁচ বছরের ব্যবধানে বিদ্যুতে ভর্তুকি বেড়েছে ৫৯৩ শতাংশ এবং জ্বালানি খাতে ৩১০ শতাংশ। জ্বালানি খাতসংশ্লিষ্টদের অভিযোগ, বিদ্যুৎ ও গ্যাসের ভুল মহাপরিকল্পনায় একপেশেভাবে এ দুই খাতের অবকাঠামো উন্নয়ন করেছে বিগত আওয়ামী লীগ সরকার। এ সময় প্রাধান্য দেয়া হয়েছে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে। অন্যদিকে অবহেলিত ছিল জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা। যে কারণে ব্যয়বহুল জ্বালানি আমদানি করে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দিতে হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-JUN-2025 New fuel prices show no impact on transport fares The government has adjusted fuel prices in the country in line with the global trend but its benefit is yet to be reflected in the fare collection of public transport. On Saturday, diesel price was announced to be adjusted by Tk 2 per litre, octane and patrol prices by Tk 3 per litre from Tk 104 of diesel, from Tk 125 of octane and Tk 121 of patrol. The new prices were declared to be effective from Sunday night. Earlier on May 1, all fuel prices had been adjusted by Tk 2 per litre. Bangladesh Road Transport Authority, which is responsible to adjust bus fares conforming to an increase or decrease in fuel prices, is yet to take any steps though fuel price adjustment was done twice in a month following the government's policy to automate pricing. BRTA chairman could not be reached for comment after calling him and sending message till filing this report. Meanwhile, Bangladesh Passenger Welfare Association (BPWA) has demanded reduction in public transport fares matching the fuel price reductions in several phases during the period of the interim government. Power & Energy Fuel & Energy The Financial Express View
01-JUN-2025 এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখিতার পর চলতি সপ্তাহে স্থিতিশীল ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। এ স্থিতিশীলতার পেছনে ভূমিকা রেখেছে এশিয়ার ক্রেতা দেশগুলোর নিম্নমুখী চাহিদা ও ইউরোপে সরবরাহ বৃদ্ধি। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় জুলাইয়ে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১২ ডলার ৪০ সেন্ট। আগের সপ্তাহেও একই দামে জ্বালানি পণ্যটি বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-JUN-2025 পরিকল্পনার তুলনায় জ্বালানি তেল উত্তোলন আরো বাড়ানোর প্রস্তাব করতে পারে ওপেক প্লাস ওপেক প্লাস জুলাইয়ে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেলের চেয়েও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর প্রস্তাব করতে পারে। সংগঠনটির সর্বশেষ বৈঠকে তা নিয়ে আলোচনা করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। খবর রয়টার্স। আলোচনার সঙ্গে যুক্ত দুজন সূত্র ও দুই প্রতিনিধি জানিয়েছেন, সংগঠনভুক্ত দেশগুলো জ্বালানি তেল উত্তোলন আরো বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারেন। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। এরই মধ্যে এ দেশগুলো আগে নির্ধারিত পরিকল্পনার তুলনায় দ্রুতগতিতে উত্তোলন বাড়াচ্ছে। অতিরিক্ত এ সরবরাহের কারণে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-MAY-2025 জ্বালানি তেলের দাম কমাতে পারে সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের জুলাই বিক্রিমূল্য কমাতে পারে, যা হবে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। ওপেক প্লাসের সরবরাহ বৃদ্ধির কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে। খবর রয়টার্স। এশিয়ার চারটি রিফাইনারির তথ্যানুযায়ী, সৌদি আরবের জ্বালানি তেলের নিজস্ব গ্রেড আরব লাইটের আনুষ্ঠানিক বিক্রিমূল্য (ওএসপি) জুনের তুলনায় ব্যারেলপ্রতি ৪০-৫০ সেন্ট কমতে পারে। এতে জুলাইয়ে গ্রেডটির ওএসপি দাঁড়াতে পারে ৯০ সেন্ট থেকে ১ ডলার, যা জানুয়ারির পর সর্বনিম্ন। একই সময়ে ‘আরব এক্সট্রা লাইট’, ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ গ্রেডগুলোর দামও ব্যারেলপ্রতি ৩০-৪৫ সেন্ট পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-MAY-2025 বিদেশের বকেয়া পরিশোধ করলেও দেশে গ্যাসের বকেয়া পরিশোধ হচ্ছে না বিদ্যুৎ উৎপাদনে দেশের সরকারি কোম্পানিগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। তবে বিদ্যুৎ কোম্পানিগুলো নিয়মিত বিল পরিশোধ না করায় বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে মোট ২১ হাজার কোটি টাকা পায় ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। বিপুল এ বকেয়া আদায় করতে না পারায় এরই মধ্যে কোম্পানি পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-MAY-2025 বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ কমায় কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে আরোপিত অতিরিক্ত শুল্ক আগামী ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুল্ক বিবাদের এ সাময়িক প্রশমনে বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা কিছুটা কমেছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গতকাল বেড়েছে। তবে বাজারে পণ্যটির ঊর্ধ্বগতিতে লাগাম টেনে ধরেছে ওপেক প্লাস জোটের উত্তোলন বাড়ানোর সম্ভাবনা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ২৬ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৫ ডলারে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২৫ সেন্ট বা দশমিক ৪ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬১ ডলার ৭৮ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-MAY-2025 DESCO to issue more preference shares to govt The stock market regulator has given permission to the Dhaka Electric Supply Company (DESCO) to issue another 2.38 million preference shares to the government against share money deposits. The state-owned power distributor will issue shares worth Tk 23.81 million at a face value of Tk 10 each, according to a stock exchange filing on Monday. The preference shares will be non-cumulative in nature, meaning the government will not be entitled to the missed dividends. In July last year, the power supplier issued 607.69 million preference shares to the government against share money deposits to comply with a regulatory directive. The company prefers to issue preference shares, considering that existing shareholders will not be affected, said an official of the company, requesting not to be named. Although preference shares will not be added to equity shares, it will increase fixed payment liabilities for the company as the government will get priority over common stocks during the sharing of profits. Thus, existing shareholders' return on investment would be slashed by the dividend payout to the government against preference shares. Usually, the dividend payment is made at a fixed rate against preference shares, but in this case, it will vary according to the company's earnings. As per the approval, the dividend will be determined by multiplying the ratio of preference share capital out of the total capital (ordinary share capital plus preference share capital) with 15 percent of the profit after tax. Power & Energy Fuel & Energy The Financial Express View
26-MAY-2025 জ্বালানি সংকটে কারখানাগুলো উৎপাদন সক্ষমতার ৪০-৫০% ব্যবহার করতে পারছে দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের বড় অবদান রয়েছে। তবে জ্বালানি সংকটের কারণে গত ৩ বছরেরও বেশি সময় ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না এ খাতের কারখানাগুলো। নানা সংকটে ৫০ শতাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। সবশেষ কয়েক মাসের তীব্র গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার মাত্র ৪০-৫০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে। এতে একদিকে সুতা, কাপড় ও পোশাকের উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে, অন্যদিকে বেড়েছে উৎপাদন ব্যয়। যার প্রভাব পড়ছে রফতানি আয়ে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-MAY-2025 নারীকে বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় নবায়নযোগ্য জ্বালানিকে ‘বিকল্প’ না ভেবে ‘প্রকৃত জ্বালানি’ হিসেবে বিবেচনা করা উচিত। কারণ পৃথিবীতে মানুষ শুরুতে নবায়নযোগ্য জ্বালানিই ব্যবহার করত, কিন্তু সে তুলনায় জীবাশ্ম জ্বালানির ইতিহাস অল্পদিনের। বর্তমান বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে বাধ্যতামূলক সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি ও অপচয়। এগুলো রোধ করা গেলে সৌরবিদ্যুৎ ব্যবহারে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। আবার বাংলাদেশের জ্বালানির পুরো ভ্যালু চেইনে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তার স্বীকৃতি নেই। আবাসিকে ব্যবহৃত বিদ্যুতের প্রায় দুই-তৃতীয়াংশ সুবিধাভোগী নারী হলেও নীতিনির্ধারণ, করপোরেট গভর্ন্যান্স ও প্রযুক্তিগত খাতে তাদের অংশগ্রহণ সীমিত। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে হলে শুধু সরকার নয়, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একই সঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়িয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের পথে এগিয়ে যেতে হবে। এতে শুধু পরিবেশ নয়, অর্থনীতি ও সমাজও উপকৃত হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-MAY-2025 স্পট মার্কেটে দুই সপ্তাহের সর্বোচ্চে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। এ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে নতুন চাহিদা তৈরি, মালয়েশিয়ায় উৎপাদন হ্রাস ও বছরের বাকি সময়ের জন্য মিসরে বাড়তি এলএনজি আমদানির পরিকল্পনা। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় আগামী জুলাইয়ে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১২ ডলার ৪০ সেন্ট, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এটি আগের সপ্তাহের ১১ দশমিক ৭৫ ডলার থেকে বেড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-MAY-2025 Gas distributor gets lavish on borrowed money, receives PC rebuff A gas-pipeline project is spurned by government planners for a lavish estimation of expenditures, including a fat consultancy cost, to be funded with local and foreign loans, insiders said Friday. Titas Gas Transmission and Distribution Company PLC proposed to spend Tk 3.085 billion for consultancy service alone out of the Tk 81.61-billion pipeline-installation project, they said, only to be spurned by the Planning Commission (PC). The state-run energy company also earmarked a massive Tk 32.187 billion worth of funds for road-restoration works which the PC noted as a "bloated cost", officials concerned told The Financial Express. "The Commission has denied approval for the gas-pipeline project as Titas Gas has undertaken the scheme with some unnecessary expenditures taking huge amount of loans from internal and external sources," said officials involved with the approval process. The gas-supply company has also proposed some other costs that are higher than similar kind of ongoing projects, he added. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-MAY-2025 জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন জুলাইয়েও বৃদ্ধি নিয়ে আলোচনা করছে ওপেক প্লাস। এ খবরে আন্তর্জাতিক বাজারে গতকাল পণ্যটির দাম ১ শতাংশের বেশি কমেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, সামনের দিনগুলোয় জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৩ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম এ সময় কমেছে ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬০ ডলার ৬০ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-MAY-2025 Petrobangla looks to go without subsidy The state-run Petrobangla is upbeat about withdrawal of value-added tax (VAT) on the import of expensive liquefied natural gas (LNG) as it would help reduce overall LNG cost and free this state-entity from any subsidy from the government, said sources. Top officials of the Energy and Mineral Resources Division (EMRD) under the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR) and Petrobangla already held several meetings with the officials of National Board of Revenue (NBR) over the issue, they said. "We are expecting that the NBR will withdraw 15 per cent VAT on the import of LNG as the value of this imported fuel is not added, rather reduced, as it is blended with local gas," Petrobangla's director for finance AKM Mizanur Rahman told The Financial Express on Wednesday. When it comes to the current market price and the volume of LNG imports, Petrobangla would be able to reduce the overall LNG import cost by around Tk 65-69 billion annually. Power & Energy Fuel & Energy The Financial Express View
22-MAY-2025 জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকা চলতি বাজেট প্রণয়নের সময় গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী। ফলে এর আমদানি বাবদ বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য বেশি অর্থ বরাদ্দ রাখতে হয়েছিল। তবে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। তাই সংশোধিত বাজেটে পণ্যটির আমদানি বাবদ বরাদ্দও সে হিসেবে কমেছে। এতে চলতি অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকারও বেশি। বিপিসির চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট সম্প্রতি অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সংস্থাটির জন্য জ্বালানি তেল আমদানি বাবদ মূল বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমিয়ে আনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-MAY-2025 বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ও রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে চীনের দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য বাজারে উদ্বেগ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে গতকাল জ্বালানি তেলের দাম কমেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১৯ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৩৫ সেন্টে। অন্যদিকে জুলাইয়ের সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল কমেছে ব্যারেলে ১৭ সেন্ট। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ৯৭ সেন্টে। এদিকে ডব্লিউটিআইয়ের জুনের সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এ সময় পণ্যটির দাম ৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি মূল্য পৌঁছেছে ৬২ ডলার ৭২ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-MAY-2025 ভারতে বাড়তে পারে এলএনজি আমদানি ভারতে সম্প্রতি বেড়েছে বিদ্যুতের চাহিদা। ফলে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে পারে দেশটি। ভারতের শীর্ষ প্রাকৃতিক গ্যাস আমদানিকারক সংস্থা পেট্রোনেট এলএনজির প্রধান নির্বাহী একে সিং এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারত সরকার গত সপ্তাহে জরুরি পদক্ষেপ হিসেবে ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত কম সক্ষমতায় চলা গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণ ক্ষমতায় চালানোর নির্দেশ দিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-MAY-2025 Govt seeks to import one more LNG cargo in July The government is expecting to import one more cargo of spot liquefied natural gas (LNG) in early July to meet the country's natural gas demand during the upcoming monsoon. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) aims to purchase the spot LNG cargo for July 2-3 delivery window, a senior RPGCL official told The Financial Express on Monday. The volume of the spot LNG cargo is around 3.36 million British thermal unit (MMBtu). The bid winner will deliver the LNG cargoes on Moheshkhali island in the Bay of Bengal, with options to discharge the cargo at either of the country's two floating storage re-gasification units located on the Moheshkhali island. If this tender becomes successful, the country's buying of spot LNG cargoes in early July will be two in total. The country might seek to buy more spot LNG cargoes in late July, said the official. Bangladesh has so far purchased three spot LNG cargoes for June deliveries. RPGCL is a wholly owned subsidiary of state-run Petrobangla and looks into LNG trades in Bangladesh. Bangladesh recently awarded one spot LNG cargo in a buy tender to Gunvor Singapore Pte Ltd for June 26-27 delivery window at $12.18 per MMBtu. Power & Energy Fuel & Energy The Financial Express View
20-MAY-2025 Push for more renewable energy use in RMG sector Achieving energy efficiency through the increased use of renewable sources is vital for the country's readymade garment (RMG) sector to make it more competitive in the international market, speakers at an industry consultation workshop said on Monday. To this end, establishing strategic collaboration among the stakeholders, such as brands, lenders, technology providers, and donors, is also vital to drive sustainable solutions, they added. They made the remarks at the workshop titled "Supporting Bangladesh's RMG Sector in Green Energy Transition" and organised by the Initiative to Stimulate Private Investment for Resource Efficiency (InSPIRE), a challenge fund programme implemented by Swisscontact with support from the Embassy of Sweden, at a hotel in the capital. Deputy Head of Mission and Head of Development Cooperation at the embassy Maria Stridsman, Team Leader of InSPIRE Bidowra Tahmin Khan, and Senior Programme Officer at the embassy Ikramul H Sohel spoke on the occasion, among others. Power & Energy Fuel & Energy The Financial Express View
18-MAY-2025 এশিয়ার স্পট মার্কেটে সামান্য বেড়েছে এলএনজির দাম যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক বিরোধে সাময়িক বিরতির কারণে শিল্প খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এ খাতে বেড়েছে জ্বালানির চাহিদা। এমন প্রেক্ষাপটে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো সামান্য বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জুলাইয়ের সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৭৫ সেন্ট। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১১ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-MAY-2025 Adani Power and high cost of its electricity The cost of keeping the lights on in Bangladesh is drawing ever more intense scrutiny, especially over electricity imported under the agreement with Adani Power. In early May, Adani Power's Chief Financial Officer Dilip Jha disclosed that Bangladesh owes approximately $0.9 billion for electricity supplied from the 1,600 MW Godda Plant in India's Jharkhand state. This follows a $1.2 billion payment made to Adani just last November. By June, the outstanding amount is projected to reach $1.3 billion, once again placing considerable pressure on the country's foreign currency reserves and raising serious questions about the wisdom of the deal. One reason why the dues are mounting so quickly is the steep late payment fee, which reportedly stood at $136 million as of May 2025, accruing at an interest rate of 2.0 per cent per month. That's nearly 27 per cent annually, making it a penalty five times higher than typical global borrowing costs. With reserves already depleted to just over $20 billion following recent international payments, it is getting increasingly difficult for Bangladesh to sustain such costly terms. Power & Energy Fuel & Energy The Financial Express View
15-MAY-2025 Titas proposes Tk 81b project to reduce gas wastage Titas Gas Transmission and Distribution PLC wants to implement an ambitious Tk 81.61 billion project to reduce gas wastage by installing around 2,781 kilometres of new distribution lines and upgrading 5,000 kilometres of existing ones in the Dhaka, Gazipur, and Narayanganj city corporation areas. The New Development Bank (NDB), established by the BRICS alliance of emerging economies, will provide loan support of Tk 33.53 billion, around $280 million, for the project, according to sources at the Planning Commission and the Economic Relations Division (ERD). NDB earlier pledged a $1.0 billion loan package for Bangladesh. The proposed project would be the second initiative under the package, following the approval of $320 million for the "Expanded Dhaka City Water Supply Resilience Project", said an ERD official. Planning Commission officials said the Energy and Mineral Resources Division (EMRD) recently submitted a proposal for the project titled "Replacement and Improvement of the Existing Gas Network in Dhaka and Narayanganj City Corporation Area Incorporating GIS Mapping and SCADA System." Power & Energy Fuel & Energy The Financial Express View
15-MAY-2025 বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের। যুুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে মজুদ বেড়ে যাওয়ার পাশাপাশি মুদ্রবাজারে ডলারের দুর্বল পারফরম্যান্সের কারণে পণ্যটির দরপতন হয়েছে বলে অভিমত বাজার সংশ্লিষ্টদের। খবর বিজনেস লাইন। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৬ ডলার ৩০ সেন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। একই সময় জুনে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ছিল ব্যারেলপ্রতি ৬৩ ডলার ৩৮ সেন্ট, যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কম। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) জানিয়েছে, ৯ মে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৪২ লাখ ৯০ হাজার ব্যারেল বেড়েছে। যদিও দেশটিতে জ্বালানি তেলের মজুদ অন্তত ২০ লাখ ব্যারেল কমবে বলে ধারণা করছিলেন বাজার বিশ্লেষকরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-MAY-2025 Govt set to nearly halve power subsidies in FY 2026 The government is set to halve the power subsidy for the next fiscal year (FY2025-26) to reduce the financial burden on the exchequer. A substantial payment already made to clear the outstanding bills accumulated over the last couple of years for purchasing electricity from the independent power producers and an efficient power-sector- management plan apparently helped the government to go for the cutback. Analysts, however, suggested maintaining a balance between the subsidy reduction and electricity tariffs so that the consumers, particularly households, do not have to bear the brunt. In the national budget for FY 2025-26, scheduled to be placed in parliament on June 2, the allocation for power subsidy would be Tk 350 billion, about 56.5 per cent of Tk 620 billion revised allocation for the outgoing fiscal year, officials said on Tuesday. The original allocation for power subsidy was Tk 360 billion for FY 2024-25. The plan to cut Tk 270 billion or nearly 43.5 per cent signals a major shift in the government's approach to managing the financial burden of the power sector, analysts said. The current fiscal year witnessed a considerable increase in power subsidies due to huge payment obligations of outstanding bills, accumulated over the last couple of years on account of mainly capacity charges and other bills of power producers. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-MAY-2025 বিপর্যস্ত বিপি অধিগ্রহণে হিসাব কষছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরা ব্যবসায়িকভাবে অত্যন্ত কঠিন সময় পার করছে বৈশ্বিক জ্বালানি খাতের ব্রিটিশ জায়ান্ট বিপি। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে নেয়ার প্রতিযোগিতায় নামছে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো। অধিগ্রহণ সফল হলে ১১৬ বছর ধরে রাখা স্বাতন্ত্র্য হারাবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে এফটি জানিয়েছে, শেল, শেভরন, এক্সনমবিল ও টোটাল এনার্জিস ছাড়াও আবুধাবির অ্যাডনক সম্ভাব্য অধিগ্রহণের হিসাব-নিকাশ করছে। ঋণ ও দায় বাদ দেয়া ছাড়াই বিপির অধীনে থাকা সম্পদের মূল্য ১২ হাজার কোটি পাউন্ড বা ১৫ হাজার ৮৫২ কোটি ডলারের বেশি। কিন্তু গত ১২ মাসে শেয়ারদরে ব্যাপক পতনের পর কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ কোটি পাউন্ড বা ৭ হাজার ৫৩০ কোটি ডলার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-MAY-2025 সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার দেশের জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেটের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা। অন্যদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রি করার জন্য প্রতি লিটার ১৬১ টাকা দরে পরিশোধিত রাইস ব্র্যান বা কুঁড়ার তেল কেনা হচ্ছে। এ দফায় স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল। এ তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি টাকা। সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এলএনজি ও রাইস ব্র্যান তেল ক্রয়সহ বেশকিছু সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-MAY-2025 অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক শুল্ক কমানোর ঘোষণা দিলে বাজারে বিনিয়োগ প্রবণতা বেড়ে মূল্যবৃদ্ধি পায় পণ্যটির। খাতসংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ দুই জ্বালানি তেল ব্যবহারকারী দেশ এ বাণিজ্য বিরোধ প্রশমনের পথে এগিয়ে যাওয়ায় বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ২ ডলার ১১ সেন্ট বা ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৪ ডলার ১৪ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল স্থির হয়েছে ব্যারেলে ৬৩ ডলার ১৪ সেন্ট, গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবারের তুলনায় ২ ডলার ১২ সেন্ট বা ৩ দশমিক ৪৭ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-MAY-2025 Tender issued again to buy one spot LNG cargo The government has reissued a tender to purchase one spot LNG cargo for the June 26-27 delivery window to meet growing summer demands in industries and power plants. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) reissued the tender last week to buy the cargo having a volume of around 3.36 million British thermal units (MMBtu). The bid winners will deliver the LNG at Moheshkhali island in the Bay of Bengal, with options to discharge at either of the country's two floating storage re-gasification units located on Moheshkhali island. The RPGCL reissued the tender after cancelling the previous one as it had received higher-than-expected price proposals from the suppliers, said a senior RPGCL official. If this tender becomes successful, the country's total buying of spot LNG cargoes in June will be three, which is half of May purchases, he said. Bangladesh purchased six spot LNG cargoes for May deliveries, which is the highest in a single month so far this year. Power & Energy Fuel & Energy The Financial Express View
12-MAY-2025 ইউরোপ ছাড়ার কথা ভাবছে কেমিক্যাল কোম্পানিগুলো জ্বালানি সরবরাহ নিয়ে কয়েক বছর ধরে ভুগছে ইউরোপের দেশগুলো, যা কিনা অঞ্চলটির মন্থর প্রবৃদ্ধির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। পাশাপাশি পুরনো প্রযুক্তি ও অবকাঠামো শিল্প খাতগুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। এমন পরিপ্রেক্ষিতে উচ্চ জ্বালানি মূল্য এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যের নতুন প্লান্টের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে ইউরোপের কার্যক্রম পর্যালোচনা করছে অনেক কেমিক্যাল কোম্পানি। এর মধ্যে কেউ কেউ ইউরোপে থাকা সম্পদ বিক্রির উদ্যোগ নিচ্ছে। এফটির গতকালের এক প্রতিবেদনে বেশ কয়েকটি কেমিক্যাল জায়ান্টের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, সৌদি কেমিক্যাল কোম্পানি সাবিক ইউরোপে তাদের পেট্রোকেমিক্যাল ব্যবসা বিক্রি ও অন্যান্য বিকল্প সম্ভাবনা নিয়ে ভাবছে। এরই মধ্যে ব্যাংকারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন কোম্পানির কর্মকর্তারা। এছাড়া ডাও, লিওনডেলবেসেল, শেল ও বিপির মতো শীর্ষস্থানীয় কোম্পানি ইউরোপের সম্পদ নিয়ে একাধিক বিকল্প বিবেচনা করছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-MAY-2025 Trade 4 hours ago Govt floats tender to buy one more spot LNG cargo in June The government has reissued a tender to purchase one spot LNG cargo for the June 26–27 delivery window to meet growing summer demand from industries and power plants. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) reissued the tender last week to procure the cargo, which will have a volume of around 3.36 million British thermal units (MMBtu). The winning bidder will deliver the LNG cargo to Moheshkhali Island in the Bay of Bengal, with the option to discharge it at either of the country’s two floating storage and regasification units (FSRUs) located on the island. Power & Energy Fuel & Energy The Financial Express View
11-MAY-2025 যুক্তরাষ্ট্র থেকে স্পেনের এলএনজি আমদানি বেড়েছে স্পেনে চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ৩৫ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এটি গত বছরের একই সময়ের ২০ শতাংশের তুলনায় কিছুটা বেশি। একই সময় রাশিয়া থেকে দেশটির এলএনজি আমদানি কমেছে। শুক্রবার স্পেনের গ্যাস গ্রিড অপারেটর এনাগাস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য কমে যায়। এরপর থেকেই ইউরোপ যুক্তরাষ্ট্রের এলএনজির ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এনাগাসের দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-এপ্রিল পর্যন্ত স্পেন যুক্তরাষ্ট্র থেকে ঘণ্টায় ৪৫ হাজার ৯৩২ গিগাওয়াট গ্যাস আমদানি করেছে। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ঘণ্টায় ২৪ হাজার ৮৮৫ গিগাওয়াট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-MAY-2025 লিন্ডে বাংলাদেশের আয় ও মুনাফা দুটোই কমেছে জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও নিট মুনাফা চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এর মধ্যে কোম্পানিটির ব্যবসা থেকে আয় কমেছে ৬ দশমিক ১৮ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৭ দশমিক ১৭ শতাংশ। আয় কমে যাওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় বাড়ার কারণে মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। Power & Energy Fuel & Energy Bonik Barta Invalid Link
10-MAY-2025 এপ্রিলে ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে ওপেকভুক্ত দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হ্রাস পেয়েছে এপ্রিলে। যদিও এ সময় জোটভুক্ত দেশগুলো পণ্যটির উত্তোলন কমাবে বলে আগে সিদ্ধান্ত নিয়েছিল। এক্ষেত্রে ভেনিজুয়েলার উত্তোলন ও রফতানি হ্রাসের মার্কিন প্রয়াস এবং লিবিয়ায় উত্তোলন আংশিক মাত্রায় কমে যাওয়া প্রধানতম ভূমিকা রেখেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, গত মাসে ওপেকভুক্ত দেশগুলো দৈনিক গড়ে ২ কোটি ৬৬ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে, যা মার্চের তুলনায় দৈনিক গড়ে ৩০ হাজার ব্যারেল কম। যদিও ওপেকভুক্ত কিছু সদস্য দেশের উত্তোলন বেড়েছে। তবে তা ভেনিজুয়েলা, ইরাক ও লিবিয়ার উত্তোলন হ্রাসের সঙ্গে ভারসাম্যপূর্ণ হয়নি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-MAY-2025 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্বের দুই বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। এ দুই দেশের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদের কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। গতকাল এর দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬১ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৮০ সেন্ট বা প্রায় ১ দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৫৮ ডলার ৮৭ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-MAY-2025 ২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করবে ইইউ জ্বালানিনির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস ও এলএনজি আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা নিয়েছে। এ-সংক্রান্ত রোডম্যাপ মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে ইইউ। খবর বিবিসি। ইইউর জ্বালানি কমিশনার ড্যান ইয়রগেনসেন বলেন, ‘আমরা রাশিয়াকে আর কখনো জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ দেব না। আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু এখনো অনেক কিছু করা বাকি।’ ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকেই ইইউ ধীরে ধীরে রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে। তবে ইউরোপিয়ান কমিশনের মতে, সম্পূর্ণ বিচ্ছিন্নতার জন্য আরো কঠোর পদক্ষেপ প্রয়োজন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-MAY-2025 Google invests in nuclear power with Elementl Power to fuel AI energy needs Tech giant Google has teamed up with Elementl Power to develop three advanced nuclear energy sites, as the demand for electricity driven by artificial intelligence continues to surge. Announced on Wednesday, the collaboration will see Google invest in projects expected to generate 600 megawatts of power each, AP reports. Although the total investment amount was not disclosed, the partnership underscores the growing role of nuclear energy in supporting AI-driven infrastructure. “Our collaboration with Elementl Power enhances our ability to move at the speed required to meet this moment of AI and American innovation,” said Amanda Peterson Corio, Google’s head of data centre energy. The two companies plan to work closely with utility providers and regulated power firms to identify and develop additional nuclear energy projects. “We look forward to working with Google to execute these projects and bring safe, carbon-free, baseload electricity to the grid,” said Chris Colbert, Chairman and CEO of Elementl Power. As AI technology evolves and expands, so too does its appetite for power, prompting states across the US to position themselves as energy hubs for the tech industry. Policymakers are increasingly backing nuclear energy initiatives, offering incentives and easing regulations to attract investment. Power & Energy Fuel & Energy The Financial Express View
08-MAY-2025 Govt plans to beef up LNG imports, cut gas allocation for power plants The government has planned to enhance natural gas supply to industries for next four months (May-August) by cutting supplies to the power plants and increasing imports of liquefied natural gas (LNG). According to a roadmap drawn up at a meeting on Wednesday, the industries are expected to get an additional gas of 250 million cubic feet per day (mmcfd), Power, Energy and Mineral Resources Adviser Muhammad Fouzul Kabir Khan said after the meeting with business leaders at Bangladesh Secretariat.The country's industrial sector has long been suffering from severe gas supply disruptions amid less-than-required domestic production and imports of the energy. As a result, businesses allege, they have been suffering from production losses and losing competitiveness in the international markets. Elaborating his plan, the energy adviser said that around 150 mmcfd gas will be diverted from the power sector allocation while 100 mmcfd will be added by importing four extra LNG cargoes during the four-month period at a cost of around Tk 28 billion. Power & Energy Fuel & Energy The Financial Express View
08-MAY-2025 Vitol Asia continues to dominate BD LNG market Vitol Asia Pte Ltd. continues dominating the liquefied natural gas (LNG) market in Bangladesh, with securing two more cargo supply bids on Wednesday. The Advisers Council Committee on Government Purchase (ACCGP) on the day approved two separate proposals by the Energy and Mineral Resources Division, allowing Petrobangla to buy two cargoes of LNG from the Singapore-based company. One of the cargoes will cost the exchequer Tk 5.49 billion and another Tk 5.55 billion. Earlier on April 29, the company had secured the bid to supply one cargo of LNG at a cost of Tk 5.44 billion, following two other cargoes awarded on April 22 and April 8 respectively. During the ousted Awami League government, Vitol was one of the top LNG suppliers to Bangladesh. Power & Energy Fuel & Energy The Financial Express View
08-MAY-2025 অর্থনীতি সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার স্পট মার্কেটের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৩৬ টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। সভায় এলএনজি ছাড়াও সার ক্রয়সহ আরো বেশকিছু সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় স্পট মার্কেটের সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৫৪৯ কোটি ৯ লাখ ১৭ হাজার ৭৫২ টাকা। আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরো এক কার্গো এলএনজি ৫৫৫ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫৮৪ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-MAY-2025 শিল্পে সংকট কাটাতে বিদ্যুতে গ্যাস সরবরাহ কমাবে সরকার গ্যাসের অভাবে ঝুঁকিতে দেশের শিল্প খাত। চাহিদার তুলনায় এ জ্বালানি মিলছে অর্ধেকেরও কম। আর এ সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমিয়ে দেবে সরকার। পাশাপাশি চলতি মে থেকে আগস্ট পর্যন্ত বাড়তি চার কার্গো এলএনজি আমদানি করে শিল্প খাতে দৈনিক ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। সচিবালয়ে গতকাল শিল্প শ্রেণীতে গ্যাস সরবরাহসংক্রান্ত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গ্যাস সরবরাহের অপ্রতুলতার কারণে শিল্পে উৎপাদনে ব্যাঘাত ঘটছে উল্লেখ করে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে সবাই মিলে আমরা কতগুলো সিদ্ধান্তে এসেছি। রমজান উপলক্ষে যে গ্যাস দেয়া হতো সেখান থেকে আমরা ১৫ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুতের পরিবর্তে শিল্পে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, মে থেকে আগস্ট পর্যন্ত অতিরিক্ত চারটি এলএনজি কার্গো আনব। এতে শিল্পে গ্যাসের বরাদ্দ ২৫ কোটি ঘনফুট বাড়বে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-MAY-2025 ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ত্রিপক্ষীয় চুক্তি পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সলিউশনস লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় একটি ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ প্লান্ট নির্মাণ ও পরিচালনার জন্য স্পেশাল পারপাস ভেহিকল (এসভিপি) গঠন করা হবে। এ সমঝোতা স্মারকের আওতায় পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (সিপিপিএ) মাধ্যমে রবি করপোরেট তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ক্রয় করবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-MAY-2025 Scrap 635mw coal-based power plant at Matarbari Some 144 civil society organisations (CSOs) across the country jointly submitted letters Monday to the Advisers of the Ministries of Finance, Environment, Forest and Climate Change, Power, Energy and Mineral Resources (MPEMR), and the Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) demanding the cancellation of the proposed 635 MW coal-fired power plant to be installed by Orion Group in Matarbari, Maheshkhali, Cox's Bazar. They submitted the letters considering the risks to the environment, climate, public health, and economy. These CSOs in collaboration with the Bangladesh Working Group on Ecology and Development (BWGED), have also urged the cancellation of the Environmental Impact Assessment (EIA), the Power Purchase Agreement (PPA), and the withdrawal of allocated loans and land leases for the Orion's coal-fired power plant project. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-MAY-2025 12kg LPG cylinder price cut by Tk 19 The Bangladesh Energy Regulatory Commission (BERC) on Sunday reduced the price for a mass-used 12kg LPG cylinder by Tk 19 to Tk 1,431 for May. Consumers can also buy liquefied petroleum gas (LPG) in various cylinder sizes - ranging from 5.5 kg to 45 kg - at proportionately lower prices from the private sector. However, the commission raised the price of per 12.5kg cylinder of the state-owned LP Gas's LPG by 19.56 per cent to Tk 825 from previous Tk 690. BERC Chairman Jalal Ahmed announced the new LPG price to the media at the BERC office in the capital's Kawran Bazar on Sunday. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-MAY-2025 Country's first oil pipeline BPC eyes commissioning on May 13 Bangladesh's maiden oil-carrying pipeline is all set to transport diesel from the port city of Chattogram to Narayanganj depots from next week as its pre-commissioning has already kicked off, said officials. "After completing the project work, we are now carrying out pre-commissioning of the pipeline," state-run Bangladesh Petroleum Corporation (BPC) Chairman Md Amin Ul Ahsan told The Financial Express Sunday. Formal commissioning and commercial operation of the 246-kilometre, environment-friendly pipeline will be initiated within the next couple of weeks, he said. "We are eyeing for commissioning the pipeline on May 13," said Ahsan. He expects the power, energy and mineral resources adviser, Muhammad Fouzul Kabir Khan, will inaugurate the operations of the pipeline, which is a milestone for smooth transportation of the country's oil products. The pipeline is expected to save fuel transportation costs worth around Tk 2.36 billion annually, said Ahsan. A three-layer extruded polyethylene coating will safeguard the pipeline from leaks. The pipeline is expected to significantly cut oil delivery time to end users, as well as avoid traffic congestion, accidents, and other unforeseen bottlenecks during the transportation of oil, including natural disasters and political unrest. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-MAY-2025 Summit Power's profit plunges 44pc in Q3 Power producer Summit Power reported a 44 per cent plunge in profit for the third quarter of FY25, as its three plants, which started operating under 'No Electricity, No Payment' arrangement, received no capacity charge during the period. Hence, the earnings per share (EPS) fell sharply to Tk 0.39 in the January-March quarter from Tk 0.69 in the same quarter a year ago, according to a stock exchange filing on Sunday. Private sector power producers, such as Summit Power Limited, have been experiencing a decline in business as the government has changed its strategy to generate electricity and mitigate the growing demand. Most of the existing power producers have failed to secure renewal of power supply agreements with the government upon the expiry of previous contracts. Quick rental power plants are being phased out because they are costly - partially for capacity charge payments --, inefficient, and rely heavily on imported fuels. There has been a gradual shift towards more reliable and cost-effective sources, such as coal and LNG, alongside efforts to promote renewable energy. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-MAY-2025 জুনেও জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধিতে সম্মত ওপেক প্লাস আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া সামনের দিনগুলোয় পণ্যটির চাহিদা কমার পূর্বাভাসও রয়েছে। এর পরও টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধিতে সম্মত হয়েছে ওপেক প্লাস। শনিবার ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা এক অনলাইন বৈঠকের পর পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত সংগঠনটি এমন ঘোষণা দেয়। খবর রয়টার্স। ওপেক প্লাসের ঘোষণা অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি তেলের বাজারের মৌলিক চিত্র ভালো রয়েছে এবং মজুদ কম। এ কারণে আগামী মাসে উত্তোলন বাড়ানো হবে দৈনিক গড়ে ৪ লাখ ১১ হাজার ব্যারেল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-MAY-2025 নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ দেবে ইআইবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আরও ৪৫ মিলিয়ন ইউরোর অনুদান তহবিলও প্রদান করবে। এসব প্রকল্পের লক্ষ্য হচ্ছে পরিবেশগত টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে অবদান রাখা, যা বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমবার (৫ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (রোববার) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভার ফাঁকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকার খাতে ইআইবি’র চলমান সহায়তা সম্প্রসারণ এবং নতুন প্রকল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-MAY-2025 এক মাসের মধ্যে জ্বালানি তেলের সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন ওপেক প্লাসভুক্ত দেশগুলো জুনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে দৈনিক গড়ে ৪ লাখ ১১ হাজার ব্যারেল। সর্বশেষ অনলাইন বৈঠকে দেশগুলোর এ সিদ্ধান্তে সম্মত হওয়ার কথা ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে এক সূত্র জানিয়েছে। এ বৈঠকের আগে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে শুক্রবার জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। এছাড়া সপ্তাহভিত্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে ৮ শতাংশ। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৭ দশমিক ৭ শতাংশ। মার্চের শেষ সপ্তাহের পর এটি ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-MAY-2025 চীনা বিনিয়োগ পেল দেশীয় স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল থেকে ১৮০ কোটি টাকার (প্রায় দেড় কোটি ডলার) বিনিয়োগ পেয়েছে। স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠানটি এ বিনিয়োগের মাধ্যমে দেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে আগ্রহী ফাস্ট পাওয়ার টেক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAY-2025 ১৮০ কোটি টাকার চীনা বিনিয়োগ পেল বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে ১৮০ কোটি টাকার (প্রায় দেড় কোটি ডলার) বিনিয়োগ লাভ করেছে স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী এ প্রতিষ্ঠানটি এই বিনিয়োগের মাধ্যমে দেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে আগ্রহী স্টেডফাস্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-MAY-2025 নির্ধারিত সময়ের আগেই দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় পেট্রোবাংলার মোট দেনা ছিল ৭০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৮ হাজার ৭০২ দশমিক শূন্য ৩ কোটি টাকা)। এর মধ্যে বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৩৯ দশমিক ৯৫ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৪৫ হাজার ২৫০ দশমিক ৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে এ দেনা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই মাস আগেই ৩০ এপ্রিল গ্যাসের সব দেনা পরিশোধ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগসহ পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সব সংস্থার যুগোপযোগী ও গতিশীল টিমওয়ার্কের মাধ্যমে এ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে। তারা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদসহ মোট দেনা পেট্রোবাংলা পরিশোধ করেছে Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-APR-2025 Power Grid in the red, with higher foreign debts Power Grid experienced a loss of Tk 1.85 billion in the third quarter through March of FY25 as the burden of repayment against foreign loans intensified.The state-owned power transmission entity had a profit of Tk 2.17 billion in the same quarter a year ago, according to its unaudited financial statements published on Tuesday. Subsequently, the company incurred a loss of Tk 2.03 per share in January-March against a profit of Tk 2.37 per share (restarted) in the same quarter of the previous year. Following the latest earnings disclosure, the stock plunged 9.71 per cent to Tk 31.6 per share on the prime bourse on Tuesday, becoming the day's top loser. Power Grid's revenue, however, rose 13 per cent year-on-year in the quarter through March to Tk 6.92 billion. Interest expenses and foreign exchange losses wiped out profits. Its foreign currency transaction loss was Tk 3.72 billion in Q3 of FY25 as opposed to a gain of Tk 1.93 billion in Q3 of FY24, while interest expenses soared 13 times year-on-year in the January-March quarter. Power Grid has a huge amount of foreign loans taken for various development works. The loans have to be repaid in dollars. The loss has been calculated on the basis of the price of the dollar and the euro on the last day of the quarter. Power & Energy Fuel & Energy The Financial Express View
30-APR-2025 Titas Gas's loss swells in Q3 on higher expenses Titas Gas Transmission and Distribution showed a hefty loss of Tk 2.36 billion in the third quarter of FY25 despite a 3.4 per cent year-on-year revenue growth. It was unable to generate enough income to cover the cost of producing and delivering the gas.The natural gas distributor's loss per share jumped to Tk 2.39 for January-March this year from Tk 2.14 for the same quarter the year before, according to price sensitive information disclosed on Tuesday. Titas Gas is responsible for transmitting and distributing natural gas to power plants, fertilizer manufacturing companies, other industries, commercial establishments, and domestic consumers within its designated area. In the third quarter through March, Titas earned Tk 90.23 billion in revenue but spent Tk 90.46 billion for producing and transmitting natural gas. So, the company suffered a gross loss of Tk 0.23 billion in the quarter. Then other expenditures, such as administrative expenses and finance expenses, added to the loss.The other reasons behind the revenue shortfall are high system losses and higher tax burden. In the nine months through March this year, losses amounted to Tk 9.48 billion, up 474 per cent from the same period a year ago. Power & Energy Fuel & Energy The Financial Express View
30-APR-2025 কভিড-পরবর্তী সবচেয়ে খারাপ বছরের জন্য প্রস্তুত জ্বালানি তেল কোম্পানিগুলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরে মুনাফার টানা পতন দেখেছে জ্বালানি তেল কোম্পানিগুলো। চলতি বছরও সেই ধারা অব্যাহত থাকার আভাস দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অয়েল জায়ান্টগুলো কভিড মহামারী-পরবর্তী সবচেয়ে কঠিন বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার প্রভাব পড়েছে বাজারে। গতকাল থেকে বৃহৎ কোম্পানিগুলো চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক ফলাফল প্রকাশ শুরু করেছে। যদিও এর আগেই বিনিয়োগকারীদের আস্থায় সংকট তৈরি হয়েছে। এফটির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো অয়েল জায়ান্টগুলোর মুনাফায় পতনের আভাস পাওয়া যাচ্ছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে এ খাতে মুনাফা বাড়তে থাকে, কিন্তু এখন এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। পশ্চিমা বিশ্বের পাঁচটি প্রধান জ্বালানি তেল কোম্পানি এক্সনমবিল, শেল, টোটালএনার্জিস, শেভরন ও বিপি সমন্বিত নিট আয় ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৯ হাজার কোটি ডলার কমে গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-APR-2025 সিঙ্গাপুর থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার সিঙ্গাপুরের তিন প্রতিষ্ঠানের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সার কেনাসহ আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক তিনটি প্রতিষ্ঠান এই এলএনজি সরবরাহ করবে। এর মধ্যে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে ১ কার্গো এলএনজি ৫৩৪ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৩৬০ টাকায় আমদানি করা হবে। অন্যদিকে মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৪০ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ১২৮ টাকা। এছাড়া মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের কাছ থেকে এক কার্গো এলএনজি ৫৪৪ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ১৭৬ টাকায় আমদানি করা হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-APR-2025 ৬৬৫ মিলিয়ন থেকে মাত্র ১০ মিলিয়ন ডলারে: বাংলাদেশ যেভাবে এক বছরে জ্বালানি বকেয়া প্রায় মিটিয়ে ফেলল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আট মাসের মাথায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বকেয়া বিল পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে এই বকেয়া বিল কমে দাঁড়িয়েছে মাত্র ১০ মিলিয়ন ডলারে, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট এটি ছিল ৬৬৫ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। পেট্রোবাংলা জানিয়েছে, ওকিউটি-র কাছে থাকা বাকি ১ কোটি ডলার আজই (৩০ এপ্রিল) পরিশোধ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) পেট্রোবাংলা ৯৪ দশমিক ৫ মিলিয়ন ডলারের এলএনজি আমদানির বিল পরিশোধ করেছে। এর মধ্যে জেদ্দাভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের মাধ্যমে চারটি স্পট মার্কেট সরবরাহকারীকে ৬২ দশমিক ৫৪ মিলিয়ন ডলার এবং কাতারএনার্জি এলএনজিকে ৩২ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। এই চারটি সরবরাহকারীর মধ্যে ভিটল এশিয়া পেয়েছে ২৮ মিলিয়ন ডলার, ওকিউটি পেয়েছে মোট ৩২ মিলিয়নের মধ্যে ২২ মিলিয়ন ডলার, এক্সেলেরেট এলপি পেয়েছে ৭ দশমিক ০৪ মিলিয়ন ডলার এবং গানভরসিঙ্গাপুর পেয়েছে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এলএনজি আমদানির বকেয়া পরিশোধ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামীকাল [৩০ এপ্রিল] ওকিউটি-কে ১ কোটি ডলার বকেয়া বিল পরিশোধ করা হবে। তখন আমরা সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যাব।' Power & Energy Fuel & Energy The Business Standard View
29-APR-2025 বিশ্ববাজারে আরো কমছে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। ফলে বিশ্ববাজারে আরো কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া ওপেক প্লাসের সরবরাহ বাড়ার সিদ্ধান্তও পণ্যটির দামে প্রভাব ফেলছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১৩ সেন্ট বা দশমিক ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৬ ডলার ৭৪ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১২ সেন্ট বা দশমিক ১৯ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬২ ডলার ৯০ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-APR-2025 গ্যাস সংকট নিরসন ও ক্যাপটিভ পাওয়ারের নিরাপত্তা জামানত পুনর্নির্ধারণের দাবি টেক্সটাইল শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিরসন এবং ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য নিরাপত্তা জামানত ও বাল্ক গ্রাহক শ্রেণীর জন্য লিমিট পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর পাঠানো পৃথক দুটি চিঠিতে এ দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প খাতের মালিকদের সংগঠন বিটিএমএ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গতকাল পাঠানো এক চিঠিতে পেট্রোবাংলার ওয়েবসাইটের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি-এপ্রিল সময়কালে তিতাস গ্যাস কর্তৃক শিল্প খাতে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হয়েছে। বিটিএমএর মতে, শিল্প খাতে গ্যাস সরবরাহ কমানোর পরিবর্তে ১২৫০ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি করা হলে শিল্প-কারখানাগুলোর ন্যূনতম চাহিদা পূরণ করা সম্ভব হতো। গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মিলগুলোর উৎপাদন কার্যক্রমের ক্রমাবনতি ঘটবে এবং উল্লেখযোগ্যসংখ্যক মিল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তিতাস গ্যাস কর্তৃক শিল্প খাতে প্রাপ্যতার ভিত্তিতে যৌক্তিক অনুপাতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে বিটিএমএ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-APR-2025 এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম এখনো এক বছরের সর্বনিম্নে এশিয়া ও ইউরোপে উৎপাদনে ব্যাঘাত ঘটলেও সামগ্রিক চাহিদা দুর্বল থাকায় চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা বেড়েছে। তবে এখনো জ্বালানি পণ্যটি প্রায় এক বছরের সর্বনিম্ন দামে বেচাকেনা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় জুনে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৮০ সেন্ট। আগের সপ্তাহে পণ্যটি প্রতি এমএমবিটিইউ ১১ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের দাম ছিল গত বছরের মে মাসের মাঝামাঝির পর সর্বনিম্ন। পণ্যবাজার তথ্যসেবা প্রতিষ্ঠান আরগাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র জানান, তাৎক্ষণিক সরবরাহের জন্য প্রস্তুত কার্গোর জন্য ক্রেতার সংখ্যা সীমিত। কারণ চীনা ও ভারতীয় আমদানিকারকরা প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১১ ডলারের ওপরে থাকায় ক্রয় কমিয়েছে। বর্তমানে স্পট মার্কেটের প্রধান ক্রেতা দেশ দক্ষিণ কোরিয়া। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-APR-2025 Renewable Energy: Not an alternative, but a necessity Bangladesh's energy sector remains largely dependent on fossil fuels, with renewable energy contributing only 2.94% to the total energy mix. Against this backdrop, building an environmentally sustainable and resilient energy system by harnessing renewable potential is both urgent and essential. Bangladesh can generate solar and wind energy using its natural resources. Realising this potential will require a collaborative approach, robust policies, and active youth engagement. Energy and environment experts called for this action during the Renewable Energy Fest 2025, jointly organised by ActionAid Bangladesh, BUET, and the Just Energy Transition Network Bangladesh (JETnet-BD). Power & Energy Fuel & Energy The Business Standard View
25-APR-2025 Gas crisis deepens – factories forced to cut production, seek costly alternatives As temperatures climb with the onset of summer, an increasing share of gas is being diverted to power generation. The impact has been severe for Bangladesh's industrial zones, where gas pressure has plunged – sometimes to zero – crippling production across Narayanganj, Dhamrai, Manikganj, and parts of Savar and Gazipur where an overwhelming number of export-oriented factories are located. An estimated 400 gas-reliant factories, predominantly in the textile, ceramic, and steel sectors, are now operating at a fraction of their capacity. Many entrepreneurs report staggering financial losses as they continue to be billed for sanctioned gas loads – ranging from 7 to 15 PSI – while receiving only a fraction of that, if any. "We're running at below 40% capacity, even after adjusting operations to night shifts and resorting to alternative fuels," said Md Nasir Uddin, managing director of Sadma Group, a prominent garment manufacturer in Gazipur. Power & Energy Fuel & Energy The Business Standard View
25-APR-2025 গ্যাস সংকট আরও তীব্র—উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে কারখানা, ঝুঁকছে ব্যয়বহুল বিকল্পে দেশে গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা যখন বাড়ছে— তখন বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে। নারায়ণগঞ্জ, ধামরাই, মানিকগঞ্জ, সাভার ও গাজীপুরে যেখানে বেশিরভাগ রপ্তানিমুখী কারখানা অবস্থিত— গ্যাসের চাপ কখনোবা শূন্যে নেমে আসছে। গ্যাস সংকটে তাদের উৎপাদন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ছে। প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, প্রধানত বস্ত্র, সিরামিক ও স্টিল খাতে— এখন পূর্ণ ক্ষমতার অনেক নিচে চলছে। অনেক উদ্যোক্তাই জানান, ৭ থেকে ১৫ পিএসআইয়ের অনুমোদিত গ্যাস লোডের জন্য বিল দিয়েও ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তাঁরা। অথচ গ্যাসের চাপ তখন অনুমোদিত লোডের চেয়েও অনেক কমই পাওয়া যাচ্ছে। গাজীপুরের পোশাক কারখানা সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, "রাতের শিফটে কাজ করে, বিকল্প জ্বালানির ব্যবস্থা করেও আমরা ৪০ শতাংশ উৎপাদন সক্ষমতা রক্ষা করতে পারছি না।" Power & Energy Fuel & Energy The Business Standard Invalid Link
23-APR-2025 Rescind power subsidy and raise tariff rates Rescinding power subsidy and upward tariff adjustment are twin strings among other dos binding release of the next tranches of the International Monetary Fund (IMF) loan release, officials say regarding the latest developments. They said Tuesday the IMF recommended bundling out entire subsidy on power within next fiscal year (FY) 2025-26 for getting next installments of the assured US$4.7 billion worth of loan. The latest IMF review mission that concluded Bangladesh visit on an extensive reappraisal of the country's economic fundamentals also suggested that the government readjust the electricity price in order to cut the fiscal burden, they added. Meanwhile, Bangladesh has requested the Washington-based lender to simplify their conditions so that government plan and action on subsidy cuts could work. "If the government fails to trim the massive electricity subsidy down to zero, the expected 4th and 5th tranches of the IMF loans can be uncertain," said a couple of officials who negotiated with the IMF review team. They said actually the Bangladesh government is working to reduce the subsidies for the energy and power sector. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-APR-2025 গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের দাবি মেঘনা, সিটি প্রাণসহ ১২ প্রতিষ্ঠান ও সংগঠনের শিল্প খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্পোদ্যোক্তারা। তাদের মতে, গ্যাসের এমন মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য, এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে। এ অবস্থায় অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখে মূল্যহার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন মেঘনা, সিটি, প্রাণসহ ১২টি শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও সংগঠনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কাছে লেখা চিঠিতে ব্যবসায়ীরা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর শিল্প-কারখানা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই পরিস্থিতি মোটামুটি কাটিয়ে ওঠার মাঝেই পুনরায় গ্যাসের মূল্যবৃদ্ধির আলোচনা ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ব্যবসায়ী সংগঠনের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিপক্ষে জোরালো ও তথ্যভিত্তিক বক্তব্য দেন। তারা প্রতি ইউনিট গ্যাসের দাম ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের দাবি জানান। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-APR-2025 গ্যাসের শুল্ক ৩৩ শতাংশ বৃদ্ধি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ কমিয়ে দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৩ এপ্রিল নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টায় বাধা সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) দেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক। এ মূল্যবৃদ্ধি দেশের আঞ্চলিক প্রতিযোগিতার সক্ষমতাকেও দুর্বল করতে পারে। যেমন, ভিয়েতনাম ও ভারত এলএনজি আমদানিতে যথাক্রমে কেবল ২ দশমিক ৭৫ ও ২ শতাংশ শুল্ক নেয়, অথচ বাংলাদেশে এ হার ৩৭ শতাংশ। এতে ব্যবসার খরচ বেড়ে যায়, যদিও সরকার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। সমালোচকদের মতে, এলএনজির ওপর শুল্ক এখন শিল্পকে সহায়তা করার বদলে রাজস্ব আদায়ের মাধ্যম হয়ে উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে পেট্রোবাংলা শুধু শুল্ক বাবদ দিয়েছে ৮ হাজার ৬৩৮ কোটি টাকা—যা সরকার দেওয়া ভর্তুকির চেয়ে ২ হাজার ৫০০ কোটি টাকা বেশি। Power & Energy Fuel & Energy The Business Standard View
23-APR-2025 বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এখনো ঝুঁকিপূর্ণ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে মনে করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির ভাষ্যমতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উদ্ভূত পরিস্থিতি থেকে এখনো শিক্ষা নেয়নি বিশ্ব। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস খোঁজায় খুব বেশি মনোযোগ দেয়নি কোনো দেশ। উল্টো চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা গোটা বিশ্বকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতিকে আরো সঙ্গিন করে তুলছে বিভিন্ন দেশের সংঘাত ও চরম ভাবাপন্ন আবহাওয়া। খবর এফটি। আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলন নিয়ে ঘোষণা দিতে গিয়ে আইইএর পক্ষে সংস্থাটির প্রধান ফাতিহ বিরল গতকাল এ সতর্কবার্তা দেন। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া এ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রতিনিধি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছেন। এতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি ও ভারতের মন্ত্রীরা অংশ নেবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানির প্রধানরা। বিশ্বব্যাপী অস্থির বাজারে কীভাবে স্থিতিশীল ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, তা নিয়েই আলোচনা করবেন তারা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-APR-2025 Draft renewable energy policy 2025 falls short of means to attain targets Bangladesh's draft renewable energy policy 2025 has come under heavy scrutiny from energy and climate experts who say it lacks a clear roadmap and coherent direction to meet renewable energy targets. The policy, which took more than four years for drafting, was made available for public consultation for just 21 days through February 24 this year. Civil society groups, analysts, and sector stakeholders, who were largely left out of the formulation process, say the draft policy, without critical revision, may fail to steer the country towards clean energy goals as the previous policies did. The draft policy sets new renewable energy targets -- 6,145 MW, 20 per cent of the country's total power generation capacity, by 2030; and 17,470 MW, 30 per cent of the capacity, by 2041. The targets are less ambitious than earlier pledges, but they are based on installed capacity, not actual power generation, raising concerns about the effectiveness of the 2025 policy in driving a real energy transition. "Installed capacity doesn't reflect the actual contribution of renewables to the grid," said Hasan Mehedi of the Coastal Livelihood and Environmental Action Network (CLEAN). Power & Energy Fuel & Energy The Financial Express View
22-APR-2025 Govt to clear all QatarEnergy dues by tomorrow The government is set to clear all outstanding payments worth US$ 72.40 million for Liquefied Natural Gas (LNG) purchases from QatarEnergy by tomorrow (Wednesday). The issues regarding the payment of arrears were resolved at a meeting in Petrobangla on Monday. Chevron Bangladesh has recently received its outstanding payments from the state-owned Petrobangla. An official from the US company stated, "We have received all our outstanding bills from the government in recent weeks." High-ranking officials from Petrobangla, including its chairman, director of finance, and representatives from Qatar Energy, attended the meeting. Energy division officials mentioned that settling the arrears payment would facilitate a productive discussion between Emir of Qatar Sheikh Tamim Bin Hamad Al Thani and Chief Adviser Dr. Mohammad Yunus on Tuesday. Professor Yunus and Energy Adviser Dr Fouzul Kabir are currently in Doha to attend Earthna Summit 2025. The Director of Finance at Petrobangla, AKM Mizanur Rahman, stated that the state-owned entity paid $35 million on Monday, $5.0 million on Tuesday, and $32 million is scheduled to be paid by the International Islamic Trade Finance Corporation (ITFC) on April 23, 2025. LNG payments under the long-term contract with the government were due on March 24, April 9, and April 25, 2025. Power & Energy Fuel & Energy The Financial Express View
22-APR-2025 ব্রেন্টের দাম চলতি বছর কমতে পারে ১৭ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম চলতি বছর ১৭ শতাংশ কমতে পারে। সম্প্রতি রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অর্থ মন্ত্রণালয় তার ২০২৫ সালের প্রাথমিক পূর্বাভাসে ব্রেন্টের গড় মূল্য নির্ধারণ করেছে ব্যারেলপ্রতি ৬৮ ডলার। এর আগে গত সেপ্টেম্বরে এটি ছিল ব্যারেলে ৮১ ডলার ৭০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-APR-2025 বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস ভারতের তিন গুণ ও পাকিস্তানের দ্বিগুণ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার প্রধান পাঁচটি শহরে পাঁচ বছর আগে গ্যাসের সিস্টেম লস (সঞ্চালন ও ডিস্ট্রিবিউশন) ছিল গড়ে ৮ দশমিক ৯৮ শতাংশ। মূলত পাইপলাইন লিকেজ, চুরি ও কারিগরি ত্রুটিজনিত কারণে এটি হতো। তাই গ্যাস খাতে আর্থিক ক্ষতি কমাতে এ পাঁচ শহরে ১ হাজার ৪৭০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে পাকিস্তান সরকার। গ্যাস রক্ষণাবেক্ষণে বসানো হয় টাউন বর্ডার স্টেশন (টিবিএস)। এতে শহরগুলোয় গ্যাসের সিস্টেম লস ক্রমান্বয়ে ৫ দশমিক ১৫ শতাংশে নামিয়ে এনেছে। সামগ্রিক হিসাবে দেশটির গ্যাস খাতের সিস্টেম লস এখন ৫ শতাংশের কিছু বেশি। টিবিএস প্রযুক্তি পুরনো পাইপলাইনে লিকেজ চিহ্নিতকরণ, চুরি বন্ধ করা, ছোট এলাকায় লিকেজ মেরামত এবং গ্যাস সরবরাহের পরিমাণ শনাক্ত করতে বড় সহায়ক হিসেবে কাজ করেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-APR-2025 রফতানি বাড়লেও যুক্তরাষ্ট্রে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এদিকে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটির রফতানি। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে একই সময়ে জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর রয়টার্স।ইআইএর তথ্যমতে, ১১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৫ লাখ ১৫ হাজার ব্যারেল বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৯ লাখ ব্যারেলে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৫ লাখ ৭ হাজার ব্যারেল বৃদ্ধির। একই সময়ে যুক্তরাষ্ট্রের দৈনিক রফতানি ১৮ লাখ ব্যারেল বেড়ে ৫১ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। তবে রফতানি বাড়লেও মজুদ কেন কমেনি তা ব্যাখ্যা করতে ইআইএ আলাদাভাবে একটি হিসাব দেখিয়েছে, যেখানে প্রতিদিন ৭ লাখ ২২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের ঘাটতি ধরা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-APR-2025 Tenders floated to import 3 spot LNG cargoes The government has moved to buy three spot LNG cargoes to meet mounting summer demand. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has floated three separate tenders to procure the liquefied natural gas (LNG). The fuel cargoes are for May 22-23, June 5-6 and June 12-13 delivery windows, a senior RPGCL official told The Financial Express Saturday. The country's energy demand has gone up since March with the advent of summer and is expected to grow further with the rise of temperature. Bangladesh has been buying three spot LNG cargoes for the delivery windows of March and April respectively. The bid winners will deliver the LNG cargoes with options to discharge at either of the country's two floating storage re-gasification units (FSRUs) located on Moheshkhali Island. The RPGCL, a wholly owned subsidiary of state-run Bangladesh Oil, Gas, and Mineral Corporation, or Petrobangla, looks into LNG trades in Bangladesh. The volume of each of the spot LNG cargoes will be around 3.36 million British Thermal units (MMBtu). Bangladesh currently imports LNG from Qatar Energy and OQ Trading international under long term deals and purchases LNG also from the spot market to re-gasify LNG in its two operational FSRUs having the total capacity of 1.10 billion cubic feet per day (Bcfd). The country has been reeling from an acute energy crisis as its natural gas output is depleting. Power & Energy Fuel & Energy The Financial Express View
20-APR-2025 এশিয়ার স্পট মার্কেটে প্রায় এক বছরের সর্বনিম্নে এলএনজির দাম এশিয়ায় স্পট মার্কেটে চলতি সপ্তাহেও প্রায় এক বছরের সর্বনিম্ন দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বেচাকেনা হয়েছে। এ সময় সামগ্রিকভাবে জ্বালানি পণ্যটির চাহিদা কম থাকলেও অঞ্চলের তিনটি রফতানি প্লান্ট থেকে সরবরাহ বিঘ্ন এবং কিছু ক্রেতার আগ্রহ উল্লেখযোগ্য দরপতনকে কিছুটা রোধ করেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জুনে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৫০ সেন্ট, যা মে মাসের মাঝামাঝি সময়ের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১১ ডলার ৮০ সেন্টে বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-APR-2025 ওপেকভুক্ত সাত দেশের জ্বালানি তেল উত্তোলন হ্রাসের পরিকল্পনা নির্ধারিত কোটার তুলনায় বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করলে ওপেকভুক্ত দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে পরবর্তী সময়ে উত্তোলন কমাতে হয়। এ ক্ষতিপূরণ হিসেবে ইরাক, কাজাখস্তানসহ মোট সাত দেশ উত্তোলন কমানোর পরিকল্পনা হালনাগাদ করেছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, নতুন পরিকল্পনায় সাতটি দেশকে ২০২৬ সালের জুন পর্যন্ত মাসিক ভিত্তিতে দৈনিক মোট ৩ লাখ ৬৯ হাজার ব্যারেল উত্তোলন কমাতে বলা হয়েছে। আগের পরিকল্পনায় এ সময়সীমা ছিল ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-APR-2025 Bangladesh to buy 3 more spot LNG cargoes by mid-June Bangladesh has moved to buy three spot liquefied natural gas (LNG) cargoes by mid-June to meet mounting summer demand. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) floated three separate tenders to procure three spot LNG cargoes for May 22-23, June 5-6 and June 12-13 delivery windows, a senior RPGCL official told The Financial Express Saturday. The country’s energy demand has gone up since March with the advent of summer and is expected to grow further with the rise of mercury. Bangladesh has been buying three spot LNG cargoes for the delivery windows of March and April, respectively. The bid winners will deliver the LNG cargoes at Moheshkhali Island in the Bay of Bengal, with options to discharge the cargo at either of the country’s two floating storage re-gasification units (FSRUs) located on Moheshkhali Island. The RPGCL, a wholly owned subsidiary of state-run Bangladesh Oil, Gas, and Mineral Corporation, or Petrobangla, looks into LNG trades in Bangladesh. The volume of each of the spot LNG cargoes will also be around 3.36 million British Thermal unit (MMBtu). Bangladesh currently imports LNG from Qatar Energy and OQ Trading International under long-term deals and purchases LNG also from the spot market to re-gasify LNG in its two operational FSRUs, having a total capacity of 1.10 billion cubic feet per day (Bcfd). Power & Energy Fuel & Energy The Financial Express View
18-APR-2025 যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৭৪৪ টাকা। গতকাল সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় সার, চাল ও ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি ৫৬৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭৭৬ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯৬৮ টাকা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-APR-2025 রাশিয়া থেকে এলএনজি আমদানি বাড়াবে চীন চীন চলতি বছর রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাষ্ট্রদূত ঝাং হানহুই মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ক্রেতার সংখ্যা বেশি। অনেকেই রুশ সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে দূতাবাসের সহায়তা চাচ্ছে। আমার ধারণা, আমদানির পরিমাণ আরো বাড়বে।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া থেকে চীনের জন্য প্রস্তাবিত পাওয়ার অব সাইবেরিয়া-২ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। তবে এর রুট এখনো চূড়ান্ত হয়নি।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-APR-2025 জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় আরো শ্লথতার পূর্বাভাস ওপেকের বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধির গতি চলতি ও আগামী বছর আরো শ্লথ হয়ে আসতে পারে। সোমবার প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তথ্য এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত বাণিজ্য শুল্কের প্রভাব বিবেচনা করে আগে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে সংস্থাটি। খবর রয়টার্স। প্রতিবেদনে ওপেক জানায়, ২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১৩ লাখ ব্যারেল এবং ২০২৬ সালে ১২ লাখ ৮০ হাজার ব্যারেল বাড়তে পারে। দুই বছরের জন্য দেয়া এ পূর্বাভাস আগে দেয়া প্রাক্কলনের তুলনায় দৈনিক গড়ে ১ লাখ ৫০ হাজার ব্যারেল কম। ওপেক প্রতিবেদনে আরো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও ওপেক প্লাসের (ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত) সম্ভাব্য উত্তোলন বৃদ্ধি—এ দুই কারণেই চলতি মাসে জ্বালানি তেলের দামে চাপ তৈরি হয়েছে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও উদ্বেগ বাড়ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-APR-2025 মার্চে চীনে কয়লা আমদানি কমেছে ৬ শতাংশ চীনে মার্চে কয়লা আমদানি ৬ শতাংশ কমেছে। বন্দরগুলোয় জ্বালানি পণ্যটির বাড়তি মজুদ ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় আমদানি কমেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। আমদানি কমার প্রভাবে স্পট মার্কেটে কয়লার দাম গত চার বছরের সর্বনিম্নে নেমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রতিবেদন অনুযায়ী, মার্চে দেশটি মোট ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার টন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-APR-2025 সরবরাহ বাড়েনি, কমানো যায়নি চুরি, গ্যাসের দাম বাড়িয়েছে সব সরকারই ব্যবসায়ীরা গ্যাসের বাড়তি দাম দিলেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাননি। অন্তর্বর্তী সরকার গ্যাসের বিদ্যমান সংযোগে দাম না বাড়ালেও সম্প্রতি শিল্প ও ক্যাপটিভের নতুন সংযোগে ৩৩ শতাংশ দাম বাড়িয়েছে। অন্যদিকে দেশের গ্যাস খাতে হয়ে আসা অপচয়-চুরি কমেনি, গ্যাস সরবরাহও বাড়েনি। এর পরও এ মূল্যবৃদ্ধি দেশে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং অসম প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ সংকট মোকাবেলায় সরকার গ্যাস আমদানি করছে। আর আমদানি ও বিক্রয়মূল্যের ব্যবধান কমাতে দাম বাড়াচ্ছে। অথচ গ্যাস খাতে বিপুল পরিমাণ চুরি ও দুর্নীতি কমাতে পারছে না। গ্যাস খাতে আর্থিক ক্ষতির বড় কারণ সিস্টেম লস, চুরি ও দুর্নীতি। এসব সমস্যা নিয়ন্ত্রণে কোনো সরকারেরই জোরালো তদারকি ছিল না। এ কারণে বছরের পর বছর গ্যাস খাতের আর্থিক ক্ষতি কমাতে শিল্প-বিদ্যুৎসহ নানা খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-APR-2025 New industrial gas prices to be announced today The announcement of new gas prices for existing industries will be made on Sunday. The new rates will be officially announced in the afternoon. According to BERC data, industrial consumers currently pay Tk 30 per cubic metre of gas. Industries that are already operating will continue to receive gas at this rate. However, the bill may range from Tk 40 to Tk 45 per cubic metre for new connections. Power & Energy Fuel & Energy The Financial Express View
13-APR-2025 এলএনজির দাম আট মাসের সর্বনিম্নে বিশ্ববাজারে এলএনজি খাতে আবারো চাপের মুখে পড়েছে এশীয় অঞ্চল। চলতি সপ্তাহে এশিয়ায় এলএনজির স্পট মার্কেটে দাম আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মৌসুমি চাহিদা দুর্বল থাকা, উচ্চ মজুদ ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে সৃষ্ট মন্দার শঙ্কাই এর প্রধান কারণ। খবর বিজনেস রেকর্ডার। শিল্প সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহযোগ্য এলএনজির গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ১২ ডলার ৫০ সেন্ট, যা গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্ন। জুনের সরবরাহের জন্য দাম আরো কমে প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার ৩০ সেন্টে নামার পূর্বাভাস দেয়া হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-APR-2025 এলএনজির দাম আট মাসের সর্বনিম্নে বিশ্ববাজারে এলএনজি খাতে আবারো চাপের মুখে পড়েছে এশীয় অঞ্চল। চলতি সপ্তাহে এশিয়ায় এলএনজির স্পট মার্কেটে দাম আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মৌসুমি চাহিদা দুর্বল থাকা, উচ্চ মজুদ ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে সৃষ্ট মন্দার শঙ্কাই এর প্রধান কারণ। খবর বিজনেস রেকর্ডার। শিল্প সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহযোগ্য এলএনজির গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ১২ ডলার ৫০ সেন্ট, যা গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্ন। জুনের সরবরাহের জন্য দাম আরো কমে প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার ৩০ সেন্টে নামার পূর্বাভাস দেয়া হয়। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ ও তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক গো কাতায়ামা জাপান ও কোরিয়ায় মজুদের প্রসঙ্গ টেনে বলেন, ‘জাপান ও দক্ষিণ কোরিয়ায় গ্যাসের মজুদ এরই মধ্যে বেশি। আবহাওয়া তুলনামূলকভাবে ঠাণ্ডা থাকায় চাহিদাও কম। সেই সঙ্গে বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতা তৈরি হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-APR-2025 চীনে মে মাসে সৌদির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ার পূর্বাভাস সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি মে মাসে চীনের বাজারে উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। সম্প্রতি সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো মূল্যহ্রাস করায় চীনের জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রয়টার্স। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মে মাসে চীনে সৌদি আরব প্রায় ৪ কোটি ৮০ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করবে, যা এপ্রিলের ৩ কোটি ৫৫ লাখ ব্যারেল থেকে ৩৫ দশমিক ২১ শতাংশ বেশি। এটি ২০২৪ সালের পর সর্বোচ্চ ও চলতি বছরে চীনের জন্য প্রথম বড় সরবরাহ বৃদ্ধি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-APR-2025 অপারেটর নিয়োগ জটিলতায় চালু হচ্ছে না ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প কক্সবাজারের মাতারবাড়ী থেকে সমুদ্র তলদেশ দিয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পর্যন্ত জ্বালানি তেল পরিবহনের জন্য ৮ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে এখনো অপারেটর নিয়োগ না হওয়ায় প্রকল্পটি চালু করা যাচ্ছে না। এতে করে দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পটি উদ্বোধনের পরও কার্যত অলস হয়ে পড়ে আছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এভাবে প্রকল্পটির অপারেশন শুরু না হওয়ায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-APR-2025 চলতি বছর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে মিসরে মিসরে জ্বালানি তেলের দাম বেড়েছে। চলতি বছর এটিই দেশটির জ্বালানি খাতে প্রথম উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-APR-2025 স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে প্রস্তুতি পেট্রোবাংলার দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদ্যমান উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে পেট্রোবাংলা। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে দিয়ে করা এ পিএসসি চূড়ান্ত করে দ্রুত তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে যেতে চায় পেট্রোবাংলা। পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া খসড়ার ওপর এরই মধ্যে জ্বালানি বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটি বেশকিছু সংশোধন ও সুপারিশ দিয়েছে। এ সুপারিশ চূড়ান্ত করে জ্বালানি বিভাগে পাঠাবে পেট্রোবাংলা। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় কার্যক্রম আগামী জুনের মধ্যে শেষ হবে। এরপর চূড়ান্ত দরপত্রে যাবে পেট্রোবাংলা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-APR-2025 আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এল সিটি ব্যাংক দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদ্যমান উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে পেট্রোবাংলা। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে দিয়ে করা এ পিএসসি চূড়ান্ত করে দ্রুত তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে যেতে চায় পেট্রোবাংলা। পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া খসড়ার ওপর এরই মধ্যে জ্বালানি বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটি বেশকিছু সংশোধন ও সুপারিশ দিয়েছে। এ সুপারিশ চূড়ান্ত করে জ্বালানি বিভাগে পাঠাবে পেট্রোবাংলা। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় কার্যক্রম আগামী জুনের মধ্যে শেষ হবে। এরপর চূড়ান্ত দরপত্রে যাবে পেট্রোবাংলা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-APR-2025 Scarcity, high cost of energy, power among key barriers to FDI Local and foreign investors have identified the high cost and scarcity of energy and power, policy inconsistency, and poor inter-agency coordination as key barriers to foreign investment, urging the government and political leaders to take immediate corrective measures. However, the policymakers from the government said that the country is undergoing a transformative phase, with investment barriers being identified and addressed through policy reviews, risk mitigation, and improved infrastructure to attract greater investment. These issues were highlighted by speakers during various sessions on Wednesday, the third day of the four-day Bangladesh Investment Summit-2025 in the capital. Despite the conference kicking off on Monday, it was formally inaugurated on Wednesday morning by Professor Dr Mohammad Yunus, the interim government's chief adviser. The experts, economists and investors expressed their opinions at several sessions arranged on attracting foreign investment, protecting domestic industries, trade and investment strategy after graduation from the LDC club and renewable energy. Power & Energy Fuel & Energy The Financial Express View
10-APR-2025 এশিয়ায় সরবরাহের জন্য জ্বালানি তেলের দাম আরো কমিয়েছে সৌদি আরব বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। দেশটি এশিয়ার ক্রেতাদের জন্য পণ্যটির দাম নামিয়ে এনেছে চার বছরের সর্বনিম্নে। বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাসের উত্তোলন বাড়ানোর কৌশল অনুসরণ করছে সৌদি আরব। এর অংশ হিসেবে মূল্যহ্রাসের মাধ্যমে বাজারে নিজেদের হিস্যা পুনরুদ্ধার করতে চাইছে দেশটি। খবর রয়টার্স। সৌদি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকো মে মাসে সরবরাহের জন্য আরব লাইট ক্রুডের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) ২ ডলার ৩০ সেন্ট কমিয়েছে। তবে তা এখনো ওমান ও দুবাই ক্রুডের তুলনায় ১ ডলার ২০ সেন্ট বেশি। আরামকোর প্রকাশিত নথি থেকে এসব তথ্য জানা গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-APR-2025 নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ফিনল্যান্ড বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা সফররত ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল জারনো সিরিয়ালার নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ুশক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে।’ এ সময় তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-APR-2025 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের কাছাকাছি দেশেও কমানোর বড় সুযোগ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমানে ব্যারেলপ্রতি ৬০ ডলারের আশপাশে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের পর বিশ্ববাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১০ ডলার কমে গেছে। বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করে পণ্যটির দাম কমানোর বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা করতে পারলে দেশে উৎপাদন, পরিবহনসহ সব খাতেই ইতিবাচক প্রভাব পড়বে; কমবে মূল্যস্ফীতির হার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-APR-2025 যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২০১ কোটি ৪১ লাখ ৪০ হাজার ৩২০ টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় চাল, ডাল ও ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ২৩২ টাকা। অন্যদিকে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আরেক কার্গো এলএনজি ৬০৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৮৮ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-APR-2025 ৪০ শতাংশ বিদ্যুতের উৎস পরিচ্ছন্ন জ্বালানি কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে ক্রমান্বয়ে বাড়ছে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার বৃদ্ধিতে সারা বিশ্বে সচেতনতা তৈরি হয়েছে। এক্ষেত্রে বড় ধরনের সাফল্য পাওয়া গেছে ২০২৪ সালে। জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা এম্বারের পরিসংখ্যান অনুসারে, ১৯৪০-এর দশকের পর গত বছর প্রথমবার বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশের বেশি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করেছে বিশ্ব। খবর দ্য গার্ডিয়ান। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-APR-2025 Oil plunge deepens on fears global trade war could trigger recession Oil prices slid more than 3.0 per cent on Monday, deepening last week's losses, as escalating trade tensions between the United States and China stoked fears of a recession that would reduce demand for crude. Brent futures declined $2.28, or 3.5 per cent, to $63.30 a barrel at 0049 GMT, while US West Texas Intermediate crude futures lost $2.20, or 3.6 per cent, to $59.79. At the session low, both benchmarks hit their lowest since April 2021. Oil plunged 7.0 per cent on Friday as China ramped up tariffs on US goods, escalating a trade war that has led investors to price in a higher probability of recession. Over the past week, Brent lost 10.9 per cent, while WTI dropped 10.6 per cent, according to Reuters. Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-APR-2025 Shift towards renewable energy both urgent necessity and strategic investment opportunity: BIDA The Bangladesh Investment Summit 2025, set to begin today (7 April), will feature a dedicated session on renewable energy on 9 April, focusing on scaling up renewable energy adoption and securing affordable, sustainable energy sources for long-term economic growth. The four-day summit brings together global investors, business leaders, policymakers, and visionaries for dialogue, discovery and direction. Bangladesh stands at a "critical juncture" in its energy transition, with a growing emphasis on renewable energy to enhance energy security, economic resilience and environmental sustainability. Power & Energy Fuel & Energy The Business Standard View
07-APR-2025 এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম ছয় মাসের সর্বনিম্নে এশিয়ার স্পট মার্কেটে এখনো ছয় মাসের সর্বনিম্ন দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বেচাকেনা হচ্ছে। বাজার বিশ্লেষকরা জানান, এর পেছনে ভূমিকা রাখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ। বিশ্বব্যাপী আর্থিক মন্দার আশঙ্কায় জ্বালানি পণ্যের চাহিদা কমেছে, যার প্রভাব পড়ছে দামে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসের সরবরাহ চুক্তিতে গত সপ্তাহে এলএনজির গড় দাম ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ ডলার, যা গত ১১ অক্টোবরের পর সর্বনিম্ন। আগের সপ্তাহেও একই দামে পণ্যটি বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-APR-2025 Tax reform framed to cut state subsidy burden on LNG A tax-reform package for imported LNG has been prepared to help reduce state subsidy burden being created through multiple taxation and marketing the item at cut rates. To reduce its burden from gas subsidies, officials say, the state-owned Petrobangla has proposed a set of tax reforms on the import of liquefied natural gas (LNG) to be ratified in the upcoming budget for the fiscal year 2025-26. The proposals were placed at a meeting held at the Ministry of Power, Energy and Mineral Resources for further consideration and necessary action. Power & Energy Fuel & Energy The Business Standard View
06-APR-2025 আন্তর্জাতিক বাজারে ৩ বছরের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কিছু দেশের ক্ষেত্রে তা আরো বেশি নির্ধারণ করা হয়েছে। তার জবাবে চীনও আমেরিকান পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে গত তিন বছরের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স। সাপ্তাহিক লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে ৪ ডলার ৫৬ সেন্ট বা ৬ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৫৮ সেন্টে। এদিন মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ ডলার ৯৬ সেন্ট বা ৭ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৬১ ডলার ৯৯ সেন্টে। শুক্রবার লেনদেন চলাকালীন ব্রেন্টের দাম সর্বনিম্ন ব্যারেলে ৬৪ ডলার ৩ সেন্ট ও ডব্লিউটিআই ৬০ ডলার ৪৫ সেন্টে নেমে আসে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন. Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-APR-2025 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানীকৃত বেশির ভাগ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বাণিজ্য যুদ্ধ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ৩ শতাংশের বেশি কমেছে। খবর রয়টার্স। উল্লেখ্য, বাণিজ্য যুদ্ধ তীব্র হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা কমে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-APR-2025 অনলাইনে বিটুমিন ক্রয়ে অনাগ্রহ ঠিকাদারদের! দেশে সরকারি পর্যায়ে বিটুমিন উৎপাদন করে রাষ্ট্রায়ত্ত রিফাইনারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ইআরএল থেকে উৎপাদিত বিটুমিনের মান ভালো হওয়ায় অবকাঠামো খাতে এর চাহিদা বেশি। তবে এ বিটুমিন সরকারি কাজের বাইরে বিক্রির বিভিন্ন অভিযোগ রয়েছে। সেজন্য সরকারি বিটুমিনের সঠিক ব্যবহার নিশ্চিত ও কারসাজি রোধে অনলাইনে আবেদনের মাধ্যমে বিটুমিন বিক্রি শুরু করেছে বিপিসি। তবে এ ব্যবস্থা চালুর পর ঠিকাদারদের বিটুমিন ক্রয়ে আগ্রহ কমে যাওয়ায় গত দুই মাসে বিক্রি কমে গেছে বলে জানিয়েছে বিপিসি। Power & Energy Fuel & Energy Bonik Barta Invalid Link
03-APR-2025 বলিভিয়া দিয়ে ব্রাজিলে প্রাকৃতিক গ্যাস রফতানি শুরু আর্জেন্টিনার প্রাকৃতিক গ্যাস আমদানি-রফতানি বৃদ্ধিতে একটি দীর্ঘমেয়াদি রুট নিশ্চিতে এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চালিয়েছে বলিভিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার প্রথমবারের মতো বলিভিয়া দিয়ে ব্রাজিলে জ্বালানি পণ্যটি রফতানি শুরু করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস কোম্পানি ম্যাট্রিক্স এনার্জিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বলিভিয়ার পাইপলাইন ব্যবহার করে আর্জেন্টিনার ভাকা মুয়ের্তা শেল গ্যাসক্ষেত্র প্রায় পাঁচ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্রাজিলে রফতানি করেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-APR-2025 ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল রফতানি কমেছে ১১.৫ শতাংশ ভেনিজুয়েলা থেকে মার্চে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমেছে আগের মাসের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ। শিপিং ডাটা ও বিভিন্ন নথি থেকে পাওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলবাহী কার্গো সরবরাহে বিলম্ব এবং অনেক ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়া হয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি জ্বালানি পণ্য রফতানি কমে যাওয়ার অন্যতম কারণ। খবর রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ঘোষণা দেয়, ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এ ঘোষণার পর বিদেশী অংশীদারদের জন্য দেয়া কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স বাতিল করেছে ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পিডিভিএসএ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-MAR-2025 রেকর্ড বৃদ্ধি সত্ত্বেও বৈশ্বিক লক্ষ্য থেকে পিছিয়ে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব জ্বালানি খাতে সাম্প্রতিক বছরগুলোয় আগের যেকোনো সময়ের তুলনায় উদ্যোগ ও বিনিয়োগ বাড়ছে। এর ফলাফলে দেখা যাচ্ছে, গত বছর বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ২০২৩ সালের তুলনায় রেকর্ড ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে সঞ্চালন লাইনগুলোয় সক্ষমতা ৫৮৫ গিগাওয়াট বেড়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ)। তবে রেকর্ড সত্ত্বেও এখনো বৈশ্বিক লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে এ প্রবৃদ্ধি। সংস্থাটি বলেছে, ২০২৪ সালে নতুন অবকাঠামো স্থাপন নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ৪ হাজার ৪৪৮ গিগাওয়াটে নিয়ে গেছে। আইআরইএনএ সতর্ক করে জানাচ্ছে, বৈশ্বিক লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিন গুণে নেয়া। এটি পূরণে ১১ দশমিক ২ টেরাওয়াট সক্ষমতা প্রয়োজন, যা বর্তমান বৃদ্ধির হারে যথেষ্ট নয়। দশক শেষে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতার বার্ষিক ১৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-MAR-2025 রেকর্ড বৃদ্ধি সত্ত্বেও বৈশ্বিক লক্ষ্য থেকে পিছিয়ে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব জ্বালানি খাতে সাম্প্রতিক বছরগুলোয় আগের যেকোনো সময়ের তুলনায় উদ্যোগ ও বিনিয়োগ বাড়ছে। এর ফলাফলে দেখা যাচ্ছে, গত বছর বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ২০২৩ সালের তুলনায় রেকর্ড ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে সঞ্চালন লাইনগুলোয় সক্ষমতা ৫৮৫ গিগাওয়াট বেড়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ)। তবে রেকর্ড সত্ত্বেও এখনো বৈশ্বিক লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে এ প্রবৃদ্ধি। সংস্থাটি বলেছে, ২০২৪ সালে নতুন অবকাঠামো স্থাপন নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ৪ হাজার ৪৪৮ গিগাওয়াটে নিয়ে গেছে। আইআরইএনএ সতর্ক করে জানাচ্ছে, বৈশ্বিক লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিন গুণে নেয়া। এটি পূরণে ১১ দশমিক ২ টেরাওয়াট সক্ষমতা প্রয়োজন, যা বর্তমান বৃদ্ধির হারে যথেষ্ট নয়। দশক শেষে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতার বার্ষিক ১৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-MAR-2025 জ্বালানি তেলের চাহিদা দৈনিক সর্বোচ্চ ১৫ লাখ ব্যারেল বাড়ার পূর্বাভাস রাশিয়ার বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চলতি বছর দৈনিক গড়ে ১০-১৫ লাখ ব্যারেল পর্যন্ত বাড়তে পারে। বুধবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাহিদা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছি। প্রতি বছরই জ্বালানি তেল ব্যবহারের হার বাড়ছে। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকায় সামনের দিনগুলোয় জ্বালানি সম্পদের চাহিদাও বাড়বে।’ নোভাকের দেয়া পূর্বাভাস ওপেকের (পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা) সাম্প্রতিক প্রত্যাশার কাছাকাছি। সংগঠনটি চলতি বছর জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ১৪ লাখ ৫০ হাজার ব্যারেল বাড়ার পূর্বাভাস দিয়েছিল। কিছু বিশেষজ্ঞ ও গবেষণা প্রতিষ্ঠান মনে করছে, ২০২৫ সালে বৈশ্বিক বাজারে অতিরিক্ত জ্বালানি তেলের সরবরাহ তৈরি হতে পারে। এর পেছনে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের উত্তোলন বৃদ্ধি ও নিম্নমুখী চাহিদা। তবে নোভাক বলেন, ‘‌বর্তমানে বাজার পরিস্থিতি স্থিতিশীল। এর পরও ওপেক প্লাস তা পর্যবেক্ষণ করবে। কারণ সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা করাটা জরুরি।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-MAR-2025 যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা। গতকাল সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় চাল ও সার কেনাসহ আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬৭৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ১১২ টাকা। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১৪ ডলার ৮ সেন্ট। যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি ৬৯১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ২৮৮ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৪ ডলার ৫৭ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-MAR-2025 এক দশকের গড়কে ছাড়িয়ে গেছে বৈশ্বিক জ্বালানি চাহিদা বৃদ্ধি কভিড-পরবর্তী সময়ে অনেক দেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে, যা শিল্প, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার বাড়িয়েছে। বিশেষ করে উৎপাদন ও নির্মাণ খাতে চীনের সক্রিয়তা এবং উদীয়মান অর্থনীতির প্রবৃদ্ধি এতে ভূমিকা রেখেছে। এর সঙ্গে রয়েছে গরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত বিদ্যুতের চাহিদা। যার নগদ প্রভাব দেখা গেছে ২০২৪ সালের বৈশ্বিক জ্বালানি ব্যবহারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, গত বছর বৈশ্বিক জ্বালানি চাহিদা বেড়েছে ২ দশমিক ২ শতাংশ, যা এক দশকের গড়ের তুলনায় বেশি। খবর আরব নিউজ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-MAR-2025 গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে চায় শেভরন হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের অধীন এলাকাগুলো তিনটি গ্যাস অনুসন্ধান ব্লকে (ব্লক নম্বর ১২, ১৩ ও ১৪) বিভক্ত। ব্লক তিনটিতে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালাচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। এর মধ্যে ১২ নম্বরের কিছু অংশের অনুসন্ধান কার্যক্রম ছেড়ে দিয়েছিল মার্কিন কোম্পানিটি। বর্তমানে আবারো এ ছেড়ে দেয়া অংশ এবং ১১ নম্বর ব্লকের আওতাভুক্ত এলাকায় (সুনামগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে শেভরন। এসব এলাকায় এককভাবে কাজ পেতে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগে প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে সেখানে গ্যাস পেলে অফশোর পিএসসির (মূল ভূখণ্ডের বাইরে সাগরে পাওয়া গ্যাসের উৎপাদন বণ্টন চুক্তি) শর্তে চুক্তি করতে চায় শেভরন। কিন্তু অনশোরে (স্থলভাগে) অফশোর পিএসসির শর্তের চুক্তির বিষয়টি আইনসংগত না হওয়ায় এবং বিগত সরকারের করা জ্বালানি খাতের বিশেষ বিধান বাতিল হয়ে যাওয়ায় এরই মধ্যে শেভরনের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে জ্বালানি বিভাগ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-MAR-2025 ইউরোপে কমতে পারে প্রাকৃতিক গ্যাসের দাম ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম ফেব্রুয়ারির শুরুতে গত দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছিল। তবে এখন তা নিম্নমুখী হতে শুরু করেছে। শীতকাল শেষে সাধাণরত প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদনের চাহিদা কমে যায়। তাই সামনের দিনগুলোয় জ্বালানি পণ্যটির দাম আরো কমে আসতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এনার্জি থিংক ট্যাংক এমবারের দেয়া তথ্যানুসারে, ইউরোপে প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২০২১ সালের পর সর্বোচ্চে পৌঁছেছিল। মার্চের শুরুতেও তা আগের বছরের তুলনায় ঊর্ধ্বমুখী ছিল। তবে মার্চের শেষের দিকে ঘর উষ্ণ রাখার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয় তার চাহিদা কমে যায়। এছাড়া সামনের দিনগুলোয় সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়তে পারে। তাই প্রাকৃতিক গ্যাসের চাহিদা আরো যাবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-MAR-2025 গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা বেড়েছে পর্যাপ্ত সরবরাহ ও অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে এশিয়ার স্পট মার্কেটে এখনো তিন মাসের সর্বনিম্নের কাছাকাছি দামে এলএনজি বেচাকেনা হচ্ছে। তবে গত সপ্তাহে তা আগের তুলনায় কিছুটা বেড়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৪ ডলার ৬০ সেন্ট। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ ডলার ৪০ সেন্টে বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-MAR-2025 জ্বালানি তেল উত্তোলন হ্রাসে ওপেক প্লাসের নতুন সময়সূচি ঘোষণা বেঁধে দেয়া কোটার তুলনায় বেশি জ্বালানি তেল উত্তোলন করলে ওপেক প্লাসের সদস্য দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে পরবর্তী সময়ে উত্তোলন কমাতে হয়। এ উত্তোলন হ্রাসে বৃহস্পতিবার সাতটি সদস্য দেশের জন্য একটি নতুন সময়সূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর পরিমাণ আসন্ন মাসে নির্ধারিত উত্তোলন বৃদ্ধির তুলনায় বেশি হবে। খবর রয়টার্স। ওপেকের ওয়েবসাইটে প্রকাশিত একটি তথ্যানুযায়ী, এ পরিকল্পনায় প্রতি মাসে দৈনিক গড়ে ১ লাখ ৮৯ হাজার ব্যারেল থেকে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল উত্তোলন কমানোর কথা বলা হয়েছে। এ পরিকল্পনা ২০২৬ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-MAR-2025 BD to import four spot LNG cargoes in Apr Bangladesh's state-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has floated one fresh tender and re-issued one to purchase two spot LNG cargoes respectively for April 23-24 and April 14-15 delivery windows. Earlier, it awarded two spot LNG tenders for early April delivery windows. The bid winners will deliver the cargoes at either of the country's two floating storage re-gasification units (FSRUs), located on Moheshkhali island. The RPGCL reissued a tender for April 14-15 delivery as it did not find a suitable offer, said a senior RPGCL official. The RPGCL, a wholly-owned subsidiary of state-run Bangladesh Oil, Gas, and Mineral Corporation, or Petrobangla, looks into LNG trades in Bangladesh. The volume of the spot LNG cargoes will be around 3.36 million MMBtu each. Bangladesh bought four spot LNG cargoes for March delivery windows, which is the highest purchase of LNG from the spot market in a month. Power & Energy Fuel & Energy The Financial Express View
22-MAR-2025 BERC to fix jet fuel price through hearing Bangladesh Energy Regulatory Commission (BERC) has initiated fixing the prices of petroleum products through hearing, like the prices of other energy utilities including natural gas and electricity. The commission is set to hold the first-ever hearing to fix the price of Jet A-1 fuel on Sunday. State-run Bangladesh Petroleum Corporation (BPC) has long been fixing the price of jet fuel, also known as aviation fuel, of its own for both domestic and international flights.With the movement in the price of jet fuel, the prices of air tickets for both domestic and international routes also change, said sources.The BPC already placed a proposal to the BERC to adjust the jet fuel prices in line with the price movements of fuel in international market. It also proposed adjusting the price of furnace oil but the BERC has yet to fix any date for a public hearing for fixing furnace oil price.The BPC has not yet proposed fixing the prices of other petroleum products like diesel, kerosene, octane and petrol. Power & Energy Fuel & Energy The Financial Express View
22-MAR-2025 জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়াতে ছয়টি ট্যাংক নির্মাণ করছে বিপিসি দেশে চাহিদার তুলনায় জ্বালানি তেলের মজুদ সক্ষমতা কম। সাধারণত একটি দেশে অন্তত ৬০ দিনের জ্বালানি তেল মজুদ থাকলে তা সংকটমুক্ত হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে গড়ে মাত্র ৪০ দিনের মজুদ সক্ষমতা রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ কোম্পানিগুলোর জ্বালানি সংরক্ষণের প্রধান স্থাপনায় নতুন ট্যাংক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন এ পরিকল্পনায় চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরে প্রায় ৫২ হাজার টন ধারণ ক্ষমতার ছয়টি ট্যাংক নির্মাণের কাজ শুরু হয়েছে। যার মধ্যে চট্টগ্রামে ৩২ হাজার টনের তিনটি ও চট্টগ্রামের বাইরে ১৭ হাজার টনের তিনটি ট্যাংক নির্মাণের কাজ শুরু হয়েছে। বিপিসি নিজেই এ নির্মাণ ব্যয়ের পুরো অর্থায়ন করবে। কোম্পানিগুলোকে ট্যাংক নির্মাণের কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। নতুন এসব ট্যাংক স্থাপনের মাধ্যমে দেশের জ্বালানি তেল মজুদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সংকটকালে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-MAR-2025 যুক্তরাষ্ট্রে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি প্লান্টে জ্বালানি পণ্যটির রেকর্ড সরবরাহ করা হয়েছে। এসব কারণে মঙ্গলবার ভবিষ্যৎ সরবরাহ চৃক্তিতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহের জন্য প্রাকৃতিক গ্যাসের দাম ৩ দশমিক ৪ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি এমএমবিটিইউর মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৫ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-MAR-2025 রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে ১০% রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি চলতি বছরের প্রথম দুই মাসে ১০ শতাংশ বেড়েছে। এ সময় মোট আমদানি পৌঁছেছে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টনে। বৃহস্পতিবার প্রকাশিত চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার। রেলপথে পণ্য পরিবহনে জট ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এ আমদানি বৃদ্ধির হার লক্ষ করা গেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির কয়লা খনন খরচ বাড়িয়ে তুলছে। বিনিয়োগ হ্রাস, যন্ত্রপাতির আধুনিকীকরণে বিলম্ব ও কর্মী ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধির কারণে এ খরচ বেড়েছে বলে গুওশেং সিকিউরিটিজের বিশ্লেষকরা এক নোটে জানিয়েছেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-MAR-2025 যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩৭৬ কোটি টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় চাল, ডাল ও ভোজ্যতেল ক্রয়সহ আরো কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্যভিত্তিক মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে। এর মধ্যে প্রতি এমএমবিটিইউ ১৪ ডলার ৪৮ সেন্ট হিসাবে এক কার্গো এলএনজি কেনায় ব্যয় হবে ৬৯৪ কোটি ৪৭ লাখ ৬৭২ টাকা। আরেক কার্গো এলএনজি কিনতে ব্যয় হবে ৬৮২ কোটি ৩ হাজার ৮ টাকা। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৪ ডলার ২২ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-MAR-2025 সরবরাহ বেড়ে আরো নিম্নমুখী হবে জ্বালানি তেলের দাম সামনের দিনগুলোয় বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিতে আরো ধীরগতি দেখা দিতে পারে। এছাড়া ওপেক প্লাস আগামী এপ্রিল থেকে পণ্যটির উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত আরো বাড়বে। এমন প্রেক্ষাপটে আগামী বছরের জন্য ব্রেন্ট (অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ) ও ডব্লিউটিআইয়ের (মার্কিন বাজার আদর্শ) গড় মূল্য নিয়ে পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-MAR-2025 এশিয়ায় স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। দাম কমার পেছনে ভূমিকা রেখেছে এ অঞ্চলে নিম্নমুখী চাহিদা। অন্যদিকে আটলান্টিক মহাসাগরীয় পথে ইউরোপের দেশগুলো জ্বালানি পণ্যটির আমদানি বাড়িয়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় এপ্রিলে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৩ ডলার ৪০ সেন্ট। মে মাসে সরবরাহের জন্য এ সময় প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ হয়েছে ১৩ ডলার ২০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-MAR-2025 আগামী মাসে চীনে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি কমতে পারে শীর্ষ ক্রেতা দেশ চীনে এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশকিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ কমে যাবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-MAR-2025 এশিয়ায় সমুদ্রপথে তাপীয় কয়লা আমদানি তিন বছরের সর্বনিম্ন ফেব্রুয়ারিতে এশিয়ার সমুদ্রপথে তাপীয় কয়লা (ইস্পাত ও ধাতু শিল্পে ফার্নেসে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা) আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চীন ও ভারতের চাহিদা কমে যাওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, শিল্পোৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশে চাহিদা বাড়াবে। ফলে এপ্রিল থেকে তাপীয় কয়লা আমদানি পুনরুদ্ধার হতে পারে। খবর রয়টার্স। পণ্য বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যানুসারে, গত মাসে এশিয়ার সমুদ্রপথে তাপীয় কয়লার আমদানি ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টনে নেমেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এছাড়া জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৪২ লাখ টন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-MAR-2025 চাহিদা বাড়লেও অর্থনৈতিক উদ্বেগে দাম কমছে জ্বালানি তেলের পূর্বাভাসের তুলনায় মজুদ বেশি কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে গত বুধবার জ্বালানি তেলের দাম বেড়ে যায়। একদিনের ব্যবধানে দাম আবার কমেও আসে। স্বল্প মেয়াদে চাহিদা শক্তিশালী থাকলেও বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বিগ্নের ফলাফল হিসেবে একে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে জ্বালানি ব্যবহারের প্রবণতা ও সম্ভাব্য দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে ভারসাম্য পুনর্মূল্যায়ন করায় জ্বালানি তেলের দামে এ পতন। খবর রয়টার্স। ফিউচার মার্কেটে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আদর্শ ব্রেন্টের দাম ৫ সেন্ট কমে প্রতি ব্যারেল ৭০ ডলার ৯০ সেন্ট হয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১০ সেন্ট কমে প্রতি ব্যারেল ৬৭ ডলার ৫৮ সেন্টে নেমেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-MAR-2025 Finding a solution to industrial gas tariff disputes The recent move of the Bangladesh Energy Regulatory Commission (BERC) to raise gas tariffs for industrial and captive power users in line with the LNG import price for new connections and consumption in addition to authorized volume has drawn a strong reaction from the business community. And that is not unusual because of the fact that the previous autocratic regime in January 2023 had raised gas tariffs by 150 per cent with the assurance that gas supply to the industries would remain uninterrupted. In reality, the promise was never materialized. Small wonder that the industries suffered enormously for want of uninterrupted energy (gas fuel) supply affecting production in all industrial sectors dependent on gas. Then came the July-August's political change through a popular uprising. Against this backdrop, the industries naturally kept their fingers crossed that with the political changeover, their longstanding issues would be finally addressed to the satisfaction of all stakeholders concerned. Power & Energy Fuel & Energy The Financial Express View
11-MAR-2025 Oil prices edge lower as concerns over tariff impact grow Oil prices fell for a second day in early trade on Tuesday on worries that US tariffs on Canada, Mexico and China would slow economies around the world and hurt energy demand while OPEC+ ramps up its supply. Brent futures fell 29 cents, or 0.42 per cent, to $68.99 a barrel at 0016 GMT, while US West Texas Intermediate crude futures lost 36 cents, or 0.55 per cent, to $65.67 a barrel, as per a Reuters report. US President Donald Trump's protectionist policies have roiled markets across the world, with Trump imposing and then delaying tariffs on his country's biggest oil suppliers, Canada and Mexico, while also raising duties on Chinese goods. China and Canada have responded with tariffs of their own. Power & Energy Fuel & Energy The Financial Express View
11-MAR-2025 US oil major plans expanding hold on BD gas blocks US oil-major Chevron bids for developing Bangladesh's onshore hydrocarbons block-11 and attain exploration rights over an extended area of block-12 to discover fresh gas to help the country mitigate energy crisis. The oil-gas blocks are situated in gas-rich Surma Basin of the country's northeastern region that contributes much of the fossil fuel in the national gas grid. Chevron Bangladesh has submitted an unsolicited proposal recently to state-run Petro Bangla to develop these two potential onshore areas, a senior Petro Bangla official told The Financial Express Monday. Power & Energy Fuel & Energy The Financial Express View
10-MAR-2025 Top business leaders urge BERC to reject proposal on raising gas price Some top 10 business leaders on Monday jointly appealed to the Bangladesh Energy Regulatory Commission (BERC) to turn town the proposal of Petrobangla and six other gas distribution companies to raise the gas price for additional load and new connections. The business leaders include Bangladesh Textile Mills Association (BTMA) Shawkat Aziz Russel, former FBCCI president Mir Nasir Hossain, BGMEA administrator Anwar Hossain, BCI president Anwar-ul-Alam Chowdhury Parvez, MCCI President Kamran T Rahman, DCCI president Taskin Ahmed, BKMEA President Mohammad Hatem, LFMEAB President Syed Nasim Manjur, BCMEA President Mainul Islam Shawpan, BPGMEA President Shamim Ahmed, managing director of City Group Md Hasan and chairman of Uttara Motors Corporation Md Matiur Rahman, UNB reports. Power & Energy Fuel & Energy The Financial Express View
10-MAR-2025 Trade bodies jointly urge govt to eschew hiking fuel prices Major trade bodies in Bangladesh's manufacturing industries demand of the government to eschew making any hike in gas prices rather to ditch the proposal of the regulator, in fear of fresh business setbacks. Terming such proposal made by Bangladesh Energy Regulatory Commission (BERC) 'against development and stability of the country', leaders of the chambers and corporates have said the businesses are alarmed due to such proposal of fixing gas tariffs based on LNG-import rate for new connections and increase in the load on existing ones. Power & Energy Fuel & Energy The Financial Express View
10-MAR-2025 এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে স্থিতিশীল ছিল এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে স্থিতিশীলতা বজায় রেখেছে। এ সময় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামে নিম্নমুখিতার কারণে বাজারে মন্দাভাব থাকলেও কিছু নতুন চাহিদা মূল্যহ্রাসকে সীমিত করেছে। আগের সপ্তাহে জ্বালানি পণ্যটির দাম ১০ সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় এপ্রিলে সরবরাহের জন্য গত সপ্তাহে এলএনজির গড় মূল্য ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ ডলার ৫০ সেন্ট। কেপলার বিশ্লেষক গো কাটায়ামা বলেন, ‘‌এশিয়ায় এলএনজির মূল্য ইউরোপের ডাচ টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি (টিটিএফ) বেঞ্চমার্কের পতনের পূর্বাভাস ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল সরবরাহের কারণে নিম্নমুখী রয়েছে।’ তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহে ইউরোপের টিটিএফের নিম্নমুখিতা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল সরবরাহের কারণে এলএনজি মূল্যে আরো পতন দেখা দিতে পারে। এছাড়া উত্তর-পূর্ব এশিয়ায় উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাই চলতি মাসে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমতে পারে।’ তবে রিস্ট্যাড এনার্জির একটি নোটে উল্লেখ করা হয়েছে, কোরিয়া ও জাপানে সম্প্রতি এলএনজির চাহিদা কিছুটা বেড়েছে। কারণ শীতকালে তাদের মজুদ থেকে ব্যবহার বেশি ছিল। বর্তমানে মজুদ পূরণ করতে চাইছে দেশগুলো। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-MAR-2025 Tenders issued to buy 2 more spot LNG cargoes this month Bangladesh's state-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) intends to buy two more spot liquefied natural gas (LNG) cargoes during the second half of the current month before the ensuing Eid-ul-Fitr to meet the mounting demand during Ramadan. The RPGCL has already floated tenders to purchase the LNG cargoes for March 25-26 and March 30-31 delivery windows, said a senior RPGCL official. If these two tenders become successful, Bangladesh will be able to bag five spot LNG cargoes for March deliveries, which would be the highest LNG purchase from spot market in a single month. The country's energy demand is expected to go up during Ramadan and the following months to meet the growing demand for irrigation and summer. Power & Energy Fuel & Energy The Financial Express View
09-MAR-2025 ব্রিটেনের অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে তরঙ্গ ও বায়ুশক্তি ব্রিটেনের অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে তরঙ্গ ও বায়ুশক্তি সম্পর্কিত তথ্য। জাতিসংঘ অনুমোদিত পরিবর্তিত নিয়ম অনুযায়ী, এখন থেকে দেশটির অর্থনীতির আকার পরিমাপের সময় তরঙ্গ ও বায়ুশক্তিকে যোগ করা হবে। ২০৩০ সালে কার্যকর হতে যাওয়া এ নীতির ফলে ব্রিটেনের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংশ্লিষ্ট খাত থেকে আয় ও ব্যয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত হবে। বায়ু ও তরঙ্গের অর্থনৈতিক মূল্য একটি দেশের টারবাইন থেকে উৎপাদিত সব শক্তির দাম থেকে অনুমান করা যেতে পারে। এ পদক্ষেপে ব্রিটেনের অর্থনীতির আকার ২-৩ শতাংশ বাড়বে আর প্রতিরক্ষা খাতে যোগ হবে ২০০ কোটি ইউরো। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-MAR-2025 এশিয়ার দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমেছে এশিয়ার দেশগুলোয় চলতি বছরের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে মূল ভূমিকা পালন করেছে শীর্ষ আমদানিকারক দেশ চীনের ক্রয় হ্রাস। পাশাপাশি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার কারণে পণ্যটির সরবরাহে ব্যাঘাত ঘটেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক আমদানিতে। সম্প্রতি প্রকাশিত এলএসইজি অয়েল রিসার্চের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এলএসইজির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে এশিয়ার দেশগুলো দৈনিক গড়ে ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এটি গত বছরের একই সময়ের ২ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ব্যারেলের তুলনায় ৭ লাখ ৮০ হাজার ব্যারেল কম। চলতি বছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় এশিয়ার দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমেছে প্রায় ৩ শতাংশ। এ সময় চীনের আমদানি পরিমাণ ছিল দৈনিক গড়ে ১ কোটি ৪ লাখ ২০ হাজার ব্যারেল। এটি গত বছরের একই সময়ের ১ কোটি ১২ লাখ ৬০ হাজার ব্যারেলের তুলনায় ৮ লাখ ৪০ হাজার ব্যারেল কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-MAR-2025 এলএনজি সরবরাহে দরপত্র ডেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না পেট্রোবাংলা চলমান রমজান ও গ্রীষ্মে গ্যাসের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বাড়িয়েছে পেট্রোবাংলা। তবে সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য দরপত্র ডেকেও তেমন সাড়া মেলেনি। এমনকি একাধিকবার দরপত্র আহ্বান করেও যোগ্য কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন করতে পারেনি সংস্থাটি। দেশে গ্যাসের চাহিদা মেটাতে ২০২৫ সালে মোট ৯০ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা পেট্রোবাংলার। এর মধ্যে দীর্ঘমেয়াদি দুটি দেশ কাতার ও ওমান থেকে ৫৬ কার্গো এবং স্পট মার্কেট থেকে ৩৪ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা। এর বাইরে শুধু রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত আরো চার কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ। এর জন্য ২ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু এ পরিমাণ অর্থ পেট্রোবাংলার কাছে নেই। তাই টাকা চেয়ে এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে পেট্রোবাংলা। তাতে উল্লেখ করা হয়েছে, ৬ মার্চের (আজ) মধ্যে অর্থ না পেলে অতিরিক্ত চার কার্গো এলএনজি আমদানি সম্ভব নয়। পেট্রোবাংলাকে অবশ্য গতকাল ১ হাজার কোটি টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে সেটি বকেয়া পরিশোধ, নাকি নতুন এলএনজি আমদানির জন্য দেয়া হয়েছে তা জানা যায়নি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-MAR-2025 দুই মাসের মধ্যে বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করবে সরকার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী দুই মাসের মধ্যে জ্বালানি সরবরাহকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর বকেয়া পাওনা পরিশোধ করবে সরকার। এবিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যেই বিদেশি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করব আমরা। এজন্য আমাকে দরকারি সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ বুধবার বার্তাসংস্থা ইউএনবিকে তিনি বলেন, "বিদেশি কোম্পানিগুলোর বকেয়া পাওনা পরিশোধের ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য একটা ব্রেক থ্রু হবে বলে আমরা আশা করছি।" Power & Energy Fuel & Energy The Business Standard View
03-MAR-2025 আরব আমিরাতে কমল জ্বালানির মূল্য বিশ্বব্যাপী কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি মাসে পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি পণ্যের দাম কমে এসেছে। দেশটির জ্বালানির মূল্য নির্ধারণ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম। এর আগে জানুয়ারিতে পেট্রলের দাম স্থিতিশীল থাকলেও ফেব্রুয়ারিতে তা প্রায় ৫ শতাংশ বেড়েছিল। চলতি মাসের জন্য আরব আমিরাতে প্রতি লিটার সুপার ৯৮-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৭৩ দিরহাম। এটি ফেব্রুয়ারির তুলনায় প্রায় দশমিক ৪ শতাংশ কম। স্পেশাল ৯৫-এর দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় দশমিক ৮ শতাংশ কম। এছাড়া প্রতি লিটার ডিজেলের দাম ধরা হয়েছে ২ দশমিক ৭৭ দিরহাম। এটি ফেব্রুয়ারির ২ দশমিক ৮২ দিরহামের তুলনায় প্রায় ১ দশমিক ৮ শতাংশ কম। ই-প্লাস ৯১ লিটারপ্রতি ২ দশমিক ৫৪ দিরহামে বিক্রি হচ্ছে, যা আগের মাসের ২ দশমিক ৫৫ দিরহামের তুলনায় প্রায় দশমিক ৪ শতাংশ কম। সংযুক্ত আরব আমিরাতে ২০১৫ সালের আগ পর্যন্ত নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে ছিল জ্বালানির দাম। এরপর নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে এনে বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে। দেশটিতে জ্বালানি পণ্যের দাম বৈশ্বিক জ্বালানি তেলের বাজারের ওঠানামার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গত বছর থেকে দাম উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হচ্ছে। এর পেছনে ভূমিকা রাখছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি নিয়ে উদ্বেগ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-MAR-2025 এশিয়ায় জ্বালানি তেল বিক্রিতে মূল্যছাড় দিতে পারে সৌদি আরব বিশ্বব্যাপী কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তার জের ধরে এশিয়ার দেশগুলোয় পণ্যটি বিক্রিতে মূল্যছাড় দিতে পারে সৌদি আরব। শুক্রবার কিছু ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। রয়টার্স পরিচালিত এক জরিপে এশিয়ার পরিশোধনকারী কোম্পানির চার সূত্র জানায়, এপ্রিলে সৌদি আরবের প্রধান গ্রেড আরব লাইট জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) মার্চের তুলনায় ব্যারেলপ্রতি ২০ সেন্ট থেকে ৬৫ সেন্ট পর্যন্ত কমতে পারে। এতে এ সময় আরব লাইটের দাম ওমান ও দুবাইয়ের দামের গড়ের তুলনায় ব্যারেলপ্রতি ৩ ডলার ২৫ সেন্ট থেকে ৩ ডলার ৭০ সেন্ট মূল্য সংযোজন করে বেচাকেনা হতে পারে, যা মার্চের ৩ ডলার ৯০ সেন্টের তুলনায় কম। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়। ফলে এশিয়ার ক্রেতারা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চল থেকে সংগ্রহ বাড়াতে থাকে। তাই ফেব্রুয়ারি ও মার্চের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সৌদি আরব। জরিপে আরো বলা হয়েছে, আরব এক্সট্রা লাইট ও আরব মিডিয়াম গ্রেডের মার্চের ওএসপি অন্তত ৬৫ সেন্ট কমতে পারে। এছাড়া আরব হেভি গ্রেডের দাম কমতে পারে ১০-৬৫ সেন্ট পর্যন্ত। সৌদি আরবে জ্বালানি পণ্যের দাম সাধারণত প্রথম ও তৃতীয় মাসের দুবাই মূল্যের পার্থক্যের (ব্যাকওয়ার্ডেশন) পরিবর্তন অনুসরণ করে। ফেব্রুয়ারিতে দুবাই ব্যাকওয়ার্ডেশন আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমেছে। ব্যাকওয়ার্ডেশন হলো এমন একটি বাজার পরিস্থিতি যখন তাৎক্ষণিকভাবে সরবরাহ করা জ্বালানি তেলের দাম ভবিষ্যৎ সরবরাহ মূল্যের তুলনায় বেশি হয়। এমন পরিস্থিতি সাধারণত সরবরাহ সংকট বা বাড়তি চাহিদার ইঙ্গিত দেয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-MAR-2025 চীনে কয়লা উত্তোলন ও আমদানি সীমিত করার প্রস্তাব চীনে কয়লার অতিরিক্ত সরবরাহের কারণে বাজারব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়েছে। বাজারব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশটির দুটি কয়লা শিল্প সংস্থা তাদের সদস্যদের উত্তোলন কমানো ও আমদানি সীমিত করার আহ্বান জানিয়েছে। শুক্রবার চায়না কোল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও চায়না কোল ট্রান্সপোটেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। শিল্প সংস্থাগুলোর বিবৃতি অনুযায়ী, প্রত্যাশার তুলনায় কয়লার নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহের কারণে জ্বালানি পণ্যটির দাম হ্রাস পাচ্ছে। ফলে কমছে খনি থেকে কয়লা উত্তোলনকারী কোম্পানিগুলোর মুনাফা। এসব পরিস্থিতি বিবেচনা করে উত্তোলন ও আমদানি কমানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ চীন। দেশটি এর আগে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২০২১ ও ২০২২ সালে বিদ্যুৎ সংকটের পর কয়লা উত্তোলন বাড়ানোর ওপর জোর দেয়। ফলে ২০২১-২০২৪ সালের মধ্যে পণ্যটির রেকর্ড উত্তোলন ও কয়লা প্লান্ট অনুমোদনের সংখ্যা বাড়ে। দুটি শিল্প সংস্থা কয়লা কোম্পানিগুলোকে উত্তোলন সামঞ্জস্য করতে এবং কম ক্যালরিযুক্ত ও নিম্নমানের কয়লার আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2025 চীনে কয়লা উত্তোলন ও আমদানি সীমিত করার প্রস্তাব চীনে কয়লার অতিরিক্ত সরবরাহের কারণে বাজারব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়েছে। বাজারব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশটির দুটি কয়লা শিল্প সংস্থা তাদের সদস্যদের উত্তোলন কমানো ও আমদানি সীমিত করার আহ্বান জানিয়েছে। চায়না কোল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও চায়না কোল ট্রান্সপোটেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। শিল্প সংস্থাগুলোর বিবৃতি অনুযায়ী, প্রত্যাশার তুলনায় কয়লার নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহের কারণে জ্বালানি পণ্যটির দাম হ্রাস পাচ্ছে। ফলে কমছে খনি থেকে কয়লা উত্তোলনকারী কোম্পানিগুলোর মুনাফা। এসব পরিস্থিতি বিবেচনা করে উত্তোলন ও আমদানি কমানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ চীন। দেশটি এর আগে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২০২১ ও ২০২২ সালে বিদ্যুৎ সংকটের পর কয়লা উত্তোলন বাড়ানোর ওপর জোর দেয়। ফলে ২০২১-২০২৪ সালের মধ্যে পণ্যটির রেকর্ড উত্তোলন ও কয়লা প্লান্ট অনুমোদনের সংখ্যা বাড়ে। দুটি শিল্প সংস্থা কয়লা কোম্পানিগুলোকে উত্তোলন সামঞ্জস্য করতে এবং কম ক্যালরিযুক্ত ও নিম্নমানের কয়লার আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2025 জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে দ্বিধায় ওপেক প্লাস ওপেক প্লাস এপ্রিল থেকে প্রতি মাসে দৈনিক গড়ে ১ লাখ ৩৮ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করেছিল। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধায় ভুগছেন সংগঠনটির সদস্য দেশগুলো। বাড়ানো নাকি স্থগিত করা হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওপেক প্লাস সংশ্লিষ্ট আট সূত্র এ তথ্য জানিয়েছে। ভেনিজুয়েলা, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা জানান, নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলোর কারণে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি বোঝার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধায় পড়েছেন ওপেক প্লাসভুক্ত দেশগুলো। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সূত্র জানায়, সংস্থাটি সাধারণত এক মাস আগে তার সরবরাহ নীতি ঘোষণা করে। তবে এ পর্যন্ত কোনো সম্মতিতে পৌঁছানো সম্ভব হয়নি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2025 মার্চে ডিজেল কেরোসিন পেট্রল অকটেনের দাম অপরিবর্তিত চলতি মার্চে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে গত মাসে নির্ধারিত চার জ্বালানি তেলের দাম আগের মতোই থাকছে। গত মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৫ টাকা, পেট্রলের দাম লিটারপ্রতি ১২২ টাকা এবং অকটেনের দাম লিটারপ্রতি ১২৬ টাকা ছিল। চলতি মাসের জন্য এ দাম বহাল রয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুসারে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা রাখা হয়েছে। পেট্রলের দাম লিটারপ্রতি ১২২ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা রাখা হয়েছে। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতার গ্রহণের পর জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি বহাল রাখে। সেই থেকে প্রতি মাসে চার ধরনের জ্বালানি পণ্যের দাম নির্ধারণ অব্যাহত রয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-MAR-2025 স্পট মার্কেটে এলএনজির দাম ১০ সপ্তাহের সর্বনিম্নে এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরো কমেছে। গত ১০ মাসের সর্বনিম্নে নেমেছে জ্বালানি পণ্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানান, ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ায় এশিয়ার বাজারে তার প্রভাব পড়েছে। এছাড়া পর্যাপ্ত মজুদের কারণে নিম্নমুখী চাহিদাও জ্বালানি পণ্যটির দাম কমার অন্যতম কারণ। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় এপ্রিলে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য চলতি সপ্তাহে ছিল ১৩ ডলার ৫০ সেন্ট, যা গত ২০ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ ডলারে বেচাকেনা হয়েছে। ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনারসের চেয়ারম্যান টবি কপসন বলেন, ‘এশিয়ার বাজারে এলএনজির পর্যাপ্ত সরবরাহ আছে। সামনের মাসের জন্য কিছু দরপত্র আহ্বান করা হয়েছে। বাজারে কোনো সংকট নেই।’ তিনি জানান, রাশিয়ার সরবরাহ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ও স্পট চাহিদার অভাবে অস্থিরতা দেখা দিয়েছে। মৌসুমি আবহাওয়ার কারণে মজুদ কমে না যাওয়া পর্যন্ত দাম আরো কমতে পারে। ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজম্যান বলেন, ‘চীন ও কোরিয়ার মতো আমদানিকারক দেশগুলোয় বর্তমানে এলএনজির পর্যাপ্ত মজুদ আছে। তবে মার্চের শুরুতে চীনে তাপমাত্রা কমতে পারে। তখন আমদানি কিছুটা বাড়াতে পারে দেশটি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-MAR-2025 Energy division seeks Tk 22.25b for dev projects The energy division has requested the government to earmark Tk 22.25 billion in the next fiscal year for drilling wells to enhance gas and oil production, conducting seismic surveys, and exploring mineral resources, officials have said. Energy and Mineral Resources Division Secretary Mohammad Saiful Islam in a recent letter to Finance Secretary Dr Md Khairuzzaman Mozumder made the plea. Finance Division officials say they are now scrutinizing the proposal based on the necessity of the projects. A senior official of the division told The Financial Express, "The government is now facing a severe shortage of development funds. Allocating additional funds in the next fiscal year will be very tough." Power & Energy Fuel & Energy The Financial Express View
01-MAR-2025 Fuel prices to remain unchanged for March The prices of fuel in Bangladesh will remain unchanged for March 2025, as per the latest directive from the Energy and Mineral Resources Division. Despite fluctuations in the global market, the government has decided to maintain the existing pricing structure to ensure a stable and affordable supply of fuel for consumers, UNB reports. Under the current pricing framework, the retail prices per litre will continue as follows: Diesel: Tk 105.00 Kerosene: Tk 105.00 Octane: Tk 126.00 Petrol: Tk 122.00 The pricing system, based on an automated formula that aligns domestic fuel rates with global trends, aims to provide a fair and sustainable price adjustment mechanism. But for this month, authorities have chosen to keep the prices unchanged to avoid economic disruptions. Power & Energy Fuel & Energy The Financial Express View
27-FEB-2025 গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তীব্র হট্টগোল শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে গ্যাসের দাম বাড়ানোর শুনানির এক পর্যায়ে তীব্র হট্টগোল শুরু করে শুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণির মানুষ। এতে শুনানি নিয়ে তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর দুপুরের মধ্যাহ্ন বিরতির আগে শুনানি বন্ধের দাবি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। শুনানি চলাকালে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন এতে অংশ নেয়া প্রতিনিধিরা। এর আগে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনসহ (পেট্রোবাংলা) দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে তারা বলেন, দাবি না মানলে এ আবেদন আন্দোলনে রূপ নিতে পারে। এর আগে সকালে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ওপর শুরু হয় বিইআরসির শুনানি। আবেদনে শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়। তবে এর তীব্র বিরোধিতা করে তারা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-FEB-2025 নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমাচ্ছে বিপি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে এনে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে এনার্জি জায়ান্ট বিপি। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে এনে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে এনার্জি জায়ান্ট বিপি। বিনিয়োগকারীদের চাপের মুখে নতুন এ কৌশল নিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। বিপির প্রতিদ্বন্দ্বী শেল ও ইকুইনর এরই মধ্যে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ কমানোর উদ্যোগ নিয়েছে। তবে কিছু শেয়ারহোল্ডার ও পরিবেশবাদী সংগঠন জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-FEB-2025 ৩০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে মেঘনা পেট্রোলিয়াম জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৩০১ কোটি ৫ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮৯ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় বেড়েছে ২২ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটির চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তথ্যানুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ১৩৩ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৮ কোটি ৮৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সায়। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬৩ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৮ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৬ পয়সা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-FEB-2025 Dummy bids, manipulated records: How a firm tried to rig Titas' Tk2,214cr smart meter contract The company submitted multiple bids through dummy bidders to block competitors, claimed false experiences to get them shortlisted, and changed addresses and manipulated tax certificates to obscure its affiliations with the dummy companies in the tender process for the project to install 6.5 lakh smart meters across Dhaka.The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. All its illegal manoeuvers almost paid off when, in October, the evaluation committee awarded DTCL the highest score among the four shortlisted bidders, prompting the Titas authorities to move towards signing a contract with the company. However, an investigation was later launched after a competing bidder challenged the evaluation process, exposing DTCL's manipulations. The investigation report from December 2024, obtained by TBS, found the evaluation process in the Asian Development Bank (ADB)-funded project questionable, as DTCL and its affiliated bidder allegedly used irregular practices to secure the contract. Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-FEB-2025 আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ। গতকাল গুয়াহাটিতে ‘অ্যাডভান্টেজ আসাম’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পগোষ্ঠীটির প্রধান গৌতম আদানি এ প্রতিশ্রুতি দেন। খবর দ্য হিন্দু। আসাম ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে আদানি গ্রুপের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ বিনিয়োগ। এর সঙ্গে গৌতম আদানি জানান, ঘোষিত বিনিয়োগের আওতায় অন্তর্ভুক্ত থাকবে বিমানবন্দর উন্নয়ন, অ্যারোসিটি, গ্যাস বিতরণ নেটওয়ার্ক, বিদ্যুৎ সঞ্চালন, সিমেন্ট ও সড়ক নির্মাণসহ বিভিন্ন খাত। বিনিয়োগ সম্মেলনে গৌতম আদানি বলেন, ‘আমরা সবাই বিপুল উন্নয়নের আশায় রয়েছি। এ উন্নয়নের অংশ হতে চাই আমরাও। তাই আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাচ্ছি, আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-FEB-2025 ইরানি সংযোগের অভিযোগে বাংলাদেশের এলপিজি সরবরাহকারী অক্টেন এনার্জির ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এবং পররাষ্ট্র দপ্তর ইরানের পেট্রোলিয়াম-সম্পর্কিত পণ্য পরিবহন ও বাণিজ্যে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ৩০টিরও বেশি সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অক্টেন এনার্জি গ্রুপ এফজেডসিও, যারা বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করে। এতে দেশের জ্বালানি আমদানি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছরের ৩ অক্টোবর, অক্টেন এনার্জির ৪০ হাজার ৩৯ দশমিক ১৩ টন এলপিজি পানামা-ফ্ল্যাগযুক্ত জাহাজ 'জিএজেড জিএমএস'-এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন (এলওএবি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি সংস্থার কাছে অভিযোগ করে যে, সরবরাহকৃত এই এলপিজি ইরান থেকে এসেছে, যা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ। সংগঠনটি জাহাজটিকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। Power & Energy Fuel & Energy The Business Standard View
26-FEB-2025 এশিয়ার এলএনজি আমদানি দুই বছরের সর্বনিম্নে নামার পূর্বাভাস এশিয়ার স্পট মার্কেটে সম্প্রতি এলএনজির দাম গত বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, বাড়তি দামের কারণে জ্বালানি পণ্যটি আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া উত্তর এশিয়ার বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। এসব কারণে এশিয়ায় চলতি মাসে মোট এলএনজি আমদানি কমে গত দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া ডাটা বিশ্লেষণ করে গত সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে। কমোডিটি অ্যানালিস্ট কেপলারের সংকলিত ডাটা অনুযায়ী, এ দেশগুলো ফেব্রুয়ারিতে দুই কোটি সাত লাখ টন এলএনজি আমদানির করতে পারে, যা ২০২৩ সালের এপ্রিলের পর থেকে সবচেয়ে কম। এছাড়া চলতি মাসে এশিয়ার এলএনজি আমদানির পরিমাণ জানুয়ারির ২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টন ও গত বছরের ফেব্রুয়ারির ২ কোটি ২৬ লাখ ৭০ হাজার টনের তুলনায় কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-FEB-2025 No logic behind hiking gas tariff The demand made by the Consumer Association of Bangladesh (CAB) for suspension of the scheduled public hearing on the proposed gas tariff rise on Wednesday is sure to enjoy popular support. Essentially, the rights group is against any further hike in gas tariff. However, its argument that the move to increase tariff for new industries, extended units of existing ones and new captive power plants is not in conformity with the spirit of the July-August uprising may not hold much water. Economic reality hardly respects considerations other than sound reasoning based on available constituents in a given situation. Of course, a search for cheaper alternative to the proposed measure can be a viable option. One of the CAB's demands stands out for its logical argument. It has suggested slashing of tariffs and subsidy by arresting illegal and illogical spending. Power & Energy Fuel & Energy The Financial Express View
25-FEB-2025 মার্কিন এলএনজি আমদানিতে ভারতের রেকর্ড যুক্তরাষ্ট্র থেকে ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই বছরের প্রথম ১১ মাসে আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭১ শতাংশের বেশি বেড়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ২৫২ দশমিক ২৮ ট্রিলিয়ন ঘনফুট বা ৭১৪ কোটি ঘনমিটার এলএনজি আমদানি করেছে দক্ষিণ এশিয়ার দেশটি, যা ২০২৩ সালের তুলনায় ৫৩ দশমিক ৫ শতাংশ বেশি। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারত ৫৫৬ কোটি ঘনমিটার এলএনজি আমদানি করে, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ভারত কী পরিমাণ এলএনজি আমদানি করেছে, তা এখনো প্রকাশ হয়নি। তবে এটি যুক্ত হলে আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওয়ার্ল্ড এলএনজি রিপোর্টের তথ্যানুযায়ী, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারীতে পরিণত হয় যুক্তরাষ্ট্র। প্রথম স্থানে রয়েছে উপসাগরীয় অঞ্চলের আরেক দেশ কাতার। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের অ্যাসোসিয়েট এডিটোরিয়াল ডিরেক্টর কেনেথ ফু বলেন, ‘বর্তমানে বৈশ্বিক এলএনজি বাজারের অন্যতম প্রধান রফতানিকারক যুক্তরাষ্ট্র। তরলীকরণ সক্ষমতার দ্রুত উন্নতির কারণে কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে দেশটি।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-FEB-2025 Draft lacks financing roadmap, incentive to ordinary citizens The draft renewable energy policy 2025 lacks decarbonization and financing roadmaps to boost the country's renewable energy (RE) sector. It also lacks green taxonomy and support to ordinary citizens or individuals to go green. Energy experts and environmentalists made the observations at a press conference in a city hotel on Sunday, organized by the Coastal Livelihood and Environmental Action Network (CLEAN). The draft policy would not ensure the country's energy security, and instead would increase dependency on fossil fuels and allow businesses to earn higher profits, ultimately adding financial pressure on public life, they said. Power & Energy Fuel & Energy The Financial Express View
24-FEB-2025 Gas tariff hike to raise import dependence, cut jobs If the government implements the proposed increase in natural gas tariffs, it could halt local production, increase import dependency, and lead to significant job losses, warned sector insiders on Sunday at a policy discussion. The seminar, titled "Policy Consideration in Energy Affordability and Impact on Industrial Competitiveness" and jointly organized by the Economic Reporters' Forum (ERF) and Policy Exchange Bangladesh (PEB), was held at a hotel in the capital. ERF President Doulot Akter Mala presided over the seminar, which featured a keynote address by Dr Masrur Reaz, chairman and chief executive officer of PEB. Bangladesh Energy Regulatory Commission (BERC) Chairman Jalal Ahmed was the chief guest. Power & Energy Fuel & Energy The Financial Express View
24-FEB-2025 ইউরোপে সমুদ্রপথে এলএনজি আমদানি চার বছরের মধ্যে সর্বনিম্নে ইউরোপে সমুদ্রপথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি গত বছর উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২১ সালের পর এটি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) জানিয়েছে, গত বছর ইউরোপে এলএনজি আমদানি ১৯ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে যুক্তরাজ্যে। দেশটিতে আমদানি আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ কমেছে। সংস্থাটি আরো জানিয়েছে, ইউরোপে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও এলএনজি টার্মিনালে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি সংকট মোকাবেলায় ইউরোপ এলএনজি অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এ অবকাঠামোর অনেকাংশ অব্যবহৃত থাকার ঝুঁকি তৈরি হয়েছে। আইইইএফএর প্রধান বিশ্লেষক আনা মারিয়া জাল্লার-মাকারেভিচ বলেন, ‘‌একদিকে গ্যাসের চাহিদা কমছে, অন্যদিকে নতুন বিনিয়োগ বাড়ছে। ভবিষ্যতে এগুলোর অনেক কিছুই অব্যবহৃত থাকতে পারে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-FEB-2025 প্রস্তাবিত নবায়নযোগ্য জ্বালানি নীতি জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থ রক্ষা করবে প্রস্তাবিত নবায়নযোগ্য জ্বালানি নীতির সংকীর্ণ লক্ষ্যমাত্রার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে না। এর বদলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি পাবে এবং এ খাতের উদ্যোক্তারা আরো বেশি মুনাফাভোগী হবে। এতে জনগণের ওপর নতুন করে আর্থিক চাপ বাড়বে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। তিনি বলেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়নে সবসময় সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। এর ফলে এ খাতের সফলতা অধরা থেকে যাচ্ছে এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর আরো নির্ভরশীল হয়ে পড়ছি। তিনি বলেন, সরকার একটি নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়নে চার বছরের অধিক সময় নিয়েছে, তবে বর্তমানে কোনো জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা নেই। ফলে পরবর্তীতে এ নীতিমালা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি করতে পারে। এছাড়া খসড়া নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামতের জন্য মাত্র ২১ দিন দেয়া হয়েছে যা একেবারে যথেষ্ট নয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
23-FEB-2025 Fresh project on stalled refinery moves, at a cost A Tk 364.1-billion fresh project now moves for establishing a stalled second petroleum-refining unit at the Eastern Refinery Limited (ERL), ditching detractors' subtle bids for handover of the fuel business to vested quarters, sources said. The Energy and Mineral Resources Division (EMRD) has submitted Preliminary Development Project Proposal (PDPP) to the Planning Commission for setting up the new ERL unit with an annual refining capacity of 3.0 million tonnes. As planned afresh -- now with a cost escalation for the delays -- Bangladesh Petroleum Corporation (BPC) will provide Tk 109.09 billion for the project, while the remaining Tk 255.01 billion is expected to be secured from foreign loans. To this end, the EMRD has sent a copy of the PDPP to the Economic Relations Division (ERD) to explore financing options. Power & Energy Fuel & Energy The Financial Express View
23-FEB-2025 পাঁচ দশক পরও তৈরি হয়নি ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট, বাস্তবায়ন ব্যয় বেড়ে প্রায় ৩ গুণ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট চালু হলে ব্যয়বহুল পরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা যেমন কমত, তেমনি প্রতিবছর লক্ষ লক্ষ ডলার সাশ্রয় হতে পারত। কিন্তু দেশের প্রথম ও একমাত্র শোধনাগারটি চালুর পাঁচ দশক পরও কেন এই প্রকল্প বাস্তবায়িত হয়নি, সে প্রশ্ন এখনো থেকেই গেছে। ২০১০ সালে ইআরএল-২ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এবং ২০১৩ সালে সরকার প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা অনুমোদন করে। কিন্তু প্রকল্পটি কোনো অগ্রগতি পায়নি। ২০২২ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) স্ব-অর্থায়নে নতুনভাবে উদ্যোগ নিলে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৩ হাজার কোটি টাকা, তবু কাজ শুরু হয়নি। ২০২৪ সালের শুরুতে বিতর্কিত এস আলম গ্রুপ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইআরএল-২ নির্মাণের আগ্রহ দেখালে ৯ জুলাই জ্বালানি বিভাগ প্রস্তাবটি অনুমোদন করে। কিন্তু আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটায় প্রকল্পটি স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিপিসি নতুন করে প্রকল্পটি সচল করার উদ্যোগ নেয়, তবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার ৪১০ কোটি টাকা। Power & Energy Fuel & Energy The Business Standard View
23-FEB-2025 সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দরপতন মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস ও ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। গত শুক্রবার ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি দাম কমেছে। এতে সপ্তাহজুড়ে দরপতনের মুখে পড়েছে জ্বালানি পণ্যটি। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ দশমিক ৬৮ শতাংশ বা ২ দশমিক শূন্য ৫ ডলার কমেছে। ব্যারেলপ্রতি দাম নেমে গেছে ৭৪ ডলার ৪৩ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক শূন্য ৮ ডলার বা ২ দশমিক ৮৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম ৭০ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় আগের সপ্তাহের তুলনায় ব্রেন্টের দর দশমিক ৪ শতাংশ কমেছে। আর ডব্লিউটিআইয়ের দর কমেছে দশমিক ৫ শতাংশ। নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ সংস্থা অ্যাগেইন ক্যাপিটালের অংশীদার জন কিলডাফ বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি বজায় থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত শান্ত। ফলে বাজারে ঝুঁকি হ্রাস পেয়েছে।’ এদিকে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড় থেকে নতুন একটি করোনাভাইরাস শনাক্ত করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। বিশ্লেষকদের মতে, এ সংবাদ প্রকাশের পর পরই তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার কমে যায়। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। বৃহস্পতিবার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে দেখা গেছে, পরিশোধনাগারগুলোয় মৌসুমি রক্ষণাবেক্ষণের কারণে পরিশোধনের হার কমে গেছে। এতে দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-FEB-2025 Smooth energy supply, increased pvt credit flow crucial for attracting investment: Biz leaders Business leaders and economists have emphasised the need for uninterrupted energy supply, double-digit private sector credit growth, labour stability in industries and consistent policy support for creating a business- and investment-friendly environment in the country. "We are still facing the gas-electricity crisis, and the government must take serious steps to resolve it," said Taskeen Ahmed, president of Dhaka Chamber of Commerce and Industry (DCCI), at a seminar today. He said, "Recently, a proposal was made to increase the price of gas by 100%. If it happens, almost every gas-dependent industrial enterprise, such as steel, cement, and Active Pharmaceutical Ingredient (API) manufacturers, will be forced to shut down." Power & Energy Fuel & Energy The Business Standard View
22-FEB-2025 জ্বালানি ও বিদ্যুৎ এবং আর্থিক খা‌তের শেয়ারে নে‌তিবাচক রিটার্ন দে‌শের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক‌ সামান্য কমেছে। য‌দিও এ সম‌য়ে দৈ‌নিক গড় লেন‌দেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহ‌ে পুঁজিবাজা‌রে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খা‌তের শেয়া‌রে নে‌তিবাচক রিটার্ন এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শেষে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২০১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৯ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে ১ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৯ পয়েন্ট। তবে ডিএসইর শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট। ডিএসইর বাজার মূলধন সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৪০ কোটি টাকা। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ১৯২ কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫৪ হাজার ৫১৬ কোটি টাকা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
21-FEB-2025 আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এমন তথ্যের জের ধরে গতকাল আগের দিনের তুলনায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১৭ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৭৫ ডলার ৮৭ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩০ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭১ ডলার ৯৫ সেন্টে স্থির হয়েছে। এদিকে মার্চের সরবরাহ চুক্তির মেয়াদ গতকাল শেষ হয়েছে। এপ্রিলে সরবরাহ চুক্তিতে জ্বালানি তেলের দাম ২২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭১ ডলার ৮৮ সেন্টে নেমেছে। এর আগে রাশিয়া থেকে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বুধবার জ্বালানি তেলের দাম এক সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছিল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের দেয়া তথ্যের বরাতে বাজারসংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে জ্বালানি তেলের মজুদ ৩৩ লাখ ৪০ হাজার ব্যারেল বেড়েছে। বিশ্লেষকদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, গত সপ্তাহে প্রায় ২২ লাখ ব্যারেল মার্কিন মজুদে যোগ হয়েছে। এ পূর্বাভাস সঠিক হলে ২০২৪ সালের এপ্রিলের পর এটিই হবে প্রথমবারের মতো জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির ঘটনা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
20-FEB-2025 Gas crisis looms large in Ramadan State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has floated tenders again to purchase three spot liquefied natural gas (LNG) cargoes for March 05-06 and March 10-11 delivery windows. The RPGCL's previous tenders, which were re-issued ones and closed on February 16, could not attract suppliers. Only one bidder took part in the bids and the price quoted was also higher, said an official, explaining the need for the re-tenders. Bangladesh might have to face an acute gas crisis during the coming Ramadan if its latest attempts also fail, he feared. Power & Energy Fuel & Energy The Financial Express View
19-FEB-2025 Three pvt banks to open $240m LCs for LNG imports State-run Petrobangla has started the process of opening letters of credit (LCs) with private commercial banks alongside government-owned ones to facilitate the import of liquefied natural gas (LNG), thus creating scope to clear its arrears to international oil companies (IOCs), said sources. With the help of private banks, it has brought down the LNG-import arrears by around one-fourth to nearly $340 million within a couple of weeks from $455 million, a senior Petrobangla official said. He hoped the amount of unpaid bills would decrease further soon as more private banks are interested in opening LCs for Petrobangla to make LNG import payments. To date, Petrobangla has inked deals with Prime Bank, City Bank, and Brac Bank to open LCs of various credit limits to import LNG, market insiders said. Power & Energy Fuel & Energy The Financial Express View
19-FEB-2025 বিদ্যুৎ উৎপাদনে ৬৫-৭০ শতাংশ জ্বালানি আমদানি করতে হচ্ছে দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি কয়লা, তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জোগানে ক্রমেই আমদানিনির্ভরতা বাড়ছে। বর্তমানে ৬৫-৭০ শতাংশ জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে প্রয়োজনীয় অর্থ ও ডলারের জোগান নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংককে সহযোগিতা দিতে বলা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী ডলারের সংস্থান না মিললে আসন্ন গ্রীষ্ম ও রমজানে তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ চলতি মৌসুমে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করেছে ১৮ হাজার মেগাওয়াট। তবে এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রগুলোতে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তার সংস্থান এখনো নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ফার্নেস অয়েল, গ্যাস ও কয়লা আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে বেসরকারি ব্যাংকগুলোতে ঝুঁকছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-FEB-2025 বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী অপরিশোধিত জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা। এ দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বন্ধ হলে পণ্যটির সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে গতকাল তুলনামূলক স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৪ ডলার ৭৯ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে আগের দিনের তুলনায় ৮ সেন্ট বা দশমিক ১১ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৭০ ডলার ৮২ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-FEB-2025 এআইয়ের প্রসার সত্ত্বেও জ্বালানি তেলের চাহিদা কমার আভাস বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসার বাড়ছে। এ প্রযুক্তি সচল রাখতে বিপুল পরিমাণ বিদ্যুতের দরকার পড়ে। প্রয়োজনীয় এ বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ার কথা। তবে নতুন একটি গবেষণা বলছে, জ্বালানি পণ্যটির চাহিদা ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছবে। এরপর তা নিম্নমুখী বা স্থিতিশীল হতে পারে। গত সপ্তাহে প্রকাশিত এক নোটে এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা (বিওএফএ)। খবর বিজনেস ইনসাইডার। বিওএফএর নোট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এআই ও ডাটা সেন্টারের ব্যবহার বাড়ছে। তবে আমাদের বিশ্বাস, বৈশ্বিক জ্বালানির ব্যবহার বৃদ্ধির হার ২০৩০ সালের মধ্যে বছরপ্রতি ৩ শতাংশের নিচে থাকবে। ফলে জ্বালানি তেলের ব্যবহার বার্ষিক ১ শতাংশের বেশি বাড়বে না। বিভিন্ন গবেষণা থেকে পাওয়া তথ্যানুযায়ী, বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি এ শতকের প্রথম দশক থেকে উল্লেখযোগ্য কমছে। সে সময় প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৬ দশমিক ৫ শতাংশ। চলতি দশকে তা কমে ৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী কয়েক বছরে চীন ও ইউরোপের দেশগুলোয় কাঠামোগত প্রতিবন্ধকতা বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হারকে ৩ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে থাকবে। ব্যাংক অব আমেরিকা বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতি বৈশ্বিক জ্বালানি চাহিদা হ্রাসের সঙ্গে সম্পর্কিত। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমবে। ২০২৫ সালে পণ্যটির চাহিদার পরিমাণ হতে পারে দৈনিক গড়ে ১১ লাখ ব্যারেল। চলতি দশকের শেষে তা দৈনিক গড়ে চার লাখ ব্যারেলে নেমে যেতে পারে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
16-FEB-2025 Quality gas and electricity supply for industries The Financial Express reports (February 11, 2025) that the 'final economic growth for the last fiscal year was lowered by 1.60 percentage points to only 4.22 per cent as the real export earnings were much lower than the projected statistics of Bangladesh Bureau of Statistics (BBS) data showed. The BBS preliminary estimation put the FY 24 Gross Domestic Product (GDP) growth at 5.82 per cent. BBS data further confirm that the fall of industrial production and exports are the key reasons for the downward GDP growth rate. Published data indicate that the industrial sector growth of the country was reduced to 3.51 per cent in the final GDP data (estimates published a few months ago was 6.66 per cent) in the preliminary report). Different research groups and experts have attributed the poor industrial growth to political turmoil in 2024, lack of investors' confidence and absence of congenial business climate. Power & Energy Fuel & Energy The Business Standard View
16-FEB-2025 Tenders reissued for 3 spot LNG cargoes State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has re-issued tenders to purchase three spot liquefied natural gas (LNG) cargoes for March 05-06 and March 10-11 delivery windows. State-run Petro Bangla will buy one LNG cargo for March 05-06 and two LNG cargoes for March 10-11 delivery windows, a senior RPGCL official said. The RPGCL initially floated these tenders separately over the past couple of weeks and cancelled them due to inadequate number of bidders for one and higher price quotes exceeding US$15.5 per million British thermal units for the remaining, the official said. The government has planned to buy a total of four spot LNG cargoes for March to meet the mounting energy demand especially during the month of Ramadan. The Islamic month of Ramadan is set to begin on March 1 or 2, subject to moon sighting. Power & Energy Fuel & Energy The Financial Express View
16-FEB-2025 এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টদের মতে, ঠাণ্ডা আবহাওয়ার পূর্বাভাস ও ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে উদ্বেগ জ্বালানি পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল গড়ে ১৬ ডলার ১০ সেন্ট। এলএনজির এমন দাম ২০২৩ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের এফজিইর গ্যাস অ্যান্ড এলএনজি সাপ্লাই অ্যানালিটিকস বিভাগের পরিচালক সিয়ামাক আদিবি বলেন, ‘ইউরোপের দেশগুলোয় মজুদ থেকে এলএনজির ব্যবহার বেশি হচ্ছে। এটি বর্তমানে এলএনজি বাজারের মূল উদ্বেগ। অঞ্চলটি ফেব্রুয়ারিতে ১ কোটি ১০ লাখ টন এলএনজি আমদানির পথে রয়েছে।’ আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘কিছু এলএনজি কার্গো এশিয়া থেকে ইউরোপে স্থানান্তর হয়েছে। ইউরোপে বাড়তি দাম ও এশিয়ায় চাহিদা কম থাকায় অঞ্চলটিতে রফতানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া টোকিও ও সিউলে মাসের শেষে শীতল তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। যদিও পরবর্তী সময়ে আবার মৌসুমি গড় তাপমাত্রা দেখা দেবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-FEB-2025 জ্বালানি তেল আমদানিতে বিকল্প উৎসে ঝুঁকছে এশিয়া রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার পর থেকে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। আগামী মাসগুলোয় বিকল্প দেশ থেকে পণ্যটি আমদানির দিকে মনোনিবেশ করছে তারা। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া তথ্য বিশ্লেষণ করে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-FEB-2025 নবায়নযোগ্য জ্বালানির বৈশ্বিক লক্ষ্য অর্জনে তিন গুণ বিনিয়োগের পরামর্শ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জীবাশ্ম জ্বালানির বিপরীতে টেকসই বিকল্প হচ্ছে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানো। এ খাতে শীর্ষ অর্থনীতিগুলো বড় বড় উদ্যোগ নিলেও তা প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে এখনো মানানসই হয়ে ওঠেনি। পরিসংখ্যান অনুসারে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বৈশ্বিক লক্ষ্য অর্জনে বর্তমানের তুলনায় বার্ষিক তিন গুণ বিনিয়োগ করতে হবে, এর পরিমাণ দেড় লাখ কোটি বা ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। খবর দ্য ন্যাশনাল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-FEB-2025 Oil falls as potential Ukraine peace deal may ease supply disruptions Oil prices fell on Thursday on expectations a potential peace deal between Ukraine and Russia would mean the end of sanctions that have disrupted supply flows and US President Donald Trump's intention to introduce reciprocal tariffs stoked inflation jitters. Brent futures were down 55 cents, or 0.73 per cent, at $74.63 a barrel by 0141 GMT while US West Texas Intermediate (WTI) crude dropped 52 cents, or 0.73 per cent, to $70.85. Brent and WTI fell more than 2.0 per cent on Wednesday after Trump said Russian President Vladimir Putin and Ukrainian President Volodymyr Zelenskiy expressed a desire for peace in separate phone calls with him, and Trump ordered top US officials to begin talks on ending the war in Ukraine, according to a Reuters report. Russia is the world's third-largest oil producer and sanctions imposed on its crude exports as a result of its invasion of Ukraine nearly three years ago has supported higher prices. Power & Energy Fuel & Energy The Financial Express View
13-FEB-2025 যুক্তরাষ্ট্রের মজুদ বাড়ায় জ্বালানি তেলের দাম কমেছে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বাড়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম কমেছে। তাছাড়া শুল্ক নিয়ে সাম্প্রতিক উদ্বেগও মূল্যহ্রাসের পেছনে ভূমিকা রেখেছ। তবে ডিজেল-পেট্রলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের বিক্রি থেকে মুনাফা বাড়ায় বড় ধরনের দরপতন এড়ানো গেছে। খবর রয়টার্স। গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২৫ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৬ ডলারে ৭৫ সেন্ট। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ২৮ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৭৩ ডলার শূন্য ৪ সেন্টে নেমেছে। এর আগে টানা তিনদিন জ্বালানি তেলের দাম বাড়ে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী ও ভোক্তা যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে ৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে জ্বালানি পণ্যটির মজুদ ৯৪ লাখ ব্যারেল বেড়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-FEB-2025 প্রথমার্ধে যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ৩০% পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৬৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে যমুনা অয়েলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৪৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৯ টাকা ৫৭ পয়সায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-FEB-2025 Overdue payments to LNG suppliers mount to $455m The government's overdue payments to the liquefied natural gas (LNG) suppliers stood at around US$ 455 million as state-run Petrobangla has been struggling to clear the bills due to the shortage of US dollar, said sources. If the payment situation doesn't improve, the suppliers might go harsh, including ceasing LNG supplies and adjustment of the unpaid amount from the standby letter of credit (SBLC) kept by Petrobangla with state-run banks as the security deposit, market insiders feared. Official sources said Petrobangla has been failing to clear the overdue payments to both long-term and spot LNG suppliers, and until late January, majority of the overdue payments remain pending with the spot LNG suppliers to the tune of around $305 million and to long-term suppliers around US$150 million. Power & Energy Fuel & Energy The Financial Express View
09-FEB-2025 এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম দুই মাসের সর্বোচ্চে এশিয়ার দেশগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে বাড়তি চাহিদা না থাকলেও এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে গত দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছে জ্বালানি পণ্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি এশিয়ায় এলএনজির বাজারদর ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য চলতি সপ্তাহে ছিল ১৪ ডলার ৯০ সেন্ট, যা ডিসেম্বরের শুরুর পর সর্বোচ্চ। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ ডলার ৮০ সেন্টে বেচাকেনা হয়েছে। কেপলারের এলএনজি অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যানালিস্ট গো কাতায়ামা বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়া এবং অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার দুটি প্রকল্প থেকে সরবরাহ বিঘ্নের কারণে চলতি সপ্তাহে এলএনজির দাম বেড়েছে। তবে সামনের দিনগুলোয় উত্তর-পূর্ব এশিয়ায় চাহিদা বাড়ার সম্ভাবনা কম। কারণ জাপান ও দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী, মার্চে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে এমন সম্ভাবনা ৫০-৬০ শতাংশ।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-FEB-2025 ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে ওপেকভুক্ত দেশগুলোয় জানুয়ারিতে টানা দ্বিতীয় মাসের মতো অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। সম্প্রতি এক জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জরিপ অনুযায়ী, পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন জানুয়ারিতে দৈনিক গড়ে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা ডিসেম্বরের সংশোধিত পরিসংখ্যানের তুলনায় ৫০ হাজার ব্যারেল কম। এ সময় উত্তোলন কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নাইজেরিয়া ও ইরান। উল্লেখ্য, ফাইন্যান্সিয়াল গ্রুপ এলএসইজি ও কেপলারের মতো জ্বালানি তেলের আমদানি রফতানির তথ্য প্রদান করে এমন কোম্পানি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জরিপ চালিয়েছে রয়টার্স। এছাড়া বার্তা সংস্থাটি জ্বালানি তেল কোম্পানি ও ওপেক প্লাস সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এবং অন্যান্য বিশ্লেষকের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছে। জরিপ থেকে জানা গেছে, নাইজেরিয়ায় জানুয়ারিতে অপরিশোধিত জ্বালানি উত্তোলন দৈনিক গড়ে ৬০ হাজার ব্যারেল কমেছে। দেশটি থেকে সম্প্রতি রফতানিও উল্লেখযোগ্য হারে কমেছে। যদিও এ সময় ডাঙ্গোটে পরিশোধন কেন্দ্রে জ্বালানি তেলের উত্তোলন বাড়ায় অভ্যন্তরীণ ব্যবহার ঊর্ধ্বমুখী হচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-FEB-2025 আর্থিক ও পরিচালন দক্ষতায় বড় কোনো পরিবর্তন আসেনি বিদ্যুৎ-জ্বালানিতে দেশের গ্যাস খাতে বিগত তিন অর্থবছরে ধারাবাহিকভাবে ভর্তুকি ছিল ৬ হাজার কোটি টাকার কিছু বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ ভর্তুকির প্রাক্কলন করা হয়েছে ১৬ হাজার কোটি টাকার ওপরে। এক বছরের ব্যবধানে গ্যাস খাতে ভর্তুকি এত বেড়ে যাওয়ার কারণ মূলত উচ্চ দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়ে দেয়া। অথচ অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল ব্যয়সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করে এ খাতের ব্যয় কমিয়ে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। কিন্তু বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হতে গেলেও গ্যাসের আমদানি, সরবরাহ সংকট, বকেয়া, ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো উদ্যোগ নেই। বরং বিগত সরকারের দেখানো পথে হেঁটে এ খাতে আরো বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মনে করেন জ্বালানি খাত বিশেষজ্ঞরা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-FEB-2025 দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা ১.৮ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই নগরায়ণ ত্বরান্বিত করা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত স্থিতিশীলতা এবং জনকল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে নগরের স্থায়িত্ব বাড়ালে শহরগুলো স্বাস্থ্যকর হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা জানান, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ হলেও বাংলাদেশের সক্ষমতা মাত্র ১ দশমিক ৮ শতাংশ। রাজধানীর একটি হোটেলে গতকাল নবায়নযোগ্য জ্বালানির নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের নীতিগত সংলাপে এ কথা বলেন বক্তারা। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-FEB-2025 Intraco's gas allocation cut to one-fifth over deal breach The government has cut natural gas allocation for Intraco Refueling Station to one-fifth as the company failed to supply the committed volume of compressed natural gas (CNG) from Bhola. As a result, the company will be able to compress up to 5.0 million cubic feet per day (mmcfd) of gas under its existing deal with the state-run Sundarban Gas Company Ltd (SGCL). Intraco inked the 10-year deal with SGCL in May 2023 to supply gas from Bhola to the gas-starved industries in Dhaka and its adjacent areas. Under the deal, it was supposed to compress up to 25 mmcfd of gas by October 2025 and supply it to consumers through cascade cylinders by trucks. Power & Energy Fuel & Energy The Financial Express View
04-FEB-2025 বিদ্যুৎ ও জ্বালানিতে শিগগিরই কাটছে না ভারত-নির্ভরতা ভারত থেকে বাংলাদেশে প্রতিদিন বিদ্যুৎ আমদানি হচ্ছে গড়ে ১ হাজার ৭৮০ মেগাওয়াট। দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা পূরণে প্রতিবেশী দেশটি থেকে আনা বিদ্যুতের অবদান দাঁড়ায় ১৫ থেকে ১৭ শতাংশে। মূলত স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সংকট ও বকেয়া দায়ের কারণে ভারতের সরকারি প্রতিষ্ঠান ও আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে আনা বিদ্যুতের ওপর জাতীয় গ্রিডের নির্ভরতা বেড়েছে। এর মধ্যে আবার জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে পাইপলাইনে আনা হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত থেকে আমদানিনির্ভরতা শিগগিরই কাটিয়ে ওঠার কোনো সুযোগ দেখছেন না খাতসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে ভারতের নয়াদিল্লিতে ১১-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এনার্জি উইক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে উপদেষ্টা পরিষদের প্রথম সদস্য হিসেবে ভারত সফরে যাচ্ছেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। ১১ ও ১২ ফেব্রুয়ারি এ সম্মেলনে অংশ নিয়ে তা শেষ হওয়ার আগেই দেশে ফেরার কথা রয়েছে তার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-FEB-2025 ভারতে টানা দ্বিতীয় মাসে বেড়েছে জেট ফুয়েলের ব্যবহার টানা দ্বিতীয় মাস হিসেবে জানুয়ারিতে ভারতে জেট ফুয়েলের ব্যবহার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ উপলক্ষে স্থানীয় ও আন্তর্জাতিক ভ্রমণের ঊর্ধ্বগতি এতে প্রভাব ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু। দেশটির পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের (পিপিএসি) তথ্য অনুযায়ী, গত মাসে ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) ব্যবহার ২০২৪ সালের জানুয়ারির তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়ে রেকর্ড ৭ লাখ ৮০ হাজার টনে পৌঁছে। এর আগের সর্বোচ্চ ব্যবহারের রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। বছর শেষের ছুটির এ মৌসুমে ভ্রমণ চাহিদা বাড়ায় জেট ফুয়েল ব্যবহার ৭ লাখ ৭৮ হাজার টনে পৌঁছে। প্রতিবেদন অনুসারে, গত বছরের মার্চে বাদ দিলে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিটি মাসেই এটিএফ ব্যবহার রেকর্ড উচ্চতায় ওঠে। ওই সময় গড় ব্যবহার ছিল প্রায় ৭ লাখ ৬৫ হাজার টন। মহাকুম্ভ উপলক্ষে প্রায় ১৫ লাখ বিদেশীসহ ৪৫ কোটি পর্যটক উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রতি ১২ বছর পরপর এ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ এয়ারপোর্ট এক সপ্তাহে ৩০ হাজার ১৭২ যাত্রীকে পরিষেবা এবং ২২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এমনকি একদিনে প্রথমবারের মতো পাঁচ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছে। ভ্রমণের উচ্চ চাহিদার কারণে প্রয়াগরাজগামী ফ্লাইটের ভাড়া দ্রুত বেড়েছে এবার। তবে যাত্রী অসন্তোষের সূত্র ধরে এয়ারলাইনসকে ভাড়া নিয়ন্ত্রণের নির্দেশ দেয় সরকার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-FEB-2025 Stabilise gas price and supply, cut duties: Ceramic makers urge govt to save industry Ceramic manufacturers have urged the government to halt gas price hikes, ensure a stable energy supply, and remove the supplementary duty on tiles and sanitary products to safeguard the domestic industry. "Gas prices for the ceramic industry have already increased by 345% over the past nine years, with a 150% hike in 2023 alone, raising production costs by 18-20%," said Mainul Islam, president of the Bangladesh Ceramic Manufacturers and Exporters Association (BCMEA), today (4 February). Reading out a written statement at a press conference at Dhaka Reporters Unity in the capital, he warned that the proposed 152% price hike would drive up costs by another 30-35%, making it difficult for manufacturers to compete with imports. Power & Energy Fuel & Energy The Business Standard View
03-FEB-2025 ভূরাজনৈতিক উত্তেজনায় বাড়তে পারে ব্রেন্টের দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অর্থনীতিতে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। এর মধ্যে চলতি ও আগামী বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দামের পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এ সময় এটির দাম আগের পূর্বাভাসের তুলনায় বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। সর্বশেষ প্রতিবেদনে গোল্ডম্যান স্যাকস জানায়, ২০২৫ ও ২০২৬ সালে ব্রেন্টের গড় দাম হতে পারে যথাক্রমে ব্যারেলপ্রতি ৭৮ ও ৭৩ ডলার, আগের দেয়া পূর্বাভাসে যা ছিল ৭৬ ও ৭১ ডলার। এর আগে একটি নোটে মার্কিন বিনিয়োগ ব্যাংকটি জানায়, আগামী এপ্রিল-মে মাসে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়া গোল্ডম্যান স্যাকস সর্বশেষ প্রতিবেদনে উন্নত অর্থনীতিগুলোর সংগঠন ওইসিডিভুক্ত দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের বাণিজ্যিক মজুদ কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। এ সময় মজুদ কমে দৈনিক গড়ে ৪ কোটি ৮০ লাখ ব্যারেল হতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর পেছনে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য ওপেকবহির্ভূত দেশগুলোর নিম্নমুখী উত্তোলন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-FEB-2025 এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম চান্দ্র নববর্ষের ছুটির কারণে এশিয়ার দেশগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা আগের তুলনায় কমেছে। এর প্রভাবে চলতি সপ্তাহে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। এদিকে ইউরোপের দেশগুলোয় মজুদ নিয়ে উদ্বেগে গত ১৫ মাসের সর্বোচ্চে উঠেছে প্রাকৃতিক গ্যাসের দাম। ফলে বাড়তি মুনাফা লাভের আশায় ইউরোপের দেশগুলোয় সরবরাহ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, মার্চের সরবরাহ চুক্তিতে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম চলতি সপ্তাহে ছিল ১৩ ডলার ৮০ সেন্ট। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ ডলারে বেচাকেনা হয়েছে। ডেভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টোবি কোপসন বলেন, ‘‌চীনসহ এশিয়ার অন্যান্য দেশে চাহিদা মৌসুমি গড়ের তুলনায় নিম্নমুখী। এ কারণে দাম কমেছে। চাহিদা কমে যাওয়ায় কার্গোগুলো ইউরোপের দেশগুলোয় পাঠানো হচ্ছে। এছাড়া এর আগে দাম ঊর্ধ্বমুখী থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোয় পণ্যটির আমদানি কমিয়েছিলেন ব্যবসায়ীরা।’ আর্গাসের হেড অব ইউরোপিয়ান গ্যাস, এলএনজি অ্যান্ড বায়োমাস প্রাইসিং নাতাশা ফিল্ডিং বলেন, ‘এশিয়ার দেশগুলোয় শুধু পরবর্তী মাসেই নয় বরং ভবিষ্যৎ সরবরাহ চুক্তিগুলোয়ও চাহিদা কমেছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
30-JAN-2025 Titas in the red in Q2 for "system loss" Titas Gas Transmission has reported a loss of Tk 5.23 billion for the second quarter through December of FY25. In the same quarter last year, it earned a profit of Tk 0.40 billion. The main reason behind the loss is the company's failure to earn enough revenue to recover the cost of goods sold. In Q2 of FY25, Titas's revenue was Tk 92.05 billion but its cost of goods sold was Tk 95 billion. It incurred a gross loss of Tk 2.96 billion in the quarter. Titas blamed its poor performance on huge system loss. In the disclosure, the company reported a system loss of 10.63 per cent, whereas allowable system loss is 2 per cent. The company had to bear a huge amount of purchase liability without getting any revenue. Power & Energy Fuel & Energy The Financial Express View
30-JAN-2025 বিপুল বকেয়া সিস্টেম লস চুরি আড়াল করে বারবার দাম বৃদ্ধির উদ্যোগ দেশে গ্যাস খাতের কোম্পানিগুলোর বিপুল পরিমাণ পাওনা অর্থ গ্রাহকের কাছে আটকে রয়েছে। পেট্রোবাংলার সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, এর পরিমাণ ৩৮ হাজার কোটি টাকার বেশি। এ বকেয়ার সঙ্গে কোম্পানিগুলোর আর্থিক চাপকে আরো বাড়িয়ে তুলছে গ্যাসের সিস্টেম লস ও চুরি। এর মধ্যেই রাজস্ব আয়ের বড় একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হচ্ছে কোম্পানিগুলোকে। আবার একই সঙ্গে বাড়ছে উচ্চমূল্যে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা। পতিত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকট হয়ে ওঠা গ্যাস খাতের এ অদক্ষতা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও একই ধারায় রয়েছে। আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে এর খেসারত দিতে হচ্ছে ভোক্তাকে। কিন্তু উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত নানা পর্যায়ের এমন লোকসান-অসংগতি আর অপচয়কে এড়িয়ে আবারো গ্যাসের মূল্য বাড়ানোর চেষ্টা করছে বিতরণ কোম্পানিগুলো। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-JAN-2025 Potential offshore Sangu platform lies idle Bangladesh's maiden offshore hydrocarbon platform worth around US$300 million lies long idle since the dereliction of Sangu gas field over a decade ago despite its potential for using as a facility to re-gasify liquefied gases. Sources say the facility with subsea pipeline and an onshore processing unit has been laid to waste for government negligence, while private companies making the most out of domestic gas shortages and import of liquid gases. "Neither did the government take any initiative to utilize the infrastructure itself nor lease it out to any interested sponsor to operate it," says one insider about the missed opportunity for a decade or so. Power & Energy Fuel & Energy The Financial Express View
27-JAN-2025 জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রিগ সংখ্যা আরো কমিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এনার্জি ফার্মগুলো অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রিগের সংখ্যা টানা তৃতীয় সপ্তাহের মতো কমিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনার্জি সার্ভিসেস ফার্ম বেকার হিউজ। খবর রয়টার্স। উল্লেখ্য, রিগ হলো জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রিলিং যন্ত্র। এটি মাটির নিচে থাকা তেল ও গ্যাসের রিজার্ভে পৌঁছতে পৃথিবীর পৃষ্ঠে কূপ খননে ব্যবহার হয়। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের রিগ সংখ্যা ভবিষ্যৎ উত্তোলনের একটি প্রাথমিক সূচক। রিগ সংখ্যা কমে গেলে স্বাভাবিকভাবেই জ্বালানি পণ্যগুলোর উত্তোলন কমে যায়। Power & Energy Fuel & Energy Bonik Barta Invalid Link
26-JAN-2025 BD inks LNG deal with US co to buy 5.0 MTPA US's Argent LNG has inked a non-binding agreement with the government of Bangladesh to supply up to 5.0 million tonnes per annum (MTPA) of liquefied natural gas (LNG). The Bangladesh Investment Development Authority (BIDA) on Saturday announced the signing of a transformative Heads of Agreement (HOA) between the government of Bangladesh and Louisiana-based Argent LLC for the purchase of LNG.US President Donald Trump's "Drill, Baby, Drill" energy mandate, promoting the exploration and export of US energy resources, provided the foundation for this historic agreement. m The deal was signed by BIDA Executive Chairman Ashik Chowdhury and Chairman and CEO of Argent LNG Jonathan Bass in a ceremony at the Bangladesh Embassy in Washington on Friday. Power & Energy Fuel & Energy The Financial Express View
26-JAN-2025 এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম এশিয়ার দেশগুলোয় বর্তমানে মৃদু আবহাওয়া বিরাজ করছে। তাই এ অঞ্চলে জ্বালানির চাহিদা তুলনামূলক কমেছে। এছাড়া পর্যাপ্ত মজুদ থাকায় এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম প্রায় স্থিতিশীল ছিল। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চের সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে এলএনজির দাম কিছুটা বেড়ে প্রতি এমএমবিটিইউ ১৪ ডলারে স্থির হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির সিনিয়র অ্যানালিস্ট পাং লু মিং বলেন, ‘এশিয়ার দেশগুলোয় চাহিদা বর্তমানে নিম্নমুখী। আবহাওয়া স্বাভাবিকের তুলনায় উষ্ণ হওয়ায় পূর্ব এশিয়ায় তা আরো কম।’ তিনি আরো বলেন, ‘স্থানীয় পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও জাপানে ফেব্রুয়ারির শুরু ও মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা উষ্ণ থাকবে। দক্ষিণ চীনেও একই তাপমাত্রা থাকতে পারে। তবে এ সময় দেশটির উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে ঠাণ্ডা আবহাওয়া দেখা দেবে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ব এশিয়ার দেশগুলোয় এলএনজির পর্যাপ্ত মজুদ রয়েছে। পাং লু মিংয়ের দেয়া তথ্যমতে, ‘জাপানের আমদানি সম্প্রতি কমেছে। এটি শীতকালীন পর্যাপ্ত মজুদ থাকার ইঙ্গিত। এছাড়া দক্ষিণ কোরিয়া ও চীনের বাজারেরও শীতকালীন পর্যাপ্ত মজুদ থাকার তথ্য পাওয়া গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-JAN-2025 MIGA offers mega-financing plan for LNG import A new avenue for Bangladesh in LNG supply is about to open up as World Bank Group's outfit MIGA has made financing proposal to facilitate the energy import from overseas market to feed its growing fuel demand, sources said Saturday. Following the proposal placed by the Multilateral Investment Guarantee Agency (MIGA), a member of the World Bank Group, the Energy and Mineral Resources Division (EMRD) of the government is scrutinizing the proposed financing package, Division officials said. The MIGA recently placed the proposal to the interim government the plan with guarantee for trade financing, especially for opening letters of credit (LCs) with local or foreign commercial banks. Power & Energy Fuel & Energy The Financial Express View
25-JAN-2025 বছরে ৫০ লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি বাংলাদেশের বাংলাদেশ সরকারের সঙ্গ বড় ধরনের একটি 'নন-বাইন্ডিং' চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি। এ চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে ৫ মিলিয়ন টন তরলীকৃত গ্যাস (এলএনজি) সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আর্জেন্ট এলএনজি। সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর এটিই এলএনজি সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের চুক্তি। এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানিবান্ধব নীতিই প্রতিফলিত হলো বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। Power & Energy Fuel & Energy The Business Standard View
24-JAN-2025 Trump says he will ask Saudi Arabia, OPEC to bring down cost of oil US President Donald Trump demanded OPEC lower oil prices and the world drop interest rates in a speech to global business and political leaders and warned them they will face tariffs if they make their products anywhere but the US "I'll demand that interest rates drop immediately. And likewise, they should be dropping all over the world," Trump said via video to the World Economic Forum in Davos, Switzerland, on Thursday. "I'm also going to ask Saudi Arabia and OPEC to bring down the cost of oil." Power & Energy Fuel & Energy The Financial Express View
23-JAN-2025 LNG subsidies set to go ballooning this fiscal yr State subsidies on account of LNG import in the current fiscal year (FY 2024-25) are estimated to be around Tk 160 billion, nearly three times previous FY's Tk 60.35 billion. State-run Petrobangla has estimated the expenses considering the devaluation of the local currency taka against the US dollar while the government plans to ramp up imports of the liquefied natural gas (LNG) to meet growing demand for the fuel, officials said. The subsidy for LNG this FY alone would constitute more than half the total amount paid to Petrobangla over the last six years since the beginning of import in FY '19. According to sources at the Ministry of Finance (MoF), the government paid subsidies worth around Tk 25 billion in FY '19, Tk 35 billion in FY '20, Tk 34.97 billion in FY '21, Tk 60 billion in FY '22, Tk 63.32 billion in FY '23, and Tk 60.35 billion in FY'24. Power & Energy Fuel & Energy The Financial Express View
22-JAN-2025 বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণের উদ্যোগ বাতিল হওয়া বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইনের আওতায় চুক্তি করা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ কাঠামো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মো. কামরুল আহসানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। সদস্য সচিব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মানকে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পর্যালোচনা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পাওয়ার সেলের কর্মকর্তা ও বিদ্যুৎ খাতের আর্থিক মডেলিং বিশেষজ্ঞ তোহা মুহাম্মদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, বিপিডিবির সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, পরিচালক (ক্রয়) মো. নান্নু মিয়া। কমিটি অবশ্য প্রয়োজনে অভিজ্ঞ কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JAN-2025 এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম চলতি সপ্তাহে কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যাপ্ত মজুদ ও নিম্নমুখী চাহিদা পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ৯০ সেন্ট। গত সপ্তাহে জ্বালানি পণ্যটি এমএমবিটিইউয়ে ১৪ ডলারে বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-JAN-2025 টানা চার সপ্তাহের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম রাশিয়ার ওপর সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় টানা চার সপ্তাহের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। চলতি সপ্তাহজুড়ে এর দাম বেড়েছে আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ। তবে সাপ্তাহিক লেনদেনের শেষদিন তা কিছুটা হ্রাস পেয়েছে। গত শুক্রবার ব্রেন্টের দাম ৫০ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৮০ ডলার ৭৯ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম চলতি সপ্তাহে বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। তবে গতকাল তা ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৮৮ সেন্টে নেমেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-JAN-2025 জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়ার পূর্বাভাস ওপেকের অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগামী বছর দৈনিক গড়ে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে। ২০২৬ সালের জন্য সর্বপ্রথম প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। খবর রয়টার্স। সংস্থাটি জানায়, পরবর্তী দুই দশক ধরে জ্বালানি তেলের ব্যবহার বাড়তে পারে। আর ২০২৬ সালে চাহিদা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হতে পারে পরিবহন খাত। বিশেষ করে আকাশপথে পণ্যটির চাহিদা ঊর্ধ্বমুখিতা বজায় রাখতে পারে। তবে ওপেকের দেয়া এমন পূর্বাভাস ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) দেয়া প্রাক্কলনের তুলনায় বিপরীত। আইইএ জানায়, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দিকে ধাবিত হচ্ছে বিশ্বের অনেক দেশ। তাই অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা শুধু এ দশকেই বাড়তে পারে। পরের দশকগুলোয় তা ক্রমে নিম্নমুখী হতে থাকবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-JAN-2025 ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে পাঠাতে সাড়ে ৪ হাজার কোটি টাকার পাইপলাইনের পরিকল্পনা সরকার ভোলা থেকে খুলনা পর্যন্ত ৪,৫০০ কোটি টাকার একটি গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ভোলার প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি ঘাটতি পূরণ করা হবে। একই সঙ্গে এ প্রকল্প গ্যাস-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়াবে এবং কর্মসংস্থান-ভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এ ২০৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের দায়িত্বে রয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ভোলা থেকে বরিশাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে এটি খুলনা পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, দেশের বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ২,৮০০ থেকে ৩,০০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ২,০০০ মিলিয়ন ঘনফুট স্থানীয় উৎস থেকে আসে। Power & Energy Fuel & Energy The Business Standard View
14-JAN-2025 LPG exempted from VAT at production stage The government has exempted 7.5 per cent additional value added tax (VAT) at the production stage of LP gas. The National Board of Revenue (NBR) issued a special order in this regard on Monday, as per a UNB report. It said that at present LP Gas is used as cooking fuel in homes, fuel for vehicles at Autogas stations and as fuel in various industrial establishments; and at present, due to the insufficiency of natural gas supplied by gas distribution companies, the demand for LP Gas is constantly increasing in various types of industrial factories including garments.It mentioned that with a view to making the production and use of LP Gas easily available, the NBR has exempted LP Gas from 7.5 per cent additional value added tax at the production stage. This order shall be deemed to have come into effect from January 09, 2025. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-JAN-2025 উচ্চ উৎপাদন ব্যয় বিপিডিবির আর্থিক ক্ষতি বাড়িয়ে চলেছে পিক লোড বিদ্যুৎ কেন্দ্র দেশে গ্রীষ্ম মৌসুমে পিক আওয়ারে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা থাকে গড়ে চার হাজার মেগাওয়াট। অথচ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পিক লোডভিত্তিক (চাহিদা বাড়লে ব্যবহার হয় এমন কেন্দ্র) বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা রয়েছে সাড়ে আট হাজার মেগাওয়াট। এর বেশির ভাগই বেসরকারি খাতের ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র, যেখানে উৎপাদন খরচ সবসময়ই বেশি। তাই পরিকল্পনা অনুযায়ী, পিক আওয়ারে (দিন ও সন্ধ্যায়) বিদ্যুতের চাহিদা বাড়লেই কেবল এসব কেন্দ্র উৎপাদনে থাকার কথা। কিন্তু বেজ লোডভিত্তিক (সার্বক্ষণিক চালু থাকবে এমন) কেন্দ্রের জ্বালানি সংকটের কারণে উচ্চ মূল্যের পিক লোড কেন্দ্র চালাতে বাধ্য হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে সংস্থাটির আর্থিক ক্ষতি বেড়েই চলেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-JAN-2025 Gas supply crisis expected to ease today The natural gas supply crisis is expected to ease today (Monday) on completion of the repair and maintenance work of the Accelerate Energy's LNG re-gasification terminal, said sources. The supply of re-gasified liquefied natural gas (RLNG) from the floating, storage and re-gasification unit (FSRU), owned by the US firm, resumes this (Monday) noon after a suspension of 72 hours, a senior Petro Bangla official said on Sunday. Country's overall LNG re-gasification fell to 580 million cubic feet per day (mmcfd) on January 11 from around 850 mucid due to non-operation of the FSRU over the last three days. Power & Energy Fuel & Energy The Financial Express View
13-JAN-2025 ক্যাপটিভ-নির্ভরতা কমাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে শিল্প-কলকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত না হওয়ায় দিন দিন ক্যাপটিভের ওপর নির্ভরতা বাড়ছে। অন্যদিকে সরকার ক্যাপটিভ জ্বালানির মূল্য বাড়াচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ক্যাপটিভ-নির্ভরতা কমাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ক্যাপটিভ পাওয়ার প্লান্টগুলো সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না। গবেষণায় দেখা গেছে, ক্যাপটিভের তাপ পুনরুদ্ধার ব্যবস্থা ও কার্যকর জেনারেটর ব্যবহার বাস্তবায়নের মাধ্যমে ক্যাপটিভের সক্ষমতাকে ৭৩ শতাংশে উন্নীত করা সম্ভব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) আয়োজিত এক সেমিনারে এ বিষয়ে কথা বলেন বক্তারা। সেমিনারে ক্যাপটিভ পাওয়ারের ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমান উদ্দীন। ‘‌ক্যাপটিভ পাওয়ার জেনারেশন ফর ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ: ওভারভিউ অ্যান্ড রিকমেন্ডেশনস’ শীর্ষক এ গবেষণায় দেখা গেছে, ক্যাপটিভ পাওয়ার প্লান্টের বিদ্যুতের গড় কার্যকারিতা প্লান্টগুলোর সক্ষমতার ৩৩ দশমিক ৩ শতাংশ। ৬৭টি শিল্পে গ্যাস পরিচালিত ২১২টি প্লান্টের ওপর এ গবেষণা করা হয়। মোট ৩৩২ দশমিক ১২ মেগাওয়াট সক্ষমতার এ প্লান্টগুলোর সর্বোচ্চ কার্যকারিতা দেখা গেছে ৪০ শতাংশ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-JAN-2025 BPGMEA places five proposals to address energy crisis The Bangladesh Plastic Goods Manufacturers and Exporters Association (BPGMEA) has placed five proposals to address the energy crisis. The proposals were placed by the association’s president, Shamim Ahmed at a press conference held at the BPGMEA office in the capital’s Paltan area on Sunday. The proposals are to invest more in digging new wells and taking practical steps. Besides, hailing the government’s proposal to dig 150 wells, the association said that these wells should be explored in a speedy manner. Power & Energy Fuel & Energy The Financial Express View
12-JAN-2025 রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটসহ রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর জি ৭-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির ১৮০টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফট ও সুরগাটনেফত গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সময় যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের জোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেয়া এ পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান হ্রাস করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেয়া প্রতিটি রুবল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-JAN-2025 গ্যাসের দাম বাড়লে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে শিল্পে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। তারা বলছে, গ্যাসের দাম বাড়ানো হলে স্থানীয় শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে। বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, গত সরকারের সময় দফায় দফায় গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের ইস্পাত খাতের প্রতিষ্ঠানগুলো এখন অস্তিত্ব সংকটের মুখে। এ অবস্থায় গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানো হলে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হবে। নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে ইস্পাতসহ স্থানীয় সব উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-JAN-2025 জ্বালানি তেল আমদানিতে ছয় মাসে প্রিমিয়াম খাতে বিপিসির সাশ্রয় হবে ৭৬০ কোটি টাকা জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে প্রিমিয়াম খাতে ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রায় ৭৬০ কোটি টাকা সাশ্রয় হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি)। টেন্ডার শর্ত শিথিলকরণ এবং ব্যাপক দরকষাকষির মাধ্যমে সরবরাহকারী পরিবহন খরচ কমানোর ফলে এই সাশ্রয় হবে। এর প্রভাবে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম না কমলেও বর্তমান পরিস্থিতিতে বর্ধিত ব্যয়ের বোঝা থেকে রেহাই দেওয়া যাবে বলে মনে করছেন বিপিসি কর্মকর্তারা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিপিসির তথ্যানুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ২৫.৬৫ লাখ টন জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েছে কর্পোরেশন। এর মধ্যে প্রিমিয়াম দরকষাকষির মাধ্যমে প্রায় ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে। সংশোধিত প্রিমিয়ামের ফলে গত ছয় মাসে কেনা বিভিন্ন ধরনের জ্বালানি তেলে ইউনিটপ্রতি নূন্যতম ২ ডলার থেকে ৩.৯৮ ডলার পর্যন্ত সাশ্রয় হবে। সিঙ্গাপুরভিত্তিক তেল পণ্যের জন্য প্ল্যাটস কর্তৃক প্রকাশিত মূল্য নির্ধারণের ভিত্তিতে বাংলাদেশ জ্বালানি তেল কেনে। লোডিংয়ের দিন, দুই দিন আগের ও দুই দিন পরের—এই পাঁচ দিনের গড় দাম হিসাব করে ক্রয়মূল্য নির্ধারণ করা হয়। এরপর এই গড়ের সাথে একটি প্রিমিয়াম যোগ করা হয়। বিপিসি কর্মকর্তারা জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহের জন্য ওই প্রতিষ্ঠান যে সার্ভিস চার্জ দেয়, তা-ই প্রিমিয়াম। এসব চার্জের মধ্যে আছে শিপিং খরচ, বিমা খরচ, পরিচালন ব্যয় ও প্রশাসনিক খরচ। প্রিমিয়াম ছয় মাসের জন্য নির্ধারিত হয়। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ৬৫-৭০ শতাংশ আমদানি হয় ডিজেল। এ খাতে ব্যারেলপ্রতি প্রিমিয়াম হার ৮.৭৫ ডলার থেকে কমিয়ে ৫.১১ ডলার নির্ধারণ হয়েছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
10-JAN-2025 জ্বালানি তেল আমদানিতে ছয় মাসে প্রিমিয়াম খাতে বিপিসির সাশ্রয় হবে ৭৬০ কোটি টাকা জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে প্রিমিয়াম খাতে ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রায় ৭৬০ কোটি টাকা সাশ্রয় হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি)। টেন্ডার শর্ত শিথিলকরণ এবং ব্যাপক দরকষাকষির মাধ্যমে সরবরাহকারী পরিবহন খরচ কমানোর ফলে এই সাশ্রয় হবে। এর প্রভাবে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম না কমলেও বর্তমান পরিস্থিতিতে বর্ধিত ব্যয়ের বোঝা থেকে রেহাই দেওয়া যাবে বলে মনে করছেন বিপিসি কর্মকর্তারা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিপিসির তথ্যানুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ২৫.৬৫ লাখ টন জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েছে কর্পোরেশন। এর মধ্যে প্রিমিয়াম দরকষাকষির মাধ্যমে প্রায় ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে। সংশোধিত প্রিমিয়ামের ফলে গত ছয় মাসে কেনা বিভিন্ন ধরনের জ্বালানি তেলে ইউনিটপ্রতি নূন্যতম ২ ডলার থেকে ৩.৯৮ ডলার পর্যন্ত সাশ্রয় হবে। সিঙ্গাপুরভিত্তিক তেল পণ্যের জন্য প্ল্যাটস কর্তৃক প্রকাশিত মূল্য নির্ধারণের ভিত্তিতে বাংলাদেশ জ্বালানি তেল কেনে। লোডিংয়ের দিন, দুই দিন আগের ও দুই দিন পরের—এই পাঁচ দিনের গড় দাম হিসাব করে ক্রয়মূল্য নির্ধারণ করা হয়। এরপর এই গড়ের সাথে একটি প্রিমিয়াম যোগ করা হয়। বিপিসি কর্মকর্তারা জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহের জন্য ওই প্রতিষ্ঠান যে সার্ভিস চার্জ দেয়, তা-ই প্রিমিয়াম। এসব চার্জের মধ্যে আছে শিপিং খরচ, বিমা খরচ, পরিচালন ব্যয় ও প্রশাসনিক খরচ। প্রিমিয়াম ছয় মাসের জন্য নির্ধারিত হয়। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ৬৫-৭০ শতাংশ আমদানি হয় ডিজেল। এ খাতে ব্যারেলপ্রতি প্রিমিয়াম হার ৮.৭৫ ডলার থেকে কমিয়ে ৫.১১ ডলার নির্ধারণ হয়েছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
09-JAN-2025 BERC panel to review proposal A seven-member technical committee will review proposed gas-tariff hike to the height of LNG-import cost for new industries and expansions of the existing ones. Bangladesh Energy Regulatory Commission (BERC) has constituted the panel for vetting the Petrobangla proposal that implies that these industrial subscribers would have to pay nearly double the current tariffs of natural gas. "We have constituted the 7-member committee immediate after receiving the gas-tariff-hike proposal from state-run Petrobangla for raising gas tariff," BERC chairman Jalal Ahmed told the FE Wednesday. He said the energy regulator would arrange public hearing inviting stakeholders over the gas-tariff hike on completion of technical committee's review and recommendation, likely in one month. Power & Energy Fuel & Energy The Financial Express View
08-JAN-2025 Oil prices up on tighter OPEC supply, US jobs data Oil prices rose on Wednesday as supplies from Russia and OPEC members tightened, while data showing an unexpected increase in US jobs openings pointed to expanding economic activity and consequent growth in oil demand. Brent crude was up 32 cents, or 0.42 per cent, to $77.37 a barrel at 0135 GMT. US West Texas Intermediate crude rose 42 cents, or 0.57 per cent, to $74.67, reports Reuters. Oil output from the Organization of the Petroleum Exporting Countries fell in December after two months of increase, a Reuters survey showed. Field maintenance in the United Arab Emirates offset a Nigerian output hike and gains elsewhere in the group. Power & Energy Fuel & Energy The Financial Express View
06-JAN-2025 এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে। এ কারণে ১ জানুয়ারি পাইপ লাইন বন্ধ করে দেয়ায় ইউরোপে পণ্যটির সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, উত্তর-পূর্ব এশিয়ায় ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৪ ডলার ৬০ সেন্ট। উল্লেখ্য, যুদ্ধ সত্ত্বেও চুক্তির সুবিধা নিয়ে ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়া প্রায় তিন বছর ধরে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে আসছিল। কিন্তু চলতি বছরের শুরুতে তা নবায়ন করতে রাজি হয়নি কিয়েভ। কনসালট্যান্সি প্রতিষ্ঠান এফজিইর বিশ্লেষক সিয়ামাক আদিবি বলেন, ‘সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে এটি আগেই ধারণা করা হয়েছিল। চাহিদা বাড়ায় ইউরোপের দেশগুলোয় এলএনজির মজুদ এরই মধ্যে গত বছরের তুলনায় ১৬ শতাংশ কমেছে। তাই প্রথম প্রান্তিকের মজুদ নিয়ে অনিশ্চয়তা আগের তুলনায় আরো বে Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-JAN-2025 কয়েকটি অঞ্চলে জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ করছেন বাইডেন নির্বাচনী প্রতিশ্রুতিতে নতুন নতুন জ্বালানি ক্ষেত্র অনুসন্ধানে উৎসাহ দেবেন বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো প্রেসিডেন্ট পদে থাকা জো বাইডেনের একটি পদক্ষেপ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে জ্বালানি তেল ও গ্যাস ক্ষেত্র বিকাশে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য প্রত্যাহার করা কঠিন হয়ে উঠতে পারে। খবর সিএনএন। জো বাইডেন এ পদক্ষেপ নিতে ১৯৫৩ সালের ‘আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্ট’ ব্যবহার করবেন। এ নির্বাহী আদেশ প্রেসিডেন্টদের ভবিষ্যৎ জ্বালানি তেল ও গ্যাস লিজিং ও বিকাশে ফেডারেল জলসীমা প্রত্যাহার করার ব্যাপক ক্ষমতা দেয়। তবে আইনটি প্রেসিডেন্টকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার সুস্পষ্ট ক্ষমতা দেয় না। এর অর্থ হলো হোয়াইট হাউজে প্রবেশের পর ডোনাল্ড ট্রাম্প যদি বাইডেনের সিদ্ধান্ত বাতিল করতে চান, তবে তাকে কংগ্রেসের মাধ্যমে আইন পরিবর্তন করতে হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-JAN-2025 ব্রেন্টের দাম হতে পারে ব্যারেলে ৭৪.৩৩ ডলার চীনের দুর্বল চাহিদা ও বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধি ২০২৫ সালে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চাপ তৈরি করবে। এ সময় পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের কাছাকাছি সীমাবদ্ধ থাকতে পারে। মাসভিত্তিক জরিপের ভিত্তিতে গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। জরিপে ৩১ জন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি গড়ে ৭৪ ডলার ৩৩ সেন্ট হতে পারে। নভেম্বরে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল ব্যারেলপ্রতি ৭৪ ডলার ৫৩ সেন্ট। অষ্টমবারের মতো ধারাবাহিকভাবে নিম্নগামী সংশোধন করলেন বিশ্লেষকরা। তারা আরো জানান, মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২০২৫ সালে ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার ৮৬ সেন্ট থাকতে পারে, গত মাসে দেয়া পূর্বাভাসে যা ছিল ৭০ ডলার ৬৯ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-JAN-2025 সাত দেশের ৮ প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৪৭৯ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য সাত দেশের আটটি প্রতিষ্ঠানের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির (জিটুজি) আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুসারে এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা। সচিবালয়ে গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সার, সয়াবিন তেল ও মসুর ডাল কেনাসহ আরো কয়েকটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক ক্রয় প্রস্তাবের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ভারতের আইওসিএল জ্বালানি তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়। পাঁচ ক্যাটাগরির পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল), ১ লাখ ৯০ হাজার টন জেট এ-১ ফুয়েল, ৭৫ হাজার টন মোগ্যাস (অকটেন), ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-JAN-2025 BD to rely heavily on LNG this yr Bangladesh will have to depend more on volatile spot market this year to import costly liquefied natural gas (LNG) to feed mounting demands from industries, power plants and other gas-guzzling consumers as domestic natural gas output is on the wane, market insiders said. The country, for the first time, has planned to source a major portion of LNG from spot market compared to long-term LNG suppliers this year resulting in an increasing pressure on foreign currency reserves, they said, adding that the country's spot LNG imports are set to double this year compared to 2024. A senior Petrobangla official said state-run Petrobangla has planned to import a total of 115 LNG cargoes -- 59 from spot market and 56 from long-term suppliers, which marks a 33.72 per cent increase compared to that of the previous year. Last year, the country imported a total of 86 LNG cargoes -- 56 from long-term suppliers and 30 from spot market, the official added. Power & Energy Fuel & Energy The Financial Express View
31-DEC-2024 জ্বালানি খাতে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা থাকতে পারে ২০২৫ সালেও বৈশ্বিক অর্থনীতির অভিমুখ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি প্রভাবক জ্বালানি খাত। অর্থনীতির সাধারণ প্রবণতার মধ্যে রয়েছে ব্যবসায়িক ও বিনিয়োগ চক্র, যা পূর্ব অনুমানযোগ্য। তবে সাম্প্রতিক বছরগুলোয় দীর্ঘমেয়াদি পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনায় এ ধরনের চক্রের নিয়মিত ছন্দ পাল্টে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো, যা ২০২৫ সালের জ্বালানি খাতকে অনিশ্চিত করে তুলতে পারে। সাম্প্রতিক এ অনিশ্চয়তার বিভিন্ন দিক নিয়ে দ্য ন্যাশনালের এক বিশ্লেষণে তুলে ধরেছেন কামার এনার্জির প্রধান নির্বাহী ও ‘দ্য মিথ অব দি অয়েল ক্রাইসিস’ বইয়ের লেখক রবিন এম মিলস। তার মতে, ব্যবসায়িক ও বিনিয়োগ চক্রের সংযোগস্থলে রয়েছে জ্বালানি চক্র। সাধারণত ব্যয়বহুল, দীর্ঘমেয়াদি ও পুঁজিনিবিড় উদ্যোগ হয়ে থাকে জ্বালানি ও খনিজ প্রকল্পগুলো। গভীর সমুদ্র তেলক্ষেত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্লান্ট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা ইউরেনিয়াম বা তামার খনি গড়ে তুলতে এক দশক বা তারও বেশি সময় লাগে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
29-DEC-2024 Oil settles up over 1pc on large draw from US crude stocks Oil prices settled more than 1 per cent higher on Friday and recorded a weekly gain in low trading volume ahead of year-end, buoyed by a larger-than-expected drawdown from US crude inventories last week. Brent crude futures rose 91 cents, or 1.2 per cent, to settle at $74.17 per barrel. US West Texas Intermediate crude futures rose 98 cents, or 1.4 per cent, to $70.60 per barrel. On a weekly basis, both Brent and WTI crude gained about 1.4 per cent, as per a Reuters report. US crude oil inventories fell by 4.2 million barrels in the week ended December 20 as refiners ramped up activity and the holiday season boosted fuel demand, data from the US Energy Information Administration showed on Friday. Power & Energy Fuel & Energy The Financial Express View
29-DEC-2024 এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। ফলে জ্বালানি পণ্যটির সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। টানা তিন সপ্তাহে নিম্নমুখী থাকলেও এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে এলএনজির দাম ৬ শতাংশ বেড়েছে। এ সময় প্রতি এমএমবিটিইউ এলএনজি বেচাকেনা হয়েছে ১৪ ডলার ১০ সেন্টে, গত সপ্তাহে যা ছিল ১৩ ডলার ৩০ সেন্ট। সূত্র আরো জানায়, চলতি বছর এশিয়ায় এলএনজির দাম ২০ শতাংশ বেড়েছে। এ সময় পণ্যটির গড় মূল্য ছিল প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার ৯৭ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-DEC-2024 বিপিসির জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ছে আরো আড়াই লাখ টন দেশে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে মোট ১৩ লাখ ৮ হাজার ৮০০ টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। চাহিদা বিবেচনায় মজুদ সক্ষমতা গড়ে তুলতে নতুন করে আরো চারটি প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এসব প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। পুরো প্রকল্পগুলো শেষ হলে নতুন করে আরো ২ লাখ ৫৮ হাজার ৮০০ টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা যুক্ত হবে। সব মিলিয়ে বিপিসির মজুদ সক্ষমতা বেড়ে দাঁড়াবে দেশের জ্বালানি চাহিদার প্রায় এক-চতুর্থাংশ। বিপিসি বলছে, দেশে প্রতিনিয়ত জ্বালানি তেলের চাহিদা বাড়ছে। বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম বছরের বিভিন্ন সময় অস্থিতিশীল থাকে। বৃহৎ মজুদ সক্ষমতা ও অত্যাধুনিক অবকাঠামো সুবিধা গড়ে তোলা গেলে বিপিসির অপ্রয়োজনীয় খরচ কমে আসবে, অন্যদিকে জ্বালানি তেল পরিবহনে সময়ও বাঁচবে, যা সামগ্রিকভাবে ভোক্তার ব্যয় কমাতে সহায়তা করবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-DEC-2024 Energypac sinking in the red, with higher finance cost, shrinking revenue Energypac Power Generation (EPGL) is at risk of going out of business with its finance cost persistently going up and revenue shrinking. It bore half of its revenue as finance cost last year. Finance cost grew even further in FY25. The company went into the red in FY22 and has shown no sign of recovery. Meanwhile, its auditor has raised a red flag regarding the company's ability to continue as a going concern. Power & Energy Fuel & Energy The Financial Express View
26-DEC-2024 জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ভারত বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার এক-চতুর্থাংশ বাড়ার পেছনে ভূমিকা রাখে ভারত। এক্ষেত্রে শীর্ষে আছে এশিয়ার আরেক দেশ চীন। তবে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বলছে, ২০২৪ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়াতে প্রধান ভূমিকা পালন করতে পারে ভারত। এক্ষেত্রে প্রধান ভোক্তা দেশ চীনকেও ছাড়িয়ে যেতে পারে দেশটি। আগামী বছরও এ প্রবণতা বজায় থাকবে। ইআইএ বলেছে, ভারতের অর্থনৈতিক সম্প্রসারণ এবং গাড়ি ও রান্নার কাজে ব্যবহৃত জ্বালানির ব্যবহার বাড়ায় দেশটিতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে, যা বৈশ্বিক চাহিদা বাড়ানোর পেছনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-DEC-2024 জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ভারত বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার এক-চতুর্থাংশ বাড়ার পেছনে ভূমিকা রাখে ভারত। এক্ষেত্রে শীর্ষে আছে এশিয়ার আরেক দেশ চীন। তবে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বলছে, ২০২৪ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়াতে প্রধান ভূমিকা পালন করতে পারে ভারত। এক্ষেত্রে প্রধান ভোক্তা দেশ চীনকেও ছাড়িয়ে যেতে পারে দেশটি। আগামী বছরও এ প্রবণতা বজায় থাকবে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। ইআইএ বলেছে, ভারতের অর্থনৈতিক সম্প্রসারণ এবং গাড়ি ও রান্নার কাজে ব্যবহৃত জ্বালানির ব্যবহার বাড়ায় দেশটিতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে, যা বৈশ্বিক চাহিদা বাড়ানোর পেছনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-DEC-2024 প্রচুর মজুদ সত্ত্বেও জ্বালানি সংকট ইরানে শীত মৌসুমে জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছে ইরান। ফলে দেশটির কিছু শহরে কারখানা ও সরকারি অফিস বন্ধ রয়েছে বা কম কর্মঘণ্টায় পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চালু হয়েছে অনলাইন ক্লাস। খবর আনাদোলু এজেন্সি। জ্বালানি তেলসমৃদ্ধ ইরান মূলত নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়েছে। দেশটির জ্বালানি অবকাঠামোয় পর্যাপ্ত বিনিয়োগের অভাব দেখা দিয়েছে। অপর্যাপ্ত অবকাঠামোর সঙ্গে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কারণে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস বিভ্রাট এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, কলকারখানা ও বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট এবং শীতকালে জ্বালানি সংকট অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করেছে। সম্প্রতি জনগণকে থার্মোস্ট্যাটের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদি জনগণকে জ্বালানি বাবদ খরচ কমানোর আহ্বান জানিয়েছেন। এতে বিদ্যুৎ উৎপাদনে আরো বেশি পরিমাণে জ্বালানি সরবরাহ করা যাবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ জাফর ঘায়েমপানাহ বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাসের অভাবে কিছু শিল্পাঞ্চলের কারখানা ও ওয়ার্কশপের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে ৯৪ কোটি ৫০ লাখ ঘনমিটার। কিন্তু উৎপাদন হয়েছে মাত্র ৮৪ কোটি ঘনমিটার।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-DEC-2024 রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ এলএনজি আমদানি করেছে ইইউ রাশিয়া থেকে চলতি বছর রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ইইউ ১ কোটি ৬৫ লাখ টন এলএনজি আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ লাখ ২০ হাজার টন বেশি। ২০২৩ সালে ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টন এবং ২০২২ সালে ১ কোটি ৫২ লাখ ১০ হাজার টন রুশ এলএনজি আমদানি করেছিল ইইউ। ধারণা করা হচ্ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইইউভুক্ত দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি ক্রয় কমিয়ে দিতে পারে। বাস্তবে দেশটি থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। একে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের বিশ্লেষক আনা মারিয়া জালার-মাকারেভিজ। তিনি বলেন, ‘‌রাশিয়ার এলএনজি আমদানি কমানোর বদলে ইইউ সেটি বাড়াচ্ছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইইউ ঘোষণা করেছিল, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধ করা হবে। তবে বাস্তবে ইউরোপে এলএনজির চালান ক্রমে বাড়ছে।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-DEC-2024 বিপির বিরুদ্ধে ফিলিস্তিনিদের আইনি পদক্ষেপ বহুজাতিক জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি বিপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় ভুক্তভোগীদের একটি পক্ষ। অভিযোগে বলা হচ্ছে, ইসরায়েলের ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের একটি বড় অংশ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান। এরই মধ্যে বিপি বরাবর ‘লেটার বিফোর ক্লেইম’ পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার সম্পর্কিত নিজেদের অঙ্গীকার লঙ্ঘন করছে বিপি। ব্রিটিশ কোম্পানিটির মালিকানাধীন ও পরিচালিত বাকু-টিবিলিসি-সেহান পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে আজারবাইজান। পাইপলাইনটি আজারবাইজান, জর্জিয়া ও তুরস্কের মধ্য দিয়ে পরিচালিত হয়। এরপর জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়, যা ইসরায়েলে ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের ২৮ শতাংশ। এ সরবরাহ ইসরায়েলের সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক উড়োজাহাজের জন্য জেট ফুয়েল তৈরি হয় এমন একটি পরিশোধনাগারে পাঠানো হয় পাইপলাইনের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি তেল। এসব উড়োজাহাজ গাজায় গোলাবারুদ ফেলতে ব্যবহৃত হচ্ছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-DEC-2024 Summit power co dodges Tk 11.12 billion in taxes An investigation by the Central Intelligence Cell (CIC) in the revenue sector has uncovered that Summit Group has evaded payment of Tk 11.12 billion in taxes in the single-largest case of tax-dodging in Bangladesh, officials say. The tax avoidance has occurred by way of not deducting withholding tax on dividend payments from two of its outfits, one opened in the trade entrepot of Singapore. It is the largest private -sector participant in the power sector during the previous government's tenure, when quick-rental power deals offered a sort of indemnity to certain private power producers. A CIC official described it as "the country's largest TDS (Tax Deducted at Source) scandal" discovered so far. Power & Energy Fuel & Energy The Financial Express View
19-DEC-2024 নভেম্বরে চীনের জ্বালানি তেল আমদানি বেড়েছে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে বেড়েছে। এ সময় দেশটির আমদানির পরিমাণ ছিল দৈনিক গড়ে ১ কোটি ১৮ লাখ ১০ হাজার টন, যা গত বছরের নভেম্বরের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স। পরিসংখ্যান ব্যুরো আরো জানায়, চলতি বছরের নভেম্বরে চীনের জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম দশমিক ২ শতাংশ বেড়েছে। গত মাসে পরিশোধনকারী কোম্পানিগুলো মোট ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন করে। দৈনিক হিসেবে যা ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ব্যারেলের সমান। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-DEC-2024 ভোলায় আরো পাঁচ কূপ খনন করতে চায় বাপেক্স দ্বীপ জেলা ভোলা থেকে গ্যাসের বাড়তি সরবরাহ নিশ্চিতে নতুন করে আরো পাঁচটি কূপ খনন করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এরই মধ্যে পাঁচটি কূপ খননের জন্য দরপত্র আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত ভোলা থেকে পাইপলাইন নির্মাণকে অর্থনৈতিকভাবে আরো লাভজনক করতে এসব কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-DEC-2024 সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের কোম্পানির কাছ থেকে দুই কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চাল, ডাল, তেল ও সার কেনাসংক্রান্ত বেশকিছু প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে সভায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
18-DEC-2024 Tk 8.1b to be invested in 3 gas projects The government will invest Tk 8.1 billion in three gas projects over the next two years. They include procuring and installing a 60-MMSCFD processing plant for Bhola North Gas Field, drilling the Rashidpur-11 exploration well in Habiganj, and running a 2D seismic survey on exploration blocks 7 and 9 in 78 upazilas of 17 districts to reduce pressure on the supply of gas and fuels. Of the amount, Tk 5.24 billion will come from the government's own fund and Tk 2.86 billion from the funds of implementing agencies. The Bhola plant will supply 60 MMSCF gas every day and combined extraction in the next 20 years will be 360 BCF of gas worth Tk 235.73 billion considering consumer prices. Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-DEC-2024 হালনাগাদ আর্থিক তথ্যের অভাবে অন্ধকারে সামিট পাওয়ারের বিনিয়োগকারীরা দেশের বিদ্যুৎ খাতে সামিট পাওয়ার লিমিটেডের যাত্রা আড়াই দশকের কিছু বেশি। এর মধ্যে শুরুর দেড় দশকের তুলনায় শেষের দশকে কোম্পানিটির ব্যবসায়িক উল্লম্ফন হয়েছে সবচেয়ে বেশি। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া বিদ্যুৎ খাতে আইপিপি-নির্ভর অনুকূল নীতিকে কাজে লাগিয়ে সামিটের বিদ্যুৎ ব্যবসা বড় হয়েছে। তবে গত আগস্টে আওয়ামী সরকারের পতনের পর ব্যবসায়িকভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে কোম্পানিটি। এরই মধ্যে বেশকিছু তদন্ত চলছে কোম্পানিটির বিরুদ্ধে। তালিকাভুক্ত কোম্পানিটির মালিকানায় থাকা ১৫টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে পাঁচটির উৎপাদন বন্ধ রয়েছে। হালনাগাদ আর্থিক প্রতিবেদন প্রকাশ না করার কারণে কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে অন্ধকারে রয়েছেন পুঁজিবাজারে সামিটের বিনিয়োগকারীরা। সবকিছু মিলিয়ে প্রথমবারের মতো ব্যবসায়িকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সামিট পাওয়ার। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-DEC-2024 Fresh tenders floated to buy two spot LNG cargoes State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) floated one fresh tender and reissued an earlier tender to procure two spot LNG (liquefied natural gas) cargoes, said a senior RPGCL official. The fresh tender is to purchase one LNG spot cargo for January 05-06 delivery, while the re-tender is targeted towards purchasing one such cargo for the January 09-10 window, he said. Power & Energy Fuel & Energy The Financial Express View
15-DEC-2024 আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ওমেরা পেট্রোলিয়াম গ্যাস সংকটের পাশাপাশি নতুন সংযোগ সুবিধা বন্ধ থাকার কারণে আবাসিক গ্রাহকদের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নির্ভরতা বাড়ছে। অন্যদিকে ধারাবাহিকভাবে এলপিজির দামও বাড়ছে। এর ফলে এলপিজি বিক্রি থেকে কোম্পানিগুলোর আয়ের পরিমাণও বাড়ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ২০২৩-২৪ হিসাব বছরে এলপিজি ব্যবসা থেকে আড়াই হাজার কোটি টাকারও বেশি আয় করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-DEC-2024 এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা কমেছে। খাতসংশ্লিষ্টরা জানান, নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহ পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৪ ডলার ৫০ সেন্ট। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৫ ডলারে বেচাকেনা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-DEC-2024 বাপেক্সকে সাড়ে ১৫ বছর বসিয়ে রাখা হয়েছিল বিগত সাড়ে ১৫ বছরে দেশের কোথাও গ্যাসকূপ খনন করা হয়নি। এ সময় বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। নরসিংদীতে গতকাল ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন. Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-DEC-2024 যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল আমদানি কমতে পারে ২০ শতাংশ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের নিট আমদানি আগামী বছর কমতে পারে। এ সময় মোট আমদানি নেমে যেতে পারে দৈনিক গড়ে ১৯ লাখ ব্যারেলে, যা ১৯৭১ সালের পর সর্বনিম্ন। সম্প্রতি ‘শর্ট টার্ম এনার্জি আউটলুক’ শীর্ষক ডিসেম্বরের সংস্করণে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।ইআইএ জানায়, যুক্তরাষ্ট্রে আগামী বছর অভ্যন্তরীণভাবে জ্বালানি তেল উত্তোলন বাড়তে পারে। অন্যদিকে এ সময় কমতে পারে জ্বালানি পরিশোধন কার্যক্রম, যা আমদানি কমা ভূমিকা রাখবে। উল্লেখ্য, কোনো দেশের জ্বালানি তেল আমদানির পরিমাণ রফতানি থেকে বেশি হলে তাকে নিট আমদানি বলা হয়। ইআইএ আরো জানায়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র দৈনিক গড়ে ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে পারে। এদিকে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দৈনিক গড়ে ১ কোটি ৬০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিশোধন করবে, যা চলতি বছরের তুলনায় দৈনিক গড়ে দুই লাখ ব্যারেল কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
12-DEC-2024 ২১ হাজার ৯৪৩ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার আগামী বছরের জন্য ২১ হাজার ৯৪৩ কোটি টাকার পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১১ হাজার ২৩৩ কোটি টাকার অপরিশোধিত এবং সিঙ্গাপুর ও ইউএই থেকে ১০ হাজার ৭১০ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আরো বেশ কিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-DEC-2024 First LNG shipment of 2025 to cost $15 per unit The first LNG shipment of the new year has been procured at an open market price of $15.02 per unit.The proposal for the purchase was approved by the advisory committee on government procurement on Wednesday.The agenda of the meeting shows that Singaporean company Vitol Asia will supply one cargo or 3.36 million MBtu of LNG at the price between Jan 4-5.At $15.02 per unit, the total cost will be around Tk 7.09 billion. Approval has also been provided to purchase 600,000 tonnes of Murban grade crude oil from Abu Dhabi’s state-owned company Abu Dhabi National Oil Company, or ADNOC, for 2025 at a cost of Tk 52.08 billion. Power & Energy Fuel & Energy The Financial Express View
10-DEC-2024 মজুদ এলএনজি বিক্রি করতে চাইছে চীনা কোম্পানিগুলো চীনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অভ্যন্তরীণ চাহিদা কমেছে। তাই বাড়তি মজুদ কমাতে বিক্রির সুযোগ খুঁজছে দেশটির রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বা ছোট আকারের জ্বালানি তেল-প্রাকৃতিক গ্যাস কোম্পানিগুলো। এ কোম্পানিগুলো জানুয়ারি ও ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে এলএনজি সরবরাহের চেষ্টা করছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-DEC-2024 Numerous IOCs upbeat about bay gas exploration Hopes run high about a good response from international oil companies (IOCs) in bidding for bay gas exploration as the deadline for tendering in the offshore bidding round ends tomorrow (Monday). "We are hoping that a good number of IOCs will submit bids for oil-and-gas exploration in the Bay of Bengal as many of them purchased bid documents and kept enquiring on it for long," a senior Petrobangla official told the FE Saturday. He said the previous deadline for submitting bids, September 9, was extended up till December 9 following requests from some potential IOCs. Petrobangla floated the international tender on March 10 with a total of 24 offshore blocks -- 15 in deep sea and nine in shallow sea - on offer for exploration lease. The bidding process is launched fronting the banner 'Oil and Natural Gas Exploration Under Bangladesh Offshore Bidding Round 2024'. Power & Energy Fuel & Energy The Financial Express View
08-DEC-2024 চিলমারীর ভাসমান দুই জ্বালানি ডিপো চার বছর ধরে বন্ধ কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি পরিচালিত দুটি ভাসমান জ্বালানি ডিপো প্রায় চার বছর ধরে বন্ধ রয়েছে। ডিপো বন্ধ থাকায় স্থানীয় কৃষক এবং নৌ ও সড়ক পরিবহনসংশ্লিষ্টরা তীব্র সংকটে পড়েছেন। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল কিনতে হওয়ায় কৃষি উৎপাদন ব্যয় বেড়ে গেছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-DEC-2024 প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম এখনো ১৫ ডলারে ইউরোপের দেশগুলোয় সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে প্রাকৃতিক গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে এখনো বছরের সর্বোচ্চে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। যদিও চলতি সপ্তাহে স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, এ অঞ্চলে বাড়তি মজুদ থাকায় চাহিদা নিম্নমুখী, যা দাম কমায় ভূমিকা রেখেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৫ ডলার, আগের সপ্তাহে যা ছিল ১৫ ডলার ১০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
08-DEC-2024 বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন বিশ্ববাজারে আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে উদ্বৃত্তের পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। চাহিদা নিম্নমুখী থাকায় সরবরাহ বেশি হতে পারে বলে জানিয়েছেন তারা। এ কারণে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। গত শুক্রবার এর দাম ব্যারেলপ্রতি ৭১ ডলার ১২ সেন্টে স্থির হয়েছে, যা আগের তুলনায় ৯৭ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ কম। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ব্যারেলে ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৭ ডলার ২০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
07-DEC-2024 উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানিখাতে আর কোনো দরপত্র নয়: ফাওজুল কবির উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানিখাতে আর এখন থেকে কোনো দরপত্র আহ্বান করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুৎ খাতে প্রতিযোগিতা না থাকা ও গুটিকয়েক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যের কারণে আমাদের বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। তাই আমরা ২০১০ সালের কালো আইন বাতিল করে এখাতে প্রতিযোগিতা ফিরিয়ে এনেছি। জ্বালানি খাতে বছরে প্রায় ৫২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। দেশের মানুষের মাথাপিছু ভর্তুকির এ হার প্রায় ৩ হাজার টাকা। আজ শনিবার (৭ ডিসেম্বর) আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত 'অনুমেয় জ্বালানি মূল্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। Power & Energy Fuel & Energy The Business Standard View
05-DEC-2024 Refiners keep pushing for edible oil price hike Local refiners in recent months have pressed the government several times to increase edible-oil prices in the light of the substantial price rise in the international market, industry insiders say. The Bangladesh Vegetable Oil Refiners' and Vanaspati Manufacturers' Association (BVORVMA) urged the commerce ministry in June and November this year, and also in between, to adjust soybean and palm oil prices, but got no response. As a result, the edible oil industry has been facing losses, the association claimed. It also explained to the ministry prices should be increased as the materials needed for production and other relevant purposes have become pricier in the local market. Power & Energy Fuel & Energy The Financial Express View
05-DEC-2024 ভারতে কয়লা উত্তোলন বেড়েছে প্রায় ৩৫ শতাংশ ভারতের শিল্প খাতের অধীন এবং বাণিজ্যিক কয়লা খনি থেকে উত্তোলন ও সরবরাহ চলতি অর্থবছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এপ্রিলে শুরু হওয়া অর্থবছরে নভেম্বর পর্যন্ত কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-নভেম্বর পর্যন্ত দেশটিতে ৮ কোটি ৩৬ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছিল। ভারতের কয়লা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। প্রতিবেদনে দেখা যায়, শুধু নভেম্বরে এসব খনি থেকে ১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ৫ লাখ ৫৮ হাজার টন, যা গত অর্থবছরের একই মাসের তুলনায় ৪০ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৩ সালের নভেম্বরে দৈনিক গড়ে ৩ লাখ ৯৬ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-DEC-2024 আগামী বছর বিশ্বব্যাপী বাড়তে পারে প্রাকৃতিক গ্যাসের দাম এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম চলতি বছরের এ পর্যন্ত ৩০-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। শীতকাল সামনে রেখে প্রধান ব্যবহারকারী দেশগুলোয় তাপমাত্রা নিয়ন্ত্রণে জ্বালানি পণ্যটির চাহিদা বাড়তে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। এতে আগামী মাসগুলোয় এ পণ্যের দাম আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এমন মতামত প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্সের এক বাজার বিশ্লেষক। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-DEC-2024 জ্বালানি তেল উত্তোলন কমানো অব্যাহত রাখতে পারে ওপেক প্লাস পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্য সহযোগী দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাস। সংগঠনটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসার কথা রয়েছে। এ বৈঠকে তাদের সর্বশেষ জ্বালানি তেল উত্তোলন কমানোর পরিকল্পনার সময়সীমা আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। ওপেক প্লাসসংশ্লিষ্ট চার সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-DEC-2024 Energy companies forewarn gas cutoff for liquidity crunch State-owned energy companies forewarn gas cutoff following impending acute liquidity crisis attributable to nearly Tk 27 billion overdue refunds of excess taxes charged by taxmen. Petrobangla has reported that the gas-supply system is under threat from fund shortfall affecting gas-distribution companies. According to the corporation, the refund claims from Titas Gas Transmission and Distribution Company total Tk 20.89 billion, accumulated over time since fiscal year 2018-19 till 2023-24. Additionally, four gas-distribution companies hold arrears worth Tk 5.57 billion for the same period. Power & Energy Fuel & Energy The Financial Express View
03-DEC-2024 ডিসেম্বরের এলপিজি মূল্য সমন্বয় আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ডিসেম্বরের জন্য দাম ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর)। বেলা ৩টার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। এরপর জানা যাবে, চলতি মাসের জন্য গ্রাহকদের এলপিজির খরচ বাড়বে, না-কি কমবে। এক বিবৃতিতে বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত ২০২৪ সালের ডিসেম্বরের সৌদি চুক্তি মূল্যের (সিপি) ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হবে। Power & Energy Fuel & Energy The Business Standard View
03-DEC-2024 যমুনা অয়েলের নিট মুনাফা বেড়েছে ৩০ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৪২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪১ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৯ দশমিক ৬২ শতাংশ। গতকাল কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৬১ পয়সায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
02-DEC-2024 Renewable power plants get 15-year tax exemption The investors will be entitled to a full tax exemption for the first 10 years of their operations, according to a Statutory Regulatory Order (SRO) issued by the National Board of Revenue (NBR) on November 27. The rate of exemption will be 50 per cent for the next three years, followed by 25 per cent for the rest two years. The power plants commencing commercial production between July 1, 2025 and June 30, 2035 will be eligible for the tax benefits. To avail of the benefits, investors must obtain a no objection certificate from the power division, says the SRO. Meanwhile, the excise duty on air tickets and VAT on embarkation fee as well as the passenger safety and airport security fees of Hajj travelers to Saudi Arabia have been exempted for 2025, according to a separate SRO. Power & Energy Fuel & Energy The Financial Express View
02-DEC-2024 এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি সামান্য বেড়েছে বৃহত্তম ভোক্তা চীনের আমদানি বাড়ায় এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে সামান্য বেড়েছে। তবে ২০২৩ সালের তুলনায় চলতি বছর এ অঞ্চলে আমদানি কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলএসইজি অয়েল রিসার্চের প্রতিবেদনে উঠে এসেছে। খবর রয়টার্স।এলএসইজির তথ্যানুযায়ী, নভেম্বরে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ২ কোটি ৬৪ লাখ ২০ হাজার ব্যারেল (বিপিডি) হতে পারে, যা অক্টোবরে ছিল ২ কোটি ৬১ লাখ ১০ হাজার বিপিডি। সেপ্টেম্বরে ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার বিপিডি আমদানি হয়েছিল।এশিয়ার আমদানিতে ধীরগতি অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের চলতি সপ্তাহ শেষে অনুষ্ঠেয় সভায় প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় সংগঠনটি পূর্বনির্ধারিত উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আবারো পিছিয়ে দিতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-DEC-2024 'Controversial' special energy law repealed The interim government has repealed the 'controversial' Quick Enhancement of Electricity and Energy Supply (Special Provision) Act 2010 on Saturday, 14 years after its enactment. President Md Shahabuddin promulgated an ordinance on Thursday, repealing the law that has long been identified by critics as a 'black law'. The advisory council of the interim government earlier on November 20 endorsed a policy-level final nod to a proposal for promulgating the "Quick Enhancement of Electricity and Energy Supply (Special Provisions) (Repeal) Ordinance, 2024".Any contract or measure taken under it before the repeal will remain valid, according to the ordinance. Power & Energy Fuel & Energy The Financial Express View
01-DEC-2024 Industries grappling with persistent gas crisis Industries have been grappling with a long-standing crisis of gas – a vital energy required to keep their wheels running – for years, with little improvement despite repeated government assurances to address the issue. The interim government – formed in early August following the fall of the Sheikh Hasina government amid a mass uprising – attributes the crisis primarily to the declining gas supply from domestic sources. Additionally, given the current economic conditions and foreign exchange reserve situation, the government is reluctant to increase spending on the import of Liquefied Natural Gas (LNG) further to ease the shortage. Power & Energy Fuel & Energy The Business Standard View
01-DEC-2024 এনার্জিপ্যাক পাওয়ারের দর কমেছে ১১ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির (ইপিজিএল) গত সপ্তাহে শেয়ারদর কমেছে ১০ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৩০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-DEC-2024 এশিয়ার স্পট মার্কেটে বাড়ছে এলএনজির দাম এশিয়ার স্পট মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। খাতসংশ্লিষ্টদের মতে, এ অঞ্চলের শীতল আবহাওয়া জ্বালানি পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৫ ডলার ১০ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। কমোডিটি প্রাইসিং এজেন্সি আর্গাসের এলএনজি প্রাইসিং বিভাগের প্রধান স্যামুয়েল গুড বলেন, ‘জাপানে বছরের শুরু থেকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা কম থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। তাই এ সময় দেশটিতে তাপমাত্রা উষ্ণ রাখতে বিদ্যুৎ খাতে এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি হবে।’ জাপানের প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোয় ২৪ নভেম্বর পর্যন্ত এলএনজির গড় মজুদ ছিল ২০ লাখ ৬০ হাজার টন। এটি গত বছরের একই সময়ের ২১ লাখ ৬০ হাজার টন এবং গত পাঁচ বছরের গড় ২১ লাখ ৩০ হাজার টনের তুলনায় কম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-DEC-2024 যমুনা অয়েলের পর্ষদ সভা আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। পাশাপাশি চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৮১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ১ পয়সায়, গত ৩০ জুন শেষে যা ছিল ২০৫ টাকা ৪৯ পয়সা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
01-DEC-2024 সরকার আইপিপিনির্ভরতা থেকে সরে আসতে চায় সরকার মার্চেন্ট বিদ্যুৎ নীতি গ্রহণ করবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিনিয়োগকারীরা বিদ্যুৎ উৎপাদন করবেন ও তারাই বিক্রির জন্য গ্রাহক নির্ধারণ করবেন। সরকার স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) থেকে সরে আসতে চায়। আইপিপি থেকে ১০-২০ শতাংশ বিদ্যুৎ কেনা হবে। কারণ সরকার আইপিপির ক্রেতা হওয়ায় এখন টাকা দিতে পারছে না।’ রাজধানীর পল্টনে গতকাল অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে অভ্যন্তরীণ আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। ইআরএফ, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) ও বিডব্লিউজিইডি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। জ্বালানি উপদেষ্টা বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। এ খাতে ঋণ দিতে ব্যাংকগুলোর আগ্রহ নেই বললেই চলে। তাই নতুন নীতিতে এ খাতে অর্থায়নের পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের জায়গা ও সঞ্চালন লাইনে যুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবে সরকার।’ Power & Energy Fuel & Energy Bonik Barta View
27-NOV-2024 ২০৫০ সালের আগে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ হবে না ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) মহাপরিচালক ফ্রান্সেসকো লা ক্যামেরার মতে, বিশ্বব্যাপী শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর অর্জনযোগ্য, তবে তা ২০৫০ সালের আগে সম্ভব নয়। আজারবাইজানের বাকুতে সদ্যসমাপ্ত কপ২৯ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে বার্তা সংস্থা আনাদোলুর সঙ্গে আলাপকালে লা ক্যামেরা এ কথা বলেন। জলবায়ু পরিবর্তনের আন্তঃসরকারি প্যানেল আইপিসিসির সঙ্গে একমত পোষণ করে তিনি জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা জরুরি ভিত্তিতে কমানো প্রয়োজন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-NOV-2024 Petrobangla cancels ongoing negotiations The interim government has cancelled ongoing negotiations with several companies, including a couple of Indian ones, over inking contracts to import re-gasified liquefied natural gas (RLNG) from India through cross-border pipelines.State-run Petrobangla has cancelled the negotiations in line with directives from the Energy and Mineral Resources Division under the Ministry of Power, Energy and Mineral Resources, said sources. The potential deals that got axed during the negotiation stage include RLNG import by Petrobangla from India's privately-owned H-Energy and that by Bangladeshi private firm Dipon Infrastructure Services from GAIL, a state-run corporation in the neighbouring country. Power & Energy Fuel & Energy The Financial Express View
26-NOV-2024 আদানির সবই ছিল গোপনীয়, প্রায় চার বছর অন্ধকারে ছিলেন বিপিডিবির কর্মকর্তারাও আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয় ২০১৭ সালের নভেম্বরে। ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মূল্য থেকে শুরু করে বিভিন্ন ধারায় উল্লিখিত শর্ত পর্যন্ত এ চুক্তির প্রায় সব বিষয়বস্তুই অত্যন্ত গোপন ছিল দীর্ঘদিন। এমনকি বিপিডিবির সাবেক ও বর্তমান শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বলছেন, এ চুক্তি নিয়ে চার বছরেরও বেশি সময় অন্ধকারে ছিলেন তারা। হাতে গোনা সংশ্লিষ্ট কয়েকজনের বাইরে এ চুক্তির বিষয়বস্তু নিয়ে কেউই কিছু জানত না। Power & Energy Fuel & Energy Bonik Barta View
25-NOV-2024 ৫৬০ কোটি টাকা ব্যয়ে ট্যাংকার কিনবে এমজেএল বাংলাদেশ এমজেএল বাংলাদেশ পিএলসি পুরনো ট্যাংকার ভেসেল এমটি ওমেরা লিগ্যাসি প্রতিস্থাপন করতে একটি আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৪১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তথ্য অনুসারে, আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকারটি এর আগে ব্যবহৃত হয়েছে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড। ট্যাংকারটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি)। এটির বয়স হবে আনুমানিক ১২-১৩ বছর। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ থেকে ৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গতকালের মুদ্রা বিনিময় হার অনুসারে, প্রতি ডলার ১২০ টাকা দরে যা দাঁড়ায় ৫৪০-৫৬০ কোটি টাকা। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-NOV-2024 Industrial production stagnating for gas shortage, businesses decry Energy business is opening up for crisis resolution, the adviser concerned said as businesses Saturday urged the interim government to ensure reliable quality gas supply to industries forthwith for uninterrupted manufacturing operations. They lamented that industrial growth had either stagnated or declined in recent years, as evidenced by the downtrend in energy consumption within the sector over the past two to three years because of past mismanagement and 'theft' in the sector. As a result, industries are losing their capacity to generate employment, which is adversely impacting overall economic growth. Power & Energy Fuel & Energy The Financial Express View
24-NOV-2024 জ্বালানি তেল আমদানির শর্ত শিথিল করে ৬ মাসে ৩৬০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির শর্ত শিথিল করে ছয় মাসে ৩৬০ কোটি টাকা সাশ্রয়ের আশা করছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি করে বিপিসিকে সরবরাহ করার ক্ষেত্রে শর্ত ছিল যে সরবরাহকারীকে রিফাইনারির মালিক হতে হবে। এই শর্ত শিথিল করে ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ৩৬০ কোটি টাকা সাশ্রয় করা যাবে বলে আশা করছে সরকার।এদিকে চলমান গ্যাস সংকট নিরসনে এবং শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি জানান, সমুদ্র উপকূলে গ্যাস অনুসন্ধানের জন্য আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এছাড়া পাহাড়ি অঞ্চলসহ স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য আগামী বছরের মার্চ মাসে দরপত্র আহ্বান করার পরিকল্পনা রয়েছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
23-NOV-2024 Fluctuations in fuel prices a threat to macroeconomic stability: Sanem Fluctuations in fossil fuel prices pose a threat to Bangladesh's macroeconomic stability, potentially derailing the government's development targets, according to the South Asian Network on Economic Modeling (Sanem). Bangladesh must reduce its reliance on fossil fuels and transition to renewable energy sources to ensure sustainable development and economic stability, Sanem recommended citing its recent study findings. Power & Energy Fuel & Energy The Business Standard View
21-NOV-2024 জাপানে সব নতুন গাড়িতে বায়োফুয়েল ব্যবহারের লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ক্ষতিকর প্রভাব এড়াতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে জাপান। আগামী দশকের শুরুতে দেশটির সব নতুন গাড়ি চলবে বায়োফুয়েল বা জৈব জ্বালানিতে। সম্প্রতি কার্বন নিঃসরণ প্রতিরোধে অটোমেকারদের নতুন ধরনের উদ্ভাবনের মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর জাপান টুডে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
19-NOV-2024 Sinopec, Aramco start building $10 billion petchem complex in China's Fujian Sinopec Corp and Saudi Aramco have started constructing a refinery and petrochemical complex in southeast China's Fujian province, marking another big investment in the country's recent wave of petrochemicals expansions. The complex, estimated to cost 71.1 billion yuan ($9.82 billion), also marks Saudi Aramco's second major refining and petrochemical joint venture with a Chinese state oil major as the Middle Eastern energy company steps up cooperation with private Chinese companies. Power & Energy Fuel & Energy The Business Standard View
19-NOV-2024 আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত তীব্র হয়েছে। দুই দেশের এ ভূরাজনৈতিক উত্তেজনায় গতকাল আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও বৈশ্বিক উদ্বৃত্তের পূর্বাভাসে এখনো চাপে রয়েছে জ্বালানি তেলের বাজার। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫৫ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭১ ডলার ৫৯ সেন্টে। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল আগের দিনের তুলনায় বেড়েছে ৪৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৭ ডলার ৪৫ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-NOV-2024 আগামী বছর জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহের মুখোমুখি হতে পারে বিশ্ব বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা আগামী বছরগুলোয় কমতে পারে। এ সময় ওপেক প্লাসভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উত্তোলন কমালেও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে উত্তোলন বাড়বে। তাই আগামী বছর চাহিদার তুলনায় জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহের মুখোমুখি হতে পারে বিশ্ব। বৃহস্পতিবার মাসভিত্তিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-NOV-2024 স্পটনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি উৎসে ঝুঁকছে সরকার দেশের গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা পূরণ না হওয়ায় ২০১৮ সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে সরকার। ওমান ও কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও আনা দেশের গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা পূরণ না হওয়ায় ২০১৮ সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে সরকার। ওমান ও কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও আনা হচ্ছে এ জ্বালানি। স্পট মার্কেটে এলএনজির দাম পরিবর্তনশীল হওয়ায় কোনো কারণে তা বেড়ে গেলে বিপদে পড়তে হয় বাংলাদেশকে। তাছাড়া যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হয়, সেগুলো নিয়েও রয়েছে বিতর্ক। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি উৎস থেকে এলএনজি আমদানির দিকে ঝুঁকছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-NOV-2024 চীনে জ্বালানি তেল সরবরাহ কমাবে সৌদি আরব চীনে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে বিশ্বে দ্বিতীয় শীর্ষ দেশ সৌদি আরব। তবে আগামী মাসে দেশটিতে সৌদি আরবের জ্বালানি তেল সরবরাহ কমতে পারে। নিম্নমুখী চাহিদা রফতানি কমানোর পেছনে ভূমিকা রাখবে। গতকাল বেশকিছু বাণিজ্যিক তথ্য সংগ্রহ করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্স জানায়, ডিসেম্বরে চীনে সৌদি আরবের জ্বালানি তেল সরবরাহ ৩ কোটি ৬৫ লাখ ব্যারেলে নেমে যেতে পারে. Power & Energy Fuel & Energy Bonik Barta View
13-NOV-2024 বড় গ্যাসভিত্তিক কেন্দ্রে জ্বালানি সরবরাহ নিশ্চয়তা চায় বিপিডিবি জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতার বড় একটা অংশই ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে গ্যাস সংকট থাকায় নারায়ণগঞ্জে স্থাপিত সামিট, ইউনিক ও রিলায়েন্সের গ্যাসভিত্তিক বৃহৎ তিনটি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে। উচ্চ দক্ষতাসম্পন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ বিবেচনায় এসব কেন্দ্র উৎপাদনে রাখতে চায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এজন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের (গ্যাস কিংবা এলএনজি) নিশ্চয়তা চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংস্থাটি চিঠি দিয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
11-NOV-2024 বৈশ্বিক গ্যাস তরলীকরণ সক্ষমতা পৌঁছতে পারে ৭০ কোটি টনে বৈশ্বিক গ্যাস তরলীকরণ সক্ষমতা ২০৩০ সালের মধ্যে বার্ষিক প্রায় ৭০ কোটি টনে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ভারতের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পেট্রোনেট এলএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অক্ষয় কুমার সিং। সম্প্রতি আবুধাবিতে এডিপেক ২০২৪ ইভেন্টে তিনি বলেন, ‘‌জ্বালানির চাহিদা বাড়ায় ভারতসহ বেশকিছু দেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এতে সৃষ্ট বাড়তি চাহিদা মেটাতে বিশ্বজুড়ে তরলীকরণ সক্ষমতা ক্রমবর্ধমান হারে বাড়বে।’ খবর এসঅ্যান্ডপি গ্লোবাল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-NOV-2024 চীনে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেল আমদানি চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহতভাবে কমছে। গত মাস নাগাদ টানা ছয় মাস আমদানি ২০২৩ সালের একই সময়ের তুলনায় কমেছে। গত বৃহস্পতিবার চীনের একটি সরকারি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর অয়েলপ্রাইস।গত মাসে চীন দৈনিক গড়ে ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ ও আগের মাসের তুলনায় ২ শতাংশ কম। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি ১ কোটি ১০ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
10-NOV-2024 ডোনাল্ড ট্রাম্পের এলএনজি নীতির সুবিধাভোগী হবে ইউরোপ নির্বাচনী প্রতিশ্রুতিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণাও দিয়েছিলেন, তিনি উত্তোলনের আগের আপস্ট্রিম প্রডাকশনে উৎসাহিত করবেন। এক্ষেত্রে তার স্লোগান ছিল ‘ড্রিল, বেবি, ড্রিল’। এর অর্থ হলো জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন আগের তুলনায় বাড়বে। একই সঙ্গে ঘোষণা দেন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির লাইসেন্সিংয়ের ওপর জো বাইডেন আমলে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেবেন। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-NOV-2024 জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ডিসেম্বর নাগাদ দৈনিক গড়ে ১ লাখ ১৮ হাজার ব্যারেল বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল ওপেক প্লাস। অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ডিসেম্বর নাগাদ দৈনিক গড়ে ১ লাখ ১৮ হাজার ব্যারেল বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল ওপেক প্লাস। সম্প্রতি এ পরিকল্পনা এক মাস পিছিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠনটি। খবর রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা চীনে চাহিদা কমে গেছে। এছাড়া ওপেক প্লাসবহির্ভূত দেশগুলো থেকে সরবরাহ বাড়ায় বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তাই উত্তোলন বাড়ানোর পরিকল্পনা পিছিয়ে দিয়ে বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে চাইছে ওপেক প্লাস। Power & Energy Fuel & Energy Bonik Barta View
04-NOV-2024 Oil gains more than $1 after OPEC+ delays output hike Oil prices extended gains on Monday, rising more than $1 on a decision by OPEC+ to delay by a month plans to increase output, while the market braced for a week that spans a US presidential election and a key meeting in China. Brent futures rose by $1.18 per barrel, or 1.61%, to stand at $74.28 a barrel by 0402 GMT. US West Texas Intermediate (WTI) crude rose by $1.21 a barrel, or 1.74%, to stand at $70.70. Power & Energy Fuel & Energy The Business Standard View
04-NOV-2024 পর্যাপ্ত মজুদ থাকলেও ইউরোপে গ্যাস সংকটের আশঙ্কা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতেই ইউরোপে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দেয় রাশিয়া। সংকট সামাল দিতে বিকল্প উৎস থেকে জ্বালানি পণ্যটি আমদানি করে মজুদাগার পূর্ণ করতে থাকে ইউরোপের দেশগুলো। এমনকি অঞ্চলটির রাজনীতিবিদরাও ঘোষণা দেন, গ্যাস সংকটের অবসান ঘটেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ইউরোপে গ্যাস সংকট এখনো শেষ হয়ে যায়নি। খবর অয়েলপ্রাইস। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-NOV-2024 এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম উত্তর-পূর্ব এশিয়া ও উত্তর-পশ্চিম ইউরোপে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছে। এ কারণে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ার সম্ভাবনা কমেছে। ফলে এ সময় এশিয়ার স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দাম স্থিতিশীল ছিল। খবর বিজনেস রেকর্ডার।শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১৩ ডলার ৮০ সেন্ট। Power & Energy Fuel & Energy Bonik Barta View
28-OCT-2024 বিশ্ববাজারে কমতে পারে জ্বালানি তেলের দাম ইসরায়েল গত শনিবার ইরানের সামরিক ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। তবে হামলা সত্ত্বেও জ্বালানি পণ্যটির সরবরাহ ব্যাহত হয়নি। এ পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, আজ বেচাকেনা শুরু হলে জ্বালানি তেলের দাম কমে যেতে পারে। খবর রয়টার্স। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং আগামী মাসে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা বিরাজ করছিল। এর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ শতাংশ বেড়ে যায়। Power & Energy Fuel & Energy Bonik Barta View
26-OCT-2024 Cancel power, energy deals made during AL era: National power committee The National Committee for the Protection of Oil, Gas, Minerals, Power and Ports has demanded the cancellation of all the power and energy deals and made during the rule of former prime minister Sheikh Hasina and asked that potential contracts should be reviewed. Besides, the committee has sought exemplary punishment for the irregularities committed in the energy sector. Power & Energy Fuel & Energy The Business Standard View
26-OCT-2024 জ্বালানি তেলের সপ্তাহব্যাপী লেনদেনে সম্ভাব্য বৃদ্ধির হার ২% আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে প্রায় ২ শতাংশ বৃদ্ধির পথে। গতকালও পণ্যটির দাম আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এ খাতের ব্যবসায়ীরা এখনো মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগে আছেন। তবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-OCT-2024 ২০২৫ সালে জ্বালানি তেলের দাম নেমে আসতে পারে ব্যারেলপ্রতি ৬০ ডলারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগামী বছর নাগাদ ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান জেপি মরগান। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠানামা করতে পারে। চলতি বছরের শেষ প্রান্তিকে এর দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে উন্নীত হতে পারে। এ নিম্নমুখিতা বজায় রেখে ২০২৫ সালের শেষ দিকে তা নেমে যেতে পারে ৬০ ডলারে। খবর বিজনেস টুডে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
24-OCT-2024 ২০৩০ সাল পর্যন্ত চলতে পারে বিবিয়ানার গ্যাস দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ফিল্ডগুলোর মধ্যে গ্যাসের সর্বোচ্চ পরিমাণে প্রমাণিত মজুদ মিলেছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে। জাতীয় গ্রিডে মোট সরবরাহকৃত গ্যাসের মধ্যে প্রায় ৩৪ শতাংশই আসছে বিবিয়ানা থেকে। এখন পর্যন্ত গ্যাস ক্ষেত্রটিতে গ্যাসের প্রমাণিত মজুদ মিলেছে ৭ হাজার ৮৪ বিলিয়ন ঘনফুটের (বিসিএফ) মতো। এর মধ্যে এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে ৫ হাজার ৮০০ বিসিএফ। সে অনুযায়ী গ্যাস ক্ষেত্রটিতে গ্যাসের মজুদ অবশিষ্ট আছে প্রায় ১ হাজার ২৫০ বিসিএফ। Power & Energy Fuel & Energy Bonik Barta View
22-OCT-2024 বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়তে পারে ৬২ শতাংশ মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে আগামী বছরের শুরুতে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬২ শতাংশ বাড়তে পারে। পণ্যটির দাম পৌঁছতে পারে ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান সিটিব্যাংক। খবর বিজনেস ইনসাইডার।সিটিব্যাংকের এ পূর্বাভাস মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এটি জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের কোনো জ্বালানি তেলের স্থাপনায় ইসরায়েল হামলা চালালে দামের ওপর চাপ তৈরি হবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
17-OCT-2024 Gas supply rises to 1,000 mmcfd from today Gas supply from two floating storage and regasification units (FSRUs) at Moheshkhali will increase to 1,000 million cubic feet per day from today (Thursday) as an LNG-laden ship reached the facility on Wednesday. According to sources, the interim government earlier approved a proposal for procuring non-renewable liquefied natural gas (LNG) from the spot market with an eye to boosting energy supply domestically. The approval was given at the sixth meeting of the advisers' council committee on government procurement of the imported LNG. Following two separate proposals from the Energy and Mineral Resources Division, the government is procuring LNG from Gunvor Singapore Pte Ltd at Tk 640.16 crore. Power & Energy Fuel & Energy The Financial Express View
17-OCT-2024 নিরাপদ বিকল্পের পাশাপাশি উত্তোলন বাড়ায় সস্তা হয়ে উঠবে জীবাশ্ম জ্বালানি জ্বালানি সংস্থান প্রক্রিয়া, নানা উদ্ভাবন, ভূরাজনীতি এবং এসব প্রভাবকের ওপর নির্ভরশীল দামের উত্থান-পতন বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ডামাডোল এতে নতুন মাত্রা যোগ করেছে। সৌর ও বায়ুশক্তির উত্থানে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিনির্ভরতা ক্রমে কমে আসছে। একই সঙ্গে উত্তোলন বাড়ায় ২০৩০ সাল নাগাদ জীবাশ্ম জ্বালানি আগের তুলনায় সাশ্রয়ী ও সহজপ্রাপ্য হবে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর রয়টার্স। Power & Energy Fuel & Energy Bonik Barta View
15-OCT-2024 Petrobangla plans to deploy BAPEX, intensify exploration Amid deepening energy crisis in the country, the interim government is planning to intensify hydrocarbon-exploration campaign in a major policy shift to deploy the lone local company to conduct the exploration activities.State-owned Bangladesh Oil, Gas and Mineral Corporation (Petrobangla) prefers its subsidiary Bangladesh Petroleum Exploration and Production Company Limited (BAPEX) to utilise its expertise and invest domestic resources in the job. To achieve its target, Petrobangla has sought a budgetary allocation of Tk 133.28 billion for the next four fiscal years from the Ministry of Finance (MoF), officials said on Monday. They said the funds would be spent on conducting surveys, exploration and production activities in the prospective wells. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-OCT-2024 How cheaper LPG import from sanctioned Iran rattling the market According to operators, importing LPG from Iran costs $40 to $50 less per tonne than other markets, giving importers a margin of over Tk40 per 12-kg cylinder. However, consumers aren't reaping the benefits, as these importers offer higher commissions to dealers instead of lowering prices for buyers. LPG, a mix of propane and butane, is typically imported at a contract price set by major producers like Saudi Aramco, which serves as a global benchmark. In addition to this, a premium is charged, covering various extra costs. While the benchmark price remains the same across markets, premiums can vary. In August, for example, Premier LP Gas imported butane at a contract price of $690 per tonne, with a $120 premium, whereas two other companies paid a much lower premium of $74 and $84 respectively. Power & Energy Fuel & Energy The Business Standard View
14-OCT-2024 Titas Gas faces major challenge in service delivery with 7pc system loss With a 7 per cent system loss, the new management of the Titas Gas Transmission and Distribution Company PLC has been facing the biggest challenge in its service delivery. “Some 7 per cent system loss means the organization loses Tk 150-180 crore per month in revenue,” said Shahnewaz Parvez, the new managing director of the Titas Gas PLC. “It means, the state-owned gas distribution entity can save Tk 1800-2160 crore a year if such a huge system loss is checked,” he told UNB. Among the six gas distribution companies, Titas Gas has been the oldest and largest one both in terms of its operational area and volume of natural gas sales. As per the official statistics, the Titas Gas, invented in 1964, alone holds 55 per cent of the gas market share while the other five companies have 45 per cent. Power & Energy Fuel & Energy The Financial Express View
14-OCT-2024 চাহিদার তুলনায় বাড়ছে না প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বিশ্বব্যাপী প্রাক্কলনের চেয়ে বেশি হারে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি জানিয়েছে, আগামী বছরও চাহিদা বৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে। বিশ্বব্যাপী প্রাক্কলনের চেয়ে বেশি হারে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি জানিয়েছে, আগামী বছরও চাহিদা বৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে। তবে সে তুলনায় সরবরাহ পর্যাপ্ত বাড়ছে না। এতে জ্বালানি পণ্যটির সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইইএ। খবর অয়েলপ্রাইসডটকম। Power & Energy Fuel & Energy Bonik Barta View
14-OCT-2024 নবায়নযোগ্য জ্বালানির বৈশ্বিক লক্ষ্য অর্জনে তিন গুণ বিনিয়োগের পরামর্শ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জীবাশ্ম জ্বালানির বিপরীতে টেকসই বিকল্প হচ্ছে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানো। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জীবাশ্ম জ্বালানির বিপরীতে টেকসই বিকল্প হচ্ছে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানো। এ খাতে শীর্ষ অর্থনীতিগুলো বড় বড় উদ্যোগ নিলেও তা প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে এখনো মানানসই হয়ে ওঠেনি। পরিসংখ্যান অনুসারে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বৈশ্বিক লক্ষ্য অর্জনে বর্তমানের তুলনায় বার্ষিক তিন গুণ বিনিয়োগ করতে হবে, এর পরিমাণ দেড় লাখ কোটি বা ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। খবর দ্য ন্যাশনাল। Power & Energy Fuel & Energy Bonik Barta View
09-OCT-2024 দীর্ঘ গ্যাস সংকটে লোকসান গুনছে শিল্পখাত পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে অন্তত ৩০ শতাংশ ঘাটতি রয়েছে। দেশের শিল্পখাত প্রায় দুই বছর ধরে দীর্ঘ গ্যাস সংকটে ভুগছে এবং এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মুনাফায় ব্যাপক প্রভাব ফেলেছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট) মেরামতের পর জুলাই মাসের মাঝামাঝি সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে অক্টোবর মাসে এসে উদ্যোক্তারা জানাচ্ছেন, পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। দেশের বড় কিছু প্রতিষ্ঠানসহ অনেকগুলো টেক্সটাইল মিলের উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ার ফলে সেগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। Power & Energy Fuel & Energy The Business Standard View
08-OCT-2024 বিশ্বজুড়ে অস্থিতিশীল প্রাকৃতিক গ্যাসের বাজার বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাসের চাহিদা দিন দিন বাড়ছে। সে তুলনায় এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) উৎপাদন কমছে। ফলে সরবরাহ সংকটে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে পড়েছে প্রাকৃতিক গ্যাসের বাজার। ৩ অক্টোবর প্রকাশিত বার্ষিক ‘‌বৈশ্বিক গ্যাস নিরাপত্তা পর্যালোচনায়’ এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস। আইইএ জানায়, চলতি ও আগামী বছর বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। এর মধ্যে চলতি বছর জ্বালানি পণ্যটির মোট চাহিদা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ লাখ ২০ হাজার কোটি ঘনমিটারে পৌঁছতে পারে। এ সময় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। আগামী বছর বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে পারে ২ দশমিক ৩ শতাংশ বা ১০ হাজার কোটি ঘনমিটার। এ সময়ও এশিয়ার দেশগুলো মোট চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
06-OCT-2024 Saudi Arabia raises Asia oil price as volatility grips market State producer Saudi Aramco increased the official selling price of its main Arab Light crude grade by 90 cents to a premium of $2.20 a barrel against the regional benchmark for buyers in Asia, according to a price list seen by Bloomberg. The company was expected to boost the premium by 65 cents a barrel, according to a survey of traders and refiners. At the same time, Aramco cut the price of all grades to the US and Europe. Power & Energy Fuel & Energy The Business Standard View
06-OCT-2024 আগামী বছর ব্রেন্টের দাম বাড়তে পারে ১০-২০ ডলার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগামী বছর ব্যারেলপ্রতি ১০-২০ ডলার পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। খবর রয়টার্স। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় গত কয়েক দিন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার। ব্যাংকটি জানায়, ইরানে উত্তোলন বিঘ্নের আশঙ্কায় ব্রেন্টের দামের পূর্বাভাস সংশোধন করা হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
05-OCT-2024 ভূরাজনৈতিক উত্তেজনায় মূল্যবৃদ্ধি অব্যাহত ওপেকভুক্ত দেশগুলোয় গত মাসে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ওপেকভুক্ত (পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা) দেশগুলো সেপ্টেম্বরে দৈনিক গড়ে মোট ২ কোটি ৬১ লাখ ৪০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে, যা আগস্টের তুলনায় দৈনিক গড়ে ৩ লাখ ৯০ হাজার ব্যারেল কম। এ সময় লিবিয়া থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন কমার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এছাড়া গত মাসে ইরাক ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটা পূরণে জ্বালানি তেল উত্তোলন আগের তুলনায় কিছুটা কমিয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫৫ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৮ ডলার ১৭ সেন্টে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল আগের দিনের তুলনায় ৫০ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৪ ডলার ২১ সেন্টে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
03-OCT-2024 টানা পাঁচ মাস ঊর্ধ্বমুখী এলপি গ্যাসের দাম দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরো বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার গ্যাস গতকাল ৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা পাঁচ মাস এলপি গ্যাসের দাম বাড়ানো হলো দেশে। বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। গতকাল সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন ঘোষণা অনুযায়ী, অক্টোবরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৬ টাকা, সেপ্টেম্বরে যা ছিল ১ হাজার ৪২১ টাকা। ঘোষিত নতুন দর গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। Power & Energy Fuel & Energy Bonik Barta View
Id Title Summary Sector Sub Sector Source Link