22-Apr-2026

Thursday 23 April 2026

24-Apr-2026

তীব্র দাবদাহে হুমকির মুখে বিশ্ব খাদ্য ব্যবস্থা

Bonik Barta

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ বা চরম দাবদাহ বৈশ্বিক কৃষি ও খাদ্য ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। ফলে ১০০ কোটিরও বেশি মানুষের জীবিকা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের দুটি বিশেষ সংস্থা। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) যৌথভাবে এ আশঙ্কাজনক প্রতিবেদনটি প্রকাশ করেছে। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তাপপ্রবাহ এখন আগের চেয়ে আরো ঘন ঘন হচ্ছে এবং এর তীব্রতা ও স্থায়িত্বও বাড়ছে। চরম পরিস্থিতি সরাসরি ফসল, গবাদিপশু, মৎস্যসম্পদ ও বনাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করছে।

খনিজ সম্পদ ও প্লাস্টিক রিসাইক্লিংয়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

Bonik Barta

গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান সরকার। চলতি দশকের শেষ নাগাদ এ খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬ বিলিয়ন ডলারের বেশি (৬০০ কোটি ডলার) ব্যয় করার পরিকল্পনা করছে দেশটি। বর্জ্য থেকে প্রয়োজনীয় কাঁচামাল পুনরুদ্ধারে নতুন প্রযুক্তি ও স্থাপনা তৈরিই এ প্রকল্পের মূল লক্ষ্য। জাপানের বার্ষিক অর্থনৈতিক ও আর্থিক নীতিমালার অংশ হিসেবে পরিকল্পনাটি চলতি গ্রীষ্মেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা দ্রুত বাড়ছে। বাড়তি জ্বালানি খরচ এড়াতে ক্রেতারা এখন ইভির দিকে বেশি ঝুঁকছেন। এতে ভিয়েতনাম ও চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বড় সুবিধার আশ্বাস পাচ্ছে। খবর জাপান টুডে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় জ্বালানি তেলের দাম এখন ঊর্ধ্বমুখী।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে কমেছে বৈশ্বিক কার্বন নিঃসরণের গতি

Bonik Barta

বৈশ্বিক কার্বন নিঃসরণ ২০২৫ সালে তুলনামূলক ধীরগতিতে বেড়েছে। বিশ্বজুড়ে সৌরশক্তির ব্যাপক প্রসার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এর মূল কারণ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। খবর বিজনেস লাইন। আইইএ জানায়, উন্নত দেশগুলোয় নিঃসরণ বাড়লেও উন্নয়নশীল দেশে সৌরবিদ্যুতের প্রসারে কার্বন নিঃসরণ ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল। উল্লেখ্য, গত বছর মোট ৬৯২ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত হয়েছে বিশ্বজুড়ে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি।

ক্যান সংকটে ভারতে ডায়েট কোকের সরবরাহে ধাক্কা

Bonik Barta

ভারতের বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে জনপ্রিয় পানীয় ‘ডায়েট কোক’। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে পানীয়টির ক্যান বা টিনের সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। ফলে ভারতের অনেক দোকানে এখন আর মিলছে না ডায়েট কোক। খবর রয়টার্স। ডায়েট কোক মূলত অ্যালুমিনিয়াম ক্যানে বাজারজাত করা হয়। ভারতের বাজারে পানীয়টি প্লাস্টিক বোতলে পাওয়া যায় না। এ অ্যালুমিনিয়াম ক্যান তৈরির কাঁচামাল এবং তৈরি ক্যান মূলত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রায় ৯ শতাংশ আসে এ অঞ্চল থেকে।

আমদানিতে আগাম কর বাতিলের প্রস্তাব শিল্প উদ্যোক্তাদের

Bonik Barta

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাণিজ্যিক আমদানিতে আগাম কর বৃদ্ধির প্রস্তাব বাতিল করে তা ধাপে ধাপে তুলে দেয়ার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়া করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে রফতানি আয়ের বিপরীতে ১ শতাংশ উৎসে কর কমিয়ে দশমিক ৫ শতাংশ করার সুপারিশ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে গতকাল আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে শিল্প উদ্যোক্তাদের সংগঠন ডিসিসিআই ও বিসিআই। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈশ্বিক সংকটে সংস্কার ও রাজস্ব সক্ষমতা বাড়ানোই মূল চ্যালেঞ্জ

Bonik Barta

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলে বিপর্যয় এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষত বা ‘ইকোনমিক স্কারিং’-এর ঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহসী সংস্কার, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ২১ এপ্রিল রাজধানীর গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক: এইচ১ ২০২৬’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল হেড অব রিসার্চ ও চিফ স্ট্র্যাটেজিস্ট এরিক রবার্টসন। দেশের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।

দুই মাসের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

Bonik Barta

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার খবরে গতকাল দেশের পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে গতকাল পুঁজিবাজারের লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও লেনদেন কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই শেয়ার কেনার চাপে ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৫৭ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৩ পয়েন্ট।

এশিয়ায় চালের বাজারে মিশ্র প্রবণতা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এশিয়ার চালের বাজারে একধরনের মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহে ভারতের বাজারে দাম স্থিতিশীল থাকলেও ভিয়েতনামে সরবরাহ সংকটে চালের দাম বেড়েছে। অন্যদিকে থাইল্যান্ডে খরা এবং বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে ধান উৎপাদন ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক বাজারে। খবর বিজনেস রেকর্ডার। বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে এ সপ্তাহে রফতানি মূল্য অপরিবর্তিত রয়েছে। দেশটিতে চালের পর্যাপ্ত মজুদ থাকায় আন্তর্জাতিক বাজারে চাহিদা সামান্য বাড়লেও দামে কোনো প্রভাব পড়েনি। ভারতের ৫ শতাংশ ভাঙা সিদ্ধ চাল বর্তমানে প্রতি টন ৩৪৪-৩৫০ ডলারে বিক্রি হচ্ছে। ৫ শতাংশ ভাঙা সাদা চালের দামও প্রতি টন ৩৩৮-৩৪৪ ডলারের মধ্যে স্থিতিশীল রয়েছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ফিরছে এশিয়া-ইউরোপ

Bonik Barta

হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সীমিত হয়ে পড়ায় অনেক দেশ বিদ্যুৎ উৎপাদনে বিকল্প হিসেবে কয়লার দিকে ঝুঁকছে। ফলে বিশ্ববাজারে তাপীয় কয়লার চাহিদা ও দাম আবারো বাড়তে শুরু করেছে। সম্প্রতি আন্তর্জাতিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এবং এর উচ্চমূল্যের কারণে এশিয়া ও ইউরোপের দেশগুলো পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পুনরায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। উড ম্যাকেঞ্জির প্রধান বিশ্লেষক সুস্মিতা বাজরানি বলেন, ‘যখন জ্বালানি নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত আসে, তখন কয়লা একটি গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কয়লার চাহিদা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক।’

পাঁচ বছরের সর্বনিম্নে আন্তর্জাতিক চিনির বাজার

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে চিনির দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। বিপুল পরিমাণ বৈশ্বিক মজুদ এবং জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে পণ্যটির বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। আইসিই এক্সচেঞ্জে গত মঙ্গলবার অপরিশোধিত চিনির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সামগ্রিক চিত্রে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম কমে পাউন্ডপ্রতি ১৩ ডলার ৪৬ সেন্টে নেমেছে। গত শুক্রবার এ দাম ১৩ ডলার ২২ সেন্ট পর্যন্ত নেমেছিল, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে সাদা চিনির দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন ৪১৯ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। বাজারে চিনির অতিরিক্ত সরবরাহ দামের ওপর চাপ সৃষ্টি করছে বলে জানান বাজার বিশ্লেষকরা।

অর্থনৈতিক মন্দার মধ্যে প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব আহরণ করতে চায় সরকার

Bonik Barta

দেশে এখন পর্যন্ত রাজস্ব আহরণের সর্বোচ্চ রেকর্ড ৪ লাখ ৩৩ হাজার ৭১৯ কোটি টাকা, যা গত অর্থবছরে এসেছে। এ আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত করের পাশাপাশি এনবিআর-বহির্ভূত করও রয়েছে। রাজস্ব আহরণ কিছুটা বাড়লেও লক্ষ্যের চেয়ে প্রায় ১ লাখ কোটি টাকা ঘাটতি রয়েছে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে। এর মধ্যেই আগামী অর্থবছরের (২০২৬-২৭) জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা হতে পারে বলে আলাপ-আলোচনা চলছে।

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, আরো বাড়ল লোডশেডিং

Bonik Barta

দেশের বিদ্যুতের উৎপাদন ঘাটতির মধ্যে ভারতের আদানি পাওয়ারের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আদানির কেন্দ্র থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যা গতকাল ছিল দেড় হাজার মেগাওয়াটের ‍ওপরে। এদিকে আদানির বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।বিপিডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতে আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্কসংকেত পাওয়া যায়। এরপর তাৎক্ষণিকভাবে ওই ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

Tk 1.17t kept as block, special allocations in next ADP

Bonik Barta

The Ministry of Finance has earmarked Tk 1.17 trillion, or 39 per cent of the proposed Tk 3.0-trillion Annual Development Programme (ADP), for the next fiscal year, as block and special allocations across various sectors. The remaining Tk 1.83 trillion, or 61 per cent of the ADP, is set to be allocated to ongoing projects under different ministries and divisions, according to sources at the Ministry of Planning. Officials said the Finance Division on Tuesday sent the final ministry-wise expenditure ceilings for ADP allocations for the next fiscal year to the Programming Division of the Planning Commission. The allocations will be finalised after distribution among projects before being placed at a meeting of the National Economic Council (NEC) for approval.

Power outages bite into SMEs, deepening economic strain

The Financial Express

Frequent and prolonged power outages across rural areas are taking a heavy toll on businesses, especially small and medium enterprises (SMEs), disrupting production cycles, inflating operating costs, and eroding the incomes of both entrepreneurs and workers. Business owners in districts across Rangpur, Rajshahi, Khulna, and Habiganj say they are facing load shedding for as long as seven to eight hours a day. The erratic electricity supply has forced many factories, workshops, and processing units to either suspend operations or run at significantly reduced capacity. This is happening as the country grapples with a severe energy crisis triggered by global fuel supply disruptions. A sudden decline in fuel supply has led to a drop in electricity generation, forcing the government to resort to power rationing.

Japan's Lion enters Bangladesh FMCG market with local production

Bonik Barta

Japanese household and personal care giant Lion Corporation has begun production in Bangladesh, targeting a share of the country's 18 crore-strong consumer market. The company, which dates back to 1891, entered the Bangladeshi market in 2022 through a joint venture – Lion Kallol Limited – with the local Kallol Group, in which it holds a 75% stake.Commercial operations started last month at its factory in the Bangladesh Special Economic Zone in Araihazar, widely known as the Japanese Economic Zone.

Foreign buyers warn of energy crisis, RMG orders on decline: BCI president

The Business Standard

Foreign buyers have begun scaling back export orders as concerns over Bangladesh's energy stability and "negative messaging" regarding fuel shortages rattle international markets, Bangladesh Chamber of Industries (BCI) President Anwar-Ul-Alam Chowdhury (Parvez) said today (22 April). "Negative messaging is going out. I think we should be more careful in what we say. We keep saying we have fuel shortages and gas issues. Foreign buyers are now getting concerned. They are starting to say 'your country will not even have sufficient gas'," he said during a pre-budget discussion in the capital.

Inflation pushes REER up 1.43 points in Mar

The Financial Express

The Real Effective Exchange Rate (REER) index rose in March, indicating Bangladesh's modest loss in trade competitiveness. The increase was largely driven by higher inflation in the country compared with its trading partners. REER stood at 102.78 in March 2026, up 1.43 points from February. This means the currency remains overvalued. The index measures the value of the local currency against a basket of 17 major trading partners accounting for more than 80 per cent of Bangladesh's external trade. A REER reading below 100 generally signals improved export competitiveness, while a level above 100 indicates a relatively stronger domestic currency, making exports less competitive and imports cheaper.