17-Dec-2024

Wednesday 18 December 2024

19-Dec-2024

আইএমএফ-এর চলমান ঋণ কর্মসূচির বাইরে আরও ৭৫০ মিলিয়ন ডলার চাইল বাংলাদেশ

The Business Standard

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা ও বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির বাইরে অতিরিক্ত ৭৫০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এ ঋণ অনুমোদন পেলে আইএমএফ থেকে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ৫.৩ বিলিয়ন ডলার। তবে এ ঋণ পেতে হলে বাংলাদেশকে বিদ্যুতের দাম বাড়ানোর শর্ত দিয়েছে আইএমএফ। যদিও উচ্চ মূল্যস্ফীতির কারণে আগামী জুন পর্যন্ত বিদ্যুতের দাম বাড়াতে রাজি নয় সরকার।

ফিরছে বিদেশি ঋণের সুদের ওপর ২০ শতাংশ কর, উদ্বেগ ব্যবসায়ীদের

The Business Standard

বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে যাচ্ছে। কারণ, চলতি মাসেই এসব ঋণের সুদ পরিশোধের ওপর ২০ শতাংশ করছাড়ের মেয়াদ শেষ হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার খরচ আরও বেড়ে যাবে এবং সেগুলোর প্রতিযোগিতা-সক্ষমতা দুর্বল হবে। উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি শিল্পায়নে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে রিজার্ভের এ সংকটের সময় বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যেতে পারে।

উৎপাদনের জন্য বাংলাদেশের কথা ভাবছে রাশিয়ার বড় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান

The Business Standard

পোশাক ও জুতা প্রস্তুতকারী রাশিয়ান প্রতিষ্ঠান গ্লোরিয়া জিন্স রাশিয়ায় তার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যে সালস্ক এলাকায় অবস্থিত একটি সেলাই কারখানা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের অন্য কারখানায় সংশ্লিষ্ট পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়াজুড়ে বর্তমানে গ্লোরিয়া জিন্সের ১৮টি কারখানা রয়েছে। কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনের জন্য ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের কথা ভাবছে। এসব দেশে তুলার সরবরাহ স্থিতিশীল এবং উন্নত শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যার ফলে কাঁচামালের কোনো অসুবিধা হবে না এবং একদিক থেকে এতে অর্থও সাশ্রয় হবে।

BD to press for quick end to Rohingya crisis

Bonik Barta

Foreign Adviser Md Touhid Hossain said Bangladesh will press the international community to find out ways and means to repatriate over 1.3 million Rohingya refugees in the upcoming Bangkok meeting on Myanmar crisis. Thailand will host two regional meetings on Myanmar this week, with at least one including representatives of the junta. Thai Foreign Minister Maris Sangiampongsa will hold the meetings on Dec 19 and 20. In October, Thailand offered to host informal talks with representatives from Myanmar, China, India, Bangladesh, Laos and Thailand. All of this countries share borders with Myanmar and are set to attend the meeting.

Businesses worry as 20% tax on foreign loan interest to be back

The Business Standard

Businesses with foreign loans stand to face an additional burden of around Tk1,500 crore annually as their 20% tax exemption on interest payments expires this month, increasing their cost of doing business and further diminishing their competitiveness. Entrepreneurs fear this will stifle industrialisation and choke foreign currency inflows amid the reserve crisis. In the FY24 budget, a 20% source tax was initially levied on interest payments for foreign loans. However, in response to requests from businesses, its implementation was deferred until 31 December of this year.

ফিরছে বিদেশি ঋণের সুদের ওপর ২০ শতাংশ কর, উদ্বেগ ব্যবসায়ীদের

The Business Standard

বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে যাচ্ছে। কারণ, চলতি মাসেই এসব ঋণের সুদ পরিশোধের ওপর ২০ শতাংশ করছাড়ের মেয়াদ শেষ হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার খরচ আরও বেড়ে যাবে এবং সেগুলোর প্রতিযোগিতা-সক্ষমতা দুর্বল হবে। উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি শিল্পায়নে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে রিজার্ভের এ সংকটের সময় বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যেতে পারে।

২০২৪ সালে বাংলাদেশী টাকা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা

Bonik Barta

ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রা টাকার বড় অবমূল্যায়ন টানা তৃতীয় বছরেও অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অবমূল্যায়ন ঘটেছে ৯ শতাংশেও বেশি। তবে এ হিসাব কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরের ক্ষেত্রে। কার্ব মার্কেট বা খোলা মুদ্রাবাজার দর আমলে নিলে চলতি বছর টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়েছে সাড়ে ১৪ শতাংশ। সে হিসাবে ২০২৪ সালে এশিয়ার উল্লেখযোগ্য মুদ্রাগুলোর মধ্যে টাকার অবস্থানই সবচেয়ে দুর্বল।

কাজ না পেয়ে বাড়ছে দেশে ফেরা প্রবাসীর সংখ্যা

Bonik Barta

ভাগ্য ফেরানোর আশায় জমি ও গরু বিক্রি এবং ঋণ করে সাড়ে ৫ লাখ টাকায় কাতার যান জামালপুরের সুলতান মিয়ার ছেলে মো. দিপু হাসান। কিন্তু দুই মাস দুইদিন কাজ করার পরও বেতন পাননি। ভিসা নিয়ে যার মাধ্যমে গিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। বাড়ি থেকে টাকা নিয়ে যে থাকা-খাওয়ার ব্যবস্থা করবেন সে অবস্থাও রেখে যাননি। আবার অন্য কোথাও কাজ পাচ্ছিলেন না। তাই উপায় না পেয়ে দেশেই ফিরে আসতে বাধ্য হন দিপু। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে দিপু হোসেন বণিক বার্তাকে বলেন, ‘‌কাতারে থেকে যাওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু কাজ করেও টাকা পাইনি। খাবার দেয়া হতো না। দুই মাস অনেক কষ্টে থেকেছি। বাড়ি থেকে যে টাকা পাঠাবে, সে অবস্থাও তো রেখে যাইনি। গরু ও চাষের জমি সবই বিক্রি করেছি, ঋণ নিয়েছি। বিদেশে কেউ ধার দেয়ার মতোও নেই। কাজ করে বেতন না পাওয়ায় আর থাকা সম্ভব হয়নি। বাধ্য হয়ে দেশে ফিরেছি। এখন সব হারিয়ে আমি নিঃস্ব।’

শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিতভাবে কাজ করতে হবে

Bonik Barta

বাংলাদেশের শ্রমবাজার ক্রমেই বিকশিত হলেও তাতে নারীর অংশগ্রহণ বাড়ছে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। শ্রমবাজারে নারীর যথাযথ অংশগ্রহণ নিশ্চিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সংলাপে এসব কথা বলেন বক্তারা। সেভ দ্য চিলড্রেন, দ্য আর্থ সোসাইটি ও ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় ‘কিশোরী ও যুবতীদের জন্য বৃত্তিমূলক শিক্ষা, কর্মসংস্থান ও বাজার প্রস্তুতির সংস্কার’ শিরোনামে এ সংলাপের আয়োজন করে সিপিডি। সংলাপ অনুষ্ঠানে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কিশোরী ও যুবতীদের সম্ভাবনাকে কাজে লাগাতে অন্তর্ভুক্তিমূলক নীতির প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

Metro rail to launch QR code system to manage passenger load

The Financial Express

The Dhaka Mass Transit Company Limited (DMTCL) is going to introduce the QR code system as an alternative to tickets as the load of passengers surged in the metro rail. Mohammad Abdur Rouf, managing director of the company, said the process of calling tenders to launch the system will start on Wednesday. The DMTCL is planning to use QR codes and cards in two separate ways. One method is for passengers to come to the station and travel by scanning the card. The other one can be through mobile; passengers will scan the QR code at the station, according to a bdnews24.com report. The stations may have a separate gate for QR codes, which is also being discussed, the MD said. The DMTCL made a “special announcement” in this regard on its verified Facebook page on Tuesday.

অর্থনীতি সামাল দিতে জ্বালানি খাত পুনর্গঠনের চ্যালেঞ্জ সিরিয়ায়

Bonik Barta

বাশার আল-আসাদের দুই যুগের শাসনামলের বড় একটি সময় জ্বালানি তেলের ওপর নির্ভরশীল ছিল সিরিয়ার অর্থনীতি। ২০১০ সালে যখন সমগ্র অঞ্চলে আরব বসন্তের হাওয়া লাগে, তখন দেশটির জিডিপির পাঁচ ভাগের এক ভাগ ছিল জ্বালানি তেলনির্ভর। তখন দেশটির রফতানির অর্ধেক ছিল এ জীবাশ্ম সম্পদ। এমনকি জ্বালানি তেল থেকে হতো রাষ্ট্রীয় আয়ের অর্ধেকের বেশি সংস্থান। পরবর্তী সময়ে বছরের পর বছর যুদ্ধ খাতটিকে ধ্বংস করে দেয়। এখন আসাদের মস্কো পালিয়ে যাওয়ার পর নতুন সরকারের অর্থনৈতিক সাফল্য অনেকটা নির্ভর করছে খাতটির পুনরুজ্জীবনের ওপর। তবে এর ওপর প্রভাব ফেলবে আন্তর্জাতিক সহায়তা, ভূরাজনীতি, নিরাপত্তা ও সুশৃঙ্খল সরকার ব্যবস্থা।

রেকর্ড বাজেট ঘাটতির পরিকল্পনা চীনের

Bonik Barta

স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে চীন। বেইজিংয়ের এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী বছর বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াবে জিডিপির ৪ শতাংশ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। একই সময় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যও প্রায় ৫ শতাংশ বজায় রাখা হবে। গত সপ্তাহে এক বৈঠকে চীনের নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলতি বছর প্রাথমিকভাবে ৩ শতাংশ বাজেট ঘাটতির লক্ষ্য নেয়া হয়েছিল। চীনের নীতিনির্ধারণী ফোরাম পলিট ব্যুরোর চলতি মাসের বৈঠক ও গত সপ্তাহের সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্সে (সিইডব্লিউসি) ‘আরো সক্রিয় আর্থিক নীতি’র কথা বলা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও নতুন বাজেট ঘাটতির পরিকল্পনা সেসব আর্থিক নীতির সঙ্গে সংগতিপূর্ণ।

রাশিয়ার সঙ্গে ব্যবসা ইইউর নিষেধাজ্ঞায় নিয়েলস ট্রুস্ট

Bonik Barta

রুশ অপরিশোধিত জ্বালানির তেলের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ডাচ ব্যবসায়ী নিয়েলস ট্রুস্টের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অভিযোগে বলা হচ্ছে, পশ্চিমা দেশগুলোর বেঁধে দেয়া মূল্যসীমার ওপর রুশ জ্বালানি তেলের ব্যবসা করেছেন এ ব্যবসায়ী। ইউক্রেনে মস্কোর সর্বাত্মক আক্রমণের প্রতিক্রিয়ায় এ মূল্যসীমা বেঁধে দেয়া হয়েছিল। সুইজারল্যান্ডে বসবাসরত নিয়েলস ট্রুস্ট হলেন প্রথম ইইউ নাগরিক, যাকে জোটটির এ ধরনের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এক বিবৃতিতে ইইউর এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন নিয়েলস ট্রুস্ট। তিনি দাবি করেন, সাবেক ব্যবসায়িক অংশীদারের প্রচারণার ফল হিসেবে তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ওই ব্যবসায়িক সম্পর্ক ভেঙে যাওয়ার পর মস্কোর সঙ্গে যোগাযোগকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছিল।

পশ্চিম আফ্রিকায় হাজার কিলোমিটার মহাসড়ক নির্মাণের পরিকল্পনা

Bonik Barta

পশ্চিম আফ্রিকাজুড়ে ১ হাজার ২৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ শুরু করতে যাচ্ছে আঞ্চলিক জোট ইকোওয়াস। আইভরি কোস্টের প্রধান শহর আবিদজান থেকে শুরু করে ঘানা, টোগো ও বেনিনের মধ্য দিয়ে নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস পর্যন্ত যাবে এ সড়ক। জোট নেতারা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো ‘কমন মার্কেট’ গড়ে তুলতে পরিবহন অবকাঠামোটি ভূমিকা রাখবে। ২০২৬ সালের সড়কটির নির্মাণ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে তহবিলদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৫৬০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সম্প্রতি নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক গুরুত্বপূর্ণ সম্মেলনে মিলিত হন পশ্চিম আফ্রিকার নেতারা। সম্মেলনে ইকোওয়াস থেকে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের বেরিয়ে যাওয়া ঠেকাতে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ নিয়েও কথা বলেন তারা।

সুখের সূচকে বিদেশীদের অন্তর্ভুক্ত করল ইবারাকি

Bonik Barta

জাপানের হোনশুর কান্তো অঞ্চলের ইবারাকি প্রিফেকচার ২০১৯ সাল থেকে বাসিন্দাদের সুখের মাত্রা নির্ধারণে সমীক্ষা পরিচালনা করে আসছে। তবে এ বছরই প্রথম প্রিফেকচারের গবেষকরা পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ করে ইবারাকিতে বসবাসরত বিদেশী বাসিন্দাদের সুখের মাত্রা নির্ধারণ করেছেন এবং জাপানের অন্যান্য অঞ্চলের সঙ্গে এর তুলনা করেছেন। ১৪টি উপবিভাগে বিন্যস্ত কর্মসংস্থান, জীবন ও শিক্ষা তিনটি প্রধান বিভাগের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বিদেশীদের সুখ সূচক। গবেষকরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিটি প্রিফেকচারের জন্য একটি সংখ্যাগত সুখ সূচক নির্ধারণ করেছেন।

৫০০ বছর আগে প্রতিষ্ঠিত রয়্যাল মেইলের হাত বদল

Bonik Barta

১৫০০ সালে সম্রাট অষ্টম হেনরির আমলে প্রতিষ্ঠিত ব্রিটিশ পার্সেল সার্ভিস রয়্যাল মেইল কিনে নিচ্ছে চেক ধনকুবের ড্যানিয়েল ক্রেটিনস্কির ইপি গ্রুপ। ৪৬০ কোটি ডলার মূল্যের এক চুক্তির শর্ত অনুসারে, রয়্যাল মেইলের সদর দপ্তর ও কর নিবন্ধন পরবর্তী পাঁচ বছর যুক্তরাজ্যে থাকবে। ২০১৩ সালে ব্যক্তিমালিকানাধীন কোম্পানিতে পরিণত হয় রয়্যাল মেইল। তবে সাম্প্রতিক বছরে ক্রমবর্ধমান লোকসানের কারণে পার্সেল শিল্পে এর প্রভাব সীমিত হয়ে আসছিল। যুক্তরাজ্য সরকার বলছে, মালিকানা হস্তান্তরের পরও রয়্যাল মেইল একটি ব্রিটিশ প্রতিষ্ঠান হিসেবে থাকবে।

দেড় মাস পর কাজে ফিরেছেন ন্যাশনাল টির শ্রমিকরা

Bonik Barta

বকেয়া বেতনের টাকা না পেয়ে গত অক্টোবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। দেড় মাস পর বেতন পরিশোধের পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল কোম্পানি জানিয়েছে, ১০ ডিসেম্বর কোম্পানিটির শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তথ্যানুসারে, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন তেলিয়াপাড়া ও জগদীশপুর চা বাগানসহ ১২টি চা বাগানে নিয়মিত শ্রমিক রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এনটিসির পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ব্যাংকের কাছ থেকে টাকা না পাওয়ার কারণে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি, রেশন ও মাসিক বেতন বন্ধ হয়ে যায়। এরপর ছয় সপ্তাহ মজুরি ছাড়াই কাজ করেন শ্রমিকরা। তারপর গত ২১ অক্টোবর থেকে বকেয়া মজুরি ও রেশনের দাবিতে কর্মবিরতি শুরু করেন ১২টি চা বাগানের শ্রমিকরা। ১ ডিসেম্বর শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরে সংকট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় শ্রমিকদের ছয় সপ্তাহের বকেয়া মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হবে। অবশিষ্ট বকেয়া মজুরি আগামী বছরের মার্চের মধ্যে কিস্তিতে পরিশোধ করা হবে। এরপর শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করা হয়। মজুরি পেয়ে শ্রমিকরা ১০ ডিসেম্বর কাজে যোগ দেন।

আইসিবির শেয়ার বিক্রি করবে বিডিবিএল

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ব্যাংকটির কাছে বর্তমানে আইসিবির ২১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৯৯টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৪-২৫ হিসাব বছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ৭৫ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত লোকসান কমেছে ৬৮ শতাংশ। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা হয়েছিল ২ টাকা ৭৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮ পয়সায়।

IMF loan release may face NPL, capacity payment roadblocks

The Financial Express

Disbursement of a US$1.0-billion aggregated tranche from the IMF lending package principally faces NPL roadblocks as its reform-reappraisal mission indicates fund holdback unless banks' bad-loan buildups cut as per terms, sources said. Officials said Tuesday fund release from the International Monetary Fund's assured package of budget-support credit worth $4.7 billion to Bangladesh might be affected for failure in lowering the loads of non-performing loans (NPLs) banks are burdened with. Huge capacity-payment arrears to the quick-cure private power producers hired by the past regime also stand in the way.

Tk 8.1b to be invested in 3 gas projects

Bonik Barta

The government will invest Tk 8.1 billion in three gas projects over the next two years. They include procuring and installing a 60-MMSCFD processing plant for Bhola North Gas Field, drilling the Rashidpur-11 exploration well in Habiganj, and running a 2D seismic survey on exploration blocks 7 and 9 in 78 upazilas of 17 districts to reduce pressure on the supply of gas and fuels. Of the amount, Tk 5.24 billion will come from the government's own fund and Tk 2.86 billion from the funds of implementing agencies. The Bhola plant will supply 60 MMSCF gas every day and combined extraction in the next 20 years will be 360 BCF of gas worth Tk 235.73 billion considering consumer prices.

MoF asks BB to expedite 5 major acts' endorsement

The Financial Express

The Ministry of Finance has asked the Bangladesh Bank to expedite efforts to formulate and amend five major acts related to banks and non-bank financial institutions, officials say. They say both the World Bank (WB) and the International Monetary Fund (IMF) have for long been pushing for quickening the process. The acts are the Negotiable Instruments Act 2024, the Bankruptcy (Amendment) Act 2024, the Foreign Exchange Regulation and Management Act 2024, the Bank Deposit Insurance (Amendment) Act 2024, and the Counterfeit Currency Prevention Act 2024. After the interim government was formed, the Cabinet Division on August 28 sent back the five bills as those needed to be passed as ordinances in the absence of a functioning parliament.

TCB plans to buy 240m litres of palm oil from Malaysia

The Financial Express

Due to lack of local suppliers, Trading Corporation of Bangladesh (TCB) has planned to purchase 240 million litres of palm oil from Malaysia under government-to-government (G2G) arrangement. The plan is to import 20 million litres per month to sell it with other essential commodities at subsidised rate to 10 million low-income card-holder families, sources said. The state trading agency is currently conducting its sales drive of items like soybean, lentil, and sugar. Moreover, it sells chickpeas and dates at reasonable rates during the holy month of Ramadan while onion and potato during lean periods or to meet emergency needs. Officials said the TCB has already requested the commerce ministry to take necessary steps in this regard.