16-Dec-2024

Tuesday 17 December 2024

18-Dec-2024

এড়িয়ে চলছে ব্যাংক ও বায়াররা, ৪০ হাজার কর্মী ছাঁটাই করবে বেক্সিমকো

The Business Standard

গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ব্যাংকিং সহায়তা ও কার্যাদেশ না পাওয়ার কারণ উল্লেখ করে, বেক্সিমকো গ্রুপ আজ তাদের গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ১৬টি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে। এই সিদ্ধান্তে বিপন্ন হতে পারে ৪০ হাজার কর্মীর জীবিকা। বর্তমানে আর্থিক চাপ মোকাবিলা করতে পারছে না শিল্পগোষ্ঠীটি; এমতাবস্থায় চলমান পরিস্থিতিকে অটেকসই বলে বর্ণনা করেছেন বেক্সিমকো গ্রুপের একজন পরিচালক ও বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী।

এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলে আমদানি শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস

The Business Standard

সরকার সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানিতে শুল্ক অব্যাহতি দিয়েছে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়ে ৫ শতাংশ করে অন্যান্য ভোজ্য তেলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ১৫ ডিসেম্বর জারি করা একটি এসআরও-তে এই সিদ্ধান্তের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল (১৬ ডিসেম্বর) এসআরওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। আগামী তিন মাস এই শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস সুবিধা পাবে পণ্য দুটি। একইসঙ্গে বাজারে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সয়াবিন ও পাম তেলের বিদ্যমান শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস সুবিধার মেয়াদও আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

NBR mulls plugging tax loopholes related to fisheries income

The Business Standard

The National Board of Revenue (NBR) is considering closing tax loopholes related to fisheries income, as some individuals have allegedly been legalizing black money by reporting income from the sector, which offers a significantly reduced tax rate. Currently, the maximum tax rate for individuals is 30%, but income from this sector is taxed highest at 15%. Experts believe that certain politicians, bureaucrats, and businessmen have been using this loophole to whiten significant amounts of illegally earned money this way.

Naogaon emerges as thrasher manufacturing hub

The Business Standard

Naogaon has emerged as a hub for manufacturing commercial rice threshing machines, recognized nationwide for their quality. This flourishing industry generates over Tk86 crore in annual sales, creating more than 100 entrepreneurs and providing direct and indirect employment to around 1,000 people. The industry's origins date back about a decade, when factories were first established in Dhamoirhat Upazila. Sadar and Patnitala Bazar. Over the last five to seven years, agricultural mechanization has seen a significant boost, fueling the demand for these machines, locally referred to as Banga. Currently, approximately 80 factories in these two upazilas produce over 2,000 rice thrashing machines annually. Each machine is priced between Tk3.6 lakh and Tk5 lakh, contributing to the sector's impressive annual market value

Bottled soybean oil supply still scarce in Dhaka

The Business Standard

Bottled soybean oil is still not available as usual in markets across Dhaka, despite the government's Tk8 hike per litre on 9 December, nearly a week ago. The scarcity of soybean oil has lasted almost a month, following price hikes by refining companies in response to rising global prices of soybean and palm oil. Reports from areas such as Kalyanpur, Karwan Bazar, and Hatirpool yesterday revealed the ongoing shortage.

১২৬ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

Bonik Barta

দেশে আবারো অস্থিতিশীল হয়ে উঠছে ডলারের বাজার। ব্যাংক খাতের পাশাপাশি খুচরা বাজারেও (কার্ব মার্কেট) ডলারের বিনিময় হার এখন বাড়ছে। ব্যাংকগুলোর ঘোষিত দর অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় হার সর্বোচ্চ হওয়ার কথা ১২০ টাকা। যদিও এ ব্যাংকগুলোর কোনো কোনোটি এখন রেমিট্যান্সের ডলার কিনছে ১২৬ টাকা দরে। আর কার্ব মার্কেটে প্রতি ডলার কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ ১২৫ টাকায়। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ডলারের বাজার প্রায় স্থিতিশীল হয়ে এসেছিল। ব্যাংকের পাশাপাশি কার্ব মার্কেটেও ডলারের দর ছিল নিম্নমুখী। চাহিদা কমে যাওয়ায় কার্ব মার্কেটে প্রতি ডলারের বিনিময় হার ১২১ টাকায় নেমে গিয়েছিল। কিন্তু নভেম্বরের শুরুতেই ডলারের দর বাড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বাংলাদেশ থেকে কমেছে, বেড়েছে ভিয়েতনাম ও ভারত থেকে

Bonik Barta

একক দেশ হিসেবে বাংলাদেশী তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছরের ১০ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবরে বাংলাদেশ থেকে দেশটির পোশাক আমদানি কমেছে। একই সময় বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত থেকে বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের অর্থমূল্য ছিল ৬১৪ কোটি ৬০ লাখ ডলার, ২০২৩ সালের একই সময় ছিল ৬৩৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসেবে চলতি বছরের ১০ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।

State sugar mills battle staggering losses as govt plans revival of closed units

The Business Standard

Established in 1956 with a daily capacity of 1,500 tonnes, Thakurgaon Sugar Mills produced just 3,323 tonnes of sugar in FY24 - much below its annual capacity of 15,240 tonnes - adding Tk66 crore to its already staggering accumulated losses of Tk792 crore. This struggle mirrors the challenges faced by all 15 state-owned sugar mills, burdened by decades-old machinery and unavailable spare parts due to defunct manufacturers. Adding to these woes is the sharp decline in sugar extraction rates - the percentage of sugar that can be extracted from sugarcane during the milling process.

হালনাগাদ আর্থিক তথ্যের অভাবে অন্ধকারে সামিট পাওয়ারের বিনিয়োগকারীরা

Bonik Barta

দেশের বিদ্যুৎ খাতে সামিট পাওয়ার লিমিটেডের যাত্রা আড়াই দশকের কিছু বেশি। এর মধ্যে শুরুর দেড় দশকের তুলনায় শেষের দশকে কোম্পানিটির ব্যবসায়িক উল্লম্ফন হয়েছে সবচেয়ে বেশি। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া বিদ্যুৎ খাতে আইপিপি-নির্ভর অনুকূল নীতিকে কাজে লাগিয়ে সামিটের বিদ্যুৎ ব্যবসা বড় হয়েছে। তবে গত আগস্টে আওয়ামী সরকারের পতনের পর ব্যবসায়িকভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে কোম্পানিটি। এরই মধ্যে বেশকিছু তদন্ত চলছে কোম্পানিটির বিরুদ্ধে। তালিকাভুক্ত কোম্পানিটির মালিকানায় থাকা ১৫টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে পাঁচটির উৎপাদন বন্ধ রয়েছে। হালনাগাদ আর্থিক প্রতিবেদন প্রকাশ না করার কারণে কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে অন্ধকারে রয়েছেন পুঁজিবাজারে সামিটের বিনিয়োগকারীরা। সবকিছু মিলিয়ে প্রথমবারের মতো ব্যবসায়িকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সামিট পাওয়ার।

২০ ট্রিলিয়ন ডলারে লন্ডন-নিউইয়র্ক পাতালপথ!

Bonik Barta

ভ্যাকুয়াম টিউব প্রযুক্তিতে নির্মিত টানেল অবিশ্বাস্য রকম কমিয়ে দিতে পারে লন্ডন থেকে নিউইয়র্ক সফরের সময়। বিশ্বের প্রধান দুটি শহরে যাতায়াতের সময় কমে আসতে পারে মাত্র এক ঘণ্টায়। অবশ্য এর জন্য খুঁড়তে হবে প্রায় তিন হাজার মাইল দীর্ঘ টানেল। এমন অবিশ্বাস্য কাণ্ডের বাজেটও কম নয়, ২০ ট্রিলিয়ন বা ২০ লাখ কোটি ডলার। কিছুদিন আগে এমন একটি আলোচনা সামনে এসেছে। তবে নিউজউইকের বিশ্লেষণ বলছে, ইউরোপের চলমান চ্যানেল-টানেল প্রকল্পের গতিতে এগোলে ট্রান্স আটলান্টিক টানেল বাস্তবায়নে হাজার বছর সময় লাগবে! সম্প্রতি একসঙ্গে বেশকিছু টানেল নির্মাণ শুরু হয়েছে ইউরোপে। যেখানে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার হলেও কম সময়ে হাজার হাজার মাইল সমুদ্রের নিচে খনন করার মতো উন্নত নয়। গত মাসে নরওয়েতে বাস্তবায়ন শুরু হয়েছে রোগফাস্ট প্রকল্প। এটি হতে যাচ্ছে সমুদ্রতলে বিশ্বের দীর্ঘ ও গভীরতম টানেল। আরো রয়েছে উত্তর ইউরোপে ডেনমার্ক ও জার্মানির মধ্যে ফেহমার্নবেল্ট টানেল, যা বিশ্বের দীর্ঘতম সড়ক ও রেল টানেল হতে যাচ্ছে।

Boosting trade efficiency through automation

The Financial Express

In today's fast-paced global economy, automation and innovation are two major forces driving transformative changes in international trade and commerce. Regrettably, Bangladesh's trade ecosystem remains hamstrung by a lack of automation and bureaucratic inefficiencies, as highlighted in a recent study by the Bangladesh Institute of Bank Management (BIBM). The study conducted on banks involved in trade facilitation reveals that heavy dependence on physical documents (reported by 70 per cent of respondents) and a lack of automation (highlighted by 80 per cent) create significant obstacles for export-import trades from Bangladesh.

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ৬৮২ বিলিয়ন ডলার ছাড়াতে পারে এশিয়ার বাকি অংশের বাণিজ্য

Bonik Barta

চলতি দশকের শেষ নাগাদ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এশিয়ার অন্যান্য অঞ্চলের বাণিজ্যিক লেনদেনে বড় ধরনের উল্লম্ফন ঘটতে পারে। গবেষণা সংস্থা এশিয়া হাউজ সাম্প্রতিক এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে, ২০৩০ সালের মধ্যে উপসাগরীয়-এশিয়া বাণিজ্য ৬৮ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারে। গত বছর অঞ্চল দুটির মধ্যে ৪৫ হাজার ১০০ কোটি ডলারের বাণিজ্য সংঘটিত হয়।সংগৃহীত তথ্য বলছে, বাণিজ্য বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে থাকবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। অর্থাৎ বাণিজ্য বাড়ার পাশাপাশি ভূরাজনৈতিক সমীকরণে নতুন প্রবণতা ক্রমে স্পষ্ট হতে থাকবে। একই সময়ে জ্বালানি তেলনির্ভরতা থেকে বৈচিত্র্যময় খাতে উপসাগরীয় অর্থনীতি সম্প্রসারণের গতি বাড়তে পারে।

ভারতে সরকারি ব্যাংকে রেকর্ড মুনাফা

Bonik Barta

২০২৪-২৫ অর্থবছরে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়াসহ (এসবিআই) সরকার নিয়ন্ত্রিত পাবলিক সেক্টর ব্যাংক (পিএসবি) আরো একটি শক্তিশালী বছরের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) এ সরকারি ব্যাংকগুলো ৮৫ হাজার ৫২০ কোটি রুপি নিট মুনাফা করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৬৭ হাজার ৮৫০ কোটি রুপির তুলনায় ২৬ শতাংশ বেশি। খবর দ্য হিন্দু। ২০২৩-২৪ অর্থবছরে ভারতের পিএসবি রেকর্ড ১ লাখ ৪৬ হাজার কোটি রুপি নিট মুনাফা করেছে। চলতি অর্থবছরের প্রথমার্ধের প্রবণতা অনুসরণ করলে আগের বছরের মুনাফার রেকর্ড ভঙ্গ হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপে ফুলেফেঁপে উঠবে সৌদি আবাসন ও পর্যটন খাত

Bonik Barta

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। আর এই মেগা ইভেন্ট দেশটির অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলে আরো বেশি গতির সঞ্চার করবে বলে আশাবাদী বিশ্লেষকরা। সৌদি আরবের আবাসন, অবকাঠামো ও পর্যটন খাতে বাড়তি কর্মকাণ্ডের মাধ্যমে এটি সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতিয়ার হিসেবে জ্বালানি তেলনির্ভরতা কমিয়ে অন্যান্য খাতে আরো জোর দেয়ার পরিকল্পনা নিয়েছে। তার অংশ হিসেবেই বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশটিতে কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন খাত ব্যাপকভাবে সমৃদ্ধ হবে।

১ লাখ ৬ হাজার ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম

Bonik Barta

এবার ১ লাখ ৬ হাজার ডলারের ওপরে চড়েছে বিটকয়েনের দাম। জ্বালানি তেলের কৌশলগত রিজার্ভের মতো বিটকয়েন ব্যবহারের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে। কয়েনগ্যাকোর তথ্যানুসারে, গত জুলাই পর্যন্ত বিশ্বজুড়ে সরকারগুলো বিটকয়েনের মোট সরবরাহের ২ দশমিক ২ শতাংশ ধারণ করেছিল। যুক্তরাষ্ট্র সরকারের কাছে দুই হাজার কোটি ডলারের বেশি মূল্যের প্রায় ২ লাখ বিটকয়েন রয়েছে। এছাড়া চীন, যুক্তরাজ্য, ভুটান ও এল সালভাদর সরকারের কাছে উল্লেখযোগ্য পরিমাণে বিটকয়েন সংরক্ষিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) বৈঠক চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। এ সম্ভাবনায় গতকাল স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। এছাড়া স্বর্ণ খাতের বিনিয়োগকারীরা ২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর ওপরও নজর রাখছেন। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৬৫৮ ডলার ৬৪ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম বেড়ে ২ হাজার ৬৭৭ ডলার ৭০ সেন্টে পৌঁছেছে।

ঋণের ৩ হাজার কোটি টাকা পেয়েছে আইসিবি

Bonik Barta

তারল্য সংকটের কারণে পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা কমে যায় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। পাশাপাশি ব্যাংকের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধের চাপও বাড়তে থাকে। এ অবস্থায় সরকারের কাছে ৩ হাজার কোটি টাকার ঋণ সুবিধা চায় প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে সরকার ঋণ অনুমোদন দেয়। সম্প্রতি এ ঋণের অর্থ প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে জমা হয়েছে বলে জানিয়েছে আইসিবি। ঋণের অর্থ হাতে পাওয়ার বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করেছে আইসিবি। এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৩ নভেম্বর রাষ্ট্রীয় গ্যারান্টি পাওয়ার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে বিনিয়োগ ও উচ্চ সুদহারে নেয়া আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে পুঁজিবাজারে নিজস্ব বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ২৭ নভেম্বর ৩ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়। ৩ ডিসেম্বর এ ঋণের সুদহার পরিবর্তন করে ব্যাংক রেটে (৪ শতাংশ) নির্ধারণ করা হয়। মঞ্জুরীকৃত ঋণের অর্থ ১২ ডিসেম্বর সন্ধ্যায় আইসিবির ব্যাংক হিসাবে জমা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চীনে গত মাসে দৈনিক কয়লা উত্তোলনে রেকর্ড

Bonik Barta

চীনে গত মাসে দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। গতকাল দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে চীন মোট ৪২ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৪২ লাখ ৭০ হাজার টন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ ধারাবাহিকতায় চলতি বছর দেশটি রেকর্ড উত্তোলন করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এনবিএসের তথ্যানুযায়ী, চীন অক্টোবরে দৈনিক গড়ে ১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টন উত্তোলন করেছিল। আগের মাসে করেছিল ১ কোটি ৩৮ লাখ ২০ হাজার টন।

গমের সমাপনী মজুদ পূর্বাভাস সংশোধন ইউএসডিএর

Bonik Barta

গমের বৈশ্বিক সমাপনী মজুদ পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। তারা বলেছে, আগামী বছরের ১ সেপ্টেম্বরে ১৭৩ কোটি ৮০ লাখ বুশেল গমের সমাপনী মজুদ থাকতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় ২০ কোটি বুশেল বা ১০ শতাংশ কম। এর আগে নভেম্বরে ১৯৩ কোটি ৮০ লাখ বুশেলের পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ।ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ডব্লিউএএসডিই) শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে ইউএসডিএ জানায়, চলতি বছর আগের পূর্বাভাসের তুলনায় ২ কোটি ২০ লাখ বুশেল কম গম উৎপাদন হতে পারে। এর আগে চলতি বছর ১৭৬ কোটি বুশেল গম সমাপনী মজুদের পূর্বাভাসও দিয়েছিল মার্কিন কৃষি বিভাগ।

BSEC reduces Monno Agro’s stock dividend to 22%

The Business Standard

The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has reduced Monno Agro & General Machinery's stock dividend payment to 22% from 25%. In a price-sensitive information disclosure, Monno Agro said the commission on 12 December approved a 22% stock dividend for year 2023-24 ended on 30 June 2024 although the company's board of directors had proposed a 25% stock dividend. The record date for entitlement to the regulator-approved dividend has been fixed for 22 December.

নভেম্বরে সমুদ্রপথ দিয়ে রাশিয়ার শস্য রফতানি বেড়েছে

Bonik Barta

সমুদ্রপথ ব্যবহার করে রাশিয়ার শস্য রফতানি নভেম্বরে ৩৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির মোট রফতানি পৌঁছেছে ৪৮ লাখ টনে। সম্প্রতি শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া শিপিং ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার। বিশ্বে শস্য রফতানিতে রাশিয়ার একটি উল্লেখযোগ্য হিস্যা রয়েছে। অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে দেশটি বিভিন্ন শস্য রফতানি কমিয়ে দিয়েছিল। এছাড়া বিশ্বব্যাপী কম দাম থাকা সত্ত্বেও গত মাসে শস্য রফতানি প্রায় রেকর্ড বাড়িয়েছে দেশটি। সূত্র আরো জানায়, রাশিয়া চলতি মৌসুমে প্রায় ছয় কোটি টন শস্য রফতানি করতে পারে। এর মধ্যে সমুদ্রপথ ব্যবহার করে দেশটির মোট শস্য রফতানির পরিমাণ হতে পারে ২ কোটি ৭৬ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক শূন্য ৮ শতাংশ বেশি।

মালয়েশিয়ান পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে

Bonik Barta

ফিউচার মার্কেটে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির দাম ও ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়া পণ্যটির দাম বাড়ায় ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম দশমিক ২৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৮২৭ রিঙ্গিতে (১ হাজার ৮২ ডলার ৭৭ সেন্ট)। গত সপ্তাহে এ বাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৪ শতাংশের বেশি কমে গিয়েছিল। মুম্বাইভিত্তিক সানভিন গ্রুপের কমোডিটি রিসার্চ হেড অনিলকুমার বাগানি বলেন, ‘ফিউচার মার্কেটে অপরিশোধিত পাম অয়েলের দাম কমে গিয়েছিল। তবে অন্যান্য ভোজ্যতেলের কারণে তা আবার দ্রুত পুনরুদ্ধার হয়েছে। এছাড়া মালয়েশীয় রিঙ্গিতের বিনিময় কমে যাওয়া ও এশিয়ায় সরিষা তেলের দাম বেড়ে যাওয়ায় পাম অয়েলের বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।’

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

Bonik Barta

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চীনের নিংবো শহরে গতকাল বেপজা ও নিংবো ডেক্সি চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বেপজাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আসুন, বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ অন্বেষণ করুন, যেখানে সম্ভাবনা মিলিত হয় কর্মক্ষমতায় এবং অংশীদারত্ব ধাবিত করে সমৃদ্ধির দিকে।’

ব্রেক্সিটের পর সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিতে যোগ দিল ব্রিটেন

Bonik Barta

ব্রিটেন গতকাল আনুষ্ঠানিকভাবে ট্রান্স-প্যাসিফিক বাণিজ্য চুক্তিতে ১২তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) পর এটাই ব্রিটেনের বড় কোনো চুক্তিতে যুক্ত হওয়ার ঘটনা। জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি দেশ এরই মধ্যে এ চুক্তিতে স্বাক্ষরকারী। মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করা এবং বৈশ্বিক বাণিজ্য সংযোগ জোরদার করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে ব্রিটেন।

জার্মান অর্থনীতিতে স্থবিরতার পূর্বাভাস বুন্দেসব্যাংকের

Bonik Barta

জার্মানির অর্থনীতি চলতি বছর সংকুচিত হবে। আগামী বছরও ইউরোপের বৃহত্তম অর্থনীতির চাকা তেমন গতিশীল হবে না, খুব সামান্যই প্রবৃদ্ধি হবে। তাছাড়া জাতীয় উৎপাদন এ বছর দশমিক ২ শতাংশ কমে যেতে পারে। জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেসব্যাংকের নতুন পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। যদিও গত জুনে দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ব্যাংকটি। ২০২৫ সালে উৎপাদন মাত্র দশমিক ২ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা আগের ১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের তুলনায় অনেক কম। ২০২৬ ও ২০২৭ সালের জন্য বুন্দেসব্যাংক যথাক্রমে দশমিক ৮ ও দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

Bangladesh Bank drafting separate rules for Islamic banking; ‘bankers divided’

The Financial Express

Bangladesh Bank (BB) is drafting separate rules to regulate the Islamic banking system in the country, a move that has stirred mixed reactions among bankers and analysts. An Executive Director of the central bank, who is involved in drafting the rules, said that under the proposed regulations, conventional banks would no longer be permitted to offer Sharia-based banking services directly. Instead, banks would need to establish subsidiary institutions to operate Islamic banking. “If this law comes into effect, conventional banks will not be able to provide Sharia-based banking services,” the official added. Some bankers, however, argue that this move could contradict Bangladesh’s long-standing commitments under the Islamic Development Bank (IDB).