18-Dec-2024

Thursday 19 December 2024

20-Dec-2024

IMF paints gloomy BD economic picture, advises urgent cures

Bonik Barta

On a prolonged review of Bangladesh's economic fundamentals, the International Monetary Fund paints a gloomy picture and suggests large-scale urgent reforms for a turnaround with its extended fund support. Bangladesh will receive another much-sought-after dollop of US$645 million from the IMF's ongoing credit programme as the exhaustive review of the country's economic and financial situation ended with a staff-level agreement on the lending. The government-IMF consensus on the fourth tranche of the $4.7-billion lending package -- bound with strings that commit Bangladesh to carrying out comprehensive reforms -- was reached Wednesday. The funds will be disbursed following requisite approvals. The Bangladeshi authorities requested an additional US$750 million worth of financial assistance to maintain macroeconomic stability and strengthen the country's resilience to external shocks, the lender said in a release.

সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

Bonik Barta

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের কোম্পানির কাছ থেকে দুই কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চাল, ডাল, তেল ও সার কেনাসংক্রান্ত বেশকিছু প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে সভায়।

Forex market gets restive, exchange rate overshoots Tk 126

The Financial Express

Bangladesh's foreign-exchange market becomes extremely volatile suddenly with the exchange rate against the greenback overshooting the peg to Tk 126, worrying officials, bankers and businesses. The informal-market rate is far higher than the upper ceiling (Tk 120 a dollar) set in the central bank-introduced crawling-peg mechanism. To stop the baroque buck-up, Bangladesh Bank (BB) launched inspections Tuesday to find out factors behind the forex-market unrest before taking remedial measures, officials said. The sudden overheating of the foreign-exchange market "after five months of stability surprisingly comes at a time when the inflow of the US dollar continues rising", they said. And the exchange rate against the US currency continued rising in such an acceleration over the last two weeks that becomes a matter of concern for the central bankers and money-market analysts.

Deal signed with ADB on $600m credit

The Financial Express

The development funding, signed and sealed Wednesday, is meant for facilitating structural reforms in the country to drive economic advances by navigating recent setbacks. Within a couple of days the loan is expected to be disbursed, Economic Relations Division (ERD) officials said about the urgency of the funding. The money will go for structural reforms supporting domestic resources mobilization, efficiency of public-investment projects, developing private sector, reforming state-owned enterprises, and boosting transparency and good governance. Secretary of the ERD Md. Shahriar Kader Siddiky and Deputy Country Director of the ADB Jiangbo Ning signed the loan agreement Wednesday in Dhaka.

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর চার মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ

Bonik Barta

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের এই সময়ের তুলনায় রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Call money rate eases on BB liquidity support to banks

The Financial Express

The interbank call-money rate has eased slightly, thanks to the Bangladesh Bank's liquidity support and sluggish credit growth in the country's banking sector. The overnight call rate stood at 9.96 per cent on Wednesday, compared to more than 10.10 per cent recorded on Thursday last. The call money rate, which reflects the interest rate on short-term or overnight loans between banks to meet immediate cash needs, has been on a steady rise since June last year, when it was 6.0 per cent only. The central bankers attributed the recent drop in the rate to liquidity support to some Shariah-based banks by the Bangladesh Bank.

ভোলায় আরো পাঁচ কূপ খনন করতে চায় বাপেক্স

Bonik Barta

দ্বীপ জেলা ভোলা থেকে গ্যাসের বাড়তি সরবরাহ নিশ্চিতে নতুন করে আরো পাঁচটি কূপ খনন করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এরই মধ্যে পাঁচটি কূপ খননের জন্য দরপত্র আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত ভোলা থেকে পাইপলাইন নির্মাণকে অর্থনৈতিকভাবে আরো লাভজনক করতে এসব কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে।

Majority of 4th-generation banks issued licences on political considerations

The Financial Express

Almost all the fourth-generation banks in Bangladesh were given licences on political considerations, reveals a study conducted by the Bangladesh Institute of Bank Management (BIBM). While a few of these banks have shown promising performance, many are riddled with serious challenges, including liquidity crises, high non-performing loans (NPLs), reputation issues, and regulatory penalties, according to the study. The study titled "Institutional Sustainability of Fourth-Generation Banks in Bangladesh: A Socio-Psychological Perspective" was presented at a seminar held at the BIBM auditorium on Wednesday.

AFC predicts bullish Bangladesh stock market in H2 of 2025

The Financial Express

Global fund manager Asia Frontier Capital (AFC) predicted a bullish outlook for Bangladesh's stock market towards the second half of the next year, driven by an economic turnaround. Although Asian frontier markets have significantly outperformed the region for a second year in a row in 2024, Bangladesh market posted another year of a negative return. In its latest report with market forecast, Hong Kong-based AFC shows optimism because, it says, Asian frontier markets, including Bangladesh, have entered a positive economic cycle through important steps towards reforms. After the August political changeover, the interim government in Bangladesh took a number of reform measures to be implemented across the economy, including in the capital market to boost investors' confidence.

বিনিময় হার নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা অর্থনীতির ভারসাম্যে চাপ তৈরি করছে

Bonik Barta

যেকোনো অর্থনীতিতেই বিনিময় প্রথার প্রধান মাধ্যম হলো মুদ্রা। মুদ্রার শক্তিশালী অবস্থান অর্থনীতির দৃঢ়তার বহিঃপ্রকাশ ঘটায়। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বাংলাদেশী টাকা এখন এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। টাকার মান দুর্বল হওয়ায় অর্থনীতির বিভিন্ন সূচককেও প্রভাবিত করেছে। বিগত সরকার ডলারের সঙ্গে টাকার অবমূল্যায়ন না ঘটিয়ে অতিমূল্যায়িত করে টাকাকে শক্তিশালী দেখাতে চেয়েছিল। কিন্তু ২০২২ সাল-পরবর্তী সময়ে টাকার অবমূল্যায়ন ঠেকানো যায়নি। ডলারের চাপ তৈরি হওয়ার পরপরই যদি বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়া হতো, এতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত। সরকারের ভুল নীতির কারণে আমদানি ব্যয়সহ আন্তর্জাতিক লেনদেনে ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেয়া হয়েছিল। ফলে টাকার রেকর্ড অবমূল্যায়নের পাশাপাশি রিজার্ভও দুর্বল করে ফেলা হয়েছে। বিনিময় হারকে বাজারের সঙ্গে ওঠানামা করতে না দিয়ে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ক্ষত সৃষ্টি করা হয়েছে। বিনিময় হার নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা অর্থনীতির ভারসাম্যে চাপ তৈরি করছে। শুরু থেকেই সঠিক সিদ্ধান্ত নেয়া গেলে অর্থনীতি এত সংকটময় অবস্থায় পড়ত না।

সর্বোচ্চ ঋণ মোচনের অর্থবছর ২০২৪-২৫

Bonik Barta

সাম্প্রতিক বছরগুলোয় ক্রমেই বড় হয়েছে সরকারের ঋণ ও ঋণের সুদ পরিশোধের চাপ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক হিসাবে উঠে এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরেই ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে। এমনকি এ ব্যয় এবার রাজস্ব আহরণকেও ছাড়িয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশনের প্রতিনিধিরাও।

রেমিট্যান্স অ্যাওয়ার্ড : ন্যাশনাল ব্যাংক

Bonik Barta

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে ন্যাশনাল ব্যাংক। রাজধানীর একটি মিলনায়তনে গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল ব্যাংকের ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একীভূতকরণ আলোচনায় নিশান ও হোন্ডা

Bonik Barta

জাপানের অটো জায়ান্ট নিশান ও হোন্ডা একীভূতকরণের বিষয়ে আলোচনা শুরু করেছে। এ আলোচনা সফল হলে কোম্পানি দুটির একত্রিত বাজারমূল্য দাঁড়াবে ৫ হাজার ২০০ কোটি ডলার। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কোনো খসড়া সিদ্ধান্তও হয়নি। খবর এফটি। গাড়ি শিল্পের সাম্প্রতিক প্রবণতায় সামনের সারিতে রয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি), যা বৈশ্বিক অটো শিল্পকে নতুন রূপ দিচ্ছে। এতে অগ্রগণ্য অবস্থান চীনা নির্মাতা ও মার্কিন টেসলার মতো কোম্পানির। এসব কোম্পানির সঙ্গে প্রযুক্তি রূপান্তরের মাধ্যমে পাল্লা দিতে সাহায্য করবে, এমন প্রত্যাশা থেকেই একীভূতকরণের চুক্তি নিয়ে আলোচনা করছে নিশান ও হোন্ডা। এ খবর প্রকাশের পর টোকিও পুঁজিবাজারে নিশানের শেয়ারদর ২২ শতাংশ বেড়েছে। উল্টোদিকে হোন্ডার শেয়ারদর কমেছে ৩ শতাংশ।

গত সপ্তাহেও মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার

Bonik Barta

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক ঝুঁকি ও দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক পণ্যবাজারে। গত সপ্তাহেও দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) পূর্বাভাসের সঙ্গে সংগতি রেখে বেড়েছে। গত সপ্তাহে সিপিআই মাসিকভিত্তিতে দশমিক ৩ শতাংশ ও বার্ষিকভিত্তিতে ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে জানা গেছে। অন্যদিকে দেশটির উৎপাদক মূল্য সূচক (পিপিআই) মাসিকভিত্তিতে দশমিক ৪ শতাংশ ও বার্ষিকভিত্তিতে ৩ শতাংশ বেড়েছে। একই সময় ডলার সূচক প্রায় ১ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৯-এ পৌঁছেছে। তবে সিপিআই ও পিপিআই বাড়া সত্ত্বেও ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রক্রিয়া ধীর হওয়ার আশঙ্কা বাড়ছে।

নভেম্বরে চীনের জ্বালানি তেল আমদানি বেড়েছে

Bonik Barta

চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে বেড়েছে। এ সময় দেশটির আমদানির পরিমাণ ছিল দৈনিক গড়ে ১ কোটি ১৮ লাখ ১০ হাজার টন, যা গত বছরের নভেম্বরের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স। পরিসংখ্যান ব্যুরো আরো জানায়, চলতি বছরের নভেম্বরে চীনের জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম দশমিক ২ শতাংশ বেড়েছে। গত মাসে পরিশোধনকারী কোম্পানিগুলো মোট ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন করে। দৈনিক হিসেবে যা ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ব্যারেলের সমান।

চলতি মাসে ভারতে কমতে পারে স্বর্ণের আমদানি

Bonik Barta

ভারত গত নভেম্বরে রেকর্ড স্বর্ণ আমদানি করেছিল। তবে ডিসেম্বরে তা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। বাণিজ্য ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তারা জানান, বর্তমানে ঊর্ধ্বমুখী দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। এছাড়া ডিসেম্বরে বড় কোনো উৎসব না থাকায় খুচরা ক্রেতারা মূল্যবান ধাতুটির ক্রয় স্থগিত রেখেছেন। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ। আমদানির এ হ্রাস ভারতের বাণিজ্য ঘাটতি (যখন কোনো দেশের রফতানি থেকে আমদানির পরিমাণ বেশি হয়) কমাতে ও রুপির বিনিময় হার স্থিতিশীল করতে সাহায্য করতে পারে। উল্লেখ্য, কোন দেশ স্বর্ণ অথবা অন্য যেকোনো পণ্য যদি কম আমদানি করে, তাহলে বিদেশে অর্থ ব্যয় কমে যায়। ফলে বাণিজ্য ঘাটতিও কম হয়।

নবায়নযোগ্য শক্তির বিকাশে ব্যাংক খাতকে আরো তৎপর হতে হবে

Bonik Barta

২০৩০ সাল নাগাদ বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ৩৭ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা সম্ভব। তবে এজন্য যে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তা নিশ্চিত করতে দেশের ব্যাংক খাতকে আরো তৎপর হতে হবে। ঢাকায় গতকাল ‘বাংলাদেশে নবায়নযোগ্য শক্তিতে অর্থায়নের ধারা’ শীর্ষক এক কর্মশালায় এ অভিমত দেন অংশগ্রহণকারীরা। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এ কর্মশালায় ব্যাংক খাত ও সোলার এনার্জি কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

চতুর্থ কিস্তিতে সাড়ে ৬৪ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

Bonik Barta

৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে নতুনভাবে আরো ৭৫ কোটি ডলার ঋণের বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও আইমএএফ প্রতিনিধি দল। ঢাকায় প্রতিনিধিদলটি তাদের মিশন শেষে বুধবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে ঐকমত্যের বিষয়টি জানায়। এ প্রতিনিধিদলের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে আইএমএফের আগামী নির্বাহী পর্ষদের বৈঠকে অনুমোদন সাপেক্ষে চতুর্থ কিস্তি ছাড় হবে। নতুন ঋণের বিষয়টিও ওই বোর্ড সভার অনুমোদন নিতে হবে।

নভেম্বরে রেকর্ড ৩৭৮৪ কোটি ডলার বাণিজ্য ঘাটতি ভারতে

Bonik Barta

ভারতে বাণিজ্য ঘাটতি গত মাসে রেকর্ড ৩ হাজার ৭৮৪ কোটি ডলারে পৌঁছেছে। এ সময় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি রফতানির চেয়ে অনেক বেশি আমদানি করেছে। আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ দখল করে ছিল স্বর্ণ। খবর দ্য হিন্দু। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুনীল বার্থওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, অক্টোবরে রফতানি পরিস্থিতি ভালো ছিল। তবে নভেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২১১ কোটি ডলারে। রফতানি কমার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে বিশ্ববাজারে পেট্রোলিয়ামের রফতানি ও দাম কমে যাওয়া।

যুক্তরাষ্ট্রে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

Bonik Barta

যুক্তরাষ্ট্রে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের সফটব্যাংক। সম্প্রতি বহুজাতিক বিনিয়োগ সংস্থাটির সিইও মাসায়োশি সন ও সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, আগামী চার বছরে সফটব্যাংক যুক্তরাষ্ট্রের প্রকল্পগুলোয় ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। খবর দ্য ন্যাশনাল। ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন মাসায়োশি সন। তিনি এ বিনিয়োগকে ট্রাম্পের বিজয়ের উদযাপন বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের বাজারে কোলেস্টেরলের ওষুধ রফতানি শুরু করেছে রেনাটা

Bonik Barta

ওষুধ খাতে তালিকাভুক্ত রেনাটা পিএলসি যুক্তরাষ্ট্রের বাজারে রোসুভাস্টাটিন রফতানি করেছে। ওষুধটি মূলত উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ও হৃদরোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদিত বাংলাদেশের কারখানায় উৎপাদিত এ ওষুধ প্রথমবারের মতো দেশটির বাজারে সরবরাহ করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। রেনাটা জানিয়েছে, ওষুধটি রোলিপ নামে আরো বেশি পরিচিত। এটি রোসুভাস্টাটিনের জন্য বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। রোলিপ এখন মার্কিন বাজারে বায়োইকুইভ্যালেন্ট ও বিনিময়যোগ্য ফর্মুলেশন হিসেবে পাওয়া যাবে। রোলিপের চারটি ডোজের ট্যাবলেট রয়েছে—৫, ১০, ২০ ও ৪০ মিলিগ্রাম।

Adani, under bribery scrutiny, pressed by Bangladesh to reopen power deal

The Financial Express

Bangladesh's interim government has accused energy supplier Adani Power of breaching a multi-billion-dollar agreement by withholding tax benefits that a power plant central to the deal received from New Delhi, according to documents seen by Reuters. In 2017, the Indian company controlled by billionaire Gautam Adani signed an agreement with Bangladesh to provide power from its coal-fired plant in eastern India. Dhaka has said it hopes to renegotiate the deal, which was awarded by then-Prime Minister Sheikh Hasina without a tender process and costs Bangladesh far more than its other coal power deals, according to Bangladesh power agency documents and letters between the two parties reviewed by Reuters, as well as interviews with six Bangladesh officials, as per a Reuters report.

তেল, গ্যাস ও সার আমদানিতে আগামী অর্থবছরে ২.৪৫ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি

The Business Standard

২০২৫-২৬ অর্থবছরে পেট্রোলিয়াম, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির জন্য বাংলাদেশকে ২.৪৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের সদস্য ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)। মোট ঋণের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পেট্রোলিয়াম আমদানির জন্য ১.৬৫ বিলিয়ন ডলার এবং এলএনজি আমদানির জন্য পেট্রোবাংলা ৬০০ মিলিয়ন ডলার পাবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে। এছাড়াও প্রথমবারের মতো সার আমদানির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২০০ মিলিয়ন ডলার ঋণ পাবে। তবে চাহিদা থাকলে সার আমদানিতে আরও ৩০০ মিলিয়ন ডলার ঋণ চাওয়ার সুযোগও থাকবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৮ শতাংশে নামাল আইএমএফ

Bonik Barta

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশে নামিয়েছে। এর আগে গত অক্টোবরে সংস্থাটি প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছিল। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে আইএমএফ জানায়, 'গণঅভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে ২০২৪-২৫ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে তা ৬ দশমিক ৭ শতাংশে উঠবে বলে আশা করা হচ্ছে।'

'Renewables may meet 37pc avg peak power demand by 2030'

The Financial Express

Stakeholders at an event on Wednesday said about 37 per cent of Bangladesh's average peak electricity demand could be met through renewable energy sources by 2030. Significant enhancements in renewable energy financing from the banking sector are necessary to achieve the target, they told the workshop titled "Renewable Energy Financing Trends in Bangladesh" held at a hotel in the capital. At the workshop organised by the private think tank Unnayan Shamannay, bank representatives, renewable energy entrepreneurs, and stakeholders exchanged views on the challenges and ways to bolster renewable energy financing in Bangladesh.

এলসি সংক্রান্ত সব বকেয়া এক মাসের মধ্যে পরিশোধ করা হবে: গভর্নর

The Business Standard

লেটার অব ক্রেডিট (এলসি) সংক্রান্ত সমস্ত বকেয়া পাওনা এক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।তিনি বলেন, 'আমরা ব্যাংকগুলোকে বলেছি, আপনারা যেহেতু এটি খুলেছেন, আপনাদেরই এটি নিষ্পত্তি করতে হবে। ব্যাংগুলো তাদের গ্রাহকদের ওপর দোষ চাপাতে পারে, কিন্তু একটি নিয়ন্ত্রক হিসাবে তারা এটি খুলেছে এবং তাদের অবশ্যই এটি নিষ্পত্তি করতে হবে। আমরা এটিকে শূন্যে নামিয়ে আনতে চাই এবং আশা করছি আমরা এক মাসের মধ্যে এটি করতে সক্ষম হব।'

Construction of Rooppur nuke power plant completed

The Financial Express

The construction and installation work at unit-1 of Rooppur Nuclear Power Plant (NPP) has been completed, Russia’s state-owned Rosatom said in a statement Wednesday. The personnel of the NPP has started a large-scale test program for physical start-up, said the statement. The first stage of operation commenced for bringing the reactor plant to the rated parameters on December 18, it said. During this stage, the operability of equipment and mechanisms will be tested. The reactor coolant pumps (RPC) will be launched and tested for the first time. The reactor plant will be tested at the rated parameters without nuclear fuel. Once the compliance of the equipment with all the design parameters are confirmed the Unit will be ready for the start-up operations, said the statement.

Remittance dollar hits all-time high of Tk127 – signalling economic headwinds

The Business Standard

The government's increased efforts to clear overdue foreign payments and the tactics of aggregator exchange houses have driven the remittance dollar rate to an all-time high of Tk127, signalling heightened economic headwinds. Senior officials from six banks reported paying Tk126.50-Tk127 on Wednesday to secure remittance dollars, the highest rate in the country's history. This surpasses the previous record of Tk126 in November 2023. After fluctuating for some time, the rate has sharply risen since early December.