Cargo air-shipment from home ports getting into gear
The Financial Express
Air-cargo facilities are being ramped up for exporters as the government braces for getting over the challenges stemming from Indian embargo on the third-country transshipment arrangement for Bangladesh. Officials say the Civil Aviation Authority of Bangladesh (CAAB) is considering several freight-facilitating measures that include launching dedicated cargo operations from two additional international airports in the country besides the Hazrat Shahjalal International Airport (HSIA) in Dhaka, increasing manpower to support these operations, and reducing operational costs. Osmani International Airport in Sylhet is set to begin dedicated international cargo operations on April 27, to be followed by Shah Amanat International Airport in Chattogram a few days thereafter, CAAB Chairman Air Vice-Marshal Md Monjur Kabir Bhuiyan told The Financial Express. A chartered flight will transport 60 tonnes of garments from Sylhet to Spain via the Middle East on the first day of freight operations at the Sylhet airport, said Boshra Islam, General Manager (Public Relations) of Biman Bangladesh Airlines, the sole ground-handler at the country's airports.
বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কাটছাঁট আইএমএফের
Bonik Barta
পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। নতুন করে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে আট দশক ধরে চলে আসা ব্যবস্থা। এর মধ্যেই বৈশ্বিক বাণিজ্যকে চাপে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা এখন ক্রমেই প্রকট হয়ে উঠছে। এ অবস্থায় বৈশ্বিক অর্থনীতির গতি আরো শ্লথ হয়ে পড়বে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে আগে করা পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে সংস্থাটি। খবর এপি ও রয়টার্স।
Now WB also downgrades BD growth forecasts
The Financial Express
Now the World Bank also downgrades Bangladesh's economic growth, to 3.3 per cent this fiscal year, in conservative forecasts twice as the lender cites domestic disruptions and global headwinds. Although the Washington-based lender cuts its gross domestic product (GDP)-growth prediction for Bangladesh by 0.7-percentage points in its latest report for the current fiscal year (FY) 2024-25 from its October report, the Bank paints a better economic picture for the next financial year (FY2026). Bangladesh's GDP is expected to grow at a 4.9-percent rate in the next FY2026, the WB says in its South Asia Development Update unveiled Wednesday-a day after its twin, the IMF, also trimmed the growth rate down for this and lifted for the upcoming fiscal. The growth forecast by the WB is much lower than its fellow lenders, including the International Monetary Fund (IMF) and the Asian Development Bank (ADP), predicted. Just a day before, the IMF forecast 3.76-percent GDP growth for the current FY2025 for Bangladesh while the ADB early this month projected the rate to be 3.9 per cent. Meanwhile, Bangladesh government has the target to achieve 6.75-percent GDP growth in the outgoing FY2025. In Bangladesh, growth is expected to slow from 4.2 per cent in FY2024 to 3.3 percent in FY2025 before rebounding to 4.9 percent in FY2026, says the WB in its South Asia Development Update report -- twice-a-year regional economic outlook.
মধ্যপ্রাচ্যে স্টার্টআপ বিনিয়োগে বড় পতন
Bonik Barta
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলে গত মাসে স্টার্টআপ বিনিয়োগে বড় ধরনের পতন দেখা গেছে। খাতটিতে বিনিয়োগ ২০২৩ সালের মার্চের তুলনায় ৭৬ শতাংশ কমে ১২ কোটি ৭৫ লাখ ডলারে নেমে এসেছে। এ সময় সম্পাদন হয়েছে ২৮টি চুক্তি। এর আগে ফেব্রুয়ারিতে ৫৩ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি বাগিয়ে নেয়ে এখানকার স্টার্টআপগুলো। খবর আরব নিউজ। ঋণভিত্তিক অর্থায়ন বাদ দিয়েও মার্চে পতন লক্ষ করা গেছে। বিনিয়োগ পতনের কারণ হিসেবে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তাকে উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, মার্কিন শুল্কজনিত পরিস্থিতি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলোকে প্রভাবিত করেছে। এতে বিনিয়োগ ও চুক্তিমূল্য উভয়ই বার্ষিক ভিত্তিতে ৫০ শতাংশ কমে গেছে।
সাংহাইয়ে ২ বিলিয়ন ডলারের ইভি কারখানা খুলছে টয়োটা
Bonik Barta
চলমান চীন-মার্কিন শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে সাংহাইয়ে পুরোপুরি নিজস্ব মালিকানাধীন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কারখানা খোলার ঘোষণা দিয়েছে জাপানি অটো জায়ান্ট টয়োটা। ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের এ প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। খবর সিনহুয়া। বেইজিংভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি জানিয়েছে, সাংহাই পৌর সরকারের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ি নির্মাতা টয়োটা, যা চীনে কোম্পানিটির উপস্থিতি আরো শক্তিশালী করতে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাটা সুর মুনাফা কমেছে ২৬ শতাংশের বেশি
Bonik Barta
ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা কমেছে ২৬ শতাংশের বেশি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বাটা সুর শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ৩১ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ২৬ দশমিক ২৪ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০ টাকা ২২ পয়সায়।
Trial operation of ocean satellite ground station to begin in Dec
The Financial Express
Bangladesh is set to inaugurate its first-ever ocean satellite ground station in Chattogram by the end of this year, marking a significant milestone in the country's push to harness the blue economy.
The facility - located at the University of Chittagong's Institute of Marine Sciences - is expected to begin trial operations as early as December, according to officials involved in the project. Chief Adviser Dr Muhammad Yunus is expected to visit the site on May 14 during a convocation ceremony at the university. Until now, Bangladesh has relied on foreign sources for oceanographic data, often at the cost of precious foreign currency. The establishment of this ground station is poised to end that dependence. "This is a unique and pioneering project in Bangladesh. We hope to begin test operations by the end of the year," said Dr Mohammad Muslem Uddin, the project's coordinator, in an interview with The Financial Express in Dhaka on Tuesday. He said full-scale operations could commence by March 2026, should the trial proceed as planned. The project, jointly undertaken by the University of Chittagong and China's Second Institute of Oceanography, is estimated to cost Tk 700 million. A memorandum of understanding was signed in 2019, but implementation was delayed due to the Covid-19 pandemic. Once operational, the station will receive data from seven Chinese satellites and another eight operated by the National Aeronautics and Space Administration (NASA) and other US agencies.
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ
Bonik Barta
বাংলাদেশের অর্থনীতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ। রাজধানীর পিকেএসএফ ভবনে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত জানান। ‘ক্ষুদ্র উদ্যোগ, বৃহৎ ভবিষ্যৎ: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র উদ্যোগ’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাবেক পরিচালক ড. সেলিম জাহান। প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিম জাহান বলেন, ‘ক্ষুদ্র ঋণ উদ্যোগ উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হলেও ক্ষুদ্র উদ্যোগ এবং ক্ষুদ্র ঋণ এক কথা নয়। ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নের জন্য মানুষের ভাবনা ও চেতনার বিকাশ ঘটাতে হবে এবং সুযোগের বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি উদ্যোগ উন্নয়নে সমাজের প্রান্তিক জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও এজ
Bonik Barta
দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে নতুন ও উন্নত সেবা চালু করতে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং গবেষণা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর বনানীতে পিবিআইএল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সময় পিবিআইএল এমডি ও সিইও সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব এবং এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিইও আসিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
Govt plans TCB reforms to improve distribution of essentials
The Financial Express
Commerce Adviser Sk Bashir Uddin on Wednesday pledged major reforms at the Trading Corporation of Bangladesh (TCB), saying the interim government is implementing initiatives to maximise essential commodities' distribution through the state-run organisation.
He admitted that mismanagement during the previous dictatorial regime had set back progress. Bashir made the observations at a stakeholder discussion titled "Trade with TCB," which was organised by the corporation at the Army Golf Club in the capital. The discussion aimed at engaging with traders as well as letting people know about the supply chain of TCB's essential commodities. "We are determined to properly utilise the Tk 120-140 billion fund allocated for TCB annually so that the maximum amount of products can be purchased and distributed," said the adviser. "Our focus is now on efficient procurement, with significant improvements expected by June," he said. Bashir also said the TCB distribution system is no longer a matter of only the commerce ministry and now involves coordinated efforts across multiple government bodies, including the tariff commission, the revenue board, as well as the finance, food, and agriculture ministries.
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিমান বাংলাদেশের যৌথ উদ্যোগে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু
Bonik Barta
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ উদ্যোগের মধ্য দিয়ে বিমানের আর্থিক ব্যবস্থাপনায় সূচনা হলো এক নতুন অধ্যায়ের। স্ট্যান্ডার্ড চার্টার্ডের আধুনিক হোস্ট টু হোস্ট (এইচটুএইচ) প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এ আঞ্চলিক ট্রেজারি সেন্টার বিমানের আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করবে। —বিজ্ঞপ্তি
লোকসান থেকে মুনাফায় বিডি ল্যাম্পস
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান থেকে মুনাফায় ফিরেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ১২ টাকা ৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৫৪ দশমিক ৭৩ শতাংশ। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৪ পয়সায়।
China to expand BD rail projects, ready for Teesta project
The Financial Express
Currently engaged in major infrastructure-development projects in Bangladesh, China signals its readiness to expand collaboration into digital, marine and green economies, and widen medical visas and scholarship quotas for Bangladeshi citizens. Also, China stands ready to participate in the Teesta River Comprehensive Management and Restoration Project, Chinese Ambassador in Dhaka Yao Wen said Wednesday while rolling out their latest cooperation outlook. And Beijing will continue to promote high-quality Belt and Road cooperation and explore further cooperation in the fields of digital economy, green economy, marine economy, infrastructure, and water conservancy. "China will further deepen comprehensive reforms and expand high-level opening-up, bringing new opportunities for development to Bangladesh and countries around the world," the ambassador told his audience at the opening ceremony of training programmes arranged for Bangladeshi officials by China Aid in Dhaka.
বাংলাদেশকে ১০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড
Bonik Barta
বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এ লক্ষ্যে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ ও ওপেক ফান্ডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ওপেক ফান্ডের পক্ষে প্রেসিডেন্ট ড. আবদুল হামিদ আল খলিফা চুক্তিতে স্বাক্ষর করেন।ইআরডি জানিয়েছে, বাজেট সহায়তার আওতায় এ ঋণ দেয়া হচ্ছে। এ অর্থ মূলত আর্থিক খাত সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যয় করা হবে।
Premature LDC graduation will raise poverty, affect industries
The Financial Express
Bangladesh's premature graduation from the least-developed country (LDC) status will raise poverty levels and affect industries, including readymade garment (RMG), experts told a roundtable on Wednesday, requesting immediate deferral of the transition. They highlighted evidence-based decision-making, saying if the graduation happens with the existing preparedness, a number of sectors, including pharmaceutical, would bear the brunt as domestic businesses would not be able to compete with medicine imports from neighbouring India. Due to the massive destruction in the banking sector in the last 15 years by the non-democratic regime, interest rates would increase in the next couple of years and business costs would rise in the country, they observed. Styled "Bangladesh's LDC Graduation: Between Readiness and Reality," the roundtable was organised by local think tank Change Initiative at a hotel in the capital. Bangladesh's LDC graduation is scheduled for November 2026. Prof Mushtaq Khan of SOAS University of London spoke at the discussion, saying the massive trade deficit with close competitors like China and India would affect Bangladesh in case of premature graduation. "I am an economist, and I am not confident with the evidence (of preparedness). Premature LDC graduation will raise poverty in the country," he underlined, adding, "Bangladesh is on track to graduate, but without critical homework."
২৬৭ একর সংরক্ষিত বন চায় চট্টগ্রাম বন্দর, বন বিভাগের আপত্তি
Bonik Barta
সমুদ্র উপকূলবর্তী সংরক্ষিত বনের ওই জমিটি বন্দর কর্তৃপক্ষকে না দিয়ে সেখানে ম্যানগ্রোভ বনায়ন করতে চাইছে তারা। এ নিয়ে সরকারের দুই সংস্থার মধ্যে চলছে চিঠি চালাচালি। জানা গেছে, বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের নকশায় মধ্যম হালিশহর মৌজায় ৫১ দশমিক শূন্য ৮৫ একর এবং দক্ষিণ কাট্টলী মৌজায় দুটি দাগে ৬৬ ও ১৫০ একরসহ মোট ২৬৭ দশমিক শূন্য ৮৫ একর জমিকেও ধরেছে বন্দর কর্তৃপক্ষ। সংরক্ষিত বনভূমি হিসেবে গেজেটভুক্ত জমিটি নিজেদের করে নিতে তারা ২০১৯ সাল থেকেই চেষ্টা করে যাচ্ছে। তবে বন বিভাগ উপকূলীয় এ সংরক্ষিত বন হাতছাড়া করতে চায় না। বে-টার্মিনাল নির্মাণের জন্য বনের জমি না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বন বিভাগ।
TIB slams move to launch fresh revenue automation projects
The Financial Express
Transparency International Bangladesh (TIB) has opposed the government's move to launch any fresh project on automation of revenue management blindly following donor prescriptions and without considering their desired outcomes. The TIB also called for giving highest priority on domestic technological knowhow and artificial intelligence while adopting any such projects. Citing media reports, the TIB in a statement on Wednesday said the National Board of Revenue (NBR), with the help of the World Bank, is planning a project valued at approximately Tk 10 billion to enhance income tax collection and prevent tax evasion. Although several digitisation and automation projects have been undertaken to increase revenue collection and improve transparency in public expenditure management and audit activities, such projects have yielded little result. Without investigating previous failures and finding solutions, the government is preparing to launch yet another costly project, TIB Executive Director Dr. Iftekharuzzaman said in the statement. "The TIB believes that initiating a new project without careful consideration and blindly following donor prescriptions without learning from past mistakes is shortsighted and amounts to wasteful spending of public funds," he said. At the same time, the anti-corruption organisation has called for ensuring the use of modern technology, particularly artificial intelligence (AI), to simplify income tax collection and curb tax evasion, while also prioritising domestic technological capacity and potential, said the statement.
ICB Capital Management seeks removal of double taxation
The Financial Express
ICB Capital Management has proposed removing double taxation that erodes merchant banks' profits in the absence of the scope of adjusting source tax during the filing of tax returns. The merchant bank in a letter to the Financial Institutions Division (FID) of the finance ministry and the National Board of Revenue (NBR) suggested that necessary changes be brought in the upcoming budget to relieve companies of the additional tax burden. Chief Executive Officer (CEO) of ICB Capital Management Mazeda Khatun lamented that the Income Tax Act 2023 had scrapped the provision of source tax adjustment allowed by the Income Tax Act 1984. Under the existing law, a merchant bank or brokerage firm pays Advance Income Tax (AIT) against capital gains, dividend income, interest income etc. But tax is again calculated on the company's aggregate income from different sources during the submission of tax returns. With the capital market on a downward spiral, market intermediaries are struggling to earn enough to cover all expenses. The situation is dire for small entities that are required to pay hefty tax even after experiencing operating losses. For example, a company has paid AIT tax on interest and dividend income of Tk 10 million before the earnings are added in the balance sheet. Finally, if the company earns a profit of Tk 20 million in total, the firm will again pay tax on the whole amount including the interest and dividend income.
Aid funding disrupts child vaccinations almost as much as pandemic: UN
The Financial Express
Global aid funding cuts, led by the United States, are disrupting efforts to vaccinate children against deadly diseases almost as much as the Covid-19 pandemic did, the United Nations said on Thursday.
Outbreaks of infectious diseases, including measles, meningitis and yellow fever, have been increasing globally. Emergency and routine vaccinations meanwhile were significantly affected in nearly half of countries at the start of April due to the funding cuts, according to reports from World Health Organization offices in 108 largely low and lower-middle income countries.
Cuts to funding also reduced vaccine supplies and hampered disease surveillance, the WHO and UNICEF said in a joint release with Gavi, the Vaccine Alliance. "Setbacks (are) at a similar level to what we saw during COVID-19. We cannot afford to lose ground in the fight against preventable disease," said Catherine Russell, UNICEF executive director. Covid-19 caused what was called the largest backslide in childhood vaccination in a generation, and aid funding cuts, led by the US – formerly the world’s largest donor – risked the same outcome, the joint release said.
Govt arms up to face summer power crisis, goes for equal load-shedding in cities, villages
The Business Standard
As temperatures inch upward and the sun readies its summer assault, the government has begun laying out its battle plan to stave off an impending power crisis – this time with a more equitable approach than in years past. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
Gone is the old playbook of funneling electricity into Dhaka's arteries at the cost of dimming rural homes, officials say. The interim administration has drawn a line in the sand: this summer, villages will not be left to sweat in silence so that city lights and air conditioners (ACs) can stay on. In a move emblematic of this fresh resolve, the Power Division is turning to heavy fuel oil (HFO)-based power plants, run by independent power producers (IPPs), to bolster the grid. These high-cost, high-output plants have often remained idle in peacetime, but the IPPs now say they are on standby – ready to fire up their turbines. Money, often the weakest link in this chain, has been fast-tracked. The Finance Division has released Tk2,400 crore to secure imports of liquefied natural gas – a key fuel for power generation. In tandem, the government has quietly settled its outstanding dues with international energy partners, a gesture aimed at mending frayed ties and ensuring supply stability.
শুল্কবিরোধে বোয়িংয়ের বিমান যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাচ্ছে চীন
The Business Standard
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা তীব্র আকার ধারণ করায় যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করা বিমান ফেরত পাঠিয়েছে চীন। এ তথ্য জানিয়েছেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ। তিনি জানান, বোয়িং ইতোমধ্যেই দুটি বিমান ফেরত পেয়েছে এবং তৃতীয়টি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির জেরেই এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওর্টবার্গ জানান, চলতি বছরে চীনের জন্য বোয়িংয়ের তৈরি ৫০টি বিমান সরবরাহের কথা ছিল। কিন্তু ক্রেতারা স্পষ্ট জানিয়েছেন, তারা সেগুলোর ডেলিভারি নেবেন না। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলে পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ কর বসায়। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই বোয়িংয়ের বিমান ফেরত পাঠানো শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে এক বক্তব্যে বলেন, তিনি চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আশাবাদী। তার ভাষায়, 'শুল্কের হার অনেকটাই কমানো হবে, তবে তা শূন্যে নামবে না।'
তবে ওর্টবার্গ বলেন, 'চীন বাস্তবেই বিমান গ্রহণ বন্ধ করে দিয়েছে এই শুল্ক পরিস্থিতির কারণে।' বোয়িং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানিকারক কোম্পানি। তাদের বানিজ্যিক বিমানের প্রায় ৭০ শতাংশই দেশের বাইরে বিক্রি হয়। তিনি জানান, চীন যেসব বিমান নিচ্ছে না, সেগুলোর ৪১টি ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে এবং এখন সেগুলোর জন্য বিকল্প ক্রেতা খোঁজা হচ্ছে। অন্যান্য দেশ থেকে বিমানের চাহিদা থাকায় তা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।