24-Apr-2025

Friday 25 April 2025

26-Apr-2025

Urgent action needed to overcome challenges in high-potential fisheries sector

The Financial Express

Bangladesh’s fisheries sector holds enormous potential to boost both domestic production and export earnings. Yet, despite recent global achievements, it continues to face a range of persistent challenges that hinder its full development. According to 2022 data from the Food and Agriculture Organisation (FAO) of the United Nations, Bangladesh ranks third in global inland open-water fish production and fifth in aquaculture production. The sector employs approximately 17 million people, making it one of the country’s most significant sources of livelihood. However, speakers at a recent capacity-building workshop highlighted several critical barriers that must be addressed to ensure sustainable growth in the sector. These include: limited space and resource constraints in aquaculture; lack of awareness and affordability of high-quality aquatic animal feed; inadequate knowledge of modern farm management practices; scarcity of quality fish seed; food safety and farmer health concerns; poor understanding of post-harvest losses; insufficient modern storage facilities and cold chain infrastructure; transportation and logistical bottlenecks. These insights were shared during a two-day training programme titled ‘Train the Trainers’ held at the Center of Aquaculture Excellence (COE), Rupsha upazila in Khulna.

তৃতীয় প্রান্তিকে আয় বাড়লেও নিট মুনাফা কমেছে

Bonik Barta

ট্যানারি খাতে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বিক্রি বাবদ আয় বেড়েছে। তবে বিভিন্ন খরচ শেষে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৪০ শতাংশের বেশি। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ৫৩৯ কোটি ৮৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯৪ কোটি ৯০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৪৪ কোটি ৯৩ লাখ টাকা বা ৩৬ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৬৬ লাখ টাকা বা ৪০ দশমিক ৬০ শতাংশ।

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

Bonik Barta

প্রাইম ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পরিচালনা পর্ষদের এক সভায় গতকাল এ প্রতিবেদন অনুমোদন করা হয়। ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফায় ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রাইম ব্যাংক। এ সময় নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। এছাড়া শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮৫ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ দশমিক ১৬ টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ দশমিক ৪৪ ও ১৩ দশমিক ৪৩ টাকায়। ২০২৪ সালের একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ৩০ দশমিক ৭২ ও ১ দশমিক ১৯ টাকা।

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমার প্রত্যাশায় বুধবার ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম কিছুটা বেড়েছে। তবে পণ্যটির সরবরাহ বাড়ায় এ সময় মূল্যবৃদ্ধির পরিসর সীমিত ছিল। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে বুধবার প্রাকৃতিক রাবারের দাম ১ দশমিক ৯ ইয়েন বা দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ২৮৭ দশমিক ২ ইয়েন (প্রায় ২ ডলার ৩ সেন্ট)। এদিন সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) একই মাসের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৬৫ ইউয়ান বা দশমিক ৪৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৪ হাজার ৫৫০ ইউয়ানে (প্রায় ১ হাজার ৯৯০ ডলার ৮৯ সেন্ট)।

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রেতা সংকট ও চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাজারের সব দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। তিনদিন আগে এ বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা। বর্তমানে তা কমে কেজিপ্রতি ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ সময় কিছুটা নিম্নমানের পেঁয়াজের দাম ছিল ৪২ টাকা।

২০২৬ সালে স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়ানোর পূর্বাভাস

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অংশীদারদের টানাপড়েন, শুল্ক বৃদ্ধি ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে চলতি বছরের শুরু থেকে বিনিয়োগকারীদের আপৎকালীন প্রধান আশ্রয় হয়ে উঠছে স্বর্ণ। দফায় দফায় বাড়ছে মূল্যবান ধাতুটির দাম। সামনের দিনগুলোয় আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এমনকি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) মধ্যেই স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে সম্প্রতি পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান জেপি মরগান। খবর রয়টার্স।

পূর্বাভাসের তুলনায় বিক্রি বেড়েছে নেসলের

Bonik Barta

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার তুলনায় আয় বেড়েছে নেসলের। এ সময় জনপ্রিয় চকোলেট বার কিট-ক্যাট ও কফি নেসক্যাফের দাম বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম প্যাকেটজাত খাদ্য কোম্পানিটি। সুইজারল্যান্ডভিত্তিক নেসলে জানিয়েছে, তারা ২০২৫ সালের জন্য পূর্বনির্ধারিত পূর্বাভাস বহাল রেখেছে। একই সঙ্গে বলেছে, তাদের প্রত্যাশা চলতি বছর বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রান্তীয় মুনাফা ১৬ শতাংশ বা তার বেশি থাকবে। তবে কোম্পানির বিক্রির ওপর মার্কিন শুল্কনীতির প্রভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে নেসলের বিক্রি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭২৮ কোটি ডলার। খবর ও ছবি রয়টার্স

ইউরোপে টেসলার বিক্রি কমেছে ২৮ শতাংশের বেশি

Bonik Barta

গত মাসে ইউরোপে টেসলার নতুন গাড়ি বিক্রি ২০২৪ সালের মার্চের তুলনায় কমেছে ২৮ দশমিক ২ শতাংশ। তবে একই সময়ে অঞ্চলটিতে ব্যাটারিভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ির (বিইভি) বিক্রি বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। এসব তথ্য দিয়েছে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ)। খবর রয়টার্স। প্রতিবেদন অনুসারে, মার্চে ইউরোপে সামগ্রিকভাবে নতুন গাড়ি বিক্রি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এ সময় যুক্তরাজ্য ও স্পেনে ডাবল ডিজিটে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। অবশ্য ইভির চাহিদা বাড়ার বিপরীতে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির বিক্রিতে পতন দেখা গেছে।

যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রোশ

Bonik Barta

আগামী পাঁচ বছরে মার্কিন ওষুধ ও ডায়াগনস্টিক খাতে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সুইস ফার্মাসিউটিক্যালস জায়ান্ট রোশ। ওষুধ আমদানিতে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার মধ্যেই এ ঘোষণা এসেছে। খবর আনাদোলু। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, এ বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে রোশে সরাসরি ‌এক হাজার কর্মী নিয়োগ দেবে। পরোক্ষভাবে আরো ১১ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

শুল্ক বন্ধে মার্কিন ১২ অঙ্গরাজ্যের মামলা

Bonik Barta

বিদেশী পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক বন্ধ করতে একজোট হয়ে মামলা করেছে দেশটির ১২টি অঙ্গরাজ্য। এতে নেতৃত্ব দিচ্ছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। খবর বিবিসি। ইউনাইটেড স্টেট কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা এ মামলায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুল্ক আরোপ করেছেন, যা আইনত অবৈধ। কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের শুল্ক আরোপ করার অধিকার তার নেই। বিশ্লেষকদের মতে, এ আইনি চ্যালেঞ্জের ফলে মার্কিন বাণিজ্যনীতিতে আসতে পারে বড় পরিবর্তন।

গ্যাস সংকট আরও তীব্র—উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে কারখানা, ঝুঁকছে ব্যয়বহুল বিকল্পে

The Business Standard

দেশে গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা যখন বাড়ছে— তখন বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে। নারায়ণগঞ্জ, ধামরাই, মানিকগঞ্জ, সাভার ও গাজীপুরে যেখানে বেশিরভাগ রপ্তানিমুখী কারখানা অবস্থিত— গ্যাসের চাপ কখনোবা শূন্যে নেমে আসছে। গ্যাস সংকটে তাদের উৎপাদন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ছে। প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, প্রধানত বস্ত্র, সিরামিক ও স্টিল খাতে— এখন পূর্ণ ক্ষমতার অনেক নিচে চলছে। অনেক উদ্যোক্তাই জানান, ৭ থেকে ১৫ পিএসআইয়ের অনুমোদিত গ্যাস লোডের জন্য বিল দিয়েও ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তাঁরা। অথচ গ্যাসের চাপ তখন অনুমোদিত লোডের চেয়েও অনেক কমই পাওয়া যাচ্ছে। গাজীপুরের পোশাক কারখানা সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, "রাতের শিফটে কাজ করে, বিকল্প জ্বালানির ব্যবস্থা করেও আমরা ৪০ শতাংশ উৎপাদন সক্ষমতা রক্ষা করতে পারছি না।"

Invalid URL provided

দুই দশকের মধ্যে সবচেয়ে জমজমাট ইইউর চাকরির বাজার

Bonik Barta

গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কর্মসংস্থান সরবরাহে ইতিহাস গড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শ্রমবাজার। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সাম্প্রতিক তথ্যানুযায়ী, অঞ্চলটিতে কর্মসংস্থানের হার পৌঁছেছে রেকর্ড সর্বোচ্চে। এছাড়া গত ফেব্রুয়ারিতে ২০০০ সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে বেকারত্বের হার। খবর ইউরো নিউজ। ১৫-৬৪ বছর বয়সীদের মধ্যে চাকরির হার অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ইইউর গড় কর্মসংস্থান দাঁড়িয়েছে ৭০ দশমিক ৯ শতাংশ।

চীনা কারখানায় ধীর হচ্ছে উৎপাদন, বাড়ছে কর্মীদের ছুটি

Bonik Barta

মার্কিন নতুন শুল্কনীতিতে সর্বজনীন কিছু ধারা থাকলেও এর মূল লক্ষ্য চীন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় বিষয়টি বারবারই উঠে এসেছে। এ শুল্কনীতির প্রভাবে এরই মধ্যে এশিয়ার দেশটি থেকে বিভিন্ন পণ্যের ক্রয়াদেশ লক্ষণীয়ভাবে কমে গেছে। এফটির প্রতিবেদনে দেখা যাচ্ছে, সপ্তাহ কয়েকের মধ্যে চীনা কারখানাগুলো উৎপাদন কমিয়ে এনেছে। কিছু ক্ষেত্রে কর্মীদের সাময়িক ছুটি বা নতুন চাকরি খোঁজার কথা বলছে কোম্পানিগুলো। জো বাইডেনের সময় থেকেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির কারণে চাপের মুখে রয়েছে চীন, সঙ্গে অভ্যন্তরীণ অর্থনৈতিক ধীরতা তো রয়েছেই। কিন্তু ট্রাম্পের আরোপিত শুল্ক আগের সব বাণিজ্য বাধাকে ছাড়িয়ে গেছে। এখন অধিকাংশ চীনা পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ১৪৫ শতাংশ বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি শুল্ক দিতে হচ্ছে। কয়েকজন চীনা কারখানা মালিক বলছেন, মার্কিন আমদানিকারকরা ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করায় উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন তারা।

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

Bonik Barta

প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ। ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

Gas crisis deepens – factories forced to cut production, seek costly alternatives

The Business Standard

As temperatures climb with the onset of summer, an increasing share of gas is being diverted to power generation. The impact has been severe for Bangladesh's industrial zones, where gas pressure has plunged – sometimes to zero – crippling production across Narayanganj, Dhamrai, Manikganj, and parts of Savar and Gazipur where an overwhelming number of export-oriented factories are located. An estimated 400 gas-reliant factories, predominantly in the textile, ceramic, and steel sectors, are now operating at a fraction of their capacity. Many entrepreneurs report staggering financial losses as they continue to be billed for sanctioned gas loads – ranging from 7 to 15 PSI – while receiving only a fraction of that, if any. "We're running at below 40% capacity, even after adjusting operations to night shifts and resorting to alternative fuels," said Md Nasir Uddin, managing director of Sadma Group, a prominent garment manufacturer in Gazipur.