22-Apr-2025

Wednesday 23 April 2025

24-Apr-2025

‘এ’ ক্যাটাগরির শেয়ারে আইসিবির বিনিয়োগের সীমা শিথিল

Bonik Barta

পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগসীমা ৫ শতাংশ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া বিনিয়োগকারীদের দেয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতির (নেগেটিভ ইকুইটি) সমস্যার সমাধানে প্রতিটি ব্রোকারেজ হাউজের কাছ থেকে পৃথক পরিকল্পনা চেয়েছে বিএসইসি। গতকাল বিএসইসির ৯৫২তম কমিশন সভায় ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।

রফতানি জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভিয়েতনাম

Bonik Barta

পণ্য রফতানির ক্ষেত্রে জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ভিয়েতনাম সরকার। গতকাল এ-সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে এবং যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি শুল্ক এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স। এ নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি যেসব শুল্ক আরোপের কথা বলেছে, তাতে কিছু কোম্পানি পণ্যের উৎপত্তিস্থল গোপন করে ভিয়েতনামের নাম ব্যবহার করছে। এতে করে কম শুল্কে চীনের পণ্য রফতানি করা হচ্ছে, যা অবৈধ ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখা হচ্ছে। মূলত এ অবৈধ ট্রান্সশিপমেন্ট বন্ধেই কঠোর অবস্থান নিয়েছে ভিয়েতনাম।

Rescind power subsidy and raise tariff rates

The Financial Express

Rescinding power subsidy and upward tariff adjustment are twin strings among other dos binding release of the next tranches of the International Monetary Fund (IMF) loan release, officials say regarding the latest developments. They said Tuesday the IMF recommended bundling out entire subsidy on power within next fiscal year (FY) 2025-26 for getting next installments of the assured US$4.7 billion worth of loan. The latest IMF review mission that concluded Bangladesh visit on an extensive reappraisal of the country's economic fundamentals also suggested that the government readjust the electricity price in order to cut the fiscal burden, they added. Meanwhile, Bangladesh has requested the Washington-based lender to simplify their conditions so that government plan and action on subsidy cuts could work. "If the government fails to trim the massive electricity subsidy down to zero, the expected 4th and 5th tranches of the IMF loans can be uncertain," said a couple of officials who negotiated with the IMF review team. They said actually the Bangladesh government is working to reduce the subsidies for the energy and power sector.

নৈতিক কারণে অস্ত্র খাতে বিনিয়োগের বিরুদ্ধে জার্মান ব্যাংক

Bonik Barta

জার্মানির ব্যাংক খাতের একটি অংশ বিনিয়োগ পোর্টফোলিওতে অস্ত্র নির্মাতাদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে যেসব বিনিয়োগ পরিকল্পনাকে ‘নৈতিকভাবে টেকসই’ হিসেবে প্রচার করা হয়, সে তালিকায় এসব কোম্পানিকে রাখতে তাদের আপত্তি। আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শান্তির পক্ষে এবং যুদ্ধ বা সহিংসতাকে সমর্থন করে না। আরটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে রাইনমেটালের মতো অস্ত্র নির্মাতাদের ক্রয়াদেশ বেড়ে চলেছে। এতে কোম্পানিগুলো রেকর্ড মুনাফা অর্জন করছে।

BD receives record $23.75b so far this fiscal

The Financial Express

Bangladesh is poised to see a new record in yearly remittance receipt as the country has already received US$23.751 billion in less than 10 months of this fiscal, in much-needed props to its forex reserves. And this accumulated remittance figure is 96 per cent of the recorded remittance inflow of $24.777 billion registered in FY'21, officials and bankers said Tuesday. Monthly receipt also continues on a steady rise. According to the latest data with Bangladesh Bank, the country's central bank, Bangladeshi citizens working abroad sent in remittances equivalent to $1.97 billion in the first 21 days of this month, which is 40 per cent higher of the corresponding period of the last fiscal. With the latest, the country has so far received $23.751 billion in this current fiscal and is now just $1.03 billion away from setting a new record that is expected to be achieved by maximum early next month (May). Since the financial year 2020-21, according to the official data, the $450-billion economy had earned $21.03 billion, $21.61 billion and $23.91 billion in FY'22, FY'23 and FY'24 respectively. Seeking anonymity, a BB official said the rising trend in remittance continued following stability in exchange rate over the last several months. Simultaneously, says the official, operation of the informal channels for remittance remained inactive because of close regulatory watch since the changeover in state power after the July-August mass uprising.

ইস্পাত পণ্যে ১২ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ ভারতে

Bonik Barta

আগামী ২০০ দিনের জন্য কিছু ইস্পাত পণ্যের আমদানির ওপর ১২ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ করেছে ভারত। এর মধ্যে রয়েছে হট রোল্ড কয়েল, শিট ও প্লেটের মতো ধাতুপণ্য। অতিরিক্ত আমদানি রোধ করে নিজস্ব ইস্পাত শিল্পকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর দ্য হিন্দু। প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত বিভাগের (ডিজিটিআর) সুপারিশের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মাসে ডিজিটিআর ইস্পাতের ওপর শুল্ক আরোপের পরামর্শ দিয়েছিল।

Overloaded vehicles cause annual damage worth at least Tk 8.61b

The Financial Express

The damage caused to the Dhaka-Chattogram highway due to the overloading of goods-carrying vehicles is estimated to be at least Tk 8.61 billion annually. The assessment, conducted by the Roads and Highways Department (RHD), even deducted the costs associated with the savings on excess load transported and less consumption of fuel from the damage estimation. The ousted Awami League government allowed transports with much higher loads than the highway's design capacity, officials say, amid demands from businesses. They argued that allowing overload would help reduce the requirement for vehicles for transportation of the same quantity of goods, easing traffic congestion and saving fuel consumption, said the officials. The RHD has been implementing an emergency rehabilitation project worth Tk 10 billion since 2023 to make the economic corridor usable. The study shows the damage to the 190-kilometre highway would be a gross amount of Tk 12.31 billion based on data analysis of overloaded vehicles and quantity from Sitakundu Axle Load Station in FY 2023-24. It also found an amount of Tk 3.70 billion was saved due to transportation of excess quantity of goods, considering 15 tonnes per 2-axle trucks as per allowable limit of the road's design capacity. However, officials and transport experts thought that the study findings reflected only a glimpse of the intensity of damages caused to the lifeline of the country's economic corridor that transports 90 per cent of the country's export and import goods.

বিশ্ববাজারে প্রথমবার আউন্সপ্রতি ৩,৫০০ ডলার ছাড়াল স্বর্ণের দাম

Bonik Barta

বিশ্ববাজারে গতকাল প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে অর্থনৈতিক প্রভাব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এমন প্রেক্ষাপটে ব্যাপক মাত্রায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৯৩ ডলার ৪১ সেন্ট হয়েছে। দিনব্যাপী লেনদেনের শুরুতেই যা ৩ হাজার ৫০০ ডলার ৫ সেন্টে যায়। ফিউচার মার্কেটেও দামে ছিল বড় উল্লম্ফন, প্রতি আউন্স বিক্রি হয়েছে ৩ হাজার ৫০০ ডলার ৫ সেন্টে।

পেঁয়াজের দামে ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে আমদানির প্রস্তুতি

Bonik Barta

সরবরাহ কম থাকায় দিনাজপুরের হিলিসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম এখন কেজিপ্রতি ৫০-৫৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানির আবেদনসহ প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৩০-৩৫ টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ২০ টাকা বেড়ে যাওয়ায় পেঁয়াজের বেচাকেনা আগের তুলনায় কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

ফেড চেয়ারম্যানকে ‘মিস্টার টু লেট’ বলার পর মার্কিন পুঁজিবাজারে ধস

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রবেশের পর থেকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নতুন রূপ ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্টের নতুন নতুন সিদ্ধান্তের পাশাপাশি যেকোনো মন্তব্য ঘিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মিলছে পুঁজিবাজারের ওঠানামায়। এই যেমন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের বড় ধস দেখেছে ওয়াল স্ট্রিট। তার রেশ কিছুটা এশিয়ার বাজারেও পরিলক্ষিত হয়েছে। খবর এফটি ও রয়টার্স। মার্কিন পুঁজিবাজারে গত সোমবার লেনদেন শুরুর কিছুক্ষণ পরই নিজ মালিকাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জেরোম পাওয়েলকে ‘মিস্টার টু লেট’ অভিহিত করে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে এখনই সুদহার কমানো উচিত।

Regulator to consider brokers' plans to solve negative equity

The Financial Express

The securities regulator has assured stockbrokers of considering their proposal with 'importance' regarding extension of the timeframe for provisioning against negative equity and unrealized losses. The assurance came on Tuesday as representatives from top 20 brokers met the top brass of the Bangladesh Securities and Exchange Commission (BSEC) at its office against the backdrop of the week-long fall of the stock market.The prime index of the Dhaka Stock Exchange (DSE) fell 179 points or 3.44 per cent to 5,026 on Tuesday, lowest in six months. The market cap of the prime bourse, calculated by multiplying the total number of outstanding shares with the market prices of stocks, shed Tk 42 billion in the past seven days. Facing the continuous erosion of stock prices, the market watchdog held a meeting with top brokers to find out the reasons behind the persistent market plunge. The brokers highlighted various problems surrounding the market, including negative equity that has been hindering the market's growth for more than a decade. The outstanding negative equity against margin loans taken for investments in the equity market amounted to Tk 78.24 billion by October last year. The intermediaries during the meeting demanded a time extension for provisioning against negative equity. The latest deadline for keeping provisions against negative equity in margin accounts expired in December last year while the deadline for provisioning against unrealized losses in dealer accounts ended in February this year.

CPA, Japanese JV ink Tk 62b Matarbari port deal

The Financial Express

A joint venture (JV) of two Japanese companies will construct Bangladesh's first deep-sea port at Matarbari in the south-eastern district of Cox's Bazar. In a milestone development in the implementation of the Tk 243.81 billion project, Chittagong Port Authority (CPA) signed a contract with leading Japanese construction firms Penta-Ocean Construction Company Ltd and TOA Corporation at a ceremony at Le Meridien Dhaka on Tuesday. CPA Chairman Rear Admiral SM Moniruzzaman and Penta-Ocean General Manager (maritime) and Head of Civil Engineering Division Tomokazu Hasegawa signed the Tk 61.96 billion contract on behalf of their respective sides. Shipping Adviser Brig Gen (retd) Dr M Sakhawat Hussain attended the event and said the project would open new horizons for international trade and transform the country's economic landscape. Chief of Naval Staff Admiral M Nazmul Hassan; Senior Secretary of the shipping ministry Mohammed Yousuf; Deputy Chief of Mission at the Embassy of Japan in Bangladesh Naoki Takahashi, Minister; and Chief Representative of Japan International Cooperation Agency's (JICA) Bangladesh office Tomohide Ichiguchi were present as guests, among others.

Regulator to probe ADN Telecom's IPO fund utilisation

The Financial Express

The stock market regulator has formed a three-member panel to look into the IPO (initial public offering) fund utilisation of ADN Telecom, particularly in land development and investment in Hi-Tech Park. The panel led by Md Mustafizur Rahman, deputy director of the Bangladesh Securities and Exchange Commission (BSEC), has been asked to complete the probe and submit a report within 60 working days from the date of the issuance of the order on April 13. The probe body will examine how the company used the funds raised through its IPO, which were meant for business expansion. An official of ADN Telecom confirmed that they had received a letter regarding the inquiry. Abul Kalam, BSEC director and spokesperson, said the commission would take regulatory actions as per the securities rules if the enquiry committee found irregularities in IPO fund utilisation. Following the latest disclosure, the stock of ADN Telecom fell 4.77 per cent to Tk 77.90 per share on Tuesday on the Dhaka Stock Exchange (DSE). ADN Telecom raised Tk 570 million at the end of 2019 through an IPO under the book-building method to develop infrastructure, establish a data centre and repay bank loans.

সৌদি আরবে পেপসিকোর বিনিয়োগ বেড়ে ২৪০ কোটি ডলার

Bonik Barta

সৌদি আরবে নতুন আঞ্চলিক সদর দপ্তর উদ্বোধন করেছে পানীয় ও স্ন্যাকস জায়ান্ট পেপসিকো। এছাড়া ৮০ ডলার বিনিয়োগে তৈরি হচ্ছে আঞ্চলিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র। রিয়াদের কিং আব্দুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে ২ হাজার ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে তৈরি সদর দপ্তরে যুক্ত থাকবেন দেড় শতাধিক কর্মী। গত আট বছরে পেপসিকো সৌদি আরবে ২৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে ২০২৩ সালে দাম্মামে ৫ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ অন্তর্ভুক্ত। বর্তমানে সৌদি আরবের ৮৬টি এলাকায় কাজ করছে পেপসিকো ও ফ্র্যাঞ্চাইজি অংশীদারসহ মোট কর্মী সংখ্যা নয় হাজার। খবর অ্যারাবিয়ান বিজনেস

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এখনো ঝুঁকিপূর্ণ

Bonik Barta

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে মনে করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির ভাষ্যমতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উদ্ভূত পরিস্থিতি থেকে এখনো শিক্ষা নেয়নি বিশ্ব। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস খোঁজায় খুব বেশি মনোযোগ দেয়নি কোনো দেশ। উল্টো চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা গোটা বিশ্বকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতিকে আরো সঙ্গিন করে তুলছে বিভিন্ন দেশের সংঘাত ও চরম ভাবাপন্ন আবহাওয়া। খবর এফটি। আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলন নিয়ে ঘোষণা দিতে গিয়ে আইইএর পক্ষে সংস্থাটির প্রধান ফাতিহ বিরল গতকাল এ সতর্কবার্তা দেন। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া এ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রতিনিধি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছেন। এতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি ও ভারতের মন্ত্রীরা অংশ নেবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানির প্রধানরা। বিশ্বব্যাপী অস্থির বাজারে কীভাবে স্থিতিশীল ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, তা নিয়েই আলোচনা করবেন তারা।

গ্যাসের শুল্ক ৩৩ শতাংশ বৃদ্ধি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ কমিয়ে দেবে

The Business Standard

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৩ এপ্রিল নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টায় বাধা সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) দেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক। এ মূল্যবৃদ্ধি দেশের আঞ্চলিক প্রতিযোগিতার সক্ষমতাকেও দুর্বল করতে পারে। যেমন, ভিয়েতনাম ও ভারত এলএনজি আমদানিতে যথাক্রমে কেবল ২ দশমিক ৭৫ ও ২ শতাংশ শুল্ক নেয়, অথচ বাংলাদেশে এ হার ৩৭ শতাংশ। এতে ব্যবসার খরচ বেড়ে যায়, যদিও সরকার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। সমালোচকদের মতে, এলএনজির ওপর শুল্ক এখন শিল্পকে সহায়তা করার বদলে রাজস্ব আদায়ের মাধ্যম হয়ে উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে পেট্রোবাংলা শুধু শুল্ক বাবদ দিয়েছে ৮ হাজার ৬৩৮ কোটি টাকা—যা সরকার দেওয়া ভর্তুকির চেয়ে ২ হাজার ৫০০ কোটি টাকা বেশি।

বাংলাদেশকে ৬.২৬ মিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

Bonik Barta

সমুদ্র নিরাপত্তা ও নৌ-যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশকে ৬ দশমিক ২৬ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সরকার ও কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে গতকাল এ-সংক্রান্ত একটি সম্পূরক ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক কিম কিসাং। এ অর্থ ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএমএনএস)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ-পরিবহন অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে।

গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের দাবি মেঘনা, সিটি প্রাণসহ ১২ প্রতিষ্ঠান ও সংগঠনের

Bonik Barta

শিল্প খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্পোদ্যোক্তারা। তাদের মতে, গ্যাসের এমন মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য, এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে। এ অবস্থায় অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখে মূল্যহার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন মেঘনা, সিটি, প্রাণসহ ১২টি শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও সংগঠনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কাছে লেখা চিঠিতে ব্যবসায়ীরা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর শিল্প-কারখানা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই পরিস্থিতি মোটামুটি কাটিয়ে ওঠার মাঝেই পুনরায় গ্যাসের মূল্যবৃদ্ধির আলোচনা ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ব্যবসায়ী সংগঠনের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিপক্ষে জোরালো ও তথ্যভিত্তিক বক্তব্য দেন। তারা প্রতি ইউনিট গ্যাসের দাম ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের দাবি জানান।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বীমা খাতে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ। একই সঙ্গে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সায়। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগ আয় বৃদ্ধি ও ব্যয় কমার কারণে কোম্পানিটির ইপিএস বেড়েছে। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ জুন ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

সাবমেরিন কেবলসের নিট মুনাফা কমেছে ১৭%

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ১৪০ কোটি ৩ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬৮ কোটি ২৩ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৬ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের জুলাই-মার্চ প্রান্তিকে সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৪১ পয়সায়।

কৃষি, মৎস্য ও পোলট্রি খাতে করমুক্ত আয়সীমা বাতিল হচ্ছে

Bonik Barta

কৃষি, মৎস্য ও পোলট্রি খাতে হ্রাসকৃত করহার বহাল থাকছে না। আগামী বাজেটে এ-সংক্রান্ত তিনটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) বাতিল করা হচ্ছে। এসব খাতে সাধারণ করহার প্রযোজ্য হবে। কম করহারের সুবিধার অপব্যবহার ও কর অব্যাহতি থেকে সরে আসতে এসআরওগুলো বাতিল করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও কর অব্যাহতি থেকে সরে আসার চাপ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বাজেটে কৃষি, মৎস্য ও পোলট্রি খাতের এ করছাড় সুবিধা বাতিল করে এ আয়কে সাধারণ করহারে আনার পরিকল্পনা রয়েছে। তবে প্রান্তিক মৎস্যচাষীদের সুরক্ষা দিতে ৫ লাখ বা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব থাকছে বলেও জানান তারা।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমে প্রবৃদ্ধি বাড়বে —আইএমএফ

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশে অপরিবর্তিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা তাদের গত ডিসেম্বরের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অবশ্য সামনের সময়কে আরো ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। গতকাল প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছলেও আগামী অর্থবছরে তা কমে ৫ দশমিক ২ শতাংশে নেমে আসবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস গত ডিসেম্বরে প্রকাশিত ১১ শতাংশের তুলনায় কমানো হয়েছে। আইএমএফের এ পূর্বাভাসের আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’-এ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৫ দশমিক ১ শতাংশে পৌঁছবে।