৭৭৬০ কোটি ডলার লোকসান ফেডের
Bonik Barta
গত বছর টানা দ্বিতীয় বছরের মতো অপারেটিং লস বা পরিচালন লোকসানের মুখে পড়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড)। এ সময় ৭ হাজার ৭৬০ কোটি ডলার লোকসান দেয় মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থাটি। খবর আনাদোলু। এক বিবৃতিতে ফেড বলেছে, গত বছর লোকসানের পরিমাণ ২০২৩ সালের ১১ হাজার ৪৩০ কোটি ডলারের তুলনায় কিছুটা কমেছে। সর্বশেষ ২০২২ সালে মুনাফা করেছিল ফেড, যার পরিমাণ ছিল ৫ হাজার ৮৮০ কোটি ডলার। ২০২৩ সালে সুদ বাবদ সংস্থাটির ব্যয় ছিল ২৮ হাজার ১১০ কোটি ডলার, যা গত বছর ২২ হাজার ৬৮০ কোটি ডলারে নেমে এসেছে। এছাড়া সুদ বাবদ আয় আগের বছরের ১৭ হাজার ৪৫০ কোটি ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮০ কোটি ডলারে।
BIDA chief prioritises job creation over FDI volume
The Financial Express
Bangladesh Investment Development Authority (BIDA) Executive Chairman Ashik Chowdhury has emphasised the need to shift the focus of foreign direct investment (FDI) from its monetary volume to the number of jobs it creates. "I would personally prefer a $10 million investment that creates 1,000 jobs over a $100 million investment that generates only 100 jobs," he remarked on Sunday while speaking as the chief guest at a discussion on the findings of the "2024 Survey on Business Conditions of Japanese Companies Operating Overseas in Asia and Oceania." Held at a hotel in the capital, the event was jointly organised by the Japan-Bangladesh Chamber of Commerce and Industry (JBCCI) and the Japanese Commerce and Industry Association in Dhaka (JCIAD).
Chowdhury stressed the importance of job creation for Bangladesh's economic growth and urged Japanese investors to increase their presence in the country, creating employment opportunities and improving the quality of human capital.
বাংলাদেশে আসছেন ৫০ দেশের ৫৫০ বিনিয়োগকারী
Bonik Barta
বাংলাদেশে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে আগামী ৭-১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সম্মেলনে অংশ নেবেন ৫০টি দেশের ৫৫০-এর বেশি বিনিয়োগকারী। এ সামিটের মূল লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরি করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
অর্থনীতিতে ‘অপ্রত্যাশিত ঝাঁকুনি’ মোকাবেলায় প্রস্তুত চীন
Bonik Barta
যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রধান লক্ষ্য হয়ে উঠেছে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটিও বিধিনিষেধ আরোপে বসে নেই। এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পাল্টা শুল্কের কথা জানিয়েছে দিয়েছে। এর সঙ্গে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলছে, অর্থনীতিতে যেকোনো ‘অপ্রত্যাশিত ঝাঁকুনি’ মোকাবেলার জন্য প্রস্তুত চীন। খবর এফটি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চীনের অর্থনীতি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী লি চিয়াং। বেইজিংয়ে গতকাল বিদেশী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মার্কিন শুল্ক বাধার দিকে ইঙ্গিত করে চীনের প্রস্তুতির কথা বলেন লি চিয়াং।
Payra seaport misplaced, a 'wound' to economy
The Financial Express
Planning Adviser Dr Wahiduddin Mahmud irately likens the Payra port to a festering wound to the economy and says a seaport is being built at a location that is not even suitable for a river-port. "At best, it could serve as a simple Ghat," the adviser of the interim government told reporters about the project taken up by the past government. He made the remarks Sunday at a press briefing following the day's meeting of the Executive Committee of the National Economic Council (ECNEC) which approved a second revision proposal on the Payra port's terminal project with an estimated cost of Tk 54.28 billion, over 36- percent higher than initial estimate. "With over 72% of the works completed and substantial funds already spent, canceling the project is no longer an option, even if it is considered an economic burden," the adviser, however, said. Earlier, the seventh meeting of the current interim government was held at the NEC auditorium in the capital with Chief Adviser Professor Dr Muhammad Yunus in the chair.
ট্রাম্পের নীতির সঙ্গে থাকা কোম্পানি বয়কটের পক্ষে প্রতি পাঁচজনে এক মার্কিন
Bonik Barta
প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ও বিজয়ের পর তাকে ঘিরে মার্কিন করপোরেটদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ওই সময় জেফ বেজোস মালিকানাধীন ‘ওয়াশিংটন পোস্ট’ ধনকুবেরদের সঙ্গে ট্রাম্পের সখ্য তুলে ধরে এমন একটি কার্টুন প্রকাশে অস্বীকৃতি জানায়। এসব ঘটনার মাঝে কিছু কোম্পানি থেকে মার্কিন ভোক্তাদের স্থায়ীভাবে মুখ ফিরিয়ে নেয়ার তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক জরিপে। কারণ কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডার সঙ্গে সংগতি রেখে নিজেদের নীতি পরিবর্তন করেছে। মার্কিন ভোক্তাদের একটি অংশে নেতিবাচক মনোভাব তৈরি করেছে ডাইভারসিটি, ইকুইটি ও ইনক্লুশন (ডিইআই) নীতির বাতিল। এর কারণে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্ছিত হচ্ছে লাখ লাখ সংখ্যালঘু। এছাড়া বিলিয়নেয়ার ইলোন মাস্ককে এমন এক দায়িত্ব দেয়া হয়েছে, যার পরামর্শে কর্মী ছাঁটাই করছে সরকারি সংস্থাগুলো।
NBFIs to contribute to deposit protection fund from 2028
The Financial Express
The country's non-bank financial institutions (NBFIs), which have so far remained exempt from paying premiums on their deposits to the central bank, will be required to do so starting in July 2028, according to a draft law prepared by the Financial Institutions Division (FID). Currently, only banks contribute premiums on deposits to the relevant department of the central bank. Under the proposed law, NBFIs will become members from July 1, 2028, and must deposit their premiums against the deposits by July 31, 2028. Banks that are already members currently pay the same premium rate of 0.5 per cent to the central bank. The draft law also proposes that Bangladesh Bank will establish a separate authority within its jurisdiction to oversee the process. The executive director of the relevant department will serve as the chief executive officer of this authority. The governing board will consist of seven members, chaired by the Governor of Bangladesh Bank.
২৪ শতাংশ মুনাফা করেছে সিকে হাচিসন
Bonik Barta
বন্দর কার্যক্রম থেকে ব্যাপক মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক সিকে হাচিসন। আলোচিত এ কনগ্লোমারেট সম্প্রতি মার্কিন সংস্থার ব্ল্যাকরকের সঙ্গে ২ হাজার ২৮০ কোটি ডলারের একটি চুক্তির ঘোষণা দিয়েছে। যার মাধ্যমে সিকে হাচিসনের অধিকাংশ ব্যবসা হাতবদল হচ্ছে, যদিও এ চুক্তির তুমুল সমালোচনা করেছে বেইজিং। খবর এফটি। সিকে হাচিসন জানিয়েছে, আগের বছরের তুলনায় বন্দর ব্যবসায় মুনাফা ২০২৪ সালে ২৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩১০ কোটি হংকং ডলার বা ১৭০ কোটি ডলার। কোম্পানিটি ব্ল্যাকরক নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে নিজেদের নিয়ন্ত্রণাধীন ৫৩টি বন্দর থেকে ৪৩টি বিক্রি করছে, এর মধ্যে পানামা খালের দুটি বন্দরও রয়েছে। তবে চীনের বন্দরগুলো সিকে হাচিসনের নিয়ন্ত্রণে থাকবে।
ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
Bonik Barta
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয়দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল থেকে যথারীতি বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস নীতিসংক্রান্ত দ্বিতীয় সচিব মুকিতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে ঈদের দিন বাদে ছুটির দিনগুলোতেও এ বন্দর দিয়ে আমদানি-রফতানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউজে এ নির্দেশ পালন করা হলেও বেনাপোলসহ অন্যান্য কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে তা হয় না। এখানে বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটিতে চলে যাওয়ায় সবকিছু বন্ধ থাকবে।
Ctg Port, ICD's open during Eid holidays
The Financial Express
Despite the closure of all government institutions, banks, and other financial institutions during the nine-day long Eid Holiday, the Chittagong port will continue its operations under special management during the Eid Holidays. Along with the seaport, supporting organizations including private Inland Container Depots (ICD) will also be open during the Eid Holiday.
বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎ কেন্দ্র
Bonik Barta
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। কেন্দ্র তিনটি হলো রূপগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (৩৩ মেগাওয়াট), মাওনা বিদ্যুৎ কেন্দ্র (৩৩ মেগাওয়াট) ও উল্লাপাড়া বিদ্যুৎ কেন্দ্র (১১ মেগাওয়াট)। আগামী ১ এপ্রিল এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, রূপগঞ্জ, মাওনা ও উল্লাপাড়া বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ শেষ হয়েছে যথাক্রমে গত বছরের ৮ জুন, ১১ মে ও ২ মার্চ। প্রাথমিক ১৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ার পর মূল্য পরিশোধ ও চুক্তি নবায়নের শর্তে এ বছরের ১৮ ফেব্রুয়ারি বিআরইবির চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রগুলো সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তবে ১১ মার্চ আরেকটি চিঠির মাধ্যমে বিআরইবি জানিয়েছে, আগামী ১ এপ্রিল বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। নতুন করে চুক্তি নবায়নের কোনো সুযোগ নেই।
পেঁয়াজ রফতানি শুল্ক বাতিল করবে ভারত
Bonik Barta
ভারত ১ এপ্রিল থেকে পেঁয়াজ রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক বাতিলের ঘোষণা দিয়েছে। শনিবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। ভারত সরকার জানায়, কৃষকদের জন্য ন্যায্য দাম নিশ্চিত ও গ্রাহকের জন্য সাশ্রয়ী মূল্য বজায় রাখার প্রতিশ্রুতি হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে পাঁচ মাসেরও বেশি সময় ধরে রফতানি সীমাবদ্ধতা বেঁধে দিয়েছিল ভারত সরকার। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সরবরাহ নিশ্চিত করতে ন্যূনতম রফতানি মূল্য ও পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। দেশটিতে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ রফতানি শুল্ক কার্যকর ছিল।
DESCO invites bids to generate 120MW rooftop solar power
The Financial Express
Dhaka Electric Supply Company (DESCO) wants to generate 120 megawatts (MW) of solar power by setting up on-grid solar systems in its eight operational circles, officials have said. In this regard, it recently invited bids from international engineering, procurement, and construction (EPC) contractors to design, build, finance, operate, and maintain the systems. DESCO said it wants to set up the systems to support the government's clean energy initiative and increase the share of non-fossil energy consumption. The systems will be set up on rooftops and other urban spaces in areas within the DESCO jurisdiction to generate on-grid solar power, which will be integrated with the company's distribution network through net metering. In each of the eight operational circles, DESCO plans to generate 15MW of solar power. In the first lot, the solar systems will be installed in the Uttara Circle encompassing Uttara East, Uttara West, Turag, and Uttara 3rd Phase.
অ্যালুমিনিয়াম খাতে সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবে ইইউ
Bonik Barta
মার্কিন শুল্কের প্রভাব মোকাবেলায় অ্যালুমিনিয়াম খাতে সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবে ইউরোপিয়ান কমিশন (ইসি)। পাশাপাশি ইউরোপীয় স্ক্র্যাপ ধাতুর (পুরনো ধাতু) রফতানি শুল্ক প্রস্তাব করার কথাও বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত স্টিল অ্যাকশন প্ল্যানের খসড়া নথিতে এমন তথ্য জানানো হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। যুক্তরাষ্ট্র ইউরোপীয় অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেছে। ফলে তাদের রফতানি কমেছে। যুক্তরাষ্ট্রে রফতানি কমে যাওয়ায় ইউরোপসহ অন্যান্য বাজারে তাদের সরবরাহ বাড়তে পারে। এতে অভ্যন্তরীণ উৎপাদনকারী কোম্পানিগুলোর ওপর চাপ তৈরি হবে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব পরিস্থিতি মোকাবেলায় সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে
Bonik Barta
ফিউচার মার্কেটে ব্যবসায়িক লেনদেনের শেষদিন শুক্রবার জাপানি রাবারের দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনে রাবারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া টোকিও শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা রাবার তৈরির উপকরণের চাহিদা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগস্টের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৬ দশমিক ৫ ইয়েন বা ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৪৯ দশমিক ৫ ইয়েনে।
Yields on T-bills up further
The Financial Express
Yields on treasury bills (T-bills) increased further on Sunday, as banks expressed their unwillingness to invest excess liquidity in the securities ahead of the upcoming Eid festival. The cut-off yield, generally known as interest rate, on the 91-day T-bills rose to 10.90 per cent from 10.75 per cent of the previous level. On the other hand, the yield on 182-day T-bills reached 11.25 per cent from 10.90 per cent from its earlier level. The yield on 364-day T-bills increased to 11.30 per cent on the day from 11.09 per cent earlier, according to the auction results. "Most banks are not interested in investing their excess funds in the government-approved securities before the Eid-ul-Fitr festival," a senior official of the Bangladesh Bank (BB) told the FE. While explaining the upward trend of yields on T-bills, he said the banks wanted to manage their funds efficiently before and after the Eid.
জ্বালানি তেল উত্তোলন হ্রাসে ওপেক প্লাসের নতুন সময়সূচি ঘোষণা
Bonik Barta
বেঁধে দেয়া কোটার তুলনায় বেশি জ্বালানি তেল উত্তোলন করলে ওপেক প্লাসের সদস্য দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে পরবর্তী সময়ে উত্তোলন কমাতে হয়। এ উত্তোলন হ্রাসে বৃহস্পতিবার সাতটি সদস্য দেশের জন্য একটি নতুন সময়সূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর পরিমাণ আসন্ন মাসে নির্ধারিত উত্তোলন বৃদ্ধির তুলনায় বেশি হবে। খবর রয়টার্স।
ওপেকের ওয়েবসাইটে প্রকাশিত একটি তথ্যানুযায়ী, এ পরিকল্পনায় প্রতি মাসে দৈনিক গড়ে ১ লাখ ৮৯ হাজার ব্যারেল থেকে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল উত্তোলন কমানোর কথা বলা হয়েছে। এ পরিকল্পনা ২০২৬ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আগামী তিন মাসে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সে ৩ হাজার ২০০ ডলারে
Bonik Barta
বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী তিন মাসে পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ২০০ ডলারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা ও এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা বৃদ্ধি। সম্প্রতি প্রকাশিত এক নোটে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা ও ব্যাংকিং প্রতিষ্ঠান সিটিগ্রুপ। খবর রয়টার্স। এর আগে প্রতিষ্ঠানটি আগামী তিন মাসে আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছিল। সিটি বিশ্লেষকরা নোটে জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির কারণে আগামী দিনগুলোয় স্বর্ণ খাতে বিনিয়োগ চাহিদা উল্লেখযাগ্য হারে বেড়ে গিয়েছিল। তাই বছর শেষে মূল্যবান ধাতুটির দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারে।
গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা বেড়েছে
Bonik Barta
পর্যাপ্ত সরবরাহ ও অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে এশিয়ার স্পট মার্কেটে এখনো তিন মাসের সর্বনিম্নের কাছাকাছি দামে এলএনজি বেচাকেনা হচ্ছে। তবে গত সপ্তাহে তা আগের তুলনায় কিছুটা বেড়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৪ ডলার ৬০ সেন্ট। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ ডলার ৪০ সেন্টে বেচাকেনা হয়েছে।
Tk 12.5b remittance, export incentives released It is the 3rd instalment allocated for FY25
The Financial Express
The government has released Tk 12.50 billion to pay remittance and export incentives, according to sources. Cash incentives of some Tk 10 billion and Tk 2.5 billion were released for remittance beneficiaries and local exporters, respectively, through separate orders issued by the Finance Division recently. This is the third instalment of such incentives allocated for the current financial year.The government currently offers such incentives for remittance and export earnings. Remittances sent by expatriates through legal channels are eligible for a 2.5 per cent incentive. The Finance Division has set certain conditions for receiving export incentives. The fund will be provided to banks, and they cannot use it for any other purpose. Both banks and incentive receivers have to follow the existing policy strictly. Otherwise, legal action will be taken. The Bangladesh Bank (BB) will provide the incentive as per the demand made by banks to pay exporters. Export-oriented sectors, such as ready-made garment, frozen shrimp and other fish, leather items, and jute and jute products, enjoy such incentives, according to an official Finance Division order issued recently.
সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
Bonik Barta
টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি পিএলসির (বিএসসি পিএলসি) সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শনিবার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইন্টারনেটের দাম কমানোর বিষয়টি গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে।
শীর্ষ পর্যায়ে ২০ শতাংশ ছাঁটাই করবে নিশান
Bonik Barta
কোম্পানির কাঠামো সরলীকরণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো কার্যকর করতে শীর্ষ নির্বাহী পদ ২০ শতাংশ কমিয়ে আনবে জাপানি অটো জায়ান্ট নিশান। কোম্পানিটির নতুন সিইও ইভান এসপিনোসা ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন। অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে এদিন থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হবে। সম্প্রতি হোন্ডার সঙ্গে নিশানের একীভূতকরণ আলোচনা ব্যর্থ হয়েছে। এরপর কোম্পানিটি এখন নতুন নেতৃত্বের অধীনে ব্যবসা পুনরুজ্জীবিত করতে চাইছে। ডিসেম্বর পর্যন্ত নয় মাসে প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও চীনে দুর্বল বিক্রির কারণে নিশানের মুনাফা ৯০ শতাংশেরও বেশি কমেছে। খবর জাপান টুডে
দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধির গড় হার ১.৫%, কর্মসংস্থানে ০.২ শতাংশ
Bonik Barta
যেকোনো দেশে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে ধরা হয় ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যেভাবে বেড়েছে, নতুন কর্মসংস্থান বেড়েছে তার তুলনায় একেবারেই সামান্য। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত এক দশকে দেশে কর্মক্ষম জনগোষ্ঠী বেড়েছে গড়ে দেড় শতাংশ হারে। যদিও একই সময়ে কর্মসংস্থান প্রবৃদ্ধি হয়েছে দশমিক ২ শতাংশ।
5 lakh more recipients, increased allowances for FY26 social safety
The Business Standard
In a bid to provide greater financial relief to vulnerable communities, the government has decided to increase the allowances for all beneficiaries of ongoing social safety net programmes in the upcoming fiscal 2025-26, requiring an additional Tk1,400 crore in the next budget.
Under the Ministry of Social Welfare, the monthly allowances will be raised by Tk50 to Tk150, depending on the specific programme. Additionally, more than 5 lakh new beneficiaries will be added across seven key schemes, ministry officials said. This initiative aims to support economically vulnerable groups, including the poor, the disabled, and marginalised communities, in light of the rising cost of living, according to ministry officials.
সাড়ে ৫ হাজার কোটি টাকার চীনা বিনিয়োগ চায় ডিটিসিএ
Bonik Barta
সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। তার এ সফরে সফরসঙ্গী হবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সফরের সময় মন্ত্রণালয়ের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে প্রকল্প সাহায্য ও কারিগরি সহায়তার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার পাঁচটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। রাজধানীর পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এসব প্রকল্প নেয়া হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জুলাই-ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা
The Business Standard
সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ে গতি ফিরছে। এর ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২ শতাংশ বেড়েছে। অবশ্য তা স্বত্বেও গত আট মাসে ২.৮০ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫৮ হাজার কোটি টাকার বেশি। এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ টাকা। আর এর আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোাটি টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে প্রায় ৪ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় হয়েছে। এনবিআরের তথ্য বলছে, ডিসেম্বর থেকে টানা তিন মাস রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এদিকে রাজস্ব আদায়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানতে রোববার (২৩ মার্চ) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আয়কর বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। সভায় আয়কর আদায় বাড়াতে কর জাল সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় উপস্থিত একজন কমিশনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আর ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিশনারেটের বাইরেও সব আয়কর কমিশনারেটে আলাদা গোয়েন্দা ইউনিট তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আয়কর ফাঁকিবাজদের বিষয়ে তথ্য পাওয়া যায়।'
ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা ও নিষ্পত্তি বেড়েছে ২০%
The Business Standard
রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় ব্যাংক খাতে ডলার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি (লেটার অব ক্রেডিট) খোলা ও নিষ্পত্তি, দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা হয়েছে ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলারের—যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯২ শতাংশ বেশি। আগের বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা হয়েছিল ৫ দশমিক ২২ বিলিয়ন ডলারের। নতুন বছরের প্রথম দুই মাসেই আমদানি এলসি খোলার পরিমাণ ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা কেন বেড়েছে—এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা বলেন, "চলতি অর্থবছরে রেমিট্যান্স ও রপ্তানি আয় গত অর্থবছরের তুলনায় অনেক বেড়েছে। ফলে ব্যাংকগুলোর হাতে ডলারও তুলনামূলকভাবে বেশি আছে। এসব কারণে তারা আমদানি এলসি খোলা বাড়াতে পারছে।"
ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা শুল্ক আরোপ: ট্রাম্প
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা একটাই। আর সেটা হলো, ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা। ব্রেইবার্ট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমি মনে করি, তারা সম্ভবত এ শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরা তাদের ওপর সেই একই শুল্ক আরোপ করব, যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে।