আট মাসে সরকার পেয়েছে ২.৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
Bonik Barta
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে বিদেশী সহায়তা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়। সরকারের নানা মহল থেকেও এ বিষয়ে শোনানো হয় আশার বাণী। অথচ চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বৈদেশিক ঋণের নতুন প্রতিশ্রুতি কমে গেছে। দাতাগোষ্ঠীর কাছ থেকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৮ শতাংশ। কমে গেছে অর্থছাড়ও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণের প্রতিশ্রুতি এসেছে কেবল ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের। অথচ গত অর্থবছরের একই সময়ে ৭ দশমিক ২ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এসেছিল। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৫ বিলিয়ন ডলারের মতো প্রতিশ্রুতি কমেছে।
Liquidity pressure on banks to intensify for repo squeeze
The Financial Express
Shadows of intensified liquidity pressure hover over banks as the banking regulator decides to phase out from April 10 the prime borrowing instrument used for feeding funds to the commercial lenders. Bangladesh Bank, the country's central bank, made the decision to wrap up the 28-day repo window not only to force commercial banks to seriously focus on efficient fund management but also help in making transactions on the call-money market vibrant. But bankers balk at the latest regulatory move on the monetary front that falls in a string of policy measures of recent times meant for streamlining the banking system left unkempt by the past regime, sources say. They presage such initiative will put more liquidity pressure on the commercial banks at a time when the banks are intensifying their focus on growth in private-sector credits. Issuing a circular Monday, debt management department of the banking regulator said the commercial banks are now allowed to borrow from the central bank against repo window in three segments of 7-day, 14-day and 28-day tenures.
প্যারামাউন্ট সোলারে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল
Bonik Barta
বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পর্ষদ প্যারামাউন্ট সোলার লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে এ শেয়ার কিনতে ব্যয় হবে ২৮ কোটি ৯৯ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, নতুন এ বিনিয়োগের পর প্যারামাউন্ট সোলারে ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক হবে প্যারামাউন্ট টেক্সটাইলের। মোট শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি।
করমুক্ত আয়সীমা বাড়ালে শূন্য রিটার্ন আরো বাড়বে
Bonik Barta
করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করলে শূন্য রিটার্নের সংখ্যা আরো এক লাখ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘চলতি করবর্ষে অনলাইনে জমা পড়া ১৫ লাখ আয়কর বিবরণীর ১০ লাখই শূন্য রিটার্ন দিয়েছেন। অর্থাৎ ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন, তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি।’ দেশে বর্তমানে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এ তথ্য দেন। এ সময় মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে ব্যক্তি করদাতাদের করছাড়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা করার প্রস্তাব দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।
ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
Bonik Barta
ঈদুল ফিতরের ছুটিতে টানা ৯ দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ছুটি শেষে ৬ এপ্রিল থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ (শুক্র ও শনিবার) পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংকের শাখা খোলা রাখা হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল পৃথক দুটি প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে, যা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আগামী ৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকা।
বাংলাদেশ ব্যাংকে রেপোর নিলাম হবে সপ্তাহে একদিন
Bonik Barta
তারল্যের প্রয়োজন হলে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা ধার করে থাকে। এতদিন রেপোর মাধ্যমে ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদে ধার নেয়া যেত। ঈদের ছুটির পর আগামী ১০ এপ্রিল থেকে কেবল ৭ ও ১৪ দিন মেয়াদি রেপোর নিলাম অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সপ্তাহে একদিন এ নিলাম অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় গতকাল এ তথ্য জানানো হয়। দেশের সবক’টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতি সপ্তাহের মঙ্গলবার ৭ দিন ও ১৪ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। তবে মঙ্গলবার ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে নিলাম অনুষ্ঠিত হবে।
ইউরোপে কমতে পারে প্রাকৃতিক গ্যাসের দাম
Bonik Barta
ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম ফেব্রুয়ারির শুরুতে গত দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছিল। তবে এখন তা নিম্নমুখী হতে শুরু করেছে। শীতকাল শেষে সাধাণরত প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদনের চাহিদা কমে যায়। তাই সামনের দিনগুলোয় জ্বালানি পণ্যটির দাম আরো কমে আসতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এনার্জি থিংক ট্যাংক এমবারের দেয়া তথ্যানুসারে, ইউরোপে প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২০২১ সালের পর সর্বোচ্চে পৌঁছেছিল। মার্চের শুরুতেও তা আগের বছরের তুলনায় ঊর্ধ্বমুখী ছিল। তবে মার্চের শেষের দিকে ঘর উষ্ণ রাখার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয় তার চাহিদা কমে যায়। এছাড়া সামনের দিনগুলোয় সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়তে পারে। তাই প্রাকৃতিক গ্যাসের চাহিদা আরো যাবে।
এশিয়া ও মধ্যপ্রাচ্যে স্বর্ণের চাহিদা কমার পূর্বাভাস
Bonik Barta
বিশ্ববাজারে ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে স্বর্ণের দাম। ফলে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় নতুন গহনার চাহিদা দিন দিন কমছে। পুরনো স্বর্ণালংকার ও কয়েন বিক্রির দিকে ঝুঁকছেন ক্রেতারা। এতে তারা লাভবান হলেও গহনা ব্যবসায়ীদের জন্য এটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বিক্রি উল্লেখযোগ্য হারে নিম্নমুখী হচ্ছে। খবর রয়টার্স। খুচরা বিক্রেতা ও শিল্প বিশেষজ্ঞরা জানান, এ ধারা অব্যাহত থাকলে প্রধান বাজারগুলোয় আমদানির পরিমাণ কমতে পারে। এ প্রবণতা আগামী দিনগুলোয় স্বর্ণের মূল্যবৃদ্ধি কিছুটা সীমিত করতে পারে।
পাঁচ বছরে ৩.১ শতাংশ বৈশ্বিক গড় প্রবৃদ্ধির পূর্বাভাস
Bonik Barta
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী পাঁচ বছর বৈশ্বিক অর্থনীতি গড়ে প্রায় ৩ দশমিক ১ শতাংশ সম্প্রসারিত হবে, যা মহামারী-পূর্ববর্তী গড় ৩ দশমিক ৭ শতাংশের তুলনায় কম। খবর আরব নিউজ। বেইজিংয়ে গত রোববার চায়না ডেভেলপমেন্ট ফোরামে এসব তথ্য জানান আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক।
Owners themselves laundered money from their banks
The Financial Express
Appalled by the dimensions of past bank forgeries and money laundering, Planning Adviser Prof Wahiduddin Mahmud says Bangladesh could go bankrupt in a Sri Lanka-like situation shortly if the last government had not fallen on August 5. "The owners themselves siphoned off money from their commercial banks over the years. Even the government instrument sometimes couldn't prevent those misdeeds," he said Monday at an iftar party in Dhaka."Besides, the macroeconomic scenario was falling at a so faster rate that I assumed the Sheikh Hasina government would not sustain much time," the planning adviser of the post-uprising government told his audience.Development Journalists Forum of Bangladesh (DJFB) organised the iftar function where Professor Mahmud was present as chief guest. The planning adviser draws a bleak picture of investment, especially foreign direct investment or FDI, under the hangover of mismanagement and uncertainties stemming from the recent past.
"Amid the country's ongoing turmoil, nobody would invest. The businessmen need safe and secure environment. Bangladesh's current environment has to be improved to attract investment," he told the journalists.
এক দশকের নিম্নতম স্তরে এমঅ্যান্ডএ চুক্তি
Bonik Barta
বিভিন্ন ধরনের ব্যবসায়িক চুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের (ডিলমেকার) একটি অংশ ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ প্রবেশ বাজারে ইতিবাচক পরিবর্তন আনবে। কিন্তু প্রত্যাশিত ‘ট্রাম্প বাম্পের’ দেখা না পেয়ে কেউ কেউ অর্থনৈতিক উত্থানের পূর্বাভাস পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছেন। কারণ শেয়ারবাজারের পতন ও নিয়ন্ত্রক নীতির অনিশ্চয়তা অধিগ্রহণ চুক্তি ও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পিছিয়ে দিচ্ছে। ডাটা পরিষেবা সংস্থা ডিলজিকের তথ্য অনুসারে, বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) এ পর্যন্ত ঘোষিত একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) চুক্তির সংখ্যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। খবর এফটি। প্রায় তিন মাসে ৬ হাজার ৬০০টির মতো বৈশ্বিক এমঅ্যান্ডএ চুক্তির ঘোষণা এসেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। এছাড়া ২০২১ সালের শীর্ষ সময়ের তুলনায় ৪৪ শতাংশ কম।
Energy transition in RMG sector Develop comprehensive roadmap
The Financial Express
Speakers at a dialogue on Monday stressed developing a comprehensive roadmap for energy transition that will outline the specific targets, timelines, and actions required at various levels to ensure a successful transition in the readymade garment (RMG) sector.
They said the roadmap should include policy recommendations, regulatory frameworks, and monitoring mechanisms. The government should provide market-driven incentives - tax breaks and subsidies - for factories that invest in sustainable production processes, while fiscal support for polluters should be withdrawn, they also said. Their other recommendations include ensuring green transition benefits for workers, mostly women who they described as the group most vulnerable to climate change and global warming. The suggestions came at a programme titled "Just Energy Transition in RMG Industry: A Way to Sustainable Industry and Employment" and organised by Karmojibi Nari in the capital.
বীমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা লাইফ
Bonik Barta
গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করার লক্ষ্যে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ। কোম্পানির কুমিল্লায় থাকা ২০ শতাংশ জমি বিক্রি করবে। এ বিষয়ে ১২ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়েছে কোম্পানিটি। এর আগে গত ২০ জানুয়ারি পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয় পদ্মা লাইফ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, কুমিল্লা সদর থানার বাটাবাড়িয়া মৌজায় অবস্থিত এ জমির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। জমি বিক্রির টাকায় দাবিদারদের পাওনা পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করবে পদ্মা লাইফ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পদ্মা লাইফের পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
Poverty rises in select dists in 2022-24
The Financial Express
Poverty in some districts in the country worsened from 2022 to 2024, according to a latest survey conducted by Bangladesh Institute of Development Studies (BIDS). The survey reveals that nearly 23.11 per cent of households in the select districts live below the upper poverty line. The rate stands at 24.67 per cent in rural areas, while it is 20.43 per cent in urban areas. The findings were presented at a seminar at the BIDS auditorium in Dhaka on Monday. Takahiro Utsumi, Head of Research, Assessment & Monitoring (RAM) and Lead Food Security Analyst at the World Food Programme, was present as the special guest, while Professor Dr. A.K. Enamul Haque, Director General of BIDS, chaired the event. The survey data was collected from October 8, 2024 to November 7, 2024. Dr Muhammad Yunus, Research Director of BIDS, presented the findings of the survey styled Small Area Estimates of Poverty 2022: Trends and Disparities in Selected Districts, 2024. The BBS, in collaboration with the World Bank and the World Food Programme, developed a poverty map at the district and upazila levels using data from the 2022 Population Census and the 2022 Household Income Expenditure Survey (HIES) based on SAE methodology.
Banks, NBFIs asked to provide data of entities over financial frauds
The Financial Express
Banks and non-bank financial institutions (NBFIs) have received letters from the revenue authority asking them to provide information about fixed assets of and transactions conducted by business groups infamous for financial scams committed during the ousted regime.
As many as 90 financial institutions received the letter for the second time on March 23. A majority of them are listed on the stock exchanges. The directive has been issued again as, according to the letter, many banks and financial institutions were yet to comply with it upon receiving the first letter in January this year. The FE reporter has seen a copy of the letter. The National Board of Revenue (NBR) sought details of term deposits, savings instruments, current and debt accounts, foreign currency accounts, credit cards, locker or volt, or any other savings instruments tied to the business entities being investigated.
Int'l appeal for Rohingya aid $934.5m sought for refugees, hosts
The Financial Express
A joint clarion call comes from the International Organisation for Migration (IOM), UN refugee agency UNHCR and partners for the international community to enhance support for Rohingya refugees and their hosts in Bangladesh amid rising insecurity in Myanmar and ongoing forced displacements. "Unrelenting conflict in Myanmar, dwindling financial resources and competing global crises have made it critical for the international community to step up for the Rohingya refugees, who remain in a precarious situation, entirely dependent on humanitarian aid," said a spokesperson conveying the appeal on Monday. The 2025-26 Joint Response Plan (JRP) for the Rohingya Humanitarian Crisis brings together 113 partners and is being jointly launched by the IOM and the UNHCR under the leadership of the Bangladesh government. This first-ever multi-year funding appeal for the Rohingya response seeks US$934.5 million in its first year to reach some 1.48 million people, including Rohingya refugees and host communities. The JRP is being presented to donors in Geneva by Amy Pope, IOM Director-General, Filippo Grandi, UN High Commissioner for Refugees, and Khalilur Rahman, High Representative to the Chief Adviser of Bangladesh on Rohingya Issues and Priority Affairs.
FY26 budget to be realistic, welfare-oriented Finance Adviser foretells looks of interim govt's maiden national budget
The Financial Express
Budget will be realistic and welfare-oriented, Finance Adviser Dr Salehuddin Ahmed said Monday in an indication of continuity of the interim government's tight-fisted monetary stance. "We told them that we will try our best to implement the budget," he told newsmen after a pre-budget meeting with the senior secretaries and secretaries of the ministries which will get highest allocations in the next budget, held at Bangladesh Secretariat. The adviser said he instructed the officials to work vigorously to fully utilise the budgetary allocations next year for the welfare of the people. "Transparency and integrity has to be ensured in spending the budgetary allocations," Mr Ahmed said about the direction given to the top bureaucracy under the post-uprising government. At the meeting the secretaries informed the finance adviser about the difficulties they face while implementing budget. However, when asked, the finance adviser declined to divulge to the media what specifically transpired in the budget-preparatory conclave.
ইউনূসের চীন সফরে স্বাক্ষর হতে পারে ১৩৮ মিলিয়ন ডলারের চুক্তি
The Business Standard
সরকার আশা করছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের সময় বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে, যার আওতায় বাংলাদেশ ১ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৩৮ মিলিয়ন ডলার বা ১ হাজার ৬৭৮ কোটি টাকা) অনুদান পাবে। এই অর্থ যৌথভাবে নির্বাচিত প্রকল্পগুলোর জন্য ব্যবহার করা হবে, যার মধ্যে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
গত জুলাইয়ে চীন সফরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর বেইজিং এই অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গত আগস্টে তার পতনের পর থেকে এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অনুদান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতির জন্য চুক্তির একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
NBR smells a rat over 1.0m nil e-returns
The Financial Express
The National Board of Revenue (NBR) has detected two-thirds of e-return filers having claimed zero taxable income in fiscal year ’24, suspecting concealment of actual income by many. Out of 1.5 million online tax returns, the filers of some 1.0 million have claimed they have no taxable income, said NBR Chairman Md Abdur Rahman Khan on Monday at a pre-budget meeting with Economic Reporters' Forum (ERF) held at the revenue board's office. He said the situation is almost the same for manually-submitted tax returns. At the meeting, ERF President Doulot Akter Mala placed budget proposals for FY26. The proposals include raising the tax-free income limit to Tk 0.5 million; ensuring tax refunds; introducing online returns for all; limiting the tax rate to below 5.0 per cent for essential commodities, education, and health equipment; keeping private provident funds tax-exempted like government ones; increasing tax rates for well-off people; introducing wealth tax; cutting tax rates for the media; supporting export diversification; rationalising excise duty; etc.
Foreign loan commitments drop $4.84b amid rising repayments
The Business Standard
Loan disbursements and commitments from development partners dropped significantly in the first eight months of the fiscal year, while debt servicing increased, indicating that, as officials observe, the government is focusing on improving external financial management. According to Economic Relations Division (ERD) data, commitments for fresh loans fell by 67.3% year-on-year to $2.35 billion from $7.20 billion a year ago. In stark contrast, the debt repayments increased by 29.9% to $2.636 billion – principal repayment increased from $1.224 billion to $1.962 billion, and interest payments rose from $805.95 million to $944 million.
BPICC proposes six measures to help small poultry farmers
The Financial Express
The Bangladesh Poultry Industries Central Council (BPICC), in a discussion on Monday, placed six proposals to protect the country's marginal farmers and help them remain in farming. The BPICC and the World's Poultry Science Association - Bangladesh Branch (WPSA-BB) organised the discussion. The six proposals included ensuring farmers' access to low-interest loans, setting both minimum and maximum prices for eggs and poultry under the government regulation, and removing restriction on egg storage in cold storage facilities. They also proposed providing subsidies to marginal farmers during off-seasons, eliminating AIT, TDS, and VDS taxes on poultry feed to reduce cost, and developing a strategic policy on egg and poultry production, storage, and marketing. Every year, egg and poultry prices witness debacle on three to four occasions, leaving many farmers bankrupt and destitute. Due to an unusual drop in egg prices this month, many farmers are being forced to sell off their chickens, said the speakers. Farm owners and farmers could not always sell eggs at the government-set prices, as they had to sell eggs even at Tk 7.30 a piece due to storage restrictions and fines, they added.