21-Apr-2025

Tuesday 22 April 2025

23-Apr-2025

ট্রাম্প ঘোষিত অতিরিক্ত ১০% শুল্কভারও নিতে চাচ্ছেন না ক্রেতারা

Bonik Barta

দেশভেদে ভিন্ন ভিন্ন হারে রেসিপ্রোকাল বা পাল্টা শুল্কারোপের ঘোষণা ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রত্যেক দেশের ওপর বহাল রাখা হয় ১০ শতাংশ পাল্টা শুল্ক। দেশটিতে পোশাক সরবরাহকারী বাংলাদেশী তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে গড়ে ১৪ দশমিক ১ শতাংশ শুল্ক আদায় করা হতো। এখন পাল্টা শুল্ক বাবদ অতিরিক্ত ১০ শতাংশের ভার এককভাবে ক্রেতারা নিতে চাচ্ছেন না। শুল্কের একটি অংশের ভার তারা রফতানিকারককে বহন করতে বলছেন। ক্ষেত্রবিশেষে অতিরিক্ত শুল্কের পুরোটাই রফতানিকারককে পরিশোধে চাপ দেয়া হচ্ছে। বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করে এমন উল্লেখযোগ্য ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালমার্ট, কোহলস, অ্যামেরিকান ঈগল, গ্যাপ, লিভাইস, টার্গেট, পিভিএইচ, নিউইয়র্কারসহ আরো বেশকিছু ব্র্যান্ড। এদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে কর্মরতদের সঙ্গে যোগাযোগ করে শুল্কভার ভাগাভাগির সমঝোতা বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

Business biggies lead massive tax evasion

The Financial Express

Tax evasion in Bangladesh surged to some Tk 2.26 trillion in a single year of 2023 that equals to a steep 91 per cent of the tax-revenue collected until March of this fiscal. According to a think-tank that unveiled the latest available statistics, corporate sector led the way in evading payment of dues taxes as the business biggies accounted for an estimated Tk1.13 trillion of the total. The tax-dodging had been on the ascent since 2011, the amount rising to approximately Tk 965 billion in 2012 and then more than doubling to Tk1.33 trillion by 2015 and Tk 2.26 trillion in 2023. The findings on the approximate tax delinquencies were disclosed Monday at a research-outcome presentation meet of the Centre for Policy Dialogue (CPD), supported by Christian Aid. While presenting the findings of the study titled 'Corporate Income Tax Reform for Graduating Bangladesh: the Justice Perspective', Dr Golam Moazzem, Research Director of the CPD, said checking tax evasion is the key to increasing the country's tax-to- GDP ratio which could be achieved by focusing on digitisation.

Move to make savings tools tradable

The Financial Express

The government wants to make national savings instruments tradable to make them more attractive to people and enhance the number of instruments on the debt market, officials have said. Presently, savings instruments are not tradable in any way and cannot be used as collateral for taking loans like fixed deposit receipts (FDRs). The investment in savings instruments remains stuck only with the government. The Finance Division made the decision last week at a meeting, with Finance Secretary Dr Md Khairuzzaman Mozumder in the chair. The meeting also discussed the bond market development and asset securitisation procedure. Asset securitisation is a process where illiquid assets, like mortgages or credit card debts, are bundled and transformed into securities, which are then sold to investors. This allows the original holders of the assets to free up capital and potentially access new funding opportunities. Sources said the meeting discussed that an investor can take loans from banks by keeping FDRs as mortgages. Due to this provision, one can use his/her deposit as collateral when he/she is in need of money.

কর ফাঁকিতে ২ লাখ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে বাংলাদেশ

Bonik Barta

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় দেখা গেছে, কর ফাঁকির কারণে ২০২৩ সালে প্রায় ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রায় অর্ধেকই করপোরেট খাতে, যার পরিমাণ প্রায় ১ লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা। সিপিডির গবেষণা বলছে, মূলত ২০১১ সাল থেকে দেশে কর ফাঁকির ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। ২০১২ সালে এর পরিমাণ দাঁড়ায় ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে তা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকায় পৌঁছে যায়। বাংলাদেশে মোট কর ফাঁকির পরিমাণ ৪১৮ বিলিয়ন থেকে ২ হাজার ২৩০ বিলিয়ন টাকা পর্যন্ত হতে পারে। দেশের ২ লাখ ৮৮ হাজার নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে কর দিয়েছে ২৪ হাজার ৩৮১টি প্রতিষ্ঠান, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের মাত্র ৯ শতাংশ। বাকি ৯১ শতাংশ প্রতিষ্ঠানের কর প্রদানের তথ্য পাওয়া যায়নি।

Govt bans new establishments near Sundarbans

The Financial Express

The government has banned the establishment of any new industrial ventures or projects within the 10-kilometer Ecologically Critical Area (ECA) surrounding the Sundarbans. An official gazette notification will be issued soon in this regard, said the environment ministry on Monday. Furthermore, a team of experts will assess the environmental impact of existing industries within the 10 km ECA. Based on this assessment and subject to court directives, further decisions regarding these establishments will be taken. This decision was taken at the 16th meeting of the Executive Committee of the National Environment and Climate Change Committee held at Bangladesh Secretariat on Monday with Environment Adviser Syeda Rizwana Hasan in the chair. At the meeting, previous decisions taken under section 3.4.4 of the 2017 National Environment Committee and the 2021 Executive Committee were revised to strengthen the environmental protection of the Sundarbans. The committee also decided to amend the Climate Change Trust Rules, allowing joint project proposals by government agencies, private organizations, and NGOs. To combat noise pollution, opinions from all ministries will be gathered to develop a future action plan. Proposals will be made to increase the enforcement budget of the Ministry of Environment. Additionally, proposals will be submitted to introduce and increase risk allowances for forest department employees. It was also decided to ensure at least 30 per cent block usage in all public and private building construction by 2025.

মূলধন বাড়াতে ১ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

Bonik Barta

মূলধন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার কোটি টাকার নন-কনভার্টিবল, কুপন বিয়ারিং, সাবঅর্ডিনেটেড রিডিমেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ। ব্যাংকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে ব্যাংকটি পঞ্চম সাবঅর্ডিনেটেড এ বন্ড ইস্যুর মাধ্যমে তাদের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চায়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। গত রোববার অনুষ্ঠিত ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনসংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

FY26 revenue target to be 4.25pc higher

The Financial Express

The government is set to fix its total revenue target for the upcoming fiscal year at Tk 5.64 trillion, expecting nearly 4.25 per cent growth from the FY25 figure. As the government has planned to keep the budget size small, it is going to set a reasonable revenue target for FY26, officials said. The original revenue collection target was Tk 5.41 trillion for FY25, Tk 5.0 trillion for FY24, and Tk 4.33 trillion for FY23. Of the FY26 target, Tk 4.99 trillion is likely to be set for the National Board of Revenue (NBR), while the rest will come as non-tax and non-NBR revenues. The Ministry of Finance (MoF) has finalised the total revenue target after several revisions to accommodate it in the actual budget size, which is likely to be above Tk 7.0 trillion. The total revenue collection target for the current fiscal year was Tk 4.80 trillion, which has been revised down to Tk 4.63 trillion. A senior finance ministry official said the budget wing struggles to fix the revenue target by balancing it with other budget figures due to poor revenue collection growth.

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

Bonik Barta

সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, যন্ত্রপাতি ক্রয় এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ‘আশ্রয়’ এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত কৃষকদের পাশাপাশি আশ্রয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. আহ্সান আলী উপস্থিত ছিলেন। এছাড়া সাউথইস্ট ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী, ইভিপি ও কোম্পানি সচিব মামুনুর রশীদ এবং এসভিপি ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সিএসআর প্রধান মো. মুশফিকুর রহমান।

Draft renewable energy policy 2025 falls short of means to attain targets

The Financial Express

Bangladesh's draft renewable energy policy 2025 has come under heavy scrutiny from energy and climate experts who say it lacks a clear roadmap and coherent direction to meet renewable energy targets. The policy, which took more than four years for drafting, was made available for public consultation for just 21 days through February 24 this year. Civil society groups, analysts, and sector stakeholders, who were largely left out of the formulation process, say the draft policy, without critical revision, may fail to steer the country towards clean energy goals as the previous policies did. The draft policy sets new renewable energy targets -- 6,145 MW, 20 per cent of the country's total power generation capacity, by 2030; and 17,470 MW, 30 per cent of the capacity, by 2041. The targets are less ambitious than earlier pledges, but they are based on installed capacity, not actual power generation, raising concerns about the effectiveness of the 2025 policy in driving a real energy transition. "Installed capacity doesn't reflect the actual contribution of renewables to the grid," said Hasan Mehedi of the Coastal Livelihood and Environmental Action Network (CLEAN).

সারা দেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

Bonik Barta

আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনের পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (গতকাল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নেতারা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১০-১২ জন প্রান্তিক ডিম ও মুরগি উৎপাদনকারী খামারির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অধিদপ্তরের ডিজি খামারিদের ১০ দফা দাবি ও বাস্তব সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিদেশী বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস বিডার হটলাইন চালু করছে পুলিশ

Bonik Barta

বিদেশী বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। একই সঙ্গে এসব বিনিয়োগকারীর জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ হটলাইন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে বিদেশী কোম্পানিগুলোর কার্যালয়ে হামলায় ক্ষতিগ্রস্ত ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা শু কোম্পানি, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো ও জুবিলেন্ট ফুড ওয়ার্কস বাংলাদেশের নির্বাহীরা। বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘একই ছাদের নিচে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এ বৈঠক কেবল সময়োপযোগীই নয়, বরং নজিরবিহীনও বটে। এটি কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি শক্ত বার্তা—বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, বিশেষত প্রতিকূলতা দেখা দিলে।’

রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে ৬ শতাংশ

Bonik Barta

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও পরিবহনসংক্রান্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চলতি বছরের মার্চে রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, রাশিয়া থেকে গত মাসে চীন মোট ৭৩ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। চীনে সবচেয়ে বেশি কয়লা সরবরাহ করে ইন্দোনেশিয়া। গত মাসে ইন্দোনেশিয়া থেকে চীনের কয়লা আমদানি ৯ শতাংশ কমে মোট ১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টনে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়া সরকার কয়লার ক্ষেত্রে ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করে দেয়। এতে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমে যায়।

Gold prices up Tk 4,712 in a day

The Financial Express

The price of gold keeps mounting in the local market, taking the precious metal almost out of the limited-income groups' reach. With the latest revision that came into effect on Monday by Bangladesh Jewellers' Association (BAJUS), the price of gold went up by Tk 4,712 in a day, taking the value of 22-carat gold to Tk 172,545 per bhori (11.664 grammes), marking the highest-ever price surge in the history of the country. Before the latest revision, the price of per bhori of gold was Tk 167,833, according to the apex trade body of jewellers'. BAJUS earlier raised the price of gold by Tk 3,033 per bhori last Wednesday. On Saturday, the association announced a further upward revision of Tk 2,624 per bhori, effective from Sunday last. In fact, the rising trend of gold prices is too fast than that of the international market, which is a matter of concern for consumers. The gold price soared by Tk 33,000 per bhori since November when the rate was Tk 139,000, according to traders. In accordance with the latest revision (Tk 14793), the local price of one ounce of gold stands at Tk 460114. One ounce equals to 31.1035 grammes. But, the current spot price for gold in the United States is approximately $3400 per ounce, equivalent to around Tk 414,800. It means gold in Bangladesh is being sold at Tk 45,314 higher than the global market rate.

আর্জেন্টিনায় রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা

Bonik Barta

আর্জেন্টিনার কৃষি সংস্থা বোর্সা দে সেরেয়ালেস এরই মধ্যে ২০২৫-২৬ মৌসুমে গমের বাম্পার ফলনের পূর্বাভাস দিয়েছে। তবে জুন পর্যন্ত চলমান সাময়িক রফতানি কর ছাড়ের সময়সীমা বাড়ানো হলে উৎপাদন আরো ঊর্ধ্বমুখী হতে পারে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ রামিরো কস্তা। তিনি বলেন, ‘২০২৫-২৬ মৌসুমে আর্জেন্টিনায় মোট ২ কোটি ৫ লাখ টন গম উৎপাদন হতে পারে। তবে রফতানি কর ছাড়ের সময়সীমা বাড়লে তা আরো ঊর্ধ্বমুখী হতে পারে।’ আর্জেন্টিনা বিশ্বের অন্যতম গম রফতানিকারক দেশ। একই সঙ্গে দেশটি সয়াবিন ও ভুট্টারও বড় রফতানিকারক। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, গম উৎপাদন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হবে।

Govt to clear all QatarEnergy dues by tomorrow

The Financial Express

The government is set to clear all outstanding payments worth US$ 72.40 million for Liquefied Natural Gas (LNG) purchases from QatarEnergy by tomorrow (Wednesday). The issues regarding the payment of arrears were resolved at a meeting in Petrobangla on Monday. Chevron Bangladesh has recently received its outstanding payments from the state-owned Petrobangla. An official from the US company stated, "We have received all our outstanding bills from the government in recent weeks." High-ranking officials from Petrobangla, including its chairman, director of finance, and representatives from Qatar Energy, attended the meeting. Energy division officials mentioned that settling the arrears payment would facilitate a productive discussion between Emir of Qatar Sheikh Tamim Bin Hamad Al Thani and Chief Adviser Dr. Mohammad Yunus on Tuesday. Professor Yunus and Energy Adviser Dr Fouzul Kabir are currently in Doha to attend Earthna Summit 2025. The Director of Finance at Petrobangla, AKM Mizanur Rahman, stated that the state-owned entity paid $35 million on Monday, $5.0 million on Tuesday, and $32 million is scheduled to be paid by the International Islamic Trade Finance Corporation (ITFC) on April 23, 2025. LNG payments under the long-term contract with the government were due on March 24, April 9, and April 25, 2025.

5.0pc people own 30pc income

The Financial Express

Disparity in Bangladesh deepens with 5.0-percent fortunate people in high-income group owning 30 per cent of the national income, in signs of overconcentration of wealth. Such a situation of disparate redistribution of national wealth is painted in a report prepared by the reform commission on labour issues. The main reasons cited by the panel for such yawning income inequality is rise of oligarchs and income disparity. In 1973, the country's 10-percent people owned 28.4 per cent of the national income and in 2016, 10-percent people had 38 per cent of national income, reads the report submitted to Chief Adviser of the interim government Prof Muhammad Yunus on Monday. In 2021, the top 10 per cent possessed 44 per cent of the national income and during the same period one-percent people amassed 16.3 per cent of the national income, says the report, quoting statistics. In that time 50 per cent of the population at the bottom owned only 17.1 per cent of the national income, as a result of the process of the poor getting poorer and the rich richer.

Internet cost drops in key infrastructure layers

The Financial Express

Bangladesh is moving steadily towards a more inclusive digital landscape, with internet costs falling across key infrastructure layers, according to Faiz Taiyeb, special assistant to the chief adviser. In a verified post on his official Facebook page on Monday, Taiyeb outlined the government's ongoing, coordinated efforts to bring down internet prices in a way that benefits users across the country. He noted that leading infrastructure provider Fiber@Home has already reduced prices at three crucial levels: international terrestrial cable and international internet gateway services have both seen a 10 per cent reduction, while national transmission network charges have been cut by 15 per cent. "These developments represent a united national effort to make digital connectivity more accessible and affordable," said Taiyeb. This follows recent commitments from the Internet Service Providers Association of Bangladesh (ISPAB), which pledged to offer 10 Mbps connections at just Tk 500 - twice the speed for the same price previously available. Earlier, the Bangladesh Submarine Cable Company Limited (BSCCL) also contributed to the drive by cutting international bandwidth charges by 10 per cent for all international internet gateways and internet service providers. Wholesale customers received an even greater benefit, with a combined reduction of 20 per cent.

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মেঘনা ইন্স্যুরেন্স

Bonik Barta

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। গতকাল এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৯ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ দশমিক ৫৫ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৬ পয়সায়।

Sylhet tourist spots need to increase basic amenities

The Financial Express

SYLHET, Apr 21: The tourist sites in Sylhet region need to undergo necessary development with inclusion of more basic amenities to increase flow of visitors, which will help the local tourism sector flourish and fetch the government higher revenue income. Insiders said there are plans for improvement of the tourism sector in Sylhet region but no implementation steps have been taken yet in this regard. Even operation of the Tourist Police could not be started on all the tourist spots so far, while the promising sector stumbled time and again in recent years. For the want of basic amenities, the region did not witness an expected flow of tourists during the nine-day Eid-ul-Fitr vacation this time, longest ever one for the festival. All it happened due to absence of some basic facilities for the visitors, sources concerned said. Normally visitors from all strata of life flock to tourist destination Jaflong, and the crowd here becomes overwhelming during any vacation with people from all over the country converging.

Bangladesh eyes CEPA with UAE

The Financial Express

Bangladesh and the United Arab Emirates (UAE) are set to hold the first round of negotiation on the proposed Comprehensive Economic Partnership Agreement (CEPA) soon, aiming to boost bilateral trade, which will help the country navigate the economic challenges in post-LDC period. The commerce ministry has already formed a high-powered Trade Negotiation Committee (TNC) in line with the Regional Trade Agreement-2022, sources said. The UAE is home to 1.2 million Bangladeshis (10 per cent of the Emirate's population). Bangladeshis are the third largest expatriate community in the UAE after India and Pakistan, according to a document of the Consulate General of Bangladesh in Dubai. The UAE has become the 18th largest trading partner of Bangladesh and is the largest remittance source for Bangladesh, the document mentions. The Middle East nation is also a leading foreign investor in Bangladesh. In more recent time, the volume of trade between the two countries exceeds U$ 2.0 billion. Bangladesh is on track to graduate to a developing country from the LDC club. As a result, Bangladesh's export items will face duty in many countries, including developed ones.

Prof Yunus reaches Doha to attend Earthna Summit with series of meetings planned

The Financial Express

Chief Adviser Prof Muhammad Yunus arrived here on Monday night to attend the Earthna Summit 2025 and discuss the issues of mutual interest with the leadership of the gas-rich Gulf kingdom. Bangladesh is eyeing a stronger economic cooperation with Qatar and greater engagement in the energy sector. Bangladesh Ambassador to Qatar Md. Nazrul Islam received Prof Yunus upon his arrival at Hamad International Airport at around 21:40pm (Doha time) by a Biman Bangladesh Airlines flight, Chief Adviser's Deputy Press Secretary Abul Kalam Azad Majumder told UNB. Earlier, he departed from Hazrat Shahjalal International Airport on a four-day visit at 7:00pm (Dhaka time). Chief Adviser’s Press Secretary Shafiqul Alam said Prof Yunus will have a series of engagements during his stay in Qatar. Foreign Adviser Md Touhid Hossain, National Security Adviser Dr Khalilur Rahman, Energy Adviser Muhammad Fouzul Kabir Khan, Executive Chairman of Bangladesh Investment Development Authority Chowdhury Ashik Mahmud Bin Harun and SDGs Affairs Principal Coordinator Lamiya Morshed, among others, are accompanying the Chief Adviser.

থাইল্যান্ডের চাল রফতানি কমেছে ৩০ শতাংশ

Bonik Barta

থাইল্যান্ড থেকে চাল রফতানি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমেছে। এ সময় মোট রফতানি নেমেছে ২১ লাখ টনে। গতকাল থাই রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চুকিয়াত ওপাসোয়ংসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর রয়টার্স। চুকিয়াত ওপাসোয়ংসে বলেন, ‘‌দেশগুলোর ক্রয় সিদ্ধান্ত পিছিয়ে দেয়া ও ভারতের চাল রফতানি পুনরায় শুরু করাই এ পতনের মূল কারণ।’ তিনি জানান, পুরো বছরের রফতানি ৭৫ লাখ টনের পূর্বাভাসের নিচে নেমে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র ৯০ দিনের জন্য নতুন উচ্চ শুল্ক আরোপ স্থগিত রয়েছে। তাই দেশটি থেকে নতুন করে রফতানি আদেশ পাওয়া যাচ্ছে।

Fixing minimum wage, labour safety, union rights among must-haves

The Financial Express

Fixing national minimum wage, relaxing the conditions on organising trade union and creating government database on labour are in a comprehensive package of must-haves suggested by a panel for uplift of the economy's lifeline. The Labour Reform Commission (LRC) has also suggested establishing a permanent Labour Reform Commission, making an emergency fund for the labourers and ensuring the transparency and accountability of the central fund of Bangladesh Labour Welfare Foundation. The LRC presented its recommendations at a press conference held at the Shram Bhaban in Dhaka's Bijoyngar on Monday after it had submitted the report to Chief Adviser of the interim government Prof Muhammad Yunus at the state guesthouse Jamuna. Chief of the LRC and Executive Director of Bangladesh Institute of Labour Studies (BILS) Syed Sultan Uddin Ahmed briefed the media about their proposals. Among the commission members present was Metropolitan Chamber of Commerce and Industry, Dhaka (MCCI) President Kamran T. Rahman. The commission recommends comprehensive legal protection for all workers in the country-formal, informal, agricultural, household, migrants, and self-employed ones.

Trump's tariff policy poses risks, also offers opportunities: Experts

The Financial Express

The United States' reciprocal tariff policy poses risks as well as offers opportunities, but Bangladesh must prepare strategically for the changing global trade landscape, experts said at a seminar on Sunday. The seminar titled "Emerging Landscape of Trade: Trump's Tariff Policy and Its Implications for Bangladesh" was organised by DACCA Institute of Research and Analytics at the Bishow Shahitto Kendro in the city. Dr Kazi Iqbal, Research Director at the Bangladesh Institute of Development Studies (BIDS), chaired the session, while Dr Deen Islam, Associate Professor at Dhaka University, presented the keynote paper. According to the paper, a forward-looking, diversified export strategy-backed by smart diplomacy, structural reforms, and private sector innovation-is essential for Bangladesh to thrive in the new trade regime. "Being prepared will determine whether Bangladesh is sidelined or elevated in the new trade architecture," said Dr Islam, stressing that tariff wars, shifting alliances, and non-tariff barriers require both tactical and long-term responses. Md Mamun-Ur-Rashid Askari, Joint Chief (International Cooperation) at the Bangladesh Trade & Tariff Commission (BTTC), warned of growing trade policy uncertainties.

ব্রেন্টের দাম চলতি বছর কমতে পারে ১৭ শতাংশ

Bonik Barta

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম চলতি বছর ১৭ শতাংশ কমতে পারে। সম্প্রতি রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অর্থ মন্ত্রণালয় তার ২০২৫ সালের প্রাথমিক পূর্বাভাসে ব্রেন্টের গড় মূল্য নির্ধারণ করেছে ব্যারেলপ্রতি ৬৮ ডলার। এর আগে গত সেপ্টেম্বরে এটি ছিল ব্যারেলে ৮১ ডলার ৭০ সেন্ট।

Agri loan disbursement drops 6.78pc in Jul-Mar

The Financial Express

Disbursement of agricultural credits has declined by 6.78 per cent during the first nine months of the current fiscal year 2024-2025 compared to the same period of the previous fiscal. Scheduled banks have disbursed agricultural loan to the tune of over Tk 248.60 billion during the period while it was Tk 266.67 billion in the previous fiscal year, Bangladesh Bank (BB) data reveals. Of the total amount, state-owned banks disbursed over Tk 101.33 billion, while foreign and private commercial banks together provided Tk 147.27 billion. Among the scheduled banks, Bangladesh Krishi Bank (BKB) provided the highest amount of loan - over Tk 60.92 billion. In contrast, foreign commercial bank Woori Bank and private commercial bank Padma Bank could not disburse any loans during the period. To promote agricultural development and ensure food security, Bangladesh Bank (BB) provides consistent support to Bangladesh Krishi Bank (BKB) and Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) through a TK 50 billion short-term agricultural refinance facility backed by government guarantee.

মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান কমেছে ৮%

Bonik Barta

বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ৮ শতাংশের বেশি লোকসান কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ৮ দশমিক ৪৩ শতাংশ। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মিরাকল ইন্ডাস্ট্রিজের আয় হয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৭০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ কোটি ২৪ লাখ টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ পয়সা। এক বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান অপরিবর্ত রয়েছে। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সায়।

চ্যালেঞ্জ সত্ত্বেও প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য ইউএইর

Bonik Barta

গত কয়েক বছরে বৈশ্বিক বাণিজ্যে নতুন নতুন অনিশ্চয়তা যোগ হয়েছে। বিশেষ করে ভূরাজনৈতিক উত্তেজনা বাণিজ্যিক মেরুকরণকে আগের তুলনায় গতিশীল করেছে। এ ধরনের অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ সত্ত্বেও গত বছর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৈদেশিক বাণিজ্য প্রায় দেড় ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে দেশটির রফতানি পণ্যের বৈচিত্র্যায়ণ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে প্রায় ১ দশমিক ৪২ ট্রিলিয়ন বা ১ লাখ ৪২ হাজার কোটি ডলারের বৈদেশিক বাণিজ্য করেছে ইউএই, যা ২০২১ সালের তুলনায় ৪৯ শতাংশ বেশি। ওই বছর দেশটি ২ লাখ ২২ হাজার কোটি দিরহামের পণ্য ও ৬৪ হাজার ৬৬০ কোটি দিরহামের সেবা রফতানি করে। উল্লেখিত সময় দুই খাতে আমদানির জন্য আরব আমিরাত খরচ করেছে যথাক্রমে ১ লাখ ৯৮ হাজার কোটি দিরহাম ও ৩৮ হাজার ৯৪০ কোটি দিরহাম। ফলে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪৯ হাজার ২৩০ কোটি দিরহাম।

Bida set to launch unified portal to streamline trade and investment

The Business Standard

The Bangladesh Investment Development Authority (Bida) plans to launch a unified online platform named Bangladesh Business Portal to deliver all trade and investment-related services through a single landing page. The portal will be integrated with existing one stop service (OSS) systems operated by various government bodies, as well as the National Board of Revenue's National Single Window (NSW), according to decisions taken at the 3rd meeting of Bida's Governing Board, held on 13 April and chaired by Chief Adviser Muhammad Yunus. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel As per the meeting, services for business, trade, and investment currently available both online and manually must transition to fully digital within one month, while services that remain fully manual must be digitised within the next three months.

শুল্ক এড়াতে চীনা পণ্যে ‘মেড ইন কোরিয়া’ ট্যাগ

Bonik Barta

শুল্ক এড়াতে বিদেশী পণ্যের উৎস গোপন করে সেগুলো দক্ষিণ কোরিয়ার রফতানি হিসেবে দেখানোর প্রবণতা বেড়েছে বলে দাবি করেছে এশিয়ার দেশটি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে বিভিন্ন চীনা পণ্যকে এভাবে রফতানি করা হচ্ছে বলে অভিযোগ সিউলের। খবর রয়টার্স। দক্ষিণ কোরিয়ার কাস্টমস বিভাগের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ হাজার ৯৫০ কোটি ওন বা ২ কোটি ডলারের বেশি মূল্যমানের পণ্যে উৎস দেশসংক্রান্ত জালিয়াতি ধরা পড়েছে। এর মধ্যে ৯৭ শতাংশ পণ্যই যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য প্রস্তুত ছিল। গত বছর এ ধরনের জালিয়াতির পরিমাণ ছিল ৩ হাজার ৪৮০ কোটি ওন। সেসব রফতানি পণ্যেরও ৬২ শতাংশই ছিল যুক্তরাষ্ট্রগামী।

Bangladesh pivots to Asia, seeks stronger trade ties amid global shifts

The Business Standard

Facing evolving global trade dynamics and uncertainties in traditional export destinations, Bangladesh has launched a strategic initiative to diversify its export markets by strengthening economic ties with Asian nations. As part of this strategy, the government is initiating a series of Joint Economic Commission (JEC) meetings with key Asian economies. The aim is to enhance bilateral trade, attract greater investment, and prepare proactively for the challenges of the post-Least Developed Country (LDC) transition. According to officials at the Economic Relations Division (ERD), the government intends to expand into alternative markets beyond the United States and the European Union. This move comes as tariff reforms in the US and the potential risks associated with LDC graduation could negatively impact Bangladesh's exports.

যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ক্ষেত্রে শিপিং স্থগিত ডিএইচএলের

Bonik Barta

যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র গ্রাহক পর্যায়ে পাঠানো ৮০০ ডলারের বেশি মূল্যের পণ্য ডেলিভারি স্থগিত করেছে ডিএইচএল এক্সপ্রেস, যা গতকাল কার্যকর হয়েছে। মার্কিন কাস্টমস নীতিতে পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান লজিস্টিকস কোম্পানি ডয়চে পোস্টের শাখাটি। এটি যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে পণ্য রফতানিকারকদের জন্য বড় ধাক্কা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। ডিএইচএলের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের নতুন কাস্টমস নীতি অনুযায়ী, এখন থেকে দেশটিতে পাঠানো ৮০০ ডলারের বেশি মূল্যের প্রতিটি চালানের জন্য বাধ্যতামূলকভাবে ‘ফরমাল এন্ট্রি প্রসেসিং’ করতে হবে। এর আগে এ সীমা ছিল ২ হাজার ৫০০ ডলার। ডিএইচএল জানিয়েছে, শুধু ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের ক্ষেত্রেই এ স্থগিতাদেশ কার্যকর হবে। ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে (বি-টু-বি) পণ্য আদান-প্রদান চালু থাকবে। সেক্ষেত্রে কাস্টমস প্রক্রিয়ার কারণে বিলম্ব হতে পারে।

চীনের স্বার্থবিরুদ্ধ চুক্তি না করতে হুঁশিয়ারি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তিতে না যেতে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির চলমান বাণিজ্য উত্তেজনার মাঝে এ সতর্কবার্তা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলছে, চীনের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া দেখাবে বেইজিং। খবর এফটি। দেশটির কর্মকর্তারা বলছেন, চীনকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় দেশগুলোকে সতর্ক করতে এ বিবৃতি। এতে নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন চুক্তিতে কড়া প্রতিক্রিয়ার পাশাপাশি মার্কিন একতরফা হুমকি রুখতে অন্যান্য দেশকে বেইজিংয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এশিয়ায় বাজার সম্প্রসারণে ঝুঁকছে বাংলাদেশ, চায় শক্তিশালী বাণিজ্য সম্পর্ক

The Business Standard

বিশ্ববাণিজ্যের বৈশ্বিক গতিশীলতায় বইছে পরিবর্তন ও অনিশ্চয়তার হাওয়া, বিশেষত বাংলাদেশের প্রচলিত রপ্তানির গন্তব্য পশ্চিমা দেশগুলোর বাজারে। এই অবস্থায়, এশীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে রপ্তানি বাজারকে বহুমুখী করার এক কৌশলগত উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে প্রধান প্রধান এশীয় দেশগুলোর সঙ্গে পর্যায়ক্রমে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা করা হবে; যার লক্ষ্যই হবে এসব দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বাড়ানো এবং স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আগাম প্রস্তুতি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়েনের বাইরে এবার এশিয়ার দেশগুলোতে বাজার সম্প্রসারণের কৌশল নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি এবং এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সংশ্লিষ্ট ঝুঁকিগুলোর কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে বাংলাদেশের রপ্তানি, এসব কথা মাথায় রেখেই সরকার এমন পদক্ষেপ নিচ্ছে।