ব্রেক্সিটের পর সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিতে যোগ দিল ব্রিটেন
Bonik Barta
ব্রিটেন গতকাল আনুষ্ঠানিকভাবে ট্রান্স-প্যাসিফিক বাণিজ্য চুক্তিতে ১২তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) পর এটাই ব্রিটেনের বড় কোনো চুক্তিতে যুক্ত হওয়ার ঘটনা। জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি দেশ এরই মধ্যে এ চুক্তিতে স্বাক্ষরকারী। মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করা এবং বৈশ্বিক বাণিজ্য সংযোগ জোরদার করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। খবর রয়টার্স।
ব্রিটেন গত বছর ঘোষণা করেছিল, তারা কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা সিপিটিপিপিতে যোগ দেবে, যা ব্রেক্সিট-পরবর্তী তাদের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি।
বাণিজ্যিক উৎপাদনে প্যারামাউন্টের বিদ্যুৎ কেন্দ্র
Bonik Barta
বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির সহযোগী কোম্পানি ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন পেয়েছে। ১০০ মেগাওয়াট সক্ষমতার এ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি গত ২৩ অক্টোবর থেকে বাণিজ্যিক উৎপাদনে গেছে। গতকাল বিপিডিবির কাছ থেকে এ-সংক্রান্ত চিঠি পেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
দেশের বাজারে কমে আসছে সব ধরনের ডালের দাম
Bonik Barta
দেশের পাইকারি বাজারে কমে এসেছে ডালের দাম। ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। এ সময় সাধারণত ডালের চাহিদা কিছুটা কমে আসে। এছাড়া সম্প্রতি চাহিদার তুলনায় সরবরাহও বেড়েছে। ফলে গতকাল ১০ দিনের ব্যবধানে সব ধরনের ডালের দাম কমেছে কেজিপ্রতি ৫-১০ টাকা। গতকাল খাতুনগঞ্জের বিভিন্ন পাইকারি ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলো থেকে এ তথ্য জানা গেছে।
দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় মসুর ডাল। অভ্যন্তরীণ উৎপাদনে চাহিদা মেটাতে না পারায় আমদানির ওপর নির্ভরশীল ভোক্তারা। বছরখানেক আগেও প্রতি কেজি মোটা মসুর পাইকারিতে কেজিপ্রতি লেনদেন হতো ৫৫-৬০ টাকায়। তবে নানা সংকট ও আমদানি কমে যাওয়াসহ ডলারের মূল্যবৃদ্ধিতে পণ্যটির দাম কেজিপ্রতি ১১০ টাকায় ওঠে। বর্তমানে আবার তা কমে কেজিপ্রতি ৯৫ টাকায় নেমেছে। এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ৫ টাকা।
জার্মান অর্থনীতিতে স্থবিরতার পূর্বাভাস বুন্দেসব্যাংকের
Bonik Barta
জার্মানির অর্থনীতি চলতি বছর সংকুচিত হবে। আগামী বছরও ইউরোপের বৃহত্তম অর্থনীতির চাকা তেমন গতিশীল হবে না, খুব সামান্যই প্রবৃদ্ধি হবে। তাছাড়া জাতীয় উৎপাদন এ বছর দশমিক ২ শতাংশ কমে যেতে পারে। জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেসব্যাংকের নতুন পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। যদিও গত জুনে দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ব্যাংকটি। খবর ইউরোনিউজ।
এলএসই থেকে কোম্পানিগুলোর বেরিয়ে যাওয়ার হিড়িক
Bonik Barta
যুক্তরাজ্যের পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই) সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে। চলতি বছর পুঁজিবাজারটি থেকে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে বেশিসংখ্যক কোম্পানি বেরিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, শীর্ষ কোম্পানিগুলোর সূচক এফটিএসই১০০-ভুক্ত আরো কোম্পানি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে স্থানান্তর হতে পারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যানুযায়ী, চলতি বছর এলএসই থেকে মোট ৮৮টি কোম্পানি তাদের অন্তর্ভুক্তি বাতিল বা স্থানান্তর করেছে। পক্ষান্তরে মাত্র ১৮টি নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে। এটি ২০০৯ সালের পর থেকে এলএসই থেকে সর্বোচ্চ নিট বহির্গমনের ঘটনা।
এশিয়ানা অধিগ্রহণ করল কোরিয়ান এয়ার
Bonik Barta
অধিগ্রহণের মাধ্যমে কোরিয়ান এয়ারের সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হলো এশিয়ানা এয়ারলাইনস। ১৪টি দেশ ও অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ১০৪ কোটি ডলারের এ চুক্তি সম্পন্ন হলো। দুই বছরের পোস্ট-মার্জার ইন্টিগ্রেশন (পিএমআই) প্রক্রিয়া শেষে এশিয়ানা এবং এর সাশ্রয়ী ইউনিট এয়ার সিউল ও এয়ার বুসান আলাদা সংস্থা হিসেবে থাকবে না। ধারণা করা হচ্ছে, একীভূতকরণের মাধ্যমে কিলোমিটারপ্রতি যাত্রী আয়ের ভিত্তিতে বিশ্বের ১২তম বৃহৎ এয়ারলাইনস হয়ে উঠবে কোরিয়ান এয়ার। খবর দ্য স্টেটসম্যান
সামিট পাওয়ারের পাঁচ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
Bonik Barta
গ্যাসস্বল্পতা, চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়া ও বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে চাহিদা না পাওয়ার কারণে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পাঁচ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে আশুলিয়া, মাধবদী, চান্দিনা, জাঙ্গালিয়া ও মদনগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে চারটি গ্যাসভিত্তিক ও একটি এইচএফও-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
Women are leaving the RMG labour force. What are the long-term implications?
The Business Standard
In a recent presentation titled Technology Upgradation of the RMG Industries in Bangladesh,' the Bangladesh Institute of Development Studies (BIDS) researchers pointed to a statistical decrease of women in the labour force of the RMG sector: It decreased from 56% in 2014 to 53% in 2023.
During the early years of the garment industry in the country, the number of women garment workers was more than 80% and this trend continued for many years. However, the automation of industries ushered in a change.
Inflation pushes 79 lakh more into poverty since 2022: Study
The Business Standard
Persistently high inflation in the country since 2022 has pushed an additional 79 lakh people into poverty, bringing the total number of people living below the poverty line to 3.82 crore.
The inflationary pressure has also placed an additional 98 lakh people at risk of falling into poverty, according to a study conducted by the Research and Policy Integration for Development (RAPID).
BEPZA invites Chinese investors to explore 'golden opportunities' in Bangladesh
The Financial Express
Major General Abul Kalam Mohammad Ziaur Rahman, Executive Chairman of the Bangladesh Export Processing Zones Authority (BEPZA), has extended a warm invitation to Chinese investors to explore the "golden opportunity" of investing in Bangladesh.
ADP progress rate for first 5 months sinks to lowest in 15 years
The Financial Express
Bangladesh’s development work, which slowed down during the power transition, has not regained momentum, impacting the implementation of the interim government’s ADP under a “go-slow” policy.
In the five months to November of the current 2024-25 fiscal year, ADP implementation reached 12.29 percent compared with 17.06 percent during the same period last year – marking a decline of 4.77 percentage points.
BPA threatens to halt chicken, egg production from Jan 1
The Financial Express
The Bangladesh Poultry Association (BPA), a platform of traders and farmers, on Sunday threatened to cease egg and chicken
production in marginal poultry farms nationwide from January 1 unless their ten-point demand is met. The demands include removal of the corporate syndicates who, the BPA says, are monopolizing the market and undermining small-scale farmers. The announcement was made through a press release sent to the media on Sunday. While egg and chicken prices have remained stable in recent.
Beximco deep in debt of Tk 500.98b
The Financial Express
Beximco Group of companies owes Tk 500.98 billion in unpaid loans and liabilities, the central bank said in court submissions on the beleaguered conglomerate's current situation.
The business group's 'default' loan is recorded as Tk 255.23 billion and 'classified' loan Tk 310.75 billion, the Bangladesh Bank said in a report submitted Sunday to the High Court.
ব্রাজিল থেকে আবারো বাড়তে পারে রোবাস্তা কফি রফতানি
Bonik Barta
বিশ্বে শীর্ষ কফি রফতানিকারক দেশ ভিয়েতনাম। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটি থেকে বেশ কয়েক বছর ধরে পণ্যটির রফতানি ব্যাহত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বৈশ্বিক কফি বাজারের বড় অংশ দখল করেছে ব্রাজিল। আগামী বছরও দেশটি থেকে পণ্যটির রফতানি ঊর্ধ্বমুখী ধারায় থাকতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কফি কমার্স সেন্টার অব ভিটোরিয়া (সিসিসিভি)। খবর বিজনেস রেকর্ডার।
ভোজ্যতেলের ওপর ৩১ মার্চ পর্যন্ত শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা প্রদান
Bonik Barta
আসন্ন রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর পুনরায় শুল্ক ও ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করেছে।
ঋণগ্রস্ত ও রুগ্ণ টিসিবি দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব কি
Bonik Barta
নিয়মিত কার্যক্রম চালানোর জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঋণনির্ভরতা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মূলধন ঘাটতিতে থাকা সংস্থাটির লোকসানের বোঝাও। টিসিবির চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সংস্থাটির মোট দায়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। এর পরের দুই অর্থবছরে তা বেড়ে দাঁড়াতে যাচ্ছে কয়েক গুণে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছর শেষে এর পরিমাণ ৯ হাজার ৯৬২ কোটি টাকায় উঠেছে বলে প্রাক্কলন করা হয়েছে। আর চলতি ২০২৪-২৫ অর্থবছর তা ১৬ হাজার ২০৩ কোটি টাকায় দাঁড়াবে বলে প্রক্ষেপণ রয়েছে। টিসিবির হিসাবে চলতি অর্থবছর শেষে সংস্থাটির ঋণ-মূলধন অনুপাত দাঁড়াবে ৭৬৫:-৬৬৫-এ (ঋণাত্মক)।
কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় ২৭%, উৎপাদনে প্রভাব পড়বে কি
Bonik Barta
চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এর মধ্যে বিতরণ করতে পেরেছে ৬ হাজার ৪৫৮ কোটি ১৮ লাখ টাকা। যেখানে গত অর্থবছরের একই সময়ে কৃষি খাতে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৮২৪ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ২৬ দশমিক ৮২ শতাংশ।
বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা, খেলাপি ছাড়িয়েছে ৫০ শতাংশ: কেন্দ্রীয় ব্যাংক
The Business Standard
প্রতিবেদনটিতে আরও ১৬টি তফসিলি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে আর্থিক সুবিধা দিয়েছে। এর মধ্যে ঋণ, পুনঃ তফসিলিকরণ, ঋণের মেয়াদ বাড়ানো, অতিরিক্ত ঋণদান, ঋণপত্র (এলসি)–সহ অন্যান্য অর্থায়ন সুবিধা রয়েছে।
Joint teams formed to probe money laundering by businesses, influential figures
The Business Standard
The Bangladesh Financial Intelligence Unit (BFIU) has uncovered the evidence of money laundering by influential business figures, according to sources at the Financial Institutions Division (FID) and Bangladesh Bank (BB). The FID disclosed that the teams were established following consultations with and advice from the Ministry of Finance.