সৌদি আরবে বোতলজাত পানির চাহিদায় উল্লম্ফন
Bonik Barta
জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও পর্যটন খাতের প্রসারের ওপর ভর করে সৌদি আরবের বোতলজাত পানির শিল্প এখন এক অনন্য উচ্চতায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। অর্থনৈতিক রূপান্তরের মহাপরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর হাত ধরে এ খাতে বিনিয়োগ ও চাহিদা দুই-ই বাড়ছে পাল্লা দিয়ে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইমার্ক গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির মতে, ২০৩৪ সাল নাগাদ দেশটিতে বোতলজাত পানির বাজারের আকার দাঁড়াবে প্রায় ৫৫০ কোটি ডলারে। খবর আরব নিউজ। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক সুপেয় পানির সীমাবদ্ধতা ও ক্রমবর্ধমান স্বাস্থ্যসচেতনতা এ বাজারকে আরো স্থিতিশীল করে তুলছে। সৌদি আরবের বোতলজাত পানির ক্রমবর্ধমান চাহিদার পেছনে বেশকিছু মৌলিক কারণের কথা উল্লেখ করেছেন তারা। এর মধ্যে আছে জনসংখ্যা ও নগরায়ণ। জনসংখ্যা বৃদ্ধি ও শহরের পরিধি বাড়তে থাকায় মানুষ দৈনন্দিন পানের জন্য বোতলজাত পানির ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়ছে। এছাড়া পর্যটন খাতের ব্যাপক বিস্তার এবং হজ-ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়তে থাকায় খাতটির চাহিদা তুঙ্গে রয়েছে। পাশাপাশি চরম আবহাওয়া ও সুপেয় পানির সংকটে মানুষ স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বোতলজাত পানিকেই বেছে নিচ্ছে। তবে সৌদি সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘ভিশন ২০৩০’-এ খাতের অবকাঠামোগত উন্নয়নে পরোক্ষভাবে বড় ভূমিকা পালন করছে।
মে মাসের নির্ধারিত পাঁচ এলএনজি কার্গোও আসছে না কাতার-ওমান থেকে
Bonik Barta
দীর্ঘমেয়াদে সরবরাহকারী দেশ কাতার ও ওমান থেকে আগামী মে মাসে নির্ধারিত পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আসছে না। মে মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের জন্য নির্ধারিত ওই পাঁচ কার্গোর সরবরাহকারীরা ফোর্স মেজর ঘোষণা করেছে। এর মধ্যে কাতার এনার্জি থেকে দুই কার্গো ও ওমানের ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে তিন কার্গো আসার কথা ছিল। চলতি মাসের শেষ সপ্তাহে দীর্ঘমেয়াদে সরবরাহকারীদের কাছ থেকে এ বিষয়ে পেট্রোবাংলাকে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, ফোর্স মেজর বলতে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে চুক্তি অনুযায়ী সরবরাহ দিতে না পারার আইনি অবস্থা বোঝায়।
এদিকে দীর্ঘমেয়াদি উৎস থেকে এলএনজি কার্গো পাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় এরই মধ্যে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এসব কার্গো সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে দুটি কার্গো স্পট থেকে কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রাজস্ব আহরণ বাড়াতে করভার নয়, করজাল সম্প্রসারণ জরুরি
Bonik Barta
দেশের কর ও শুল্ক ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি তুলেছে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। সংগঠনটি বলছে, কর-জিডিপি অনুপাত বাড়াতে বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে করজাল সম্প্রসারণের মাধ্যমে নতুন করদাতা খুঁজে বের করা জরুরি। এর মাধ্যমে বিদ্যমান করদাতাদের ওপর অহেতুক করভার কমে গিয়ে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তোলা হয়। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ কর ও শুল্ক ব্যবস্থার সহজায়নে সংস্থাটির পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা উৎসে কর কর্তনের বিষয়টি সহজ করেছি। একইভাবে আরো অনেকগুলো কাজ আমরা করছি। বিশেষ করে অটোমেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। বন্ড সুবিধার ক্ষেত্রে ম্যানুয়ালি কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে দৌড়াদৌড়ি করতে হতো, সেগুলো কমানোর জন্য আমরা অটোমেটেড সিস্টেম তৈরি করেছি এবং এর ব্যবহারকে বাধ্যতামূলক করেছি। কাস্টমসের বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে অটোমেটেড করা হয়েছে।’
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
Bonik Barta
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩.৫৩ শতাংশ। তবে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল তুলনামূলক বেশি—৪.৯৬ শতাংশ; আগের বছরের একই সময়ে যা ছিল ৩.৯১ শতাংশ। সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি মূল্যে দেশের জিডিপির আকার বেড়ে হয়েছে ১৫ হাজার ১৭৬ বিলিয়ন টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১৩ হাজার ৯০১ বিলিয়ন টাকা। অর্থাৎ প্রবৃদ্ধির হার কমলেও অর্থনীতির মোট আকার বেড়েছে।
চট্টগ্রাম বন্দরে কোনো জাহাজকে গড়ে আড়াই দিন অবস্থান করতে হচ্ছে
The Financial Express
নানা সীমাবদ্ধতার পরও চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির দাবি করেছে কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের হালনাগাদ তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের এই নয় মাসে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৬৫৮ টন; যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ বেশি। এসময়ে বন্দরে জাহাজ এসেছে ৩২৩০টি, যা ২০২৪-২৫ অর্থবছরের একইসময়ের ৫ দশমিক ৬২ শতাংশ বেশি।বন্দরে এসময়ে জাহাজের গড় অবস্থানকাল কমার পাশাপাশি বর্হিনোঙ্গরে জাহাজের অপেক্ষার সময় শূন্যতে নেমে এসেছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।সোমবার চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দরের দক্ষ ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবার অটোমেশনসহ নানা উদ্যোগের ফলে অর্থবছর শেষ হওয়ার আগেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। অর্থবছরের বাকি সময়েও বন্দর কর্তৃপক্ষ এ অগ্রগতি চলমান রাখতে চায়।” ঈদের ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন সেবার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন সচল রাখতে সফল হয়েছে বলে তিনি মনে করেন।
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: অর্থমন্ত্রী
Bonik Barta
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি এবং ক্রীড়া অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, মাথাপিছু আয় বাড়াতে সরকার কোনো একক খাতে নির্ভর না করে বহুমুখী কৌশল গ্রহণ করেছে। কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সব দিকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স
The Financial Express
বাংলাদেশের আর্থিক খাত একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৬ সালের মার্চের এই অর্জন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেকর্ড হয়েছিল। এ বছরের মার্চে বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছে নতুন উচ্চতা স্পর্শ করেছে, যা ২০২৫ সালের মার্চের ৩ দশমিক ২৯ বিলিয়ন এবং ২০২৫ সালের ডিসেম্বরের ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে গেছে।
জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
The Business Standard
জ্বালানি সংকটের অব্যাহত চাপ এবং আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতির মুখে সরকার বৈদ্যুতিক যানবাহন (ইভি), বিশেষ করে বাণিজ্যিক পরিবহনে এর ব্যবহার বাড়াতে আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নিয়েছে।চলতি বছরের মার্চের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে, যাতে বৈদ্যুতিক বাস, ট্রাক, ডাম্পার ও এক্সকাভেটরের ওপর আরোপিত কাস্টমস ডিউটি ও সম্পূরক শুল্ক কমিয়ে প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের তুলনায় নিচে নামানো হয়।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ পদক্ষেপ শিল্প ও বাণিজ্য খাতে পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।
বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে এক মাসের বেশি সময় ধরে চলছে যুদ্ধ পরিস্থিতি। এর প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলের বাণিজ্যে। জ্বালানি তেলের সংকটের অজুহাত দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ট্রাক ভাড়া বেড়েছে কমপক্ষে ৫-৭ হাজার টাকা। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২-২৩ হাজার টাকা। ২ এপ্রিল থেকে সেই ভাড়া নেয়া হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৪০-৪২ হাজার টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এ কারণে পণ্যের দাম বেড়ে যাবে।
আসিয়ান প্লাস থ্রি জোটে চার বছরের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির শঙ্কা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে ২০২৬ সালে। গতকাল সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আসিয়ান প্লাস থ্রি ম্যাক্রোইকোনমিক রিসার্চ অফিসের (আমরো) প্রধান অর্থনীতিবিদ ডং হে এ আশঙ্কার কথা জানান। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, আসিয়ানভুক্ত দেশসহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া (আসিয়ান প্লাস থ্রি নামে পরিচিত) ব্লকের প্রবৃদ্ধি চলতি বছর ৪ শতাংশে নেমে আসতে পারে। খবর নিক্কেই এশিয়া। উল্লেখ্য, ২০২৫ সালে ব্লকটির প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৩ শতাংশ। মূলত মার্কিন বাণিজ্য শুল্ক ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবেই এ নিম্নমুখী প্রবণতা দেখা দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। আমরোর বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হলে এবং বছরের বাকি সময় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের ওপরে অবস্থান করলে প্রবৃদ্ধি আরো কমে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। এটি হবে ২০২২ সালের পর এ অঞ্চলের সর্বনিম্ন প্রবৃদ্ধি।
অস্থির বিশ্ববাজারে স্থিতিশীল ডলারের বিনিময় হার
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ক্রমাগত উত্তেজনা ও এর বিপরীতে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আশার দোলাচলে বিশ্ববাজারে ডলারের বিনিময় হার গতকাল স্থিতিশীল ছিল। তবে এ সময় জাপানি ইয়েনের মান ডলারের বিপরীতে ১৬০-এর কাছাকাছি অবস্থান করেছে। মূলত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সবশেষ সময়সীমার দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি। তিনি জানান, পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে আজ (স্থানীয় সময়) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়া হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এ সময়সীমা মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্স
ভোজ্যতেলের বাজারে উত্থান-পতনে খেই হারিয়েছে পুরনো জায়ান্টরাও
Bonik Barta
নেতৃত্বে থাকা তীর ব্র্যান্ডের সয়াবিন তেল বাজারজাতকারী সিটি গ্রুপসহ একাধিক করপোরেট জায়ান্ট আমদানি, পরিশোধন ও বিপণন কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করেছে। বসুন্ধরা ও এস আলমের মতো বড় গ্রুপ কার্যত বাজার থেকেই ছিটকে পড়েছে। বর্তমানে সয়াবিন ও পাম তেল বড় পরিসরের আমদানি এবং সরবরাহ মূলত টি কে গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ও আবুল খায়ের—এ তিন কনগ্লোমারেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশেষত সয়াবিন তেলের আমদানি ও পরিশোধন অনেকটা এককভাবেই টি কে গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। এদিকে ভোজ্যতেলের ঋণপত্র (এলসি) খোলার হার কমে যাওয়ায় আসন্ন ঈদুল আজহার আগেই সরবরাহ ব্যবস্থায় সংকট প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্চে পুঁজিবাজারে বিদেশীদের লেনদেন কমেছে দ্বিগুণেরও বেশি
Bonik Barta
২০২৬ সালের প্রথম দুই মাসে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চেয়ে কিনেছেন বেশি। ফলে এ সময়ে বিদেশীদের লেনদেনের পরিমাণও বেড়েছিল। তবে গত মার্চে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীরা ৫০ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে ২২১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এতে গত মাসে বিদেশীদের লেনদেন আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত মার্চে কেনাবেচা মিলিয়ে বিদেশী বিনিয়োগকারীরা ২৭২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন। আগের মাসে বিদেশীদের লেনদেনের পরিমাণ ছিল ৬৬৩ কোটি টাকা। এ সময়ে ৪৬০ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে ২০৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিলেন তারা। আর গত জানুয়ারিতে বিদেশীদের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৩৭৭ কোটি টাকা। এ সময়ে ১৯৭ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে তারা বিক্রি করেছিলেন ১৭৯ কোটি টাকার শেয়ার।
৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংক এশিয়ার
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক স্পর্শ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আরকে হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে ফক্সকনের রেকর্ড আয়
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্যের ব্যাপক চাহিদার ওপর ভর করে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড আয় করেছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত রোববার এক বিবৃতিতে ফক্সকন জানায়, প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট আয় দাঁড়িয়েছে ২ দশমিক ১৩ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলারে (প্রায় ৬ হাজার ৬৬০ কোটি ডলার)। খবর রয়টার্স
অস্থির বিশ্ববাজারে স্থিতিশীল ডলারের বিনিময় হার
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ক্রমাগত উত্তেজনা ও এর বিপরীতে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির আশার দোলাচলে বিশ্ববাজারে ডলারের বিনিময় হার গতকাল স্থিতিশীল ছিল।তবে এ সময় জাপানি ইয়েনের মান ডলারের বিপরীতে ১৬০-এর কাছাকাছি অবস্থান করেছে। মূলত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সবশেষ সময়সীমার দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি। তিনি জানান, পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে আজ (স্থানীয় সময়) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়া হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এ সময়সীমা মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্স
চীনা রোবট নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র, বড় সুযোগের অপেক্ষায় হুন্দাই
Bonik Barta
জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে এবার হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট আমদানিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৬ মার্চ মার্কিন সিনেটে দ্বিপক্ষীয় সম্মতিতে এ বিষয়ে ‘আমেরিকান সিকিউরিটি রোবটিকস অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করা হয়। আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার চীনসহ বেশকিছু দেশের তৈরি রোবট বা স্বয়ংক্রিয় যান সরকারি অর্থে কিনতে পারবে না। খবর কোরিয়া হেরাল্ড। প্রস্তাবিত এ বিলের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিদেশী অনুপ্রবেশ ঠেকানো। এর আওতায় স্বায়ত্তশাসিত টহল রোবট, মোবাইল ইন্সপেকশন প্লাটফর্ম, লজিস্টিক রোবট এবং হিউম্যানয়েড রোবটগুলোর ওপর কড়াকড়ি আরোপ করা হবে।
রফতানি পতনে তৈরি পোশাক ও বস্ত্র খাতে বিনিয়োগকারী ব্যাংকগুলোর উদ্বেগ বাড়ছে
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের তৈরি পোশাক খাতে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১ লাখ ৮৮ হাজার ২৭১ কোটি টাকা। আর বস্ত্র খাতে আরো ১ লাখ ৪৯ হাজার ১৭১ কোটি টাকার ঋণ রয়েছে ব্যাংকগুলোর। সে হিসাবে এ দুই খাতে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৩৭ হাজার ৪৪২ কোটি টাকা। ঋণ স্থিতির এ হিসাব অবশ্য ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের। এরপর আর তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক। গত এক বছরে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণের পরিমাণ আরো বেড়েছে। এ দুই খাতে বর্তমানে প্রায় ৪ লাখ কোটি টাকার ঋণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ব্যাংক নির্বাহীরা বলছেন, আগে থেকেই দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। এখন যে হারে ক্রয়াদেশ কমছে, তাতে ভালো উদ্যোক্তারাও খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ফলে রফতানির উন্নতি না হলে দেশের ব্যাংক খাতের পরিস্থিতি আরো নাজুক হবে। এমনকি পুনঃতফসিল ও নীতিসহায়তা দিয়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার যে উদ্যোগ নেয়া হয়েছে, সেটিও সফল হবে না।
থার্ড টার্মিনাল থেকে আয়ের সাড়ে ২২ শতাংশ বাংলাদেশকে দেয়ার প্রস্তাব জাপানি কনসোর্টিয়ামের
Bonik Barta
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে যে পরিমাণ রাজস্ব আয় হবে, তার ২২ দশমিক ৫ শতাংশ বাংলাদেশকে দেয়ার প্রস্তাব করেছে জাপানের একটি কনসোর্টিয়াম। সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন এ কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার ব্যাপারে দরকষাকষি করছে সরকার। ৩ এপ্রিল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘থার্ড টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ক এক সভায় রাজস্ব ভাগাভাগির এ প্রস্তাব দেয় জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধি দল। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও জাপানি কনসোর্টিয়ামকে তাদের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ৩ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি প্রতিনিধি দলকে পুনরায় সংশোধিত প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে এটি ছিল জাপান-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠক। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে, যেখানে টার্মিনাল থেকে প্রাপ্ত রাজস্বের ১৮ শতাংশ বাংলাদেশকে দেয়ার প্রস্তাব করেছিল জাপানের কনসোর্টিয়াম।
জ্বালানি চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কেনার অনুমোদন
The Financial Express
বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সরকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এছাড়া কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র বা ডিপিএম পদ্ধতিতে প্রায় ৬৮৯.২৯ কোটি টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে, জুতা ও ট্রাভেল গুডসে উজ্জ্বল প্রবৃদ্ধি
The Financial Express
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (আরএমজি) চলতি ২০২৬ সালের প্রথম দুই মাসে চাপে রয়েছে। তবে একই সময়ে ফুটওয়্যার (জুতা) ও ট্রাভেল গুডস রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। সাম্প্রতিক মার্কিন বাণিজ্য দপ্তর ওটেক্সা প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৭ দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮১ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই মাসে এ আয় ছিল ৭০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার। ২০২৬ সালের জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের একই সময়ের ১ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কম। একই সময়ে বাংলাদেশ ৪৫৭ দশমিক ৪৫ মিলিয়ন বর্গমিটার পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ২১ শতাংশ কম।
রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও মূল্যবৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় চাহিদা কমে গেছে। পাশাপাশি বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও ক্রেতাদের ব্যয় সংকোচনও রপ্তানি হ্রাসে ভূমিকা রাখছে।
NPLs balloon to Tk 5.45t
The Financial Express
Bangladesh's banking sector is bearing a burden of non-performing loans (NPLs) having ballooned to some Tk 5.45 trillion as of December 31, 2025, underlining deep-rooted weaknesses in credit discipline and financial oversight.The figure was disclosed Monday in the Jatiya Sangsad by Finance Minister Amir Khasru Mahmud Chowdhury, along with a list of top defaulters placed in the House. He came up with the disclosure in response to a written question from lawmaker Md. Abul Hasnat of Comilla-4. The session was presided over by Deputy Speaker Kaiser Kamal. In a move that sheds light on the concentration of financial risks, the minister tabled a list of the country's top 20 loan defaulters-dominated by large industrial and trading groups, many of which have longstanding ties to the banking system.
Metro ticket VAT exemption extended for another year
The Financial Express
The government has decided to extend the tax exemption on metro-rail tickets for another year in the upcoming fiscal budget, aiming to keep fares affordable for commuters. Currently, metro rail tickets are exempt from the 15 per cent Value Added Tax (VAT), a facility that is set to expire on June 30, 2026. However, the exemption is now expected to continue through the next fiscal year. A senior official of the National Board of Revenue (NBR) said Finance Minister Amir Khosru Mahmud Chowdhury had approved a proposal from the VAT wing to maintain the exemption in the public interest. "We have proposed the VAT exemption as around 450,000 people commute daily by metro rail," the official said.