এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
Bonik Barta
বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমদানি বিল পরিশোধ বা এলসি নিষ্পত্তি করতে ডলারের দর ১২৩ টাকা ছাড়িয়েছে।আজ সোমবার (৬ এপ্রিল) এলসি নিষ্পত্তি করতে ১২৩ টাকা ২০ পয়সা থেকে ১২৩ টাকা ৪০ পয়সা পর্যন্ত দাম পড়েছে। দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গ্রুপ সোমবার এলসি সেটেলমেন্ট করেছে এই দরে। গত সপ্তাহের বৃহস্পতিবার এলসি সেটেলমেন্ট করা হয় ১২৩ টাকা ৫ পয়সায়। অর্থাৎ গত সপ্তাহের থেকে এলসি নিষ্পত্তিতে ২৫ থেকে ৪০ পয়সা পর্যন্ত ডলারের দর বেড়েছে। দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক
Bonik Barta
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ বিতরণের মাইলফলক অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।বাংলাদেশ ব্যাংক থেকে ২ এপ্রিল এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর, পরবর্তী দিন সকালে প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করা হয়।প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ মাইলফলক ব্যাংকের অপারেশনাল দক্ষতা ও সমন্বিত কার্যক্রমের উদাহরণ।জানা গেছে, নতুন পণ্যটি ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ নেয়ার সুযোগ দেবে, যার মাধ্যমে গ্রাহকরা তাদের বিনিয়োগ বিক্রি না করেই তহবিল অর্জন করতে পারেন।প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী বলেন, ‘এ অর্জন নিয়ন্ত্রক সংস্থার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে গ্রাহকদের নতুন নতুন আর্থিক সমাধান প্রদানে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। আমরা গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উন্নত আর্থিক সেবা চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে করবে সহজ, সহনশীল ও দক্ষ।’
এক ছাতার নিচে বিশ্বখ্যাত সব অটোমোবাইল ব্র্যান্ড
Bonik Barta
টেকসই ইঞ্জিন, উন্নত প্রযুক্তি এবং জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে জাপানি গাড়ি এখন দেশের অধিকাংশ ক্রেতার প্রথম পছন্দ। এ ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী নাভানা গ্রুপ তাদের সহযোগী প্রতিষ্ঠান নাভানা অটোমোটিভ সলিউশনস লিমিটেডের মাধ্যমে বাজারে নিয়ে এসেছে সার্টিফায়েড রিকন্ডিশন্ড জেডিএম যানবাহনের বিস্তৃত সংগ্রহ। প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশের অটোমোবাইল খাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহকসেবা, আধুনিক মোবিলিটি সমাধান এবং মাননিয়ন্ত্রিত পণ্য সরবরাহের মাধ্যমে তারা গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
স্যামসাংয়ের মুনাফা জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৬ গুণ হওয়ার আভাস
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে সেমিকন্ডাক্টরের বাজারে সুসময় পার করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ছয় গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলএসজি স্মার্ট-এস্টিমেটের তথ্যানুযায়ী, ২৯ জন বিশ্লেষকের মতামতের ভিত্তিতে গত প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ৪০ দশমিক ৫ ট্রিলিয়ন ওন বা ২ হাজার ৬৯০ কোটি ডলারে দাঁড়াতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আয় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খবর রয়টার্স
২০২৫ সালে চীনা চিপ কোম্পানিগুলোর রেকর্ড আয়
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা এবং মার্কিন রফতানি বিধিনিষেধের মুখে গত বছর রেকর্ড আয় করেছে চীনের চিপ কোম্পানিগুলো। ওয়াশিংটনের কড়াকড়ির ফলে বেইজিং নিজস্ব প্রযুক্তি খাতের স্বনির্ভরতার ওপর জোর দেয়ায় স্থানীয় চিপ নির্মাতাদের জন্য তৈরি হয়েছে বিশাল সুযোগ। খবর সিএনবিসি। চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) জানিয়েছে, ২০২৫ সালে কোম্পানির আয় আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়ে রেকর্ড ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে হুয়া হং নামের চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছরের চতুর্থ প্রান্তিকে প্রায় ৬৬ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে। মার্কিন জায়ান্ট এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামা মুর থ্রেডস জানিয়েছে, তাদের গত বছরের আয় ২৩১-২৪৭ শতাংশ বেড়েছে।
ইস্টার ঘিরে বিশ্ব চকোলেট বাজারে শীর্ষে ইউরোপ
Bonik Barta
খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে ঘিরে বিশ্বের চকোলেট উৎপাদন ও রফতানিতে ইউরোপের দেশগুলো নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়লেও চকোলেট প্রক্রিয়াজাতে ইউরোপ এখনো অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে জার্মানি ও বেলজিয়ামের মতো দেশগুলো একটি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করছে। ইউরো নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইউরোপীয় চকোলেট বাজারের মূল্য ছিল প্রায় ৫ হাজার ২০০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, চলতি বছরে এ বাজার আরো সম্প্রসারণ হবে।
ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ খরচ বেড়েছে ২০ শতাংশ
Bonik Barta
বিশ্বজুড়ে আকাশপথের জ্বালানির (জেট ফুয়েল) দাম বাড়তে থাকায় ধনাঢ্য ব্যক্তিদের ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণ বা প্রাইভেট জেটের খরচ এক ধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে চার্টার্ড উড়োজাহাজ পরিষেবায়। খবর সিএনবিসি। এভিয়েশন খাতের অভ্যন্তরীণ সূত্র ও চার্টার ব্রোকারদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, উচ্চবিত্ত পর্যটকরা এখন অপ্রত্যাশিত ফির মুখে পড়ছেন। উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো কীভাবে বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপাচ্ছে, তার ওপর ভিত্তি করে খরচের তারতম্য দেখা দিচ্ছে।
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়
Bonik Barta
সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের এ সুবিধা পাবেন। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া কক্সবাজার ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সর্বনিম্ন ২ হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।
বাংলাদেশের অতিরঞ্জিত জিডিপি কেবল সরকারকে ঋণ নিতে সহায়তা করছে
Bonik Barta
আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশ নাইজেরিয়া। জনসংখ্যা, অর্থনীতির ধরন ও বৈদেশিক বাণিজ্যের আকারের দিক থেকে দেশটির সঙ্গে অনেক সামঞ্জস্য রয়েছে বাংলাদেশের। তবে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারে দুই দেশের চিত্রটা ভিন্ন। প্রায় ২৪ কোটি মানুষের নাইজেরিয়ার জিডিপি বর্তমানে ২৮৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের যেখানে জিডিপি ৪৫৬ বিলিয়ন ডলার বলে দাবি করা হচ্ছে। একইভাবে জনসংখ্যা ও অর্থনীতির কাঠামোর দিক থেকে বাংলাদেশের সঙ্গে তুলনীয় আরেক দেশ পাকিস্তান। প্রায় সাড়ে ২৫ কোটি মানুষের এ দেশটির জিডিপি ৩৪০ বিলিয়ন ডলারের ঘরে। অথচ দুই দেশের বৈদেশিক বাণিজ্যের (আমদানি ও রফতানি) আকার কাছাকাছি। মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারেও বাংলাদেশকে ছাড়িয়ে গেছে পাকিস্তান।
উত্তরাঞ্চলে তীব্র ডিজেল সংকটে বন্ধ ৪ হাজার পণ্যবাহী পরিবহন
Bonik Barta
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তীব্র ডিজেল সংকটে উত্তরাঞ্চলে সম্প্রতি বন্ধ হয়ে গেছে প্রায় চার হাজার ট্রাক-পিকআপসহ পণ্যবাহী পরিবহন। এসব যানবাহনের চালক-হেলপারসহ এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শ্রমিকরাও আকস্মিক কর্মহীন হয়ে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরবঙ্গে এ মুহূর্তে অর্ধলাখেরও বেশি শ্রমিক কর্মহীন। দেশের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত উত্তরাঞ্চল। এ অঞ্চলে আবাদ হয় ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ধরনের শাকসবজি। এছাড়া স্বাদু পানির মাছ, মুরগি, গবাদিপশুর বহু খামার রয়েছে। অন্যদিকে, সোনামসজিদ-বাংলাবান্ধার মতো স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশগুলো থেকে পাথর, ফল, ইলেকট্রনিক সামগ্রী, সিমেন্টের ফ্লাই-অ্যাশসহ বিভিন্ন পণ্য আমদানি হয়। এসব কৃষি ও আমদানি পণ্য পরিবহনে সব মিলিয়ে এ অঞ্চলে চলাচল করে ১০ হাজারেরও বেশি ট্রাক-পিকআপ, যা টিকিয়ে রেখেছে শতকোটি টাকার বাণিজ্য। এ বাণিজ্যেও এখন লোকসান দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মজুদ সংকটে তেলভিত্তিক কেন্দ্র বাড়তে পারে লোডশেডিং
Bonik Barta
গ্রীষ্মের দাবদাহ বাড়ার সঙ্গে দেশে বেড়েছে বিদ্যুতের চাহিদা। বর্তমানে বিদ্যুতের উৎপাদন রাতের বেলায় ১৫ হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় বিদ্যুতের চাহিদার প্রাক্কলনে তা ১৫ হাজার ৯০০ মেগাওয়াটের কাছাকাছি বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এরই মধ্যে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনে ঘাটতি থাকায় এক হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমানে জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র থেকে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে সামনে দাবদাহ বাড়লে পিক ডিমান্ড মেটাতে তেলভিত্তিক কেন্দ্র সচল রাখতে জ্বালানি মজুদ বাড়ানোর প্রয়োজন হবে বলে জানিয়েছেন বেসরকারি উদ্যোক্তারা। বর্তমানে যে হারে জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ নেয়া হচ্ছে, তাতে চলতি মাসের ১৫-২০ তারিখের মধ্যে মজুদ সংকটে পড়তে পারে বেশির ভাগ কেন্দ্র। যদিও বেসরকারি উদ্যোক্তারা বলছেন, মে পর্যন্ত ফার্নেস অয়েল কেন্দ্রগুলো চালিয়ে নেয়ার জন্য তারা রেশনিংয়ের পরিকল্পনা করছেন।
বাজারে পণ্যের দাম বাড়লেও মূল্যস্ফীতি কমার তথ্য দিল বিবিএস
Bonik Barta
মধ্যপ্রাচ্য সংকট, রোজা ও ঈদের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও গত মাসে মূল্যস্ফীতি কমার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির দাবি, মার্চে মূল্যস্ফীতির হার কমেছে। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। বাজারের এমন অস্থিরতার মধ্যে সার্বিক মূল্যস্ফীতি কমার তথ্য কতটুকু বাস্তবসম্মত সে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মূল্যস্ফীতি কমার ভুল তথ্য দেখানোর অভিযোগ ছিল বিবিএসের বিরুদ্ধে তা এখনো দেখা যাচ্ছে। গতকাল প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, কয়েক বছর ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতি গত বছরের অক্টোবরে সর্বনিম্নে পৌঁছায়। ওই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। যা আগের ৩৯ মাসে সর্বনিম্ন ছিল। তবে সে ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। অক্টোবরের পর আবারো বাড়তে শুরু করে। গত ফেব্রুয়ারিতে এসে সর্বোচ্চ ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছায়। যা এর আগের ১০ মাসে সর্বোচ্চ ছিল। তবে মার্চে হঠাৎ কমে হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। ২০২৫-এর মার্চে এ হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
ট্রাম্পের কঠোর হুমকির পর বেড়েছে জ্বালানি তেলের দাম
Bonik Barta
ইরান ও দেশটির অবকাঠামো ধ্বংসে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকির পর আজ প্রাথমিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে। আর মার্কিন আদর্শ ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৫৪ সেন্টে।
এক মাসে পাইকারিতে ১৮ টাকা বেড়েছে পাম অয়েলের দাম
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধকে ইস্যু করে দেশে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এক মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে লিটারপ্রতি পাম অয়েলের দাম বেড়েছে ১৮ টাকা। এভাবে সুপার পাম অয়েল, সয়াবিনের মূল্যবৃদ্ধি ভোগ্যপণ্যের সার্বিক বাজারকেও অস্থিতিশীল করে তুলছে। তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে অপরিশোধিত পাম অয়েলের দাম বেড়েছে সামান্য। তবে পরিবহন (শিপিং চার্জ) বেড়ে যাওয়া, যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহ সংকটসহ নানা ইস্যুতে দেশের বাজারে পাম অয়েলের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে। খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, পাম অয়েলের সর্বশেষ পাইকারি দাম উঠেছে ৬ হাজার ৫৫০ টাকায়। যদিও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) দাম ছিল ৫ হাজার ৮৫০ টাকা।
পাইকারি ও বিতরণ ব্যবসার ন্যূনতম করহার ০.৩০% করার দাবি অ্যামচেমের
Bonik Barta
দেশের পাইকারি ও বিতরণ ব্যবসা খাতে বর্তমানে ১ শতাংশ করহার নির্ধারণ করা আছে। মুনাফার পরিবর্তে টার্নওভারের ওপর নির্ধারিত এ করহার শূন্য দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।যদিও এ করহার উল্টো আড়াই শতাংশে উন্নীত করার চিন্তা আছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছড়া করপোরেট কর কমানো, মূসক পরিধি বাড়ানো, নির্দিষ্ট খাতে শুল্ক ও ভ্যাট ছাড়ের মতো আরো নানা প্রস্তাব দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। গতকাল এনবিআরের কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব উঠে আসে। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় মোট ছয়টি ব্যবসায়ী সংগঠন অংশ নেয়।
বিভিন্ন খাতে ব্যয়সীমা কমাল সরকার
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন নীতি আরোপ করেছে সরকার। এ লক্ষ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একাধিক খাতে ব্যয় হ্রাস ও স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, আপ্যায়ন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। একইভাবে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর কর্তৃক পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতেও অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয়ের অনুমতি দেয়া হয়েছে। তবে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালিত প্রশিক্ষণ এ সীমাবদ্ধতার বাইরে থাকবে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
The Business Standard
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি মূল্য, জাহাজ ভাড়া এবং কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের শিল্প উৎপাদন তীব্র 'কস্ট-পুশ' সংকটে পড়েছে। শিল্পখাতের নেতারা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্যস্ফীতির মাধ্যমে প্রতিফলিত হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা ইতোমধ্যে আর্থিক চাপে পড়েছেন। আগে থেকেই নিশ্চিত হওয়া রপ্তানি আদেশে তারা বাড়তি কাঁচামাল ব্যয় বহন করতে বাধ্য হচ্ছেন। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় এই অতিরিক্ত খরচ ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগও কমে গেছে, ফলে মুনাফার মার্জিন কমে যাচ্ছে এবং লোকসানের ঝুঁকি বাড়ছে।
Banks' CSR spending rises 34pc to Tk 1.98b
The Financial Express
Corporate Social Responsibility (CSR) expenditure by scheduled banks in Bangladesh witnessed a notable uptick in the latter half of 2025, driven largely by significant contributions from private commercial lenders. Total CSR spending during the July-December 2025 period stood at around Tk 1.98 billion, marking a 34.42 per cent increase from Tk 1.47 billion in the January-June period, according to the latest data from Bangladesh Bank (BB).This reflects a growth of Tk 506.6 million in social spending within six months. Sectoral analysis shows that education remained the primary focus of bank-led social initiatives. Banks allocated Tk 642.4 million to the sector, accounting for 32.47 per cent of the total CSR outlay. The funds were mainly used for scholarships, distribution of educational materials, and development of academic infrastructure.
Pumping higher volume of reserve money into banks adds to inflation
The Financial Express
A resurgence in funneling reserve money into the market through cheap state credits to banks and dollar buy from them through regulatory intervention is stoking fears of higher inflationary regime ahead. Under a persistently tight monetary-policy regime espoused by the central bank to contain growing inflation, the inflow of the inflation-fueling reserve money dropped to a negative growth of 0.12 per cent even in June last. Since then, in a rebound, it has risen significantly in recent months, which money- market analysts believe largely contribute to the upward trajectory of inflation over the last several months. Apart from the regular liquidity-feeding instruments of the Bangladesh Bank (BB), they say, the flow of subsidized credits or money injection through irregular arrangements keeps rising in the money market, which is contradictory to the spirit of contractionary monetary-policy stance.
একদিনেই ২ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে সূচক
Bonik Barta
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ১৮ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেন বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই বিক্রয় চাপের কারণে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২২০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৮০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৫৯ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) শেয়ার।