নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ২০২৫-এর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে ১৮%
The Business Standard
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে নিট এফডিআই এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার।২০২৫ সালের শেষ প্রান্তিক, অক্টোবর-ডিসেম্বরে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ।
Wars impose deep and prolonged economic costs on countries, IMF research finds
Bonik Barta
Wars cause large and persistent economic losses in countries where fighting takes place, with output declining by roughly 7 percent over five years on average, and economic scars lasting for more than a decade, the International Monetary Fund said in research released on Wednesday. The IMF examined the cost of active conflicts - now at the highest levels since the end of World War Two - and the macroeconomic consequences of sharp increases in military spending in two chapters of its forthcoming World Economic Outlook. The full report will be released next Tuesday. The chapters do not address the Middle East war or the two-week ceasefire announced by US President Donald Trump late on Tuesday, but offer a comprehensive look at wartime economies back to 1946, and weapons spending data from 164 countries. In 2024, the latest year for which data is available, more than 35 countries experienced conflict in their territory and about 45 percent of the world’s population lived in countries affected by conflict. “Beyond their devastating human toll, wars impose large and lasting economic costs, and pose difficult macroeconomic trade-offs, especially for those countries where the fighting is taking place,” the IMF said in a blog released at the same time.
Forex market stable, no immediate pressure for Taka devaluation: Bangladesh Bank
Bonik Barta
Bangladesh’s foreign exchange (forex) market remains stable and there is no immediate pressure to devalue the Taka, according to a recent assessment by Bangladesh Bank. The central bank said despite some media reports suggesting a possible devaluation, the supply and demand for foreign currency are currently balanced. As of April 6, 2026, the banking sector holds around $3.9 billion in foreign currency liquidity, up from $2.3 billion at the end of February 2026.Cash holdings of foreign currency in banks also rose slightly, from $47.6 million on February 26 to $49 million by April 6.
Bangladesh’s foreign exchange reserves currently stand at approximately $34.35 billion. Central bank officials noted that reserves could have approached $36 billion if Bangladesh Bank had actively purchased dollars to maintain market liquidity.
সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির বন্ডের সম্মতিপত্রের মেয়াদ এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। কমিশন সভায় সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার সাত বছর মেয়াদি আনসিকিউরড, ফুললি পেইডআপ, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে। এক্ষেত্রে রেফারেন্স রেট নির্ধারিত হবে প্রচলিত ধারার বেসরকারি ব্যাংকের ছয় মাসের ফিক্সড ডিপোজিটের সুদহারের উচ্চসীমার ছয় মাসের গড়ের ভিত্তিতে। শরিয়াহভিত্তিক ব্যাংক, বিদেশী ব্যাংক এবং যেসব ব্যাংক ২০১২ সালের পরে লাইসেন্স পেয়েছে সেগুলোর সুদহার এক্ষেত্রে বিবেচ্য হবে না। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডের অনুকূলে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
অর্থনৈতিক কর্মকাণ্ডে সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ কর্মসংস্থানে বরিশাল
Bonik Barta
দেশে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে (ইউনিট) সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। অন্যদিকে একই সময়ে কর্মসংস্থান তৈরিতে সবার পেছনে রয়েছে বরিশাল। তবে ইউনিট ও কর্মসংস্থানে সবেচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। দেশের চতুর্থ অর্থনৈতিক এ শুমারিতে শিল্প ও সেবা খাতের ওপর জরিপ পরিচালনা করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে গতকাল এ শুমারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মিজানুর রহমান বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সচিব এসএম শাকিল আখতার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং বিবিএসের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক। এছাড়া স্বাগত বক্তব্য দেন অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্পের পরিচালক দিপংকর রায়।
মধ্যপ্রাচ্যের তেলবহির্ভূত খাতে শ্লথগতি
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ওই অঞ্চলের অর্থনীতিতে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত ও মিসরের তেলবহির্ভূত ব্যবসায়িক খাতে প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্চে এসব দেশের বাণিজ্য ব্যাহত হওয়া, চাহিদা হ্রাস এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। খবর আরব নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত এ অঞ্চলের আকাশপথ ও নৌ-পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা জেঁকে বসেছে।
যমুনা অয়েলের ঋণমান ‘এএ প্লাস’
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) যমুনা অয়েলের কর-পরবর্তী মুনাফা হয়েছে ২১৬ কোটি ১১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬৪ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৯২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯১ টাকা ৬৭ পয়সায়।
চেরি ব্লসম দেখার খরচ কমাচ্ছে জাপানিরা
Bonik Barta
জাপানের বসন্ত মানেই চারদিকে চেরি ফুলের প্রস্ফুটন বা ‘সাকুরা’ উৎসবের স্নিগ্ধ রূপ। গত ২৮ মার্চ জাপানের আবহাওয়া অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, টোকিও শহরের কেন্দ্রে বসন্তের আগাম বার্তা দেয়া বেঞ্চমার্ক চেরি গাছগুলো (সোমেই ইয়োশিনো) এবার পূর্ণ প্রস্ফুটিত হয়েছে। প্রকৃতির অপরূপ এ দৃশ্য উপভোগ করতে জাপানজুড়ে স্থানীয় পরিবার ও আন্তর্জাতিক পর্যটকদের ভিড় জমতে শুরু হয় প্রতি বছরই। তবে এবারের উৎসবে আনন্দের পাশাপাশি ছাপ ফেলেছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির দুশ্চিন্তা। সম্প্রতি পরিচালিত এক অনলাইন জরিপ অনুযায়ী, জাপানিরা এবারের চেরি ব্লসম উৎসব বা সাকুরা দেখার বাজেটে বড় ধরনের কাটছাঁট করেছে। জরিপে দেখা গেছে, ২০২৬ সালে সাকুরা দেখার জন্য একজন ব্যক্তি গড়ে ৬ হাজার ৩৮৩ ইয়েন খরচ করার পরিকল্পনা করছে, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ কম। মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কারণেই বিনোদনের বাজেটে এ টান পড়েছে। জরিপটি পরিচালনা করেছে টোকিওভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনটেজ। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ এখন উৎসবের খরচ বাঁচানোর চেষ্টা করছে।
চলতি বছর বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজার চাঙ্গা করবে চীন
Bonik Barta
বিশ্বব্যাপী বিলাসপণ্যের বাজারে ২০২৫ সালের স্থবিরতা কাটিয়ে চলতি বছর বড় ধরনের প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও মূলত চীনের হাত ধরে এ শিল্পে নতুন গতি সঞ্চার হতে যাচ্ছে। এইচএসবিসি, ডয়চে ব্যাংক এবং বিএনপি পারিবাসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে বিলাসপণ্যের বিক্রি ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। এইচএসবিসির তথ্যমতে, ২০২৬ সালে চীনের মূল ভূখণ্ডে বিলাসপণ্যের বাজার ৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ বাড়তে পারে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বাজারে ৫ শতাংশ পতনের আশঙ্কা করা হচ্ছে।
স্যামসাংয়ের পরিচালন মুনাফা বেড়েছে ৭৫৫ শতাংশ
Bonik Barta
বিশ্ববাজারে মেমোরি চিপের চাহিদা বাড়ায় দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের মুনাফায় বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫৫ শতাংশ বেড়েছে, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। খবর নিক্কেই এশিয়া। প্রাথমিক আর্থিক প্রতিবেদনে সম্প্রতি স্যামসাং জানায়, বছরের প্রথম তিন মাসে কোম্পানির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫৭ দশমিক ২ ট্রিলিয়ন ওন (প্রায় ৩ হাজার ৭৮০ কোটি ডলার)। গত বছরের প্রথম প্রান্তিকে এ মুনাফার পরিমাণ ছিল মাত্র ৬ দশমিক ৭ ট্রিলিয়ন ওন।
কর কমাতে কমাতে এক সময় ভর্তুকি বাড়ানোর দাবি করেন ব্যবসায়ীরা
Bonik Barta
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘ব্যবসায়ীরা সবসময় করহার কমানোর কথা বলেন। আমাদের অভিজ্ঞতা বলে, কর কমালে এক সময় তা শূন্যে নামানোর দাবি আসে। এরপর শূন্য করা হলে ভর্তুকির দাবি করা হয়। একপর্যায়ে সে ভর্তুকির পরিমাণও বাড়াতে বলেন তারা। এ চক্রের কোনো শেষ নেই।’ কৃষি খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে গতকাল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অ্যামোনিয়া সংকটে বন্ধের পথে দেশের একমাত্র ডিএপি সার কারখানা
Bonik Barta
গ্যাস সংকটের কারণে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র ঘাটতিতে পড়েছে দেশের একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।
বর্তমানে যে পরিমাণ অ্যামোনিয়া মজুদ রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১৫ এপ্রিল পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। এরপর নতুন করে কাঁচামাল সরবরাহ না পাওয়া গেলে বন্ধ রাখতে হবে উৎপাদন। কারখানাটির উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রবিউল আলম খান বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন। ডিএপি সারের প্রধান কাঁচামাল অ্যামোনিয়া ও ফসফরিক অ্যাসিড। এ সার উৎপাদনে ডিএপিএফসিএলকে অ্যামোনিয়া সরবরাহ করে মূলত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। আর ফসফরিক অ্যাসিডের চাহিদা মেটানো হয় মরক্কো, জর্ডান, চীন, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করে। তবে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে সিইউএফএল ও কাফকোর কারখানা বন্ধ রয়েছে। ফলে অ্যামোনিয়া না পাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে ডিএপি সার উৎপাদনে।
জেট ফুয়েলের দাম লিটারে আরো প্রায় ২৫ টাকা বাড়ল
Bonik Barta
দেশে আবার বাড়ল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বাড়ল ২৪ টাকা ৭৯ পয়সা। আর আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, নতুন দর মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে গত ৮ মার্চ ও ২৪ মার্চ দুই দফায় পণ্যটির দাম বাড়িয়েছিল বিইআরসি। এ হিসাবে দেশের বাজারে গত এক মাসের ব্যবধানে জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ১৩১ টাকা ৯৬ পয়সা।
খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি: মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে
The Financial Express
খাদ্যপণ্যের দাম নিম্নমুখী হওয়ায় ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশে মূল্যস্ফীতির চাপ কমেছে। ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) ভিত্তিতে হিসাব করা পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ২০২৬ সালের মার্চ মাসে কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে, যা এর আগের মাসে ছিল ৯.১৩ শতাংশ। এক বছর আগে, ২০২৫ সালের মার্চ মাসে এই হার ছিল ৯.৩৫ শতাংশ। রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩০ শতাংশ থেকে কমে ৮.২৪ শতাংশে নেমে এসেছে। তবে, এই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.০১ শতাংশ থেকে সামান্য বেড়ে ৯.০৯ শতাংশ হয়েছে।
Decision on fuel price hike from May likely
The Financial Express
A decision to increase fuel prices from next month may be made following discussions at a cabinet meeting, the energy minister told parliament Tuesday, reassuring that Bangladesh holds adequate stock of fuels despite global crisis. Minister for Power, Energy and Mineral Resources Iqbal Hasan Mahmud Tuku made the statement in the House during question hour on the tenth day of the first session of the 13th National Parliament. The session was chaired by Speaker Hafiz Uddin Ahmad. The minister explains that there is a structured mechanism for adjusting fuel prices, which is reviewed on a monthly basis. "The final decision for the coming month will be determined at the cabinet level."