04-Sep-2026

Saturday 05 September 2026

06-Sep-2026

বিদ্যুৎ-গ্যাস খাত সংস্কারে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, আমদানি ও নতুন বড় প্রকল্পেই বেশি ঝোঁক

Bonik Barta

দেশের বিদ্যুৎ খাতের একক ক্রেতা বিপিডিবি। উৎপাদন, ক্রয় ও বিতরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত এ সংস্থার আর্থিক চাপ দীর্ঘদিনের। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ওপর নির্ভরতা বাড়ায় বিপিডিবির নিজস্ব অনেক কেন্দ্রের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে বাড়ানো হবে এলএনজি আমদানির সক্ষমতা, নির্মাণ করা হবে গ্যাসভিত্তিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নেয়া হবে আরো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো বড় প্রকল্প। ২০৩১ সালের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Over Tk 2.0t stuck in 0.13m cases belongs to 20 state-run banks, FIs

The Financial Express

State-run banks and financial institutions grapple with thousands of long-pending cases trapping over two-trillion taka where Janata Bank leads the list with Tk 1.11 trillion sucked out of vaults into labyrinth of litigation. Until this past May, sources said, 20 banks and financial institutions had 138,686 loan- related cases pending with courts with some Tk 2.06 trillion stuck. Officials at the Financial Institutions Division (FID) have said they were holding series of meetings with the managements of those institutions for quicker resolution of top 100 cases having the highest financial involvement to recover the funds.

India and Belgium agree to strengthen trade, defence ties

The Financial Express

India and Belgium agreed on Thursday to strengthen ties in areas including trade and defence, Indian Prime Minister Narendra ‌Modi and his Belgian counterpart Bart de Wever said. De Wever held talks with Modi in India . "Today, during the talks with PM Bart de Wever, we agreed to deepen ⁠cooperation across trade, defence, clean energy, critical minerals, semiconductors, research and talent mobility," wrote Modi on X.

Low-cost smartphones likely to hit market in October

The Financial Express

Low-cost smartphones are expected to hit the Bangladeshi market in October as the government works with local manufacturers and mobile operators to bring around 50 million feature-phone users into the digital space. The initiative, pushed and led by Adviser to the Prime Minister for ICT, Telecom, Science and Technology Rehan Asif Asad, involves developing affordable hybrid smartphones combining with physical buttons, alongside discussions on operator subsidies and targeted support from the BTRC's Social Obligation Fund (SOF) for people from low-income households.

অ্যালুমিনিয়ামের দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চে

Bonik Barta

গত বৃহস্পতিবার সর্বশেষ লেনদেনে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি অ্যালুমিনিয়ামের দাম প্রতি টন ৩ হাজার ৩০৬ ডলার ৫০ সেন্টে পৌঁছায়, যা ১৩ আগস্টের পর সর্বোচ্চ। সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি কিছুটা কমে আসায় শিল্প খাতে ব্যবহৃত ধাতুটির দাম বেড়ে তিন সপ্তাহে সর্বোচ্চে পৌঁছায়। খবর বিজনেস রেকর্ডার।

যুক্তরাষ্ট্রে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৩ বছরের সর্বোচ্চে

Bonik Barta

বন্ডের দাম ও সুদহার পরস্পর বিপরীতমুখী। বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করলে এর দাম কমে যায়। তখন এর সুদহার বেড়ে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বড় অর্থনীতিতেও বেড়েছে সরকারি বন্ডের সুদহার। মুদ্রাস্ফীতি, সরকারি ঋণ ও সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে চাপ বেড়েছে সরকারি বন্ড বিক্রির। এর প্রভাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চে পৌঁছেছে। খবর আনাদোলু এজেন্সি।

বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন

Bonik Barta

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৬৫৬ পয়েন্ট। গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এ সময় এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

জ্বালানি তেলের দাম বাড়ায় সেবাবঞ্চিত ১৫ লাখ শিশু

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক ত্রাণসহায়তার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে সামাজিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। আন্তর্জাতিক অলাভজনক সংস্থাটি জানিয়েছে, জ্বালানি, পরিবহন, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর পেছনে অতিরিক্ত খরচ হচ্ছে। এর কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহায়তা বঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে তাদের অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে আগের তুলনায় অনেক কম সংখ্যক শিশু এ সহায়তার আওতায় আসছে। খবর দ্য গার্ডিয়ান।

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ ১০ বছরের মধ্যে সর্বোচ্চ চুক্তি

Bonik Barta

জ্বালানি খাতের গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে গ্যাস উৎপাদন ও নতুন প্রকল্প ক্রয়ে ৩ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি ব্যয় হয়েছে। ১০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই ছয় মাসের হিসেবে সর্বোচ্চ চুক্তি ও বিনিয়োগ। বিশ্বজুড়ে দ্রুতই বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা। ফলে জ্বালানি খাতের বড় বড় কোম্পানির মধ্যে তেল-গ্যাস সম্পদ কেনার প্রতিযোগিতা পৌঁছেছে এক দশকের মধ্যে সর্বোচ্চে। পর্যাপ্ত সম্পদ না থাকায় এখন সীমিত সম্পদের মালিকানা নিতে ক্রেতাদের মধ্যে রীতিমতো চলছে লড়াই। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

Large-scale manufacturing sector rebounds with 14.5pc growth in June

The Financial Express

The large-scale manufacturing rebounded sharply with a 14.5-percent expansion in June, the final month of the fiscal year 2026, according to official statistics. It provides a stronger-than-expected end to a volatile 2025-26 fiscal year marked by repeated contractions amid economic uncertainty.The June spike in the Index of Industrial Production (IIP) of large-scale manufacturing suggests that the country's industrial sector may be regaining momentum after a prolonged period of weakness. Large-scale manufacturing accounts for more than 11 per cent of gross domestic product or GDP of the country, making its performance an important indicator of broader economic activity. The rebound, however, was not broad-based.

চীনে ইভির ব্যবহার বাড়ায় কার্বন নিঃসরণ কমেছে ১%

Bonik Barta

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)’ এবং ‘কার্বন ব্রিফ’ এ প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর চীনে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমেছে ১ শতাংশ। জ্বালানি তেলের চাহিদা হ্রাস ও বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যবহার বাড়ায় তা সম্ভব হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রকাশিত জ্বালানি-সংক্রান্ত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।

মুদ্রাস্ফীতি সামলাতে সুদহার বাড়িয়ে ৫ শতাংশ করল ফিলিপাইন

Bonik Barta

সুদহার বৃদ্ধির এ নতুন সিদ্ধান্তের ফলে দেশটির বেঞ্চমার্ক ওভারনাইট রিভার্স রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশে। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার পর গত এপ্রিলে সুদহার বাড়ানো শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপাইন’ (বিএসপি)। মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতিগত সুদহার (যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকে নীতিগত সুদহার বা রেপো রেট বলা হয়) ২৫ বেসিস পয়েন্ট বাড়াল ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর নিক্কেই এশিয়া।

চুয়াডাঙ্গায় মাছের আঁশে নতুন কর্মসংস্থান, রফতানি হচ্ছে চীন, দ. কোরিয়া ও জাপানে

Prothom-Alo

চুয়াডাঙ্গার বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা যায়, মাছ কাটার পর আঁশ আলাদা করে সংগ্রহ করছেন শ্রমিকরা। পরে আকার ও মান অনুযায়ী বাছাই করে কয়েক দফা ধুয়ে রোদে শুকানো হয়। এক সময় মাছ কাটার পর ফেলে দেয়া হতো আঁশ। এখন সেই আঁশই হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস। চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে মাছ কাটার পর সংগৃহীত আঁশ পরিষ্কার ও শুকিয়ে বিক্রি করছেন শ্রমিকরা। স্থানীয় ব্যবসায়ীদের হাত ঘুরে এসব আঁশ যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। সেখানে প্রক্রিয়াজাতের পর রফতানি হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশে। ফলে বর্জ্য হিসেবে বিবেচিত মাছের আঁশ ঘিরে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা।

নাহী অ্যালুমিনিয়ামের শেয়ারদর ১১% বেড়েছে

Bonik Barta

২০২৪-২৫ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ১১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ওয়ানের দর কমেছে প্রায় ১২ শতাংশ

Bonik Barta

রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গত সপ্তাহে ১১ দশমিক ৫১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিলায়েন্স ওয়ানের ইউনিটপ্রতি আয় (ইপিউ) হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৬ পয়সায়, বাজারমূল্য ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ১২ পয়সায়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৭৮ কোটি টাকার লেনদেন

Bonik Barta

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৭৩ পয়সায়। ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ১৫৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

Bonik Barta

এর আগে ৩০ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৩০ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন।

সরকারি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদায় বেড়েই চলছে স্বর্ণের দাম

Bonik Barta

১৯৭১ সালে ব্রেটন উডস মুদ্রা ব্যবস্থা ভেঙে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম স্বাধীনভাবে নির্ধারিত হতে শুরু করে। এরপর স্বর্ণের বাজারে তিনটি বড় ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। প্রথমটি ছিল ১৯৭১-৮০ সাল পর্যন্ত। দ্বিতীয়টি ১৯৯৯-২০১১ সাল পর্যন্ত। আর সর্বশেষ ঊর্ধ্বমুখী ধারা শুরু হয় ২০১৮ সালে, যা এখনো চলমান। বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এখনো থামেনি। বিভিন্ন দেশের বাড়তে থাকা সরকারি ঋণ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা সব মিলিয়ে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ছে। একই সঙ্গে সুদহারের সঙ্গে স্বর্ণের দামের যে পুরনো সম্পর্ক ছিল, সাম্প্রতিক বছরগুলোয় তা অনেকটাই বদলে গেছে। ফলে স্বর্ণের দাম আরো বাড়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষকরা।

খালি পড়ে আছে বিসিকের শত শত শিল্পপ্লট, বারবার বিজ্ঞপ্তিতেও মিলছে না উদ্যোক্তা

Bonik Barta

বিসিকের তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশের ১৯টি শিল্পনগরী ও শিল্পপার্কের ৯৭৫টি শিল্পপ্লট বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছিল। এ বছর ১৮টি শিল্পনগরী ও শিল্পপার্কে বরাদ্দযোগ্য প্লটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫টিতে। শিল্পায়ন বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিল্পনগরী গড়ে তুলেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। তবে জমি অধিগ্রহণ, প্লট উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের পরও এসব শিল্পনগরীর বড় অংশে মিলছে না প্রত্যাশিত উদ্যোক্তা। এক বছর আগে বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেয়া শত শত প্লটের বড় অংশ এখনো খালি। উদ্যোক্তা না পাওয়ায় সেসব প্লটই নতুন করে আবারো বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিক। কোথাও শত শত প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে হাতে গোনা কয়েকটি, আবার কোনো কোনো শিল্পনগরীর একটিও বরাদ্দ দিতে পারেনি সংস্থাটি।