নাইজেরিয়ায় এক যুগের ব্যবসার ইতি টানল উবার
Bonik Barta
মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় অনেকটাই বেড়ে গেছে। এসব বাড়তি খরচ চালক ও প্লাটফর্মের ওপর মারাত্মক আর্থিক চাপ তৈরি করছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সব ধরনের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে রাইডশেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিস। দীর্ঘ ১২ বছর ব্যবসা পরিচালনার পর গত বুধবার থেকে দেশটিতে কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সম্প্রতি গ্রাহকদের পাঠানো এক বার্তায় সানফ্রান্সিসকোভিত্তিক এ প্রতিষ্ঠান তথ্যটি নিশ্চিত করে। কোম্পানিটি জানায়, সার্বিক ব্যবসা পর্যালোচনার পর কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় অনেকটাই বেড়ে গেছে। এসব বাড়তি খরচ চালক ও প্লাটফর্মের ওপর মারাত্মক আর্থিক চাপ তৈরি করছে। ২০১৪ সালে নাইজেরিয়ার লাগোসে যাত্রা করে দ্রুত অন্যান্য শহরে সেবা ছড়িয়ে দেয় উবার। তবে সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে কতজন চালক ও যাত্রী প্রভাবিত হবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ।
১৮ বছরে প্রথমবার মুনাফায় ভিক্টোরিয়া বেকহ্যামের ব্যবসা
Bonik Barta
ভিক্টোরিয়া বেকহ্যাম হোল্ডিংস লিমিটেডের নেতৃত্বে রয়েছেন ভিক্টোরিয়া বেকহ্যাম। তিনি প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিরেক্টর। কোম্পানির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে শক্তিশালী প্রবৃদ্ধি দেখেছে ফ্যাশন ব্যবসা। একই সময় সৌন্দর্যপণ্যও ভালো সাড়া পেয়েছে। ব্রিটিশ গায়িকা ও সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহ্যামের ফ্যাশন ও সৌন্দর্যপণ্যের ব্যবসা অবশেষে মুনাফার মুখ দেখেছে। প্রতিষ্ঠানটি চালুর ১৮ বছর পর প্রথমবারের মতো পরিচালন মুনাফা করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ৭৩ লাখ পাউন্ড। খবর বিবিসি।
এআইয়ের চাহিদায় ভিয়েতনামের আমদানি রফতানিতে রেকর্ড
Bonik Barta
ভিয়েতনামে এ সময় মোট রফতানির পরিমাণ ছিল ৩৭ হাজার ৫০০ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে ইলেকট্রনিকস পণ্য। প্রথম আট মাসে এসব পণ্যের রফতানি হয়েছে ১০ হাজার ১০০ কোটি ডলারের। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সুফল পাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে এআই-নির্ভর ডেটা সেন্টার ও অন্যান্য প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ায় রফতানি ও আমদানি দুটোই বেড়েছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটির মোট বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৭৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গতকাল এ তথ্য জানায় দেশটির পরিসংখ্যান কার্যালয়।
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ সরাল নেদারল্যান্ডস
Bonik Barta
ডিএনবি জানায়, নিউইয়র্ক ও অটোয়ার তুলনায় লন্ডনে রাখা স্বর্ণ সহজে লেনদেন করা যায়। ফলে কোনো সংকট দেখা দিলে দ্রুত তা কাজে লাগানো সম্ভব হবে। বিশ্বজুড়ে বাড়ছে ভূরাজনৈতিক অস্থিরতা। উদ্ভুত পরিস্থিতিতে নিজেদের স্বর্ণের মজুদের ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা ৮৬ টন স্বর্ণ সরিয়ে যুক্তরাজ্যের লন্ডনে নিয়েছে ডাচ কেন্দ্রীয় ব্যাংক ডি নেদারল্যান্ডসে ব্যাংক (ডিএনবি)। সংকটের সময় দ্রুত ব্যবহার বা লেনদেনের সুযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ব্যাংকটি। খবর দ্য গার্ডিয়ান
যুক্তরাজ্যের পণ্য-সেবা ক্রয়ে ২০০ কোটি পাউন্ড অর্থায়নের আশ্বাস ইউকেইএফের
Bonik Barta
সাধারণ গ্যারান্টি, ঋণ ও বীমাসহ বিভিন্ন আর্থিক পণ্য দিয়ে থাকে ইউকেইএফ। এসব সুবিধার মাধ্যমে যুক্তরাজ্যের সরবরাহকারীদের সম্পৃক্ত প্রকল্পে প্রতিযোগিতামূলক অর্থায়নের সুযোগ তৈরি করা হয়। যুক্তরাজ্যের পণ্য-সেবা ক্রয়ে বাংলাদেশী আমদানিকারকদের ২০০ কোটি পাউন্ড (প্রায় ৩৩ হাজার কোটি টাকা) পর্যন্ত অর্থায়ন সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে দেশটির রফতানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ)। ঢাকা সফররত সংস্থাটির একটি প্রতিনিধি দল এ বিষয়ে সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
ব্যবসার ধারণা থাকলেই মিলবে ২০ লাখ টাকা অর্থায়ন সুবিধা
Bonik Barta
কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা তার প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর ৫০ শতাংশ ব্যাংক ঋণ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে দেয়া হবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ৪ থেকে ৭ শতাংশ। এ ঋণের জন্য কোনো ধরনের জামানত দিতে হবে না।দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে নতুন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রথম পর্যায়ে ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন সুবিধা দেয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ কর্মসূচি ঘোষণা করেছে।
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলার দেবে ইসলামী উন্নয়ন ব্যাংক
Bonik Barta
প্রকল্পটির আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরো ৩০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫-৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। গতকাল বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
Bonik Barta
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি খাতের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়ন নিশ্চিত করা। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র স্থাপন ও সামগ্রিক কৃষি অর্থনীতির সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম বা তহবিল গঠন করেছে। এতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পৃথক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর পক্ষে ছিলেন শীর্ষ নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Trump threatens trade halt with surplus nations unless Fed cuts interest rates
The Financial Express
US President Donald Trump on Friday threatened to completely halt trade with countries running trade surpluses with the United States unless the Federal Reserve cuts interest rates.Trump made the threat on social media in response to a stronger-than-expected monthly jobs report. The US Labor Department reported Friday that the economy added 162,000 jobs in August, significantly higher than the projected 53,000, while the unemployment rate remained unchanged at 4.1 per cent.
যুদ্ধ, মূল্যস্ফীতি ও ঋণের চাপে অস্থির বৈশ্বিক বন্ডবাজার
Bonik Barta
জাপানে দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি ছিল খুবই কম। এখন সেখানে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড ৩ শতাংশ ছাড়িয়েছে। ১৯৯৬ সালের পর এ প্রথম এমন ঘটনা ঘটল। বিশ্ব অর্থনীতিতে নতুন করে দেখা দিয়েছে সতর্ক সংকেত। এর কেন্দ্রস্থলে রয়েছে যুক্তরাষ্ট্রের বন্ডবাজার। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় বাড়ছে। একই সঙ্গে বাড়ছে জ্বালানি তেল, পেট্রল, ডিজেল ও জেট ফুয়েলের দাম। এতে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বন্ডবাজারে। বাড়ছে সরকারি ঋণের সুদহার। ফলে ভোক্তা, ব্যবসা ও সরকারের জন্য ঋণ নেয়া আরো ব্যয়বহুল হয়ে উঠছে। খবর সিএনএন।
বিশ্ববাজারে বেড়েছে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম
Bonik Barta
এ নিয়ে টানা চতুর্থবারের মতো সূচক বাড়ল। নিলামে বিক্রি হওয়া দুগ্ধপণ্যের গড় দাম ছিল প্রতি টনে প্রায় ৩ হাজার ৯১০ ডলার। মোট ৪৩ হাজার ৯৭৬ টন দুগ্ধপণ্য বিক্রি হয়েছে। এতে অংশ নেন ১৫৭ জন ক্রেতা। বিশ্ববাজারে গুঁড়া দুধের চাহিদা বাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে। সর্বশেষ গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) ৪১১তম নিলামে স্কিম মিল্ক পাউডারের (এসএমপি) দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। দুধের প্রোটিনের চাহিদা বাড়ায় পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। খবর নিউজিল্যান্ড হেরাল্ড, ইডেইরি নিউজ ও এগ্রিল্যান্ড।