Tk 8b electric bus plan puts BRTC's capacity to test
The Financial Express
The government's plan to provide a Tk 8.0 billion loan to the Bangladesh Road Transport Corporation (BRTC) to introduce electric buses has raised concerns over the state-run transport operator's ability to operate and maintain the costly new technology. The Finance Division has approved the loan for the BRTC, the first such financing for the public transport operator since its formation in the 1960s. The loan was approved without an approved project from the Planning Commission and outside the budgetary allocation for fiscal year 2026-27.
Set pension age at 55 for RMG workers: BGMEA
The Financial Express
Leaders of the country's apparel sector have demanded that the pension age for garment workers be fixed at 55 instead of 60 and that a special incentive be provided during the first two years to make the Universal Pension Scheme attractive and popular among workers. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Saturday made the proposals at a meeting titled "Discussion Meeting on Universal Pension Scheme" held at the Nurul Quader Auditorium at its complex in Uttara, Dhaka.
Apparel exports to US fall 6.25pc in first seven months
The Financial Express
Bangladesh's ready-made garment exports to the United States fell 6.25 per cent year-on-year in the first seven months of 2026, as the country struggled to benefit from shifting orders away from China.
While Cambodia and Indonesia recorded growth, Bangladesh's shipments declined amid competition from regional suppliers, supply chain constraints and domestic energy shortages, according to US apparel import data. The country fetched US$4.65 billion during the January-July period of 2026, compared with US$4.96 billion in the same period of 2025, according to data released by the Office of Textiles and Apparel (OTEXA) on September 3.
বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বছরে ক্ষতি ৪৫০ বিলিয়ন ডলার
Bonik Barta
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, দুর্যোগের ক্ষতি বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তন বড় কারণ। একই সঙ্গে শহর ও জনবসতি দ্রুত বাড়ায় আরো বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়ছে। জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ক্ষতি বাড়ছে। ঘূর্ণিঝড়, বন্যা, দাবানল ও ভূমিকম্পের মতো দুর্যোগে একটি স্বাভাবিক বছরে বিশ্বে প্রায় ৪৫০ বিলিয়ন বা ৪৫ হাজার কোটি ডলারের ক্ষতি হতে পারে। এর বড় একটি অংশের কোনো বীমা সুরক্ষা নেই।
বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ
Bonik Barta
এফএওর গত শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, খাদ্যের মূল্যসূচক গত আগস্টে গড়ে বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে। এটি জুলাইয়ের সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্টের তুলনায় ২ দশমিক ৫ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ বেশি। বিশ্বজুড়ে আগস্টে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৈরী আবহাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন বাণিজ্যপথে বাধার কারণে প্রধান খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে বেড়েছে উদ্বেগ। ফলে নিত্যপণ্যের মূল্যসূচক ২০২২ সালের আগস্টের পর সর্বোচ্চে পৌঁছেছে বলে জানায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর বিজনেস রেকর্ডার ও ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।
আগস্টে পুঁজিবাজারের সূচক কমেছে ৫ শতাংশ
Bonik Barta
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইএক্স সূচক গত আগস্টে ২৯৭ দশমিক ৫০ পয়েন্ট বা ৫ শতাংশ কমে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি দুই মাসের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান। গ্যাস ও বিদ্যুতের অব্যাহত সংকটের কারণে শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ায় গত আগস্টে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এ সময়ে ২৯৭ পয়েন্ট বা ৫ শতাংশ কমেছে। টানা চার মাস উত্থানের পর গত মাসে পুঁজিবাজারের সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে ডিএসইর লেনদেন কমেছে ৩০ শতাংশ।
সর্বজনীন পেনশন স্কিমে পোশাক শ্রমিকদের বয়সসীমা কমিয়ে ৫৫ করার প্রস্তাব
Bonik Barta
সভায় বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাক খাতের সব শ্রমিককে দ্রুত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে উদ্যোগ নিতে হবে। এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রাখবে।’ দেশের পোশাক খাতের সব শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমে দ্রুত অন্তর্ভুক্তির পাশাপাশি তাদের পেনশনের বয়সসীমা ৬০ থেকে কমিয়ে ৫৫ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে স্কিমটিকে শ্রমিকদের কাছে আরো আকর্ষণীয় করতে প্রথম দুই বছরের জন্য বিশেষ সরকারি প্রণোদনা দেয়ার দাবি তুলেছে সংগঠনটি।
ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
Bonik Barta
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সায়হাম টেক্সটাইল মিলসের সবচেয়ে বেশি ২৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪০ পয়সায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৯৪ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৩১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ
Bonik Barta
২০২৩-২৪ হিসাব বছরে আমরা নেটওয়ার্কস বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সায়। এ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে।
১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে প্রাইম ব্যাংক
Bonik Barta
প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষক ও কৃষি উদ্যোক্তারা স্বল্পসুদে ঋণ নেয়ার সুযোগ পাবেন। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষক ও কৃষি উদ্যোক্তারা স্বল্পসুদে ঋণ নেয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে কৃষি খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি ব্যাংকটির অর্থায়ন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।
পরিবহন সক্ষমতা বাড়াতে ফ্রেশ এলপি গ্যাসের বহরে তৃতীয় এলপিজি ক্যারিয়ার
Bonik Barta
নতুন যুক্ত হওয়া এলপিজি ক্যারিয়ার ‘এমটি মার্কেন্টাইল ৬৫’-এর ধারণ ক্ষমতা দুই হাজার টন। একই ধারণ ক্ষমতার আরো দুটি ক্যারিয়ারসহ ফ্রেশ এলপি গ্যাসের নিজস্ব বহরে এখন মোট তিনটি এলপিজি ক্যারিয়ার রয়েছে। দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরো বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে তৃতীয় এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ভূমিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি দশক শেষে ফক্সওয়াগন ছাঁটাই করবে ১ লাখ কর্মী
Bonik Barta
ফক্সওয়াগন গত বৃহস্পতিবার জানায়, ব্যবস্থাপনা ও শ্রমিক ইউনিয়নগুলো এ বিষয়ে একমত হয়েছে। নতুন পরিকল্পনায় প্রায় ৫০ হাজার কর্মী কমানো হবে। এর সঙ্গে আগে সম্মত হওয়া আরো ৫০ হাজার চাকরি ছাঁটাইয়ের বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে ২০৩০ সালের শেষ নাগাদ কর্মীসংখ্যা প্রায় ১ লাখ কমবে। বড় ধরনের পুনর্গঠনের পথে যাচ্ছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। চলতি দশকের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি মোট ১ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের শুল্ক, বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) দুর্বল চাহিদা ও চীনের তীব্র প্রতিযোগিতার চাপে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক গাড়ি শিল্পে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন পরিকল্পনা।
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি বেড়েছে চার গুণ
Bonik Barta
ভোমরা কাস্টমস হাউজের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি হয়েছে ১২ হাজার ১৪৬ টন। যার মূল্য ছিল ৩০৬ কোটি ৭৭ লাখ টাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে শুকনো মরিচ আমদানি। গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মসলাপণ্যটির আমদানি বেড়েছে প্রায় চার গুণ। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে চাহিদা বাড়ায় আমদানি বেড়েছে পণ্যটির।
আন্তর্জাতিক বাজারে চিনির দরপতন
Bonik Barta
নিউইয়র্কের ফিউচার্স মার্কেটে গত শুক্রবার একদিনেই অপরিশোধিত চিনির দাম প্রায় ৪ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। গত মে মাসের পর এটি ছিল সর্বোচ্চ দৈনিক দরপতন। আন্তর্জাতিক বাজারে টানা ১৭ মাস সর্বোচ্চে থাকার পর কমতে শুরু করেছে অপরিশোধিত চিনির দাম। ভারতের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটিতে চিনি আমদানির পরিমাণ কমতে পারে, এমন পূর্বাভাসে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দরপতন হয়েছে। খবর বিজনেসলাইন।
সাময়িকভাবে জ্বালানি তেল উত্তোলন কমাচ্ছে রাশিয়া
Bonik Barta
ভ্লাদিভোস্তকে আয়োজিত একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোভাস্ক জানান, প্রাথমিক পূর্বাভাসের তুলনায় দেশে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সাময়িকভাবে কিছুটা কমেছে। রাশিয়া চলতি বছর জ্বালানি তেলের সার্বিক উত্তোলন সামান্য কমাবে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার (পিএম) আলেকজান্ডার নোভাস্ক। গত বৃহস্পতিবার রয়টার্সকে তিনি এ তথ্য জানান। তবে এটি সম্পূর্ণ সাময়িক একটি পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, ‘স্থানীয় শোধনাগারগুলোর নির্ধারিত মেরামতকাজ শেষ হলেই তেল উত্তোলন আবার বাড়তে শুরু করবে।
আগস্টে স্বর্ণের দাম বেড়েছে ১০ শতাংশ
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে আগস্টের শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৪৪৯ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি সরকারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম বাড়িয়েছে। এতে সুদহার বাড়ার প্রত্যাশা কমে গেছে। পাশাপাশি মুদ্রাস্ফীতি কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি বেড়েছে আগ্রহ।বিশ্ববাজারে আগস্টে স্বর্ণের দাম বেড়েছে ১০ শতাংশ। গত সাত মাসে এটি ছিল সবচেয়ে বড় মাসিক উত্থান। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি কমে আসা, মার্কিন ট্রেজারির দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয় (বাইব্যাক) কর্মসূচির বিস্তার, দুর্বল কর্মসংস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় বেড়েছে স্বর্ণের চাহিদা। খবর আনাদোলু এজেন্সি।
বিশ্ববাজারে কফির উদ্বৃত্ত বাড়লেও কমছে কোকোর উৎপাদন
Bonik Barta
ব্রাজিলের কফি রফতানিকারক পরিষদের চেয়ারম্যান মার্সিও ফেরেইরা বলেছেন, ‘চলতি মৌসুমে বিশ্বে কফির উদ্বৃত্ত প্রায় ১০ লাখ বস্তা হতে পারে। তবে উৎপাদন কমে গেলে এ উদ্বৃত্ত ৮ লাখ বস্তায় নেমে আসতে পারে।
চলতি মৌসুমে বিশ্বে কফির উৎপাদন চাহিদার চেয়ে ৮-১০ লাখ বস্তা বেশি হতে পারে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ ঘানায় ২০২৬-২৭ মৌসুমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুরনো গাছ, রোগবালাই, খারাপ আবহাওয়া ও পরাগায়নের সমস্যায় দেশটির কোকো উৎপাদন কমতে পারে। খবর বিজনেস রেকর্ডার ও টুডে প্রেস।
ইউরোপে গ্যাস মজুদ দেড় দশকের মধ্যে সর্বনিম্ন
Bonik Barta
গ্যাসের এ সংকটের পেছনে ইউরোপীয় জ্বালানি কোম্পানিগুলোর ভুল হিসাব-নিকাশকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ বছরের শুরুর দিকে জ্বালানি ব্যবসায়ীরা ভাবছিলেন, মধ্যপ্রাচ্য সংকট দ্রুত শেষ হলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম কমবে। শীত মৌসুম শুরুর আগেই তীব্র জ্বালানি সংকটের মুখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অঞ্চলের দেশগুলোর মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মজুদ ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে ঠেকেছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ ইইউর গ্যাস সংরক্ষণাগারগুলো গড়ে মাত্র ৬৩-৬৫ শতাংশ পূর্ণ ছিল। বছরের অন্যান্য সময়ের স্বাভাবিক ৮০ শতাংশ মজুদের তুলনায় এটি অনেক কম। বর্তমানে যে হারে গ্যাস মজুদ হচ্ছে, তাতে শীত মৌসুম শুরুর সময় ইউরোপের মজুদ পাঁচ বছরের গড়ের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ কম থাকতে পারে। এ অবস্থায় উদ্বেগ বাড়ছে শীতকালে গ্যাসের সরবরাহ নিয়ে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ইউরোপে জ্বালানি ব্যয় আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস ও দ্য গার্ডিয়ান।
Apparel exports to US fall 6.25pc in first seven months
The Financial Express
Bangladesh's ready-made garment exports to the United States fell 6.25 per cent year-on-year in the first seven months of 2026, as the country struggled to benefit from shifting orders away from China.
While Cambodia and Indonesia recorded growth, Bangladesh's shipments declined amid competition from regional suppliers, supply chain constraints and domestic energy shortages, according to US apparel import data. The country fetched US$4.65 billion during the January-July period of 2026, compared with US$4.96 billion in the same period of 2025, according to data released by the Office of Textiles and Apparel (OTEXA) on September 3.
Bicycle exports rebound, $151.4m earned in FY26
The Financial Express
Following a major setback in FY2024, Bangladesh's bicycle export sector has returned to a growth trajectory on the back of local capacity enhancement and growing demand in major destinations.
Industry people attributed this turnaround to easing global freight rates, accelerated domestic backward linkage investments, and a renewed surge in demand for affordable, eco-friendly mobility across destination countries. According to data available with the Export Promotion Bureau (EPB), from a peak of US $167.95 million in FY 2021-22 and $142.22 million in FY 2022-23 export earnings declined to a low of $82.50 million in FY 2023-24.