30-Nov-2024

Sunday 01 December 2024

02-Dec-2024

আন্তর্জাতিক লেনদেনে নিজেদের ডিজিটাল কারেন্সি নিয়ে আস্থা কমেছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর

Bonik Barta

নিরাপদ, দ্রুততর আন্তর্জাতিক লেনদেনের জন্য সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিকে (সিবিডিসি) সম্ভাবনাময় মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এটি মূলত কোনো দেশের মুদ্রার ডিজিটাল সংস্করণ, যা ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। তবে বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে সমন্বিত নেটওয়ার্ক গড়ে না ওঠা ও মুদ্রা ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় সিবিডিসির জনপ্রিয়তা কমছে। স্বয়ং কেন্দ্রীয় ব্যাংকগুলোও এ নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছে। সম্প্রতি ওএমএফআইএফর ডিজিটাল মনিটারি ইনস্টিটিউটের (ডিএমআই) বার্ষিক সেন্ট্রাল ব্যাংকার জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের ফলে দেখা যায়, মাত্র ১৩ শতাংশ উত্তরদাতা সিবিডিসিকে আন্তর্জাতিক লেনদেনের সবচেয়ে সম্ভাবনাময় সমাধান হিসেবে চিহ্নিত করেছেন, যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ কম। সিবিডিসি নিয়ে আশান্বিত না হওয়ার তালিকায় একাডেমিক থেকে শুরু নীতিনির্ধারক ও সমালোচকরা আছেন।

আগামী বছর বাড়ির দাম বাড়তে পারে যুক্তরাজ্যে

Bonik Barta

যুক্তরাজ্যে আবাসন খাতে বিশেষ করছাড়ের সুবিধা আগামী বছরের এপ্রিল নাগাদ শেষ হয়ে যাবে। শেষ সময়ে এ সুবিধা গ্রহণ করতে ক্রয় বাড়িয়ে নিতে পারেন ব্রিটিশ ক্রেতারা। এতে দেশটিতে আগামী বছরের শুরুতে বাড়ির দাম বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে অনলাইন প্রপার্টি ওয়েবসাইট জুপলা। চলতি বছর যুক্তরাজ্যে বাড়ি বিক্রির হার ঊর্ধ্বমুখী। ফলে অক্টোবর পর্যন্ত ১ দশমিক ৫ শতাংশ দাম বেড়েছে। আগামী বছর বাড়ির দাম ২ দশমিক ৫ শতাংশ এবং লেনদেন ৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে জুপলা। খবর ও ছবি গার্ডিয়ান

এশিয়ার স্পট মার্কেটে বাড়ছে এলএনজির দাম

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। খাতসংশ্লিষ্টদের মতে, এ অঞ্চলের শীতল আবহাওয়া জ্বালানি পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৫ ডলার ১০ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। কমোডিটি প্রাইসিং এজেন্সি আর্গাসের এলএনজি প্রাইসিং বিভাগের প্রধান স্যামুয়েল গুড বলেন, ‘জাপানে বছরের শুরু থেকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা কম থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। তাই এ সময় দেশটিতে তাপমাত্রা উষ্ণ রাখতে বিদ্যুৎ খাতে এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি হবে।’ জাপানের প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোয় ২৪ নভেম্বর পর্যন্ত এলএনজির গড় মজুদ ছিল ২০ লাখ ৬০ হাজার টন। এটি গত বছরের একই সময়ের ২১ লাখ ৬০ হাজার টন এবং গত পাঁচ বছরের গড় ২১ লাখ ৩০ হাজার টনের তুলনায় কম।

বিশ্ববাজারে ৪৭ বছরের সর্বোচ্চে কফির দাম

Bonik Barta

বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। দেশটিতে আগামী বছর জমি থেকে যে কফির ফসল সংগ্রহ করা হবে তা চলতি বছরের খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ সংকটের কারণে বিশ্ববাজারে শুক্রবার লেনদেনের প্রাথমিক পর্যায়ে কফির দাম বেড়ে ৪৭ বছরের সর্বোচ্চে পৌঁছে। যদিও এদিন লেনদেনের শেষ পর্যায়ে তা আবার কমে আসে। খবর রয়টার্স। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে শুক্রবার কফির দাম প্রতি পাউন্ডে ৩ ডলার ৩৫ সেন্টে স্থির হয়, যা ১৯৭৭ সালের পর সর্বোচ্চ। যদিও এদিন তা আবার ১ দশমিক ৫ শতাংশ কমে পাউন্ডপ্রতি ৩ ডলার ১৮ সেন্টে নেমে আসে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অ্যারাবিকা কফির দাম বেড়েছে প্রায় ৭১ শতাংশ। তবে মূল্যবৃদ্ধির বিষয়ে ডিলাররা বলেছেন, চলতি বছর ব্রাজিলের কিছু চাষী উচ্চ মূল্য পাওয়ার আশায় কফি সরবরাহে বিলম্ব করেছেন। এতে স্বল্পমেয়াদে সরবরাহ সংকটের পাশাপাশি বাণিজ্যিক ক্ষতি সৃষ্টি করেছে। আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন ব্যবসায়ীরা।

নতুন মৌসুমে তুলা উৎপাদন বাড়াবে ব্রাজিল

Bonik Barta

ব্রাজিলের কৃষি সম্প্রসারণ অঞ্চলে কৃষকরা নতুন মৌসুমে ভুট্টা চাষ কমিয়ে তুলা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছেন। গত মৌসুমে দেশটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ তুলা রফতানিকারক হিসেবে জায়গা করে নেয়ার পর এ প্রবণতা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। কৃষিগোষ্ঠী এগ্রিকোলা শ্মিটের অংশীদার মোইসেস/ময়েজ শ্মিট বলেন, ‘‌ব্রাজিলের বাহিয়া রাজ্যের পশ্চিম অংশে লুইস এডুয়ার্দো মাগালহেসের আশপাশের বিস্তৃত অঞ্চলগুলোয় তুলা চাষ ক্রমে বিস্তার লাভ করছে। এ অঞ্চলে সেরাদো" (সাভানা) জলবায়ু বিদ্যমান। এ অঞ্চলে ভেজা ও শুষ্ক মৌসুম রয়েছে। আর এমন বৈশিষ্ট্যর কারণে তুলা চাষের জন্য এটিকে স্বাভাবিক সম্প্রসারণ এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে।’ মোইসেস/ময়েজ শ্মিট জানান, বাহিয়া রাজ্যের সেরাদো অঞ্চলে তাদের প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তুলা চাষের পরিকল্পনা করেছে।

এনার্জিপ্যাক পাওয়ারের দর কমেছে ১১ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির (ইপিজিএল) গত সপ্তাহে শেয়ারদর কমেছে ১০ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৩০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

Industries grappling with persistent gas crisis

The Business Standard

Industries have been grappling with a long-standing crisis of gas – a vital energy required to keep their wheels running – for years, with little improvement despite repeated government assurances to address the issue. The interim government – formed in early August following the fall of the Sheikh Hasina government amid a mass uprising – attributes the crisis primarily to the declining gas supply from domestic sources. Additionally, given the current economic conditions and foreign exchange reserve situation, the government is reluctant to increase spending on the import of Liquefied Natural Gas (LNG) further to ease the shortage.

এনআরবি ব্যাংকের দর বেড়েছে ১৫ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহ শেষে বেড়েছে ১৫ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১২ টাকা ৪০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৩ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও উদ্যোক্তা পরিচালকদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়।

যমুনা অয়েলের পর্ষদ সভা আজ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। পাশাপাশি চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৮১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ১ পয়সায়, গত ৩০ জুন শেষে যা ছিল ২০৫ টাকা ৪৯ পয়সা।

Now 50 products to be considered to calculate inflation

The Business Standard

The interim government plans to introduce a new inflation calculation system within six months, alongside the existing method, to get a "more accurate picture" of the market, according to officials from the Bangladesh Bureau of Statistics (BBS) and the Ministry of Finance. Officials say the new method, known as core inflation, will use the price fluctuations of 50 products that are most widely consumed by the people. However, the BBS has not yet finalized which products will be included in this list. However, it says the new method does not account for products with volatile prices, such as fuel oil, cooking oil, onions and seasonal vegetables, which tend to decrease in price during the season and rise afterward.

ব্যাংক খাতের দুর্দশার দায় অডিট ফার্ম ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানেরও

Bonik Barta

বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণমান বা ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ (A+)। স্বল্পমেয়াদে ‘এসটি-২’। পাশাপাশি ব্যাংকটির ভবিষ্যৎ পূর্বাভাসও স্থিতিশীল। ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকটির এ ঋণমান দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। এ সময় ব্যাংকটির বহির্নিরীক্ষক প্রতিষ্ঠান ছিল খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এ নিরীক্ষা প্রতিষ্ঠানের অংশীদার মোহাম্মদ শহিদ ব্যাংকটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছিলেন। ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, গত ডিসেম্বর পর্যন্ত এফএসআইবিএলের খেলাপি ঋণ মাত্র ২ হাজার ২৫৩ কোটি টাকা, যা মোট ঋণের ৪ শতাংশেরও কম। গত বছর ৩৩১ কোটি টাকা নিট মুনাফা করা ব্যাংকটির মূলধন কাঠামোও বেশ শক্তিশালী।

আমরা নেটওয়ার্কের ঋণমান এ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১ পয়সায়। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সরকার আইপিপিনির্ভরতা থেকে সরে আসতে চায়

Bonik Barta

সরকার মার্চেন্ট বিদ্যুৎ নীতি গ্রহণ করবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিনিয়োগকারীরা বিদ্যুৎ উৎপাদন করবেন ও তারাই বিক্রির জন্য গ্রাহক নির্ধারণ করবেন। সরকার স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) থেকে সরে আসতে চায়। আইপিপি থেকে ১০-২০ শতাংশ বিদ্যুৎ কেনা হবে। কারণ সরকার আইপিপির ক্রেতা হওয়ায় এখন টাকা দিতে পারছে না।’ রাজধানীর পল্টনে গতকাল অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে অভ্যন্তরীণ আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। ইআরএফ, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) ও বিডব্লিউজিইডি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। জ্বালানি উপদেষ্টা বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। এ খাতে ঋণ দিতে ব্যাংকগুলোর আগ্রহ নেই বললেই চলে। তাই নতুন নীতিতে এ খাতে অর্থায়নের পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের জায়গা ও সঞ্চালন লাইনে যুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবে সরকার।’

বিপিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করে সর্বোচ্চ অর্থ নিয়েছে আদানিসহ ১০ কোম্পানি

Bonik Barta

সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে আইপিপি ও ভাড়াভিত্তিক বহু কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এছাড়া ভারত থেকেও বিপুল অর্থ ব্যয় করে আমদানি হচ্ছে বিদ্যুৎ। ২০২৩-২৪ অর্থবছরে আইপিপি-রেন্টাল ও ভারত থেকে অন্তত ৭৯ হাজার ৩৯০ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বিপিডিবি। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়েছে আদানি পাওয়ারসহ ১০টি কোম্পানি। টাকার অংকে ৪৭ হাজার ১৯৭ কোটি। কেবল আদানিই নিয়েছে ১২ হাজার ১৪৬ কোটি টাকার বেশি।বিপিডিবির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার গত অর্থবছরে বিপিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করে ৮১৬ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার কিলোওয়াট। বিপরীতে অর্থ নিয়েছে ১২ হাজার ১৪৬ কোটি ৯৬ লাখ টাকা। বিদ্যুৎ বিক্রি করে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ নিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। পটুয়াখালীর পায়রায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি গত অর্থবছর বিপিডিবির কাছে মোট ৭৫৪ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার কিলোওয়াট বিদ্যুৎ বিক্রি করে। বিনিময়ে এ সময়ে কোম্পানিটি ৮ হাজার ৯৩১ কোটি ৭৩ লাখ টাকা পেয়েছে।

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-২০ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ফলে খুচরায় সরবরাহ বাড়ায় হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১০-২০ টাকা। হিলির খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দুদিন আগে এ অঞ্চলে ভারত থেকে আমদানীকৃত প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৮০ টাকা। গতকাল তা কমে কেজিপ্রতি ৬০-৭০ টাকায় নেমে এসেছে। গতকাল হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে কেজিপ্রতি ইন্দোর জাতের পেঁয়াজ ৬৮-৭০ টাকা ও সাউথের বেলোরি জাতের পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগেও বন্দরে একই দামে পেঁয়াজ বেচাকেনা হয়েছে। এর আগে স্লট বরাদ্দ নিয়ে ঝামেলার কারণে সোম ও মঙ্গলবার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে বুধবার তা আবার শুরু হয়। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ইউসুফ আলী জানান, বর্তমানে আমদানীকৃত পেঁয়াজ দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। তবে দেশী পেঁয়াজের সরবরাহ কম থাকায় এর দাম এখনো কিছুটা ঊর্ধ্বমুখী। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। দেশে আমদানি শুল্ক প্রত্যাহার ও ভারতের বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ আসায় পণ্যটির দাম কমতে শুরু করেছে।’

Merchant power plant policy overthrows indemnified IPP regime

The Financial Express

A newly devised mechanism styled merchant power plant policy (MPPP) provides for business-to-business electricity trade to replace the indemnified Independent Power Producers (IPPs) law that allows only private-to-public electricity business.Power, energy and mineral resources adviser of the interim government Muhammad Fouzul Kabir Khan Saturday unveiled power-sector overhaul plans that include this transition. Explaining the new policy features, he said the power producers will have to find their own customers while the government will purchase a maximum 10-20 per cent of power from such plants and will provide transmission facilities in exchange for rent. The adviser made the declaration while addressing as chief guest a seminar titled 'Rapid Transition to Renewables: Role of Domestic Financial Institutions', organised by Economic Reporters Forum (ERF) at its auditorium.

Pvt, public plants owe Tk 195b to Petrobangla

The Financial Express

The Independent Power Producers (IPPs) and public sector power plants owe a cumulative amount of Tk195 billion to Petrobangla until mid-November for their consumption of natural gas to generate electricity, officials said on Saturday. The IPPs, mostly run by foreign companies, and the power plants of the Bangladesh Power Development Board (BPDB) do not pay the gas bills timely, causing the outstanding to reach that extent, said a senior official at the Energy and Mineral Resources Division (EMRD). The IPPs sell their electricity to the BPDB for feeding the national grid. The EMRD has recently sought a fund of Tk 5.0 billion from the Ministry of Finance (MoF) as subsidy to pay the outstanding bills, officials at the MoF said.

'Controversial' special energy law repealed

The Financial Express

The interim government has repealed the 'controversial' Quick Enhancement of Electricity and Energy Supply (Special Provision) Act 2010 on Saturday, 14 years after its enactment. President Md Shahabuddin promulgated an ordinance on Thursday, repealing the law that has long been identified by critics as a 'black law'. The advisory council of the interim government earlier on November 20 endorsed a policy-level final nod to a proposal for promulgating the "Quick Enhancement of Electricity and Energy Supply (Special Provisions) (Repeal) Ordinance, 2024".Any contract or measure taken under it before the repeal will remain valid, according to the ordinance.

Up to 40pc of ADP funds embezzled in 15 yrs

The Financial Express

Around 23.33 per cent to 40 per cent of government money allocated under the Annual Development Programme (ADP) in the last 15 years has been embezzled through various forms of corruption, according to a draft report of the White Paper committee on the state of Bangladesh's economy. The report revealed that the government spent around $60 billion to implement the ADP during the period, while $14 billion to $25 billion has been siphoned off through irregularities like political extortion, bribery, and inflated budgets. This amounts to Tk 1.61 trillion to Tk 2.80 trillion in domestic currency terms, revealed the report.

নভেম্বরে রেমিট্যান্স ১৪ শতাংশ বেড়ে ২.২০ বিলিয়ন ডলার

The Business Standard

চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ২.২০ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মাসিক রেমিট্যান্স প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এ খাত সংশ্লিষ্টরা জানান, আগস্ট থেকে তুলনামূলক বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কিছুটা কমে আসবে।তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ অক্টোবরের তুলনায় ৮.১৬ শতাংশ কম।চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩. ২ শতাংশ কমেছিল। তবে পরবর্তী মাস থেকেই রেমিট্যান্স বাড়তে শুরু করে। আগের বছরের তুলনায় চলতি আগস্টে ৩৯ শতাংশ, সেপ্টেম্বরে ৮০ শতাংশ এবং অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-নভেম্বর) পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১১.১৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৩২ বিলিয়ন বা ২৬.৪ শতাংশ বেশি।

খেলাপি ঋণের হার ১৮ শতাংশ বাড়তে পারে

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেচেন, ব্যাংকখাতে খেলাপি ঋণের আনুষ্ঠানিক যে হার ১২.৫ শতাংশ, প্রকৃতপক্ষে তার চেয়েও ১৮ শতাংশ বাড়তে পারে।বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই বক্তব্য দেন।প্রধান উপদেষ্টাকে গভর্নর মনসুর বলেন, 'আমরা দেশের আর্থিক খাতের স্বাস্থ্য পরীক্ষা করছি। সামনে খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে। এখন যা সাড়ে ১২ শতাংশ। আগামী মাসে তা ১৫ শতাংশ, এরপর ১৭ শতাংশ হয়ে ধীরে ধীরে ৩০ শতাংশে পৌঁছে যেতে পারে। এই খেলাপি আগেই হয়ে আছে। এখন হিসাবে তা আসবে। এটা কমিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি।'

শ্বেতপত্র প্রণয়ন কমিটি যত ধরনের দুর্নীতির সন্ধান পেয়েছে

The Business Standard

বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের খসড়ায় বলা হয়েছে, বর্তমান সরকারের কাছে রেখে যাওয়া অর্থনৈতিক উত্তরাধিকার ছিল ব্যাপক ও বিস্তৃত দুর্নীতির চিত্র, বিশেষত সরকারি সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রে। এতে বলা হয়েছে, ব্যাংকখাত ছিল সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত, এরপর রয়েছে ভৌত অবকাঠামো এবং জ্বালানি ও বিদ্যুৎ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতটিও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে একটি। আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কার্যালয়ে খসড়াটি জমা দিয়েছে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

হুন্ডির মাধ্যমে ১০ বছরে ১৩.৪ লাখ কোটি টাকা লেনদেন করেছে রিক্রুটিং এজেন্সিগুলো: শ্বেতপত্র

The Business Standard

প্রবাসে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো গত ১০ বছরে ভিসার জন্য হুন্ডির মাধ্যমে ১৩.৪ লাখ কোটি টাকা লেনদেন করেছে। বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ রোববার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাঁর তেজগাঁও কার্যালয়ে এ প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।এতে বলা হয়, এ টাকা ঢাকা এমআরটি লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) নির্মাণ ব্যয়ের চারগুণ। আরও বলা হয়, সিন্ডিকেট ও এই শোষণমূলক নিয়োগের কারণে অভিবাসী শ্রমিকরা ন্যায্য কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন এবং দেশে রেমিট্যান্সের পরিমাণ কমেছে।

বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে: শ্বেতপত্র প্রণয়ন কমিটি

The Business Standard

বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের খসড়ায় বলা হয়েছে, মধ্যম আয়ের প্রবৃদ্ধির ফাঁদ আর অদৃশ্য নয়, এটি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দৃশ্যমান।শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, আগের সরকারের আমলে কিছু প্রবৃদ্ধি হলেও, তা যেভাবে উপস্থাপিত হয়েছে, আসলে পুরো বিষয়টি তেমন ছিল না।আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কার্যালয়ে খসড়াটি জমা দিয়েছে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। খসড়ায় সাবেক আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কৌশলগুলোরও সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ''পুঁজি-নিবিড় ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) এবং ভারী শিল্প (যেমন ইস্পাত, সিমেন্ট) উন্নয়নের নীতি এবং 'উন্নয়নের মানদণ্ড' হিসেবে পরিচিত বড় বড় প্রকল্পগুলোর (যেমন: জ্বালানি ও পরিবহন খাতে মেগা প্রকল্প) নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং কৃষক অথবা শহরগুলোকে বাসযোগ্য করে তোলার বা সাধারণভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর বিনিয়োগের গুরুত্বকে পাশ কাটিয়ে গেছে।''

Conglomerates had tax exemptions on political considerations: White Paper

The Financial Express

Many business groups in the country enjoyed tax exemptions through statutory regulatory orders (SROs) from the NBR with the use of political connections during the Awami League regime, according to the findings of the White Paper preparation committee. The 12-member committee formed by the interim government submitted the final draft to the chief adviser today (1 December).Findings suggest that at different times during the AL regime since 2009, the National Board of Revenue (NBR) had to accept orders to issue SROs upon directives from the Ministry of Finance, most of which were influenced by business groups and high-level government officials.

Money stolen from banks in one case amounts to 105 times of average Bangladeshi’s lifetime income: White Paper

Bonik Barta

The amount of money stolen from banks, through each case of embezzlement, by "big players" is nearly 105 times the estimated lifetime income of the average Bangladeshi, according to the final draft of the White Paper on State of the Bangladesh Economy.The document, which was submitted to the chief adviser today (1 December), said embezzlement of big chunks of money from different banks by a number of groups through fake companies or without proper documentation became a privilege of large borrowers.The Centre for Policy Dialogue (CPD) documented 24 cases of malfeasance involving forgery, embezzlement, fraud, theft, money laundering, misappropriations and irregularities from compilations of published reports during 2008-23, it said.

Diversifying exports: Non-RMG sectors face 11 challenges

The Business Standard

Entrepreneurs seeking to diversify their export basket face 11 key challenges, such as inadequate infrastructure, high logistics costs, a shortage of skilled labour, and slow technology adoption, according to the draft of the White Paper on the state of the Bangladesh economy. Other significant challenges identified include limited access to finance, bureaucratic red tape, exchange rate instability, stringent regulatory compliance, lack of product diversification, and insufficient support for small and medium enterprises (SMEs) in marketing and branding.

Up to Tk2.8 lakh crore paid as bribes, extortions from dev project procurements: White Paper

The Business Standard

The White Paper committee today (1 December) submitted its report to Chief Adviser Professor Muhammad Yunus at his Tejgaon office in Dhaka. Eminent economist Debapriya Bhattacharya, the committee chair, led the delegation. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel According to the White Paper, during the 15 years of Sheikh Hasina regime, project costs rose by an average of 70%, and completion delays exceeded five years. Of the $60 billion invested in development projects through the Annual Development Programme (ADP), an estimated $14–24 billion (Tk1.61–2.80 lakh crore) was lost to corruption, including political extortion, bribery, and inflated budgets.

ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ ১৪ মেট্রোরেল, ২৪ পদ্মাসেতু নির্মাণ ব্যয়ের সমান

The Business Standard

অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদান প্রক্রিয়া দেশের ব্যাংকিং খাতকে আরও গভীর সংকটে ফেলেছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত হিসাব অনুযায়ী ব্যাংকগুলোর দুর্দশাগ্রস্ত সম্পদ দিয়ে ১৪টি মেট্রোরেল ব্যবস্থা ও ২৪টি পদ্মাসেতু নির্মাণ করা যেত।কমিটি আরও জানায়, ব্যাংকিং খাতই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত। এরপরে রয়েছে ভৌত অবকাঠামো এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত। একের পর এক ঋণখেলাপি এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কেলেঙ্কারির কারণে দেশের আর্থিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। উল্লেখ্য, খেলাপি ঋণ, ঋণ অবলোপন, ঋণ পুনঃতফসিল, ঋণ পুনর্গঠন এবং স্টে অর্ডার বা মামলায় আটকে থাকা ঋণকে একসঙ্গে স্ট্রেসড অ্যাসেটস বা দুর্দশাগ্রস্ত ঋণ বলা হয়।শ্বেতপত্রের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত হিসাব অনুযায়ী, দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকারও বেশি।

পেট্রলচালিত গাড়ির ওপর আসন্ন নিষেধাজ্ঞা বাতিল চায় ইইউর ডানপন্থীরা

Bonik Barta

জলবায়ু বিপর্যয় মোকাবেলায় ২০৩৫ সালের মধ্যে পেট্রলচালিত দহন ইঞ্জিন গাড়ি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে অটোমোবাইল খাতের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে অঞ্চলটির বৃহত্তম রাজনৈতিক গোষ্ঠী কনজারভেটিভ ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি)। খবর রয়টার্স। ইপিপি বলছে, আসন্ন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের গাড়ি নির্মাণ শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তাই বায়োফুয়েলসহ স্বল্প মাত্রায় কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহার সাপেক্ষে এ ধরনের ইঞ্জিন ব্যবহারের অনুমতি দেয়া উচিত। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘কার্বন নিঃসরণের নতুন সীমা অতিক্রম করায় গাড়ি নির্মাতাদের ওপর আরোপিত জরিমানাও পুনর্বিবেচনা করা উচিত।’ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে জরিমানার প্রবর্তন করা হয়েছিল। তবে ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমে যাওয়ায় এখন এ পদক্ষেপ উদ্দেশ্যহীন হয়ে পড়েছে বলে ইপিপি জানিয়েছে। ২০৩৫ সালের মধ্যে পেট্রলচালিত গাড়ি নিষিদ্ধের আইনটি ২০২৬ সাল নাগাদ পর্যালোচনা হওয়ার কথা। তবে এটি এক বছর এগিয়ে ২০২৫ সালে আনার দাবি জানিয়েছে ইপিপি। এ বিষয়ে গোষ্ঠীটির অবস্থান তুলে ধরে এক বিবৃতিতে বলা হয়, এ পর্যালোচনা নিষেধাজ্ঞা সংশোধন এবং শিল্প খাতকে আইনি সুরক্ষা ও পরিকল্পনার সুযোগ দিতে সহায়ক হবে।

ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাজ্যে বিক্রি বেড়েছে ১২%

Bonik Barta

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যুক্তরাজ্যে হাজার হাজার পণ্যে ছাড় চলছে। ফলে ওয়েবসাইটগুলোয় ক্রেতাসমাগম বেড়েছে কয়েক গুণ। আর ক্রেতা বাড়ায় বিক্রেতারা আশা করছেন, আগামী কয়েক দিন তাদের কেনাবেচা চলবে বড় উৎসবের মতোই। পুরো অক্টোবর ও নভেম্বরের শুরুটা যুক্তরাজ্যের খুচরা বিক্রেতাদের ভালো যায়নি। এর মধ্যে ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কিছুটা চাঙা হয়ে ওঠে বাজার। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনওয়াইড বিল্ডিং সোসাইটির হিসাব অনুযায়ী, এবারের ব্ল্যাক ফ্রাইডের রাত ১টা পর্যন্ত লেনদেনের সংখ্যা ছিল গত বছরের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি। ২০২২ সালের তুলনায় বেশি ছিল ২২ শতাংশ। খবর দ্য গার্ডিয়ান।

গ্রিনল্যান্ডে চালু হলো প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর

Bonik Barta

গ্রিনল্যান্ডের কথা ভাবলেই চোখে ভাসে প্রচণ্ড শীত, তুষার কিংবা হাজার মাইলের দূরত্বের ছবি। এর প্রথম দুটো হয়তো বদলাবে না, তবে এরই মধ্যে দূরত্ব কমে গেছে বিশ্বের বৃহত্তম দ্বীপটির। কেননা রাজধানী নুকে চালু হয়েছে অঞ্চলটির প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর। এতে রয়েছে ২ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের রানওয়ে, যা বড় আকারের উড়োজাহাজ ওঠানামার উপযোগী। মার্কিন উড়োজাহাজ সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস আগামী বছরের জুন থেকে নিউইয়র্ক ও নিউজার্সি থেকে নুকে সরাসরি ফ্লাইট চালু করবে। যাত্রাপথে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টার কিছু বেশি। গ্রিনল্যান্ডের বর্তমান বিমানবন্দরগুলোর সবগুলোই অভ্যন্তরীণ নতুবা আঞ্চলিক। এসব বিমান বা ক্রুজ জাহাজে করে প্রতি বছর প্রায় ১ লাখ ৩০ হাজার ভ্রমণকারী গ্রিনল্যান্ডে আসেন।