29-Nov-2024

Saturday 30 November 2024

01-Dec-2024

১৫ বছরে অর্থনীতিতে অকল্পনীয় ক্ষতি হয়েছে

Bonik Barta

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ১৫ বছরে অর্থনৈতিক খাতে যা (ক্ষতি) হয়েছে, সেটা অকল্পনীয়। সেখানে সর্বোচ্চ পর্যায়ের লোকজন পর্যন্ত দুর্নীতি করেছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘বেসরকারি খাতে দৃষ্টিভঙ্গি: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে অনেক কথা হয়। বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। আমরা একটা বার্তা দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পাচার করতে পারবে না, টাকা চুরি করতে পারবে না।

শুল্কারোপের মাধ্যমে ‘আমেরিকান মেড’ গাড়ির বাজার রক্ষার অঙ্গীকার ট্রাম্পের

Bonik Barta

চড়া আমদানি শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির বাজার রক্ষার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন। ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে তার অর্থনৈতিক পরিকল্পনার মূল হাতিয়ার হবে শুল্ক। গত সোমবার আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো বা কানাডা থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির বাজার রক্ষায় সমস্যা রয়েছে। কারণ গাড়ি তৈরিতে যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের ওপর নির্ভর করতে হয়। ইঞ্জিন বা যন্ত্রাংশ অন্য দেশ থেকে আমদানি করতে হয়। ট্রাম্প কীভাবে এর সমাধান করবেন তা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Next budget presumed bigger at Tk8.45t Govt may target 6.0pc GDP growth, 6.5pc inflation

The Financial Express

A little bigger next budget than the current one is being envisaged by the interim government through taking into account prevailing internal and external factors that affect the country's economy, officials said.The budget outlay for fiscal year 2025-26 can be around Tk 8.45 trillion, nearly 6.0-percent bigger than the current one worth Tk 7.97 trillion, they added. In the run-up to drafting the new budget, government's coordination committee on fiscal, monetary, and currency exchange and resource management, headed by Finance Adviser Dr Saleh Uddin Ahmed, will sit next Monday for the stocktaking of overall economic situation and progress in the implementation of the current budget.

FY25 Q1 RMG exports down 2.8pc

The Financial Express

Bangladesh's readymade garment (RMG) exports totaled $9.51 billion in the first quarter of FY25, reflecting a 2.8 per cent year-on-year decline despite a 7.64 per cent rise from the previous quarter. The sector demonstrated resilience, maintaining steady growth despite domestic political unrest, according to stakeholders. Clothing exports in the corresponding quarter of the previous fiscal year stood at $9.79 billion, according to the Bangladesh Bank's latest report.

Taskforce may recommend deferring BD graduation

The Financial Express

Bangladesh's graduation to a middle-income country is deemed premature now and the economic-reform taskforce may recommend delay in the status change that would forfeit its trade and aid benefits. Dr KAS Murshid, the team leader of the taskforce tasked by the post-uprising government to reframe economic strategies, justifies deferment of the country's graduation from the LDC club in the current context as he thinks haste could do more harm than good.

Cold storage owners for storing 1m tonne potato annually

The Financial Express

Cold storage owners have suggested the government procure and preserve one million tonnes of potatoes annually to control artificial price hikes of the widely-consumed item, sources say. Bangladesh Cold Storage Association (BCSA) recently sent the proposal and requested necessary action be taken in this regard.

Weekly market review Stocks end flat as investors remain wary

The Financial Express

The benchmark equity index ended nearly flat this week as investors took to the sidelines following last week's sharp fall, which dampened market sentiment.The market volatility persisted throughout the week as cautious investors adopt 'wait and see' approach amid uncertainties over the market outlook. However, selling pressure somewhat eased this week, while subtle price appreciation of sector-specific issues provided cushion to the ailing market.

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় তীব্র হচ্ছে শ্রম সংকট

Bonik Barta

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণদ্যোমে হামলা শুরু করে রাশিয়া। ওই সময় থেকে কিয়েভকে নানাভাবে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এর সূত্রে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রুশ সামরিক বাহিনী ও প্রতিরক্ষা খাতে ব্যাপক কর্মশক্তি প্রয়োজন হচ্ছে। এর বিপরীতে অন্যান্য খাত ভুগছে কর্মী সংকটে।কর্মী সংকটের আরেকটি কারণ যুদ্ধ ও সেনাবাহিনীতে যোগদান এড়াতে ব্যাপকসংখ্যক মানুষের দেশত্যাগ। ফলে রাশিয়ার বেকারত্বের হার কমে গিয়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৩ শতাংশে, যা দেশটির পরিসংখ্যান অফিস রোসস্ট্যাটের তথ্যানুযায়ী রেকর্ড সর্বনিম্ন.

এক বছরে রেকর্ড নয় লাখ অভিবাসী বেড়েছে যুক্তরাজ্যে

Bonik Barta

২০২৩ সালের জুনে শেষ হওয়া এক বছরে নিট অভিবাসনে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাজ্য। ওই সময় দেশটিতে অভিবাসীর সংখ্যা বেড়েছে নয় লাখের বেশি। একে পরিস্থিতির ওপর বিগত কনজারভেটিভ পার্টি সরকারের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। খবর এফটি। নিট অভিবাসন হল একটি নির্দিষ্ট সময়ে কোন দেশে আগত অভিবাসীর সংখ্যা থেকে প্রস্থানকারী অভিবাসীর সংখ্যার বিয়োগফল। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) সংশোধিত তথ্যানুযায়ী, ওই এক বছরে ৭ লাখ ৪০ হাজার নিট অভিবাসনের পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। অবশ্য গত জুনে শেষ হওয়া এক বছরে অভিবাসন সে তুলনায় ২০ শতাংশ কমেছে।

India’s economy slows sharply, adding pressure on central bank to cut rates

The Financial Express

India’s economic growth slowed much more than expected in the third quarter, hampered by weaker expansions in manufacturing and consumption, likely adding pressure on the central bank for interest rate cuts. Gross domestic output in the world’s fifth-biggest economy rose by 5.4 per cent in July-September year-on-year, data showed on Friday, the slowest pace in seven quarters and below a Reuters poll of 6.5 per cent. In the previous quarter it grew 6.7 per cent.

১৫ বছরে এডিপি-উন্নয়ন প্রকল্পের ২৪ বিলিয়ন ডলার চাঁদাবাজি-ঘুষ বাণিজ্যে হারিয়েছে: শ্বেতপত্র কমিটি

The Business Standard

গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা ৬০ বিলিয়ন ডলারের মধ্যে ১৪–২৪ বিলিয়নই (টাকার অঙ্কে প্রায় ১.৬১-২.৮ লাখ কোটি টাকা) রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাজেট বৃদ্ধিতে হারিয়ে গেছে বলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সূত্রে জানা গেছে।আগামীকাল (১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার ঠিক একদিন আগে এ তথ্য বেরিয়ে এলো।

বোতলজাত সয়াবিন তেল সংকটের ধাক্কা খুচরায়, কমেছে পেঁয়াজ ও আলুর দাম

The Business Standard

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়েই পর্যাপ্ত পরিমাণে তেল কিনতে পারছেন না তারা। রাজধানীর কারওয়ান বাজারের প্রায় ১০ জন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ দিন ধরে তারা বোতলজাত তেলের পাইকারি সরবরাহ কম পাচ্ছেন। ইয়াসিন জেনারেল স্টোরের বিক্রয় সহকারী আলী হোসেন টিবিএসকে বলেন, 'বোতলজাত সয়াবিন তেল গত ১০ দিন ধরে চাহিদার অর্ধেক পাচ্ছি।'

আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানোয় গুরুত্ব দেবে সরকার

The Business Standard

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আগামী অর্থবছরের জন্য একটি কঠোর বাজেট প্রণয়ন করতে চায়। বিনিয়োগ বাড়াতে এ বাজেটে উন্নয়ন ও রাজস্ব ব্যয়ে উল্লেখযোগ্য কাটছাঁট করার পরিকল্পনা রয়েছে। নতুন বাজেট দর্শনের বিষয়ে প্রাথমিক ধারণা দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি–কেন্দ্রিক গতানুগতিক উন্নয়ন মডেল থেকে সরে এসে সামাজিক অগ্রগতির দিকে মনোনিবেশ করা হতে পারে। এজন্য আয়বর্ধক উদ্যোগ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাড়তি তহবিলের দরকার হবে।

Interim govt failed to tackle law and order situation, say business leaders

The Business Standard

The interim government has failed to tackle the country's law and order situation, business leaders said today (30 November). It will be difficult to maintain the economy if the situation does not improve soon, they also said at a business conference organized by the Dhaka Chamber of Commerce and Industry (DCCI) in the Pan Pacific Sonargaon hotel in the capital.

GAS1 Ltd to build ICD in Mirsarai to ease container handling

The Business Standard

GAS1 Ltd is building an Inland Container Depot (ICD) at the National Special Economic Zone (NSEZ) in Mirsarai, Chattogram, with an investment of Tk300 crore, aiming to simplify the customs process and speed up cargo clearance.The Bangladesh Economic Zones Authority (Beza) has allocated 25 acres of land for the project, and the company has already developed 90% of the land.GAS1 Ltd is a partner company of InnStar, a leading real estate and construction company in Bangladesh, focusing on residential and commercial projects.

GAS1 Ltd to build ICD in Mirsarai to ease container handling

The Business Standard

GAS1 Ltd is building an Inland Container Depot (ICD) at the National Special Economic Zone (NSEZ) in Mirsarai, Chattogram, with an investment of Tk300 crore, aiming to simplify the customs process and speed up cargo clearance.The Bangladesh Economic Zones Authority (Beza) has allocated 25 acres of land for the project, and the company has already developed 90% of the land.GAS1 Ltd is a partner company of InnStar, a leading real estate and construction company in Bangladesh, focusing on residential and commercial projects.

BB’s chummy rules for big borrowers made defaulting easy, creating major banking turmoil

The Business Standard

Loan rescheduling was the major tool that was used to shield defaulters, hiding their default status despite non-payment, during Sheikh Hasina's autocratic regime to window-dress banks' health. The Bangladesh Bank issued a series of rescheduling and restructuring policies to hide default loans since 2012, which eventually created a non-payment culture among borrowers. Moreover, the loan classification rule relaxed in 2019 extended the repayment period for nine months from the fixed expiry date, deviating from international practice and encouraging defaulters to delay payments, spelling a major disaster for the banking sector.

প্রতি বছর নতুন সৌর প্রকল্প চালু করবে ইউএই

Bonik Barta

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর বড় আকারের নতুন নতুন সৌর প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ক্লিন এনার্জি খাতে সুনির্দিষ্ট অর্জনের পাশাপাশি ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্য রয়েছে দেশটির। খবর দ্য ন্যাশনাল। দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী সুহাইল আল মাজরুই জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে আগের যেকোনো সময়ের তুলনায় আরব আমিরাতের জ্বালানির চাহিদা বেড়েছে।সংযুক্ত আরব আমিরাত সরকার নবায়নযোগ্য ও পারমাণবিক বিদ্যুৎসহ ক্লিন উৎস থেকে ৩০ শতাংশ জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়। মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের কাছে প্রায় ছয় গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা রয়েছে। আমরা ১৫ গিগাওয়াট বিকাশের লক্ষ্য নিয়েছি এবং আশা করছি ২০৩০ সালের মধ্যে আরো বেশি হবে।’