Date Title Summary Sector Sub Sector Source Link
01-DEC-2024 নতুন মৌসুমে তুলা উৎপাদন বাড়াবে ব্রাজিল ব্রাজিলের কৃষি সম্প্রসারণ অঞ্চলে কৃষকরা নতুন মৌসুমে ভুট্টা চাষ কমিয়ে তুলা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছেন। গত মৌসুমে দেশটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ তুলা রফতানিকারক হিসেবে জায়গা করে নেয়ার পর এ প্রবণতা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। কৃষিগোষ্ঠী এগ্রিকোলা শ্মিটের অংশীদার মোইসেস/ময়েজ শ্মিট বলেন, ‘‌ব্রাজিলের বাহিয়া রাজ্যের পশ্চিম অংশে লুইস এডুয়ার্দো মাগালহেসের আশপাশের বিস্তৃত অঞ্চলগুলোয় তুলা চাষ ক্রমে বিস্তার লাভ করছে। এ অঞ্চলে সেরাদো" (সাভানা) জলবায়ু বিদ্যমান। এ অঞ্চলে ভেজা ও শুষ্ক মৌসুম রয়েছে। আর এমন বৈশিষ্ট্যর কারণে তুলা চাষের জন্য এটিকে স্বাভাবিক সম্প্রসারণ এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে।’ মোইসেস/ময়েজ শ্মিট জানান, বাহিয়া রাজ্যের সেরাদো অঞ্চলে তাদের প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তুলা চাষের পরিকল্পনা করেছে। Agriculture Forestry Bonik Barta View
Id Title Summary Sector Sub Sector Source Link