01-Dec-2024

Monday 02 December 2024

03-Dec-2024

ডলার অবমূল্যায়ন করলে ব্রিকস দেশগুলোর পণ্যে শতভাগ শুল্ক

Bonik Barta

বৈদেশিক বাণিজ্যে শুল্ক আরোপের নতুন হুঁশিয়ারি দিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার তোপের মুখে পড়েছে ব্রিকস জোটের দেশগুলো। রিপাবলিকান পার্টি থেকে জিতে আসা ট্রাম্পের আশঙ্কা, উদীয়মান অর্থনীতির এ জোট ডলারের আধিপত্য খর্ব করতে পারে। গত শনিবার ব্লকটির নয় দেশের বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে জানান, তারা মার্কিন ডলার অবমূল্যায়নের পদক্ষেপ নিলে পাল্টা ব্যবস্থা নেবেন। খবর এপি। ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মধ্যে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। এ জোটে সদস্যপদ লাভের জন্য আবেদন করেছে তুরস্ক, আজারবাইজান ও মালয়েশিয়া। এছাড়া যোগদানের আগ্রহ প্রকাশ করেছে আরো কিছু দেশ।

মূল্যস্ফীতি কমলেও সুদহার কমাতে পারছে না অস্ট্রেলিয়া

Bonik Barta

মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার নিচে নেমে গেলেও সুদহার কমাতে পারছে না অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ)। দেশটির শ্রমবাজারে প্রত্যাশার চেয়ে ভালো পরিস্থিতি বিরাজ করছে। ফলে সুদহার কমালে অর্থনীতি আবারো মূল্যস্ফীতির চাপে পড়তে পারে। এ অবস্থায় প্রথমবার সুদহার কমানোর সময় আরো ছয় মাস পিছিয়ে দিতে পারে আরবিএ। খবর রয়টার্স। ২০২২ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতি কঠোর করা আরম্ভ করেছিল। সে সময়ও উল্লেখযোগ্য সুদহার বাড়ায়নি আরবিএ। যুক্তি ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় যেন বেকারত্ব না বাড়ে

বৈদেশিক মুদ্রা কেনা বন্ধ করে দিয়েছে রাশিয়া

Bonik Barta

বাজারে অস্থিরতা কমাতে চলতি বছরের বাকি সময়ে দেশীয় উৎস থেকে বৈদেশিক মুদ্রা কেনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। সম্প্রতি ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের বিনিময় হার উল্লেখযোগ্য হারে রেকর্ড নিম্নের কাছাকাছি চলে যায়। এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজার থেকে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। খবর আরটি।

বৈশ্বিক হালাল অর্থনীতির আকার ৮ লাখ কোটি ডলার

Bonik Barta

২০১৫ সালে প্রথমবার আয়োজন হয় ‘ওয়ার্ল্ড হালাল সামিট’। এরপর থেকে বৈশ্বিক হালাল অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৮ ট্রিলিয়ন বা ৮ লাখ কোটি ডলার।২০১৫ সালে প্রথমবার আয়োজন হয় ‘ওয়ার্ল্ড হালাল সামিট’। এরপর থেকে বৈশ্বিক হালাল অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৮ ট্রিলিয়ন বা ৮ লাখ কোটি ডলার। সম্প্রতি ইস্তানবুলে আয়োজিত সম্মেলনের দশম আসরের সমন্বয়কারী আইলিন সেঙ্গুল এ তথ্য জানান। সম্মেলনে আলোচনার প্রতিপাদ্য ছিল হালাল বাজারের ভবিষ্যৎ ও বাণিজ্যে এর নতুন সম্ভাবনা। এবারের আয়োজনে ১১০টি দেশের দর্শনার্থী ও ২০টি দেশের ৫৫ জনেরও বেশি বক্তা উপস্থিত ছিলেন।

টানবাজারে দাম কমলেও সুতা বেচাকেনায় মন্দা

Bonik Barta

দেশের বৃহত্তম পাইকারি বাজার টানবাজারে সুতা বেচকেনায় মন্দা চলছে। এক মাসের ব্যবধানে বাজারে সুতার দাম প্রতি কাউন্টে প্রকারভেদে ২-৩ টাকা কমেছে। তা সত্ত্বেও বেচাকেনার পরিমাণ খুবই কম। ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে মন্দাভাব, ব্যাংক খাতে তারল্য সংকট, নতুন বিনিয়োগ না হওয়া ও গার্মেন্টস খাতে বিদেশী কার্যাদেশ কমে যাওয়ার কারণে সুতা বেচকেনায় মন্দা চলছে। এছাড়া স্পিনিং মিল মালিক ও সুতা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মৌসুম শুরুর আগেই সুতার দাম অনেক বেশি বেড়ে যায়। ফলে এখন দাম কমলেও বাজারে এর তেমন প্রভাব পড়ছে না।

রেকর্ড ৫৬০ কোটি ডলার ছুঁতে পারে ভিয়েতনামের কফি রফতানি

Bonik Barta

বিশ্ববাজারে কফির দাম বাড়ায় চলতি বছরে ভিয়েতনামের কফি রফতানি রেকর্ড ৫৬০ কোটি ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির কফি অ্যান্ড কোকো অ্যাসোসিয়েশনের (ভিকোফা) চেয়ারম্যান নগুয়েন নাম হাই জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে কফির দাম বাড়ায় দেশীয় বাজারেও এর দাম বেড়েছে। এ ধারা বজায় থাকলে চলতি বছর রেকর্ড পরিমাণ রফতানি হবে। খবর ভিএনএক্সপ্রেস। নগুয়েন নাম হাই বলেন, ‘ভিয়েতনামে কফির প্রধান মৌসুম ডিসেম্বরে শুরু হয়। এ সময় দাম ওঠানামা করতে পারে। তবে অন্যান্য প্রধান কফি উৎপাদনকারী দেশগুলোয় এখনো কফি আহরণের মৌসুম শুরু না হওয়ায় দাম গত বছরের তুলনায় বেশি থাকবে বলে আশা করা হচ্ছে।’

এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি সামান্য বেড়েছে

Bonik Barta

বৃহত্তম ভোক্তা চীনের আমদানি বাড়ায় এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে সামান্য বেড়েছে। তবে ২০২৩ সালের তুলনায় চলতি বছর এ অঞ্চলে আমদানি কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলএসইজি অয়েল রিসার্চের প্রতিবেদনে উঠে এসেছে। খবর রয়টার্স।এলএসইজির তথ্যানুযায়ী, নভেম্বরে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ২ কোটি ৬৪ লাখ ২০ হাজার ব্যারেল (বিপিডি) হতে পারে, যা অক্টোবরে ছিল ২ কোটি ৬১ লাখ ১০ হাজার বিপিডি। সেপ্টেম্বরে ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার বিপিডি আমদানি হয়েছিল।এশিয়ার আমদানিতে ধীরগতি অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের চলতি সপ্তাহ শেষে অনুষ্ঠেয় সভায় প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় সংগঠনটি পূর্বনির্ধারিত উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আবারো পিছিয়ে দিতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এক বছরের মধ্যে সর্বোচ্চ পতনের মুখে স্বর্ণের দাম

Bonik Barta

ডলারের বিনিময় হার কমে যাওয়া ও ভূরাজনৈতিক উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে গত মাসের শুরুর দিকে ডলারের বিনিময় হার বাড়ার ফলে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর মূল্যবান ধাতুটির দামে সবচেয়ে মাসভিত্তিতে সর্বোচ্চ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। গত শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬৫৯ ডলার ৪৯ সেন্ট হয়েছে। তবে গত সপ্তাহে বিনিয়োগকারীরা বিক্রি বাড়িয়ে দেয়ায় প্রায় ২ শতাংশ দরপতনের আশঙ্কা দেখা গেছে। মার্কিন ফিউচার মার্কেটে ধাতুটির দাম দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৬৫৯ ডলার ২০ সেন্টে পৌঁছেছে।

Some $16b laundered annually during Hasina regime

The Financial Express

Some US$16 billion was siphoned off Bangladesh annually during Sheikh Hasina's "corrupt autocracy", leaving the country in a state of plunder and economy in a shambles when she fled amid a mass uprising. The observations are laid down in the White Paper on the state of the economy following her rule, which is billed a "historic document" by the head of interim government, Prof Muhammad Yunus. The committee entrusted to the task of documenting the state of economy submitted its report to the Chief Adviser, Prof Yunus, at his Tejgaon office on Sunday, saying they were "horrified by the level of corruption, plunder, and statistical manipulation" conducted by the Hasina regime, said a spokesperson for the CA Office. Dr Debapriya Bhattacharya, a top economist and distinguished fellow of the Dhaka-based think-tank Centre for Policy Dialogue, headed the expert panel. He led his team at the handover ceremony.

BB raises credit card interest rate to 25pc

The Financial Express

The Bangladesh Bank has raised the interest rate on credit card loans by 5 percentage points to 25 per cent to ensure effective loan risk management as well as align with the policy rate and banks' rising funding costs. It issued a circular in this regard on Sunday, asking banks to follow the new directive to fix interest rates. The new directive will take effect on January 1 next year, according to the circular. Banks would also determine the interest rate within this limit based on their loan demand and funding availability, it added. The central bank further stated that Islamic Shariah-based banks would adjust their profit rates on investments in line with this guideline, while all other instructions would remain unchanged. The directive was issued under the power conferred by sections 29(2)(cha) and 45 of the Bank Company Act 1991.

একাধিক কারণে মার্কিন শস্য বাজারে অনিশ্চয়তা

Bonik Barta

বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, আবহাওয়া ও প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন বৈশ্বিক সরবরাহ চেইনে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়বে মার্কিন শস্য, তেলবীজ ও ভোজ্য তেলের বাজারেও। খবর ওয়ার্ল্ড গ্রেইন। প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে যুক্তরাষ্ট্রের শীতকালীন গম উৎপাদন ভালো অবস্থায় রয়েছে। তবে উত্তরাঞ্চলের কৃষিভূমি কিছুটা সমস্যায় ভুগছে। মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএর পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের জন্য গমের মজুদ হবে ৮১ কোটি ৫ লাখ বুশেল। এর মধ্যে সফট হুইটের চাষ ৫-৬ ও শীতকালীন হার্ড রেড হুইটের চাষ ১-২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শক্তিশালী ডলার ও রাশিয়ার অতিরিক্ত সরবরাহের কারণে মার্কিন গম রফতানি প্রতিযোগিতা করার অবস্থায় থাকবে না। পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গমের দাম স্থিতিশীল থাকবে। এ সময় ক্রেতা চাহিদা ও রফতানি প্রবণতার ওপর নির্ভর করে দাম সামান্য ওঠানামা করতে পারে।

স্লট বুকিং জটিলতায় আজ থেকে আবারো আলু আমদানি বন্ধ

Bonik Barta

মূল্যবৃদ্ধির অজুহাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু রফতানিতে আবারো স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এতে হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আলু আমদানি বন্ধ থাকবে। এর আগে ২৬ নভেম্বর আলু ও পেঁয়াজ রফতানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছিল ভারত। পরে তা চালু হলে পুনরায় এ দুটি পণ্যের আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল থেকে এ বন্দর দিয়ে পুরনো স্লটের আলু আমদানি বন্ধ থাকলেও বিকালে তা আবার শুরু হয়। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ট্রাক আলু আমদানি হয়েছে। তবে এদিন পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক ছিল।

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Bonik Barta

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এসভিপি রায়হানুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, এএমডি মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডিএমডি মো. রফিকুল ইসলাম, এসইভিপি এ কে এম মাহবুব মোরশেদ, ইভিপি মোহাম্মদ মাসুদ ও এসভিপি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

A possible game-changer for BD's sustainable growth

The Financial Express

Amid the ongoing foreign exchange volatility, local businesses could attract substantial capital through "foreign private equity funds", offering a lifeline to the crisis while fostering sustainable growth. Launched in 2020, the foreign private equity fund BMA, supported by globally renowned institutions, such as British International Investment (BII), Dutch development bank FMO, and Norway's Norfund, focuses on high-potential sectors, including manufacturing, agriculture, food, and financial services. BMA distinguishes itself as the only private equity fund exclusively mandated to invest in Bangladesh.

'Data ecosystem highly foggy, toxic for the gullible'

The Financial Express

The past regime cooked macroeconomic data according to its will for political appeasement, the White Paper committee has found. "Was growth real?" the committee questioned in the draft White Paper shared with newsmen on Sunday after handing it over to Chief Adviser to the interim government Dr Muhammad Yunus. The paper mentioned that not just the growth data, but also the statistics on inflation, poverty, inequality, education, health, food security, energy, financial, and fiscal and monetary development reported by different data-producing institutions under the auspices of the past regime had been engineered. "…the data ecosystem is highly foggy and toxic for the gullible," it mentioned, referring to the consultations made to prepare the White Paper. The paper mentioned that the pace of growth was far slower during the Awami League rule, and the slope of the growth path in the past decade was the opposite of that portrayed in official data.

All 10 banks diagnosed 'distressed' found technically bankrupt

The Financial Express

All the 10 banks marked as 'distressed' by the regulators are "technically bankrupt" and illiquid, according to the draft white paper that painted a dismal state of Bangladesh economy following past reign of plunder. The draft 'White Paper on State of Bangladesh Economy', made public following its submission to the Chief Adviser of the post-uprising interim government Sunday, states that a banking system can only be protected by its capital and liquidity in a distressed situation. "We chose 10 distressed banks to dig into their solvency and liquidity. Of the 10 banks, 2 are state-owned banks that were mostly hit by scams in the last decade. The other 8 are extremely weak shariya-based banks and conventional private commercial banks," the expert panel notes in the white paper.

Equity market controlled by influential frauds during Hasina's regime: White Paper

The Financial Express

Trillions of money was embezzled from the stock market through fraud, manipulation, placement shares, and IPOs, according to the final draft of White Paper on the state of the Bangladesh economy. Powerful investors and institutions artificially inflated share prices through serial trading among themselves, violating securities laws. They targeted some stocks and created false impressions of active trading in the shares to gauge out profits by offloading overvalued assets. The report, published on Sunday, said the same group of influentials, who were behind the cracks in the banking sector, were also behind the stock market debacle. An average of $16 billion had been siphoned off from Bangladesh every year during the Sheikh Hasina's regime, leaving the country in an economic crisis when she fled the country following a mass uprising, according to the report.

API producers seek low-cost refinancing

The Financial Express

Local active pharmaceutical ingredient (API) producers have sought a low-cost refinancing facility, aiming to avail affordable capital for the sector. They have also requested the authorities concerned to expedite the implementation of the API policy 2018 in order to provide the promised incentives. The Bangladesh API and Intermediaries Manufacturers Association (BAIMA) recently wrote to the finance ministry in this regard. The finance adviser has asked the finance secretary to look into it and take required steps. A ministry official said they were scrutinising the matter to take the next course of action. Bangladesh currently imports 90 per cent of its APIs, resulting in an annual outflow of foreign currency exceeding $1 billion. Developing a robust local API industry can significantly reduce this dependency on imports, thus conserving valuable foreign exchange reserves, according to BAIMA.

Renewable power plants get 15-year tax exemption

The Financial Express

The investors will be entitled to a full tax exemption for the first 10 years of their operations, according to a Statutory Regulatory Order (SRO) issued by the National Board of Revenue (NBR) on November 27. The rate of exemption will be 50 per cent for the next three years, followed by 25 per cent for the rest two years. The power plants commencing commercial production between July 1, 2025 and June 30, 2035 will be eligible for the tax benefits. To avail of the benefits, investors must obtain a no objection certificate from the power division, says the SRO. Meanwhile, the excise duty on air tickets and VAT on embarkation fee as well as the passenger safety and airport security fees of Hajj travelers to Saudi Arabia have been exempted for 2025, according to a separate SRO.

Cyclone Remal costs Bangladesh around US$622 million in economic losses

The Financial Express

Cyclone Remal costs Bangladesh around US$622 million in economic losses and damage due to non-operation of one of the country’s two operational floating, storage and re-gasification units (FSRUs), the US-based Institute for Energy Economics and Financial Analysis (IEEFA) revealed Monday. “The storm reportedly cost Bangladesh US$600 million in economic losses and damage, in addition to the US$22 million demanded by the Summit LNG Terminal Company – partly owned by Japan’s JERA (16.5%) and Mitsubishi (25%) – for contractual payments while the terminal was offline,” the IEEFA stated in a report.

IMF review mission due in Dhaka today

The Business Standard

The third review mission of International Monetary Fund (IMF) is scheduled to arrive in Dhaka today (3 December) to assess the progress in meeting the conditions for releasing the fourth tranche of the $4.7 billion loan agreement. Upon their arrival in Dhaka, the team is scheduled to meet with Bangladesh Bank officials in the morning, followed by a meeting with the finance adviser at the ministry in the afternoon, finance ministry officials said this evening (2 December).