হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে পানামা খালে বেড়েছে জাহাজ চলাচল
Bonik Barta
পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান জানিয়েছেন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী জলপথটি দিয়ে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ চলাচল করেছে। ভিক্টর ভিয়াল এক বৈঠকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যতক্ষণ না সমাধান হয়, ততক্ষণ এ প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।’ মূলত হরমুজ প্রণালি বন্ধ বা সেখানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবে পানামা খালে জাহাজ চলাচলের হঠাৎ বেড়েছে।বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের উপকূলবর্তী ওই জলপথ এড়িয়ে বিকল্প রুট হিসেবে পানামা খাল ব্যবহার করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব জাহাজের মালপত্র পূর্ব নির্ধারিত দেশের বদলে নতুনভাবে ক্রয় করা হচ্ছে, যাতে হরমুজ প্রণালি এড়িয়ে চলা যায়।
হিট স্ট্রেসে ভারতে ক্ষতিগ্রস্ত গমের ফলন
Bonik Barta
ভারতে চলতি ২০২৫-২৬ মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় গমের ফলন ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। বিশেষ করে অসময়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ ভারতের বিভিন্ন অঞ্চলের গমের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে আবাদি জমির পরিমাণ বাড়ায় গমের মোট উৎপাদন স্থিতিশীল থাকবে বলে আশা করছে দেশটির সরকার। খবর হেলেনিক শিপিং নিউজ। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফেব্রুয়ারিতে অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে গম চাষে ‘হিট স্ট্রেস’ দেখা দেয়, যা শস্যদানা পুষ্ট হওয়ার সময় কমিয়ে দিয়েছে। ফলে ফলন কিছুটা কমেছে। এছাড়া মার্চে ফসল কাটার আগ মুহূর্তে ভারতের কয়েকটি রাজ্যে অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে শস্যের গুণগত মান এবং উজ্জ্বলতা নষ্ট হয়েছে। তবে আগেভাগে বপন ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এ ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মৌসুমে ভারত সরকার রেকর্ড ১২ কোটি ২১ হাজার টন গম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছিল
ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা তিন মাসের মধ্যে সমাধানের আশ্বাস
Bonik Barta
দেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে জানালে তিন মাসের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে আসন্ন বাজেটে বড় ধরনের কর ছাড় দেয়ার সুযোগ সীমিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এনবিআরের পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Investment climate in Bangladesh faces eight key barriers
The Financial Express
Bangladesh's investment climate is being vitiated by a mix of bureaucratic delays, policy uncertainty and rising business costs, making it harder for both local and foreign investors to expand operations and create jobs. Experts say unless these longstanding barriers are addressed quickly, the country risks losing competitiveness and missing major investment opportunities. Policy Exchange Bangladesh has identified eight major obstacles, with bureaucratic complexity and a restrictive regulatory framework topping the list. Energy shortages, infrastructure bottlenecks, high tax pressure, weak institutional coordination and the absence of a clear investment strategy were also cited as major concerns at a policy dialogue in the capital on Wednesday. The Metropolitan Chamber of Commerce and Industry (MCCI) and Policy Exchange Bangladesh jointly organized the meeting.
Deferring Bangladesh's LDC graduation: Proposal forwarded to UN body for consideration
The Financial Express
A proposal seeking an additional three-year transition period for Bangladesh's graduation from the category of Least-Developed Countries (LDCs), following a letter from Prime Minister Tarique Rahman, has been forwarded to the UN Committee for Development Policy (CDP) for consideration. A letter sent to the government by Rabab Fatima, UN Under-Secretary-General and High Representative of the United Nations Office of the High Representative for the Least Developed Countries, Landlocked Developing Countries and Small Island Developing States (UN-OHRLLS), revealed the development. Fatima said she remained fully committed to working closely with the government, the UN Country Team, and development partners to ensure a smooth and sustainable graduation process for Bangladesh, according to the letter.
Govt forms high-powered committee to revive NBR bifurcation
The Financial Express
The government has formed a high-powered committee to resume the long-pending process of bifurcating the National Board of Revenue (NBR) into two separate divisions. The Cabinet Division has constituted the committee, headed by Md Ismail Zabiullah, adviser for the Ministry of Public Administration. Other members include finance ministry adviser Dr Rashed Al Titumir, the cabinet secretary, senior secretary of the public administration ministry, and secretaries of the Finance Division, Financial Institutions Division, Economic Relations Division, Legislative and Parliamentary Affairs Division, and Internal Resources Division (IRD).
৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
The Business Standard
বীমা খাতের সংস্কারে ব্যয়বহুল উদ্যোগ নেওয়া হলেও দেশে বীমার আওতাধীন জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। এমনকী ৯২৫ কোটি টাকার একটি বীমা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলাকালেই— পলিসি গ্রহীতার সংখ্যা প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৮ সালে যখন 'বাংলাদেশের বীমাখাত উন্নয়ন প্রকল্প' চালু হয়, তখন জীবন বীমা ও সাধারণ বীমা মিলিয়ে মোট বীমাকৃত ব্যক্তির সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৬ লাখ। প্রকল্পের লক্ষ্য ছিল চার বছরের মধ্যে এই সংখ্যা ২ কোটিতে উন্নীত করা। কিন্তু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সাল শেষে এই সংখ্যা উল্টো কমে ৮২.২ লাখে দাঁড়িয়েছে।
হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধের আশঙ্কায় তেলের দাম বেড়েছে ৫ শতাংশ
The Business Standard
হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তেলের দাম আরও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬.৮ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়ে (ডব্লিউটিআই) ৪.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.৮ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অচলাবস্থার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
স্কয়ার ফার্মার আয় বেড়েছে ৭২৩ কোটি টাকা
Bonik Barta
হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৭২৩ কোটি টাকা। এ সময়ে নিট মুনাফা বেড়েছে ২৩৯ কোটি টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ৬ হাজার ৫০৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১২ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৮৭৬ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৩৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে কয়লার দাম সাত সপ্তাহে সর্বনিম্নে
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পর এবার কয়লার দামেও বড় পতন দেখা গেছে। সাত সপ্তাহের মধ্যে কয়লার দাম এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম ১৩০ ডলারের নিচে নেমে এসেছে। এর মাত্র এক মাস আগে গত ২০ মার্চ আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন প্রতি টন কয়লার দাম ছিল ১৪৬ ডলার ৫০ সেন্ট। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের আভাস এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু হতে পারে, এমন প্রত্যাশায় বিশ্ববাজারে কয়লার ওপর চাপ কমতে শুরু করেছে।
হরমুজ প্রণালি খুললেই উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন স্বাভাবিক হবে
Bonik Barta
পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই উপসাগরীয় অঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সম্প্রতি আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন।ব্যাংকটির গবেষণা শাখা জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে জ্বালানি তেল উৎপাদন আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা থাকলেও প্রাক-যুদ্ধকালীন পূর্ণ মাত্রায় পৌঁছতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
স্বর্ণের রেকর্ড দাম বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার গহনার বাজার
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির ফলে দক্ষিণ এশিয়ায় স্বর্ণের চাহিদায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। খাঁটি স্বর্ণের বদলে ‘ওয়ান গ্রাম’ গোল্ড প্লেটেড বা ইমিটেশন গহনার দিকে ঝুঁকছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। মূলত আভিজাত্য বজায় রেখে আর্থিক চাপ সামলাতেই এমন বিকল্প বেছে নিচ্ছে তারা। খবর আলজাজিরা। দক্ষিণ এশীয় সংস্কৃতিতে স্বর্ণ কেবল অলংকার নয়, বরং এটি সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তার প্রতীক। তবে বর্তমানে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে স্বর্ণের প্রলেপ দেয়া গহনার চাহিদা ব্যাপক বেড়েছে। এসব গহনার নকশা খাঁটি স্বর্ণের মতোই নিখুঁত হলেও দাম অনেক কম হওয়ায় সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে।
তীব্র দাবদাহে হুমকির মুখে বিশ্ব খাদ্য ব্যবস্থা
Bonik Barta
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ বা চরম দাবদাহ বৈশ্বিক কৃষি ও খাদ্য ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। ফলে ১০০ কোটিরও বেশি মানুষের জীবিকা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের দুটি বিশেষ সংস্থা। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) যৌথভাবে এ আশঙ্কাজনক প্রতিবেদনটি প্রকাশ করেছে। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তাপপ্রবাহ এখন আগের চেয়ে আরো ঘন ঘন হচ্ছে এবং এর তীব্রতা ও স্থায়িত্বও বাড়ছে। চরম পরিস্থিতি সরাসরি ফসল, গবাদিপশু, মৎস্যসম্পদ ও বনাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করছে। এফএওর জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান কাভে জাহেদি বলেন, ‘চরম তাপ কৃষিকাজের ধরন পাল্টে দিচ্ছে। এখন কৃষকরা কী চাষ করবেন বা কখন করবেন, তা আর আগের মতো থাকছে না। অনেক ক্ষেত্রে প্রচণ্ড তাপের কারণে শ্রমিকদের মাঠে কাজ করাই অসম্ভব হয়ে পড়ছে। এটি আমাদের জন্য একটি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।’
এশিয়ায় চালের বাজারে মিশ্র প্রবণতা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এশিয়ার চালের বাজারে একধরনের মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহে ভারতের বাজারে দাম স্থিতিশীল থাকলেও ভিয়েতনামে সরবরাহ সংকটে চালের দাম বেড়েছে। অন্যদিকে থাইল্যান্ডে খরা এবং বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে ধান উৎপাদন ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক বাজারে। খবর বিজনেস রেকর্ডার। বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে এ সপ্তাহে রফতানি মূল্য অপরিবর্তিত রয়েছে। দেশটিতে চালের পর্যাপ্ত মজুদ থাকায় আন্তর্জাতিক বাজারে চাহিদা সামান্য বাড়লেও দামে কোনো প্রভাব পড়েনি। ভারতের ৫ শতাংশ ভাঙা সিদ্ধ চাল বর্তমানে প্রতি টন ৩৪৪-৩৫০ ডলারে বিক্রি হচ্ছে।
স্কয়ার ফার্মার আয় বেড়েছে ৭২৩ কোটি টাকা
Bonik Barta
ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।আগের বছরের একই সময়ের তুলনায় চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৭২৩ কোটি টাকা। এ সময়ে নিট মুনাফা বেড়েছে ২৩৯ কোটি টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
৯ মাসে ৬৪৩ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন
Bonik Barta
চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্ত্বেও চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ কোটি ৪৯ লাখ টাকা কমেছে। মোট আয় বাড়া সত্ত্বেও ভ্যাট বৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে, কিন্তু পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে। চলতি হিসাব বছরের ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বাটা সুর ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
চামড়া খাতের তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১৪৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে ২০২৫ হিসাব বছরের জন্য মোট ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৭২ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।
বাংলাদেশে জাপানি পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী, ইউনিমার্ট পরিদর্শনে জাপানের কৃষিমন্ত্রী
Bonik Barta
বাংলাদেশে জাপানি পণ্যের বাজারজাতকরণ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে রাজধানীর প্রিমিয়াম সুপারশপ ‘ইউনিমার্ট’ পরিদর্শন করেছে জাপানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নোরিকাজু। পরিদর্শনকালে জাপানি প্রতিনিধি দল ইউনিমার্টের পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক মানের বিপণন ব্যবস্থার প্রশংসা করেন। বাংলাদেশে ‘মেড ইন জাপান’ পণ্যের উপস্থিতি আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জাপানের কৃষিমন্ত্রী। তিনি জানান, উচ্চমানের কৃষি ও খাদ্যপণ্য এবং জাপানি কনজিউমার গুডস বা ভোক্তা পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময়।
কোরবানিকেন্দ্রিক বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি বাংলাদেশ
Bonik Barta
দেশে গত বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে বলে জানায় প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে গরু-মহিষ কোরবানি হয়েছে ৪৭ লাখ, আর ছাগল, ভেড়া, উট ও দুম্বা কোরবানি হয়েছে ৪৪ লাখ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে কোরবানিকেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের। টাকার অংকে যা ৭০ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা হিসাব ধরে)। বিশ্বজুড়ে মুসলিমপ্রধান ও উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে এমন দেশগুলোতে প্রতি বছর ধর্মীয় উৎসব ঈদুল আজহায় বিপুলসংখ্যক পশু কোরবানি করা হয়। পশুপালন ও সংশ্লিষ্ট খাত দেশগুলোর অর্থনীতিতে বড় প্রভাব রাখে। কোরবানির পশুর সংখ্যা, বাজারমূল্য, পশুপালন ঘিরে কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাবের বিচারে কোরবানিকেন্দ্রিক বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ বাংলাদেশ।
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা
Bonik Barta
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা। আর পাঁচ লিটারের বোতল এখন বিক্রি হবে ৯৭৫ টাকায়। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮০ টাকা করা হয়েছে। এছাড়া পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঘোষণা দেন। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভোজ্যতেল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রিফাইনার ও আমদানিকারকদের প্রতিনিধিরা ছিলেন।