28-Jul-2026

Wednesday 29 July 2026

30-Jul-2026

কোকা-কোলার বিক্রি বাড়াল ফিফা বিশ্বকাপ

Bonik Barta

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে কোকা-কোলার। একই সঙ্গে চাহিদা বেড়েছে জিরো-সুগার পানীয়ের। ফলে বার্ষিক আয়ের পূর্বাভাস বাড়াল কোকা-কোলা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে বেশি আয় করার পর গতকাল এ ঘোষণা দেয় বৈশ্বিক পানীয় প্রস্তুতকারক কোম্পানিটি। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের ক্রেতারা অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়েছে। কিন্তু দেশটিতে এর মধ্যেও কোকা-কোলা ও জিরো-সুগার সোডার চাহিদা শক্তিশালী রয়েছে। এছাড়া ফেরলাইফ ব্র্যান্ডের দুধ ও প্রসেসড চা বিক্রিতে বড় ধরনের সাফল্য দেখেছে কোম্পানিটি।

দেশসেরা ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি পেল এমটিবি

Prothom-Alo

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬’-এ বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এমটিবি কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট ডিজিটাল কৌশল বাস্তবায়ন ও ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে ধারাবাহিক প্রচেষ্টার ফল ইউরোমানির এ স্বীকৃতি, যা ব্যাংকটিকে সৃজনশীলতায় উৎকর্ষ অর্জনে প্রেরণা জোগাবে।

প্রথমার্ধে ১২% আয় বেড়েছে লিন্ডে বাংলাদেশের

Bonik Barta

জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় ১২ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১২১ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের চেয়ে বেড়ে ১৯ কোটি ৪৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৩ টাকা ৯ পয়সায়।

চীনা খনিজে নির্ভরতা কমানো নিয়ে অনিশ্চয়তায় ট্রাম্প প্রশাসন

Prothom-Alo

চীনে উৎপাদিত অপরিহার্য খনিজ বা ক্রিটিক্যাল মিনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমানোর উদ্যোগ বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে।মার্কিন খনি ও প্রক্রিয়াকরণ খাত ২০২৭ সালের জানুয়ারির নির্ধারিত সময়সীমার মধ্যে চাহিদা পূরণে প্রস্তুত নয় বলে জানায়। ফলে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীন থেকে খনিজ আমদানির অনুমোদন চালিয়ে যেতে হতে পারে। খবর রয়টার্স।

৬০ কর্মদিবসে ৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ প্রিমিয়ার ব্যাংকের

Bonik Barta

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তার ‘স্পেশাল ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে। এছাড়া ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

Cabinet committee approves two BEZA projects at Mirsarai

The Financial Express

The Cabinet Committee on Government Purchase (CCGP) on Wednesday approved two infrastructure contracts worth about Tk 3.35 billion under the Bangladesh Economic Zones Authority (BEZA) to support the development of the National Special Economic Zone (NSEZ) in Mirsarai, Chattogram. Both proposals were placed by the Prime Minister’s Office and relate to the implementation of the revised National Special Economic Zone Development Project. The committee recommended awarding a contract worth Tk 1.23 billion for the construction of road networks in Sub Zones 6 and 7, 11 and 18 of the NSEZ under Package No. WD-23-NSEZ-BEZA (e-GP Tender ID No. 214074).

নীতিসহায়তা পেতে হলে গ্রাহককে মামলা প্রত্যাহার করতে হবে: বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, কোনো কোনো গ্রাহক একদিকে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া প্রণোদনা বা নীতিসহায়তা গ্রহণ করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যাংক খাতে মামলাজট নিরসন এবং নীতিসহায়তা প্রদানের প্রক্রিয়ায় শৃঙ্খলা আনতে নতুন এ নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বা সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং অন্যান্য নীতিসহায়তা পেতে হলে সংশ্লিষ্ট গ্রাহককে আগে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনসহ সব মামলা প্রত্যাহার করতে হবে।

ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি, ১৯ লাখ টাকার রাজস্ব-জরিমানা আদায়

Prothom-Alo

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় রেইনবো করপোরেশনের আমদানি করা একটি পণ্য চালান কায়িক পরীক্ষা করে। চালানটির বিল অব এন্ট্রি গত ৫ জুলাই দাখিল করা হয়েছিল।চকলেট ও ওয়েফারের একটি চালানে ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য পাওয়ায় প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পেপল ও পেওনিয়ারের মতো আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেনে নতুন পথ খুলল

Bonik Barta

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিভিএর সব লেনদেনের ওপর ব্যাংকের পূর্ণ নজরদারি থাকবে। পাশাপাশি প্রতিটি ডিভিএর লেনদেনের সমান্তরাল হিসাব বা ‘মিরর লেজার’ ব্যাংকের নিজস্ব ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে। এতে লেনদেন পর্যবেক্ষণ, হিসাব সমন্বয় ও বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দেওয়া সহজ হবে। দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরো আধুনিক ও ডিজিটাল করতে ব্যাংক-নিয়ন্ত্রিত আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশী পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতাদের সঙ্গে সমন্বয় করে বৈদেশিক ডিজিটাল লেনদেন পরিচালনা করতে পারবে।

প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

Bonik Barta

চলতি বছরে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারদর প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এসময় এনভিডিয়া, মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফটসহ তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ প্রযুক্তি কোম্পানির বেশির ভাগকেই ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রে গতকাল লেনদেন চলাকালে কোম্পানিটির বাজারমূল্য সাময়িকভাবে ৫ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে ওঠে। যদিও পরে শেয়ারদর কিছুটা কমে আসে। দিন শেষে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলার। খবর রয়টার্স।

এশিয়ার বাজারের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমাল ইরান

Bonik Barta

এশিয়ার ক্রেতাদের জন্য আগস্টের হালকা অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে ইরান। সম্প্রতি দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এনআইওসি) এ সিদ্ধান্তের কথা জানায়। আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা ও আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তেহরান। খবর রয়টার্স। এনআইওসির ঘোষণা অনুযায়ী, আগস্টে এশীয় ক্রেতাদের জন্য ইরানি হালকা অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৩৫ সেন্ট কম নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে এ জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭ ডলার ১৫ সেন্ট প্রিমিয়াম বা সংযোজিত মূল্যে ধার্য করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে কমছে কোকো সরবরাহ

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে কোকোর বৈশ্বিক উদ্বৃত্ত সরবরাহ উল্লেখযোগ্য হারে কমার আশঙ্কা প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান ট্রান্সগ্রাফ কনসালটিং। প্রতিষ্ঠানটির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক নাগরাজ মেদা জানান, ২০২৬-২৭ মৌসুমে কোকোর উদ্বৃত্ত কমে দাঁড়াবে মাত্র ৮০ হাজার টনে। যেখানে আগের অর্থাৎ ২০২৫-২৬ মৌসুমে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪ লাখ ১৫ হাজার টন।

মধ্যপ্রাচ্য সংকট ও শুল্ক ঝুঁকিতে তামার বাজারে অস্থিরতার আভাস

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে শিল্পপণ্য তামার দামে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে এমন আভাস দিয়েছেন খাতসংশ্লিষ্টরা। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে উদ্বেগ থাকলেও ঘাটতি ও টেকসই চাহিদার কারণে তামা বা ‘রেড মেটাল’-এর দাম বেশ উঁচুতেই অবস্থান করছে। খবর দ্য বিজনেসলাইন। বাজার পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আন্তর্জাতিক ধাতু বাজারকে বেশ স্পর্শকাতর করে তুলেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা বিএমআই জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) তামা বাজার যেমন বৈশ্বিক অর্থনীতির মন্দা ও শুল্ক ঝুঁকির মুখে পড়বে, তেমনি মধ্যপ্রাচ্যের যেকোনো নতুন সামরিক পদক্ষেপ দামে দ্রুত প্রভাব ফেলবে।

সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ৬৫ টাকা

Bonik Barta

সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম কেজিতে ৬০-৬৫ টাকা পর্যন্ত বেড়েছে। ব‌্যবসায়ীরা জানান, স্থানীয়ভাবে সুগন্ধি চাল উৎপাদন হয় না। চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় সব ধরনের সুগন্ধি চালের দাম বেড়েছে। গতকাল সাতক্ষীরার খুচরা বাজারে দিনাজপুরের সুগন্ধি কালোজিরা চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ২২০ টাকায়, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল ১৫৬ টাকা। চিনিকানি চালও ১৮০ টাকায় বিক্রি হয়েছে, যা আগে ছিল কেজিপ্রতি ১২০ টাকা। ব্যবসায়ীরা জানান, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। তাছাড়া দিনাজপুরের সুগন্ধি চাল রফতানি হওয়ায় দাম হঠাৎ করেই বেড়ে গেছে।

এশিয়াজুড়ে ফের ঘনীভূত হচ্ছে জ্বালানি তেল সংকট

Prothom-Alo

মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে নতুন অবরোধে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ আবারো ব্যাহত হচ্ছে। এতে ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে এশিয়ার দেশগুলো। পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো। খবর দ্য গার্ডিয়ান। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো প্রধান আমদানিকারক দেশগুলোর জ্বালানি চাহিদার প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। সম্প্রতি লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালিতে হামলা চালানো হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি জ্বালানি তেলের ট্যাংকার লক্ষ্য করে এ হামলা চালায় এবং অবরোধের ঘোষণা দিয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ দ্রুত কমে আসায় এশিয়ার দেশগুলো বিকল্প উৎস থেকে জ্বালানি নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে।

চীনা ব্যাংকে জমছে রেকর্ড অর্থ

Bonik Barta

চীনের ব্যাংকগুলোয় নগদ অর্থের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ নতুন করে ঋণ নিতে আগ্রহ হারানোয় ব্যাংকগুলোয় আমানত বাড়ছে দ্রুত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, দীর্ঘদিনের আবাসন খাতের সংকট ও দুর্বল ভোক্তা চাহিদা মিলিয়ে দেশটির অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব এখন ব্যাংক খাতেও স্পষ্ট হয়ে উঠছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই এশিয়া। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) তথ্য অনুযায়ী, জুনের শেষে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে ঋণের তুলনায় আমানত ৬৩ দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ান বেশি ছিল। ১৯৯৭ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ ব্যবধান।

ফ্লোর প্রাইস বৃদ্ধিতে নিলাম ও খুচরায় বেড়েছে চায়ের দাম

Bonik Barta

বিগত দুই বছরের মতো চা নিলামের ন্যূনতম মূল্যস্তর বা ফ্লোর প্রাইস সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চা বোর্ড ও বিক্রয় সংগঠনগুলো। ফলে নিলামবর্ষের শুরু থেকেই চাঙ্গা চায়ের বাজার। তিন সপ্তাহের ব্যবধানে নিলামের পাশাপাশি পাইকারি পর্যায়ে চায়ের দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা। এতে অস্থিতিশীল হয়ে উঠছে খুচরা বাজার। জানা গেছে, তিন সপ্তাহ আগেই কোম্পানিগুলো প্রতি কেজি চায়ের দাম ২০ টাকা বাড়িয়েছিল। সর্বশেষ শুক্রবার থেকে আরো ১০ টাকা বাড়িয়ে বিপণন করা হচ্ছে। বছরের প্রথমার্ধে মৌসুম শুরু হলে নিলাম বাজারকে কেন্দ্র করে চায়ের দাম কয়েক দফায় ২০-৩০ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে চলতি বছর দেশে সাধারণ ব্লেন্ড চায়ের দাম কেজিপ্রতি অন্তত ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ২০২৫ সালের শেষার্ধেও চায়ের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছিল। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি চা ৫০০-৬৫০ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে।

ট্রাস্ট ব্যাংকের ১৩% লভ্যাংশ অনুমোদন

Bonik Barta

ট্রাস্ট ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডারদের অনুকূলে ২০২৫ সালের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিকেএসএফের সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি মার্কেন্টাইল ব্যাংকের

Bonik Barta

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে ত্রেুডিট এনহ্যান্সমেন্ট স্কিমের আওতায় ক্রেডিট গ্যারান্টি সেবা গ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ঋণ সুবিধা দেবে ব্যাংকটি। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের; মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং ব্যাংকের গুলশান শাখার প্রধান ও ইভিপি ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।

মিরপুরে আকিজ মেডিপ্লেক্সে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা চালু

Bonik Barta

আধুনিক স্বাস্থ্যসেবায় দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ চাহিদার পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স চালু করেছে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা। এ প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই একজন রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক পরিমাপ করা সম্ভব। আকিজ রিসোর্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। জানা যায়, আকিজ মেডিপ্লেক্সে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি পরীক্ষার ফলাফল আরো নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা করলেও চূড়ান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই করা হয়।

বাব এল-মান্দেবে জাহাজ চলাচল কমেছে ৫৬%

Bonik Barta

বাব এল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল ৫৬ শতাংশ কমেছে। সৌদি আরবের জাহাজের ওপর হুথি বিদ্রোহীদের অবরোধ ঘোষণার পর লোহিত সাগরের এ প্রবেশপথে নৌযানের উপস্থিতি অর্ধেকে নেমেছে। শিপিং ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত রোববার এ প্রণালি দিয়ে ১৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। গত ২০ জুলাই হুথিরা সৌদিসংশ্লিষ্ট জাহাজের ওপর অবরোধ ঘোষণার দিনও এ সংখ্যা ছিল ৩৪। সে হিসাবে জাহাজ চলাচল কমেছে ৫৬ শতাংশ। রোববারের জাহাজগুলোয় অপরিশোধিত তেল, খাদ্যশস্য ও সার পরিবাহিত হয়।

ব্যাটারি রিসাইক্লিংয়ে ব্যয় ও পরিবহন সংকটে ভারত

Bonik Barta

ভারতে ড্রাই সেল বা কম দামি ব্যাটারির পুনর্ব্যবহার (রিসাইক্লিং) নিয়ে বিপাকে পড়েছে বিশ্বখ্যাত ইলেকট্রনিকস সংস্থা প্যানাসনিকসহ সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান। উচ্চ পরিবহন খরচ ও পরিবহন ব্যবস্থার ত্রুটির কারণে কাঙ্ক্ষিত রিসাইক্লিং লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হচ্ছে না। এতে যেমন পরিবেশগত ঝুঁকি বাড়ছে, তেমনি ব্যাটারি তৈরির মূল উপাদান সংরক্ষণের প্রক্রিয়াও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই এশিয়া।

CCGP clears Tk 160.88b fuel import plan under G2G deals

The Financial Express

The Cabinet Committee on Government Purchase (CCGP) on Wednesday approved a proposal to import refined petroleum products worth an estimated Tk 160.88 billion. This will be done under government-to-government (G2G) term agreements with six state-owned foreign suppliers for the July to December 2026 period. The proposal was placed by the Energy and Mineral Resources Division at the CCGP meeting which was presided over by Finance Minister Amir Khosru Mahmud Chowdhury. Under the scheme, Bangladesh will procure refined fuel oil based on the agreed premium, quantity and prevailing reference prices for the six-month period.

Marico declares 500pc interim cash dividend

The Financial Express

Marico Bangladesh has declared a 500 per cent interim cash dividend based on audited financial statements for the three-month period ended in June this year. The India-based personal care products manufacturer, whose financial year runs from April to March, reported 4 per cent year-on-year revenue growth in April-June quarter 2026. However, the company's net profit dropped nearly 13 per cent year-on-year to Tk 1.70 billion for April-June this year, due to higher input costs and lower net finance income. Earnings per share (EPS) came down to Tk 54.12 for April to June this year, from Tk 61.77 in the same period of the previous year, according to its audited financial statements released on Wednesday.