27-Jul-2026

Tuesday 28 July 2026

29-Jul-2026

নির্মাণ ব্যয়ে বিশ্বে অন্যতম শীর্ষে, অবকাঠামোগত সুবিধায় পিছিয়ে

Bonik Barta

চলতি বছর পুরোদমে চালু হয়েছে চীনের সিচুয়ান প্রদেশে নির্মিত ইবিন-পানঝিহুয়া এক্সপ্রেসওয়ে। ৪২৭ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ের প্রায় ৯০ শতাংশই এলিভেটেড (উড়ালপথ)। দুর্গম এলাকা হওয়ায় এক্সপ্রেসওয়েটির জন্য বিপুলসংখ্যক ছোট-বড় সেতু এবং পাহাড় কেটে টানেল বানাতে হয়েছে। দুর্গম পাহাড় আর উপত্যকাঘেরা এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ঝুঁকি এক্সপ্রেসওয়েটিকে চীনের ব্যয়বহুল মহাসড়কে পরিণত করেছে। এক্সপ্রেসওয়েটি নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় হয়েছে ২০০ মিলিয়ন ইউয়ান, বর্তমান বিনিময় হার অনুযায়ী যা ৩৬৫ কোটি টাকার সমপরিমাণ।

পরিচালন মুনাফাকেও ছাড়িয়ে গেছে সুদ পরিশোধের ব্যয়

Bonik Barta

উচ্চ সুদহারের চাপে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির পরিচালন মুনাফার বড় অংশই চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। কোনো কোনো ক্ষেত্রে সুদ ব্যয় পরিচালন মুনাফাকেও ছাড়িয়ে গেছে। ফলে মূল ব্যবসা থেকে মুনাফা এলেও শেষ পর্যন্ত নিট মুনাফা কমে যাচ্ছে, ক্ষেত্রবিশেষে লোকসানও গুনতে হচ্ছে। উদ্যোক্তাদের মতে, দীর্ঘমেয়াদি বিনিয়োগেও ব্যাংক ঋণের ওপর অতিনির্ভরতা, নীতি সুদহার বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারকে কার্যকর করা না গেলে এ চাপ আরো বাড়বে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ১ শতাংশ

Bonik Barta

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম (ব্রেন্ট ক্রড) এক ধাক্কায় কমে ৯০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা হলেও কমেছে। অন্যদিকে চলতি সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পলিসি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ তিনটি বিষয়ের ইতিবাচক প্রভাবের ফলে গতকাল বৈশ্বিক বাজারে স্বর্ণের দরবৃদ্ধি হয়েছে। খবর রয়টার্স।

আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে —বাণিজ্যমন্ত্রী

Bonik Barta

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশের রফতানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রফতানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব মেলায় অংশগ্রহণ করতে পারেন না।’ তিনি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।

Bata profit soars 86pc in H1 on higher sales

The Financial Express

Bata Shoe Company (Bangladesh) posted an 86 per cent year-on-year growth in profit for the first half of 2026, driven by stronger sales and improved operating cost management. The multinational footwear manufacturer reported a net profit of Tk 504 million for January-June period, up from Tk 272 million in the same period last year. Earnings per share (EPS) jumped to Tk 36.87 from Tk 19.87. Revenue rose 10 per cent year-on-year to Tk 5.68 billion, mainly due to strong Eid festive sales, supported by new product assortments and positive customer response to updated designs, the company said in its earnings note.

Linde Bangladesh posts modest H1 profit growth

The Financial Express

Linde Bangladesh reported a modest 4 per cent year-on-year growth in profit for the first half (January-June) of 2026, supported by higher sales and lower operating expenses. The multinational industrial gas producer posted a profit of nearly Tk 195 million, up from Tk 188 million in the corresponding period of last year. Earnings per share (EPS) rose to Tk 12.78 in the January-June period, up from Tk 12.33 in the same period a year before, according to its unaudited financial statements released on Monday. The company attributed the growth to increased revenue and lower operating costs. Revenue climbed 13 per cent year-on-year to Tk 1.22 billion in January-June this year, driven by rising demand for industrial gases.

টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে প্রয়োজন অর্থায়ন ব্যবস্থা ব্যবসাবান্ধব করা

Bonik Barta

দেশের বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে অর্থায়ন ব্যবস্থাকে আরো কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ব্যবসাবান্ধব করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ী নেতারা। তাদের মতে, দেশে আর্থিক অন্তর্ভুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থায়নে বৈষম্য, দুর্বল আর্থিক অবকাঠামো এবং জামানতনির্ভর ঋণ ব্যবস্থা। ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে নগদ অর্থপ্রবাহ ও লেনদেনভিত্তিক ঋণ মূল্যায়ন, কার্যকর মুভেবল কোল্যাটেরাল রেজিস্ট্রি, ওপেন ফাইন্যান্স, ডিজিটাল তথ্যভিত্তিক অবকাঠামো, ক্রেডিট গ্যারান্টি ব্যবস্থার সংস্কার এবং বিকল্প অর্থায়নের উৎস সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে ব্যাংক ঋণের ওপর অতিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন উৎস তৈরি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ঋণপ্রাপ্তি সহজ করা এবং আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি।

প্রথমার্ধে লোকসান থেকে মুনাফায় আরএকে সিরামিকস

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা নিট লোকসান ছিল। মূলত বিক্রি ও উৎপাদন বাড়ার কারণে কোম্পানিটির মুনাফা বেড়েছে। আরএকে সিরামিকসের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে আরএকে সিরামিকসের ৩৭৪ কোটি বিক্রি হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ২১ শতাংশ। বিক্রি বেড়ে যাওয়ার কারণে এ সময়ে কোম্পানিটির গ্রস মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে ৭১ কোটি ৯৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে ২ কোটি ৭৮ লাখ টাকা পরিচালন লোকসান থাকলেও চলতি হিসাব বছরের একই সময়ে এসে কোম্পানিটির ১৬ কোটি ৮০ লাখ টাকা পরিচালন মুনাফা হয়েছে। ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।

২০২৬ সালে ৯ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্য ব্র্যাক ব্যাংকের

Bonik Barta

২০২৫ সালে রেকর্ড ৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করার পর চলতি বছর ৯ বিলিয়ন ডলারের ট্রেড ভলিউম অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার কৌশল বাস্তবায়নে প্রযুক্তি, জনবল ও আন্তর্জাতিক অংশীদারত্বে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক। ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন হয়েছে। এ সময় প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন ডলারের বেশি ট্রেড ভলিউম অর্জন করেছে ব্যাংকটি।

ইএসএসে অংশগ্রহণের সুযোগ পেল সাধারণ বিনিয়োগকারীরা

Bonik Barta

প্রাথমিক বিনিয়োগে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি সংযোজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।নতুন এ উদ্যোগ সম্পর্কে অংশীজনদের অবহিত করতে গতকাল জুম প্লাটফর্মে একটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মশালায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), ট্রেকহোল্ডার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

২৯ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bonik Barta

যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২৯ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ভার্চুয়াল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

ঋণ বৈষম্যই আর্থিক অন্তর্ভুক্তির প্রধান বাধা : কৃষি ব্যাংক চেয়ারম্যান

Bonik Barta

জালিয়াতি ও প্রতারণা এড়াতে অবিলম্বে একটি ন্যাশনাল কোল্যাটারাল রেজিস্ট্রি (জাতীয় বন্ধকী নিবন্ধন সংস্থা) এবং ফ্লোটিং অ্যাসেটের (চলমান সম্পদ) বিপরীতে অর্থায়নের ব্যবস্থা চালুর জোরালো দাবি জানান তিনি। দেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় এখনো তীব্র ঋণ বৈষম্য বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। তিনি জানান, বর্তমানে দেশের ৮০ শতাংশের বেশি ঋণ সুবিধা পাচ্ছে বৃহৎ কর্পোরেট খাত, অথচ ক্ষুদ্র, প্রান্তিক ও নিম্ন আয়ের উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।