29-Jul-2026

Thursday 30 July 2026

31-Jul-2026

Inflation, weak demand weigh on listed MNCs' H1 earnings

The Financial Express

Listed multinational companies delivered mixed but largely weaker earnings in the first half (January-June) of 2026 as persistent inflation, subdued consumer demand and higher operating costs continued to squeeze profit margins. Market analysts said prolonged inflation eroded consumers' purchasing power, while elevated energy costs and sluggish economic activity weighed on sales growth and corporate profitability. Economic activity has remained subdued since the political transition in August 2024, with tight monetary and fiscal policies further dampening private investment and household spending.

Dhaka rules out alternative currency payments with Moscow

Bonik Barta

However, Dhaka has suggested that a Russian delegation negotiate directly with the Bangladesh Bank (BB) to explore how to settle outstanding loans and bilateral trade using an alternative currency like the Indian Rupee (INR), they say. The development emerged during a preparatory meeting held in Dhaka on Wednesday ahead of the upcoming "Bangladesh-Russia Intergovernmental Commission on Trade, Economic, Scientific, and Technical Cooperation (IGC)".

BB opens door to global payment platforms

The Financial Express

Bangladesh Bank has introduced a bank-intermediated framework for cross-border digital payments, allowing local banks to partner with global payment platforms such as PayPal and Payoneer to facilitate regulated international transactions. Under the framework, authorised dealer (AD) banks will be allowed to process cross-border digital payments through partnerships with foreign payment platforms and service providers, termed Cross-Border Digital Payment Service Providers (CDPSPs), according to a notification issued by Bangladesh Bank (BB) on Wednesday.

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

Bonik Barta

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় ধরনের বিনিয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হবে। প্রায় ১৫০ কোটি ডলার, বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকার এ বিনিয়োগকে দেশের বেসরকারি এভিয়েশন খাতের অন্যতম সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। উড়োজাহাজগুলোর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।

ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফা ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ হিসাব বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৯০৬ কোটি টাকা। এতে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৫৭ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের সুদ থেকে আয় হয়েছে ৪ হাজার ৫৩০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৬৮৮ কোটি টাকা। এছাড়া চলতি বছরের প্রথমার্ধে বিনিয়োগ, কমিশনসহ অন্যান্য খাত থেকে ব্যাংকটি ৩ হাজার ৯৫০ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে আলোচ্য প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন আয় হয়েছে ৫ হাজার ৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৮৮৬ কোটি টাকা।

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়ল অ্যাপল

Bonik Barta

প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার লেনদেন চলাকালে কোম্পানিটির বাজারমূল্য সাময়িকভাবে ৫ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে ওঠে। যদিও পরে শেয়ারদর কিছুটা কমে আসে। দিন শেষে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলার। খবর রয়টার্স। এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের সীমা স্পর্শ করল অ্যাপল। এর আগে গত অক্টোবরে এনভিডিয়া বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক অতিক্রম করে। এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে ওই সময় কোম্পানিটির শেয়ারদর দ্রুত বেড়ে যায়। ফলে প্রযুক্তি খাতের অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় অনেক এগিয়ে যায় এনভিডিয়া।

আইডিএলসির কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা

Bonik Barta

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটির সুবাদে উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। এ সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। সম্প্রতি রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত ৩৭০তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে দেখা যায়, বছরের প্রথম ছয় মাসে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২ টাকা ৯৯ পয়সায় উন্নীত হয়েছে। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫৫%

Bonik Barta

বেসরকারি খাতের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫০ কোটি ৩১ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ দশমিক ৪৮ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দশমিক ১৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দশমিক ২৭ টাকায়। এছাড়া নিট সুদ আয়ের প্রবৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের কারণে প্রভিশন-পূর্ব পরিচালন মুনাফা বেড়েছে ৬৭ শতাংশ। ইউনাইটেড ফাইন্যান্স কর্তৃক গতকাল প্রকাশিত বছরের প্রথমার্ধের আর্থিক ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

প্রথমার্ধে ইউনিলিভারের নিট মুনাফা কমেছে ৪৮ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৪৮ শতাংশ কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ২০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ কোটি টাকা। এছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫০ কোটি টাকার একটি আন্তঃকোম্পানি ঋণ সুবিধা অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

চীনা রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Bonik Barta

যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশে তৈরি উন্নতমানের হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। হিউম্যানয়েড রোবট খাতে প্রধান অংশীদার হওয়ায় মূলত চীনকে লক্ষ্য করেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসি। একই সঙ্গে ডেটা সেন্টার ও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত বিদেশে তৈরি নতুন পাওয়ার ইনভার্টার আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জাপানের ‘কেই’ গাড়ির বাজারে প্রবেশ বিওয়াইডির

Prothom-Alo

চীনের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা বিওয়াইডি জাপানে প্রথমবারের মতো ‘কেই’ শ্রেণীর মিনিকার বিক্রি শুরু করেছে।প্রতিষ্ঠানটি এর মাধ্যমে এমন এক বাজারে প্রবেশ করল, যা দীর্ঘদিন ধরে জাপানি গাড়ি নির্মাতাদের দখলে ছিল। খবর নিক্কেই এশিয়া। বিওয়াইডি জাপানের প্রেসিডেন্ট লিউ শুয়েলিয়াং বলেন, জাপানের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের সময় স্থানীয় মানুষের কাছ থেকে কেই গাড়ির চাহিদার কথা শুনেছেন তিনি। সেখান থেকেই এ শ্রেণীর গাড়ি তৈরির পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। ফলে প্রথমবারের মতো কোনো একক দেশের জন্য বিশেষভাবে যাত্রীবাহী গাড়ি তৈরির সিদ্ধান্ত নেয় বিওয়াইডি।

ক্রিপ্টোকারেন্সিতে কেনা যাবে এমিরেটসের টিকিট

Bonik Barta

ক্রিপ্টোকারেন্সি দিয়ে টিকিট কেনার সুবিধা চালু করল এমিরেটস। আকাশপথে ভ্রমণসেবাকে আরো আধুনিক করতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক উড়োহাজাজ সংস্থাটি। পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রথম বড় কোনো উড়োজাহাজ সংস্থা হিসেবে এমিরেটস এ ধরনের সেবা চালু করল। গত মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এমিরেটস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। খবর দ্য ন্যাশনাল। প্রাথমিক পর্যায়ে ক্রিপ্টো ডটকম পে সেবার মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ মিলবে। সুবিধাটি কেবল এমিরেটসের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে। তবে ওয়েবসাইটে প্রথমে অর্থের পরিমাণ দিরহামে দেয়া থাকবে। পেমেন্ট অপশনে গিয়ে বিটকয়েন বা অন্য কোনো ডিজিটাল মুদ্রা দিয়ে সে দিরহামের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

দ্বিতীয় প্রান্তিকে লাফার্জহোলসিমের বিক্রি ও মুনাফা বেড়েছে

Bonik Barta

সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিক্রি ও নিট মুনাফা বেড়েছে। এর মধ্যে বিক্রি বেড়েছে ১৪ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮ শতাংশ। গতকাল কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৭৪০ কোটি টাকায়, আগের বছরের একই সময় যা ছিল ৬৪৭ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ববর্তী আয় ১৮ শতাংশ বেড়ে ১৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১১৯ কোটি টাকা।

বছরের প্রথমার্ধে আইপিডিসির নিট মুনাফা বেড়েছে ৩৭.৬%

Bonik Barta

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শক্তিশালী আর্থিক ফলাফল অর্জন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ২০ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক বাজারে কফি ও কোকোর দাম বেড়েছে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে কফির দাম বেড়েছে। আইসিই এক্সচেঞ্জে মঙ্গলবার অ্যারাবিকা কফির ফিউচারের দাম ৬ দশমিক ১ শতাংশ বেড়ে পাউন্ডপ্রতি ৩ ডলার ৪৪ সেন্টে ওঠে। কফির মজুদ কমে যাওয়া ও ব্রাজিলে ফসল সংগ্রহে সাময়িক ধীরগতির কারণে বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। আইসিইর সনদপ্রাপ্ত কফির মজুদ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২৭ জুলাই পর্যন্ত মজুদ ছিল ২ লাখ ৯২ হাজার ৮১০ ব্যাগ, এক সপ্তাহ আগে যা ছিল ৩ লাখ ২৯ হাজার ৮৭০ ব্যাগ। অন্যদিকে গত বছরের একই সময় মজুদ ছিল আট লাখের বেশি ব্যাগ।

লালমনিরহাটে ৪ লাখ ১২ হাজার টন ভুট্টা উৎপাদন

Bonik Barta

লালমনিরহাটে ২০২৫-২৬ অর্থবছরে মোট ভুট্টা উৎপাদন হয়েছে ৪ লাখ ১২ হাজার টন। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) মোট উৎপাদন ছিল ৪ লাখ ১ হাজার ৯১৪ টন। ফলে এক বছরের ব্যবধানে জেলায় ভুট্টা উৎপাদন বেড়েছে ১০ হাজার ৮৬ টন। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় রবি মৌসুম ও খরিপ-১ মৌসুমে লালমনিরহাট সদর উপজেলায় ৩ হাজার ৮৮৫ হেক্টর, ২ হাজার ৭৫০, ৩ হাজার ৩৩৫, ১৩ হাজার ৬৯০ ও ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়। প্রতি হেক্টর জমিতে ১১ দশমিক ৫০ টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১০ দশমিক ৯৯ টন ভুট্টা উৎপাদন হয়েছে।

তামা-দস্তার আমদানি হ্রাস বেড়েছে অ্যালুমিনিয়াম রফতানি

Bonik Barta

বৈশ্বিক বেস মেটালের বাজারে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীনের অবস্থান। ধাতুর বাজারে দেশটি যেমন বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা, তেমনি বেশির ভাগ বেস মেটালের অন্যতম বৃহৎ উৎপাদকও। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, সিসা ও টিনের মতো বেস মেটালের বাজারে চীনের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে বলে জানান জ্যেষ্ঠ কলামিস্ট ও বিশ্লেষক অ্যান্ডি হোম। খবর রয়টার্স। বেস মেটালের বিভিন্ন খাতে চীনের আমদানি ও রফতানির পরিবর্তন আগামী মাসগুলোয় বৈশ্বিক ধাতুবাজারের দাম, সরবরাহ ও বাণিজ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সংকটের আশঙ্কায় মাসে বাড়তি দুই লট ডিএপি সার আনতে চায় বিকল্প উৎস থেকে

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে দেশে ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে ডিএপির সবচেয়ে বড় উৎস সৌদি আরব থেকে আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আরেক চুক্তিবদ্ধ উৎস চীনও সার রফতানি বন্ধ রেখেছে। ফলে ডিএপি আমদানির জন্য জিটুজি চুক্তিবদ্ধ তিনটি দেশের মধ্যে বর্তমানে শুধু একটি উৎস থেকে সার পাওয়ার নিশ্চয়তা রয়েছে। একই সময়ে কাঁচামাল সংকটে দেশের একমাত্র ডিএপি উৎপাদনকারী কারখানাটিও বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি মাসে চারটি করে লট ডিএপি আমদানি প্রয়োজন বলে জানিয়েছে সার আমদানি ও বিতরণের দায়িত্বে থাকা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

রাজস্ব ৫ লাখ কোটি টাকার ঘরে ব্যয় ৬ লাখ ৬০ হাজার কোটি

Bonik Barta

সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণ ও সরকারি ব্যয়—উভয় ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে থেকেছে সরকার।লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯২ হাজার কোটি টাকা কম রাজস্ব আহরণ হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতির কারণে মোট সরকারি ব্যয়ও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা কম হয়েছে। ফলে বরাবরের মতোই পূর্ণাঙ্গ বাজেট বাস্তবায়ন সম্ভব হয়নি। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আহরণে দুর্বলতা এবং উন্নয়ন ব্যয়ে স্থবিরতা সরকারের আর্থিক সক্ষমতাকে সীমিত করার পাশাপাশি অর্থনীতিতে চাহিদা সৃষ্টি ও প্রবৃদ্ধির গতিকেও বাধাগ্রস্ত করছে।

Garment factory owners seek uninterrupted CNG supply

The Financial Express

Ready-made garment (RMG) exporters have urged the government to ensure uninterrupted access to compressed natural gas (CNG) from filling stations, as the fuel has become essential for factories struggling with severe pipeline gas shortages. "We have requested the government to ensure an uninterrupted CNG supply so that production and exports are not disrupted," BKMEA President Mohammad Hatem told The Financial Express on Wednesday. He said factories were facing severe gas shortages, while many had managed to continue operations by using CNG collected from nearby filling stations.

Govt backs Tk 10b skills dev, overseas employment loan

The Financial Express

The government has agreed in principle to provide a state guarantee for a Tk 10-billion Bangladesh Bank pre-finance loan facility to Probashi Kallyan Bank, aiming to strengthen workers' skills and expand access to overseas-employment opportunities. The Financial Institutions Division (FID) under the Ministry of Finance has issued a formal recommendation to complete the necessary procedures for granting the guarantee against the pre-finance loan. The policy initiative is intended to prepare Bangladeshi workers for high-demand overseas labour markets, including Japan, China, South Korea, Australia, Europe and North America.