ঢাকা ইপিজেডে বেশির ভাগ শিল্পের উৎপাদন ব্যাহত
Bonik Barta
গ্যাস সরবরাহ বাবদ বিপুল পরিমাণ বিল বকেয়া-সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডে (ডিইপিজেড) গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিতরণ কোম্পানি তিতাসের কাছ থেকে গ্যাস নিয়ে সেখানকার কারখানাগুলোয় বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র। গতকাল দুপুরের পর ঢাকা ইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানকার রফতানিমুখী বেশির ভাগ শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বেশির ভাগ কারখানাই ঠিকমতো উৎপাদনে যেতে পারেনি। ঢাকা ইপিজেড-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে। আজ শিল্প-কারখানাগুলো পুরোদমে উৎপাদনে যেতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ রয়টার্সের জরিপ বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি বেড়েছে
Bonik Barta
বিশ্ব অর্থনীতি চলতি বছরে মন্দার কবলে পড়ার ঝুঁকি প্রবলভাবে বেড়ে গেছে। ৫০টি দেশের অর্থনীতিবিদ এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে অধিকাংশ অর্থনীতি বিশ্লেষক মত প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্বব্যাপী ব্যবসায়িক আস্থা নষ্ট করেছে, বিনিয়োগ পরিবেশে অস্থিরতা সৃষ্টি করেছে। ফলে চলতি বছর মন্দার ঝুঁকি অনেক বেড়েছে। মাত্র তিন মাস আগেও এ অর্থনীতিবিদদের অধিকাংশ বিশ্ব অর্থনীতিতে ধারাবাহিক ও শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের বিশ্ব বাণিজ্য ‘নতুনভাবে গঠনের’ উদ্যোগ, বিশেষ করে সব আমদানির ওপর শুল্কারোপের সিদ্ধান্ত আর্থিক বাজারে তীব্র অভিঘাত সৃষ্টি করেছে। ফলে ট্রিলিয়ন ডলারের শেয়ারবাজার মূল্য হ্রাস পেয়েছে। ডলারসহ যুক্তরাষ্ট্রের সম্পদগুলোয় বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হয়েছে।
দেশের ব্যাংক খাতে লেনদেন প্রায় ৫% কমেছে
Bonik Barta
সময় ও অর্থনীতির আকার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দেশের ব্যাংক খাতে অর্থ লেনদেনের পরিমাণও বাড়ে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের ব্যাংক খাতে অর্থ লেনদেন না বেড়ে উল্টো কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় ৫ শতাংশ। লেনদেনের হিসাবায়নের ক্ষেত্রে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংকে আমলে নেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ব্যাংক খাতে পাঁচটি মাধ্যমে মোট লেনদেন হয়েছিল ৩৬ লাখ ১৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩৪ লাখ ৪০ হাজার ৫৭ কোটি টাকায় নেমে এসেছে। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় ব্যাংক খাতে ১ লাখ ৭৬ হাজার ২৭৭ কোটি টাকার লেনদেন কম হয়েছে। এক্ষেত্রে লেনদেন কমার হার ৪ দশমিক ৮৭ শতাংশ।
Release of stalled IMF loan tranches in limbo, for now
The Financial Express
High-level discussions at the Washington headquarters of the IMF on stalled fund release also ended sans agreement, leaving disbursement of the fourth and fifth tranches of its $4.7-billion loan to Bangladesh cloaked in uncertainty. Sources at Bangladesh Bank (BB) gave such an indication Monday about outcome of the negotiations with the International Monetary Fund on the sidelines of the IMF-World Bank Spring Meetings. A high-powered Bangladeshi delegation led by finance adviser of the interim government Dr Salehuddin Ahmed attended the meeting in the capital of the United States to talk out latest twin disagreements over more flexible exchange rate and significantly expanding the tax-GDP ratio in the country. The disagreements between an IMF mission to Bangladesh and their counterparts held back an envisaged staff-level agreement leading to disbursement of the fourth and fifth tranches worth $650 million each. In closed-door meetings in Washington, DC, the Bangladeshi delegation convinced the IMF to relax an ambitious tax-revenue-mobilisation target set by the Fund for the National Board of Revenue (NBR), but the lender stuck to its guns over more flexible dollar-taka exchange rates.
As a matter of fact, the sources said, the IMF's staff-level agreement with Bangladesh on disbursement of $1.3 billion under its $4.70-billion lending package for stabilising the country's macroeconomic situation stays held in abeyance.
Refrigerator, AC making poised for redoubled VAT
The Financial Express
Local manufacturers of air-conditioners and refrigerators are likely to see a twofold hike in value-added tax (VAT) in the upcoming fiscal year, under government plans for raising revenues. Also poised for coming under higher taxation the local manufacturers of mobile-phone handset, official sources said. The hikes might come through the Finance Bill 2026 scheduled to be placed for endorsement by the advisory council of the interim government on June 2, they said. Currently local manufacturers pay the value-added tax (VAT) at a cut-down rate of 7.5 per cent in supply stage of their produced AC and refrigerator under a Statutory Regulatory Order (SRO). The VAT rate could be set 15 per cent in the budget for FY2025-26. The tenure of the SRO is scheduled to expire on June 30, when the current fiscal year also passes out. "The NBR may not extend the tax break for next FY. That would result in a twofold rise in taxes for AC and refrigerator manufacturers," says a senior government official. Revenue officials have estimated around Tk 20 billion in VAT from these two items in the next year. Currently, the NBR receives around Tk 10 billion worth of VAT from local manufacturers of the two home appliances. In January, the revenue board also issued a notification to the effect that corporate income-tax rate will be 20 per cent for refrigerator, AC, and motorcycle makers. In a notification, the tax authority said the manufacturers of these electronic appliances and motorcycles must pay the tax at the revised rate until June 30, 2032.
Jul-Mar container handling at Ctg ICDs up 15.7pc
The Financial Express
Container handling at the inland container depots (ICDs) in Chattogram grew at a double-digit rate during nine months of the current fiscal year, signalling strong recovery and expansion in the country's external trade. During the July-March period of FY25, the ICDs handled 790,710 twenty-foot equivalent units (TEUs) of export-import cargoes, marking a 15.7-percent increase compared to the same period a year earlier, according to data prepared by the Bangladesh Inland Container Depots Association (BICDA), the apex body representing the country's 22 ICDs based in Chattogram. Export shipments, measured in containerised goods, rose by 15.6 per cent to 597,258 TEUs in this period, while import cargo handling grew by over 16 per cent to 193,452 TEUs. ICDs - commonly referred to as off-docks - currently handle almost 100 per cent of Bangladesh's containerised export shipments, excluding a small volume sent via air freight, and roughly 18 per cent of total imports, particularly focusing on around 50 selected import items, including poultry feeds. BICDA officials familiar with the matter told The Financial Express the ICDs are experiencing record activities, fuelled by growing export orders, particularly from key sectors like garments, textiles, and diversified jute products. "We especially have seen huge volumes of export cargoes in recent weeks. Marketing officials from off-docks have informed us that there are long queues of export-bound containers awaiting shipment," said Mohd Ruhul Amin Sikder, secretary general of BICDA, on Sunday.
লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন করবে ওয়ালটন
Bonik Barta
আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় ব্যাটারি উৎপাদন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশে উৎপাদিত ও সাশ্রয়ী মূল্যের উন্নতমানের ব্যাটারি সরবরাহ করতে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন প্রকল্প স্থাপন করবে ওয়ালটন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৬৬ লাখ টাকা। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। উৎপাদন শুরু হলে এখান থেকে প্রতি বছর আনুমানিক ১৪৪ কোটি ৯৮ লাখ টাকার ব্যাটারি বিক্রি হবে।
জনগণের নেতৃত্বাধীন জলবায়ু অভিযোজন পরিকল্পনাবিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত
Bonik Barta
জনগণের নেতৃত্বাধীন জলবায়ু অভিযোজন পরিকল্পনাবিষয়ক একটি জাতীয় কর্মশালা গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড. এম ফয়সাল রহমান, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার এমডি মো. ফজলুর রহমান, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের লাইভলিহুড অ্যাডভাইজার এবিএম ফিরোজ আহমেদ, চসিক সিইও শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম ওয়াসার সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম।
No new mass transit in Dhaka, nearby areas until 2045
The Financial Express
The capital and its surrounding areas are unlikely to get any new mass- transit services, including metro, subway, and circular train, over the next 20 years, as per the final Strategic Transport Plan (STP) 2025 draft. The STP, being revised for the second time this year to make transport plans till 2045, however, recommends the extension of four under-implementation metro lines. The four lines - Mass Rapid Transit (MRT) 1, MRT 6, MRT 5 North, and MRT 5 South - are being implemented as per the revised STP (RSTP) formulated in 2015. The routes will be extended to bring cities near Dhaka under the mass-transit network, sources said. However, bus rapid transit (BRT) and light rapid transit (LRT) are unlikely to be included in STP 2025. Bangladesh Bridge Authority has proposed 258 kilometres of Dhaka subway network, which includes 11 underground lines to be built at an estimated cost of $72 billion.
৩ হাজার কোটি টাকা বিনিয়োগের ব্যাখ্যা দিল আইসিবি
Bonik Barta
পুঁজিবাজারে বিনিয়োগ ও উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সরকার প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার তহবিল প্রদান করেছিল। এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের দুজন পরিচালক, এমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এ কমিটির তত্ত্বাবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এছাড়া কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে ব্যবহার হয়েছে, যা আগে উচ্চ সুদে নেয়া হয়েছিল। —বিজ্ঞপ্তি
বাণিজ্য লক্ষ্য অর্জনে পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে —বাণিজ্য উপদেষ্টা
Bonik Barta
পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে যে বাণিজ্য, তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্লাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’ এ সময় তিনি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশকে ৬২ বিলিয়ন ডলারের বেশি ঋণ ও অনুদান দিয়েছে এডিবি
Bonik Barta
স্বাধীনতার পর ১৯৭৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্যপদ পায় বাংলাদেশ। এর পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সরকারি সেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এডিবি। এখন পর্যন্ত বাংলাদেশকে ৬২ বিলিয়ন ডলারের বেশি ঋণসহায়তা ও অনুদান দিয়েছে এ সংস্থাটি। তবে এখানে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে প্রায়ই মেয়াদ ও ব্যয় বেড়ে যায়। এর মধ্যেই আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) ঘটতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে প্রকল্প বাস্তবায়নে আরো দ্রুততা ও দক্ষতা অর্জনের জন্য আহ্বান জানিয়েছে এডিবি। রাজধানীতে গতকাল আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ি ইউন জং। ‘বিজনেস অপরচুনিটিজ সেমিনার’ শীর্ষক এ সেমিনার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হয়।
BRAC Bank earns record profit, to pay decade-high dividend
The Financial Express
BRAC Bank earned a record profit of Tk 12.3 billion in 2024, securing a remarkable 62 per cent year-on-year growth driven by substantial income from investments in government securities. Apart from high returns from Treasury bills and bonds, the bank witnessed an escalation in interest income in the year, compared to the previous year. The third-generation commercial bank's consolidated earnings per share (EPS) stood at Tk 6.95 for the year, up from Tk 4.30 (restated) for the year before. The annual audited financial statement of the bank was approved at a board meeting on Monday. Based on the profit growth, the board of directors declared a 25 per cent dividend (12.5 per cent cash and 12.5 per cent bonus shares) for 2024. This is also the highest dividend declaration since 2015. It had paid 25 per cent cash dividends for 2015. The number of outstanding shares of the bank is nearly 1.77 billion. So, the bank will pay Tk 2.21 billion in cash dividends to its shareholders against existing shares for 2024. The bonus shares were recommended to strengthen the capital base of the bank, said the bank in its earnings note, adding that the shares were declared out of the current year's profit. BRAC Bank's performance corroborates the notion that the lenders, which wisely made good investments in Treasury bills and bonds, reaped handsome returns.
যমুনা অয়েলের নিট মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে যমুনা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০৪ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১১১ কোটি ১ লাখ টাকা বা ৩৭ দশমিক ৮০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে যমুনা অয়েলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৬০ পয়সা।
মার্কিন গ্রোসারিতে ‘বাই নাউ পে লেটার’ ঋণ বাড়ছে
Bonik Barta
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সংখ্যক ক্রেতা গ্রোসারি পণ্যে ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) পরিষেবা ব্যবহার করছে। এ ধরনের ঋণের বিল দেরিতে পরিশোধের হার বাড়ছে বলেও জানিয়েছে অনলাইন মার্কেটপ্লেস লেন্ডিং ট্রি, যা ইঙ্গিত দেয় অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিনরা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সমস্যায় পড়ছে। জরিপে অংশ নেয়া দুই হাজার মার্কিনের প্রায় অর্ধেক বিএনপিএল ব্যবহার করেছে। ২৫ শতাংশ গ্রোসারিতে এ ঋণ ব্যবহার করেছে, যা গত বছর ছিল ১৪ শতাংশ এবং ২০২৩ সালে ২১ শতাংশ। ৪১ শতাংশ উত্তরদাতা গত বছর বিএনপিএল বিল দেরিতে পরিশোধ করেছেন, যা আগের বছর ছিল ৩৪ শতাংশ। খবর সিএনবিসি ও ছবি রয়টার্স
Railways ministry cuts FY26 ADP demand by 7.05pc
The Financial Express
The railways ministry has sought 7.05-percent lower funds in the upcoming FY26 Annual Development Programme (ADP) than the current fiscal year's allocation as the interim government has taken a tougher stance on the misuse of public funds, officials said on Monday.
According to the Planning Commission, the ministry has demanded Tk 95.06 billion to implement the ongoing and future development projects. In FY25, the government allocated Tk 102.27 billion in the ADP for the ministry. The ministry cut its FY26 fund demand mainly in the project aid part, seeking higher allocation from the government's internal resources, commission officials said. It demanded Tk 35.27 billion in project aid, Tk 24.20 billion less than the current allocation. On the other hand, it demanded Tk 59.79 billion from the government exchequer, Tk 16.99 billion more than the current allocation, according to commission officials. A Planning Commission official said, "We are scrutinising the railway ministry's fund demand. Allocations for all development projects are being scrutinised." The state-owned Bangladesh Railway (BR) invested billions over the last one-and-a-half decade to revive the long-struggling rail services. But it failed to improve services in both passenger and freight segments, which made it a losing concern.
মার্কিন কৃষি ও জ্বালানিপণ্য ছাড়াই টিকতে পারবে চীন
Bonik Barta
চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেও ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে পারবে দেশটি। মার্কিন কৃষি ও জ্বালানিপণ্য ছাড়াও তারা টিকে থাকতে পারবে। খবর এফটি। চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের ডেপুটি-চেয়ার ঝাও চেনশিন বলেন, ‘নিজস্ব কৃষি ও জ্বালানি উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্র বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে আমদানি আমাদের চাহিদা পূরণে যথেষ্ট হবে।’ তিনি বলেন, ‘যদি মার্কিন পশুশস্য ও তেলবীজ নাও কিনি, তবু আমাদের শস্য সরবরাহে বড় কোনো প্রভাব পড়বে না।’ গতকাল এক সংবাদ সম্মেলনে ঝাও চেনশিন এ মন্তব্য করেন। যেখানে শীর্ষ চীনা নীতিনির্ধারকরা দেশের অর্থনীতি নিয়ে আশ্বস্ত করেন এবং ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাব মোকাবেলায় অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি দেন তারা।
মার্কিন জাহাজের বিনামূল্যে সুয়েজ ও পানামা খাল পারাপারের দাবি
Bonik Barta
পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন জাহাজের বিনামূল্যে চলাচলের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের দেয়া এক পোস্টে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বৈশ্বিক বাণিজ্য ও নৌ-পরিবহনে মার্কিন প্রভাব বাড়ানোর প্রত্যয় পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর নিউজ উইক। গত জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরার পর থেকেই পানামা খাল থেকে চীনা বন্দর অপারেটরদের অপসারণের চাপ দিয়ে আসছেন ট্রাম্প। শনিবারের পোস্টে সুয়েজ খালের দিকেও মনোযোগ আকর্ষণ করেন তিনি। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্তকারী সুয়েজ খাল বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট। ট্রাম্প লেখেন, ‘সামরিক ও ব্যবসায়িক দুই ক্ষেত্রেই মার্কিন জাহাজকে বিনামূল্যে পানামা ও সুয়েজ খালের মধ্য দিয়ে চলাচলের অনুমতি দেয়া দরকার।’
ADB exposes vistas of business prospects, here and beyond
The Financial Express
Wide vistas of business opportunities in Bangladesh and beyond were unveiled at an exposition hosted Monday in Dhaka by the Asian Development Bank (ADB). The organisers said the business opportunities seminar (BOS) provided a platform for accessing information on a wide range of ongoing and upcoming opportunities within ADB-financed projects and ADB private-sector operations. Over 500 participants from suppliers, contractors, and consultants, government officials, representatives of development partners and members of the diplomatic corps attended the daylong programme. Md. Ehsanul Hoque, Senior Secretary, Road Transport and Highways Division, inaugurated the event. Various stakeholders, such as members from the Bangladesh Association of Consulting Engineers and Architects (BACEA), Bangladesh Association of Construction Industry (BACI), and Bangladesh Women Chamber of Commerce and Industry (BWCCI), were also present. In his speech, Ehsanul Hoque said the ADB has doubled the development allocations in Bangladesh. "We are looking to further improvement in procurement for more transparency and efficiency," the official told the business-exposition meet. Mr. Jesper Pedersen, Director, Procurement, Portfolio, and Financial Management Department of the ADB, in his keynote address highlighted ADB efforts to enhance its procedures to better meet the growing and evolving needs of developing member-countries, with a strong focus on sustainability, transparency and quality in procurement.
কার্বন নিঃসরণে প্রাক-মহামারী স্তর ছাড়াতে পারে ইউরোপীয় এয়ারলাইন খাত
Bonik Barta
ইউরোপীয় এয়ারলাইন খাতের ব্যস্ত শিডিউল কভিড মহামারী-পূর্ব কার্বন নিঃসরণের স্তরকে অতিক্রম করতে পারে। ২০২৫ সালের মধ্যে এ বৃদ্ধি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। খবর এফটি। পরিবেশবাদী সংস্থা ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টের (টিঅ্যান্ডই) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইউরোপভিত্তিক এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোর ফ্লাইট থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ১৯ কোটি ৫২ লাখ টনে পৌঁছতে পারে, যা ২০১৯ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। গত বছর বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল কভিড মহামারীর আগের স্তরের কাছাকাছি ফিরে আসে। ওই সময় ইউরোপীয় এয়ারলাইনগুলো বায়ুমণ্ডলে যোগ করে ১৮ কোটি ৭৬ লাখ টন কার্বন।
বিশ্বব্যাপী পৌনে ৩ লাখ কোটি ডলার সামরিক ব্যয়ের রেকর্ড
Bonik Barta
গত বছর শতাধিক দেশ আগের বছরের তুলনায় সামরিক ব্যয় বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে এ খাতের বৈশ্বিক ব্যয়ে। অন্যান্য খাতে খরচ কমিয়ে যুদ্ধ সরঞ্জাম ক্রয়ে ব্যয় বাড়িয়েছে অনেক দেশ। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও গাজায় ইসরায়েলি হামলায় বৈশ্বিক সামরিক ব্যয়ের বড় একটি অংশ ব্যবহার হয়েছে। সব মিলিয়ে ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয় রেকর্ড পৌনে ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে গেছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদন জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। খবর রয়টার্স ও আনাদোলু।
Poultry industry: Workers’ min wage Tk 16,250 recommended
The Financial Express
The minimum wage board has drafted its proposal recommending Tk 16,250 as minimum monthly wages for the workers of the country's poultry industry. Moreover, a 5.0-percent annual increment has also been proposed for the sector. To this end, the labour and employment ministry on April 16 issued a gazette notification, seeking suggestions or objections, if any, within 14 days of its publication. In January 2024, the ministry formed the minimum wage board, which is the first time to fix minimum wages for the sector. According to the notification, a worker at grade-IV will receive Tk 16,250 as a minimum monthly wage that includes basic pay Tk 9,500, house rent Tk 4, 750 (50pc of basic pay), Tk 1,500 as medical allowance and Tk 500 as travel allowance. Workers at grade-III have been proposed to receive Tk 20,750 as minimum monthly wage, grade-II at Tk 26,750 and grade-I at Tk 30,050 respectively. The board has also recommended the same amount (Tk 16,250) as a minimum pay for an employee of grade-IV. It has proposed Tk 11,500 as the monthly pay for both apprentice workers and employees with the six-month period of apprenticeship.
জাপানে ইস্পাত উৎপাদন কমেছে ৪.৫%
Bonik Barta
বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ জাপান। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। খাতসংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ ও উৎপাদন খাতে নিম্নমুখী চাহিদা উৎপাদন কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ চীন সম্প্রতি রফতানি বাড়িয়েছে। তাই জাপানের নিম্নমুখী রফতানিও উৎপাদন কমার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন এক প্রতিবেদনে জানায়, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমে ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টনে নেমে এসেছে, যা টানা তিন অর্থবছরের মতো পতন এবং ২০২০-২১ অর্থবছরের পর সর্বনিম্ন।
এলএমইতে মিশ্র প্রবণতায় ধাতব পণ্যের দাম
Bonik Barta
চীন নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পর বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে তা নিয়ে উদ্বেগ অব্যাহত আছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ কারণে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতব পণ্যের বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। এলএমইতে গতকাল তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৩২৭ ডলারে। এক ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে বাজারে প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা। এটি নিয়ে কিছুটা আশাবাদ আছে। তবে বাজারের মনোভাব দ্রুত পরিবর্তন হওয়ার আশঙ্কাও বেশি।’
Jamuna Oil's profit escalates over 56pc on high interest income
The Financial Express
State-owned fuel marketer Jamuna Oil Company reported a whopping 56.42 per cent year-on-year jump in profit to Tk 1.41 billion in the third quarter though March of FY25, riding on interest income from bank deposits. Hence, earnings per share jumped to Tk 12.73 for January-March this year from Tk 8.14 for the same quarter last year, according to price sensitive information published on Monday. Jamuna Oil, which markets octane, petrol, diesel, kerosene, furnace oil, bitumen and lubricants countrywide, has a huge amount of money deposited in banks. With interest rates gone up, the company's profit got a boost from higher non-operating income. In FY24, Jamuna Oil's operating profit was only Tk 0.45 billion whereas non-operating income Tk 5.57 billion. Most of the non-operating income was derived from bank interest. In the first six months of FY25, operating profit was Tk 0.30 billion accompanied by non-operating income of Tk 3.80 billion. The company said its EPS had mainly been driven by an increase in income from selling petroleum products and interest income on bank deposits. It is yet to publish revenue data for the third quarter through March of FY25. However, in the nine months through March this year profit soared by 37.8 per cent year-on-year to Tk 4.05 billion.
বিশ্ববাজারে আরো কমছে জ্বালানি তেলের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। ফলে বিশ্ববাজারে আরো কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া ওপেক প্লাসের সরবরাহ বাড়ার সিদ্ধান্তও পণ্যটির দামে প্রভাব ফেলছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১৩ সেন্ট বা দশমিক ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৬ ডলার ৭৪ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১২ সেন্ট বা দশমিক ১৯ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬২ ডলার ৯০ সেন্টে।
Tk100cr e-gates lie unused at most airports amid manual checks
The Business Standard
When e-gates were inaugurated in June 2022 at Hazrat Shahjalal International Airport in the capital, the airport authorities announced that the immigration process would be completed within 18 seconds through the new digital setup. However, the 26 e-gates installed at the Dhaka airport have largely remained unused for over the last two and a half years due to the ineffective immigration process. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Although passengers pass through the e-gates, they have to face immigration police again for further checks of their visas and passports. The e-passport project authorities say e-gates can check only the authenticity of the passport, not other issues such as visas or a ban on a particular passenger's leaving the country. Akhtar Hossain, special superintendent of immigration at Dhaka airport, told TBS, "Since the authenticity of passports can only be checked through e-gates, the police verify the documents for other matters."
ভ্যাট বৃদ্ধির পরিকল্পনায় এনবিআর; এই গ্রীষ্মে দাম বাড়বে এসি, ফ্রিজের মতো পণ্যের
The Business Standard
মাত্র ছয় মাস আগে ফ্রিজ ও এয়ার-কন্ডিশনার প্রস্তুতকারকদের ওপর করপোরেট কর দ্বিগুণ করার পর, এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। এর ফলে প্রচণ্ড গরমের এই সময়ে ভোক্তাদের ওপর চাপ আরও বাড়বে, যখন অর্থনীতিও চাপের মধ্যে রয়েছে। বর্তমানে উৎপাদন পর্যায়ে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের ওপর হ্রাসকৃত ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যা স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ ১৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা করছে। একইভাবে, মোবাইল ফোন তৈরিতে স্থানীয় মূল্য সংযোজনের ওপর নির্ভর করে ৫ ও ৭.৫ শতাংশ হারে যে ভ্যাট রয়েছে, তা বাড়িয়ে যথাক্রমে ৭.৫ ও ১০ শতাংশ করারও প্রস্তাব আছে। ব্যাটারি তৈরির ওপরও বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট দ্বিগুণ হতে পারে।
এ খাতের বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মুদ্রাস্ফীতির মতো বিদ্যমান অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে ভ্যাট বাড়ানো হলে— বিক্রি আরও কমে যেতে পারে, এবং শেষ পর্যন্ত এর বোঝা ভোক্তাদের ওপরই পড়বে। এনবিআরের কর্মকর্তারা বলছেন, আগামী মাসের শুরুতে অর্থ উপদেষ্টার কাছে এসব প্রস্তুাব তুলে ধরা হবে। তাঁর ও প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে এই পরিকল্পনা চূড়ান্ত হবে। তারা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে সরকার কর অব্যাহতি কমানোর পদক্ষেপ নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রেফ্রিজারেটর, ফ্রিজার, ও এসি'র ম্যানুফ্যাকচারিংয়ের বিদ্যমান হ্রাসকৃত হারে ভ্যাট সুবিধার মেয়াদ আগামী জুনে শেষ হতে যাচ্ছে। এই এক্সেম্পশন (অব্যাহতির) সুবিধা আর না বাড়ানোর বিষয়ে পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এসব পণ্যের ভ্যাটের হার স্ট্যান্ডার্ড রেট বা ১৫ শতাংশ হতে পারে।"
রাজস্ব সংস্কার বিষয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছে ট্যাকসেশন অ্যাসোসিয়েশন
Bonik Barta
আগামী ৩ মে বিকাল ৩ টায় বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। সভায় ‘রাজস্ব সংস্কার ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনুষ্ঠেয় ইজিএমএ অ্যাসোসিয়েশনের সব সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।