29-Apr-2025

Wednesday 30 April 2025

01-May-2025

বিদেশী বিনিয়োগ বাড়াতে নানা ছাড় পাচ্ছে বিডা, বেজা ও বেপজা

Bonik Barta

দেশের রফতানি আয়ের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনেক দিন থেকেই এ কর কমিয়ে আনার দাবি জানিয়ে আসছে রফতানিকারকদের বিভিন্ন সংগঠন। এনবিআরকে এ দাবি মেনে নেয়ার সুপারিশ করেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়। রফতানির উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে রফতানি প্রণোদনার ওপর করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের সুপারিশও করা হয়েছে।

Power Grid in the red, with higher foreign debts

The Financial Express

Power Grid experienced a loss of Tk 1.85 billion in the third quarter through March of FY25 as the burden of repayment against foreign loans intensified.The state-owned power transmission entity had a profit of Tk 2.17 billion in the same quarter a year ago, according to its unaudited financial statements published on Tuesday. Subsequently, the company incurred a loss of Tk 2.03 per share in January-March against a profit of Tk 2.37 per share (restarted) in the same quarter of the previous year. Following the latest earnings disclosure, the stock plunged 9.71 per cent to Tk 31.6 per share on the prime bourse on Tuesday, becoming the day's top loser. Power Grid's revenue, however, rose 13 per cent year-on-year in the quarter through March to Tk 6.92 billion. Interest expenses and foreign exchange losses wiped out profits. Its foreign currency transaction loss was Tk 3.72 billion in Q3 of FY25 as opposed to a gain of Tk 1.93 billion in Q3 of FY24, while interest expenses soared 13 times year-on-year in the January-March quarter. Power Grid has a huge amount of foreign loans taken for various development works. The loans have to be repaid in dollars. The loss has been calculated on the basis of the price of the dollar and the euro on the last day of the quarter.

ঢাকা ইপিজেড চলছে পল্লী বিদ্যুতে, উৎপাদনে ফিরতে পারেনি সব কারখানা

Bonik Barta

ঢাকা ইপিজেডের বিদ্যুৎ কেন্দ্রে সোমবার দুপুরে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বিদ্যুৎ দিয়ে বিকল্প উপায়ে অনেক কারখানার উৎপাদন শুরু হয়েছে। তবে ঢাকা ইপিজেডে (ডিইপিজেড) দৈনিক যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তাতে সব কারখানা চালু হয়নি। সরজমিনে ঘুরে দেখা গেছে, গতকালও বিদ্যুতের অভাবে পাঁচটি কারখানা বন্ধ ছিল। এসব কারখানায় অন্তত ছয় হাজার কর্মী রয়েছেন। কাজের উদ্দেশ্যে অনেক কর্মী এসব কারখানায় এসেও পরে ফিরে গেছেন।

Starlink gets licences to offer internet services`

The Financial Express

Telecommunications regulator BTRC on Tuesday granted Starlink two separate licences to operate satellite internet services in the country for a period of ten years. "We have issued the licences after receiving approval from the chief adviser and upon Starlink's payment of the required fees," said BTRC Chairman Md Emdad ul Bari. One licence is given for non-geostationary satellite orbit operator and the other for radio communication operator. The BTRC chairman said: "They will inform us how they plan to set up the local gateway and ground station with their local partners." He further said that Starlink must also obtain tariff approval before launching the service. Earlier Chief Adviser Prof Muhammad Yunus approved the licence for Starlink to operate in Bangladesh. As per telecom regulations, BTRC is required to obtain pre-approval from the telecom ministry before making key decisions, including granting licences. Earlier on March on 25, the BTRC issued the "Licensing Guidelines for Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator in Bangladesh". Under these guidelines, Starlink Services Bangladesh applied to BTRC for an NGSO Satellite Services Operator License, submitting the applicable fees and necessary documents.

Parliament to be sole tax exemption granting authority

The Financial Express

The finance adviser has directed the formulation of a comprehensive tax- exemption policy that will vest the exclusive authority to approve tax exemptions or expenditures in parliament, according to Md Abdur Rahman Khan, chairman of the National Board of Revenue (NBR). Once enacted into a law to strengthen domestic revenue mobilisation, the policy will strip both the government and the NBR of the power to grant such exemptions, he said while speaking as the chief guest at a seminar on Tuesday. The seminar titled "Macroeconomic Perspective and Fiscal Measures" was jointly organised by the Economic Reporters' Forum (ERF) and the Foreign Investors' Chamber of Commerce and Industry (FICCI). Dr M Masrur Reaz, chairman and CEO of Policy Exchange Bangladesh, presented the keynote, while FICCI Executive Director TIM Nurul Kabir spoke at the event chaired by ERF President Doulot Akter Mala.The NBR chairman said that the government was providing a huge amount of tax exemptions to increase employment, industrialisation, and investment from home and abroad. Personal connections or persuasive lobbying could help secure huge tax exemptions, but that door is now being closed, he said. Speakers at the event said the economy is grappling with multiple challenges stemming from data manipulation, the formulation of oversized national budgets without considering financing capacity, and the implementation of mega infrastructure projects reliant on foreign loans.

Titas Gas's loss swells in Q3 on higher expenses

The Financial Express

Titas Gas Transmission and Distribution showed a hefty loss of Tk 2.36 billion in the third quarter of FY25 despite a 3.4 per cent year-on-year revenue growth. It was unable to generate enough income to cover the cost of producing and delivering the gas.The natural gas distributor's loss per share jumped to Tk 2.39 for January-March this year from Tk 2.14 for the same quarter the year before, according to price sensitive information disclosed on Tuesday. Titas Gas is responsible for transmitting and distributing natural gas to power plants, fertilizer manufacturing companies, other industries, commercial establishments, and domestic consumers within its designated area. In the third quarter through March, Titas earned Tk 90.23 billion in revenue but spent Tk 90.46 billion for producing and transmitting natural gas. So, the company suffered a gross loss of Tk 0.23 billion in the quarter. Then other expenditures, such as administrative expenses and finance expenses, added to the loss.The other reasons behind the revenue shortfall are high system losses and higher tax burden. In the nine months through March this year, losses amounted to Tk 9.48 billion, up 474 per cent from the same period a year ago.

BB wants forex intervention fund before peg shift

The Business Standard

The Bangladesh Bank plans to create a foreign exchange intervention fund, using its reserves, as it prepares to adopt a crawling peg exchange rate. The fund would help stabilise the dollar market when greater flexibility is introduced. The central bank has asked the International Monetary Fund (IMF) for more time to establish the fund before removing the floor on Net International Reserves (NIR) or switching to the crawling peg, according to a senior official. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel The move aims to curb potential market manipulation and reduce volatility once the exchange rate is allowed to float more freely. The issue remains a sticking point in the ongoing IMF negotiations, delaying the release of the next $1.3 billion tranche from the lender's $4.7 billion loan package. Even during the recent IMF-World Bank Spring Meetings in Washington, BB Governor Ahsan H Mansur resisted calls to adopt a free float regime immediately. "The central bank could roll out the intervention fund and shift to a flexible rate now," said a senior BB executive, requesting anonymity. "But doing so would reduce NIR, already down to $17 billion – below the IMF's $19 billion floor." Bangladesh's gross reserves currently exceed $21 billion, enough to cover nearly four months of imports. However, the IMF monitors NIR, which excludes certain liabilities, as a key benchmark.

বৈদ্যুতিক পণ্য রপ্তানি, এলএনজি সরবরাহ, ইস্টার্ন রিফাইনারি-২ স্থাপনে আগ্রহী যুক্তরাষ্ট্র: সালেহউদ্দিন

The Business Standard

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে জেনারেটর ও বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এলএনজির দীর্ঘমেয়াদি সরবরাহ, এলএনজি টার্মিনাল নির্মাণ এবং ইস্টার্ন রিফাইনারি-২ স্থাপনে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। সালেহউদ্দিন জানান, বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিতে তিনি ২১ থেকে ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফর করেন। সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করে, যেখানে অর্থ উপদেষ্টাও যুক্ত ছিলেন। তিনি বলেন, এই সফরে বিশ্বব্যাংক-আইএমএফ বৈঠকের চেয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। আলোচনায় প্রধানত দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে জোর দেওয়া হয়। সালেহউদ্দিন জানান, মার্কিন ব্যবসায়ী নেতা এবং দেশটির জ্বালানি, পররাষ্ট্র, শ্রম, কৃষি ও ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে মাস্টারকার্ড, ভিসা ও শেভরন নানা বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেছে। তিনি আরও বলেন, ওপেক ফান্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে আলোচনাও ইতিবাচক হয়েছে। সব পক্ষই সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ভবিষ্যতের প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

৬৬৫ মিলিয়ন থেকে মাত্র ১০ মিলিয়ন ডলারে: বাংলাদেশ যেভাবে এক বছরে জ্বালানি বকেয়া প্রায় মিটিয়ে ফেলল

The Business Standard

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আট মাসের মাথায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বকেয়া বিল পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে এই বকেয়া বিল কমে দাঁড়িয়েছে মাত্র ১০ মিলিয়ন ডলারে, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট এটি ছিল ৬৬৫ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। পেট্রোবাংলা জানিয়েছে, ওকিউটি-র কাছে থাকা বাকি ১ কোটি ডলার আজই (৩০ এপ্রিল) পরিশোধ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) পেট্রোবাংলা ৯৪ দশমিক ৫ মিলিয়ন ডলারের এলএনজি আমদানির বিল পরিশোধ করেছে। এর মধ্যে জেদ্দাভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের মাধ্যমে চারটি স্পট মার্কেট সরবরাহকারীকে ৬২ দশমিক ৫৪ মিলিয়ন ডলার এবং কাতারএনার্জি এলএনজিকে ৩২ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। এই চারটি সরবরাহকারীর মধ্যে ভিটল এশিয়া পেয়েছে ২৮ মিলিয়ন ডলার, ওকিউটি পেয়েছে মোট ৩২ মিলিয়নের মধ্যে ২২ মিলিয়ন ডলার, এক্সেলেরেট এলপি পেয়েছে ৭ দশমিক ০৪ মিলিয়ন ডলার এবং গানভরসিঙ্গাপুর পেয়েছে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এলএনজি আমদানির বকেয়া পরিশোধ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামীকাল [৩০ এপ্রিল] ওকিউটি-কে ১ কোটি ডলার বকেয়া বিল পরিশোধ করা হবে। তখন আমরা সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যাব।'

বিএসআরএমের দুই কোম্পানির আয় ও মুনাফা বেড়েছে

Bonik Barta

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় বেড়েছে। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে তাদের নিট মুনাফাও বেড়েছে। কোম্পানি দুটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বিএসআরএম লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের আয় হয়েছে ৬ হাজার ৯৩৭ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৬ হাজার ৩১৬ কোটি ৪৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৬২১ কোটি ১২ লাখ টাকা বা ৯ দশমিক ৮৩ শতাংশ।

পেপ্যাল না থাকায় ৩০ শতাংশ কম কাজ পাচ্ছেন ফ্রিল্যান্সাররা

Bonik Barta

বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় ৩০ শতাংশ (অর্থের হিসাবে) কম কাজ পাচ্ছেন বলে জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তারা। এজন্য এসব জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে বিশেষ করে পেপ্যালের সেবা আনার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি নামের একটি সংগঠন। এ সময় তারা বলেন, ‘আমাদের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। দেশটির প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭০ শতাংশের পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে। আর যারা অনলাইনে কেনাকাটা করেন, তাদের মধ্যে ৮৪ শতাংশ মার্কিন পেপ্যালে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। উদ্যোক্তারা জানান, দেশে বর্তমানে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা রয়েছে। যারা প্রতি বছর বড় অংকের বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন। এ মার্কেটের ভ্যালু ১ বিলিয়ন ডলার। কিন্তু দেশে পেপ্যাল, ওয়াইজ কিংবা স্ট্রিপের মতো পেমেন্ট সেবা না থাকায় বিদেশী ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

সিঙ্গাপুর থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার

Bonik Barta

সিঙ্গাপুরের তিন প্রতিষ্ঠানের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সার কেনাসহ আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক তিনটি প্রতিষ্ঠান এই এলএনজি সরবরাহ করবে। এর মধ্যে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে ১ কার্গো এলএনজি ৫৩৪ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৩৬০ টাকায় আমদানি করা হবে। অন্যদিকে মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৪০ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ১২৮ টাকা। এছাড়া মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের কাছ থেকে এক কার্গো এলএনজি ৫৪৪ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ১৭৬ টাকায় আমদানি করা হবে।

BD won't take loan accepting all conditions: Salehuddin

The Financial Express

Bangladesh will not borrow from the International Monetary Fund by accepting umpteen conditions binding loans, Finance Adviser Dr Salehuddin Ahmed said Tuesday, adding that the country is no longer IMF-World Bank-dependent. "If IMF doesn't agree to pay the budget-support credit, we will prepare budget on our own," he told reporters after a meeting of the Advisers Council Committee on Government Purchase at Bangladesh secretariat. He notes that there are some issues with the International Monetary Fund that are not major things. "But we don't want to follow all these conditions." The custodian exchequer under the current post-uprising government takes a stand as Washington negotiations, led by him, also ended with the necessary deal on two strings-tied loan tranches still put on the backburner. Mr Ahmed mentions that during meeting with the IMF officials in Washington last week, they suggested implementing some conditions they found not palatable in the current context of the country's economy. "But we said we won't walk that way," he said, adding that Bangladesh's macroeconomic stability is much better in a rebound that the last IMF mission to Dhaka also acknowledged.

US brands show less interest in BD, Vietnam

The Financial Express

US brands and retailers are diversifying their sourcing from China to other Asian suppliers, but traditional alternatives like Bangladesh and Vietnam had not seen increased interest during the first quarter of this year. Despite tariff pressure, they are yet to significantly cut their China sourcing, according to a latest report of Quality Inspection Management (QIMA), a leading supply-chain compliance-solutions provider. Inspection and audit demand-related data released in the report shows a flat year-on-year trend. However, the US brands and retailers are increasingly diverting additional order volumes to other supplying hubs in Asia, as part of the ongoing long-term shift away from China. "Notably, traditional alternatives to China, such as Vietnam and Bangladesh, have not seen increased interest this quarter, with inspection and audit demand stagnating year-on-year in both," says the report. Explaining the reason, the report mentioned that in Vietnam, the anticipation of Trump's reciprocal tariffs may have contributed to the decreased interest, while Bangladesh's manufacturing focus on cotton garments may be limiting some buyers' options.

আইসিটি খাতের রফতানি বাড়াতে বেসিস কোরিয়া ডেস্ক চালু

Bonik Barta

দক্ষিণ কোরিয়ায় আইসিটি খাতের রফতানি বৃদ্ধির লক্ষ্যে বেসিস কোরিয়া ডেস্ক চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দুই দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সহযোগিতা বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে গতকাল এ ডেস্কের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ, অতিরিক্ত দায়িত্ব) ড. মো. তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি শাহাব উদ্দিন খান এবং বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। সঞ্চালনায় ছিলেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস পরাগ।

চার ব্যাংক ও ছয় বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চার কোম্পানি ও বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক পিএলসি ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক, ট্রাস্ট ব্যাংক পিএলসি ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক ও আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। বীমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড ১০ শতাংশ নগদ, পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড ১০ দশমিক ৫০ শতাংশ নগদ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ১০ শতাংশ নগদ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ শতাংশ নগদ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

সিএপিএম আইবিবিএল ফান্ডের এনএভি ৮ টাকা ৮৩ পয়সা

Bonik Barta

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্যে চলতি ২০২৪-২৫ হিসাব বছরের ৩১ মার্চ শেষে ৮ টাকা ৮৩ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৩৮ পয়সায়। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী ফান্ডের সব সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮৩১ টাকা এবং বাজারমূল্যে ৫৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৯৪ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ৩৮ পয়সা এবং বাজারমূল্যে ৮ টাকা ৮৩ পয়সা, নিট লাভ ৬২ লাখ ২৯ হাজার ৭১৮ টাকা এবং ইউনিটপ্রতি আয় ৯ পয়সা।

RADP fund cut may hit roadwork hard

The Financial Express

The interim government is economising development spending, which is likely to hit road development badly as allocations for the sector in the FY25 revised annual development programme (RADP) have been reduced by 39.97 per cent. Besides, the sector's FY26 allocation may be 16.90 per cent less than its demand. Sources said the Roads and Highways Department (RHD), which is implementing 124 projects in the current fiscal year, has been allocated Tk 138.57 billion in the RADP. The initial allocation was Tk 230.84 billion.Besides, the RHD, responsible for developing highways and bridges, is likely to get Tk 194.74 billion for FY26.The department under the Ministry of Road Transport and Bridges placed a demand for Tk 234.35 billion for the upcoming fiscal year. Experts appreciated the initiative to lower expenditures in the current economic situation, but said allocations for properly-designed projects that bear importance for the road network should be considered on a case-by-case basis. "No new project has been approved in the current fiscal year. Almost all ongoing projects remain stalled due to not getting revised development project proposals (DPPs) approved or variation of work. Even land acquisition allocations were approved initially," said an insider. According to RHD and Road Transport and Highways Division (RTHD), the DPPs of eight new projects were formulated for regional highway development in different parts of the country during the current fiscal year.

যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আইবিএম

Bonik Barta

টেক জায়ান্ট আইবিএম এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরে প্রযুক্তির খাতের বিভিন্ন অংশে এ পরিকল্পনা বাস্তবায়ন হবে। খবর আনাদোলু। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করতে সহায়তা করবে এবং একই সঙ্গে কম্পিউটিংয়ে আইবিএমের বৈশ্বিক নেতৃত্বকে আরো গতিশীল করে তুলবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ১৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার ফলে আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে কোয়ান্টাম কম্পিউটারের উৎপাদন বাড়বে। আইবিএমের এ বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ প্রযুক্তি নিয়োগদাতায় পরিণত করতে পারে। এছাড়া বিশ্বের বৃহত্তম কোয়ান্টাম কম্পিউটার সিস্টেমের মালিকানা নিশ্চিত করতে পারে প্রতিষ্ঠানটি। এতে কোয়ান্টাম কম্পিউটারের উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে যুক্তরাষ্ট্র।

কভিড-পরবর্তী সবচেয়ে খারাপ বছরের জন্য প্রস্তুত জ্বালানি তেল কোম্পানিগুলো

Bonik Barta

অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরে মুনাফার টানা পতন দেখেছে জ্বালানি তেল কোম্পানিগুলো। চলতি বছরও সেই ধারা অব্যাহত থাকার আভাস দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অয়েল জায়ান্টগুলো কভিড মহামারী-পরবর্তী সবচেয়ে কঠিন বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার প্রভাব পড়েছে বাজারে। গতকাল থেকে বৃহৎ কোম্পানিগুলো চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক ফলাফল প্রকাশ শুরু করেছে। যদিও এর আগেই বিনিয়োগকারীদের আস্থায় সংকট তৈরি হয়েছে। এফটির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো অয়েল জায়ান্টগুলোর মুনাফায় পতনের আভাস পাওয়া যাচ্ছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে এ খাতে মুনাফা বাড়তে থাকে, কিন্তু এখন এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। পশ্চিমা বিশ্বের পাঁচটি প্রধান জ্বালানি তেল কোম্পানি এক্সনমবিল, শেল, টোটালএনার্জিস, শেভরন ও বিপি সমন্বিত নিট আয় ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৯ হাজার কোটি ডলার কমে গেছে।

Yields on 15-yr BGTBs up, 20-yr down

The Financial Express

The yield on 15-Year Bangladesh Government Treasury Bonds (BGTBs) increased further on Tuesday while that on 20-Year BGTBs fell slightly. The cut off yield, generally known as interest rate, on the 15-Year BGTBs rose to 12.40 per cent on the day from 12.28 per cent earlier. The yield on the 20-Year BGTBs fell to 12.46 per cent from 12.54 per cent, according to the auction results.The government borrowed Tk 20 billion through issuing the long-term BGTBs on Tuesday to partially meet its budget deficit.Major portion of the accepted amount has been borrowed from non-competitive bidders like individuals, different recognised funds and corporate entities at the auction, according to market operators.They also alleged that the auction committee accepted the amount of non-competitive bidders at over 70 per cent and more than 50 per cent for 15-Year BGTBs and 20-Year BGTBs respectively instead of 30 per cent of notified amount as per the central bank circular issued in 2016. The circular is still in force. However, the central bank is yet to publish detailed results of the auction. A member of the auction committee, however, rejected the allegation, saying that the committee is now empowered with accepting any amounts from non-competitive bidders.

Raise tax-free income limit to Tk 450,000: FBCCI

The Financial Express

The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) has urged the government to raise the tax-free income limit for individual taxpayers to Tk 450,000 from Tk 350,000. The country’s apex trade body also proposed raising the tax-free income limit to Tk 0.5 million for women. FBCCI Administrator Md Hafizur Rahman placed the proposals while addressing the 45th NBR-FBCCI Consultative Committee Meeting on Wednesday.

এপ্রিলের ২৯ দিনে বাংলাদেশ পেল ২.৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৬১ বিলিয়ন তথা ২৬১ কোটি ডলার। ঈদ-উল-ফিতরের পরও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী রয়েছে, যা আবারও প্রমাণ করে যে দেশের অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ।ঈদের আগেই, মার্চ মাসে প্রবাসীরা রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। উৎসবকেন্দ্রিক ব্যয়ের পাশাপাশি এটি প্রবাসীদের মধ্যে দেশে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়।