27-Apr-2025

Monday 28 April 2025

29-Apr-2025

Government may go frugal on incentive, subsidy handouts

The Financial Express

Finance authorities may go frugal on subsidy and incentive handouts in the new budget as the interim government walks a tightrope in making two ends meet in current domestic and global economic realities. Officials say as the government is calculating a smaller outlay for the 2025-26 budget, slated for announcement on June 2, exporters also may see export-performance incentives squeeze a bit, as of the past. In the outgoing fiscal budget, the total allocation for subsidies and incentives was Tk 1.03 trillion, which is 20 per cent of the total operating budget of Tk 5.155 trillion. Finance Division officials say in the next budget the government may allocate a similar amount under the head of subsidies and incentives, although the development-financier IMF twists arm of policymakers for bundling out subsidies in particular. They say though the ministries like agriculture and food have sought increased allocations to meet subsidy needs, "there is no possibility of an increase". In the current budget for the outgoing fiscal year 2024-25, the allocation for subsidy was Tk 710 billion which went up to Tk 900 billion in the revised budget. Sources have said allocation for power subsidy would not increase in the next budget, rather the finance officials told a team of the International Monetary Fund (IMF) that the subsidy allocation for the sector might be lowered to some extent.

এপ্রিলের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ২৭ বিলিয়ন ডলার

Bonik Barta

দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের উচ্চ প্রবৃদ্ধি এপ্রিলেও অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ২২৭ কোটি বা ২ দশমিক ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২৪ সালের পুরো এপ্রিলে দেশে এসেছিল ২ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ তথ্য জানানো হয়। এদিকে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির ওপর ভর করে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) গতকাল (২৭ এপ্রিল) দেশের মোট রিজার্ভ ছিল ২১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। গত মার্চের শেষে এর পরিমাণ ছিল ২০ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের ঘরে। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২৬ এপ্রিল গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলারেরও বেশি ছিল।

তৃতীয় প্রান্তিক শেষে ৬৯৬ কোটি টাকা মুনাফা ওয়ালটনের

Bonik Barta

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ৬৯৬ দশমিক ৪৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চলতি অর্থবছরের ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৪তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

Revenue harnessing at risk as NBR officials find legal flaws

The Financial Express

Splitting tax authority under the newly framed ordinance may put tax-revenue mobilisation in jeopardy as revenue officials say they have found numerous major flaws in the draft law. Even the proposed ordinance is not aligned with the National Board of Revenue (NBR) advisory committee for reform that the interim government formed to recommend separation. Income tax, customs and VAT officials have said they welcome the bifurcation of the NBR into policy and implementation bodies, but dissolving the NBR and allowing other cadres in revenue policy and management disappointed them. Talking to the FE, a number of tax, VAT and customs officials demanded immediate amendments to the ordinance. The ordinance, tilted 'State Policy and Revenue Management Ordinance 2025', was approved by the advisory council of the interim government early this month. It is set to be published as gazette after vetting by the law ministry. Under the ordinance, the National Board of Revenue and the Internal Resources Division (IRD) will be dissolved and replaced by two divisions--Revenue Policy Division and Revenue Management Division-under the Ministry of Finance (MoF).

দুই সপ্তাহ পর পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখিতা

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত দুই সপ্তাহের নয় কার্যদিবসেই পয়েন্ট হারিয়েছে সূচক। এ নিম্নমুখিতা কাটিয়ে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বখী প্রবণতা দেখা গেছে। মূলত নেগেটিভ ইকুইটির ওপর প্রভিশন সংরক্ষণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছিল। তবে বেলা ১টার পর টানা দরপতনের ফলে দাম কমে যাওয়া শেয়ারগুলো কিনতে শুরু করেন সতর্ক বিনিয়োগকারীরা। ফলে শেয়ার কেনার চাপে দুপুরের পর থেকে বাজার ঘুরে দাঁড়ায় এবং সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা যায়। সূচক ৫ হাজার পয়েন্টের ওপরে উঠলেও শেষদিকে শেয়ার বিক্রির চাপে তা ধরে রাখা সম্ভব হয়নি।

Bangladeshi gaming firm among global top 10

The Financial Express

A local game development start-up called NapTech Labs, which creates online games for internet browsers and mobile devices, has recently been globally recognised as one of the top companies of its kind. It has been placed in the ninth position out of 2,535 listed game developers in the rankings prepared by GoodFirms, a US-based think tank focusing on providing business-to-business (B2B) reviews and ratings. As per the data available with GoodFirms, all of the top eight companies in the rankings are based in the US. Founded in September 2020, the budding information technology (IT) company is now followed by many counterparts in India and European countries. GoodFirms also recognised NapTech as the top gaming company among 22 listed Bangladeshi firms. Currently a member of Bangladesh Association of Software and Information Services (BASIS), NapTech is the brainchild of Musabbir Hosain, a computer science and engineering (CSE) graduate from Daffodil International University. "From day one, our vision was clear - to build a future-focused gaming company that creates high-quality HTML 5 games for international audiences while fostering local talent and innovation," he told The Financial Express. Located at ICT Tower in the capital's Agargaon, the company has expanded its footprints across the globe with its game development prowess. "We now export to 24 countries worldwide, as well as collaborate with 15 ad network partners and 18 global clients," said Musabbir, who leads the 16-member company as its managing director. NapTech now provides gaming-related services to local companies, including Grameenphone's Xoss Games, Robi Axiata's Game Baksho, and Teletalk's NapZone Games, while its international clients include India's Reliance Industries and China's Transsion Holdings.

গ্যাস সংকট নিরসন ও ক্যাপটিভ পাওয়ারের নিরাপত্তা জামানত পুনর্নির্ধারণের দাবি

Bonik Barta

টেক্সটাইল শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিরসন এবং ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য নিরাপত্তা জামানত ও বাল্ক গ্রাহক শ্রেণীর জন্য লিমিট পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর পাঠানো পৃথক দুটি চিঠিতে এ দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প খাতের মালিকদের সংগঠন বিটিএমএ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গতকাল পাঠানো এক চিঠিতে পেট্রোবাংলার ওয়েবসাইটের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি-এপ্রিল সময়কালে তিতাস গ্যাস কর্তৃক শিল্প খাতে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হয়েছে। বিটিএমএর মতে, শিল্প খাতে গ্যাস সরবরাহ কমানোর পরিবর্তে ১২৫০ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি করা হলে শিল্প-কারখানাগুলোর ন্যূনতম চাহিদা পূরণ করা সম্ভব হতো। গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মিলগুলোর উৎপাদন কার্যক্রমের ক্রমাবনতি ঘটবে এবং উল্লেখযোগ্যসংখ্যক মিল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তিতাস গ্যাস কর্তৃক শিল্প খাতে প্রাপ্যতার ভিত্তিতে যৌক্তিক অনুপাতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে বিটিএমএ।

কাগজ আমদানিতে শুল্ক কর ৫ শতাংশ করার দাবি

Bonik Barta

আসন্ন বাজেটে প্রকাশনা, মোড়কজাত ও ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল উন্নতমানের পেপার ও পেপার বোর্ড আমদানিতে শুল্ক কর ৫ শতাংশ বা তারও নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছেন কাগজ মিল মালিক ও ব্যবসায়ীরা। জাতীয় প্রেস ক্লাবে গতকাল কাগজ মিল ব্যবসায়ীদের চারটি সংগঠনের যৌথ আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, কাগজ আমদানিতে শুল্ক কর (সিডি) ৫ শতাংশ করা হলে এ ব্যবসায় শৃঙ্খলা বাড়বে, দুর্নীতি হ্রাস পাবে ও কর ফাঁকির হার কমে আসবে। ফলে সরকারের রাজস্ব আদায় বহুলাংশে বৃদ্ধি পাবে।

Revenue harnessing at risk as NBR officials find legal flaws

The Financial Express

Splitting tax authority under the newly framed ordinance may put tax-revenue mobilisation in jeopardy as revenue officials say they have found numerous major flaws in the draft law. Even the proposed ordinance is not aligned with the National Board of Revenue (NBR) advisory committee for reform that the interim government formed to recommend separation. Income tax, customs and VAT officials have said they welcome the bifurcation of the NBR into policy and implementation bodies, but dissolving the NBR and allowing other cadres in revenue policy and management disappointed them. Talking to the FE, a number of tax, VAT and customs officials demanded immediate amendments to the ordinance. The ordinance, tilted 'State Policy and Revenue Management Ordinance 2025', was approved by the advisory council of the interim government early this month. It is set to be published as gazette after vetting by the law ministry. Under the ordinance, the National Board of Revenue and the Internal Resources Division (IRD) will be dissolved and replaced by two divisions--Revenue Policy Division and Revenue Management Division-under the Ministry of Finance (MoF). In an emergency Extraordinary General Meeting on Sunday, the customs and VAT cadres issued a statement demanding presence of technically sound revenue personnel they termed the key to revenue mobilization.

চীনে দ্বিমুখী শুল্ক চাপে নাকাল বিদেশী কোম্পানি

Bonik Barta

শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে এরই মধ্যে একাধিক দেশের সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন মার্কিন ও চীনা কর্মকর্তারা। কিন্তু দুই বাণিজ্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে আলোচনা অতিপ্রত্যাশিত হলেও সে বিষয়ে অগ্রগতির কোনো লক্ষণ নেই। উল্টো বেইজিংয়ের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, শুল্কযুদ্ধ যারা শুরু করেছে, তাদেরই থামাতে হবে। এমন পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি চীনে বিনিয়োগ করা বিদেশী প্রতিষ্ঠানগুলোকে দুধারী তলোয়ারের মতো ক্ষতিগ্রস্ত করছে। কারণ প্রতিষ্ঠানগুলোকে প্রথমে যুক্তরাষ্ট্র থেকে উপকরণ আমদানি, পরে একই দেশে রফতানির ক্ষেত্রে মোট দুবার শুল্ক দিতে হচ্ছে। খবর এফটি।

মার্কিন ওষুধ শিল্পে খরচ বাড়বে ৫১০০ কোটি ডলার

Bonik Barta

যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হলে দেশটিতে বছরে ওষুধ ব্যয় প্রায় ৫১ বিলিয়ন বা ৫ হাজার ১০০ কোটি ডলার বাড়তে পারে। এ ব্যয়ের পুরোটা ভোক্তাদের ওপর চাপানো হলে ওষুধের দাম সর্বোচ্চ ১২ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মার্কিন ওষুধ শিল্পসংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অব আমেরিকার উদ্যোগ পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত এ বিশ্লেষণে তথ্যটি উঠে এসেছে। এছাড়া জেনেরিক ওষুধের ওপর শুল্কের প্রভাব নিয়ে অনেক দিন ধরে দেশটিতে আলোচনা হচ্ছে। খবর রয়টার্স ও এফটি। আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ২০ হাজার ৩০০ কোটি ডলারের ওষুধ আমদানি করেছে, যার ৭৩ শতাংশ এসেছে ইউরোপ—মূলত আয়ারল্যান্ড, জার্মানি ও সুইজারল্যান্ড থেকে। একই বছরে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ও বিক্রীত ওষুধের মোট মূল্য ছিল ৩৯ হাজার ৩০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের চাহিদা কমায় সস্তা হচ্ছে টিকিট

Bonik Barta

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ভ্রমণের চাহিদা কমে যাওয়ায় উড়োজাহাজের টিকিটের দাম কমছে। এতে এয়ারলাইনস খাতে অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। বড় এয়ারলাইনসের কর্মকর্তারা বলছেন, প্রত্যাশার তুলনায় যাত্রী কমে যাওয়ায় আসন বাড়ানোর পরিকল্পনাও আপাতত বন্ধ রেখেছেন। খবর সিএনবিসি। সম্প্রতি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় ডেল্টা, সাউথওয়েস্ট, ইউনাইটেড, আলাস্কা ও আমেরিকান এয়ারলাইনসের নির্বাহীরা চাহিদা কমার বিভিন্ন কারণ উল্লেখ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত শুল্কনীতি, শেয়ারবাজারের অস্থিরতা ও সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা।

সৌদি পিআইএফের সম্পদ বেড়েছে ৩৯০ শতাংশ

Bonik Barta

অর্থনৈতিক লক্ষ্য ‘ভিশন ২০৩০’-এর সূচনার পর থেকে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ব্যবস্থাপনায় থাকা সম্পদ ৩৯০ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে ফান্ডটির সম্পদ ছিল ১৬ হাজার কোটি ডলার, যা গত বছর ৯৪ হাজার ১৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে, এটি পিআইএফের ৮৮ হাজার কোটি ডলারের লক্ষ্য ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধির এ গতি অনুসরণ করে পিআইএফ ২০৩০ সালের জন্য লক্ষ্য পুনর্বিন্যাস করেছে। কোম্পানির ব্যবস্থাপনায় থাকা সম্পদের লক্ষ্য ১ লাখ ৮৭ হাজার কোটি থেকে বাড়িয়ে ২ লাখ ৬৭ হাজার কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। খবর ও ছবি আরব নিউজ

Only two lounges, slightly improved airport services – is this all labour migration reform means?

The Financial Express

High migration costs for Bangladeshi workers – the highest in South Asia – were flagged as the top challenge in the overseas employment sector by the White Paper on the State of Bangladesh's Economy last November. Acknowledging the issue, Expatriates' Welfare Adviser Asif Nazrul later highlighted the interim government's efforts to reduce migration costs during International Migrants Day on 18 December. However, the issue remains unresolved. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Stakeholders say there has been little progress in addressing other critical concerns, too, such as illegal visa trading, agency syndicates, and reopening labour markets. They also warn that the infamous Malaysian recruitment syndicate, blamed for driving up costs and mismanagement, appears to be regaining ground with political backing. Meanwhile, experts argue the government's efforts are undermined by a lack of clear vision, weak execution, and limited authority due to its lack of direct electoral mandate. "There's no visible action to dismantle the syndicates. What's the difference from the previous government?" said Mohammad Jalal Uddin Sikder, a migration expert and faculty member at North South University.

জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১.৬%

Bonik Barta

আন্তর্জাতিক অনলাইন নিলাম প্লাটফর্ম গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে দুগ্ধজাত পণ্যের দাম আবার বেড়েছে। এ সময় গড় মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম এনজেড হেরাল্ড। বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বেশ কয়েক বছর ধরেই উল্লেখযোগ্য হারে বাড়ছে। আগের নিলামে দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছিল। গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত মোট ১২টি নিলামের মধ্যে সাতটিতে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে ভূমিকা রাখছে দুধ উৎপাদনে খরচ বৃদ্ধি।

আমদানি বাড়ায় সাতক্ষীরায় কমেছে জিরার দাম

Bonik Barta

সাতক্ষীরার মসলা বাজারগুলোয় দুই সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি জিরার দাম কমেছে ৫০-৬০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন ও আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, সম্প্রতি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় বাজারে পণ্যটির দাম কমে এসেছে। সুলতানপুর বড় বাজারের মসলাজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে গতকাল ভারত থেকে আমদানীকৃত জিরা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬২০-৬৩০ টাকায়। এ সময় সিরিয়া ও ইরান থেকে আমদানীকৃত জিরার দাম ছিল যথাক্রমে কেজিপ্রতি ৭৮০ ও ৮০০ টাকা, যা দুই সপ্তাহ আগে ছিল ৮৪০-৮৫০ টাকা। সে সময় ভারতীয় জিরার দাম ছিল কেজিতে ৬৬০-৬৭০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বণিক বার্তাকে জানান, বাজারে সরবরাহ বাড়ায় সব ধরনের আমদানীকৃত জিরার দাম কমেছে।

কোকিং কয়লা আমদানি বাড়াবে ভারত

Bonik Barta

ইস্পাত উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে ভারত। তবে ধাতব পণ্যটি উৎপাদনের প্রধান উপাদান কোকিং কয়লার সরবরাহ বর্তমানে কম। এ কারণে পণ্যটি আমদানি উল্লেখযোগ্য হারে বাড়াবে ভারত। শুক্রবার ভারতের স্টিল সেক্রেটারি সন্দীপ পৌণ্ড্রিক এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। সন্দীপ পৌণ্ড্রিক বলেন, ‘‌বর্তমানে ভারতে প্রায় ৫ কোটি ৮০ লাখ টন কোকিং কয়লা আমদানি হয়। তবে ২০৩০ সালের মধ্যে তা বেড়ে ১৬ কোটি টনে পৌঁছতে পারে।’

Discontent over draft to split revenue policy and management

The Business Standard

The draft of a presidential ordinance aimed at separating revenue policy from management has sparked controversy among stakeholders. The move was aimed at streamlining the revenue management system, ensuring compliance, and making it more sustainable by ensuring independent operations. Once gazetted, the ordinance will dissolve the National Board of Revenue (NBR) and establish two new bodies: the Revenue Policy Division and the Revenue Management Division. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel However, concerns have emerged that the draft may have deviated from the original intent, potentially undermining the reform process. The Revenue Reform Committee's recommendations on the separation of revenue policy and management have been largely overlooked, according to some tax officials and committee members. The committee had proposed that professionals from various fields, such as business, economics, and chartered accounting, be included in policy-making, alongside the tax and customs cadres. However, the draft appears to have largely ignored this, with the policy and management powers seemingly remaining in the hands of the administration cadre, they said. Md Farid Uddin, member of the Revenue Reform Committee, said the way the draft has been prepared, it effectively hands control of revenue policy to the administration cadres. "This has been done deliberately," he told The Business Standard. "It will not fulfill the purpose of separation."

আইপিডিসি ফাইন্যান্স চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন

Bonik Barta

আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান আরিফুল ইসলাম কোম্পানিটির চার হাজার শেয়ার কিনেছেন। গত ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮৯ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৪৫ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ১২৫। এর মধ্যে ৪০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ২১ দশমিক ৮৮, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৫৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

আয় বাড়ার পাশাপাশি ডেসকোর লোকসান কমেছে

Bonik Barta

বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় বেড়েছে সাড়ে ১৬ শতাংশ। আয় বৃদ্ধির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির লোকসানও কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডেসকোর আয় হয়েছে ৫ হাজার ৪১০ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪ হাজার ৬৪৪ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ডেসকোর কর-পরবর্তী লোকসান হয়েছে ৭৮ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৭০ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি বাড়ায় ডলারের দাম কমেছে ৫০–৭০ পয়সা

The Business Standard

গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি থাকা, ব্যাংকগুলোর ওপর বকেয়া আমদানি বিল পরিশোধের চাপ ও ডলারের চাহিদা কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। গত বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে ১২২.৫০ টাকা থেকে ১২২.৬০ টাকা রেট দিতে হয়েছে। অথচ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও রেমিট্যান্সের ডলার সংগ্রহে ব্যাংকগুলোকে ১২৩ টাকা থেকে ১২৩.২০ টাকা পর্যন্ত রেট দিতে হতো। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে ৫০ থেকে ৭০ পয়সা বা ০.৫০ শতাংশের বেশি। বেশ কয়েকটি ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন, সামনের দিনগুলোতে ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন, আগামী কয়েক মাসে ডলারের চাহিদা বাড়ার বড় ধরনের কোনো সম্ভাবনা নেই। কারণ, বেশিরভাগ বিনিয়োগকারী নতুন বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী নির্বাচনের অপেক্ষা করছেন। ফলে বিনিয়োগ-সংক্রান্ত আমদানি বাড়বে না। অন্যদিকে রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধি ভালো। এমন প্রবৃদ্ধি আগামী দিনগুলোতে বজায় থাকলে বাজারে ডলারের সরবরাহ আরও বাড়বে, যা দিনশেষে বিনিময় হার কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তারা। রেমিট্যান্স ও রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধির কারণে ডলারের দাম কমছে মন্তব্য করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, বৈদেশিক মুদ্রাবাজার এখন আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে এসেছে।

উৎসে মূসকের ৩৯ কোটি টাকা দিচ্ছে না দুই পাসপোর্ট অফিস

Bonik Barta

গোপালগঞ্জ ও যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে পাসপোর্ট ইস্যু ও নবায়ন ফির ওপর কর্তন করা প্রযোজ্য উৎসে মূল্য সংযোজন কর বা মূসকের (ভ্যাট) ৩৯ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা পাওনা হয়েছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের। ২০১৪ সাল থেকে এসব টাকা বকেয়া রয়েছে। এনবিআর সদস্যের (মূসক বাস্তবায়ন ও আইটি) কাছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদের লেখা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের ব্যবধানে ধানবীজ সংগ্রহ কমেছে ১৮ শতাংশ

Bonik Barta

চট্টগ্রাম কৃষি অঞ্চলে আমন মৌসুমে গত কয়েক বছর ধানবীজ উৎপাদন ও সংগ্রহ ঊর্ধ্বমুখী রয়েছে। তবে চলতি মৌসুমে কৃষি অঞ্চলের দুই জেলায় বীজ সংগ্রহ কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ৬১৬ টন আমন বীজ সংগ্রহ করা হলেও চলতি বছর ৫০০ টন সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। বছরের ব্যবধানে সংগ্রহ কমেছে ১৮ দশমিক ৭৩ শতাংশ। এক মৌসুমের ব্যবধানে বীজ সংগ্রহ কমে আসাকে বড় ব্যর্থতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, যদি সময়মতো মূল্য পরিশোধ, প্রণোদনা বা উৎপাদন সহায়তা বাড়ানো না হয়, তবে আগামী মৌসুমগুলোয় বীজ উৎপাদন সংকটে পড়তে পারে। একই সঙ্গে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজীকরণ ও চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা আনাও জরুরি হয়ে পড়েছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে বীজ উৎপাদননির্ভরতা আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ কর্মী যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির

Bonik Barta

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র সংগ্রহের পরও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে পারেননি ১৭ হাজার ৭৭৭ অভিবাসনপ্রত্যাশী। এর পেছনে রিক্রুটিং এজেন্সিরই সব দায় দেখছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত কমিটি। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে গতকাল ওই কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এদিকে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে অগ্রগতি জানাতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৭ আগস্টের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।

How does BRAC Bank achieve outstanding deposit growth?

The Financial Express

BRAC Bank PLC has achieved impressive deposit growth, recording a 35 per cent compound annual growth rate over the past three years-significantly outperforming the industry average of 7.5 per cent. Notably, branches contributed 75 per cent of this growth, said Sheikh Mohammad Ashfaque, deputy managing director (DMD) and head of branches distribution network of the bank, in an exclusive interview with The Financial Express (FE)'s Siddique Islam recently, where he shared insights into the bank's current performance and future goals.1000044734 Q. BRAC Bank's deposit growth has made it the envy of many in the banking industry. We've heard that your branch network alone has achieved a remarkable deposit growth of over Tk 270 billion in the past three years. What core strengths or strategies have contributed most significantly to this impressive performance? A. The branches have consistently achieved more than Tk 270 billion in the past three years, which is a strong signal to the growing confidence of customers in BRAC Bank. We've strategically positioned our branches in high-potential locations and extended our reach by setting up sub-branches in emerging economic zones. Additionally, we've built dedicated teams to cater specifically to the diverse needs of retail customers, SMEs, and corporate clients. Our 'phygital' strategy - expanding physical branches while integrating advanced digital solutions -has proven highly effective. The cumulative impact of these efforts is clearly reflected in BRAC Bank's strong financial performance.