S&P predicts three-pronged onslaught on Bangladesh economy
The Financial Express
Bangladesh is increasingly exposed to global energy shocks as escalating conflict in the Middle East threatens to disrupt supply chains across Asia, S&P Global Ratings predicts and stresses fuel-sourcing diversification. In its latest report released on March 26, the agency warns that Asia-Pacific economies-heavily reliant on Middle-Eastern fuels-could face a severe energy-availability crisis, with Bangladesh among the most vulnerable due to its import dependence The report says the potential closure of the Strait of Hormuz, a critical oil-shipping route, is turning a geopolitical conflict into a full-blown "energy shock and supply-chain crisis". However, Iran Thursday said fuel ships meant for Bangladesh would be allowed to pass through. The region sources about 40 per cent of its energy imports from the Middle East, making alternatives difficult in the short term.
Govt may have to spend extra Tk 610b annually
The Financial Express
Bangladesh faces a looming economic challenge stemming from global oil price crossing a critical threshold of US$120 per barrel amid the escalating Mideast tensions, with an extra burden on its cautiously tailored budget. Researchers at a press briefing Saturday warned that such an oil surge could impose a huge burden of Tk 610 billion in additional annual spending to fuel the country's economy. Their note of alert is underlined with serious concerns about economic sustainability, industrial growth, and employment. Change Initiative has carried out a study on this score where the researchers have revealed that every $10 increase in Brent crude-oil price per barrel translates into nearly $1 billion in extra annual expenditure for Bangladesh.
বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
The Business Standard
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নীতি সহায়তার আওতায় অনেক বড় প্রতিষ্ঠান তাদের ঋণ পুনঃতফসিল করেছে। এতে একটি বড় অংক খেলাপি তালিকা থেকে সাময়িকভাবে সরে গেছে। তা না হলে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি হতো।দেশের ব্যাংকিং খাতে কোটি টাকার ওপর বিতরণ করা বড় অঙ্কের ঋণে খেলাপি হওয়ার হার এক বছরের ব্যবধানে ৩১ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর প্রান্তিক শেষে কোটি টাকার উপরের অ্যাকাউন্টে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২০ শতাংশ, যা এক বছর আগে একই সময়ে ছিল ১৯ দশমিক ৯০ শতাংশ।
রফতানি বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের হিস্যা ২ দশমিক ৪ শতাংশ
Bonik Barta
দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে তৈরি পোশাক খাত। এর পরই রয়েছে দ্বিতীয় বৃহত্তম খাত চামড়া ও চামড়াজাত পণ্য; রফতানি বাজারে যার হিস্যা মাত্র ২ দশমিক ৪ শতাংশ। এর বাইরে অন্যান্য প্রধান রফতানি পণ্যের অবদান ২ শতাংশেরও কম। সংশ্লিষ্টরা বলছেন, রফতানি খাতে প্রতিযোগী দেশগুলো প্রতিনিয়ত পণ্য বৈচিত্র্যায়ণের দিকে ঝুঁকছে। বিপরীতে বাংলাদেশ এখনো একটি খাতের ওপরই নির্ভরশীল। ফলে এ খাতে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তা দেশের পুরো রফতানি আয়ের ওপর প্রভাব ফেলে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে পোশাক খাতের ওপর অতিনির্ভরতা কাটিয়ে পণ্য বৈচিত্র্যায়ণের দিকে নজর দিতে হবে। এছাড়া যেসব পণ্য এরই মধ্যে রফতানি আয়ে প্রবৃদ্ধি অর্জন করছে, সেগুলোর সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে।
অধিকাংশ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭০ শতাংশ কমেছে। সূচক কমলেও এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে অধিকাংশ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৩৫৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩১ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৫১ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৬ দশমিক ৯০ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮১ পয়েন্ট।
পাইপলাইনে ভারত থেকে এল ৫ হাজার টন ডিজেল
Bonik Barta
পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাঁচ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডিজেল দেশে আসে। পার্বতীপুরের রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশের পার্বতীপুরে রেলহেড ডিপোতে পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। এ ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে গতকাল সকাল ৮টায় লোড করা হয়েছে।এর আগে, ১১ মার্চ দেশে পাঁচ হাজার টন ডিজেল আনা হয়। আগামী সপ্তাহে আরো পাঁচ হাজার টন আসার কথা রয়েছে। এছাড়া আগামী চার মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
মধ্যপ্রাচ্য সংঘাতে থমকে গেছে বিশ্ব অর্থনীতির গতি বাড়ছে মূল্যস্ফীতি
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত পথে ধাবিত হচ্ছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সাম্প্রতিক পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে। প্যারিসভিত্তিক এ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর আরব নিউজ। ওইসিডির মতে, ইরানের সংঘাত শুরু হওয়ার আগে বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়েও শক্তিশালী প্রবৃদ্ধির পথে ছিল। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এ সম্ভাবনা কার্যত মিলিয়ে গেছে। নতুন প্রাক্কলন অনুযায়ী, গত বছরের ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি থেকে কমে ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ২ দশমিক ৯ শতাংশে। ২০২৭ সালে এটি সামান্য বেড়ে ৩ শতাংশ হতে পারে।
সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি খাতে বিনিয়োগ ও ২০২৫ সালের ইতিবাচক গতির সুবিধা থাকলেও জ্বালানির আকাশচুম্বী দাম এবং যুদ্ধের অনিশ্চয়তা প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১০৫টিতে উন্নীত
Bonik Barta
বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী সর্বশেষ নিবন্ধিত অয়েল ট্যাংকার ‘এমটি ওমেরা লিবার্টি’। ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশের মালিকানাধীন এ ট্যাংকার দেশ-বিদেশে সমুদ্রপথে জ্বালানি পরিবহনে যুক্ত হবে। নতুন ট্যাংকারটিসহ বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১০৫-এ উন্নীত হয়েছে। নতুন হিসেবে ‘এমটি ওমেরা লিবার্টি’ এখন দেশের সবচেয়ে বড় ট্যাংকার, সম্প্রতি এর সাময়িক নিবন্ধন সম্পন্ন হয়েছে। নৌ-বাণিজ্য দপ্তরের তথ্যমতে, ১ লাখ ১৫ হাজার টনের ধারণ ক্ষমতার অয়েল ট্যাংকার ‘এমটি ওমেরা লিবার্টি’ নির্মাণ করেছে দক্ষিণ কোরিয়ার দেইহান (ডিএইচ) শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। ২০২৩ সালের ২০ জুলাই নতুন ট্যাংকারটি নির্মাণে শিপ বিল্ডার্স প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে এমজেএল। এতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৫ মিলিয়ন ডলার। ২০২৫ সালে ট্যাংকারটির নির্মাণকাজ শেষ হলেও চলতি বছর নৌ বাণিজ্য দপ্তরের নিবন্ধন পায়।
দুই জাহাজে এল ১ লাখ ২৩ হাজার টন এলএনজি, পথে আরো একটি
Bonik Barta
মোট ১ লাখ ২৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে দুটি জাহাজ দেশের জলসীমায় পৌঁছেছে। এর মধ্যে একটি বৃহস্পতিবার ও অন্যটি গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। জ্বালানি সরবরাহে স্বস্তি আনতে ৪ এপ্রিল আরো একটি এলএনজিবাহী কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দরের তথ্যমতে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের জাহাজটি বৃহস্পতিবার কুতুবদিয়ায় নোঙর করে। অপরদিকে ইন্দোনেশিয়া থেকে আসা ৬১ হাজার টন এলএনজিবাহী ‘নিউ ব্রেভ’ নামের জাহাজটি গতকাল বন্দরের বহির্নোঙরে আসে।
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে মৌলিক নীতি অক্ষুণ্ন রাখার আহ্বান
Bonik Barta
তবে এ সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে বৃহস্পতিবার ডব্লিউটিওর ১৪তম মিনিস্টারিয়াল কনফারেন্সে (এমসি১৪) ‘বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেশনে তিনি একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ডব্লিউটিও রিফর্ম: ফান্ডামেন্টাল ইস্যুজ’ শীর্ষক অধিবেশনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ডব্লিউটিওর মূল ভিত্তি হলো সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যনির্ভর উন্নয়নকে উৎসাহিত করা। বৈষম্যহীনতা ও অন্তর্ভুক্তির নীতির ওপর প্রতিষ্ঠিত—এ ঐকমত্যভিত্তিক ও নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা উন্নত, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করেছে।’
আন্তর্জাতিক বাজারে চিনি, কফি ও কোকোর দরপতন
Bonik Barta
বাজার বিশ্লেষণে দেখা যায়, অপরিশোধিত চিনির দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি পাউন্ড প্রায় ১৬ সেন্টে দাঁড়িয়েছে। মূলত জ্বালানি তেলের দাম কমার খবরের প্রভাবে চিনির বাজারে এই পতন ঘটে. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনি, কফি ও কোকোর দামে বড় ধরনের পতন হয়েছে। গত বুধবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) চিনির দাম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায় থেকে নাটকীয়ভাবে কমে গেছে। একই সঙ্গে কফি ও কোকোর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। বাজার বিশ্লেষণে দেখা যায়, অপরিশোধিত চিনির দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি পাউন্ড প্রায় ১৬ সেন্টে দাঁড়িয়েছে। মূলত জ্বালানি তেলের দাম কমার খবরের প্রভাবে চিনির বাজারে এ পতন ঘটে। বিনিয়োগকারীরা আগেই ধারণা করেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়লে ব্রাজিল চিনি উৎপাদন কমিয়ে ইথানল উৎপাদনে বেশি মনোযোগী হবে। কিন্তু বিশ্বরাজনীতিতে যুদ্ধবিরতির আলোচনার খবরে জ্বালানি তেলের দাম কমলে চিনির দামও পড়ে যায়।
খাদ্য অনিশ্চয়তার মুখে আরো সাড়ে ৪ কোটি মানুষ
Bonik Barta
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে, চলমান সংকটের কারণে আগামী জুনের মধ্যে আরো ৪ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্য অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এর আগে থেকেই বিশ্বে প্রায় ৩১ কোটি ৮০ লাখ মানুষ খাদ্য সংকটে ছিল. উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য ব্যবস্থায় এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চলমান সংঘাতের প্রভাব ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য সংকটের চেয়েও বেশি মারাত্মক হতে পারে। যুদ্ধের কারণে সার উৎপাদন ব্যাহত হওয়া এবং জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সব দেশের কৃষকদের জীবনযাত্রা ও উৎপাদন হুমকির মুখে পড়েছে। খবর এফটি।
জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত
The Business Standard
ডিজেল সরবরাহে সংকট তীব্র হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ শিল্পখাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কম উৎপাদন ও বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দরনগরীতে অন্তত ছয়টি কারখানা পরিচালনা করে শীর্ষ ইস্পাত উৎপাদক প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ। এই প্রতিষ্ঠানের ভারী যন্ত্রপাতি চালু রেখে উৎপাদন বজায় রাখতে প্রতিদিন প্রায় ৩৫ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। তবে কোম্পানির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন কোম্পানিগুলোর কাছ থেকে তারা প্রতিদিন মাত্র ১৮ হাজার থেকে ২৭ হাজার লিটার ডিজেল পাচ্ছেন।
এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার
The Business Standard
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বলানি সংকটের মধ্যেও দেশে গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী এপ্রিলের জন্য নয়টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে। তবে এ সংকটের ফলে ওই সময়ে এলএনজি আমদানিতে প্রায় ৪,৫০০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি বাড়তে পারে বলে জানা গেছে। নয়টি কার্গোর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে কেনা হবে, আর একটি কাতারএনার্জি ট্রেডিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অ্যাঙ্গোলা থেকে আসবে। রাজস্বের ওপর চাপ বাড়লেও এপ্রিল মাসের জন্য এসব কার্গো নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে ১১টি কার্গো আমদানির পরিকল্পনা ছিল সরকারের; সে তুলনায় এখন ২টি কার্গো কম আসছে।
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৬ বিলিয়ন ডলার
Bonik Barta
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদে ব্যয়ের পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর দি এশিয়ান বিজনেস ডেইলি। আরইউএসআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে অভিযানের প্রথম ১৬ দিনেই মার্কিন বাহিনী ১১ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদ ব্যবহার করেছে। এ বিপুল পরিমাণ অস্ত্রের আর্থিক মূল্য প্রায় ২৬ বিলিয়ন বা ২ হাজার ৬০০ কোটি ডলার। এদিকে বিরামহীন বিমান হামলা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের রক্ষণাত্মক অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর মধ্যে ১৯৮টি থাড ইন্টারসেপ্টর মিসাইল এবং ৪০২টি প্যাট্রিয়ট মিসাইল অন্যতম। এসব মূল অস্ত্রের উৎপাদন অত্যন্ত ধীরগতির হওয়ায় ফুরিয়ে যাওয়া মজুদ দ্রুত পূরণ করা প্রায় অসম্ভব।
বিশ্ববাজারে চীনের ইভি ব্যবসায় নতুন গতি
Bonik Barta
বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সংকট এবং জ্বালানির আকাশচুম্বী দাম। তবে একই সঙ্গে এ পরিস্থিতি চীনের ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এক বিশাল সুযোগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি করলেও চীনের ইভি শিল্পের জন্য এটি একটি সময়োপযোগী ঘটনা হিসেবে দেখা দিচ্ছে। খবর সিএনএন। বর্তমানে বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি ইভি উৎপাদন ও রফতানি করে চীন। তবে নিজ দেশে তীব্র প্রতিযোগিতা ও চাহিদার প্রবৃদ্ধি কমে যাওয়ায় চীনা ব্র্যান্ডগুলো বিদেশের নতুন বাজার ধরার জন্য প্রবল চাপের মধ্যে ছিল। বেইজিংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমিও সম্প্রতি ইভি ব্যবসার ধাক্কার কারণে নিট মুনাফায় বড় পতনের কথা জানিয়েছে।
হরমুজ প্রণালিতে দুইদিনে পার হয়েছে ৭ বাণিজ্যিক জাহাজ
Bonik Barta
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমেছে। গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুইদিনে কেবল সাতটি বাণিজ্যিক জাহাজ অতিক্রম করেছে এ জলপথে। রিয়াল-টাইম ভেসেল ট্র্যাকিং প্লাটফর্ম মেরিন ট্রাফিক এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার পণ্য বোঝাই অবস্থায় দুটি জাহাজ ‘ক্রিশ্চিয়ানা’ ও ‘এনজে জুপিটার’ পূর্ব থেকে পশ্চিমে পার হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্যানুযায়ী, স্বাভাবিক পরিস্থিতিতে এ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করে। সে তুলনায় বর্তমানে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান অচলাবস্থা ক্রমাগত পণ্যের দামও বাড়িয়ে দিচ্ছে।
সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়াল নেটফ্লিক্স
Bonik Barta
সাবস্ক্রিপশন প্ল্যানের দাম আরো এক দফা বাড়ল জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। গত বৃহস্পতিবার কোম্পানিটি নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে। এখানে প্রতিটি স্তরের সাবস্ক্রিপশনে অন্তত ১ ডলার করে দাম বাড়ানো হয়েছে। নতুন মূল্যকাঠামো অনুযায়ী, অ্যাড-সাপোর্টেড প্ল্যান মাসিক চার্জ ৭ ডলার ৯৯ সেন্ট থেকে বাড়িয়ে ৮ ডলার ৯৯ সেন্ট করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্ল্যানের খরচ ১৭ ডলার ৯৯ সেন্ট থেকে বেড়ে হয়েছে ১৯ ডলার ৯৯ সেন্ট। সর্বোচ্চ স্তরের প্রিমিয়াম প্ল্যান সাবস্ক্রিপশনটি এখন ২৪ ডলার ৯৯ সেন্টের পরিবর্তে ২৬ ডলার ৯৯ সেন্টে পাওয়া যাবে। খবর সিএনবিসি
ব্র্যাক ব্যাংকের ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের দুই কার্যদিবসে মোট ৩২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৩ পয়সায়।
লে-অফ ঘোষণা করা হামিদ ফ্যাব্রিকসের দর বেড়েছে ১৯%
Bonik Barta
গ্যাস সংকটের কারণে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানা লে-অফ ঘোষণা করে বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকস পিএলসি। এর মাঝেও কোম্পানিটির শেয়ারদর গত সপ্তাহে ১৯ দশমিক ১০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ টাকা ৪০ পয়সা। এতে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। তথ্যানুসারে, গ্যাস লাইনে প্রয়োজনীয় প্রেশার না থাকায় প্রায় দুই বছর ধরে কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গ্যাস সংকট আরো প্রকট হওয়ায় কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। এমতাবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে এল আরো ৬২ হাজার টন গম
Bonik Barta
যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তিতে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে ‘এমভি উবন নারী’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এটি জিটুজি চুক্তির দ্বিতীয় চালান। এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন গম দেশে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।