তাঁত শিল্পে শুল্ক সুবিধার অপব্যবহার করেছে কিছু দুর্বৃত্ত
Bonik Barta
তাঁত শিল্প বিকাশের জন্য সরকার কিছু উপকরণে শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করলেও কিছু দুর্বৃত্ত এ সুবিধার অপব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) গতকাল বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় ‘তাঁতিদের মাঝে ন্যায্যমূল্যে সুতা, রঙ ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘তাঁত শিল্পের উন্নয়নে সরকারের আন্তরিক সদিচ্ছাকে এ খাতের কিছু দুর্বৃত্ত অপব্যবহার করেছে। এতে ধনী আরো ধনী, গরিব আরো গরিব হয়েছে। এর ফলে সরকার শুল্ক সুবিধা থেকে যেমন বঞ্চিত হয়েছে, তেমনি তাঁতিরাও এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। মাঝখানে কিছু লোক দুর্বৃত্তায়নের মাধ্যমে পুঁজি করেছে।’ তাঁতিদের উপকারে আসে এমন প্রস্তাব এ কর্মশালা থেকে এলে সরকার তা বিবেচনা করবে বলেও জানান তিনি। টিসিবির পণ্য প্রদান প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার স্মার্ট কার্ডের মাধ্যমে ৬৩ লাখ মানুষকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দিচ্ছে। এটা ক্রমান্বয়ে এক কোটিতে উন্নীত করা হবে।’ এ প্রক্রিয়ায় দেশের প্রান্তিক তাঁতিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
DSE trading hours reduced for Ramadan
The Financial Express
The Dhaka Stock Exchange, or DSE, has set a new trading schedule for the stock market during Ramadan.
In a statement on Wednesday, it confirmed that trading will take place from 10am to 1:40pm, followed by a 10-minute post-closing session, bdnews24.com reports. However, the DSE's office operations will continue from 9am to 3:30pm. After Ramadan and the Eid-ul-Fitr holidays, both office hours and trading schedules will return to their normal timings.
Under normal circumstances, the stock exchange operates from 10am to 2:20pm, with a 10-minute post-closing session while office hours are from 9am to 5pm.
Japan, UNHCR sign $1.6m deal to boost Rohingya support in Bangladesh
The Financial Express
The government of Japan and UNHCR, the UN Refugee Agency, have recently signed a partnership agreement to improve living conditions, strengthen primary healthcare and empower Rohingya refugees in Bangladesh.
The contribution of USD 1.6 million [JPY 250 million] will support the construction of safer shelters in the Cox’s Bazar camps, the provision of essential medicines and medical supplies, and the engagement of refugees as community health workers. It will also support the self-reliance of refugees in Cox’s Bazar and on Bhasan Char through opportunities for self-reliance.
BCC fines Peoples Poultry and Hatchery Tk 7.2m
The Financial Express
The Bangladesh Competition Commission (BCC) fined Peoples Poultry and Hatchery Limited Tk 7.2 million for colluding to artificially increase egg prices as well as manipulate supply in violation of the Competition Act, 2012.
The BCC launched an investigation in 2022 based on a report from the Directorate of National Consumer Rights Protection, along with reports from various newspapers and electronic media.
The probe found evidence that Peoples Poultry and Hatchery had engaged in collusive practices with Kazi Farms Group, CP Bangladesh Company Limited, Diamond Egg Limited, and Egg Merchant Aratdar Bahumukhi Samabay Samity at Tejgaon in Dhaka (egg wholesalers) to control egg prices and supply, says a BCC press release on Wednesday.
৩০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে মেঘনা পেট্রোলিয়াম
Bonik Barta
জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৩০১ কোটি ৫ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮৯ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় বেড়েছে ২২ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটির চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যানুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ১৩৩ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৮ কোটি ৮৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সায়। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬৩ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৮ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৬ পয়সা।
Home-based RMG workers largely invisible: BLF Study
The Financial Express
Home-based garment workers, who mostly work on a piece-rate basis for export-oriented apparel factories across the country, especially the subcontracting ones, remain largely invisible, according to a latest study.T hese workers are unorganized and lack bargaining power, often unaware of labour laws, wages and working conditions, leading them to accept unfair terms and endure poor working conditions, long hours, and delayed payments, frequently involving middlemen. The majority, or 50.6 per cent, of the surveyed workers left factories for reasons like pregnancy, child-care responsibility, marriage, high work pressure, factory closure, long working hours, workplace abuse or harassment and automation.
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমাচ্ছে বিপি
Bonik Barta
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে এনে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে এনার্জি জায়ান্ট বিপি। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে এনে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে এনার্জি জায়ান্ট বিপি। বিনিয়োগকারীদের চাপের মুখে নতুন এ কৌশল নিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। বিপির প্রতিদ্বন্দ্বী শেল ও ইকুইনর এরই মধ্যে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ কমানোর উদ্যোগ নিয়েছে। তবে কিছু শেয়ারহোল্ডার ও পরিবেশবাদী সংগঠন জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
চীনা বিনিয়োগের সঙ্গে ভিয়েতনামে বাড়ছে মার্কিন শুল্ক ঝুঁকি
Bonik Barta
ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য যুদ্ধ নতুন কোনো ঘটনা নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণ সে ধারাবাহিক পদক্ষেপে বড় আকারের সম্প্রসারণ ঘটাচ্ছে শুধু। বাণিজ্যযুদ্ধের ক্ষতি সামাল দিতে সাম্প্রতিক বছরে মূল ভূখণ্ডের বাইরে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা কোম্পানিগুলো। শুধু গত মাসেই ভিয়েতনামে প্রায় এক-তৃতীয়াংশ নতুন প্রকল্পে অর্থায়ন করছে তারা। এ পরিবর্তন সম্ভবত দেশটিকে আরো ঝুঁকির মধ্যে ফেলবে। অবশ্য ঝুঁকির কারণ শুধু চীনই নয়, সেসব দেশ ট্রাম্পের বর্ধিত শুল্কের লক্ষ্যবস্তু হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের বড় বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। ভিয়েতনাম সেসব দেশের একটি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার অন্যতম বড় সুবিধাভোগী ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত গত বছর রেকর্ড ১২ হাজার ৩৫০ কোটি ডলারে পৌঁছেছে, যা চীন ও মেক্সিকোর পর তৃতীয় বৃহত্তম। সরবরাহ চেইন ঝুঁকি হ্রাস ও শুল্ক এড়ানোর উদ্দেশ্যে সাম্প্রতিক বছরে অ্যাপল ও ইন্টেলের মতো কোম্পানি চীন থেকে ভিয়েতনামে উৎপাদন স্থানান্তর করেছে। একই সঙ্গে ক্রমবর্ধমান হারে ভিয়েতনামে বিনিয়োগ করছে চীনা কোম্পানিগুলো। গত বছর দেশটিতে নতুন প্রকল্পের ২৮ শতাংশ ছিল চীনের, যা ২০২৩ সালের তুলনায় ২২ শতাংশ বেশি।
Oil prices climb from two-month lows as Trump axes Chevron's Venezuela license
The Financial Express
Oil prices edged up from two-month lows on Thursday after US President Donald Trump announced a reversal of a license given to Chevron to operate in Venezuela, potentially tightening crude supply. Brent crude oil futures rose 19 cents or 0.3 per cent to $72.72 a barrel by 0154 GMT US West Texas Intermediate crude oil futures were up 16 cents or 0.2 per cent at $68.78 per barrel. Both benchmarks on Wednesday settled at their lowest since December 10 due to a surprise build in US fuel inventories that hinted at weakening demand and hopes for a potential peace deal between Russia and Ukraine Trump on Wednesday said he was reversing a license given to Chevron to operate in Venezuela by his predecessor Joe Biden more than two years ago.
Jute spinners demand steps against India’s anti-dumping duty
The Financial Express
Local jute spinners have urged the government to take necessary measures in the wake of India's imposition of anti-dumping duties on jute products. They also demanded restrictions on raw jute exports to support the growth of the local industry. The Bangladesh Jute Spinners Association (BJSA) made the call at a recent stakeholders' meeting on "Determination of Action Regarding Anti-Dumping Duty Imposed on Jute Products," jointly organized by the BJSA and Bangladesh Trade and Tariff Commission (BTTC) at the BJSA conference room. BTTC Chairman (Secretary) Dr Mainul Khan attended the meeting as the chief guest, while Md. Hafizur Rahman, Administrator of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) was present as the special guest. BJSA Chairman Tapas Pramanik presided over the discussion.
গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তীব্র হট্টগোল
Bonik Barta
শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে গ্যাসের দাম বাড়ানোর শুনানির এক পর্যায়ে তীব্র হট্টগোল শুরু করে শুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণির মানুষ। এতে শুনানি নিয়ে তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর দুপুরের মধ্যাহ্ন বিরতির আগে শুনানি বন্ধের দাবি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। শুনানি চলাকালে এ কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন এতে অংশ নেয়া প্রতিনিধিরা। এর আগে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনসহ (পেট্রোবাংলা) দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে তারা বলেন, দাবি না মানলে এ আবেদন আন্দোলনে রূপ নিতে পারে। এর আগে সকালে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ওপর শুরু হয় বিইআরসির শুনানি। আবেদনে শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়। তবে এর তীব্র বিরোধিতা করে তারা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি।
Large industries see throughput resurgence
The Financial Express
Large industrial enterprises in Bangladesh see throughput resurgence--after recent pickups for political upheavals--as is reflected in the large-scale manufacturing sector's latest index upswing. The index measuring state of the manufacturing biggies expanded 11.39 per cent in October of this fiscal year, according to Bangladesh Bureau of Statistics (BBS) data. Out of 23 manufacturing subsectors, 18 recorded a growth compared to the same period a year before. However, five in the domain-tobacco products, leather, paper, motor vehicles, and fabricated metals-saw a decline during this time.
All Beximco textile units to be closed permanently
The Financial Express
The government has decided to shut down all textile factories owned by the debt-ridden Beximco Group. All workers and employees will be terminated effective from February 28, with payments for their outstanding dues set to begin on March 9. The decision was made during a meeting of the Beximco Crisis Resolution Advisory Council, said a source who attended the meeting. Ministry of Labour and Employment is scheduled to announce the developments at a press conference on Thursday.
২০২৮ সালে দেশে মাছ উৎপাদন দাঁড়াবে ৭০ লাখ টন
Bonik Barta
দেশে মাছের উৎপাদন ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্যে সরকারি মৎস্য খামার আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ৫৬ জেলার বিদ্যমান ১১৩টি সরকারি মৎস্য হ্যাচারি ও খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো হবে। এজন্য সরকারের রাজস্ব খাত থেকে প্রায় ৩৭২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৪ সাল থেকে শুরু হওয়া প্রকল্পটি চলমান থাকবে ২০২৮ সাল পর্যন্ত। এ সময়ে মাছ উৎপাদন ৭০ লাখ টনে উন্নীত হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। বিদ্যমান সরকারি মৎস্য খামারসগুলোর সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। গতকাল দুপুরে যশোর শহরের লাক্সারি ডাইন কনভেনশন হলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী। তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০২৮ সালে দেশে মাছের উৎপাদন দাঁড়াবে ৭০ লাখ টনে। যা এখন আছে ৪৯ লাখ টন। যে এলাকায় সরকারি খামারের অবকাঠামো উন্নয়ন করা হবে, সে এলাকায় মাছের উৎপাদন শতকরা ৩০ শতাংশ বাড়বে। এতে বেসরকারি পর্যায়ের মৎস্য উদ্যোক্তারাও লাভবান হবেন। ফলে সামগ্রিকভাবে দেশে মাছের উৎপাদন বেড়ে যাবে। আমিষের ঘাটতিও পূরণ হবে।’
রেমিট্যান্সের ডলার সংগ্রহে এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
The Business Standard
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সহায়তা না পাওয়ায় তেল ও গ্যাসসহ বিভিন্ন সরকারি আমদানির বিল মেটাতে (এলসি) বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি দাম দিয়ে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ফলে এসব ব্যাংক রেমিট্যান্স আয়ে অস্বাভাবিক প্রবৃদ্ধি অর্জন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক– সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২২ দিনেই ৬৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রাপ্ত ৬৫৯ মিলিয়ন ডলারের চেয়ে বেশি। তথ্য অনুসারে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে; এরমধ্যে বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
রূপপুর প্রকল্পের ঋণ ছাড়ের সময়সীমা ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে রাজি হয়েছে রাশিয়া
The Business Standard
রুশ পারমাণবিক কর্পোরেশন রোসাটম বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) জন্য গৃহীত ঋণের ব্যবহারের সময়সীমা দুই বছর বাড়াতে সম্মত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ আন্তঃসরকারি ঋণ চুক্তি (আইজিসিএ) সংশোধনের বিষয়ে সম্মতি জানান। এর ফলে ঋণ ব্যবহারের সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উভয় পক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত 'প্রোটোকল নং ২' স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে।
কৃষি খাদ্যপণ্যের বাজার প্রায় ১৫ বিলিয়ন ডলারের, আমদানির প্রয়োজন পড়ে ৫ বিলিয়নের
Bonik Barta
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও আমদানিনির্ভরতা এখনো প্রকট। পরিসংখ্যান বলছে, দেশে উৎপাদিত কৃষিপণ্যের বাজারের আকার প্রায় ১০ বিলিয়ন ডলার। তবে খাদ্য চাহিদা মেটাতে আমদানি করা হয় আরো প্রায় ৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য। সে হিসাবে দেশে মোট কৃষিপণ্যের বাজারের আকার ১৫ বিলিয়ন ডলারের মতো। ফলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা কতটুকু যুক্তিসংগত, সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। আমদানির বিকল্প হিসেবে কৃষিপণ্য উৎপাদনে আরো জোর দেয়ার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা।
কৃষি খাতের বড় উদ্যোক্তারা বলছেন, দেশের চাহিদা মেটাতে ক্ষেত্রবিশেষে ৪০-৮০ শতাংশ পর্যন্ত কৃষিপণ্য আমদানি করতে হয়। সে হিসেবে খাদ্যের একটি বড় অংশই আনতে হয় বিদেশ থেকে। এর পরও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলাটা অযৌক্তিক বলে মনে করেন বিশ্লেষকরা। মূলত এ নিয়ে একটি মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে, যা প্রায়ই সরকারের সংশ্লিষ্টদের কাছ থেকে শোনা যায়।
পর্ষদ পুনর্গঠিত ১২ ব্যাংকের হিসাব ছাড়াই খেলাপি ঋণ প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা
Bonik Barta
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের ১২টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত ওই ব্যাংকগুলোয় এখন দেশী-বিদেশী অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা চলছে। এতে বের হয়ে আসছে হাজার হাজার কোটি টাকার বেনামি ঋণ। কিস্তি পরিশোধ বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে অনেক ঋণই খেলাপির খাতায় উঠতে শুরু করেছে। তবে পর্ষদ পুনর্গঠিত হওয়া ব্যাংকগুলোর নতুন খেলাপি ছাড়াই গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা। ওই সময় পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০ দশমিক ২০ শতাংশই খেলাপির খাতায় উঠেছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জানানো হয়।
Lighter vessels shortage, container congestion at Ctg port disrupt supply chain
The Business Standard
Chattogram Port is facing a severe shortage of lighter vessels, with over 400 privately owned vessels remaining idle at the outer anchorage, causing significant disruptions in the supply chain. This shortage, combined with severe container congestion at the country's busiest port, is further escalating operational challenges and leading to financial losses for stakeholders.
বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করছে এসএমই ঋণ কেন বাড়ছে না
Bonik Barta
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণের পরিমাণ কেন বাড়ছে না সেটি জানতে পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসএমইদের আর্থিক কাঠামোর মূলধারায় নিয়ে আসতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর একটি হোটেলে গতকাল ‘নারী উদ্যোক্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণমান নির্ধারণ ও ক্ষুদ্রঋণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এসএমই ফাউন্ডেশন ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। গভর্নর বলেন, ‘বাংলাদেশে ডাটার মূল্যায়ন খুবই কম। এ কারণে আমরা পিছিয়ে রয়েছি। এ পরিস্থিতি কাটাতে হলে আমাদের প্রযুক্তিনির্ভর হতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। শিগগিরই হয়তো আমরা সেদিকে যাব।’ তিনি বলেন, ‘ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানগুলোয় (এমএফআই) নারীর অংশগ্রহণ অনেক বেশি থাকলেও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কাঠামোয় তাদের বেশি দেখা যায় না। এর পেছনে আর্থসামাজিক, ধর্মীয় ও শিক্ষাগত অনেক বাধা রয়েছে। আমরা এ অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছি।’ এ সময় গভর্নর জানান, এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অন্তত ৫০ শতাংশ বাধ্যতামূলক করা যায় কিনা সেটি ভেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং পদ্ধতিকে মানুষের ঘরের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা বলেন, ‘গ্রাহকদের ঋণ প্রদান প্রক্রিয়া সহজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এর জন্য আগে এআই-ভিত্তিক ইকোসিস্টেম বাড়তে দিতে হবে। তারও আগে উপাত্ত (ডাটা) সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’
ভারতে জিরা উৎপাদনে ধসের শঙ্কা
Bonik Barta
ভারতে চলতি ২০২৪-২৫ মৌসুমে জিরা উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে। আবাদ কমা, প্রতিকূল আবহাওয়া এবং গুজরাট, রাজস্থানসহ প্রধান উৎপাদন অঞ্চলে কীটপতঙ্গের আক্রমণের কারণে এ আশঙ্কা তৈরি হয়েছে। বাণিজ্য সূত্রগুলোর পূর্বাভাস, চলতি মৌসুমে দেশটিতে ৬৫-৯০ লাখ বস্তা (প্রতি বস্তায় ৫৫ কেজি) জিরা উৎপাদন হতে পারে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে ১ কোটি ১৫ লাখ বস্তা উৎপাদন হয়েছিল। আন্তর্জাতিক মসলা ব্রোকার প্রতিষ্ঠান স্পাইসএক্সিমের প্রধান নির্বাহী কর্মকর্তা যোগেশ মেহতা বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর জিরা চাষ প্রায় ২৫ শতাংশ কম হয়েছে। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও দেরিতে বপনের মতো সংকট রয়েছে। আমরা আশা করছি, মোট উৎপাদন ৬৫-৭০ লাখ বস্তার মধ্যে থাকবে, যা স্বাভাবিক মাত্রার কাছাকাছি। এর সঙ্গে আগের বছরের সমাপনী মজুদ প্রায় ২০ লাখ বস্তা যুক্ত হবে। এতে মোট জোগান ৮৫-৯০ লাখ বস্তায় পৌঁছবে, যা দেশীয় ও রফতানি চাহিদা পূরণে যথেষ্ট হবে।’
Banks see NPLs make quantum leap to Tk3.45t
The Financial Express
Classified loans in Bangladesh's banking sector keep rising fast with the cumulative volume having made a quantum leap by over Tk 2.0 trillion year on year till last December, official statics show. With such leaps in the volume of non-performing loans (NPLs), the figure hit a record-high Tk 3.45 trillion by the end of last calendar year, accounting for 20.20 per cent of the entire loans worth Tk 17.11 trillion disbursed by the country's commercial banks. Hamstrung by such all-time-high volume of NPLs, banks limit their credit supply to the borrowers. Besides, banks' profitability is also dented as they have to maintain a portion of funds for NPL provisioning.
BHBFC's home, other loans get costlier
The Financial Express
Home loans from Bangladesh House Building Finance Corporation (BHBFC) now get costlier as the government approves a proposal raising interest rates for its various credit schemes, officials say. Amid rise in the cost of fund and overhead costs, the corporation in December last sought finance ministry's nod to raise interest and got the approval from the ministry earlier this week, they add. Earlier, the BHBFC board of directors had approved this interest-hike proposal. The corporation presently charges 9.0-percent interest on all types of its loans for metropolitan areas in Dhaka and Chattogram and for flat loans across the country. With the latest government approval the corporation can charge 10-percent interest in this case.
জানুয়ারিতে বৈশ্বিক ইস্পাত উৎপাদন কমেছে ৪.৪ শতাংশ
Bonik Barta
বৈশ্বিক ইস্পাত উৎপাদন গত মাসে কমেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ডস্টিল) তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী জানুয়ারিতে মোট ১৫ কোটি ১৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। ইস্পাত উৎপাদনকারী ৬৯টি দেশের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডস্টিল। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনেও গত মাসে উৎপাদন কমেছে। এ সময় দেশটি ৮ কোটি ১৯ লাখ টন উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কম। সম্প্রতি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চীনের ইস্পাত শিল্পে চাপ বাড়তে পারে। দেশটি সরাসরি যুক্তরাষ্ট্রে ইস্পাত রফতানি করে না। তবে মার্কিন শুল্কের কারণে অন্যান্য দেশে চীনা রফতানি কমে যেতে পারে। দেশগুলো যুক্তরাষ্ট্রের শুল্কের ফলে তাদের বাজারে কম দামে ইস্পাত পেতে পারে। আবার রফতানি কমায় চীনের স্থানীয় বাজারে ইস্পাতের দাম কমে যেতে পারে। ইস্পাত উৎপাদনে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটি ১ কোটি ৩৬ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি। দেশটিতে চীনের সস্তা ইস্পাত আমদানি অব্যাহতভাবে বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরও দেশটি ধাতবপণ্যটির নিট আমদানিকারক হিসেবে শেষ করতে পারে। বাড়তি আমদানির কারণে অভ্যন্তরীণ কোম্পানিগুলোর লোকসান বাড়ছে। তাই লোকসান এড়াতে দেশটির বাণিজ্য দপ্তর ইস্পাত আমদানিতে সুরক্ষা শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
Equity market shrinks more than 37pc in 16 years: DBA
The Financial Express
Bangladesh's stock market, if adjusted to inflation, has been reduced by 37.6 per cent in the past 16 years, according to a research paper of the DSE Brokers Association of Bangladesh (DBA). The annual average return of the index was 4.2 per cent between 2009 and 2024 whereas average inflation was 7.1 per cent during the period. That means the market had a yearly negative growth of nearly 3 per cent. The DBA presented the research paper titled "The current state of Bangladesh capital market and way forward" at a seminar organized in the capital on Wednesday. "The stock market failed to create wealth for general investors in the last 16 years," reads the study report presented by Md Saifuddin, vice president of the DBA.
মুনাফা থেকে লোকসানে বসুন্ধরা পেপার
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭০ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৮ লাখ টাকা। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বসুন্ধরা পেপারের আয়ও কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১৪৩ কোটি ২২ লাখ টাকা, আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল ৩৪৪ কোটি ৫৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে দ্বিগুণের বেশি।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১ টাকা ২৬ পয়সায়।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বসুন্ধরা পেপারের আয় হয়েছে ৪১০ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮৫ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১০১ কোটি ৪৮ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৫ কোটি ২৯ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৪৬ পয়সা।
Classified loans jump to Tk 3.45 trillion in December
The Financial Express
The ratio of classified loans in the banking sector jumped to 20.20 per cent by the end of December 2024 from September's figure of 16.90 per cent. The volume of bad loans in banks soared to Tk 3.45 trillion from a September-end count of Tk 2.45 trillion, according to the data of Bangladesh Bank (BB) revealed on Wednesday. Briefing the reporters, BB Governor Dr Ahsan H. Mansur said the ratio of bad loans would continue to rise in the coming days as the regulator has no intention to show a controlled figure. As per data, the rate of NPL (non-performing loans) in government banks rose to 42.80 per cent while the ratio in private banks was 15.6 per cent.
ইপিজেড শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করছে বেপজা
Bonik Barta
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) পোশাক খাতের কর্মীদের কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে মৃত্যু বা স্থায়ী শারীরিক অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রদান করা হবে। এ উপলক্ষে গতকাল বেপজা, আইএলও এবং জিআইজেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইআইএস প্রকল্পের মাধ্যমে ইপিজেডের তৈরি পোশাক খাতের শ্রমিকরা কর্মক্ষেত্রে এবং আবাসস্থল থেকে কর্মক্ষেত্রে যাতায়াতকালে সংঘটিত দুর্ঘটনায় মৃত্যু অথবা আঘাতজনিত স্থায়ী অক্ষমতায় প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের আর্থিক সুবিধা পাবেন। প্রাথমিকভাবে এ প্রকল্পটিতে পোশাক খাতের শ্রমিকরা উপকৃত হবেন, তবে ধীরে ধীরে অন্যান্য খাতের শ্রমিকদের জন্যও এটি সম্প্রসারণ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘এ প্রকল্পটি ইপিজেডগুলোয় কর্মরত শ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদার করবে, যা দেশের টেকসই শিল্প প্রবৃদ্ধিতে অবদান রাখবে।’
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সারা দেশে মিনি কোল্ড স্টোরেজ করছে সরকার
Bonik Barta
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সারা দেশে মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করছে সরকার। আর এটা কৃষিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে গতকাল কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফসলের মৌসুমে কৃষিপণ্যের দাম পড়ে যায়। তা সংরক্ষণ করতে না পারায় কৃষকের লোকসান হয়। এবার ফুলকপির দাম নেমে গিয়েছিল ৫ টাকার নিচে। তাই কৃষক যাতে ফসল সংরক্ষণ করতে পারেন সেজন্য সরকার সবজিপ্রবণ এলাকায় প্রাথমিকভাবে ১০০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে। আর এটা খুবই কম মূল্যে নির্মাণ করা যাবে।
সরকারের এ উদ্যোগ তুলে ধরে কম কৃষিজমিতে অধিক ফলন ও পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের বিষয়ে আলোকপাত করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদ ব্যবস্থাপনা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে খামারি অ্যাপ চালু হয়েছে। কৃষকদের উৎপাদিত শাকসবজি, ফলমূল সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। সারা দেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। এ প্রযুক্তি ছড়িয়ে দেয়া হবে কৃষকদের মাঝেও।’