27-Feb-2025

Friday 28 February 2025

01-Mar-2025

লোকসানি সরকারি কোম্পানি একীভূত করার, বিলুপ্তির ক্ষমতা পাবে অর্থ মন্ত্রণালয়

The Business Standard

সরকারি মালিকানাধীন যেকোন প্রতিষ্ঠান বেসরকারিখাতে ছেড়ে দিতে পারবে অর্থ মন্ত্রণালয়। এছাড়া, সরকারি মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান একত্রীকরণ বা বিলুপ্ত করার ক্ষমতাও পেতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। এজন্য সরকার নতুন আইন প্রণয়ন করছে বলে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ক্রমাগত লোকসান দিতে থাকায়, রাষ্ট্রীয় কিছু কোম্পানি সরকারের জন্য বোঝা হয়ে উঠেছে। সরকারি অর্থের এভাবে অপচয় ঠেকানোর অসংখ্য উদ্যোগ নেওয়া হলেও— সেগুলো বাস্তবায়ন করা যায়নি। এই সমস্যার সমাধানেই বিশ্বব্যাংকের সহযোগিতায় নতুন একটি আইন প্রণয়ন করছে সরকার। ইতোমধ্যেই ''সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ (ব্যবস্থাপনা ও সমন্বয়) আইন, ২০২৫'' শিরোনামে আইন বা অধ্যাদেশের খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। যার একটি কপি টিবিএসের হাতেও এসেছে।

১০ বছরের মধ্যে সব পোশাক কারখানা পরিবেশবান্ধব হয়ে উঠবে: গভর্নর

Bonik Barta

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশের তৈরি পোশাক খাত অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। আগামী ১০ বছরের মধ্যে এ খাতের প্রায় সব কারখানাই পরিবেশবান্ধব হয়ে উঠবে।’বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গতকাল এসব কথা বলেন। সন্ধ্যায় ইস্টার্ন ব্যাংক পিএলসির উদ্যোগে রাজধানী একটি হোটেলে আয়োজিত ‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দেশে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী, কার্যকর ও সফল উদ্যোগের স্বীকৃতি স্বরূপ পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। এ অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী ছিল ডেইলি স্টার। পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রিন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ‘পালকি মোটরস লিমিটেড, এনার্জি এফিশিয়েন্সি ক্যাটাগরিতে ‘সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ক্যাটাগরিতে ‘ড. চাষী’, ক্লাইমেট এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেসি ক্যাটাগরিতে ‘জলের ছবি মাটির ছবি ও ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স ক্যাটাগরিতে ‘ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স’।

বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ নিতে চায় চীন

Bonik Barta

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে তিনি বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রফতানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এ দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চাই। পাশাপাশি চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।’ বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুরাষ্ট্র। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, এগ্রো-মেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।’

500 RMG factories at risk of unrest over wages, bonuses before Eid-ul-Fitr

The Business Standard

As many as 500 readymade garment (RMG) factories have been identified as at risk of facing unrest over the payment of wages and festival allowances ahead of Eid-ul-Fitr, according to commerce ministry sources. An intelligence report based on factory financial assessments and submitted to the commerce ministry has pinpointed 500 factories facing potential difficulties, ministry officials have told TBS.

ফিলিস্তিনে বাড়ছে চ্যাট কোলার জনপ্রিয়তা

Bonik Barta

ইসরায়েলের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশে কোকা-কোলা বয়কট রীতিমতো আইকনে পরিণত হয়েছে। কারণ এ যুদ্ধে তেল আবিবের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। স্বভাবত এর প্রভাব ফিলিস্তিনিদের মাঝেও পড়েছে। এপির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আজকাল ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে খাবারের সঙ্গে কোক অর্ডার করলে মাথা নাড়িয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন অনেক ওয়েটার। অসন্তুষ্টির মাত্রা বেশি হলে আরবিতে ফিসফিস করে বলতেও পারেন, ‘লজ্জা, লজ্জা’। এরপর ক্রেতাকে স্থানীয় পানীয় চ্যাট কোলা প্রস্তাব করতে পারেন তিনি। লাল ক্যানের ওপর সাদা বাঁকানো হরফে লেখা চ্যাট কোলা, যা দেখতে কোকা-কোলার মতোই। গত বছরে পশ্চিম তীরে পানীয়টি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেখানকার বাসিন্দারা একে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখেন। রামাল্লার ক্যাফে-চেইন ক্রসেন্ট হাউজের ২১ বছর বয়সী কর্মী মাদ আসাদ বলেন, ‘কেউ কোক পান করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চান না। সবাই এখন চ্যাট পান করছেন। এটি একটি বার্তা পাঠাচ্ছে।’ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায়, এরপর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে গাজাকে এক প্রকার ধুলোয় মিশিয়ে দেয় তেল আবিব। তখন ফিলিস্তিনি নেতৃত্বাধীন বয়কট আন্দোলন মধ্যপ্রাচ্যে নতুন গতি পায়। এতে ম্যাকডোনাল্ডস, কেএফসি ও স্টারবাকসের মতো মার্কিন ব্র্যান্ডগুলোর বিক্রি কমে যায়।

বৈশ্বিক ঋণ বৃদ্ধিতে নতুন রেকর্ড

Bonik Barta

চার বছর মধ্যে প্রথমবারের মতো ২০২৪ সালে বেড়েছে জিডিপির বিপরীতে বৈশ্বিক ঋণের অনুপাত। এ সময় বৈশ্বিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় রেকর্ড ৩১৮ ট্রিলিয়ন বা ৩১৮ লাখ কোটি ডলার। এ সম্প্রসারণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশগুলোর জিডিপির ধীর প্রবৃদ্ধি। ঋণের এ রেকর্ড বৃদ্ধি বন্ডে বিনিয়োগকারীদের সম্ভাব্য মুনাফার ক্ষেত্রে ঝুঁকি বাড়াচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বৈশ্বিক ঋণ ৭ লাখ কোটি ডলার বাড়লেও আগের বছরের বৃদ্ধির তুলনায় অনেক কম। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১৫ লাখ কোটি ঋণ বাড়ে। মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা ঋণের বাজার স্ফীতিতে প্রভাব ফেলে। অবশ্য ২০২৩ সালের তুলনায় বৈশ্বিক ঋণ বৃদ্ধি উল্লেখযোগ্য কম হলেও একে ঊর্ধ্বমুখী প্রবণতা আকারেই বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে আইআইএফ সতর্ক করে বলছে, চলতি বছর সরকারগুলো যদি অতিরিক্ত বাজেট ঘাটতি বজায় রাখে, তবে বন্ড মার্কেটে বিনিয়োগকারীরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে, যা সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যেসব দেশে রাজনৈতিক বিভাজন তীব্র, সেখানে এ ঝুঁকি আরো বেশি। অর্থাৎ, রাজনৈতিক অস্থিরতার কারণে যদি কোনো সরকার ঋণ ব্যবস্থাপনায় ব্যর্থ হয় বা বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে বিনিয়োগকারীরা দ্রুত তাদের বিশ্বাস হারিয়ে ফেলবে এবং বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ইজিএমের জন্য পর্ষদ সভা ডেকেছে তিতাস গ্যাস

Bonik Barta

শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৩৫ কোটি ১৬ লাখ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। শেয়ার ইস্যুর জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে কোম্পানিটি আগামী ৬ মার্চ সন্ধ্যা ৭টায় পর্ষদ সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, কোম্পানিটি অর্থ বিভাগের অনুকূলে ৩৫ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯২টি অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০ টাকা। যেখানে শেয়ার মানি ডিপোজিটের পরিমাণ দাঁড়াবে ৩৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯২৮ টাকা। এ কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম করবে। কোম্পানিটির বোর্ড সভায় ইজিএমের বিষয়ে সিদ্ধান্ত হবে।

কারণ ছাড়াই বাড়ছে বসুন্ধরা পেপারের শেয়ারদর

Bonik Barta

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বসুন্ধরা পেপারের আয় হয়েছে ৪১০ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮৫ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১০১ কোটি ৪৮ লাখ টাকা। আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৫ কোটি ২৯ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৬ পয়সা। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বসুন্ধরা পেপারের আয় হয়েছে ১৪৩ কোটি ২২ লাখ টাকা, আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল ৩৪৪ কোটি ৫৭ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭০ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৮ লাখ টাকা।

চীনে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মার্সিডিজ-বেঞ্জের

Bonik Barta

মার্সিডিজ-বেঞ্জ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো চীনে ১৫ শতাংশ পর্যন্ত জনশক্তি কমানোর পরিকল্পনা করছে। এ সিদ্ধান্তে প্রভাবিত হতে পারে কোম্পানির ফাইন্যান্সিং ও বিক্রয় ইউনিট। মার্সিডিজ-বেঞ্জ এরই মধ্যে দেশটিতে কিছু কর্মী ছাঁটাই করেছে, এতে নির্দিষ্ট মেয়াদি কর্মীদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও অন্তর্ভুক্ত। চীনে মার্সিডিজ-বেঞ্জের মোট কর্মীসংখ্যা কত তা স্পষ্ট নয়। তবে জানা গেছে, ফেব্রুয়ারিতে কোম্পানির ছাঁটাই প্রক্রিয়া নতুন গতি পেয়েছে। মূলত প্রতিযোগিতামূলক পরিবেশ এবং বাজারের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ভারতে ২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামজেনের

Bonik Barta

ভারতে নিজেদের নতুন প্রযুক্তি অবকাঠামোয় ২০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক অ্যামজেন। হায়দরাবাদে নতুন কারখানা উদ্বোধনের সময় সম্প্রতি এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও রবার্ট ব্র্যাডওয়ে। অ্যামজেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সায়েন্সের সহায়তায় নতুন ধরনের ওষুধ বিকাশে প্রযুক্তি ও উদ্ভাবন সাইট খোলার ঘোষণা দিয়েছিল অনেক আগেই। এ বিষয়ে অ্যামজেনের সিইও রবার্ট ব্র্যাডওয়ে বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ভারতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করছিলাম। অবশেষে সেই সময় এসেছে। চলতি বছর নতুন কেন্দ্রে আমরা ২০ কোটি ডলার বিনিয়োগ করব, ভবিষ্যতে এখানে আরো অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’ দক্ষিণ ভারতে অ্যামজেনের নতুন সাইটে ৩০০ জনের মতো কর্মী কাজ করছেন। ভারতে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা সোম চট্টোপাধ্যায় জানিয়েছেন, অচিরেই এখানে দুই হাজারের বেশি কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা। এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগে গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার।খাতসংশ্লিষ্টরা জানান, ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে পণ্যমূল্য বেড়েছে। তা কমাতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমন পরিস্থিতি তৈরি হলে ব্যবসায়ী ও গ্রাহকের জন্য ভবিষ্যৎ মূল্য পূর্বাভাস দেয়া কঠিন হয়ে পড়ে। ফলে তৈরি হয় অর্থনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা। আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হলে বিশ্ববাজারে স্বর্ণের দাম সবচেয়ে বেশি বাড়ে। গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৯৫৪ ডলার ৮৯ সেন্টে। খাতসংশ্লিষ্টরা জানান, মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ট্রাম্পের শুল্ক ও চলমান ভূরাজনৈতিক উদ্বেগ। শিকাগো ফেডের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, ‘‌২০২২ সালে ৪০ বছরের সর্বোচ্চ স্তর থেকে মূল্যস্ফীতি কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অর্থনীতির অনিশ্চয়তা ও ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পরিবর্তন এতে প্রভাব ফেলতে পারে।’

EPA can boost Bangladesh-Korea trade

The Financial Express

An economic partnership agreement (EPA) between South Korea and Bangladesh can boost bilateral trade, Korean Ambassador to Bangladesh Park Young-sik said in Dhaka on Thursday, stressing the need for additional efforts by both countries to revive and accelerate trade growth. It can provide an impetus to increase Bangladesh's share in Korea's ready-made garment (RMG) imports, he said at a discussion with the members of Overseas Correspondents Association of Bangladesh (OCAB) at a local club. "I believe that the current market share of 5.0 per cent is low and there is further potential to significantly increase this market presence of RMG in Korea," said the Ambassador.

ইইউর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Bonik Barta

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘‌যুক্তরাষ্ট্রকে ঠকানোর জন্য গঠিত হয়েছে এ ব্লক।’ দ্বিতীয় দফায় হোয়াইট হাউজের প্রবেশের পর বুধবার প্রথম মন্ত্রিসভা বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প প্রশাসনের অন্যতম পরামর্শক ইলোন মাস্কও উপস্থিত ছিলেন। ইইউর শুল্ক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই এটি ঘোষণা করব। সাধারণভাবে সব পণ্যের জন্য ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।’ এমন মন্তব্য বৃহত্তর ট্রান্সঅ্যাটলান্টিক বাণিজ্যযুদ্ধে গড়াতে পারে। বিশ্লেষকরা বলে আসছিলেন, এমন কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ও ইউরোপ উভয় অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলতে পারে। একই সঙ্গে পশ্চিমা মিত্রদের মধ্যে শত্রুতা বাড়াতে পারে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রকাশ্যে আসার পর বুধবার সন্ধ্যায় পাল্টা ব্যবস্থার হুমকি দেয় ইউরোপিয়ান কমিশন। তারা বলছে, ‘মুক্ত ও সুষ্ঠু বাণিজ্যের বিরুদ্ধে অযৌক্তিক প্রতিবন্ধকতার’ বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে ইইউ। ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই কানাডা ও মেক্সিকোর পাশাপাশি চীনের ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। এখন শুধু বেইজিংয়ের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। তবে শিগগিরই প্রতিবেশী দেশ দুটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।

শ্রমিকদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা দেবে সরকার

Bonik Barta

বন্ধ হওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের আগামী ৯ মার্চ পাওনা পরিশোধ শুরু হবে। পাওনা পরিশোধে সরকারের খরচ হবে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন পাবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের ১৪টি প্রতিষ্ঠানের কর্মীরা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোর বন্ধ কারখানার ৩১ হাজার ৬৬৯ শ্রমিক ও ১ হাজার ৫৬৫ কর্মকর্তাকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হবে। এজন্য অর্থ বিভাগ তাদের পরিচালন ব্যয় থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ ও শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে বাকি ২০০ কোটি টাকা দেবে। শুক্রবার (আজ) বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে। ৯ মার্চ থেকে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’তিনি আরো বলেন, ‘বেক্সিমকো শিল্প পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে ২০০৮-২০২৪ পর্যন্ত জনতা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ প্রদানের জন্য দায়ী ও জড়িত কর্মকর্তা, ব্যাংকের বোর্ড সদস্য, কোম্পানির বোর্ড সদস্য, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট অন্য সবার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’ সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘ঋণ প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন দেশের বাইরে যেতে না পারেন, সেজন্য নিষেধাজ্ঞা আরোপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে।’

BB aims to raise Tk 30b to finance rural dev project

The Financial Express

The auction for the fifth Sukuk bonds will be held at the central bank on March 12, aiming to raise Tk 30 billion for financing smooth implementation of a rural development project. The decision was taken at a Shariah Advisory Committee of the central bank at its headquarters in Dhaka on Thursday, with Bangladesh Bank (BB) Deputy Governor Dr. Md. Kabir Ahmed in the chair. "All official formalities to issue the upcoming Sukuk bonds have already been completed at the meeting," a member of the committee told the FE after the meeting. He said interested investors may apply for the Islamic bonds from any scheduled bank branches across the country.