বাণিজ্যিক উৎপাদনে বেজার অনুমোদন পেয়েছে সিঙ্গার বাংলাদেশ
Bonik Barta
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের হোম অ্যাপ্লায়েন্স প্লান্টের বাণিজ্যিক উৎপাদনে অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গত বছরের ২৭ মার্চ কোম্পানিটি পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি পেয়েছিল। গতকাল ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দুই দশকে সবচেয়ে কম স্বর্ণ আমদানির পথে ভারত
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সম্প্রতি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। ফলে মূল্যবান ধাতুটির আমদানি কমিয়েছে দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ ভারত। চলতি মাসে মোট আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কমে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে একজন সরকারি কর্মকর্তা ও ব্যাংকের তিনজন ডিলার। ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার বর্তমানে রেকর্ড নিম্নে নেমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, আমদানি হ্রাস ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে ও রুপির বিনিময় হার ধরে রাখতে সহায়ক হতে পারে।
এশিয়ার এলএনজি আমদানি দুই বছরের সর্বনিম্নে নামার পূর্বাভাস
Bonik Barta
এশিয়ার স্পট মার্কেটে সম্প্রতি এলএনজির দাম গত বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, বাড়তি দামের কারণে জ্বালানি পণ্যটি আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া উত্তর এশিয়ার বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। এসব কারণে এশিয়ায় চলতি মাসে মোট এলএনজি আমদানি কমে গত দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া ডাটা বিশ্লেষণ করে গত সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে। কমোডিটি অ্যানালিস্ট কেপলারের সংকলিত ডাটা অনুযায়ী, এ দেশগুলো ফেব্রুয়ারিতে দুই কোটি সাত লাখ টন এলএনজি আমদানির করতে পারে, যা ২০২৩ সালের এপ্রিলের পর থেকে সবচেয়ে কম। এছাড়া চলতি মাসে এশিয়ার এলএনজি আমদানির পরিমাণ জানুয়ারির ২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টন ও গত বছরের ফেব্রুয়ারির ২ কোটি ২৬ লাখ ৭০ হাজার টনের তুলনায় কম।
নিম্নমুখিতায় থাকতে পারে আইভরি কোস্টের কোকো উৎপাদন
Bonik Barta
আইভরি কোস্টের কোকো উৎপাদন ২০২৩-২৪ মৌসুমের মতো চলতি মৌসুমেও নিম্নমুখী ধারা বজায় রাখতে পারে। প্রতিকূল আবহাওয়া ও ফসলের মান খারাপ হওয়ায় এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী কোবেনান কৌসি অ্যাজৌমানি। প্যারিসে বার্ষিক কৃষি প্রদর্শনীতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স।
কৃষিমন্ত্রী বলেন, চলতি ২০২৪-২৫ মৌসুমে উৎপাদন আগের বছরের মতো হতাশাজনক হতে পারে। তবে নির্দিষ্ট পূর্বাভাস দেয়ার সময় এখনো আসেনি বলেও উল্লেখ করেন তিনি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেন কর্তৃত্ব ফলাতে না পারে সে প্রস্তুতি চলছে
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন অটুট রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আশা করি তিন-চার মাসের মধ্যে ক্যাবিনেটে (মন্ত্রিপরিষদ সভায়) নিয়ে যেতে পারব। এর লক্ষ্য হবে পরবর্তীকালে যখন আবার রাজনৈতিক চর্চা শুরু হবে, তখন যেন রাজনৈতিক হস্তক্ষেপ কম হয় এবং এফআইডির মতো প্রতিষ্ঠান (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) যেন এখানে কর্তৃত্ব ফলাতে না পারে।’ রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনব্যাপী এক সম্মেলনের শেষদিনে তিনি এ কথা বলেন। ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্রাটেজাইজিং দ্য ইকোনমি’ শীর্ষক এ সম্মেলনে মোট আটটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ
Bonik Barta
আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ। গতকাল গুয়াহাটিতে ‘অ্যাডভান্টেজ আসাম’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পগোষ্ঠীটির প্রধান গৌতম আদানি এ প্রতিশ্রুতি দেন। খবর দ্য হিন্দু। আসাম ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে আদানি গ্রুপের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ বিনিয়োগ। এর সঙ্গে গৌতম আদানি জানান, ঘোষিত বিনিয়োগের আওতায় অন্তর্ভুক্ত থাকবে বিমানবন্দর উন্নয়ন, অ্যারোসিটি, গ্যাস বিতরণ নেটওয়ার্ক, বিদ্যুৎ সঞ্চালন, সিমেন্ট ও সড়ক নির্মাণসহ বিভিন্ন খাত। বিনিয়োগ সম্মেলনে গৌতম আদানি বলেন, ‘আমরা সবাই বিপুল উন্নয়নের আশায় রয়েছি। এ উন্নয়নের অংশ হতে চাই আমরাও। তাই আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাচ্ছি, আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’
যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল
Bonik Barta
যুক্তরাষ্ট্রে আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এর আওতায় টেক্সাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভার তৈরির একটি বিশাল কারখানা স্থাপন এবং দেশজুড়ে গবেষণা ও উন্নয়ন খাতে ২০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অ্যাপলের সিইও টিম কুক গত সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
অ্যাপল জানিয়েছে, প্রতিশ্রুত বিনিয়োগের মধ্যে মার্কিন কোম্পানি থেকে পণ্য ক্রয়, অ্যাপল টিভি প্লাস প্লাটফর্মে টিভি শো ও সিনেমার চিত্রায়ণসহ বিভিন্ন ব্যয় অন্তর্ভুক্ত থাকবে। তবে এ অর্থের কত অংশ এরই মধ্যে পণ্য ক্রয়ে বরাদ্দ হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। অ্যাপল কোরনিংয়ের মতো কোম্পানিগুলো থেকে পণ্য কিনে থাকে। কেনটাকিতে আইফোনের জন্য গ্লাস সরবরাহ করে কোরনিং।
কারখানায় ২৫ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) তাদের কারখানায় লেজার জেট প্রিন্টার স্থাপনের জন্য ২৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, কোম্পানিটি ২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ঢাকা ও সাভার কারখানায় ৩৬ এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার স্থাপন করবে। যেখানে প্রিন্টারের দাম পড়বে ১৪ কোটি ৫৫ লাখ এবং তা স্থাপনে ব্যয় হবে ১০ কোটি ৩৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
Bonik Barta
পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ৬ লাখ ২০ হাজার ৪৭১টি শেয়ার ২ হাজার ২৫০ বার হাতবদল হয়েছে।
ডিএসইতে গতকাল গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৪৪ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারদর ৩৪২ টাকা থেকে ৩৪৫ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
শিল্পে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগেও সাড়া মেলেনি
Bonik Barta
২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছর দেশের অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে অর্থায়নের উৎস ও পণ্য উৎপাদন বিষয়ে বিনা প্রশ্নে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগের সুযোগ দিয়েছিল সরকার। তবে তাতে খুব একটা সাড়া মেলেনি। একইভাবে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার ক্ষেত্রেও মাত্র ১০ শতাংশ করের বিনিময়ে আয়ের উৎস নিয়ে বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছিল। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এ সুবিধা বহাল রাখা হয়। এক্ষেত্রেও তেমন সাড়া মেলেনি। এখন পর্যন্ত দেশে সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে কালো টাকা সাদা করা হয়েছে মূলত জমি, ফ্ল্যাট, এফডিআর, পুঁজিবাজার, সঞ্চয়পত্রে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগের মাধ্যমে।
নতুন ব্যবস্থাপনার ফলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা দ্রুত ফিরতে শুরু করেছে
Bonik Barta
দেশের ব্যাংক খাতের প্রায় ৩০ শতাংশ শরিয়াহ্ভিত্তিক। এ ধারার ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি কি? বিরাজমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে আপনাদের পক্ষ থেকে কী উদ্যোগ নেয়া হয়েছে? ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিজয়ের পরই ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে। বিগত বছরগুলোতে দেশের ব্যাংক খাতে অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতা ব্যাপকভাবে বেড়ে যায়। ব্যাংকের নিয়মনীতিতে যেমন কুঠারাঘাত করা হয়েছিল, তেমনি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে উপেক্ষা করে জবাবদিহিহীনতার এক নতুন ব্যাংকিং সংস্কৃতি চালু হয়। কোটি গ্রাহকের আমানত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জমা হলেও বিনিয়োগ নির্দিষ্ট কিছু গ্রাহকের হাতেই কেন্দ্রীভূত থাকত। এ অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে ব্যাংকের প্রতি গ্রাহকদের অনাস্থা তৈরি হয়। ফলে সৃষ্টি হয় তারল্য সংকট। এমনকি নানা অনিয়মের কারণে বৈদেশিক করেসপন্ডিং ব্যাংকিং সম্পর্কেও ফাটল ধরে। বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ব্যাংকের প্রিন্সিপাল অ্যাকাউন্ট ঋণাত্মকে পরিণত হয়। এতে আরটিজিএস, এনপিএসবি এবং ক্লিয়ারিং সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়। গ্রাহকরা সময়মতো টাকা স্থানান্তর করতে না পারায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং বড় বড় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখা কমিয়ে দেন।
সাত মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ৫১ হাজার কোটি টাকা
Bonik Barta
অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি ৫১ হাজার কোটি টাকা। এ সময়ের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৯১৬ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগের সাময়িক হিসাবে এ তথ্য পাওয়া গেছে। চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও পরে তা সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার লক্ষ্য দেয়া হয়েছে এনবিআরকে।
শত কোটি ভারতীয়র হাতে খরচের টাকা নেই
Bonik Barta
ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এর মধ্যে প্রায় একশ কোটি মানুষের হাতে খরচ করার জন্য কোনো বাড়তি টাকা নেই। এমনটাই জানিয়েছে নতুন এক প্রতিবেদন। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির পর ভারতের অর্থনীতি পুনরুদ্ধারের ধরন এমন ছিল যে, ধনীরা আরো ধনী হয়েছে। অন্যদিকে, গরিবরা আরো দুর্বল অবস্থায় পড়েছে। অবশ্য, এটি নতুন কিছু নয়। গত কয়েক দশক ধরেই ভারতে আয় বৈষম্য বাড়ছে। ১৯৯০ সালে শীর্ষ ১০ শতাংশ ভারতীয়র হাতে ছিল জাতীয় আয়ের ৩৪ শতাংশ, যা এখন ৫৭ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষের আয় জাতীয় আয়ের ২২ দশমিক ২ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমেছে।
Chances of keeping few ailing banks alive slim: Mansur
The Financial Express
Notwithstanding various regulatory rescue efforts to keep all the crisis-hit commercial banks operational, Bangladesh Bank Governor Dr Ahsan H. Mansur gives up hope of keeping a few alive on government doles. He says the central bank has been working hard to make the struggling banks exist in the market through establishing corporate governance there. "It may not be possible despite our efforts," he made the observations virtually during a session on 'Macroeconomic Policy and Governance in the Banking Sector' on the final day of a two-day conference titled 'recommendations by the taskforce on re-strategizing the economy'. The Centre for Policy Dialogue (CPD) organized the conference at BRAC Centre In here where the taskforce put forward a bunch of proposals for the betterment of the banking industry. The programme was moderated by CPD distinguished fellow Dr Mustafizur Rahman.
Banks balk at rescheduling non-wilful defaulters' loans
Bonik Barta
A bailout policy-support committee constituted by the central bank for the affected businesses sits with all commercial banks' chief executives soon to motivate them as the lenders hesitate to reschedule non-wilful defaulters' loans. Sources said at the last meeting with the committee, some commercial banks had expressed unwillingness to reschedule such loans as they said the lenders were already struggling with massive non-performing loans (NPLs) and a financial crisis. Some banks also suggested the committee not to recommend changing any rules and regulations of the central bank for the exigencies of helping out non-wilful defaulters as the existing ones are enough, bankers said.
BB to introduce platform soon to boost automated transactions
The Financial Express
Bangladesh Bank (BB) is actively considering introducing a platform for mobile interoperability within a short period of time to further facilitate automated transactions, Governor Dr Ahsan H Mansur said on Tuesday. "We don't have mobile interoperability and it is something that we would be working on shortly," he told an event titled "Transforming the Payment Landscape: An Era of Evolution", speaking as the chief guest. "Certainly, once we do that, we'll probably see a significant uplift in the transaction volume across different types of financial services providers."
Digital hub to boost trade, investment
The Financial Express
Undeniably, navigating the labyrinth of multiple desks and procedures to clear imported cargoes and ship export consignments has been a notoriously messy, tardy and costly affair so far. So, doing business encounters enormous hurdles and as such it is a disincentive, especially for foreign direct investment (FDI). As a way out of this bureaucratic maze, the National Board of Revenue (NBR), is reported to have launched an online export-import hub recently to provide customs and tariff-related information from a single centralized platform. Evidently, the aim of this digital hub is to make business operations smoother for international trade. Though belated, it is still a welcome development that the digitalized information providing system could finally see the light of day.
Skill gap in digital and green tech impacts competitiveness
The Financial Express
Job skills in digital and green technologies are believed to constitute the core foundation of productivity and competitiveness in the global market. A lacking in these skills is feared to affect Bangladesh's economy considerably. Many skills are getting obsolete at a faster rate while some new skills are replacing them in the midst of emerging disruptive technologies in the fast-changing today's world, say experts.According to a recent global report, employers today require a workforce with a skill-set that did not exist 20 years ago. Artificial intelligence (AI), digital and green skills have all come to the fore.
VAT refund process for superstores simplified
The Financial Express
The National Board of Revenue (NBR) has simplified the VAT (Value added tax) refund process for the superstore businesses by waiving the requirement to furnish details on the use of raw materials. Usually, manufacturers are supposed to submit 'input-output coefficient' to the VAT officials showing how much of the imported raw materials is used to manufacture a finished product. The provision was also applicable for super shop owners too. Under the provisions, the super shop owners have to submit a declaration form to claim rebate. The process is cumbersome as many of the businesses alleged use of discretionary power of the VAT officials to accept the coefficient and allow refund of paid VAT on procurement of raw materials. In case of super shops, such provision is meaningless as they do not have manufacturing units.
Economic recovery on, but riddled with headwinds
The Financial Express
A gradual recovery of Bangladesh economy during the second quarter of this fiscal year is a bit retarded by 'substantial' hurdles like inflationary pressures, revenue shortfall and sluggish investment, a business body says."In the quarter under review (October-December of FY25), the economy had been recovering gradually from political instability that began in the first week of July 2024," says the Metropolitan Chamber of Commerce and Industry (MCCI), Dhaka.
The country's elite trade body makes the observations in its review styled 'Economic Situation in Bangladesh for October-December period of the FY25'.
Dummy bids, manipulated records: How a firm tried to rig Titas' Tk2,214cr smart meter contract
Bonik Barta
The company submitted multiple bids through dummy bidders to block competitors, claimed false experiences to get them shortlisted, and changed addresses and manipulated tax certificates to obscure its affiliations with the dummy companies in the tender process for the project to install 6.5 lakh smart meters across Dhaka.The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. All its illegal manoeuvers almost paid off when, in October, the evaluation committee awarded DTCL the highest score among the four shortlisted bidders, prompting the Titas authorities to move towards signing a contract with the company. However, an investigation was later launched after a competing bidder challenged the evaluation process, exposing DTCL's manipulations.
The investigation report from December 2024, obtained by TBS, found the evaluation process in the Asian Development Bank (ADB)-funded project questionable, as DTCL and its affiliated bidder allegedly used irregular practices to secure the contract.
Bangladesh's new forex rules to stem taka losses: analysts
Bonik Barta
The approach, which involves a daily recalibration of the exchange rate, is a step toward a freely floating currency. It builds on the crawling peg system introduced last year, allowing movement in the currency within a band. That has helped bring down the six-month volatility in the taka after a spike last year, data compiled by Bloomberg showed.
"As the regime aims to reflect more closely the supply and demand of the taka and transaction data from banks, it could lead to more consolidation of the local currency," said Young Kim, an analyst at Moody's Ratings in Singapore. "The strategy also aims to define clear foreign exchange intervention operations."
US, Ukraine agree to terms of critical minerals deal
The Financial Express
The US and Ukraine have agreed on the terms of a draft minerals deal central to Kyiv's push to win Washington's support as President Donald Trump seeks to rapidly end the war with Russia, two sources with knowledge of the matter said on Tuesday. A source familiar with the contents of the draft agreement said that it does not specify any US security guarantees or continued flow of weapons but says that the United States wants Ukraine to be “free, sovereign and secure.” One of the sources familiar with the deal said future weapons shipments are still being discussed between Washington and Kyiv.
যশোরে টিসিবির পণ্যের চেয়ে মানুষের সারি দীর্ঘ
Bonik Barta
যশোরের আট উপজেলা ও পৌরসভার ১৮৩টি স্থানে গতকাল দেয়া হয়েছে টিসিবির পণ্য। ফ্যামিলি কার্ড ও জাতীয় পরিচয়পত্র দিয়ে দুই লিটার তেল, পাঁচ কেজি চাল, এক কেজি চিনি ও ডাল পাওয়ার কথা ছিল সুবিধাভোগীদের। তবে সবার জন্য উন্মুক্ত করে দেয়ায় এদিন উপচে পড়া ভিড় দেখা গেছে। পণ্যের চেয়ে মানুষের সারি বেশি হওয়ায় অনেকেই খালি হাতে ফিরেছেন।
ইরানি সংযোগের অভিযোগে বাংলাদেশের এলপিজি সরবরাহকারী অক্টেন এনার্জির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
The Business Standard
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এবং পররাষ্ট্র দপ্তর ইরানের পেট্রোলিয়াম-সম্পর্কিত পণ্য পরিবহন ও বাণিজ্যে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ৩০টিরও বেশি সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অক্টেন এনার্জি গ্রুপ এফজেডসিও, যারা বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করে। এতে দেশের জ্বালানি আমদানি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
গত বছরের ৩ অক্টোবর, অক্টেন এনার্জির ৪০ হাজার ৩৯ দশমিক ১৩ টন এলপিজি পানামা-ফ্ল্যাগযুক্ত জাহাজ 'জিএজেড জিএমএস'-এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন (এলওএবি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি সংস্থার কাছে অভিযোগ করে যে, সরবরাহকৃত এই এলপিজি ইরান থেকে এসেছে, যা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ। সংগঠনটি জাহাজটিকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
Trump floats $5 million 'gold card' as a route to US citizenship
The Financial Express
US President Donald Trump on Tuesday floated the idea of replacing a visa program for foreign investors with a so-called "gold card" that could be bought for $5 million as a route to American citizenship.
Trump told reporters he will replace the "EB-5" immigrant investor visa program, which allows foreign investors of large sums of money that create or preserve US jobs to become permanent residents, with a so-called "gold card."
The EB-5 program grants "green cards" to foreigners promising to invest in US businesses.
"We are going to be selling a gold card," Trump said. "We are going to be putting a price on that card of about $5 million," he added.
ছয় মাসে অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে, তা মিরাকল
Bonik Barta
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল, সেটা যেকোনো সময় ফল করত বলেও জানান তিনি। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ডিজেএফবি টকে একক আলোচনায় শফিকুল আলম এ কথা বলেন। ডিজেএফবি টক এ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ-উজ- জামান।
ব্যয় বহুল টানেল নির্মাণ প্রসঙ্গ প্রেস সচিব বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে তেমন কিছু নেই। নিজের এলাকায় যাওয়ার জন্য উনি কর্ণফুলী টানেল প্রকল্প নিয়েছেন। আপনারা (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখেন। ৪৫০ কোটি টাকার হোটেল করেছেন মন্ত্রী। তিনি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন ধরে নিয়ে এ আয়োজন করেছেন। তার বাড়ি আনোয়ারার এ জন্য টানেল নির্মাণ করেছেন।
ছয় মাসে অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে, তা মিরাকল
Bonik Barta
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল, সেটা যেকোনো সময় ফল করত বলেও জানান তিনি। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ডিজেএফবি টকে একক আলোচনায় শফিকুল আলম এ কথা বলেন। ডিজেএফবি টক এ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ-উজ- জামান।
ব্যয় বহুল টানেল নির্মাণ প্রসঙ্গ প্রেস সচিব বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে তেমন কিছু নেই। নিজের এলাকায় যাওয়ার জন্য উনি কর্ণফুলী টানেল প্রকল্প নিয়েছেন। আপনারা (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখেন। ৪৫০ কোটি টাকার হোটেল করেছেন মন্ত্রী। তিনি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন ধরে নিয়ে এ আয়োজন করেছেন। তার বাড়ি আনোয়ারার এ জন্য টানেল নির্মাণ করেছেন।