হরমুজের বিকল্প জ্বালানি পথ গড়ছে উপসাগরীয় দেশগুলো
Bonik Barta
এখন উপসাগরীয় দেশগুলো এমন ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে, যেখানে হরমুজ মাঝেমধ্যে বন্ধ থাকতে পারে কিংবা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নির্ভরযোগ্য থাকবে না। গোল্ডম্যান স্যাকসের হিসাবে, বিদ্যমান ও পরিকল্পিত বিকল্প রুটগুলো ২০২৮ সালের শেষ নাগাদ হরমুজ দিয়ে সাধারণত পরিবাহিত তেলের প্রায় ৬০ শতাংশ বহন করতে সক্ষম হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে হরমুজ প্রণালিকে মূল অস্ত্র হিসেবে প্রয়োগ করছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটি ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলের শর্ত নির্ধারণের কৌশলগত সক্ষমতা দেখিয়েছে দেশটি। তবে ইরানের এ কৌশলের পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইরাক ও উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো এখন হরমুজ এড়িয়ে তেল, গ্যাস ও পণ্য পরিবহনের বিকল্প পাইপলাইন, বন্দর ও করিডোর নির্মাণে বিনিয়োগ বাড়াচ্ছে।
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে আয়ের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর
Bonik Barta
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের নির্ধারিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০৩০ সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছবে বলে ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। তবে ২০২৬ সালের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা অর্জনের পথে। সুতরাং এ মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনেও এক অপার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে দু’দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলে তিনি।
ইন্দোনেশিয়ার খনিজ সম্পদে বিশেষ প্রবেশাধিকার চায় চীন
Bonik Barta
ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় নিকেল মজুদ রয়েছে। রফতানি নিষেধাজ্ঞার আগে চীনের মোট নিকেল আকরিক আমদানির প্রায় অর্ধেকই সরবরাহ করত ইন্দোনেশিয়া . ইন্দোনেশিয়ার উৎপাদন খাতের উন্নয়ন এবং দেশটির পণ্যে মূল্য সংযোজন বাড়াতে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। বিশ্লেষকদের মতে, এ প্রস্তাবের মাধ্যমে ইন্দোনেশিয়ার অপরিশোধিত খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থায় চীনা কোম্পানিগুলোর জন্য বিশেষ প্রবেশাধিকার নিশ্চিত করতে চাইছে বেইজিং। স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশীয় খনিজ প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে ইন্দোনেশিয়া ২০১৪ সাল থেকে ধাপে ধাপে অপরিশোধিত নিকেল, বক্সাইট ও তামা রফতানি নিষিদ্ধ করে। দেশটির নীতির কারণে বিদেশী বিনিয়োগকারীদের খনিজ উত্তোলনের পাশাপাশি ইন্দোনেশিয়ার ভেতরেই পরিশোধনাগার ও প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে হচ্ছে।
REER rise weighs on export competitiveness
The Financial Express
Real effective exchange rate (REER) in Bangladesh rose to a seven-month high of 103.10 by June count, up 0.67 per cent from 102.41 in May, with its domino effect on the country's external trade. Bangladesh market analysis. According to data released Thursday by Bangladesh Bank, the REER has been on an upward trajectory since March after falling to 101.43 in February. The increase coincided with the taka-dollar exchange rate having reached Tk 122.95 per US dollar in June. The higher REER indicates that the local currency remained overvalued against the currencies of Bangladesh's major trading partners despite its gradual depreciation against the greenback.
Excelerate Energy brings in foreign experts to repair damaged FSRU
The Financial Express
US’s Accelerate Energy has brought in foreign experts to repair the damaged floating storage and re-gasification unit (FSRU) and resume its operation. The FSRU has remained out of operation since Tuesday following a fire incident at the FSRU on Tuesday. The FSRU plays a critical role in Bangladesh's energy system by receiving imported LNG cargoes, storing the fuel and converting it back into natural gas before supplying it to the national grid.
BGMEA-ASSET programme trains over 4,600 workers to boost RMG sector skills
The Financial Express
Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), in collaboration with the World Bank-funded Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) project, today held a workshop to review the progress of its Enterprise-Based Training (EBT) programme and distributed certificates to successful trainees. The event, held at the BGMEA Complex in Uttara, focused on strengthening the country's ready-made garment (RMG) sector through industry-led skills development, sustainable growth and employment generation, BSS reports citing a press release.
DCCI calls for roadmap to strengthen chemical backward linkage industry
The Financial Express
Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed today (Saturday) emphasized that developing a comprehensive roadmap to strengthen the chemical backward linkage industry is no longer optional but a strategic necessity to safeguard the future of Bangladesh's export sector.
Taskeen made the remark at a seminar on ‘Backward Linkage Development of the Chemical-Dependent Key Export-Oriented Industries: Current State and Issues’ organized by the DCCI at its auditorium, BSS reports.
Director General of Bangladesh Institute of Management (BIM) Salim Ullah and Abul Fatah Md. Baligur Rahman, Member (Development) of Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) attended the event as special guests.
FBCCI urges steps to slash BSTI fees
The Financial Express
The country's apex trade body has requested the Bangladesh Standards and Testing Institution (BSTI) to reduce its licence, product testing and renewal fees. The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) has said the BSTI's existing higher charges have created extra burden on industries, thus affecting the country's investment and manufacturing competitiveness. In a recent letter to the BSTI, FBCCI also sought a comprehensive review of the existing fees and charges in consultation with the businesses and stakeholders to bring them down to reasonable levels.
Govt plans Tk 1.75b ICT upgrade for Payra Port
The Financial Express
The Ministry of Shipping plans to invest Tk 1.75 billion to equip the Payra Port with international-standard information technology facilities as the latter is facing persistent criticism over navigability constraints, huge annual spending on maintenance dredging, and a shortfall in traffic demand. stry has submitted to the Planning Commission a development project propos. The minial titled "Integration of ICT-based Port Operating System and Related Facilities at Payra Port for Operation as a Modern Seaport", seeking full government financing for implementation over the next three years.
NBR seeks 5yr pharma output data to verify VAT compliance
The Financial Express
Government's revenue authority has moved to scrutinise production data of pharmaceuticals under an effort to crosscheck actual outputs with value-ddedef tax (VAT) returns submitted by the companies and strengthen revenue compliance. The Large Taxpayers Unit (LTU) under the VAT wing of the National Board of Revenue (NBR) has written to the Directorate General of Drug Administration (DGDA) for furnishing detailed production information of pharmaceutical products to verify whether VAT declarations are consistent with actual manufacturing output.
Under the drive, meant for a larger end of enhancing government revenues to finance what is dubbed an ambitious national budget, the LTU has sought last five years' item-wise production data of 17 leading pharmaceutical companies
আইপিডিসির ৯০ কোটি টাকার লেনদেন
Bonik Barta
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ১ দশমিক ৬৯ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ৩২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এতে কোম্পানিটির শেয়ার ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ পয়সায়। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১ পয়সায়।
প্রথমার্ধে সিঙ্গার বাংলাদেশের লোকসান কমেছে
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি লোকসান ৩৬ শতাংশ কমেছে। ২৩ জুলাই ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২ টাকা ৫৫ পয়সায়।
চলতি বছর শেষে কোকোর দাম বাড়ার পূর্বাভাস
Bonik Barta
চলতি বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে কোকোর দাম আরো বাড়তে পারে। মূলত সুপার এল নিনোর আশঙ্কায় পশ্চিম আফ্রিকায় উৎপাদন কমার পূর্বাভাসে এ আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে ১১ ব্যবসায়ী ও বিশ্লেষক এ কথা জানিয়েছেন।
জরিপ অনুযায়ী, ২০২৬ সাল শেষে লন্ডনে কোকোর দাম ৭ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি টন ৪ হাজার ৪৫০ পাউন্ডে পৌঁছতে পারে। অন্যদিকে নিউইয়র্কের বাজারে প্রতি টন কোকোর দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬ হাজার ডলারে উঠতে পারে।
চীনে চাহিদা কমায় আকরিক লোহার দরপতন
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আবার কমেছে। চীনে ইস্পাতের চাহিদা হ্রাস, প্রতিকূল আবহাওয়া ও ইস্পাত কারখানাগুলোর মুনাফা কমে যাওয়া এর মূল কারণ বলে জানা গেছে। ফিউচার্স মার্কেটে গুরুত্বপূর্ণ এ কাঁচামালটির দাম টনপ্রতি ৭৬০ ইউয়ানের নিচে নেমে গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষকদের মতে, চীনের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং উত্তরাঞ্চলের তীব্র তাপপ্রবাহের কারণে নির্মাণকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দেশটিতে ইস্পাতের ব্যবহারে ভাটা পড়েছে। একই সঙ্গে খরচ বাড়ায় ইস্পাত কারখানাগুলো উৎপাদন ও কাঁচামাল কেনা কমিয়ে ৯০ শতাংশে কমিয়ে এনেছে। পাশাপাশি কারখানাগুলোর লাভ কমে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। বিভিন্ন বন্দরে আকরিক লোহার পর্যাপ্ত সরবরাহ থাকায় এর প্রভাবেও বাজারে নতুন চাপ তৈরি হয়েছে।
এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন করে তীব্র রূপ নিয়েছে। চীনা এআই ডেভেলপারের বিরুদ্ধে মেধাস্বত্ব চুরি ও রফতানি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের এআই নিরাপত্তা নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। একদিকে দ্রুত শক্তিশালী হতে থাকা এআই মডেলগুলো নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ তৈরি করছে, অন্যদিকে এ ভূরাজনৈতিক টানাপড়েন পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। খবর রয়টার্স।
ইয়েনের দরপতন বেড়েছে জাপানের আমদানি ও রফতানি
Bonik Barta
বিশ্ববাজারে জাপানি মুদ্রা ইয়েনের দরপতনের প্রভাব পড়েছে দেশটির বৈদেশিক বাণিজ্যে।মুদ্রা দুর্বল হওয়ায় একই সঙ্গে বেড়েছে জাপানের পণ্য আমদানি ও রফতানি আয়। তবে রফতানির তুলনায় আমদানি খরচ বেশি বেড়েছে। এতে জুনে টানা দ্বিতীয় মাসের মতো বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে দেশটি। সম্প্রতি জাপানের অর্থ মন্ত্রণালয় বাণিজ্য-সংক্রান্ত এ তথ্য প্রকাশ করেছে। খবর জাপান টুডে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত জুনে জাপানের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৯০ কোটি ইয়েন বা প্রায় ২৫০ কোটি ডলার। এক বছর আগেও ১২ হাজার কোটি ইয়েনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল।
এপ্রিল-জুন প্রান্তিকের আয় ব্যয় মুনাফা
Bonik Barta
বিশ্বের বড় বড় প্রযুক্তি, গাড়ি ও ভোগ্যপণ্য কোম্পানিগুলো এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করছে। এসব প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতির বর্তমান চিত্রও ফুটে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বাড়তি বিনিয়োগ টেলিকম সরঞ্জাম নির্মাতা নকিয়ার আয় ও মুনাফা বাড়াতে সহায়তা করেছে। অন্যদিকে গাড়ির চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটরের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময় বিশ্বের বৃহত্তম প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে প্রত্যাশার চেয়ে ভালো বিক্রি করেছে। পাশাপাশি পানীয় ও বোতলজাত পানি ব্যবসা নিয়ে নতুন যৌথ উদ্যোগ গঠনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতিগত সংস্কার ও কার্যকর কৌশলের তাগিদ
Bonik Barta
দেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নীতিগত সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং কার্যকর বাণিজ্যিক কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বেসরকারি খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, বাংলাদেশকে এসব ক্ষেত্রে উন্নয়নে কয়েকটি পদক্ষেপের ওপর গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, শিল্প ও শিক্ষার মধ্যে কার্যকর সংযোগ, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন এবং কর্মদক্ষতাভিত্তিক নীতিগত সহায়তা নিশ্চিত করা। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে প্রয়োজন কার্যকর বাণিজ্যিক কৌশল। তবেই অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি শক্তিশালী অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব হবে।
বিএটিবিসির আয় ও মুনাফা বেড়েছে
Bonik Barta
বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিট মুনাফা ১০৯ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৩ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৭ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকা। একই প্রান্তিকে কোম্পানিটির গ্রস আয় ৪ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির গ্রস আয় হয়েছে ১৪ হাজার ৫৬৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৩ হাজার ৮৮৪ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকা।
রিজার্ভে স্বর্ণের মজুদ বাড়াতে চায় ৮৯% কেন্দ্রীয় ব্যাংক
Bonik Barta
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বা রিজার্ভ আরো বাড়াতে পারে বলে আভাস পাওয়া গেছে। মূলত আন্তর্জাতিক সঞ্চয় বা রিজার্ভে বৈচিত্র্য আনতে চায় ব্যাংকগুলো। সেই সঙ্গে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা সামাল দিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেয়া প্রায় ৮৯ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপক মনে করেন, আগামী ১২ মাসে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের মজুদ আরো বাড়বে। আন্তর্জাতিক বাজারে কৌশলগত আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর প্রাতিষ্ঠানিক আস্থা বজায় রয়েছে। বৈশ্বিক এ জরিপের ফলাফলেও বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকার চলাচল সর্বনিম্নে
Bonik Barta
হরমুজ প্রণালি দিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে জ্বালানিবাহী ট্যাংকার চলাচল।
মধ্যপ্রাচ্য যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ চলাচল সর্বনিম্নে নেমে এসেছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার মাত্র একটি তেলবাহী সুপার ট্যাংকার এ জলপথ অতিক্রম করেছে, যা মে মাসের পর সর্বনিম্ন। কেপলার জানায়, ইরাক থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে ‘নিউ জায়ান্ট’ নামের জাহাজটি চীনের উদ্দেশে রওনা দেয়। এরপর নতুন কোনো জাহাজ প্রণালিতে প্রবেশ করেনি। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। ঝুঁকি এড়াতে অনেক জাহাজ এখন সুয়েজ খাল দিয়ে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে। এতে প্রায় তিন গুণ সময় নষ্ট হচ্ছে। খবর দ্য ন্যাশনাল
টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান
Bonik Barta
জাপানের বাজারে নতুন নকশার ‘এলগ্র্যান্ড’ মিনিভ্যান উন্মোচন করেছে নিশান মোটর কোম্পানি। মিনিভ্যান সেগমেন্টে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রেখেছে প্রতিদ্বন্দ্বী টয়োটা মোটর করপোরেশন। দীর্ঘ ১৬ বছর পর এলগ্র্যান্ড মডেলটিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নিশান। নতুন মডেলে ব্যবহার করা হয়েছে নিশানের তৃতীয় প্রজন্মের ‘ই-পাওয়ার’ হাইব্রিড সিস্টেম। এ প্রযুক্তিতে গাড়িটির ইঞ্জিন মূলত একটি জেনারেটর হিসেবে কাজ করে বিদ্যুৎ উৎপাদন করে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ নিয়ে বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা
Bonik Barta
বাংলাদেশ, চীনসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন প্রশাসনের ঘোষিত এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক রফতানি বাজারে নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর রয়টার্স ও ফাইন্যান্সিয়াল টাইমস। শুক্রবার মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের আগের ১০ শতাংশ সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন এ আদেশ কার্যকর হয়। নতুন নিয়মে পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যই এ সিদ্ধান্তের আওতায় আসছে। তবে মার্কিন বাজারের চাহিদা বিবেচনায় জ্বালানি তেল, গ্যাস, সার ও নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যকে এ অতিরিক্ত শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করেনি, প্রতিস্থাপন করেছে
Bonik Barta
যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, দেশটি আগের শুল্কই আইনি বাধ্যবাধকতার কারণে নতুন নামে প্রতিস্থাপন করেছে। সিলেটে গতকাল চা শ্রমিকদের জন্য আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন। যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আগে যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে এটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। আগের শুল্ক মেয়াদোত্তীর্ণ হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, রিপ্লেসমেন্ট (প্রতিস্থাপন) বলা যায়।’
জাতীয় রফতানি কমলেও বেপজার প্রবৃদ্ধি ২.২%, রেকর্ড বিনিয়োগ চুক্তি
Bonik Barta
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রফতানি আয়ে পতনের মধ্য দিয়েই ২০২৫-২৬ অর্থবছর পার করেছে বাংলাদেশ। তবে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রবৃদ্ধির বিপরীতমুখী ইতিবাচক ধারা বজায় রেখেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বিদায়ী অর্থবছরে দেশের মোট রফতানি আয় শূন্য দশমিক ৫৮ শতাংশ কমলেও বেপজাধীন জোনগুলো থেকে রফতানি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। ফলে জাতীয় রফতানি আয়ে সংস্থাটির অবদান দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। পাশাপাশি নতুন বিনিয়োগ চুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতেও রেকর্ড গড়েছে বেপজা।
অর্থ পাচার প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান
Bonik Barta
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য রূপালী ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সম্প্রতি ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত ব্যামেলকো সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। এতে সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন শাখাগুলোর অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসাররা (ব্যামেলকো) অংশগ্রহণ করেন। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপ্রিল-জুন প্রান্তিকের আয় ব্যয় মুনাফা
Bonik Barta
বিশ্বের বড় বড় প্রযুক্তি, গাড়ি ও ভোগ্যপণ্য কোম্পানিগুলো এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করছে। এসব প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতির বর্তমান চিত্রও ফুটে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বাড়তি বিনিয়োগ টেলিকম সরঞ্জাম নির্মাতা নকিয়ার আয় ও মুনাফা বাড়াতে সহায়তা করেছে। অন্যদিকে গাড়ির চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটরের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময় বিশ্বের বৃহত্তম প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে প্রত্যাশার চেয়ে ভালো বিক্রি করেছে। পাশাপাশি পানীয় ও বোতলজাত পানি ব্যবসা নিয়ে নতুন যৌথ উদ্যোগ গঠনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।