Trade deficit widens to $23.98b as exports fall
The Financial Express
A double-digit drop in capital machinery imports and falling export revenues have driven Bangladesh’s trade deficit up by nearly 24 per cent to $23.98 billion in FY 2025-26, leaving a historic $35.5 billion remittance surge to single-handedly cushion the external economy from severe distress. The external trade is presenting a stark, two-way picture. On one hand, a slowdown in industrial raw material and capital machinery imports points to sluggish domestic manufacturing; on the other, export earnings have failed to meet expectations. Consequently, the country’s trade imbalance has worsened, driving the foreign trade deficit up by nearly 24 per cent, reports UNB.
BB tightens EDF lending rules
The Financial Express
Bangladesh Bank has tightened the eligibility criteria for Export Development Fund (EDF) loans, barring exporters with overdue export proceeds or converted EDF liabilities from accessing the foreign-currency lending facility unless they regularise their position. Exporters that fail to repatriate export proceeds within the prescribed timeframe, or whose EDF liabilities have been converted into funded facilities, will no longer qualify for EDF financing, according to the circular issued by Bangladesh Bank (BB) on Thursday. However, such exporters may regain eligibility once the overdue export proceeds have been repatriated or an exemption has been granted by the Discount Committee, the circular said.
Real returns on fresh bank deposits fall to near zero
The Financial Express
Depositors are earning virtually no real return on their new savings as inflation has remained broadly in line with deposit interest rates, according to a latest publication of Bangladesh Bank, prompting the central bank to warn of continued pressure on households' purchasing power. The real interest rate on deposits measures the actual return on savings after adjusting for inflation. Real returns on fresh deposits turned positive in June 2025 and remained so until February this year. However, they fell to nearly zero by the end of March 2026. The observation was made in Bangladesh Bank's latest 'Banking Sector Update', which reviewed developments up to March 2026
Bangladesh getting 3yr time extension for LDC graduation
The Financial Express
Bangladesh is set to get three-year extension for graduation from the least-developed country (LDC) status as the United Nations Economic and Social Council (ECOSOC) is going to recommend the much-needed breather, officials say. Nepal is another South Asian nation likely to get the time extension for graduation alongside Bangladesh.
Highly placed sources have said both the countries are going to receive three more years up to November 2029 for the transition as well taking preparation for the graduation to a developing nation. The recommendation will now be forwarded to the United Nations General Assembly (UNGA) for final ratification during its upcoming high-level session this September, they said.
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
Bonik Barta
আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রিটেন, কম্বোডিয়া, কানাডা, একুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ হবে। ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান ‘মোস্ট-ফেভার্ড-নেশন’ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্কহার ১০ অথবা ১২ দশমিক ৫ শতাংশ হবে। বাকি ৩৮টি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ হবে . ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ ৬০টি বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর ১০ ও ১২ দশমিক ৫ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্পের প্রশাসন। আজ থেকে কার্যকর হওয়া এ শুল্কের আওতায় বাংলাদেশও রয়েছে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সময়ে বিশ্বব্যাপী আরোপ করা অস্থায়ী ১০ শতাংশ মার্কিন শুল্কের মেয়াদও শেষ হচ্ছে। খবর রয়টার্স।
দেশে রেকর্ড পরিমাণ বেড়েছে সুগন্ধি চালের বাজারদর
Bonik Barta
দেশে চলতি বছর ঢালাওভাবে সুগন্ধি চাল রফতানির অনুমতি দেয়া হয়েছে। দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দেয়া হয়। এ খবরে বিগত কয়েক মাসের ব্যবধানে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে সুগন্ধি চালের বাজারদর। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীদের ওপর। ব্যবসায়ীরা জানান, কয়েক মাস আগেও পাইকারি বাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) সবচেয়ে বেশি বিক্রীত সুগন্ধি চাল চিনিগুঁড়ার (ভালো মানের) সর্বনিম্ন দাম ছিল ৫ হাজার ৫০০ টাকা। এক মাস আগেও একই মানের চিনিগুঁড়া চালের দাম ছিল ৭ হাজার ৫০০ টাকা। এরই মধ্যে দাম বেড়ে ৯ হাজার ৪০০ টাকায় উঠে গেছে। অর্থাৎ এক মাসে চিনিগুঁড়া চালের দাম বেড়েছে ১ হাজার ৯০০ টাকা, দুই মাসে দাম বেড়েছে ৩ হাজার ৯০০ টাকা। দুই মাসে দেশের পাইকারি বাজারে চিনিগুঁড়া চালের কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৭৮ টাকা।
হরমুজের পর উত্তেজনা বাড়ছে বাব এল-মান্দেবে
Bonik Barta
আরো বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযানের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
এর পরই গত মঙ্গলবার সৌদি আরবের অপরিশোধিত তেল বহনকারী এশিয়াগামী দুটি তেলবাহী জাহাজ লোহিত সাগর থেকে ফিরে গেছে বলে দাবি ইরান সমর্থিত গোষ্ঠীটির।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে হুথিদের প্রতি আহ্বান জানায় তেহরান। লোহিত সাগরের প্রবেশপথ হিসেবে পরিচিত এ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের প্রায় ৭ শতাংশ তেল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।
থাই বিনিয়োগকারীদের আরো বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
Bonik Barta
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদারের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি থাই বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি, রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তারা, থাইল্যান্ডের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উইন্ড টারবাইনের বাজারের ৮০ শতাংশ হিস্যা চীনের
Bonik Barta
বিশ্বের বায়ুবিদ্যুৎ বা উইন্ড টারবাইনের বাজারের প্রায় ৮০ শতাংশ এখন চীনা কোম্পানিগুলোর দখলে।গত বছর বিশ্বজুড়ে স্থাপিত মোট উইন্ড টারবাইনের ৭৯ শতাংশই সরবরাহ করেছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। নিজস্ব অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার দেশগুলোয় চাহিদা বাড়ায় খাতটিতে চীনের হিস্যা এক বছরে আরো ৬ শতাংশ বেড়েছে। খবর নিক্কেই এশিয়া। গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের তথ্যানুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী চীনা কোম্পানিগুলোর স্থাপিত উইন্ড টারবাইনের মোট উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ১৪০ গিগাওয়াট। সরকারের আর্থিক সহায়তা ও নীতিমালার কারণে চীনের অভ্যন্তরীণ বাজার যেমন বড় হয়েছে, তেমনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রফতানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইরান যুদ্ধের প্রভাবেও উড়োজাহাজের চাহিদা কমবে না
Bonik Barta
বিশ্বজুড়ে নতুন বাণিজ্যিক উড়োজাহাজের চাহিদা আগামী দুই দশকেও শক্তিশালী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ইরান যুদ্ধ ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার কারণে বাজারে কিছু অনিশ্চয়তা থাকলেও দীর্ঘমেয়াদি চাহিদার পূর্বাভাসে কোনো পরিবর্তন আনেনি প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। বোয়িং চলতি সপ্তাহে প্রকাশিত পূর্বাভাসে জানায়, ২০২৬-৪৫ সালের মধ্যে বিশ্বে মোট ৪৩ হাজার ৬২৫টি নতুন যাত্রী ও পণ্যবাহী উড়োজাহাজ সরবরাহের প্রয়োজন হবে।
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে বিএমডব্লিউ
Bonik Barta
জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ যুক্তরাষ্ট্র থেকে তিন লাখের বেশি গাড়ি ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইঞ্জিন স্টার্টার মোটর অতিরিক্ত গরম হয়ে গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ) গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। এনএইচটিএসএ জানায়, যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ১৮ হাজার ৪৯৫টি গাড়ি উঠিয়ে নেয়া হবে। ত্রুটির আওতায় বিএমডব্লিউ ৩ সিরিজ, ৪ সিরিজ কুপ, ৪ সিরিজ কনভার্টিবল, এক্স৩, এক্স৪ ও সুপ্রা মডেলের কিছু নির্দিষ্ট গাড়ি রয়েছে। খবর রয়টার্স
এআই খাতে চ্যাটজিপিটি নির্মাতার ব্যয় দাঁড়াবে ৭৫ কোটি ডলারে
Bonik Barta
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামো খাতে মোট ৭৫ কোটি ডলার খরচের ঘোষণা দিয়েছে। চলতি বছরের শুরুতে করা অনুমানের তুলনায় এ খরচ প্রায় ২৫ শতাংশ বেশি বলে জানায় দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিষ্ঠানটির ‘স্টারগেট’ ডেটা সেন্টার প্রকল্পের কাজ থমকে যাওয়ার পরই বিশাল এ বিনিয়োগের নতুন সিদ্ধান্ত এল। মেগা পরিকল্পনাটির অংশ হিসেবে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২ হাজার কোটি ডলার ব্যয়ে ‘প্রজেক্ট ক্যামেলিয়া’ নামের একটি ডেটা সেন্টার গড়ে তোলা হবে। নতুন ডেটা সেন্টারের যাবতীয় পরিকাঠামো ও বিদ্যুৎ ব্যবহারের পূর্ণ খরচ ওপেনএআই নিজেই বহন করার কথা জানায়।
পুঁজিবাজারে ১ শতাংশের বেশি দরপতন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও ২৯ শতাংশ কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকায় উন্নীত করল সাউথইস্ট ব্যাংক
Bonik Barta
সাউথইস্ট ব্যাংক পিএলসির নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশও অনুমোদিত হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। এছাড়া এতে অংশ নেন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান এবং কোম্পানি সচিব মামুনুর রশীদ।
পুঁজিবাজারে ১ শতাংশের বেশি দরপতন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের নিম্নমুখিতা দেখা গেছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও ২৯ শতাংশ কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সূচক নিম্নমুখী ছিল। দিনশেষে ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৮৭১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২১৭ পয়েন্ট।
আল-হাজ টেক্সটাইলের ৩% নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৮ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় হাইব্রিড মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ১৬ আগস্ট।