25-Jul-2026

Sunday 26 July 2026

27-Jul-2026

কেমিক্যাল আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে চার দফা প্রস্তাব

Bonik Barta

বাংলাদেশের রফতানিমুখী শিল্প খাতের অসামান্য প্রবৃদ্ধি সত্ত্বেও মৌলিক রাসায়নিকের জন্য চরম বিদেশী নির্ভরতা জাতীয় অর্থনৈতিক ঝুঁকির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে কেবল কেমিক্যাল আমদানিতেই বছরে ব্যয় হচ্ছে প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট জাতীয় আমদানির প্রায় ১০ শতাংশে পৌঁছেছে। দেশের সার্বিক শিল্প খাতের টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করা এবং কেমিক্যাল আমদানির বিশাল ব্যয় কমিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নীতিসংস্কারসহ চার দফা প্রস্তাব পেশ করা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের অস্থির বৈশ্বিক আর্থিক বাজার

Bonik Barta

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব আরো স্পষ্টভাবে পড়তে শুরু করেছে বৈশ্বিক আর্থিক বাজারে। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার জেরে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। সেই সঙ্গে মূল্যস্ফীতির নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ড বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ট্রেজারি বাজারেও অস্থিরতা বেড়েছে। বন্ডের সুদ বেড়ে যাওয়ায় ঋণের খরচও বাড়ছে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতিতে ফের নতুন করে চাপের আশঙ্কা দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

তেল সরবরাহ পুনরুদ্ধার না হলে ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা

Bonik Barta

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন দ্রুত স্বাভাবিক না হলে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। খবর দ্য বিজনেসলাইন ও ফাইন্যান্সিয়াল টাইমস। সম্প্রতি কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এ কথা জানান। তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেল নিরাপত্তা এখনো একটি খুবই স্পর্শকাতর বিষয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।’

চাঙ্গি বিমানবন্দরে যাত্রী পরিবহন কমেছে দেড় শতাংশ

Prothom-Alo

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাত্রী পরিবহন ১ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিমানবন্দরটি দিয়ে ১ কোটি ৭২ লাখ যাত্রী যাতায়াত করেছে। তবে এপ্রিল-জুন প্রান্তিকে যাত্রী কমলেও বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সার্বিক চিত্র ইতিবাচক রয়েছে। গত শুক্রবার এক বিবৃতিতে চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ (সিএজি) এ তথ্য জানায়। খবর বিজনেস টাইমস। বিবৃতিতে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় ট্রানজিট হাবটি দিয়ে মোট যাত্রী পরিবহন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। মূলত বিমান জ্বালানির চড়া দাম ও সরবরাহ সংকটের কারণে এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয় বেড়েছে। এটি আকাশসেবা খাতের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজেটের সঠিক ব্যবহার ও বাস্তবায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি সম্ভব

Bonik Barta

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে ‘পোস্ট বাজেট ২০২৬-২৭’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাজেটের সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত, প্রত্যাশা ও নতুন নতুন চিন্তাধারা তুলে ধরেন। তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও নীতিগত সুপারিশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে। মূল আলোচনা পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল বায়েস জাতীয় বাজেটকে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাজেটের সঠিক ব্যবহার ও বাস্তবায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষ ও সমাজ কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’ বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার ড. মো. নুরুল আমিন বলেন, ‘কর ব্যবস্থাকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও করদাতাবান্ধব করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।’ তিনি কর প্রদানে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় কর প্রদানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মুন্নু সিরামিকের ঋণমান ‘‌এ মাইনাস’

Bonik Barta

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৮ পয়সায়।

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ৫ হাজার কোটি টাকার কাসা ডিপোজিট প্রবৃদ্ধি

Bonik Barta

২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এ অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্র্যাক ব্যাংক। এ সাফল্য উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে প্রতি মণে ২০০ টাকা

Prothom-Alo

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে। সরবরাহ ঘাটতির কারণে এক মাসের ব‌্যবধানে দাম পাইকারিতে মণপ্রতি ২০০ টাকা বেড়েছে।এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে বলে জানান ব‌্যবসায়ী ও আমদানিকারকরা। পাটকেলঘাটা গম বিক্রয় ও আটা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের স্বত্বাধিকারী গোবিন্দ সাধু বলেন, ‘গতকাল প্রতি মণ গম পাইকারিতে বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকা দরে, যা এক মাস আগে ছিল ১ হাজার ২০০ টাকা।’ তবে দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘চাহিদার তুলনায় বাজারে সরবরাহ ঘাটতি এবং ভোমরা বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় সাতক্ষীরায় গমের দাম বেড়েছে। তাছাড়া সরবরাহ বাড়লে দাম কমে যেতে পারে।’

থাইল্যান্ডে দাম ঊর্ধ্বমুখী কমছে এশিয়ার অন্যান্য দেশে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে চালের সামগ্রিক দামে পতন দেখা দিয়েছে। থাইল্যান্ডের রফতানি মূল্য কমে যাওয়ার প্রভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এশিয়ার অন্য প্রধান উৎপাদক দেশগুলোয় দর ঊর্ধ্বমুখী রয়েছে। সরবরাহ সীমিত এবং নতুন রফতানি আদেশের কারণে এ প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে রেকর্ড সর্বনিম্ন জমিতে চাল আবাদ হলেও অতিরিক্ত মজুদের কারণে আন্তর্জাতিক বাজার কিছুটা চাপে রয়েছে। আন্তর্জাতিক কৃষি পর্যবেক্ষণ সংস্থাগুলোর সর্বশেষ বাজার পর্যালোচনায় এ চিত্র উঠে এসেছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে পণ্যটির দাম। গতকাল হিলি বাজারে দেখা যায়, প্রতিটি দোকানে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। হিলি বাজারের পেঁয়াজবিক্রেতা শাকিল খান বণিক বার্তাকে বলেন, ‘‌কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে কৃষকরা তাদের কাছে থাকা পেঁয়াজ বাজারে ছাড়েননি। ফলে মোকামে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা দেয়। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে যায়। মোকামে যে পেঁয়াজের দাম ১ হাজার টাকা মণ ছিল তা বেড়ে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা হয়েছে। বর্তমানে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় এবং কৃষকরা বাজারে পেঁয়াজ ছাড়ায় সরবরাহ কিছুটা বেড়ে দাম কমে এসেছে।’

বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ১.৭ শতাংশ

Bonik Barta

বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত জুনে ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মূলত আফ্রিকা, ইউরোপ ও উত্তর আফ্রিকায় উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এতে মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন অঞ্চলে উৎপাদন কমে যাওয়ার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) ২৩ জুলাই প্রকাশিত তথ্যে এ কথা জানানো হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও দ্য বিজনেসলাইন। সংস্থাটির তথ্যানুযায়ী, গত জুনে ৭০টি দেশ মোট ১৫ কোটি ৫৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছর ছিল ১৫ কোটি ৩১ লাখ টন।

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যের ক্ষতি ১৫০ কোটি ডলার

Bonik Barta

যুক্তরাজ্যে সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহে দেশটির অর্থনীতিতে বড় ধরনের আঘাত এসেছে। মাত্রাতিরিক্ত গরমে কেবল জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডই ভাঙেনি, বরং দেশের উৎপাদনশীলতায় বড় ধস নেমেছে। এক গবেষণা অনুযায়ী, তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির অর্থনীতিতে ক্ষতির পরিমাণ ১ দশমিক ১৫ বিলিয়ন পাউন্ড বা প্রায় ১৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের শ্রমশক্তির বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয়েছে। খবর টাইম ম্যাগাজিন।

ফক্সওয়াগনে মুনাফা কমেছে ১০ শতাংশ, বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা

Bonik Barta

জার্মানির গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সওয়াগনের মুনাফা কমেছে ১০ শতাংশ। কোম্পানিটির সম্প্রতি প্রকাশিত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনের গাড়ির ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে এমন ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। মুনাফার ঘাটতি মেটাতে ও ব্যবসার খরচ কমাতে এখন গণছাঁটাইয়ের কথা ভাবছে ফক্সওয়াগন কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

ব্লক মার্কেটে ১৫৫ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ম্যারিকো বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনারগাঁও টেক্সটাইল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ঢাকা ব্যাংক, সিটি ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স।

বৈশ্বিক শস্যবাজার

Bonik Barta

ভুট্টা আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম বেড়ে প্রতি বুশেল ৪ দশমিক ৬ ডলার অতিক্রম করেছে। সরবরাহ হ্রাস, জ্বালানি তেলের চড়া দাম এবং প্রতিকূল আবহাওয়ায় দাম নয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। ইউরোপ ও কৃষ্ণ সাগরীয় অঞ্চলে তাপপ্রবাহ ও খরা ফলন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এটি ভুট্টা থেকে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনেও শস্যটির মজুদ হ্রাসের আভাস দেয়া হয়েছে, যা সামগ্রিক বাজারকে আরো ঊর্ধ্বমুখী করেছে।

অন্তর্বর্তী সরকারের সময় ‘মাল্টিমিলিয়নেয়ার’ ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার!

Bonik Barta

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ব্যাংকগুলোয় ব্যক্তি শ্রেণীর কোটি টাকার বেশি বা মাল্টিমিলিয়নেয়ার হিসাবের সংখ্যা (অ্যাকাউন্ট) অস্বাভাবিক হারে বেড়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার দায়িত্ব নেয়ার সময় ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যক্তিগত হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজারের ঘরে। কিন্তু মাত্র দেড় বছর পর এমন অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। সে হিসাবে সাবেক অন্তর্বর্তী সরকারের অল্প সময়ের শাসনামলে দেশে মাল্টিমিলিয়নেয়ার ব্যাংক হিসাব সাত হাজারের বেশি বেড়েছে। অর্থাৎ এমন ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির হার ২১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

Boro procurement nears target ahead of deadline

The Financial Express

The government's Boro rice and paddy procurement drive has nearly reached its target more than a month before the August 31 deadline, boosted by strong participation from rice millers and record paddy purchases directly from farmers. For the current season, the government set procurement targets of 0.5 million tonnes of paddy, 1.2 million tonnes of parboiled rice, 0.1 million tonnes of white (atap) rice and 50,000 tonnes of wheat. Under the announced procurement prices, Boro paddy is being purchased at Tk 36 per kg, parboiled rice at Tk 49 per kg, white (atap) rice at Tk 48 per kg and wheat at Tk 36 per kg.

BD seeks US LPG, DFC backing

The Financial Express

Bangladesh has stepped up diplomatic efforts to secure long-term liquefied petroleum gas (LPG) supplies from the United States and gain access to financing from the US International Development Finance Corporation (DFC), as the two countries seek to deepen cooperation in energy, infrastructure and investment, sources said. The initiative was discussed during a high-level meeting between the Economic Minister at the Bangladesh Embassy in Washington and Laura Anderson, Senior Economic Adviser at the US Department of State, in June. During the meeting, Bangladesh sought the US government's support in encouraging American energy companies to participate in the country's initiative to establish long-term LPG supply arrangements.

Excelerate Energy brings in experts to repair damaged FSRU

The Financial Express

US's Excelerate Energy has brought in foreign experts to repair the damaged floating storage and re-gasification unit (FSRU) and resume its operation. The FSRU has remained out of operations since Tuesday following a fire incident at the FSRU on Tuesday. The FSRU plays a critical role in Bangladesh's energy system by receiving imported LNG cargoes, storing the fuel and converting it back into natural gas before supplying to the national grid. The shutdown has already cut gas supply to the national grid by around 450 million cubic feet per day (mmcfd), reducing gas pressure in many areas, disrupting industrial production, squeezing generations in gas-fired power plants.

প্রথমার্ধে মুনাফা থেকে লোকসানে হাইডেলবার্গ

Bonik Barta

সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ) ১১ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২২ কোটি টাকা নিট মুনাফা ছিল। মূলত বিক্রির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি টনপ্রতি নিম্ন মার্জিনের কারণে কোম্পানিটির লোকসান হয়েছে। হাইডেলবার্গের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।