21-Dec-2024

Sunday 22 December 2024

23-Dec-2024

তথ্য বিভ্রাট নিয়ে বিদেশী বিনিয়োগকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়

Bonik Barta

সঠিক তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছুর মূল্যায়ন হয় না। বিগত ১৫ বছরের তথ্য বিভ্রাট নিয়ে বিদেশী বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণাগ্রন্থ ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‌ব্যাংকিং অ্যালমানাকের বোর্ড অব এডিটরসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার, এবিবির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, গ্রন্থটির নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়া উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক আবদার রহমান।

মধ্যপ্রাচ্যে সংঘাত সত্ত্বেও গতিশীল গালফ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম

Bonik Barta

জ্বালানি তেলবহির্ভূত খাতে গতিশীলতা ও চলমান সংস্কার প্রক্রিয়ার ফলে গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ন্যাশনাল। ওয়াশিংটনের আরব গালফ স্টেটস ইনস্টিটিউটে এক গোলটেবিল আলোচনায় প্রতিবেদনের সহলেখক কেন মিয়াজিমা বলেন, ‘‌গালফ অঞ্চল সাম্প্রতিক অস্থিরতাকে সফলভাবে সামাল দিয়েছে। এর অর্থনৈতিক সম্ভাবনা এখনো বেশ আশাব্যঞ্জক। তবে মধ্যমেয়াদি কিছুটা ঝুঁকি রয়ে গেছে।’ সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়ন, সংস্কার ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার কারণে গালফ অঞ্চলের তেল-গ্যাসবহির্ভূত খাতগুলো সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল উত্তোলন ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ানোর মাধ্যমে হাইড্রোকার্বন খাতেও প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে রফতানি হচ্ছে অর্গানিক নিউট্রিশনের ফাংশনাল ফুড

Bonik Barta

বিশ্বে ফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজার যুক্তরাষ্ট্রে। সেখানে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশের অর্গানিক নিউট্রিশন লিমিটেড। সম্প্রতি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএসএফডিএ) অনুমোদন প্রাপ্তির পর দেশটির সুপার মার্কেট ও অ্যামাজনে এসব পণ্য পাওয়া যাচ্ছে। রাজধানীতে গতকাল অর্গানিক নিউট্রিশনের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অর্গানিক নিউট্রিশনের পরিচালক ইফতেখার রশিদ বলেন, ‘‌প্রথাগতভাবে, বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্য সহায়ক খাদ্যপণ্য আমদানি করে। আমরা এটাকে পাল্টে দিয়ে বিশ্ববাজারে দেশীয় ফাংশনাল ফুড রফতানি করছি। ভবিষ্যতে এ শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রফতানি আয়ের নতুন দুয়ার উন্মোচন হবে।’

বিশ্বব্যাপী চলতি বছর বন্ডে রেকর্ড ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ

Bonik Barta

বৈশ্বিক বন্ড মার্কেটে চলতি বছর রেকর্ড ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মুনাফা লুফে নিতে ও আগামী বছরের সম্ভাব্য অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য নিজেদের প্রস্তুত রাখতে বিপুল পরিমাণ এ অর্থ বন্ডে লগ্নি করেছেন তারা। বিশ্লেষকরা বলছেন, মুদ্রাস্ফীতি কমায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার কমাচ্ছে। এতে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে উচ্চ মুনাফায় বন্ডে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছেন। এ অবস্থায় ২০২৪-কে বলা হচ্ছে ‘বন্ডের বছর’। এর আগে ২০২২ সালে ২৫ হাজার কোটি ডলার বন্ড ফান্ড থেকে সরিয়ে নিয়েছিলেন বিনিয়োগকারীরা। অধিক মুনাফা অর্জনের সম্ভাবনাকে বন্ডে বিনিয়োগ বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বহুজাতিক পরিসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরকের ই-শেয়ারস ফিক্সড ইনকাম স্ট্র্যাটেজির প্রধান ভাসিলিকি পচাতুরিদি। তিনি বলেন, ‘আমরা দেখছি (বন্ডের মতো) ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্টে মুনাফা (ইল্ড) আবারো ফিরে আসছে। আমরা প্রায় ২০ বছরে এমন মুনাফার হার দেখিনি।’

সরঞ্জাম কিনতে ঋণ গ্রহণ বেড়েছে মার্কিন ব্যবসায়ীদের

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা গত মাসে সরঞ্জাম কেনার জন্য আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেশি ঋণ নিয়েছেন। এ সময় ঋণ গ্রহণের পরিমাণ ১ হাজার ৩৬ কোটি ডলার ছাড়িয়ে যায়, গত বছরের একই সময়ে যা ছিল ৯৫৩ কোটি ডলার। বিশ্লেষকদের মতে, এমন চিত্র মার্কিন অর্থনীতিতে গতিশীলতার ইঙ্গিত দেয়। গত মাসে সরঞ্জাম অর্থায়ন খাতে ঋণ অনুমোদনের হার ছিল ৭৪ শতাংশ। এছাড়া ডিসেম্বরে ইকুইপমেন্ট লিজিং ফাইন্যান্সিং ফাউন্ডেশনের আত্মবিশ্বাস সূচক তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে।

পাইকারিতে ভোজ্যতেলের দাম কমলেও প্রভাব নেই খুচরায়

Bonik Barta

পাইকারি বাজারে নির্ধারিত দামের তুলনায় কমে বেচাকেনা হচ্ছে ভোজ্যতেল। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। আগের দামেই সয়াবিন ও পাম অয়েল কিনছেন সাধারণ ক্রেতারা। খাতসংশ্লিষ্টরা বলছেন, পাইকারি বাজারের সঙ্গে খুচরার পার্থক্য বজায় রাখা না গেলে দামে অসমতা দেখা দেবে। ফলে সামনের দিনগুলোয় আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভোজ্যতেলের বাজার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববাজারে টানা বুকিং দর কমে যাওয়ায় দেশের পাইকারি বাজারেও এর প্রভাব পড়েছে। ৯ ডিসেম্বর দাম পুনর্নির্ধারণের পর দুই সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কমেছে মণে (৩৭ দশমিক ৩২ কেজি) প্রায় ৫০০ টাকা। এ সময় পাম অয়েলের দাম কমেছে মণপ্রতি ৫০০ টাকা। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে সরজমিন পরিদর্শনে দেখা যায়, গতকাল এখানে পাইকারিতে প্রতি মণ পাম অয়েল লেনদেন হয়েছে ৫ হাজার ৮৩০ টাকায়। দুই সপ্তাহ আগেও যা ছিল ৬ হাজার ৩৫০ টাকা। এছাড়া এ সময় মণপ্রতি সয়াবিন তেল বিক্রি হয়েছে ৬ হাজার ২৫০ টাকায়। গত ৯ ডিসেম্বরের আগে যা ছিল ৬ হাজার ৭৫০ থেকে ৬ হাজার ৮০০ টাকা।

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ সাতক্ষীরায় বেড়েছে রসুনের দাম

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বন্ধ আছে রসুন আমদানি। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এ অঞ্চলে বেড়েছে পণ্যটির দাম। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন প্রতিষ্ঠান ও আড়তে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। সাতক্ষীরায় এক মাসের ব্যবধানে প্রতি কেজি রসুনের দাম ৪০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রি প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল দেশী রসুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ২৪০ টাকা দরে। এ সময় আমদানীকৃত রসুনের দাম ছিল কেজিতে ২২০ টাকা। এক মাস আগেও প্রতিষ্ঠানটিতে দেশী রসুন কেজিতে ২০০-২১০ টাকা ও আমদানীকৃত রসুন ১৯০-১৯৫ কেজি দরে বিক্রি হয়েছে।

পাম অয়েল রফতানিতে শুল্ক বৃদ্ধির ঘোষণা ইন্দোনেশিয়ার

Bonik Barta

বায়োডিজেল উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এ লক্ষ্যে পাম অয়েল রফতানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রধান অর্থমন্ত্রী এরলাংগা হার্তার্তো বলেন, ‘অপরিশোধিত পাম অয়েল রফতানি শুল্ক ১০ শতাংশে উন্নীত করা হবে, আগে যা ছিল ৭ দশমিক ৫ শতাংশ।’ খবর হেলেনিক শিপিং নিউজ। এরলাংগা হার্তার্তো জানান, সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের নিয়মাবলি জারির সময় এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। বিশ্বে শীর্ষ পাম অয়েল রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে বর্তমানে বায়োডিজেল মিশ্রণের পরিমাণ ৩৫ শতাংশ। আগামী ১ জানুয়ারি থেকে তা ৪০ শতাংশ করার ঘোষণা দেয়া হয়েছে। মিশ্রণের পরিমাণ বাড়লে আর্থিক সহায়তা বাড়ানোর প্রয়োজনও বেশি হবে।

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলোয় জ্বালানি তেল রফতানি হ্রাসের পূর্বাভাস

Bonik Barta

ইউরোপের দেশগুলোয় নভেম্বরে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি রেকর্ড মাত্রায় বেড়েছিল। তবে আগামী বছরের শুরুতে উত্তর-পশ্চিম ইউরোপে পণ্যটির রফতানি উল্লেখযোগ্য হারে কমতে পারে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা জানান, আটলান্টিক সাগর পথে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেল রফতানির মাধ্যমে মুনাফা করার সুযোগ প্রায় পুরোপুরি বন্ধ। এছাড়া পরিবহন খরচও বেড়ে গেছে। এ কারণে সামনের দিনগুলোয় রফতানি কমতে পারে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মধ্যে দামের পার্থক্য প্রতি ব্যারেলে প্রায় ৩ ডলার ৪০ সেন্টে নেমে এসেছে। সাপ্তাহিক লেনদেনের শেষদিনে এ পার্থক্যের পরিমাণ ছিল ৩ ডলার ৪৪ সেন্ট।

গ্রামীণফোন ও রবির ৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটার গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ৭৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৩১ কোটি ৮২ লাখ ও রবির ৪৩ কোটি ৬০ লাখ টাকা রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গ্রামীণফোন চলতি বছরের গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩ হাজার ৯৫৩ কোটি ৭১ লাখ টাকা আয় করেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ১০৯ কোটি ৫১ লাখ টাকা। এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে নয় মাসে কোম্পানিটির ১২ হাজার ১০৯ কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১১ হাজার ৮৪৫ কোটি ১১ লাখ টাকা। এ বছরের প্রথম নয় মাস এবং গত প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে।

৩৫ হাজার কর্মী ছাঁটাই করবে ভক্সওয়াগন

Bonik Barta

জার্মানির কার্যক্রমে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। সম্প্রতি এর অংশ হিসেবে কয়েক বছরের মধ্যে প্রায় ৩৫ হাজার কর্মী ছাঁটাই ও উৎপাদন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স। এর আগে কোম্পানি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে ৭০ ঘণ্টা দীর্ঘ আলোচনা হয়। কোম্পানির ৮৭ বছরের ইতিহাসে এটিই কোম্পানি ও ইউনিয়নের দীর্ঘতম আলোচনা। চুক্তিতে বলা হয়, কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে ৩৫ হাজার কর্মী চাকরি হারাবে। তবে বাধ্যতামূলকভাবে কাউকে চাকরি ছাড়তে হবে না। এছাড়া ইউনিয়নের সঙ্গে আলোচনার পর বেতন কমানোর পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে কোম্পানি। এদিকে বিনিয়োগকারীরা এ চুক্তিকে একটি স্বস্তি হিসেবে দেখছেন। চুক্তির পর কোম্পানির শেয়ারদর ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যদিও চলতি বছর ভক্সওয়াগনের শেয়ারের দাম ২৩ শতাংশ কমেছে।

আরো পাঁচ বছরের জন্য গ্যাসের নিশ্চয়তা পাচ্ছে লাফার্জহোলসিম

Bonik Barta

সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির সঙ্গে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের গ্যাস বিক্রয় চুক্তি (জিএসএ) পাঁচ বছরের জন্য নবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ২০২৬ সালের ১৭ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাচ্ছে লাফার্জহোলসিম বাংলাদেশ। গতকাল তালিকাভুক্ত কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Summit power co dodges Tk 11.12 billion in taxes

The Financial Express

An investigation by the Central Intelligence Cell (CIC) in the revenue sector has uncovered that Summit Group has evaded payment of Tk 11.12 billion in taxes in the single-largest case of tax-dodging in Bangladesh, officials say. The tax avoidance has occurred by way of not deducting withholding tax on dividend payments from two of its outfits, one opened in the trade entrepot of Singapore. It is the largest private -sector participant in the power sector during the previous government's tenure, when quick-rental power deals offered a sort of indemnity to certain private power producers. A CIC official described it as "the country's largest TDS (Tax Deducted at Source) scandal" discovered so far.

BD may face severe challenges in non-traditional markets

The Financial Express

Readymade garment exports to many non-traditional markets, especially India and Japan, would face severe challenges due to high duty obligation to be applicable after the country's graduation from the least developed country status, industry insiders feared. They thought Bangladesh should immediately decide its post-graduation strategy and apply for the extension of the existing preferential trade regime. They also urged the government to start negotiations on bilateral agreements with the non-traditional markets to maintain the existing trade concessions, and seek additional time to get prepared for the upcoming challenges. Like traditional EU and Canadian markets, the country's RMG exports are supposed to face high import duties in some non-traditional markets too.

Railway fails to earn and run

The Financial Express

Some Tk 896.21 billion has been invested for railway development over the past decade since a separate ministry for the sector was established in 2012 yet Bangladesh Railways (BR) fails to earn and run on its own largely for what experts say shady spending of funds. The BR under the Ministry of Railways continues to struggle with revenue shortfalls and even banks on public funds to meet maintenance costs. Of late, the ministry has submitted a proposal for undertaking a Tk 17.92-billion project to maintain over 1,500 kilometers of railway tracks in the eastern region, about half the country's rail network, said officials of the planning ministry.

Write-offs needed to liberate market from negative equity burden

The Financial Express

Writing off bad debts behind negative equity partially or fully is the ultimate solution of the problem that has been gnawing away at the market's growth potential for more than a decade. Market intermediaries -- merchant banks and brokerage firms -- have sought time extension repeatedly to meet the provisioning requirement against unrealized losses in margin accounts but they have failed to make any progress. In the meantime, the problem of negative equity has intensified instead of ebbing away, requiring higher provisions if time extensions were not granted.

Central bank bills receive lukewarm response

The Financial Express

A much-vaunted regulatory move to mop up high-powered money from the market receives lukewarm response as commercial banks find the Bangladesh Bank bills not lucrative amid liquidity crunch and high tax on yield, sources said. After the lapse of three years, the regulator restarted operation of BB Bills in a bid to offset cascading effect of high-powered money that it recently injected to salvage some of the liquidity crisis-ridden commercial banks. Such splurge of printed money fuels inflation, in the first place, creating consumer woes with price spirals, economists say.

Soybean oil still pricey as supply remains elusive

The Financial Express

Supply of branded bottled soybean oil still remains disrupted, allowing fake companies to capitalise on the situation. Meanwhile, rice and broiler chicken prices increased further last week, battering the consumers. Rice prices are higher amid the peak Aman harvesting season. It is now the peak season and newer rice varieties are being supplied in the market. But in the meantime, the wholesale and retail prices of rice have increased again. Meanwhile, soybean oil supply has not normalised. The government has increased price of soybean oil by Tk8.0 a litre to Tk175. Eleven days have passed since then, but supply of soybean oil in the market has not normalised, said consumers and grocers.

Mistrust drives BD patients abroad for treatment: Experts

The Financial Express

A significant number of Bangladeshi patients spend a large sum of money every year visiting other countries mainly due to mistrust, poor behaviour, and a lack of transparency in health expenses, experts said. Enabling the local healthcare ecosystem equipped with all amenities will not only save the money but also attract patients from other countries, they said. They were addressing a roundtable discussion titled "Overseas Medical Treatment: Way of Outcome," organised by the Bangladesh Private Medical College Association (BPMCA) at the CIRDAP auditorium in the city's Topkhana road on Saturday. Secretary to Medical Education and Family Welfare Division Md Sarwar Bari attended the event as the chief guest while BPMCA President MA Mubin Khan chaired the event.

Ctg-Karachi direct shipment: Businesses eye trade boost with Pakistan

The Business Standard

A new direct shipping route between Chattogram Port and Karachi Port in Pakistan has been met with enthusiasm from local businesses as they expect a trade boost between the two countries. The service, launched by Dubai-based container shipping company Feeder Lines DMCC, has already completed two successful voyages, significantly reducing shipment time and costs for importers. Earlier, goods from Karachi had to transit through various ports like Colombo, Singapore and Dubai, adding at least 20 days to the journey. The new direct route has slashed transit time to just 11 days, offering importers a more reliable and cost-effective option.

সামিটের দুই কোম্পানি কর ফাঁকি দিয়েছে ১,১০০ কোটি টাকা, এনবিআরের অভিযোগ

The Business Standard

লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে সামিট গ্রুপের দুটি প্রতিষ্ঠান ১ হাজার ১১২ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। এরমধ্যে সামিট পাওয়ার লিমিটেডের মালিকানা প্রতিষ্ঠান সামিট কর্পোরেশন লিমিটেড লভ্যাংশ পরিশোধে ২০ শতাংশ উৎস কর, এবং সামিট কর্পোরেশনে শেয়ার থাকা সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল তার লভ্যাংশে ১৫ শতাংশ উৎস কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।এবিষয়ে জানতে চাওয়া হলে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে পাঠানো এক বিবৃতিতে সামিটের একজন মুখপাত্র জানান, রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমাদের সাথে এখনও যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, 'সামিট কখনো কর ফাঁকি দেয়নি। একবার নোটিশ পেলেই আমরা বরাবরের মতো বাংলাদেশের আইন সম্পুর্ণরূপে মেনে চলব।'

ব্যাংকগুলোর কাছে বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

The Business Standard

বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনায় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বেশ কিছু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহসস্পতিবার সন্ধ্যায় ইস্যু করা এক চিঠিতে ব্যাংকগুলোকে আজ রোববারের (২২ ডিসেম্বর) মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। গত সপ্তাহজুড়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এ প্রকাশিত একাধিক প্রতিবেদনে ডলারের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ার বিষয়টি উঠে আসে। এর জের ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত বৃহস্পতিবার টিবিএসের কাছে করা এক মন্তব্যে বলেছিলেন, 'ব্যাংক খাতের কিছু ইমম্যাচিউর ট্রেডার বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে। ডলার মার্কেট ওপেন করে দেওয়ার সুযোগের অপব্যবহার করছে তারা। বাজারকে যারা অস্থিতিশীল করেছে, তাদের অবশ্যই শাস্তির দরকার আছে।'

অর্থনৈতিক শুমারি ২০২৪: আয়ের সঠিক তথ্য পেতে চ্যালেঞ্জের মুখে মাঠকর্মীরা

The Business Standard

চলমান অর্থনৈতিক শুমারির জন্য তথ্য সংগ্রহে প্রতিষ্ঠানের সঠিক আয়ের তথ্য পেতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাঠ কর্মীরা। আর মাঠ পর্যায়ে আয়-ব্যয়ের সঠিক হিসাব উঠে না আসলে শুমারিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সাভারের আশুলিয়ায় প্রায় ১০ জন মাঠকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্ট কয়েক জনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তারা বলছেন, প্রতিষ্ঠানগুলো ব্যয়ের তথ্য দিলেও অনেক প্রতিষ্ঠান আয়ের তথ্য দিতে চাচ্ছে না। তখন তাদের ব্যয় ধরে আয় হিসেব করতে হচ্ছে। এর ফলে আয়ের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%, কমেছে ভারত থেকে

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে।

চীনে পাইপলাইনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার

The Business Standard

গত ২০ ডিসেম্বর রাশিয়া থেকে চীনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে রপ্তানি করা হয়েছে। এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম পিজেএসসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ কত, সেটি সুনির্দিষ্ট করেনি গ্যাজপ্রম। এর আগে সর্বোচ্চ গ্যাস রপ্তানি করা হয়েছিল গত ৭ ডিসেম্বরে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইউরোপের সাথে রাশিয়া জ্বালানি ব্যবসা কিছুটা মন্থর হয়ে পড়েছে। তবে পাওয়ার অব সাইবেরিয়ান পাইপলাইন শুরুর পর গত পাঁচ বছরে চীনে গ্যাস সরবারাহের পরিমাণ ক্রমশ বেড়েছে। সেক্ষেত্রে চলতি বছর দেশটিতে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস রপ্তানি প্রথমবারের মতো ইউরোপকেও ছাড়িয়ে গেছে।

২২.৭৫ মিলিয়ন ডলারে এসিআই মোটরসের ১৮.৫ শতাংশ শেয়ার কিনে নিল জাপানের মিৎসুই

The Business Standard

জাপানের মিৎসুই অ্যান্ড কোম্পানি তাদের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এসিআই মোটরসের বিদ্যমান দুই বিনিয়োগকারীর কাছ থেকে ২২.৭৫ মিলিয়ন ডলারে (প্রায় ২৭০ কোটি টাকা) প্রায় ১৮.৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। ২৯ নভেম্বর এক বিবৃতিতে মিৎসুই এই বিনিয়োগের ঘোষণা দিলেও তখন বিনিয়োগের অঙ্ক জানায়নি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসিআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কৃষি ব্যবসা, পরিবহন ও অবকাঠামো খাতে সমন্বিত গতিশীলতা ও যান্ত্রিকীকরণ সমাধান দিতে আগ্রহী তারা। এদিকে এ চুক্তি চূড়ান্ত হওয়ার পর শীর্ষস্থানীয় জাপানি বহুজাতিক শিল্পগোষ্ঠীটির সঙ্গে এই কৌশলগত অংশীদারত্বকে কাজে লাগিয়ে এসিআই মোটরস এখন তাদের ব্যবসার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা দিল এডিবি ও বিশ্বব্যাংক

Bonik Barta

বিশ্বব্যাংক গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের অনুকুলে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে। সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রম সফলভাবে অর্জন করায় সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রিসাইলেন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের আওতায় বিশ্বব্যাংক এ বাজেট সহায়তা দিয়েছে বলে জানায় মন্ত্রণালয়।