22-Dec-2024

Monday 23 December 2024

24-Dec-2024

শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

Bonik Barta

নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক ইনক্রিমেন্ট”কমিটির সুপারিশের আলোকে পোশাক শিল্পে বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করেছে সরকার। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যমান শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধির সঙ্গে আরো শতকরা ৪ ভাগ যুক্ত করে মোট শতকরা ৯ ভাগ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে।

অর্থনীতির সংকটগুলো প্রকট ও দীর্ঘায়িত হয়েছে

Bonik Barta

জাতীয় অর্থনীতির লক্ষ্য নির্ধারণ ও কার্যকর নীতি প্রণয়নে প্রয়োজন সঠিক পরিসংখ্যান। কিন্তু দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অবস্থান নিয়ে প্রকাশিত সরকারি পরিসংখ্যান দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। বাস্তবতার সঙ্গে কদাচিৎ মিল পাওয়া যায় পরিসংখ্যানগুলোর। অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক জিডিপি প্রবৃদ্ধি থেকে শুরু করে রফতানি বাণিজ্য, রিজার্ভ, রাজস্ব আহরণ ইত্যাদি সব বিষয়ের তথ্যে নানা ধরনের অসংগতি পরিলক্ষিত হয়েছে। অভিযোগ উঠেছে অর্থনীতির বিভিন্ন সূচকের তথ্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর। বলা বাহুল্য, এ কারণে অর্থনীতির সংকটগুলো প্রকট ও দীর্ঘায়িত হয়েছে। কেননা সঠিক পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতি প্রণয়ন সর্বদাই ব্যাহত হয়। সম্প্রতি দেশের একজন উপদেষ্টাও এ বিষয়ে এক অনুষ্ঠানে আলোকপাত করেছেন। তার ভাষ্যমতে, সঠিক তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছুর সঠিক মূল্যায়ন হয় না।

মন্দায় ডুবছে নিউজিল্যান্ড, আরো সুদহার কমানোর সম্ভাবনা

Bonik Barta

নিউজিল্যান্ডের অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মন্দার মুখে পড়েছে। এ সময় দেশটির জিডিপি পূর্বাভাসের চেয়ে অনেক বেশি হারে কমে গেছে। তাছাড়া আগের দুই প্রান্তিকের সংশোধিত প্রতিবেদনেও অর্থনৈতিক কার্যক্রম কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এ অবস্থায় দেশটিতে দ্রুত সুদহার আরো কমানো হতে পারে। খবর রয়টার্স। সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে নিউজিল্যান্ডের জিডিপি আগের প্রান্তিকের তুলনায় ১ শতাংশ কমে গেছে। এর আগে দশমিক ২ শতাংশ সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছিল।জুনে শেষ হওয়া প্রান্তিকের সংশোধিত প্রতিবেদনে দেখা গেছে, সে সময় জিডিপি ১ দশমিক ১ শতাংশ কমে গিয়েছিল। টানা দুই প্রান্তিকে জিডিপির পতনকে ‘মন্দা’ হিসেবে বিবেচনা করা হয়। কভিড-১৯ মহামারী বাদ দিলে এটি ছিল ১৯৯১ সালের তীব্র মন্দার পর দুই প্রান্তিকে সর্বোচ্চ পতন।

জীববৈচিত্র্য ধ্বংসে বৈশ্বিক অর্থনীতিতে বার্ষিক ক্ষতি ২৫ লাখ কোটি ডলার

Bonik Barta

কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড দৃশ্যত মানুষের উপকার করলেও জীববৈচিত্র্যের বড় ধরনের ক্ষতি করছে, যা নানামুখী বিপর্যয়ের কারণ হয়ে উঠছে। এসব ক্ষতিকর কর্মকাণ্ডে যুক্ত রয়েছে কৃষি, জ্বালানি ও মৎস্য আহরণের মতো অতিপ্রয়োজনীয় খাত। ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স-পলিসি প্লাটফর্ম অন বায়োডাইভারসিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেসের (আইপিবিইএস) সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, স্বল্পমেয়াদে খাতগুলোর প্রবৃদ্ধি লক্ষ্য করে নেয়া কার্যকলাপ জীববৈচিত্র্য ধ্বংস করছে এবং প্রকৃতি, জলবায়ু ও মানুষের স্বাস্থ্য সংকটকে বাড়িয়ে তুলছে। এসব ঘটনায় বিশ্ব অর্থনীতি বছরে ২৫ লাখ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে। খবর এফটি।

Apparel production automation devours 30.58pc jobs

The Financial Express

Upgrading Bangladesh's export-earning apparel industry happens at a cost as automation of the production processes eliminates 30.58-percent jobs, with helpers handed higher cuts, a latest study shows. The cutting section of the garment-making experienced the highest percentage of labour wipeout-48.34 per cent--while the sewing process showed a lower reduction of 26.57 per cent. It also reveals that automation has posed significant challenges to readymade garment (RMG) workers, particularly women, the aged, less literate, unskilled and low-confident ones, notwithstanding its several positive impacts on economic growth and overall productivity. The study, titled 'Assessment of Technological Transition in the Apparel Sector of Bangladesh and Its Impact on Workers', also found sweater factories witnessing the highest percentage of worker decline, with a 37.03-percent reduction per production line. The rate was 27.23 per cent per line, slightly lower, for woven factories.

যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ প্রবৃদ্ধির পেছনে প্রধান অনুঘটক ছিল ভোক্তা ব্যয় ও রফতানি বৃদ্ধি। যুক্তরাষ্ট্র সরকার পূর্বাভাস সংশোধনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। খবর এপি। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, উচ্চ সুদহারের মধ্যেও দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম গতিশীল ছিল। গত নয় প্রান্তিকের মধ্যে আটটিতে জিডিপি প্রবৃদ্ধির হার ২ শতাংশের ওপরে রয়েছে। এছাড়া বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুলাই) জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ।

হিলির বাজারে আলুর দাম কমেছে কেজিতে ১০-১৫ টাকা

Bonik Barta

ভারত থেকে আলু আমদানি বর্তমানে বন্ধ রয়েছে। তবে বাজারে দেশী নতুন আলুর সরবরাহ বেড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পণ্যটির দাম কমেছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। হিলির প্রতিটি দোকানেই দেশী নতুন রোমানা ও ক্যারেজ জাতের আলুর প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। পুরনো গুটি ও কাটিনাল জাতের আলুর দামও একই হওয়ায় নতুন আলু বেশি কিনছেন ক্রেতারা।

Crawling peg in dollar-taka exchange destined for demise

The Financial Express

An overriding reality now prompts the central bank to discard the virtually derelict crawling-peg regime and consider a more flexible exchange-rate mechanism to bring stability in the overheated foreign-exchange market. The Bangladesh Bank (BB) has now been working on the new system which is possibly to be implemented from January 2025, according to officials in the know. Following recommendation from the International Monetary Fund (IMF) as part of a US$4.7-billion lending package to stabilise Bangladesh's macroeconomic situation, the banking regulator introduced the much-touted crawling-peg system for interim period before transiting into fully market-driven exchange rate since June 2024.

Pvt ins business sees slow growth in 2023

The Financial Express

Private-sector insurance business, both life and non-life, grew at a slower pace in 2023 due to higher inflation and subdued overall business activities. The life-insurance sector expanded by 8.2 per cent to about Tk 114.84 billion, but the growth rate was more than 2.0-percentage-point lower compared to 2022, according to the annual report of the Bangladesh Insurance Association (BIA) that represents private insurers in Bangladesh. The non-life insurance sector recorded a modest growth of 1.74 per cent to Tk 42.351 billion in 2023. This reflects a decline of 8.56 percentage points compared to the growth rate of 2022, as stated in the report published last week. The BIA unveiled the report at its 37th annual general meeting held in the city on Thursday, with its president Nasir Uddin Ahmed (Pavel) in the chair.

Another dollop of $900 million in forex purse

The Financial Express

A substantial sum of US$900 million is being fed into Bangladesh's slim foreign-exchange purse from the World Bank as two loan deals were made Sunday, in a row of recent foreign funding. Of the funds, $500 million comes as budget support and another $400 million for implementing resilient urban and territorial development project (RUTDP) by the Local Government Engineering Department (LGED). Md Shahriar Kader Siddiky, Secretary of Economic Relations Division (ERD), signed the loan agreement for budget support and Farid Aziz, Additional Secretary of the ERD, inked the document on RUTDP project on behalf of the Bangladesh government.

TCB to procure 66m litres of edible oils

The Financial Express

The Trading Corporation of Bangladesh (TCB) would purchase 66 million litres of edible oils from the local suppliers to sell at subsidised rates among 10 million low-income card-holder families, sources said. It would also buy 10,000 tonnes of sugar and 10,000 tonnes of lentils from domestic sources. The state trading agency has already floated tenders to procure the essential commodities. It will procure 22 million litres of soybean oil, 11 million litres of rice bran oil, 22 million litres of palm oil and 11 million litres of sunflower oil. The TCB is currently conducting its sales drive of items like soybean, lentil, and sugar. Moreover, it sells chickpeas and dates at reasonable rates during the holy month of Ramadan while onion and potato during lean periods or to meet emergency needs.

Farm mechanisation needs to be targeted, sustainable

The Financial Express

Experts at a workshop held recently put emphasis on the need for evidence-based policies that prioritize regional demands, improve governance in subsidy distribution, and create a supportive environment for local industries. They maintained that achieving sustainable agricultural mechanisation would require collaborative efforts, targeted financial interventions, and regulatory reforms to ensure equitable access and long-term viability. The International Food Policy Research Institute (IFPRI), with support from the Bill & Melinda Gates Foundation, convened the knowledge -- sharing workshop on "Agricultural Mechanisation in Bangladesh" at a local hotel.

এশিয়ায় এখনো নিম্নমুখী প্রবণতায় স্বর্ণের চাহিদা

Bonik Barta

বিশ্বে স্বর্ণের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ ভারত। অতিরিক্ত দামের কারণে এখনো দেশটিতে নিম্নমুখী প্রবণতায় স্বর্ণের চাহিদা। অন্যদিকে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে বাড়তি দাম মূল্যবান ধাতুটির আসন্ন মৌসুমি চাহিদাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। ভারতে চলতি সপ্তাহের শুরুতে অভ্যন্তরীণ বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৫৯ রুপিতে (৮৮৭ ডলার ২৮ সেন্টে) নেমে আসে, গত সপ্তাহে যা ছিল ৭৯ হাজার ১২০ রুপি। তবে চেন্নাইয়ের এক গহনা ব্যবসায়ী বলেন, ‘‌গত দুই সপ্তাহে স্বর্ণের দামে অস্থিতিশীলতা দেখা গেছে। ক্রেতারা দাম আরো কমার অপেক্ষায় আছেন।’

Reform body okays outline to separate NBR's policy role from revenue collection

The Business Standard

The revenue reform advisory committee has finalised the outline of a proposal to separate policy formulation responsibilities of the National Board of Revenue (NBR) from revenue collection. According to relevant sources, the committee has finalised the decision to shift the policy formulation responsibilities to the entity named Independent Policy Commission.The policy commission will not be placed under the Internal Resources Division due to protest from NBR officials, said sources familiar with the matter. They, however, could not confirm whether the commission will remain under the control of the NBR.

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

The Business Standard

আলোচিত-সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এস আলমের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে; এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন। আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে, তাকে হুমকিতে ফেলতে পারে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের এই কাজ।

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে জনতা ব্যাংক

The Business Standard

ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৪ শতাংশ সুদে ৫ বছরের জন্য ১০,০০০ কোটি টাকা ধার চেয়েছি। টাকাটা পেলে আমাদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে।" এই মুহূর্তে টাকা কেন চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, "ব্যাংকের পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন। আমি নতুন দায়িত্ব নিয়েছি। অনেক গ্রাহক আমাদের কাছে টাকা তোলার জন্য আসছেন। ভবিষ্যতে টাকা তোলার চাপ বাড়লেও যেন সমস্যা না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই ধার চাওয়া হয়েছে।"

শুল্ক ছাড়ের প্রভাব: পাইকারিতে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী

The Business Standard

দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। ব্যবসায়ীদের মতে– আমদানিতে শুল্ক-কর ছাড়, আন্তর্জাতিক বাজারে বুকিং দর কমে যাওয়া এবং ডিসেম্বরে ব্যাংক ক্লোজিংয়ে আমদানিকারদের ওপর ঋণ পরিশোধে বাড়তি চাপের প্রভাবে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম কমেছে। তবে পাইকারি বাজারে পণ্যের দাম কমলেও তেমন প্রভাব পড়েনি খুচরা বাজারে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, চকবাজার ও মোমিনরোড এলাকার মুদির দোকানে খোঁজ নিয়ে জানা গেছে– পাইকারি বাজারে গত দুই সপ্তাহে যেসব পণ্যের দাম কমেছে, খুচরায় তার একটিরও দাম কমেনি। গত দুই সপ্তাহে খাতুনগঞ্জে প্রতিমণ ভোজ্যতেলে ৪৫০-৫৫০ টাকা, চিনিতে ২০০ টাকা, ডাল জাতীয় পণ্যে ১৫০-৩০০ টাকা, গম ১০০ টাকা এবং এলাচিতে ৩০০ টাকা দাম কমেছে।

আলাদা হচ্ছে এনবিআরের নীতি প্রণয়নের দায়িত্ব, রূপরেখা চূড়ান্ত করল সংস্কার কমিটি

The Business Standard

বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি প্রণয়নের (পলিসি ফর্মুলেশন) দায়িত্বকে আলাদা করার প্রস্তাবনার রূপরেখা চূড়ান্ত করেছে রাজস্ব সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 'ইন্ডিপেন্ডেন্ট পলিসি কমিশন' নামে এই পলিসি আলাদা করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এনবিআর কর্মকর্তাদের অসন্তোষের কারণে পলিসি কমিশনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে রাখা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে কমিশন এনবিআরের নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গতকাল রোববার (২২ ডিসেম্বর) অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এর রূপরেখা কী হবে— তা জানানো হয়েছে। জানতে চাইলে কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন অর্থ উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে। তবে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

১.৯৪ মিলিয়ন তরুণ বেকার: বিবিএস জরিপ

The Business Standard

দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সি ২৬.৭৬ মিলিয়ন তরুণ শ্রমশক্তির মধ্যে ১.৯ মিলিয়ন বা ৭.২ শতাংশ বেকার বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৩-এ। গতকাল (২২ ডিসেম্বর) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, মোট বেকারের তরুণদের মধ্যে গ্রামীণ অঞ্চলে ৮০.৭ শতাংশ ও শহরাঞ্চলে রয়েছে ৭৫.১ শতাংশ। সামগ্রিকভাবে মোট বেকার জনগোষ্ঠীর ৭৮.৯ শতাংশ হলো ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ। জরিপে উঠে এসেছে, সবচেয়ে বেশি বেকার তরুণদের মধ্যে ৩১.৫ শতাংশ উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, ২১.৩ শতাংশ মাধ্যমিক এবং ১৪.৯ শতাংশ তরুণ উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন।

Inflation, elections, war dominated 2024

The Financial Express

Inflation dropped in most economies around the world in 2024, but voters didn’t care. Angered by the hefty ramp-up in prices for everything from eggs to energy over the past few years, they punished incumbent parties at almost every opportunity. The pain of inflation lingers, and ruling parties took the blame in election after election. In the United States, higher costs helped Donald Trump win a second term as president four years after he was voted out of the White House and then falsely claimed election fraud. His supporters failed in their bid to overturn Trump's defeat by storming the US Capitol on Jan 6, 2021. This year, they made their voices heard at the ballot box, ushering in a new American leadership likely to test democratic institutions at home and relations abroad

বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র

The Business Standard

দেড় মাস পর আবারও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। আইএমএফের ফর্মুলা অনুযায়ী ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) মানদণ্ড অনুসারে মোট রিজার্ভ নির্ধারণ করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিপিএম-৫ অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।