পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%, কমেছে ভারত থেকে
Bonik Barta
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে।
ইউরোপে পোশাক রফতানির প্রবৃদ্ধি ১ শতাংশের কম
Bonik Barta
ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম তিন মাস এবং জুন-জুলাই পর্যন্ত ব্যাপকভাবে রফতানি কমে যাওয়ার প্রভাব পড়েছে মোট পরিসংখ্যানেও। ২০২৩ সালের জানুয়ারি-অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে রফতানি বেড়েছে মাত্র ১২ কোটি ইউরো বা শূন্য দশমিক ৭৬ শতাংশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্যাংক ও আর্থিক খাতে লেনদেন কমেছে ২ শতাংশের বেশি বেড়েছে সূচক
Bonik Barta
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক এর আগের সপ্তাহের তুলনায় ১১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ১০৫ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৮২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪০ পয়েন্ট।
নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কায় উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংকগুলো
Bonik Barta
সুদহার কমিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা সত্ত্বেও বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে। এ অবস্থায় উদ্বিগ্ন শীর্ষ অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো। তারা বলছে, পরিস্থিতি মোকাবেলায় আগামী বছর সুদহার কমিয়ে আনার গতি ধীর হতে পারে। এদিকে অর্থনীতির এ পরিবর্তনের প্রভাব পড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বন্ড বাজারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ঘোষণার পর বিনিয়োগকারীরা সামনের দিনগুলোয় সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবছেন। এতে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের দাম কমে গেছে। ফলে ইল্ড (মুনাফা) বেড়ে ৪ দশমিক ৫৯ শতাংশে পৌঁছে, যা মে মাসের পর সর্বোচ্চ। মাত্র দুদিনের ব্যবধানে ইল্ড দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
ব্যবসা করের বোঝায় ন্যুব্জ ব্রিটিশ অর্থনীতি
Bonik Barta
ব্যবসা কর বাড়ানোর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। ব্যয় সাশ্রয়ে দেশটির কোম্পানিগুলো নতুন কর্মী নিয়োগ কমিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতি নতুন বছরের শুরুর আগেই করপোরেট খাতের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
এসঅ্যান্ডপি গ্লোবাল ফ্ল্যাশ ইউকে পারচেজিং ম্যানেজার্সের কর্মসংস্থান সূচকের তথ্য বলছে, ডিসেম্বরে বেসরকারি খাতে কর্মসংস্থান ২০২১ সালের জানুয়ারির পর সবচেয়ে দ্রুতগতিতে কমেছে। করোনা মহামারী বাদ দিলে এটি ২০০৯ সালের পর সর্বনিম্ন। গত সোমবার প্রকাশিত সূচকটি ৪৫ দশমিক ৮-এ নেমে এসেছে, যা নভেম্বরে ৪৮ দশমিক ৯-এ অবস্থান করছিল। সূচকটির এমন অবস্থান কর্মসংস্থানে স্থিতিশীলতাকে নির্দেশ করে।
১.৬% মূল্যহ্রাসের পথে স্বর্ণের সাপ্তাহিক বাজার
Bonik Barta
যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) ডাটা। এ তথ্য শিগগিরই প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ডলারের বিনিময় হার কিছুটা কমেছে। ফলে গতকাল বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কঠোর সুদহার নীতি ধরে রেখেছে। এসবের প্রভাবে গতকাল অন্তত ১ দশমিক ৬ শতাংশ পতনের পথে ছিল স্বর্ণের সাপ্তাহিক বাজার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বুধবার ২০২৫ সালের শেষ নাগাদ দুবার ২৫ শতাংশীয় পয়েন্ট করে সুদহার কমানোর পূর্বাভাস দিয়েছে, যা প্রত্যাশার তুলনায় প্রায় অর্ধেক।
ইইউভুক্ত দেশগুলোয় বাড়তে পারে গম উৎপাদন
Bonik Barta
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় চলতি মৌসুমে টানা ভারি বৃষ্টির কারণে গম উৎপাদন ১২ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। তবে ২০২৫-২৬ মৌসুমে দেশটিতে গম (সফট হুইট) উৎপাদন বাড়তে পারে ১১ শতাংশ। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে কনসালট্যান্সি প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি গ্রেইনস। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটি জানায়, আগামী মৌসুমে ইইউভুক্ত দেশগুলোয় গম উৎপাদন হতে পারে ১২ কোটি ৬৬ লাখ টন। ২০২৪-২৫ মৌসুমে এ দেশগুলোয় মোট ১১ কোটি ৪২ লাখ টন গম উৎপাদন হয়েছিল।
স্ট্র্যাটেজি গ্রেইনসের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোয় শীতকালীন গমের পরিস্থিতি ক্রমে ভালো হচ্ছে।
চীনে ইস্পাতের চাহিদা কমতে পারে ১ দশমিক ৫ শতাংশ
Bonik Barta
বিশ্বে ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়াসহ অন্যান্য কারণে দেশটিতে বেশ কয়েক মাস ধরে ইস্পাতসহ অন্যান্য ধাতবপণ্যের চাহিদা ছিল নিম্নমুখী। সম্প্রতি দেশটির সরকার অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দিয়েছে। এর পরও আগামী বছর ইস্পাতের চাহিদা ১ দশমিক ৫ শতাংশ কমতে পারে। গতকাল এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত চায়না মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এমপিআই)।
ভারত ও ভিয়েতনামে নিম্নমুখী চালের দাম
Bonik Barta
বিশ্বে শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। দেশটির স্থানীয় বাজারে চালের সরবরাহ বেড়েছে। এ কারণে চলতি সপ্তাহে নিম্নমুখী হয়েছে পণ্যটির দাম। খবর বিজনেস রেকর্ডার।
শীর্ষ রফতানিকারক দেশটিতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৪৪০-৪৪৬ ডলার, গত সপ্তাহে যা ছিল ৪৪৪-৪৫০ ডলার। চলতি সপ্তাহে ভারতে ৫ শতাংশ খুদযুক্ত প্রতি টন সাদা চাল ৪৪৭-৪৫৫ ডলারে বেচাকেনা হয়েছে।
এদিকে চলতি সপ্তাহে ভারতীয় রুপির বিনিময় হার ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে। এতে চাল বিক্রিতে ব্যবসায়ীদের লাভের পরিমাণও ঊর্ধ্বমুখী হয়েছে।
একটি গ্লোবাল ট্রেড হাউজের নয়াদিল্লিভিত্তিক এক ডিলার বলেন, ‘রুপির বিনিময় হার দ্রুত কমছে। আমরা মুদ্রার মানের পরিবর্তন অনুযায়ী দাম সমন্বয় করছি। তবে চাহিদা বর্তমানে স্থিতিশীল।’
জেলা বাজেট ও বাজেট সংস্কার কমিশন গঠনে প্রস্তাব
Bonik Barta
দেশে জেলাভিত্তিক আলাদা কোনো বাজেট রাখা হয় না। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নেই। যেটি বিভিন্ন জেলার মধ্যে বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। ফলে প্রান্তিক নারী ও তরুণদের অংশগ্রহণে জেলা বাজেট প্রণয়ন এবং বাজেট সংষ্কারের একটি কমিশন গঠন করা জরুরি।
আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ইয়ং উইমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনে (ওয়াইডব্লিউসিএ) ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট (ডিবিএম) জাতীয় সংলাপে বক্তারা এসব দাবি জানান।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, গুরুত্বহীন, অপ্রয়োজনীয়: বাতিল হচ্ছে ৫ হাজার কোটি টাকার একাধিক প্রকল্প
The Business Standard
২০১৯ সালে ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের প্রধান সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের জন্য ২,৬৩৭ কোটি টাকার একটি প্রকল্প শুরু করা হয়েছিল।
তবে, এ প্রকল্প চলমান থাকার পরও কেরানীগঞ্জ উপজেলায় রাস্তা উন্নয়নের জন্য আরেকটি প্রকল্প গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অথচ কেরানীগঞ্জ এলাকাটি আগের প্রকল্পের আওতায় ছিল।
১,০৯০ কোটি টাকার এ নতুন প্রকল্পের অর্ধেকের বেশি অর্থ ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ করা হয়। তবে অনুমিত বাজেটের তুলনায় এ খরচ অনেক বেশি করা হয়েছে বলে জানা যায়।
বেশি করে তেল ও গ্যাস না কিনলে ইইউ'র পণ্যে শুল্ক আরোপ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
The Business Standard
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বাড়াতে হবে, নতুবা তাদের রপ্তানি পণ্যে—বিশেষ করে গাড়ি ও যন্ত্রপাতির ওপর শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, ইইউ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস রপ্তানির সিংহভাগ ক্রয় করে। তবে বর্তমানে অতিরিক্ত কোনো রপ্তানি সম্ভব নয়, কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করে রপ্তানি করছে। তবু ট্রাম্প দেশটির তেল ও গ্যাস উৎপাদন আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন।
Inflation figures are not manipulated, reflect reality: Finance Advisor Salehuddin
The Financial Express
Finance Advisor Salehuddin Ahmed has clarified that the rising inflation rate is a true reflection of the economy, rejecting claims of manipulation.
He explained that the Bangladesh Bureau of Statistics, or BBS, was instructed to release the data that was available, with no attempt to hide information, reports bdnews24.com.
Speaking at the launch of the sixth edition of the Banking Almanac at Dhaka's CIRDAP auditorium on Saturday, Salehuddin acknowledged past discrepancies in data related to inflation and gross domestic product, or GDP, attributing them to both unintentional mistakes and attempts by policymakers to conceal information
IFC prods govt for nod to local bond launch
The Financial Express
The International Finance Corporation (IFC) has sought final approval from the government on Bangladesh Taka (BDT)-denominated bonds planned for the launch on the local market for industrial-and- business financing, officials said.
Country manager of the IFC for Bangladesh Martin Holtmann, in a letter early this month to the Economic Relations Division (ERD), made the request so that the borrowing instrument could be issued soon.
The IFC, the private-sector financing arm of the World Bank Group, had launched the discussion on issuance of the debt securities four years back and after a series of meetings it submitted initial request of consent in July 2021.
Ever since have the negotiations continued and the ERD and the Ministry of Finance had supported the IFC offer on certain conditions.
WB approves $1.16b loans for BD
The Financial Express
Bangladesh is receiving another sum of US$1.16 billion in three World Bank loans as the WB Board of Executive Directors Friday approved the funds mainly meant for budget support and ramping up reforms.
The funding, including $500 million in budget support, will also go for boosting health-and water-supply services in the country.
The funds are likely to be confirmed by next week as the global lender will sign three separate deals with the government, Economic Relations Division (ERD) officials said Friday.
The $500-million budget support would be the second of its kind for Bangladesh after the $600 million worth of budget financing approved by the Asian Development Bank on December 18.