21-Feb-2025

Saturday 22 February 2025

23-Feb-2025

পরামর্শক নিয়োগ বিলম্বে পাইপলাইনে আটকে আছে ৫ প্রকল্পে বিশ্বব্যাংকের ১.২৯ বিলিয়ন ডলারের ঋণ

The Business Standard

দেশের হাই-টেক পার্কগুলোর জন্য ডিজিটাল উদ্যোক্তা তৈরি এবং অর্থনৈতিক অঞ্চলে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া বাংলাদেশ প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অন্ট্রাপ্রেনিউরশিপ প্রজেক্টে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয় ২০২০ সালের জুনে। চুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বরে এ ঋণের মেয়াদ শেষ হবে। কিন্ত পরামর্শক নিয়োগ জটিলতায় এখনও এই ঋণের ৪১৮.৬৬ মিলিয়ন ডলার ছাড় হয়নি, যা মোট ঋণের ৮৬ শতাংশ। দীর্ঘদিন ধরে বাস্তবায়নাধীন রয়েছে, কিন্তু প্রতিশ্রুতির বড় অংশই ছাড় করানো যায়নি, এমন ছয়টি প্রকল্প চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে পাঁচ প্রকল্পের ৮৬ শতাংশ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত ঋণের অর্থছাড় হয়নি। এই পাঁচ প্রকল্পে নিট প্রতিশ্রুতি ১.৩৯ বিলিয়ন ডলার। ছাড় হয়নি ১.২৯ বিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের এক পর্যালোচনা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

মাত্র ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম ২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে: ট্রাম্প

The Business Standard

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের' নামে দেওয়া ২৯ মিলিয়ন ডলার সহায়তা এমন একটি ফার্মের (সংস্থা) কাছে গেছে, যার নামও আগে কেউ শোনেনি। সেখানে মাত্র দুজন কর্মী কাজ করে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান 'গভর্নরস ওয়ার্কিং সেশন'-এ এমন মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন ব্যয় সংকোচনে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই)।

Bangladesh on the path to recovery: Finance adviser

The Business Standard

Finance Adviser Salehuddin Ahmed has stressed on collective efforts to move Bangladesh forward, aiming to provide a better and more dignified life for all citizens. "We want to ensure a quality life for all," he said at an event today unveiling the second edition cover of his book, "Govornorer Smritikotha", followed by a discussion meeting at the Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) Auditorium in Dhaka. The book's first edition was published in 2019.Salehuddin recalled that the country had nearly plunged into a severe crisis during the previous regime. "Bangladesh was almost on the brink of falling into a ditch," he noted, "but now it's turning around, thanks to the sincere efforts of the government and support from all stakeholders."

Smooth energy supply, increased pvt credit flow crucial for attracting investment: Biz leaders

The Business Standard

Business leaders and economists have emphasised the need for uninterrupted energy supply, double-digit private sector credit growth, labour stability in industries and consistent policy support for creating a business- and investment-friendly environment in the country. "We are still facing the gas-electricity crisis, and the government must take serious steps to resolve it," said Taskeen Ahmed, president of Dhaka Chamber of Commerce and Industry (DCCI), at a seminar today. He said, "Recently, a proposal was made to increase the price of gas by 100%. If it happens, almost every gas-dependent industrial enterprise, such as steel, cement, and Active Pharmaceutical Ingredient (API) manufacturers, will be forced to shut down."

$1.29b WB loans in five projects stalled as consultant recruitment delayed

The Business Standard

The Bangladesh Private Investment and Digital Entrepreneurship Project, launched to support digital entrepreneurs in hi-tech parks and attract private investment in economic zones, secured $500 million in World Bank funding in June 2020. With the loan tenure set to expire this December, $418.66 million – 86% of the total – remains undisbursed due to delays in consultant recruitment. This is among several such projects flagged by the World Bank in a recent report. Five of these projects received a combined commitment of $1.39 billion, yet $1.29 billion remains stalled, with utilization rates ranging from just 6% to 14%.

জ্বালানি ও বিদ্যুৎ এবং আর্থিক খা‌তের শেয়ারে নে‌তিবাচক রিটার্ন

Bonik Barta

দে‌শের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক‌ সামান্য কমেছে। য‌দিও এ সম‌য়ে দৈ‌নিক গড় লেন‌দেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহ‌ে পুঁজিবাজা‌রে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খা‌তের শেয়া‌রে নে‌তিবাচক রিটার্ন এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শেষে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২০১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৯ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে ১ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৯ পয়েন্ট। তবে ডিএসইর শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট। ডিএসইর বাজার মূলধন সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৪০ কোটি টাকা। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ১৯২ কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫৪ হাজার ৫১৬ কোটি টাকা।

BRTC eyes 20pc cost saving with workshop revival

The Financial Express

A Bangladesh Road Transport Corporation (BRTC) workshop, which was shut down in 2012, has been brought back to life, and it has regained its capacity to overhaul heavy vehicles. The Integrated Central Workshop (ICWS) in Gazipur can now fix engines, bodies, tyres, etc. It has overhauled 113 heavy vehicles so far since its reopening in mid-2024, saving BRTC's maintenance and operating costs significantly. Apart from overhauling vehicles, there are also plans to assemble new ones to increase the BRTC fleet size, officials said. BRTC General Manager (Technical) Mohammad Jahangir Hossain said they have taken an initiative to assemble new buses by buying chassis, which will reduce the corporation's overall costs by at least 20 per cent.

জ্বালানি ও বিদ্যুৎ এবং আর্থিক খা‌তের শেয়ারে নে‌তিবাচক রিটার্ন

Bonik Barta

দে‌শের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক‌ সামান্য কমেছে। য‌দিও এ সম‌য়ে দৈ‌নিক গড় লেন‌দেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহ‌ে পুঁজিবাজা‌রে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খা‌তের শেয়া‌রে নে‌তিবাচক রিটার্ন এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শেষে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২০১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৯ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে ১ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৯ পয়েন্ট। তবে ডিএসইর শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট। ডিএসইর বাজার মূলধন সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৪০ কোটি টাকা। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ১৯২ কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫৪ হাজার ৫১৬ কোটি টাকা।

মার্কিন ট্রেজারি বন্ডে চীনা বিনিয়োগ দেড় দশকে সর্বনিম্ন

Bonik Barta

চীনের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশজুড়ে রয়েছে মার্কিন ট্রেজারি বন্ড। আবার যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় মার্কিন অর্থনীতির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে বেইজিং। যার প্রভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমিয়ে আনছে দেশটি। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি বেছে নিয়েছে কম পরিচিত অ্যাকাউন্টে বন্ড সংরক্ষণ এবং স্বর্ণ ও এজেন্সি বন্ডে বিনিয়োগ। অর্থাৎ সম্পদ ধারণে বৈচিত্র্য আনার প্রবণতা বাড়ছে, যা ভবিষ্যতে আরো জোরদার হতে পারে। বর্তমানে মার্কিন ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগ ২০০৯ সালের পর সর্বনিম্নে নেমে এসেছে।

রেকর্ড সর্বোচ্চে দাঁড়াতে পারে বৈশ্বিক সয়াবিন উৎপাদন

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ২০২৪-২৫ বিপণন বর্ষে সয়াবিন উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এর প্রভাবে এ সময় বিশ্বব্যাপী শস্যটির মোট উৎপাদনে রেকর্ড তৈরি হবে। শস্যবাজার সম্পর্কিত সর্বশেষ প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। আইজিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বিপণন বর্ষে বিশ্বব্যাপী সয়াবিন উৎপাদন আগের বছরের তুলনায় ৫ শতাংশ বাড়তে পারে। এ সময় মোট উৎপাদন পৌঁছতে পারে ৪১ কোটি ৮০ লাখ টনে, ২০২৩-২৪ বিপণন বর্ষে যা ছিল ৩৯ কোটি ৬০ লাখ টন। সংস্থাটি জানায়, খাদ্য, পশুখাদ্য ও শিল্প খাতে এ সময় রেকর্ড সয়াবিন প্রক্রিয়াজাত হতে পারে। এছাড়া এ সময় মজুদ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৮ কোটি ২০ লাখ টন হতে পারে। তবে আইজিসি জানুয়ারির প্রতিবেদনের তুলনায় ২০২৪-২৫ বিপণন বর্ষে বিশ্বব্যাপী মোট শস্য (গম ও অন্যান্য দানাদার শস্য) উৎপাদন পূর্বাভাস ৩০ লাখ টন কমিয়ে ২৩০ কোটি ১০ লাখ টন করেছে। গত বছর বিশ্বব্যাপী রেকর্ড ২৩০ কোটি ৯০ লাখ টন শস্য উৎপাদন হয়েছিল।

২০২৬ সাল থেকে বিশ্বব্যাপী এলএনজির সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা

Bonik Barta

এলএনজিভিত্তিক নতুন কয়েকটি প্রকল্প আগামী বছর চালু হতে পারে। এটি তুরস্ক, ভারত ও জাপানসহ ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশগুলোকে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। সরবরাহ বাড়ায় সামনের দিনগুলোয় জ্বালানি পণ্যটির দামও কমে আসতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বিরল আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান। ফাতিহ বিরল বলেন, ‘‌বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ বৃদ্ধি শুরু হতে পারে ২০২৬ সাল থেকে। পরবর্তী তিন বছর এ ধারাবাহিকতা বজায় থাকবে।’ তিনি জানান, ছয়-সাত বছর আগে যুক্তরাষ্ট্র ও কাতারে কয়েকটি এলএনজি প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছিল। বর্তমানে তা শেষ হওয়ার পথে রয়েছে। শিগগিরই এসব প্রকল্প থেকে সরবরাহ করা এলএনজি বাজারে আসবে। ফলে কমে আসবে প্রাকৃতিক গ্যাসের দাম। আইইএ প্রধান বলেন, ‘‌নতুন সরবরাহে ইউরোপ, তুরস্ক, ভারত ও জাপানের মতো প্রধান আমদানিকারক দেশগুলো উপকৃত হবে। সামনের দিনগুলোয় দেশগুলোর বাণিজ্যিক অবস্থান শক্তিশালী হবে।’ আইইএর তথ্যানুসারে, গত বছরে বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ প্রায় ২ শতাংশ বেড়েছিল। তবে এটি চার বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি। সে সময় এলএনজি সরবরাহ বেড়েছে মাত্র এক হাজার কোটি ঘনমিটার। চলতি বছর এলএনজি উৎপাদন ৬ শতাংশ বাড়তে পারে। এতে বিশ্বব্যাপী গ্যাসের সরবরাহ বাড়তে যাচ্ছে তিন হাজার কোটি ঘনমিটার।

Boosting farm produce export

The Financial Express

Despite repeated emphasis on increasing farm produce exports as a means of diversifying the country's export basket, significant progress remains elusive. While there have been occasional surges, the sector continues to fall short of realizing its full potential. Currently, farm produce exports contribute only US$1.0 billion, accounting for a mere 2.87 per cent of the country's total exports.

সাতক্ষীরায় এলাচের দাম বেড়েছে

Bonik Barta

সাতক্ষীরায় এক-দেড় মা‌সের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে ৫০০-৬০০ টাকা। ব্যবসায়ীরা বল‌ছেন, আন্তর্জাতিক বাজারে চড়া দাম দেশের বাজারে প্রভাব ফেলছে। গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের বা‌ণি‌জ্যিক মোকাম সুলতানপুর বড় বাজা‌রের ক‌য়েক‌টি মসলা বিপণন প্রতিষ্ঠান ঘু‌রে এসব তথ্য জানা গেছে। এ বাজা‌রের অন্যতম মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স রউফ স্টো‌রে গতকাল আমেরিকা থেকে আমদা‌নীকৃত জাম্বু এলাচ বি‌ক্রি হয়েছে প্রতি কে‌জি ৫ হাজার ৫০০ টাকায়। এ সময় আফগানিস্তান থেকে আমদানীকৃত প্রতি কেজি এলাচের দাম ছিল ৫ হাজার টাকা। অন্যদিকে ভারতীয় এলাচের দাম ছিল কেজিতে ৪ হাজার টাকা। প্রতিষ্ঠান‌টির প‌রিচালক আব্দুর রউফ ব‌ণিক বার্তা‌কে জানান, এক-দেড় মা‌সের ব্যবধানে এলাচ ব্যতীত অন্যান্য মসলার দাম স্থিতিশীল রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলার দা‌য়িত্বপ্রাপ্ত কৃ‌ষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ ব‌ণিক বার্তাকে জানান, আসন্ন রমজা‌নে মসলাসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বা‌ভা‌বিক রাখ‌তে জেলা প্রশাস‌নের উদ্যোগে বাজার ম‌নিটরিং ক‌মি‌টি জোরদার করা হয়েছে।

সাত বছরে সবচেয়ে কম বৈশ্বিক ফিনটেক বিনিয়োগ

Bonik Barta

বৈশ্বিক ফিনটেক বিনিয়োগ সাত বছরের মধ্যে সর্বনিম্ন পৌঁছে ২০২৪ সালে। ওই বছর ৪ হাজার ৬৩৯টি চুক্তির আওতায় এ খাতে বিনিয়োগ হয়েছে ৯ হাজার ৫৬০ কোটি ডলার। পরামর্শক সংস্থা কেপিএমজির ‘পালস অব ফিনটেক’ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চুক্তি কমে আসা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হচ্ছে, চলমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, ভূরাজনৈতিক সংঘাত ও উত্তেজনা এবং বিশ্বের প্রধান প্রধান অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন অনিশ্চয়তার মাত্রা অনেক উঁচুতে নিয়ে গেছে। ফলে ফিনটেক বিনিয়োগ বিশেষ করে একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) এবং প্রাইভেট ইকুইটি (পিই) খাতে অর্থায়ন ব্যাপকভাবে কমে গেছে। এর মধ্যে আমেরিকায় ২ হাজার ২৬৭ চুক্তির মাধ্যমে ৬ হাজার ৩৮০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রেই একা ৫ হাজার ৭০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। দেশটিতে ফিনটেক খাতে ১ হাজার ৮৩৬টি চুক্তি সম্পন্ন হয়েছে। এরপর রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ)। এ অঞ্চলে ১ হাজার ৪৬৫ চুক্তির মাধ্যমে ২ হাজার ৩০ কোটি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৮৯৬ চুক্তির মাধ্যমে ১ হাজার ১৪০ কোটি ডলার বিনিয়োগ এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বৈশ্বিক ফিনটেক খাতে ৫ হাজার ১৭০ ডলার বিনিয়োগ হয়েছে, যা দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) ৪ হাজার ৩৯০ কোটি ডলারে নেমে আসে।