22-Feb-2025

Sunday 23 February 2025

24-Feb-2025

আমদানি ক্রয়াদেশ বাতিল ভারতের

Bonik Barta

ভারতের পরিশোধন কোম্পানিগুলো এক লাখ টন অপরিশোধিত পাম অয়েলের ক্রয়াদেশ বাতিল করেছে। এসব ভোজ্যতেল ‍মার্চ-জুনের মধ্যে সরবরাহ করার কথা ছিল। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আমদানি বাতিলের পেছনে ভূমিকা রেখেছে মালয়েশিয়ায় পণ্যটির ঊর্ধ্বমুখী দাম ও ভারতের পরিশোধনকারীদের মুনাফার পরিমাণ কমে যাওয়া। নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্যসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম ১১ শতাংশের বেশি বেড়েছে। দাম বাড়ার কারণে পরপর চারদিন একই পরিমাণ ক্রয়াদেশ বাতিল করে ভারত। সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার ৩০ হাজার টন পাম অয়েল ক্রয়াদেশ বাতিল করা হয়। ভারতের পূর্ব উপকূলে একটি পরিশোধনাগার পরিচালনাকারী এবং আমদানিকারক জানান, ভারতে পাম অয়েলের পরিশোধন মুনাফা কমে গেছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়েছে। এতে আমদানি না করে সরবরাহকারীদের কাছে তা পুনরায় বিক্রি করাই লাভজনক।

অ্যালুমিনিয়ামের দাম আট মাসের সর্বোচ্চে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম শুক্রবার আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে। সম্প্রতি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া থেকে অ্যালুমিনিয়াম আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ায় ধাতুটির দাম বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া বিশ্বের প্রধান অ্যালুমিনিয়াম সরবরাহকারী রাষ্ট্র। ইইউর নিষেধাজ্ঞা সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটাতে ও বাজারে চাপ সৃষ্টি করতে পারে। ফলে দাম আরো বাড়তে পারে। শুক্রবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মে মাসে সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ২ শতাংশ বাড়ে। এতে টনপ্রতি দাম পৌঁছে ২ হাজার ৭৩২ ডলারে। এর আগে গত বছর মে মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ধাতুটির দাম। এএনজেড ব্যাংকের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল হাইনস বলেন, ‘রাশিয়া থেকে অ্যালুমিনিয়াম আমদানি নিষিদ্ধ করার প্রস্তাবে সমর্থন দিয়েছে ইইউ। ইইউর রাষ্ট্রদূতরা রাশিয়ার মতো প্রধান সরবরাহকারীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। এ খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে।’ ইইউর কূটনীতিকরা জানিয়েছেন, গত বুধবার রাজনৈতিক ও অর্থনৈতিক জোটটির রাষ্ট্রদূতরা রাশিয়ার বিরুদ্ধে ১৬তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেন। নতুন প্যাকেজ অনুসারে রাশিয়ার অ্যালুমিনিয়াম আমদানি নিষিদ্ধ, গেমিং কনসোল বিক্রি বন্ধসহ ৭৩টি শ্যাডো ফ্লিট জাহাজের তালিকাভুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

চীনা ইস্পাত পণ্যে আমদানি শুল্ক আরোপ করবে ভিয়েতনাম

Bonik Barta

চীন থেকে আমদানীকৃত কিছু ইস্পাত পণ্যের ওপর ২৭ দশমিক ৮৩ শতাংশ পর্যন্ত অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং লেভি (শুল্ক) আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি নথির সূত্র ধরে রয়টার্স এ তথ্য জানিয়েছে। নথি অনুযায়ী, আগামী ৭ মার্চ থেকে হট রোলড ইস্পাত পণ্যের ওপর এ শুল্ক কার্যকর হবে। এটি ১২০ দিন পর্যন্ত স্থায়ী হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, অ্যান্টি-ডাম্পিং লেভি এক ধরনের কর বা শুল্ক। বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিদেশী কোনো পণ্য আমদানি করা হলে সরকার এ ধরনের শুল্ক আরোপ করে থাকে। এ শুল্কের উদ্দেশ্য দেশের স্থানীয় শিল্প ও বাজারকে সুরক্ষা দেয়া। জানা গেছে, চীনা কোম্পানি বাওশান আয়রন অ্যান্ড স্টিল ও ম্যানশান আয়রন অ্যান্ড স্টিলের ওপর ২৭ দশমিক ৮৩ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া গুয়াংসি লিউঝো আয়রন অ্যান্ড স্টিল গ্রুপের ওপর ১৯ দশমিক ৩৮ শতাংশ শুল্ক আরোপ হবে। তবে ভারতের হট-রোলড ইস্পাত পণ্যের ওপর অ্যান্টি -ডাম্পিং শুল্ক আরোপ করা হবে না বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

পাঁচ দশক পরও তৈরি হয়নি ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট, বাস্তবায়ন ব্যয় বেড়ে প্রায় ৩ গুণ

The Business Standard

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট চালু হলে ব্যয়বহুল পরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা যেমন কমত, তেমনি প্রতিবছর লক্ষ লক্ষ ডলার সাশ্রয় হতে পারত। কিন্তু দেশের প্রথম ও একমাত্র শোধনাগারটি চালুর পাঁচ দশক পরও কেন এই প্রকল্প বাস্তবায়িত হয়নি, সে প্রশ্ন এখনো থেকেই গেছে। ২০১০ সালে ইআরএল-২ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এবং ২০১৩ সালে সরকার প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা অনুমোদন করে। কিন্তু প্রকল্পটি কোনো অগ্রগতি পায়নি। ২০২২ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) স্ব-অর্থায়নে নতুনভাবে উদ্যোগ নিলে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৩ হাজার কোটি টাকা, তবু কাজ শুরু হয়নি। ২০২৪ সালের শুরুতে বিতর্কিত এস আলম গ্রুপ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইআরএল-২ নির্মাণের আগ্রহ দেখালে ৯ জুলাই জ্বালানি বিভাগ প্রস্তাবটি অনুমোদন করে। কিন্তু আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটায় প্রকল্পটি স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিপিসি নতুন করে প্রকল্পটি সচল করার উদ্যোগ নেয়, তবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার ৪১০ কোটি টাকা।

ইস্পাতে পরিবেশবান্ধব ও সর্ববৃহৎ কারখানা আবুল খায়েরের

The Business Standard

শেষায়িত চুল্লিতে ১,৬০০ ডিগ্রি তাপমাত্রায় ১০০ টন স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরা গলানো হচ্ছে। বিভিন্ন রাসায়নিকের পাশাপাশি অক্সিজেন ও কার্বন দিয়ে এই পরিশোধনপ্রক্রিয়া চলছে। চুল্লির ওপরে জমা হচ্ছে অপদ্রব্য। সেগুলো আবার চুল্লি থেকে ফেলেও দেওয়া হচ্ছে। এভাবে মাত্র ৪৮ মিনিটে উৎপাদিত হচ্ছে বিশুদ্ধ তরল লোহা। তরল লোহা আবার নির্দিষ্ট ছাঁচ দিয়ে বিলেট আকারে বের হচ্ছে। ওই বিলেট থেকে আবার কয়েক মিনিটে তৈরি হচ্ছে বিভিন্ন মাপের রড।

সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দরপতন

Bonik Barta

মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস ও ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। গত শুক্রবার ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি দাম কমেছে। এতে সপ্তাহজুড়ে দরপতনের মুখে পড়েছে জ্বালানি পণ্যটি। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ দশমিক ৬৮ শতাংশ বা ২ দশমিক শূন্য ৫ ডলার কমেছে। ব্যারেলপ্রতি দাম নেমে গেছে ৭৪ ডলার ৪৩ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক শূন্য ৮ ডলার বা ২ দশমিক ৮৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম ৭০ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় আগের সপ্তাহের তুলনায় ব্রেন্টের দর দশমিক ৪ শতাংশ কমেছে। আর ডব্লিউটিআইয়ের দর কমেছে দশমিক ৫ শতাংশ। নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ সংস্থা অ্যাগেইন ক্যাপিটালের অংশীদার জন কিলডাফ বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি বজায় থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত শান্ত। ফলে বাজারে ঝুঁকি হ্রাস পেয়েছে।’ এদিকে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড় থেকে নতুন একটি করোনাভাইরাস শনাক্ত করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। বিশ্লেষকদের মতে, এ সংবাদ প্রকাশের পর পরই তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার কমে যায়। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। বৃহস্পতিবার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে দেখা গেছে, পরিশোধনাগারগুলোয় মৌসুমি রক্ষণাবেক্ষণের কারণে পরিশোধনের হার কমে গেছে। এতে দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে।

টানা আট সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

Bonik Barta

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে দায়িত্ব গ্রহণের পর একের পর এক শুল্ক আরোপের হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে টানা আট সপ্তাহ ধরে দাম বাড়ার পথে রয়েছে মূল্যবান ধাতুটি। এদিকে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আগের দিনের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছার পর বিনিয়োগকারীরা মুনাফার অংশ তুলে নেয়ায় বাজার সংশোধন হয়। ওই দিন স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে। প্রতি আউন্সের দাম ২ হাজার ৯৩৯ ডলার ৬৩ সেন্টে নেমে আসে। তবে গত সপ্তাহে ধাতুটির দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার রেকর্ড ২ হাজার ৯৫৪ ডলার ৬৯ সেন্টে উন্নীত হয়েছে। অন্যদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ধাতুটির দাম দশমিক ১ শতাংশ কমে। আউন্সপ্রতি লেনদেন হয় ২ হাজার ৯৫৩ ডলার ২০ সেন্টে। দাম কিছুটা কমলেও বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের চাহিদা এখনো শক্তিশালী রয়েছে। আলেজিয়েন্স গোল্ডের প্রধান অপারেটিং অফিসার অ্যালেক্স এবকারিয়ান বলেন, ‘এটি স্বর্ণ বাজারের সাধারণ ঘটনা। যখন দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়, তখন বিনিয়োগকারীরা মুনাফার অংশ তুলে নেন। কিন্তু স্বর্ণের ভিত্তি এখনো শক্তিশালী এবং এর চাহিদা কমার কোনো লক্ষণ নেই।’

৬২ বছরেও লাভের মুখ দেখেনি যশোরের সরকারি মুরগি খামার

The Business Standard

জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে যশোরের সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। দীর্ঘ ৬২ বছরেও প্রতিষ্ঠানটি কখনও লাভের মুখ দেখতে পারেনি। ১৯৫৯ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোর শহরের শংকরপুর এলাকায় ২৭ বিঘা জমির ওপর গড়ে ওঠে যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার।যশোর অঞ্চলে মুরগির বাচ্চা পালনের চাহিদা রয়েছে বছরে ৩৬ লাখের বেশি। অথচ এ খামারে বছরে মাত্র দেড় লাখ বাচ্চা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। লোকবলের তীব্র সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়েছে। তবে খামারটির কর্মকর্তারা বলছেন, সরকারের কাছে ২৭ কোটি টাকার চাহিদা চাওয়া হয়েছে। এই টাকার বরাদ্দ পেলে বদলে দেওয়া হবে খামারটি।

আমদানি কমায় পাইকারিতে বাড়ছে এলাচের দাম

Bonik Barta

আমদানিনির্ভর বিলাসী মসলাপণ্য এলাচ। গুয়াতেমালা, ভারতসহ বিশ্বের প্রধান প্রধান এলাচ উৎপাদনকারী দেশগুলোয় ফলন কম হওয়ায় বিশ্ববাজারে দাম বেড়েছে এ পণ্যের। এছাড়া শুল্ক প্রায় দ্বিগুণ করা ও ডলারের উচ্চমূল্যের কারণে সাম্প্রতিক মাসগুলোয় এলাচের আমদানি আশানুরূপ হয়নি। এসব কারণে দেশে পণ্যটির দাম বেড়েছে। রোজার আগে সরবরাহ না বাড়লে পণ্যটির বাজার অস্থিতিশীল হয়ে পড়বে বলে জানান খাতসংশ্লিষ্টরা। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ৯ ফেব্রুয়ারি এলাচের শুল্ক প্রায় দ্বিগুণ করে কাস্টমস কর্তৃপক্ষ। আগে কেজিপ্রতি শুল্ক ছিল সাড়ে ৭ ডলার। বর্তমানে সেটি বাড়িয়ে করা হয়েছে ১৫ ডলার, যার কারণে দুই সপ্তাহের ব্যবধানে এলাচের কেজিপ্রতি দাম ২০০ টাকার বেশি বেড়ে যায়। যদিও গত কয়েক দিনে দাম ১০০ থেকে ১৫০ টাকা কমে লেনদেন হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ না বাড়লে এলাচের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কায় রয়েছেন ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা।

বর্জ্য থেকে সম্পদ: দেশে মাছ-মুরগির সম্ভাবনাময় খাদ্য ব্ল্যাক সোলজার ফ্লাই

The Business Standard

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে বদলে গেছে পাবনার আটঘরিয়ার পারসিধাই এলাকার শিমুল হোসেনের জীবন। মাত্র চার বছরের ব্যবধানে শোধ করেছেন ১৬ লাখ টাকার ঋণ। নিজ এলাকা আর কক্সবাজারে করছেন নতুন দুটি খামার। এখন মাসে তার আয় অন্তত দেড় থেকে ২ লাখ টাকা। ব্ল্যাক সোলজার ফ্লাই দেখতে মাছির মতো। এটি মূলত মাছি-জাতীয় প্রাণীর লার্ভা। আকারে মাছির তুলনায় কিছুটা লম্বা। ময়লা-আবর্জনা, হাঁস-মুরগির বিষ্ঠা ও হোটেলের খাবারের উচ্ছিষ্টাংশ, দুর্গন্ধযুক্ত আবর্জনা মূলত ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খাবার।

ব্লক মার্কেটে ১১৬ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১১৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, এসিআই লিমিটেড, রেনাটা পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও প্রাইম ব্যাংক পিএলসি। এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭৬ টাকা ৭০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭৫ টাকা ৪০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১১১ টাকা ৪০ পয়সায়।

মার্কিন কোম্পানি থেকে ডিজিটাল কর নেয়া দেশগুলোর ওপর করারোপের পরিকল্পনা ট্রাম্পের

Bonik Barta

মার্কিন কোম্পানিগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগের নিয়মও কঠোর করতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের পরিধি আরো বিস্তৃত হবে। গত শুক্রবার এসব পরিকল্পনাসংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করেন দ্বিতীয়বার ক্ষমতায় বসা ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে তার প্রথম মেয়াদে শুরু হওয়া ডিজিটাল পরিষেবা করসংক্রান্ত তদন্ত পুনরায় চালুর নির্দেশ দেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশসহ যুক্তরাজ্য ও তুরস্ক কর্তৃক আরোপিত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপিত কর নিয়ে ওই তদন্ত করা হচ্ছিল। এছাড়া কানাডাসহ অন্যান্য দেশের বিরুদ্ধে সম্ভাব্য নতুন তদন্তের বিষয়েও বিবেচনা করা হচ্ছে। নথিতে ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘‌আমার প্রশাসন মার্কিন কোম্পানি, কর্মী ও অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা স্বার্থকে একপেশে ও প্রতিযোগিতাবিরোধী নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে দেবে না।’ গত জানুয়ারিতে দায়িত্বগ্রহণের পর থেকে ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে নতুন রূপ দেয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশ ও খাতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং তা কার্যকরও করেছেন।

ভেনিসের মতো প্রবেশ ফি চালু করতে চায় বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো

Bonik Barta

পর্যটকের চাপ কমাতে জনপ্রতি ৫ ইউরোর প্রবেশ ফি নেয় ইতালির অন্যতম পর্যটন আকর্ষণ ও ঐতিহাসিক শহর ভেনিস। একই পথে হাঁটতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও। শীর্ষস্থানীয় পর্যটন সংস্থাগুলোর প্রধানরা জানিয়েছেন, অতিরিক্ত পর্যটকের কারণে জীবনযাত্রার ব্যয় বাড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তাই পর্যটকের ঢল ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। পর্যটন শিল্প দক্ষিণ ইউরোপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গত গ্রীষ্মে অতিরিক্ত ভিড়ের কারণে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। তাই ভেনিস ব্যস্ততম দিনগুলোয় পর্যটকদের জন্য ৫ ইউরো প্রবেশ ফি চালু করে। চলতি বছর এ কর্মসূচির পরিধি আরো বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। ওয়াশিংটনভিত্তিক ডেস্টিনেশনস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ডন ওয়েলশ বলেন, ‘‌পর্যটকদের চাপ কমানোর ক্ষেত্রে এটি শেষ উপায় হতে পারে। স্থানীয়রা যাতে পর্যটকদের বোঝা এবং প্রতিবন্ধকতা"হিসেবে না দেখে। পর্যটনকে শুধু পর্যটক সংখ্যা বাড়ানোর দিকে না রেখে বরং স্থানীয়দের জন্য ভ্রমণকে সুবিধাজনক করে তোলার দিকে নজর দেয়া উচিত।’

Sunlife Insurance yet to show promise, despite costs down under new owners

The Financial Express

Sunlife Insurance has made some progress in reducing costs under its new ownership, but it has yet to achieve revenue growth to make an impact on its overall business performance. While the company is set to publish its financial results for 2024 soon, optimistic investors have already driven share price up by 43 per cent to Tk 75.4 each in the past 13 months following the ownership change in December 2023. The company was previously owned by Zahid Maleque, a former health minister of the ousted Awami League regime, and his family. They sold their entire 35 per cent stake to Green Delta, a better-performing listed insurer, in December 2023.

Fresh project on stalled refinery moves, at a cost

The Financial Express

A Tk 364.1-billion fresh project now moves for establishing a stalled second petroleum-refining unit at the Eastern Refinery Limited (ERL), ditching detractors' subtle bids for handover of the fuel business to vested quarters, sources said. The Energy and Mineral Resources Division (EMRD) has submitted Preliminary Development Project Proposal (PDPP) to the Planning Commission for setting up the new ERL unit with an annual refining capacity of 3.0 million tonnes. As planned afresh -- now with a cost escalation for the delays -- Bangladesh Petroleum Corporation (BPC) will provide Tk 109.09 billion for the project, while the remaining Tk 255.01 billion is expected to be secured from foreign loans. To this end, the EMRD has sent a copy of the PDPP to the Economic Relations Division (ERD) to explore financing options.

Expatriates send $1.93 billion in remittances in 22 days of February

The Financial Express

Bangladeshi expatriates sent $1.93 billion in remittances in the first 22 days of February, according to Bangladesh Bank data.In the past seven months, since July, remittance inflows have exceeded $2 billion per month for six consecutive months. February is also expected to surpass this mark. During January, expatriates sent $2.19 billion in total remittances. Of the $1.93 billion received so far in February, $686.98 million came through state-owned banks, $144.38 million through one of the two specialized banks (Krishi Bank), $1,094.29 million through private banks, and approximately $4.29 million through foreign banks.

Stocks open week on positive note

The Financial Express

Stocks opened higher on Sunday as opportunistic investors continued taking positions in the sector-specific shares in anticipation of quick gains. Market insiders said declining trends of treasury yields and bank interest rates spurred bargain hunters to take positions in lucrative shares amid expectations for reversal from the market’s prolonged bearish sentiment. Analysts believe the Bangladesh Bank’s (BB) decision to keep its policy rate unchanged amid falling inflation and treasury yields is a positive signal for the equity market outlook. The investors’ participation in certain blue-chip scrips has added strength to the ongoing market’s recovery.

Stocks open week on positive note

The Financial Express

Stocks opened higher on Sunday as opportunistic investors continued taking positions in the sector-specific shares in anticipation of quick gains. Market insiders said declining trends of treasury yields and bank interest rates spurred bargain hunters to take positions in lucrative shares amid expectations for reversal from the market’s prolonged bearish sentiment. Analysts believe the Bangladesh Bank’s (BB) decision to keep its policy rate unchanged amid falling inflation and treasury yields is a positive signal for the equity market outlook. The investors’ participation in certain blue-chip scrips has added strength to the ongoing market’s recovery.

সিঙ্গাপুর এয়ারলাইনসের রেকর্ড আয়

Bonik Barta

আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ায় গ্রুপের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রেকর্ড ৫২০ কোটি ডলার আয় করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ), যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে এসআইএ ও এর সাশ্রয়ী ক্যারিয়ার স্কুট ১ কোটি ২ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি। তবে প্রতিযোগিতামূলক পরিবেশে গ্রুপটির আয়ের ওপর চাপ সৃষ্টি করেছে। যাত্রী প্রতি কিলোমিটারে আয় ৪ দশমিক ৫ শতাংশ কমে ১০ দশমিক ৭ সেন্টে দাঁড়িয়েছে। যাত্রী পরিবহন ৭ দশমিক ২ শতাংশ বাড়লেও আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় সিঙ্গাপুর এয়ারলাইনসের সক্ষমতা বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ রেকর্ডসংখ্যক যাত্রী পরিবহন করলেও এসআইএ ও স্কুটের সম্প্রসারণের সঙ্গে সংগতিপূর্ণ হয়নি। ৩১ ডিসেম্বর পর্যন্ত এসআইএ ও স্কুট প্রায় ২০০টি উড়োজাহাজ পরিচালনা করে। এ সময় এসআইএ বহরে একটি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং স্কুটে তিনটি এমব্রায়ার ই১৯০-ই২ উড়োজাহাজ যুক্ত হয়েছে। এছাড়া কয়েকটি নতুন রুটে পরিষেবা শুরু করে দুই এয়ারলাইনস, যা গ্রুপের যাত্রী নেটওয়ার্ককে ৩৬টি দেশ ও অঞ্চলের ১২৯টি গন্তব্যে সম্প্রসারিত করেছে। গ্রুপটি তৃতীয় প্রান্তিকে ৬২ কোটি ৯০ লাখ পরিচালন মুনাফা অর্জনের রেকর্ড করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি। এ সময় নিট মুনাফা ১৪৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৬০ কোটি ডলারে পৌঁছেছে। এতে অবশ্য ভারতীয় উড়োজাহাজ সংস্থা ভিস্তারা বিক্রি থেকে প্রাপ্ত মুনাফা রয়েছে।

India Feb business growth at 6-month high

The Financial Express

Growth in India's private sector accelerated at its fastest pace in six months in February due to a surge in services activity that enabled businesses to pass on rising input costs to customers, according to a survey that also showed job creation was at a record high, reports Reuters. Strong business growth offers a bright spot for Asia's third-largest economy which is facing global risks such as potential tariffs from US President Donald Trump sparking a wider trade war, likely dragging the rate of economic expansion to a four-year low this fiscal year. HSBC's flash India Composite Purchasing Managers' Index compiled by S&P Global, rose to 60.6 this month marking a significant jump from 57.7 in January. The 50-mark separates expansion from contraction.

BWB-linked units mark higher revenue: Study

The Financial Express

Better Work Bangladesh (BWB)-enrolled apparel factories have witnessed higher export volumes and revenues while receiving higher prices than non-participating ones, showcasing the economic benefits of improved compliance. Such apparel units also reported higher wages, timely payments and better job satisfaction, according to a latest report. "On average, in the period following enrolment, factories' export revenues increase by 55 per cent and volumes are 50 per cent higher than non-BWB factories," it cites.

চীনে ইস্পাত ব্যবহারের তথ্যে দাম বেড়েছে আকরিক লোহার

Bonik Barta

বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ইস্পাত ব্যবহারের তথ্য বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। এছাড়া আর্থিক প্রণোদনা আরো বাড়াতে পারে বেইজিং সরকার। এসব কারণে সামনের দিনগুলোয় ধাতবপণ্যটি তৈরির প্রধান উপাদান আকরিক লোহার দাম বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসের সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম বেড়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৮৪০ ইউয়ানে (১১৬ ডলার), যা গত বছরের ৮ অক্টোবরের পর সর্বোচ্চ। সিঙ্গাপুর এক্সচেঞ্জে মার্চের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৩৪ শতাংশ বেড়ে টনে ১০৯ ডলার ৫ সেন্টে স্থির হয়েছে। হিসাব অনুযায়ী, চলতি সপ্তাহে উভয় সরবরাহ চুক্তির মূল্যই প্রায় ৩ শতাংশ বেড়েছে। কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিল জানায়, গত সপ্তাহে নির্মাণ খাতে ব্যবহৃত ইস্পাত পণ্যের লেনদেনের পরিমাণ ৪৪ শতাংশ বেড়ে ১ লাখ ১২ হাজার ৬০০ টনে পৌঁছেছে।

Taka stays overvalued, undercuts country’s trade competitiveness

The Financial Express

Bangladesh's currency remains overvalued and impacts adversely the country's trade competitiveness with international trading partners, according to official statistics. According to a Bangladesh Bank's latest report, the Bangladesh Taka is overvalued by more than 3.0 per cent or Tk 3.67. The central bank of Bangladesh calculates the Real Effective Exchange Rate (REER) index, which stood at 103.01 in January. When converted using the exchange rate, the real exchange rate stands at Tk 125.67 against the US dollar and thus leaves a gap of Tk 3.67. The central bank or Bangladesh Bank regularly updates the government on the nominal and real effective exchange rates of the taka against an 18-currency basket, which accounts for more than 85 per cent of the country's trade.