20-Feb-2025

Friday 21 February 2025

22-Feb-2025

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এমন তথ্যের জের ধরে গতকাল আগের দিনের তুলনায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১৭ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৭৫ ডলার ৮৭ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩০ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭১ ডলার ৯৫ সেন্টে স্থির হয়েছে। এদিকে মার্চের সরবরাহ চুক্তির মেয়াদ গতকাল শেষ হয়েছে। এপ্রিলে সরবরাহ চুক্তিতে জ্বালানি তেলের দাম ২২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭১ ডলার ৮৮ সেন্টে নেমেছে। এর আগে রাশিয়া থেকে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বুধবার জ্বালানি তেলের দাম এক সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছিল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের দেয়া তথ্যের বরাতে বাজারসংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে জ্বালানি তেলের মজুদ ৩৩ লাখ ৪০ হাজার ব্যারেল বেড়েছে। বিশ্লেষকদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, গত সপ্তাহে প্রায় ২২ লাখ ব্যারেল মার্কিন মজুদে যোগ হয়েছে। এ পূর্বাভাস সঠিক হলে ২০২৪ সালের এপ্রিলের পর এটিই হবে প্রথমবারের মতো জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির ঘটনা।

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

Bonik Barta

স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে চলতি মাসের ২০ দিনের মধ্যে পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ২৪৩ বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে যার দাম ছিল ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও রৌপ্যের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Philippine central bank cuts banks' reserve requirements, effective from late March

The Financial Express

The Philippine central bank on Friday said it was reducing the reserve requirement ratio (RRR) for banks by 200 basis points from late March. The reduction will bring the reserve requirement for universal and commercial banks down to 5.0 per cent and will take effect in the week of March 28, the Bangko Sentral ng Pilipinas said in a statement. The reserve requirements for digital and thrift banks will fall by 150 bps and 100 bps, respectively, on the same date. The announcement comes after the BSP last week unexpectedly kept interest rates steady at a policy review. At the time, Governor Eli Remolona said the BSP would likely further trim the reserve requirements for banks but the timing was uncertain.

বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমায় ব্যাংকের অতিরিক্ত তারল্য বেড়েছে ৫১,৬৯৬ কোটি টাকা

The Business Standard

গত বছর দেশের রাজনৈতিক অস্থিরতায় বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাপক কমেছে; ফলে ব্যাংকগুলোর এক বছরে অতিরিক্ত তারল্য বেড়েছে ৫১ হাজার ৬৯৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে সিকিউরিটিজসহ ব্যাংকিং খাতের মোট অতিরিক্ত তরল সম্পদ দাঁড়িয়েছে ২.১৫ লাখ কোটি টাকা, যা ২০২৩-এর ডিসেম্বরে ছিল ১.৬৩ লাখ কোটি টাকা।ব্যাংকগুলোর অতিরিক্ত তরল সম্পদ বাড়লেও অতিরিক্ত নগদ ২ হাজার ২৯১ কোটি টাকা কমে ২০২৪ সালের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৭৫ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে ব্যাংকগুলোর অতিরিক্ত তরল সম্পদের পরিমাণ ছিল ৫ হাজার ৮৭১ কোটি টাকা। তবে গত ছয় মাসে এই অঙ্ক বেড়েছে। প্রয়োজনীয়তা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও (এসএলআর) ও ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখার পরে অতিরিক্ত তারল্য হিসাব করা হয়।

Bottled soybean oil still scarce in markets, shoppers forced to pay up to Tk50 more

The Business Standard

The shortage of bottled soybean oil has been ongoing for nearly a month now, with consumers still struggling to find the product, often visiting multiple stores and paying inflated prices. Commerce Adviser Sk Bashiruddin, on 12 February, had assured in a press conference at the Secretariat that the edible oil market would stabilise within 7 to 10 days.

Cornell researchers call for annual review of Bangladesh RMG wages

The Business Standard

Researchers from the Global Labor Institute (GLI) of Cornell University in New York, US, have called for an annual wage review and wage-setting process in Bangladesh's new government, a practice currently in place in Cambodia. "Garment workers paid the national minimum wage in Bangladesh are 'under-water' and losing income year-on-year," reads a press release issued by the GLI on 20 February.

কর্মী পাঠানোয় রেকর্ড হলেও সৌদি থেকে রেমিট্যান্স আয়ে পতন কেন

The Business Standard

বাংলাদেশ অন্য যে কোনও গন্তব্যের তুলনায় সৌদি আরবে বেশি কর্মী পাঠাচ্ছে। সংখ্যার দিকে তাকালেই স্পষ্ট হয় সেটি, যেমন ২০২৩-২৪ অর্থবছরে গেছে ৫.২৬ লাখ, ২০২২-২৩ অর্থবছরে ৪.৫২ লাখ এবং ২০২১-২২ অর্থবছরে ৬.৫৩ লাখ। অর্থাৎ, গত তিন অর্থবছরে কর্মের সন্ধানে যত বাংলাদেশি বিদেশ গমন করেন— তার প্রায় অর্ধেকই উপসাগরীয় দেশটিতে গিয়েছেন। কিন্তু, ধাঁধার শুরু এখানেই। শ্রমিকদের এই ব্যাপক বহির্গমন সত্ত্বেও, সৌদি আরব থেকে পাঠানো অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে। ২০২০-২১ অর্থবছরে যা সর্বোচ্চ ৫৭২ কোটি ডলারের শিখরে পৌঁছেছিল; তবে এরপর থেকেই কমতে শুরু করে: ২০২১-২২ অর্থবছরে আসে ৪৫৪ কোটি ডলার, ২০২২-২৩ অর্থবছরে ৩৭৭ কোটি ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে তা নেমে আসে মাত্র ২৭৪ কোটি ডলারে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গত তিন বছরে সৌদি আরবের মাত্র অর্ধেক কর্মী নেয়; যার সংখ্যা মাত্র ২.৪৬ লাখ হলেও— দেশটি থেকে ২০২৩-২৪ সালে ৪৬৪ কোটি ডলারের রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ, সৌদি আরব থেকে আসা রেমিট্যান্সের থেকে প্রায় দ্বিগুণ প্রবাসী আয় পাওয়া গেছে দেশটি থেকে।

Deposits with banks rising in a rebound

The Financial Express

Deposits with Bangladesh's 61 banks increased during July-December in a rebound from a crunch amid initial panic-driven withdrawals triggered by the student-mass uprising and subsequent uncertainty. According to the latest report from Bangladesh Bank, the aggregate deposits with the banks rose by Tk 345.17 billion to over Tk 17.77 trillion by the end of December 2024.Following the fall of the Hasina government on August 05, public confidence in banking eroded as many scams in the banking system came to light. The unwelcome discoveries led to huge withdrawals as clients rushed to secure their funds.

Loan disbursements thru agent banking rise 55.95pc

The Financial Express

Loan disbursements through agent banking surged 55.95 percent year-on-year (Y-o-Y), reaching Tk 240.28 billion at the end of December, 2024, on the back of improved access to finance for rural people, according to Bangladesh Bank (BB) data. In December last year, loan disbursements stood at Tk 154.07 billion. At the end of December 2024, a total of 31 banks offered agent banking services through 21,248 outlets operated by 16,021 agents. The number of accounts opened through agent banking reached 2,40,78,230 of which 1,19,82,675 accounts belong to female customers and 2,06,10,405 accounts belong to the customers of the rural areas. The amount of deposit accumulated in the agent banking accounts is Tk 419.56 billion and the cumulative amount of inward remittances disbursed through agents reached Tk 1733.91 billion.

Proposals for full BB autonomy, law to resolve problem banks' issues underway

The Financial Express

Bangladesh Bank will submit a package proposal for transforming the central bank into a fully autonomous body within four months to the head of interim government, as part of full-course reforms in the banking sector Bangladesh Bank Governor Dr Ahsan H. Mansur unveiled the plans, including a new law in the making, while speaking as the chief guest at a discussion Thursday in Dhaka. He said the chief adviser of the interim government gave the green signal for the upcoming reforms in the banking regulator. Under the plan, he said, the central bank will bring necessary changes in laws, departments, functions and areas of focuses in the days ahead to make it a modern central bank.

উড়োজাহাজ তৈরি বাড়ানোর পরিকল্পনা এয়ারবাসের

Bonik Barta

এয়ারবাস চলতি বছর ৮২০টি উড়োজাহাজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইউরোপীয় কোম্পানিটি গত বছর ৭৬৬টি উড়োজাহাজ তৈরি করেছিল। কিন্তু সাপ্লাই চেইনের সমস্যার কারণে আয় ৮ শতাংশ কমে ৫৪০ ইউরোয় নেমে গেছে। আয় পুনরুদ্ধারে এয়ারবাস এ বছর ডেলিভারি ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কোম্পানিটির সিইও গিলোম ফাউরি ২০২৫ সালকে ‘একটি পরীক্ষামূলক বছর’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে তিনি বলেছেন, কার্যাদেশ গ্রহণ বৃদ্ধি প্রমাণ করে তাদের পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ছে।

ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পরিকল্পনায় বাড়তে পারে পণ্যের দাম

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে একের পর এক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রেসিপ্রোকেল ট্যারিফসহ (পরস্পর আরোপিত শুল্ক) সর্বশেষ গাড়ি ও ওষুধ আমদানিতেও শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন এ রিপাবলিকান। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সতর্ক করে দিয়ে বলেছে, ট্রাম্পের প্রস্তাবিত কিছু শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়তে পারে। এতে পণ্য ক্রয়ে আরো বেশি ব্যয় করতে হতে পারে মার্কিন ভোক্তাদের।

ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পরিকল্পনায় বাড়তে পারে পণ্যের দাম

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে একের পর এক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রেসিপ্রোকেল ট্যারিফসহ (পরস্পর আরোপিত শুল্ক) সর্বশেষ গাড়ি ও ওষুধ আমদানিতেও শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন এ রিপাবলিকান। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সতর্ক করে দিয়ে বলেছে, ট্রাম্পের প্রস্তাবিত কিছু শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়তে পারে। এতে পণ্য ক্রয়ে আরো বেশি ব্যয় করতে হতে পারে মার্কিন ভোক্তাদের। গত বুধবার প্রকাশিত ফেডের জানুয়ারির বৈঠকের কার্যবিবরণীতে ফেডের এ বক্তব্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ফেডের নীতিনির্ধারক কমিটির সদস্যরা মনে করেন, ট্রাম্পের শুল্ক নীতি মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। কার্যবিবরণীতে আরো বলা হয়েছে, বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক প্রতিনিধিরা জানিয়েছেন, সম্ভাব্য শুল্ক বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। এতে প্রতিষ্ঠানগুলো বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবে, যা আখেরে ভোক্তাদের ব্যয় বাড়িয়ে দেবে।

বিস্কুটের ওপর বসানো ভ্যাট অর্ধেক করল এনবিআর

Bonik Barta

হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ওপর বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে এসব পণ্যে ১৫ শতাংশের জায়গায় ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। বুধবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভ্যাট কমানোর কথা জানানো হয়। আগে বিস্কুটের ওপর ভ্যাট ছিল ৫ শতাংশ। গত ৯ জানুয়ারি বিস্কুটসহ প্রায় ১০০ পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয় সরকার। ওই সময় এসব পণ্যের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়। পরে দুই দফায় এনবিআরের সঙ্গে বসে নিজেদের দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর। এরপর ৬ ফেব্রুয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন।

পরবর্তী সরকার যেন পাচার হওয়া টাকা ফেরত আনার ধারাবাহিকতা রাখে —গভর্নর

Bonik Barta

বর্তমান সরকার পাচার হওয়া টাকা ফেরত আনার কাজ শেষ করতে না পারলে পরবর্তী সরকার যেন সেই উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখে। তা না হলে এ উদ্যোগের কোনো সুফল মিলবে না। গতকাল রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে ‘সেমিনার অন বাংলাদেশ ম্যাক্রোইকোনমিক ল্যান্ডস্কেপ: চ্যালেঞ্জেস ইন দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্য পাথ অ্যাহেড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পাচারের টাকা ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, ‘কোনো দেশই পাচার হওয়া টাকা পাঁচ বছরের আগে ফেরত আনতে পারেনি। আমরা চেষ্টা করছি। এ সরকারের পক্ষে সম্ভব না হলে পরবর্তী সরকার যেন এ কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়।’ ইআরএফ আয়োজিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘অর্থনীতিতে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। তবে বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রিজার্ভের পতন কিছুটা হলেও থামানো গেছে। আইএমএফের কাছ থেকে এখনো ১ টাকাও আসেনি। কিন্তু রেমিট্যান্স ২৪ শতাংশ বেড়েছে। এ মাসে ৩০ শতাংশ ছাড়াবে। এ বছর রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়াবে। এর মূল কারণ, টাকা পাচার ঠেকানো গেছে।’

২০-৩০% মানুষ এখনো ১৪৫% সুদে মহাজনের কাছ থেকে ঋণ নেয়

Bonik Barta

গ্রামীণ ঋণগ্রহীতাদের ৫০ শতাংশ বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিলেও এখনো ২০-৩০ শতাংশ মহাজনের ওপর নির্ভর করেন। মহাজনের কাছ থেকে নেয়া সুদের গড় হার বিস্ময়করভাবে ১৪৫ শতাংশ। তবু ক্রেডিট কার্ড ও শহুরে জনগোষ্ঠীর মতো অন্যান্য আনুষ্ঠানিক আর্থিক পরিষেবার সুবিধা না থাকায় গ্রামীণ মানুষের জরুরি প্রয়োজনে শেষ ভরসা মহাজনরাই। ‘মহাজনের উপস্থিতিতে ক্ষুদ্রঋণ প্রতিযোগিতা: তত্ত্ব এবং প্রমাণ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। অস্ট্রেলিয়া সাউথ এশিয়া রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক শ্যামল চৌধুরী গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) কার্যালয়ে এক সেমিনারে এ ফলাফল প্রকাশ করেন। বাংলাদেশের চারটি জেলার ১৫০টি গ্রামের জরিপের ওপর ভিত্তি করে এ গবেষণা পরিচালিত হয়েছে। শ্যামল চৌধুরী জানান, যখন একটি আনুষ্ঠানিক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান (এমএফআই) কোনো গ্রামে প্রবেশ করে ও বিদ্যমান গ্রামীণ ঋণ প্রদানের ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হয়, তখন অনানুষ্ঠানিক মহাজনের প্রভাব এবং তাদের অত্যধিক সুদের হার উভয়ই উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। গ্রামে অতিরিক্ত এমএফআই প্রবেশের ফলে মহাজনের ওপর নির্ভরতা ৩৩ শতাংশ কমে যায়। এছাড়া একটি নতুন এনজিওর আগমনে সুদের হার ২৫ শতাংশ কমে যায়।

Microcredit interest rates in rural Bangladesh declining

The Financial Express

Microcredit-interest rates in the rural areas are declining due to increasing competition, driven by the presence of a substantial number of non-governmental organizations (NGOs), experts and economists said on Thursday. They noted that NGO-led microfinance institutions have played a crucial role in boosting the rural economy, with many villages now having five to six active NGOs, significantly curbing reliance on high-interest loans from traditional moneylenders. These observations were made at a seminar titled "Microfinance Competition in the Presence of Moneylenders: Theory and Evidence," organized by the Bangladesh Institute of Development Studies (BIDS).

WB to provide $200m to strengthen SSNPs

The Financial Express

The World Bank (WB) is set to provide US$200 million worth of assistance to ensure accountability and transparency in Bangladesh's social safety-net programmes (SSNPs), officials said, after completing the negotiations on Thursday. The Department of Social Services (DSS) will spend US$75 million to uplift its capacity in SSNP disbursement while the Ministry of Finance (MoF) $8.0 million to introduce "dynamic social registry (DSR) system and the remaining $117 million will be provided as budget support for spending on different social-welfare programmes. "We have completed negotiations with the World Bank on Thursday. We are hopeful of getting the loan within a couple of months," said a senior official at the MoF. The SSNP drew criticisms over the selection of target beneficiaries and inclusion of some components that served affluent people.