NBR plans 35pc tax on income above Tk 15m
Bonik Barta
Individuals with annual income above Tk 15 million may have to pay income tax at the rate of 35 per cent from the upcoming fiscal year. Currently, individual taxpayers with annual income above Tk 3.85 million are subject to a 30 per cent tax rate. Officials at the revenue board say the upward adjustment aims to mobilize higher tax revenue from high-net-worth individuals (HNWIs) in a bid to lessen the tax burden on low-income people.
Govt to revive stalled Dhaka Metro projects
The Financial Express
The government has decided to revive Dhaka's long-delayed metro-rail-expansion projects in a major push to strengthen the capital's public transport system and ease chronic traffic congestion. The decision signals a renewed commitment to expanding the city's mass rapid transit network after months of uncertainty over soaring costs and procurement concerns. The government now wants to fast-track work on MRT Line-1 and MRT Line-5 projects through revised project proposals, fresh negotiations with development partners and more competitive bidding processes, officials said on Wednesday. A high-level meeting at the Ministry of Finance (MoF) on the day gave the go-ahead to the delayed MRT construction projects as the authorities seeks to make the mass transport system available to commuters as quickly as possible, they said.
Investment gains help NBFIs weather tough business conditions
The Financial Express
Leading non-bank financial institutions (NBFIs) posted improved financial performance year-on-year in 2025, buoyed by strong investment income despite persistent macroeconomic challenges and elevated funding costs. Market analysts said reputed NBFIs managed to navigate the difficult business environment through diversified income sources, prudent Treasury management, and operational efficiency.
"The results were supported by robust investment income, higher interest earnings, strategic portfolio diversification, and disciplined cost management," said Akramul Alam, head of research at Royal Capital.
Higher productive credit flow envisaged for job generation
The Financial Express
Next monetary policy of Bangladesh is going to be a bit bounteous with greater credit flows into productive sectors for much-needed job generation while exchange-rate regulation remains an inflation-combat tool. Such a preview is obtained by The Financial Express as the central bank gets down to preparing the upcoming monetary policy with these two ostensibly paradoxical tasks in consideration, The existing monetary policy stance (MPS) may continue another six months, the Bangladesh Bank (BB) officials have hinted, adding that all policy rates are likely to remain unchanged in the near future.
২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
The Business Standard
দেশে বাড়তে থাকা আয় বৈষম্য কমাতে আগামী জাতীয় বাজেটে সর্বোচ্চ আয়কারীদের জন্য সরকার আয়করের সর্বোচ্চ হার ৩৫ শতাংশে উন্নীত করার কথা ভাবছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র। প্রস্তাব অনুযায়ী, বছরে দেড় কোটি টাকার বেশি আয় করেন—অর্থাৎ মাসে ১২ লাখ ৫০ হাজার টাকার বেশি আয়—এমন করদাতারা নতুন এই উচ্চ করহারের আওতায় পড়বেন। বর্তমানে বছরে ৩৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ করহার প্রযোজ্য রয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৮-২৯ অর্থবছর থেকে এটি কার্যকর হতে পারে এবং পরবর্তী তিন বছর তা বলবৎ থাকবে। আগামী জুনে অর্থমন্ত্রী এ প্রস্তাব সংসদে উপস্থাপন করতে পারেন।
২০৩০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিদ্যুতের চাহিদা তিন গুণ বাড়বে
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিবেশবান্ধব শিল্পপার্ক, ডেটা সেন্টার ও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) প্রসারের কারণে বিদ্যুতের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে এসব খাতে বিদ্যুতের চাহিদা তিন গুণ বেড়ে ১০০ টেরাওয়াট ঘণ্টার বেশি হতে পারে। সম্প্রতি বেইন অ্যান্ড কোম্পানি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের যৌথ উদ্যোগে প্রকাশিত দক্ষিণ এশিয়ার সবুজ অর্থনীতি ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নতুন এ চাহিদা পূরণের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের প্রয়োজন হবে। এ বিনিয়োগের অর্ধেকের বেশি যাবে ডেটা সেন্টারগুলোর পেছনে। বিদ্যুৎ সংযোগের বিলম্ব এড়াতে ডেটা সেন্টার পরিচালনাকারীরা বাড়তি অর্থ বা প্রিমিয়াম দিতেও প্রস্তুত আছেন।
আইপিডিসির স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সর্বশেষ সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটির ঘোষিত স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১ পয়সায়।
তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে
The Business Standard
আমেরিকার কড়া তেল-অবরোধের জেরে জ্বালানির জোগান তলানিতে। ফলে চরম বিদ্যুৎ-সংকট ও ঘন ঘন ব্ল্যাকআউটের মুখে পড়েছে কিউবা। কিন্তু এই সংকটের সুবাদেই ক্যারিবীয় রাষ্ট্রে চীনের সাহায্যে নীরবে এক পরিবেশবান্ধব জ্বালানির বিপ্লবও গতি পাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি-সংক্রান্ত গবেষণা সংস্থা এমবার-এর তথ্য অনুযায়ী, চীনের হাত ধরে কিউবায় এখন বিশ্বের অন্যতম দ্রুত সৌর-বিপ্লব ঘটছে। গত এক বছরে চীন থেকে সোলার প্যানেল ও ব্যাটারি আমদানির পরিমাণ বহুগুণ বেড়েছে দেশটিতে। পাশাপাশি চীনা বিনিয়োগে কয়েক ডজন সোলার পার্কও তৈরি করে ফেলেছে কিউবা।
পাইকারি বিদ্যুতের দাম ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা
Bonik Barta
অব্যাহত লোকসান, জ্বালানি ব্যয় বৃদ্ধি ও ভর্তুকি কমানোয় বিদ্যুতের পাইকারি দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।এ প্রস্তাব অনুমোদন পেলে ইউনিটপ্রতি দাম ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়বে। খুচরা পর্যায়েও বিভিন্ন শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম ১৫ থেকে ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে ছয় বিতরণ কোম্পানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গতকাল আয়োজিত গণশুনানিতে দাম বাড়ানোর এ প্রস্তাব দেয়া হয়। গণশুনানিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠন থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। অনেকে অসন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশত্রুতে পরিণত হবে। কেউ কেউ অভিযোগ করেন যে বিদ্যুতের দাম সমন্বয়ের নামে বারবার গণশুনানির মাধ্যমে মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বিশ্বজুড়ে আবাসন সংকটে প্রায় ২৮০ কোটি মানুষ
Bonik Barta
বিশ্বজুড়ে প্রায় ২৮০ কোটি মানুষ আবাসন সংকটে রয়েছে। এর মধ্যে ১১০ কোটির বেশি মানুষ বস্তি বা অনানুষ্ঠানিক বসতিতে বসবাস করছে। সম্প্রতি এসব তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাবে, বিশ্বের ৩০ কোটির বেশি মানুষ এখন গৃহহীন। দ্রুত বাড়তে থাকা এ সংকটকে বৈশ্বিক অর্থনীতি প্রবৃদ্ধি ও নগর উন্নয়নের জন্য বড় বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খবর ইউএন। আজারবাইজানের রাজধানী বাকুতে চলতি সপ্তাহে শুরু হওয়া ওয়ার্ল্ড আরবান ফোরামের (ডব্লিউইউএফ১৩) মূল আলোচ্য বিষয় হয়েছে আবাসন সংকট। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, মেয়র, নগর পরিকল্পনাবিদ, আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞরা অংশ নেন।
এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি ১ লাখ ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে ঘাটতি ছিল ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। আর এপ্রিল পর্যন্ত ১০ মাস শেষে লক্ষ্য ও আহরণের এ ব্যবধানের মাত্রা আরো বেড়ে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এনবিআরের মাসভিত্তিক রাজস্ব আহরণের বিবরণী বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। প্রতি বছরই অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) রাজস্ব আহরণ হয় অন্যান্য সময়ের তুলনায় বেশি। এনবিআর কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভাষ্যমতে, করদাতাদের বড় একটি অংশ এ সময় সারা বছরের বকেয়া কর-ভ্যাট পরিশোধ করেন। সে অনুযায়ী, শেষ প্রান্তিকের প্রতি মাসেই লক্ষ্যমাত্রা ও আহরণের ব্যবধান কমে আসার প্রত্যাশা থাকে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল শেষে দেখা যাচ্ছে এ ব্যবধান আরো বেড়েছে। এ অবস্থায় চলতি অর্থবছরে সংস্থাটির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
দুই কোটি লিটার ভোজ্যতেল ও ২০ হাজার টন ডাল কিনবে সরকার
Bonik Barta
সরকার দুই কোটি লিটার ভোজ্যতেল ও ২০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৫৩২ কোটি ২৮ লাখ টাকা। সচিবালয়ে গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেল ও ডাল কেনা-সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কিনতে ব্যয় হবে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা। চারটি প্রতিষ্ঠান থেকে এ তেল কেনা হবে। এর মধ্যে যশোরের মজুমদার রাইস ব্র্যান অয়েল মিলস থেকে ৪০ লাখ লিটার, ঢাকার মজুমদার প্রডাক্টস থেকে ৩০ লাখ লিটার, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ১০ লাখ লিটার তেল কেনা হবে। প্রতি লিটার রাইস ব্র্যান তেলের দাম ধরা হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা।
দাম নিয়ন্ত্রণে রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
Bonik Barta
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো এক দফা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এ ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত দেশটির বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ নাগরিকদের তীব্র ক্ষোভের মুখেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। গত সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেন, মার্কিন ট্রেজারি দপ্তর রাশিয়ার জ্বালানি তেল বিক্রির ওপর নতুন করে আরো ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা মওকুফের লাইসেন্স জারি করবে। ফলে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল সাময়িকভাবে কেনার সুযোগ পাবে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলো। এর আগে গত মার্চে প্রথমবার এ সুযোগ দেয়া হয়েছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতেই ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বারের মতো এ সময়সীমা বাড়াল।
কোরবানির আগে ঊর্ধ্বমুখী শুকনা মরিচ ও হলুদের দাম
Bonik Barta
কোরবানির মাংস রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত মসলাপণ্যের মধ্যে রয়েছে শুকনা গুঁড়া মরিচ, হলুদসহ বেশ কয়েকটি পচনশীল মসলাপণ্য। দেশে উৎপাদন আশানুরূপ না হওয়ায় এক-তৃতীয়াংশ আমদানিনির্ভর পণ্য দুটির দাম বেশ কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। কোরবানিকে সামনে রেখে আরো অস্থিতিশীল হয়ে উঠেছে শুকনা মরিচ ও হলুদের বাজার। কৃষি বিপণন অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, বর্তমানে দেশী শুকনা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৬০-৪০০ টাকায়। আমদানি হওয়া ভারতীয় শুকনা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৪০-৪৬০ টাকায়। ২০২৫ সালের একই সময় দেশী শুকনা মরিচের কেজিপ্রতি খুচরা দাম ছিল ২৫০-৩৩০ টাকা ও আমদানীকৃত শুকনা মরিচের দাম ছিল কেজিপ্রতি ২৮০-৪৩০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে শুকনা মরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ৭০-১১০ টাকা এবং আমদানীকৃত মরিচের কেজিপ্রতি ৩০ টাকা থেকে সর্বোচ্চ ১৬০ টাকা।
স্যামসাং কর্মীদের গড় আয় ২৬ হাজার ডলারের বেশি
Bonik Barta
দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের কর্মীদের গড় বেতন চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
করপোরেট ট্র্যাকিং প্রতিষ্ঠান কোরিয়া সিএক্সও ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্যামসাংয়ের একজন কর্মী গড়ে প্রায় ৩ কোটি ৬০ লাখ ওন বা ২৬ হাজার ৫০০ ডলার আয় করেছেন। প্রতিষ্ঠানটির সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্যামসাংয়ের ঘোষিত জানুয়ারি থেকে মার্চের আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে এ হিসাব করেছে কোরিয়া সিএক্সও। খবর কোরিয়া হেরাল্ড।
এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি ১ লাখ ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে ঘাটতি ছিল ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। আর এপ্রিল পর্যন্ত ১০ মাস শেষে লক্ষ্য ও আহরণের এ ব্যবধানের মাত্রা আরো বেড়ে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এনবিআরের মাসভিত্তিক রাজস্ব আহরণের বিবরণী বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। প্রতি বছরই অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) রাজস্ব আহরণ হয় অন্যান্য সময়ের তুলনায় বেশি। এনবিআর কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভাষ্যমতে, করদাতাদের বড় একটি অংশ এ সময় সারা বছরের বকেয়া কর-ভ্যাট পরিশোধ করেন। সে অনুযায়ী, শেষ প্রান্তিকের প্রতি মাসেই লক্ষ্যমাত্রা ও আহরণের ব্যবধান কমে আসার প্রত্যাশা থাকে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল শেষে দেখা যাচ্ছে এ ব্যবধান আরো বেড়েছে। এ অবস্থায় চলতি অর্থবছরে সংস্থাটির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাবে
Bonik Barta
আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তিনি বলেন, ‘জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সরকার কাজ করছে। এর মধ্যে সরকার চারটি নতুন কূপ খননের কাজ শুরু করেছে। এ চার কূপের গ্যাস উত্তোলনের মাধ্যমে আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।’ গতকাল দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এসব কথা বলেন।
আন্তর্জাতিক বাজারে বেড়েছে চিনি ও কফির দাম
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ায় চিনি, কোকো ও কফির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।ব্রাজিল ও আইভরি কোস্টের মতো শীর্ষ উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ও মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণে পণ্যগুলোর দাম নিম্নমুখী রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। প্রতি পাউন্ড চিনির দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১৪ ডলার ৮০ সেন্টে নেমেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিলে এখন ইথানলের চেয়ে চিনি উৎপাদন বেশি লাভজনক হওয়ায় মিল মালিকরা চিনি উৎপাদন বাড়াচ্ছেন। ফরাসি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান তেরেওস জানিয়েছে, প্রত্যাশার চেয়ে আখ চাষ ভালো হওয়ায় ব্রাজিলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চিনি উৎপাদন হতে পারে। একই সঙ্গে সাদা চিনির দামও ১ শতাংশ কমে প্রতি টন ৪৩৮ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
Bonik Barta
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় ডলারের বিনিময় হার ও মার্কিন ট্রেজারি ইল্ড বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমেছে। এসবের প্রভাব গতকাল স্বর্ণের দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৮০ ডলার ২৯ সেন্টে স্থিতিশীল ছিল। যদিও এদিন বেচাকেনার শুরুতে মূল্যবান ধাতুটির দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল। অন্যদিকে আগামী জুনে সরবরাহের চুক্তিতে গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৮২ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যে মূল্যস্ফীতি নেমেছে ২ দশমিক ৮ শতাংশে
Bonik Barta
যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। গত বছরের মার্চের পর এটিই সর্বনিম্ন হার। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) গতকাল এ তথ্য জানায়। মূল্যস্ফীতি কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জ্বালানি বিল হ্রাস। দেশটিতে এপ্রিলে বিদ্যুতের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। একইভাবে গ্যাসের দামও কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। ওএনএস বলছে, যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেমের মূল্যসীমা কমানো এবং সরকারের নতুন উদ্যোগের কারণে গ্রাহকদের বিল কমেছে। এপ্রিল থেকে ইউনিটপ্রতি দামের পরিবর্তনের মাধ্যমে গড়ে ১৫০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান