21-May-2026

Friday 22 May 2026

23-May-2026

শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে

The Business Standard

আগামী বাজেটে সরকার অর্থ পাচারকারীদের জন্য আবারও 'সাধারণ ক্ষমা' সুবিধা চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। এই সুবিধা দেওয়া হলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ মিলবে। এই উদ্যোগের আওতায়, দেশে ফেরত আনা অর্থ যদি অগ্রাধিকারমূলক খাতগুলোতে—বিশেত উৎপাদনশীল শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে—বিনিয়োগ করা হয়, তবে ওই অর্থের সম্পর্কে প্রশ্ন তোলা হবে না।

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

The Business Standard

স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিনের দাবি মেনে করহার নির্ধারণের জন্য অধিকতর প্রেডিক্টেবল (পূর্বাভাসযোগ্য) কাঠামো বিবেচনা করছে সরকার। আসন্ন বাজেটে পাঁচ বছর পর্যন্ত করহারের রূপরেখা তুলে ধরা হতে পারে। গত বছরের বাজেটে যে করহার নির্ধারণ করা হয়েছিল, তা দুই বছরের জন্য কার্যকর ছিল, যা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করা হয়েছে। অর্থাৎ আসন্ন বাজেটে বোঝা যাবে, পরবর্তী পাঁচ বছরের করহার কী থাকছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি হলো প্রেডিক্টেবল কর ব্যবস্থা। অর্থাৎ পরবর্তী অন্তত তিন থেকে পাঁচ বছর কেমন করহার থাকবে, সেটি তারা নিশ্চিত হতে চান। 'এজন্য এ বছর সম্ভবত জানা যাবে, পরবর্তী পাঁচ বছর ট্যাক্স রেট কেমন হবে।'

বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

The Business Standard

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এবং কারিগরি কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞ কমিটির আসন্ন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জুন মাসে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হতে পারে।

অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সংস্কার কার্যকরের তাগিদ অর্থনীতিবিদদের

Bonik Barta

রাজস্ব আহরণের দুর্বলতাকে দেশের অর্থনীতির বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায় না হওয়ায় প্রতি বছর বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। বৈদেশিক ঋণ বর্তমানে ঝুঁকিপূর্ণ সীমার নিচে থাকলেও এর ক্রমবর্ধমান প্রবণতা ভবিষ্যতে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিতে হবে। তাদের ভাষ্য, আসন্ন বাজেটে প্রস্তাবিত সংস্কারের কার্যকর বাস্তবায়ন ছাড়া সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।

কারখানায় ২৫ হাজার রোবট নামাবে হুন্দাই

Bonik Barta

গাড়ি উৎপাদন কারখানায় ২৫ হাজারেরও বেশি হিউম্যানয়েড রোবট মোতায়েনের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর। ‘অ্যাটলাস’ নামের এ রোবট তৈরি করেছে হুন্দাইয়ের মার্কিন রোবোটিকস অঙ্গপ্রতিষ্ঠান বোস্টন ডাইনামিকস। সম্প্রতি বোস্টনে জেপি মরগ্যান চেজের আয়োজনে একটি বিনিয়োগকারী সম্মেলনে হুন্দাই এ কথা জানায়। পরিকল্পনা অনুযায়ী, শুরুতে উৎপাদন কারখানাগুলোয় ২৫ হাজার অ্যাটলাস নামানো হবে। পরবর্তী সময় এগুলো বাইরের বাজারেও বিক্রি করার পরিকল্পনা রয়েছে কোম্পানির। হুন্দাই আরো জানায়, ২০২৮ সালের মধ্যে কোম্পানিটি প্রতি বছর ৩০ হাজার রোবট তৈরি করবে। খবর কোরিয়া হেরাল্ড

তিন কোম্পানির স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য শুধু স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি তিনটির ঘোষিত স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কোম্পানিটির আর্থিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সায়।

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

Bonik Barta

দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ আরো উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকরা এখন সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস। ‘রেমিট্যান্সে ডাবল খুশি’ শিরোনামের এ ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এ বোনাস উপভোগ করতে পারবেন।

এক দশকে প্রথমবারের মতো কমবে বিশ্বজুড়ে চাল উৎপাদন

Bonik Barta

বিশ্বজুড়ে চাল উৎপাদন এক দশকে প্রথমবারের মতো কমার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ পরিস্থিতি বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি করেছে। সংস্থাটির মে মাসের বৈশ্বিক শস্য প্রতিবেদন অনুযায়ী, ভারত, মিয়ানমার ও যুক্তরাষ্ট্রের মতো বড় উৎপাদনকারী দেশে ফলন নাটকীয়ভাবে কমে যাওয়ার কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর দ্য বিজনেসলাইন। ইউএসডিএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বজুড়ে চাল উৎপাদন কমে প্রায় ৫৩ কোটি ৮০ লাখ টনে নেমে আসতে পারে। এটি ২০১৫ সালের পর প্রথম বার্ষিক উৎপাদন হ্রাস। এর মাধ্যমে গত ১১ বছর টানা উৎপাদন বাড়ার যে ধারা ছিল, তা ভেঙে যেতে পারে। শীর্ষস্থানীয় উৎপাদনকারী দেশগুলোয় চাল উৎপাদন গত বছরের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে, যা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের টানাপড়েন তৈরি করবে।

বিশ্বে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের শীর্ষে ভারত

Bonik Barta

বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল প্রধান ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত। সম্প্রতি দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্ববাজারে যখন বড় অর্থনীতির অন্য দেশগুলো শিল্প উৎপাদন হ্রাস ও দুর্বল চাহিদার মুখোমুখি হচ্ছে, তখন ভারতের ইস্পাত খাত বৈশ্বিক বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান ও প্রবৃদ্ধি বজায় রেখেছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য বিজনেসলাইন।

এনভিডিয়ার রেকর্ড আয়

Bonik Barta

রেকর্ড পরিমাণ আয় করেছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। গত বুধবার প্রতিষ্ঠানটি সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফেব্রুয়ারি-এপ্রিল প্রান্তিকে এনভিডিয়ার আয় হয়েছে ৮ হাজার ১৬০ কোটি ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যারের ব্যাপক চাহিদার কারণে ওয়াল স্ট্রিটের সব পূর্বাভাস ছাড়িয়ে গেছে এনভিডিয়ার আয়। খবর কোরিয়া হেরাল্ড। প্রতিবেদন অনুযায়ী, ২৬ এপ্রিল শেষ হওয়া ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (ফেব্রুয়ারি-এপ্রিল) প্রতিষ্ঠানটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেড়েছে। এর আগের প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ২০ শতাংশ।

WB raising $2.0b in quick financing within FY26

The Financial Express

Bangladesh expects an off-the-cuff US$1.835-billion financing from the World Bank for use before the close of the current fiscal year to cushion the economy against mounting external shocks, sources say. Of the amount, the financier has proposed an emergency financing fund worth up to $250 million for Bangladesh government to tackle fiscal pressures stemming from the ongoing Middle East conflict. The proposed emergency Investment Project Financing (IPF) would be financed through the reallocation of cancelled and uncommitted funds from five of ongoing or closing projects.

Reducing air freight charges crucial to full export benefits

The Financial Express

There is no way to reap the full benefits of exports without reducing air freight charges as Bangladesh has higher cargo fares than any other country in the world, said Fisheries, Livestock and Agriculture Minister Mohammad Aminur Rashid.Newspaper subscription He made the remarks on Thursday while addressing an event marking the inauguration of mango exports at the auditorium of the Bangladesh Agricultural Research Council (BARC) in the city, organised by the Department of Agricultural Extension. He said exporters from Bangladesh have to pay excessively high air freight charges to send goods to different countries around the world.