19-May-2026

Wednesday 20 May 2026

21-May-2026

Govt to roll out new dev strategy targeting $1.0t economy by 2034

The Financial Express

The newly formed BNP government is set to introduce a new development strategy, moving away from the long-standing five-year planning model used during the previous Awami League administration, which remained in power for 17 years. The ambitious macroeconomic blueprint aims to steer Bangladesh towards a US$1.0 trillion economy by 2034, with a projected terminal growth rate of 8.5 per cent by FY2030-31, ending in June 2031. Officials at the Planning Commission said the government is preparing to finalise a Five-Year Strategic Framework (FYSF) within June, which will serve as the foundation for reforms and development planning over the next five years.

রেফ্রিজারেটরের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে নজর এখন রফতানি সম্প্রসারণে

Bonik Barta

বিগত এক দশকে দেশের রেফ্রিজারেটর বা ফ্রিজ উৎপাদন শিল্পে অভাবনীয় বিপ্লব ঘটেছে। একসময় দেশীয় বাজার পুরোটাই বিদেশী ব্র্যান্ডের দখলে থাকলেও বর্তমানে ৯৫ শতাংশের বেশি বাজার দখলে আছে দেশীয় ফ্রিজের। দেশীয় প্রযুক্তির উন্নয়ন, কম্প্রেসার উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করার কারণে স্থানীয় ক্রেতাদের প্রথম পছন্দ দেশী ফ্রিজ। এই শক্তিশালী অবস্থানকে পুঁজি করে এরই মধ্যে রফতানি বাজারে প্রবেশ করেছে দেশীয় ফ্রিজ শিল্প। এখন রফতানির বাজার আরো সম্প্রসারণ করতে চাচ্ছে দেশের ইলেকট্রনিকস কোম্পানিগুলো। বাংলাদেশে বিদ্যুৎ সংযোগের বিস্তৃতি, দ্রুত নগরায়ণ ও মধ্যবিত্তের আয় বৃদ্ধির কারণেই গত এক-দেড় দশকে ফ্রিজের চাহিদায় উল্লম্ফন ঘটেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকসের সর্বশেষ (২০২৩) প্রতিবেদন অনুযায়ী, দেশের ৫৩ শতাংশের বেশি খানা বা পরিবারে এখন ফ্রিজ রয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ৫০ শতাংশ। আর ২০২১ সালে দেশের ৪৫ শতাংশ পরিবারে ফ্রিজ ছিল।

ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার

The Business Standard

কোম্পানিগুলোর পরিশোধিত অতিরিক্ত ন্যূনতম কর যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয় করা না যায়, তবে তা ফেরত দেওয়ার একটি ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার। কর ব্যবস্থার ন্যায্যতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় উদ্বেগ দূর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানিয়েছেন, আগামী জাতীয় বাজেটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর অধীনে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি পরবর্তী তিন বছরের মধ্যে তাদের বেশি পরিশোধিত ন্যূনতম কর—ভবিষ্যতের করযোগ্য আয়ের সাথে সমন্বয় করতে না পারে, তবে তারা সেই অর্থ ফেরতের (রিফান্ড) দাবি জানাতে পারবে।

আরো সাড়ে ৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আবারো বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে গতকাল ৮৫ মিলিয়ন বা সাড়ে ৮ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে সোমবার ছয়টি ব্যাংক থেকে ১০ কোটি ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার কেনা হয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ ডলার।

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো

Bonik Barta

মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় রয়েছে ইরান ও ওমানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’। ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ নৌপথ কার্যত অবরুদ্ধ রেখেছে ইরান। সম্প্রতি প্রণালিটি চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ও সামুদ্রিক ঠিকাদার কোম্পানি। এজন্য সমুদ্রে পাতা মাইন বা বিস্ফোরক শনাক্ত ও অপসারণে নতুন ধরনের চালকবিহীন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে এসব পশ্চিমা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আবারো আলোচনায় এসেছে আধুনিক নৌ ড্রোন প্রযুক্তি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

Bonik Barta

বৈঠকে ব্যাংক থেকে অর্থ লুট করে এখনও আর্থিক খাতে প্রভাব ধরে রাখা ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।জাতীয় বাজেটকে সামনে রেখে ব্যাংক খাতের সংকট, মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত বৈঠকে ব্যাংক খাতকে স্থিতিশীল করতে কর ছাড়, দ্রুত ঋণ আদায় এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। বিএবি জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংক খাত বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। খেলাপি ঋণ বৃদ্ধি, মূলধন সংকট, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া এবং দীর্ঘ আইনি জটিলতার কারণে ব্যাংকিং খাতে সাধারণ মানুষের আস্থা দুর্বল হয়ে পড়েছে। সংগঠনটির দাবি, পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার প্রায় ৩ শতাংশে নেমে এসেছে, যা শিল্প ও বিনিয়োগে অর্থায়নের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।

বাণিজ্য সক্ষমতা বাড়াতে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা বাড়াতে হবে

Bonik Barta

বেসরকারি খাতের ওপর ভর করেই বাংলাদেশের অর্থনীতি বিকশিত হয়েছে। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসছে শুধু তৈরি পোশাক খাত থেকে। তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের (এলডিসি) পরবর্তী এ ধারা অব্যাহত রাখতে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা বাড়ানো না গেলে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখা চ্যালেঞ্জ হবে। এজন্য সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বজায় রাখতে আরো শক্তিশালী ও দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন করতে হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট ফর ‌রেসিলিয়েন্ট সাপ্লাই চেইনস অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস’ শীর্ষক এ সভা যৌথভাবে আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

ব্যবসা-বাণিজ্যে মন্দা, চাপে রাজস্ব আহরণ

Bonik Barta

উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের ক্রয়ক্ষমতা সংকুচিত হওয়ায় সামগ্রিক ভোগব্যয় কমেছে। এর প্রভাবে ব্যবসা-বাণিজ্যেও স্থবির ভাব দেখা দিয়েছে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে। চলতি মূলধন সংকটে উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার দৈনন্দিন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির আয় ও মুনাফা কমে গেছে। একই সঙ্গে ধীরগতি দেখা যাচ্ছে সরকারের রাজস্ব আহরণেও। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সরকারের রাজস্ব আয় গত বছরের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় কমেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা-বাণিজ্যে মন্দা পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না।

Private sector credit growth plummets to historic low

The Financial Express

Formal credit growth for private sector plummeted to a historical low of 4.72 per cent as per latest data available up to March, indicating holdback in economic pickup for multiple adversities. Such ebb tide in investment credits is attributed to banks becoming more cautious amid higher non-performing loan (NPL) regime and private borrowers losing their credit appetite due to multiple anti-business factors, including energy crisis, higher lending costs, exchange-rate shocks, and existing taxation policy which is deemed not investment-friendly. Data from Bangladesh Bank (BB) on private-sector credit growth, available since 2003, show that the growth has never dropped this low, even during previous financial shocks. According to the central bank, the private-sector credit growth plummeted to 4.72 per cent by end of March last -- the lowest in the history of Bangladesh. The previous lowest growth recorded in the previous month of February 2026.

Govt to roll out new dev strategy targeting $1.0t economy by 2034

The Financial Express

The newly formed BNP government is set to introduce a new development strategy, moving away from the long-standing five-year planning model used during the previous Awami League administration, which remained in power for 17 years. The ambitious macroeconomic blueprint aims to steer Bangladesh towards a US$1.0 trillion economy by 2034, with a projected terminal growth rate of 8.5 per cent by FY2030-31, ending in June 2031. Officials at the Planning Commission said the government is preparing to finalise a Five-Year Strategic Framework (FYSF) within June, which will serve as the foundation for reforms and development planning over the next five years.

Bankers demand tough laws to recover default loans

The Financial Express

Bangladesh's private bank owners have urged the government to toughen laws to help recover huge default loans and heal the ills facing banks following "massive looting" during the past political regime. They placed the demand Tuesday at a meeting with Finance Minister Amir Khosru Mahmud Chowdhury at his secretariat office in the capital, ahead of a crucial budget coming soon. Chairman of Bangladesh Association of Banks (BAB) Abdul Hai Sarker led the delegation of bank owners at the meeting, where a detailed discussion took place on banking situation. "If the government toughens the laws, at least 60 per cent of bad loans can be recovered very easily," Mr Sarker told The Financial Express after the meeting, referring to their talks with the minister.

রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল

The Business Standard

বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিলে ব্যাগ তৈরির কাজ করছেন শ্রমিকরা। গত দুই বছরে প্রাণ-আরএফএল গ্রুপ রাজশাহীর তিনটি বন্ধ কারখানা পুনরায় চালু করে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যাদের অনেকেই নারী। আগামী বছরগুলোতে কর্মসংস্থান আরও দ্বিগুণের বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

LPG demand falls 30-40% as price surge drives consumers to electric cookers

The Business Standard

Demand for liquefied petroleum gas (LPG) has fallen by 30 to 40% in recent weeks after a sharp price increase in April pushed many consumers, particularly middle- and low-income households, towards cheaper electric cooking alternatives, industry insiders say. The shift is so dramatic that LPG operators are now struggling with storage management. With sales stalled, storage tanks have filled to capacity, preventing companies from unloading fresh LPG shipments from vessels waiting at port. The clearest indicator of the switch comes from the manufacturers of electric cookers.

কৃষি খাতে সাড়ে ৯ শতাংশ বরাদ্দ চান কৃষি অর্থনীতিবিদরা

Bonik Barta

বছর তিনেক ধরেই বাজেটে কৃষি খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে। ২০২২-২৩ অর্থবছরে বাজেটের ৮ দশমিক ৭ শতাংশ বরাদ্দ থাকলেও চলতি অর্থবছরে সেটি নেমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশে। এমন পরিস্থিতিতে আসন্ন অর্থবছরে বাজেটের সাড়ে ৯ শতাংশ কৃষি খাতের জন্য বরাদ্দের দাবি জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। সম্ভাব্য ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটে কৃষির জন্য ৮৮ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা করছেন তারা। গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়নের রূপরেখা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে এ দাবি উপস্থাপন করা হয়। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি ও অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান।