20-May-2025

Wednesday 21 May 2025

22-May-2025

ভেড়ে না বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর কলম্বো-সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

Bonik Barta

অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা নেমে আসে ছয়-সাত মিটারে। এ নাব্য সীমাবদ্ধতায় বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না। এ সংকট ছাড়াও কাস্টমসে জটিলতা এবং দেশের অর্থনৈতিক হাবগুলোর সঙ্গে দুর্বল সংযোগ চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মান থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিপ্রেক্ষিতে তারা বলছেন, বন্দর পরিচালনায় যত দক্ষ প্রতিষ্ঠানই নিযুক্ত করা হোক না কেন, তারা বন্দরের কার্যক্ষমতা খুব একটা বাড়াতে পারবে না।

এককালীন খরচ ৪৭ হাজার মাসে সর্বনিম্ন ৪২০০ টাকা

Bonik Barta

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। একটির দাম মাসে ৬ হাজার টাকা, আরেকটি ৪ হাজার ২০০। এছাড়া স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। বাংলাদেশের গ্রাহকরা গতকাল থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ অঞ্চলে স্টারলিংকের দাম পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে স্টারলিংকের দাম সবচেয়ে কম। শ্রীলংকা, থাইল্যান্ডের চেয়েও কম। স্টারলিংকের প্রস্তাব ৭ হাজার টাকার বেশি ছিল।’

ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ

Bonik Barta

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা এলেও এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ। বরং দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের ‘জয়েন্ট বিজনেস প্লাটফর্মে’ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। গতকাল সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ছিলেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এফবিসিসিআই, বিজিএমইএ, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর থেকে এলএনজি ও মরক্কোর সার কিনবে সরকার

Bonik Barta

সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো এলএনজি এবং মরক্কোর কাছ থেকে ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বৈঠকে হাসপাতাল নির্মাণ, স্মার্ট কার্ড ক্রয়সহ আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেটের মাধ্যমে মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকা।

শ্রীলংকায় হাজারের বেশি আউটলেটে বিক্রি হবে ওয়ালটন পণ্য

Bonik Barta

শ্রীলংকার বাজারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। দেশটির হাজারের বেশি সেলস আউটলেটে ওয়ালটন পণ্য বিক্রি হবে বলে জানানো হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি কলম্বোর একটি হোটেলে ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এসএম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মনিক ট্রেডিংয়ের এমডি ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা এবং শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব প্রমুখ।

প্লাস্টিক শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কহার কমানোর দাবি

Bonik Barta

এক দশক আগে দেশের খেলনা শিল্পের প্রায় ৯০ শতাংশই ছিল আমদানিনির্ভর। বর্তমানে এ শিল্পের প্রায় ৯০ শতাংশ চাহিদা দেশে উৎপাদিত পণ্য দিয়ে পূরণ করা হয়। প্লাস্টিকনির্ভর এ শিল্পের উৎপাদকরা এখন দেশে তৈরীকৃত খেলনা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করছেন। তবে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় এগিয়ে যেতে এ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কহার কমানো ও প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। প্লাস্টিক খেলনা শিল্পের প্রদর্শনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ)। ২২ ও ২৩ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘‌শোকেসিং অ্যান্ড সোর্সিং শো অন প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিপিজিএমইএর সঙ্গে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে) প্রকল্প।

ভারতে বাড়তে পারে এলএনজি আমদানি

Bonik Barta

ভারতে সম্প্রতি বেড়েছে বিদ্যুতের চাহিদা। ফলে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে পারে দেশটি। ভারতের শীর্ষ প্রাকৃতিক গ্যাস আমদানিকারক সংস্থা পেট্রোনেট এলএনজির প্রধান নির্বাহী একে সিং এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারত সরকার গত সপ্তাহে জরুরি পদক্ষেপ হিসেবে ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত কম সক্ষমতায় চলা গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণ ক্ষমতায় চালানোর নির্দেশ দিয়েছে।

চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন কমেছে

Bonik Barta

শক্তিশালী মুনাফা ও রফতানি বৃদ্ধির কারণে চীনে এপ্রিলে ইস্পাত উৎপাদন বাড়ার প্রত্যাশা করেছিলেন বিশ্লেষকরা। তবে এ সময় দেশটিতে ধাতবপণ্যটির উৎপাদন মার্চের তুলনায় ৭ শতাংশ কমেছে। যদিও উৎপাদনের মাত্রা এখনো তুলনামূলক বেশি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। দেশটি গত মাসে মোট ৮ কোটি ৬০ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের এপ্রিলের তুলনায় প্রায় সমান এবং মার্চের ৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম।

আগামী এক দশকে আকরিক লোহার দাম ক্রমান্বয়ে কমার পূর্বাভাস

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক নিয়ে বিরোধে সাময়িক বিরতি চলমান থাকায় সম্প্রতি বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে এসেছে। তবে চীনে ইস্পাত উৎপাদন সক্ষমতা সীমিত হয়ে আসায় আকরিক লোহার দাম কমার সম্ভাবনা অনেক বেশি। এমনকি আগামী এক দশকে তা টানা নিম্নমুখী থাকতে পারে বলে মনে করছে গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনের একটি ইউনিট)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন পূর্বাভাস উঠে আসে। খবর মাইনিং উইকলি। বিএমআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর আকরিক লোহার গড় দাম হতে পারে টনপ্রতি ১০০ ডলার। তবে নিম্নমুখী চাহিদা ও অন্যান্য নেতিবাচক প্রভাবের কারণে সামনের দিনগুলোয় পণ্যটির বাজারদর ক্রমান্বয়ে কমতে থাকবে। ২০৩৪ সালে দাম কমে নেমে যাবে টনপ্রতি ৭৮ ডলারে।

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ও রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে চীনের দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য বাজারে উদ্বেগ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে গতকাল জ্বালানি তেলের দাম কমেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১৯ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৩৫ সেন্টে। অন্যদিকে জুলাইয়ের সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল কমেছে ব্যারেলে ১৭ সেন্ট। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ৯৭ সেন্টে। এদিকে ডব্লিউটিআইয়ের জুনের সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এ সময় পণ্যটির দাম ৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি মূল্য পৌঁছেছে ৬২ ডলার ৭২ সেন্টে।

ইউনিটহোল্ডারদের ভোটে নির্ধারিত হবে মেয়াদি মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ

Bonik Barta

যেসব মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ এরই মধ্যে বাড়ানো হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ইউনিটহোল্ডারদের ভোটের মাধ্যমে এসব ফান্ডের রূপান্তর কিংবা অবসায়নের সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারসংক্রান্ত টাস্কফোর্স। পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের প্রাথমিক অনুমোদন নেয়ার বিষয়েও সুপারিশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা ও পাবলিক ইস্যু বিধিমালাসংক্রান্ত চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে টাস্কফোর্স। সেখানে এসব সুপারিশ করা হয়েছে। মিউচুয়াল ফান্ড বিধিমালার বিষয়ে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশগুলোর মধ্যে রয়েছে সব মেয়াদি ফান্ডকে নির্ধারিত মেয়াদ শেষে অবসায়ন করতে হবে। তবে ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ যদি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বেমেয়াদি ফান্ডে রূপান্তরের পক্ষে ভোট দেয় তাহলে তা বেমেয়াদি ফান্ডে রূপান্তর হতে পারবে। যেসব ফান্ডের মেয়াদ এরই মধ্যে বাড়ানো হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সংশোধিত বিধিমালা কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে ইজিএম আহ্বান করে রূপান্তরের বিষয়ে ভোট গ্রহণ করতে হবে। ইউনিটহোল্ডারদের ৭৫ শতাংশ ভোট রূপান্তরের পক্ষে না এলে তিন মাসের মধ্যে ফান্ডটি মেয়াদ শেষ বিবেচনায় অবসায়ন করতে হবে। গ্রোথ, ব্যালান্সড, শরিয়াহভিত্তিক, ফিক্সড ইনকাম ও মানি মার্কেট ফান্ডের জন্য পৃথক সম্পদ বরাদ্দ নীতিমালা প্রণয়ন করতে হবে।

সুদহার কমিয়ে দুই বছরের সর্বনিম্নে আনল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়ে ৩ দশমিক ৮৫ শতাংশে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন। সুদহার কমানোর কারণ হিসেবে ব্যাংকটি গতকাল বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির মন্দা ভাবকে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরো সুদহার কমাবে কিনা সে বিষয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে। দুদিনের নীতিনির্ধারণী বৈঠকের শেষে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বলছে, দেশটিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ঝুঁকি কমেছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। খবর ও ছবি রয়টার্স

এআইয়ের কল্যাণে আলিবাবার প্রথম প্রান্তিকে আয় বৃদ্ধি

Bonik Barta

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবার এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে ৭ শতাংশ। এর প্রধান কারণ হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিষেবার বৃদ্ধির কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানিয়েছে, প্রান্তিকটিতে তাদের মোট আয় হয়েছে ২৩ হাজার ৬৫০ কোটি ইউয়ান বা প্রায় ৩ হাজার ২৬০ কোটি ডলার। খবর আনাদোলু এজেন্সি। আলিবাবার ক্লাউড কম্পিউটিং পরিষেবা, ক্লাউড ইন্টেলিজেন্সের আয় ১৮ শতাংশ বেড়ে ৩ হাজার ১০ কোটি ইউয়ান বা প্রায় ৪১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ ছিল এআই সেবার চাহিদা বৃদ্ধি। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ কোটি ইউয়ান বা প্রায় ১৭০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭৯ শতাংশ বেশি।

চীনে সুদহার কমার প্রভাব এশিয়ার পুঁজিবাজারে

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা বাড়ায় চীনের অর্থনীতিতে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় দেশটি সুদহারে কাটছাঁট করেছে। এতে গতকাল এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি প্রবণতা দেখা গেছে। খবর এপি। গতকাল সুদহার ১০ বেসিস পয়েন্ট কমিয়ে আনে চীন, যা বাজারের পূর্বাভাসের সঙ্গে মিল গেছে। এ সময় ৩ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে সুদহার ৩ শতাংশ করা হয়। এছাড়া গৃহঋণের সঙ্গে সম্পর্কিত পাঁচ বছর মেয়াদি ঋণে সুদহার ৩ দশমিক ৬ থেকে কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এদিন বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক ব্যাটারি প্রস্তুতকারক সিএটিএল হংকংয়ে ট্রেডিং শুরু করে। প্রথম দিনেই কোম্পানির শেয়ারদর বাড়ে ১৭ দশমিক ২ শতাংশ। প্রতিষ্ঠানটি সংগ্রহ করেছে ৪৬০ কোটি ডলার, যা এ বছরের সবচেয়ে বড় আইপিও। চীনের মূল ভূখণ্ডের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার শেনজেনে সিএটিএলের শেয়ারদর দিনের শুরুতে সামান্য কমে গেলেও পরে ১ দশমিক ২ শতাংশ বাড়ে।

মুনাফায় রেকর্ড করেছে কাতার এয়ারওয়েজ

Bonik Barta

২০২৪-২৫ অর্থবছরে কাতার এয়ারওয়েজ গ্রুপ ২১৫ কোটি মার্কিন ডলার বা ৭৮৫ কোটি কাতারি রিয়াল মুনাফা করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। এ সময় আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ২৮ শতাংশ। কাতার এয়ারওয়েজ গ্রুপ বলছে, এটি তাদের সবচেয়ে শক্তিশালী আর্থিক ফলাফল। খবর অ্যারো টাইম। গ্রুপটি জানিয়েছে, যাত্রী পরিবহন, কার্গো থেকে আয়, বৈশ্বিক বিনিয়োগ ও খরচ নিয়ন্ত্রণ—এ চার দিকেই বড় অগ্রগতি হয়েছে। আগের বছর মুনাফা ছিল প্রায় ১৬৫ কোটি ডলার, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় যা প্রায় ৫০ কোটি ডলার কম। এ সময় কাতার এয়ারওয়েজের কার্গো বিভাগের আয় বেড়েছে ১৭ শতাংশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে এটাই তাদের সর্বোচ্চ পারফরম্যান্স। বাজার পরিবর্তনের সঙ্গে দ্রুত অভিযোজন, ডিজিটাল প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণে বিনিয়োগ ও নির্ভরযোগ্য পরিষেবাই এ উন্নতির পেছনের মূল কারণ।

অনিশ্চয়তার জেরে প্রবৃদ্ধি পূর্বাভাস কমাল ইউরোজোন

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বিবাদজনিত অনিশ্চয়তার ঢেউ লেগেছে ইউরোজোনের অর্থনীতিতে। এর প্রতিক্রিয়ায় ইউরো মুদ্রাভিত্তিক অঞ্চলটি চলতি ও আগামী বছরের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে এনেছে ইউরোপীয় কমিশন (ইসি)। খবর দ্য গার্ডিয়ান। ইউরোপীয় কমিশন বলেছে, ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে ২০ সদস্য দেশ নিয়ে গড়ে ওঠা ইউরোজোনের প্রত্যাশিত প্রবৃদ্ধি ‘গুরুতরভাবে নিম্নমুখী’ হয়েছে। গত নভেম্বরে চলতি বছরের জন্য ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও তা কমিয়ে দশমিক ৯ শতাংশ করা হয়েছে। এছাড়া বসন্তকালীন এ পূর্বাভাসে আগামী বছরের জন্য ইউরোজোনের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমিয়ে ধরা হয়েছে। নভেম্বরের পূর্বাভাসে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হলেও এখন ১ দশমিক ৪ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

Bangladesh to begin mango export to China for the first time on 28 May: Agri secy

The Business Standard

Bangladesh is going to export mangoes to China for the first time on 28 May, Agriculture Secretary Dr Mohammad Emdad Ullah Mian announced today (21 May). "About 50 tonnes of mangoes will be exported to China this year, while talks are on with Chinese provisional governments and the Chinese ambassador in Dhaka to export more mangoes to China," he said at a press briefing at the Foreign Service Academy in Dhaka. Besides, he said, the agriculture ministry has taken various initiatives to explore more international markets for Bangladeshi mangoes.

Customs houses to remain open during holidays to support RMG exports ahead of Eid

The Business Standard

The National Board of Revenue (NBR) has announced that all Customs Houses and Stations will remain operational on public and weekly holidays from June 5 to June 14, excluding Eid day, to facilitate uninterrupted import-export trade ahead of Eid-ul-Azha. The decision follows a formal request from the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), which stressed the importance of continuous trade operations for the export-oriented ready-made garment industry. In a letter to the NBR chairman on May 14, BGMEA administrator Md Anwar Hossain highlighted the time-sensitive nature of garment exports, stating that delays could result in financial losses and missed foreign exchange earnings.

Bangladesh to introduce new banknotes before Eid

The Financial Express

Bangladesh is set to introduce new banknotes with fresh designs, some of which will notably exclude the image of Sheikh Mujibur Rahman before Eid-ul-Azha. The new currency designs will instead feature the themes of the July Revolution martyrs, youth, the Sundarbans, and various aspects of heritage and culture, reports UNB. Sources indicate that the Tk 20 note, featuring the images of Kantajiu Temple and Buddhist temples, will be released on May 27. The Tk 50 note, adorned with Shilpacharya Zainul Abedin’s famine painting and Atia Mosque, is expected to be in circulation on May 29 or 30. The Tk 1000 note, showcasing the Bangabhaban and the National Martyrs’ Memorial, is scheduled for release on June 2. Due to delays in paper supply from Europe, the Tk 5 note, featuring the likenesses of Abu Sayeed and Mugdha, will be introduced after Eid. Arif Hossain Khan, the spokesperson and executive director of Bangladesh Bank, confirmed the development, saying, “The designs for the new banknotes have already been finalised.” “The paper has been procured and the printing of several different notes, including the Tk 1000 one, has begun. This time, no note will feature a full human portrait. Instead, the new note designs will incorporate the themes of the July Revolution martyrs, youth, the Sundarbans and various aspects of heritage and culture,” he added. A Bangladesh Bank official further elaborated that the Tk 5 note will feature the images of Abu Sayeed and Mugdha, while the Tk 10 note will display a symbol of youth unity and the Baitul Mukarram National Mosque.

Bangladesh moves to scrap import taxes on 100 items to boost trade with US

The Business Standard

The government is considering the removal of import taxes on approximately 100 products to facilitate trade with the United States amid negotiations between the two countries over tariff rates. The proposed list includes a variety of items such as machinery, parts, raw materials for ready-made garments, man-made fibres, wool, effluent treatment plants, dialysis filters, fire extinguishers, and certain arms. The current tax rate on these goods is as high as 37%.

Govt to cut property registration tax by 40%, align deed value with market rates

The Business Standard

The government is set to drastically reduce land and flat registration taxes and fees by 40% starting the next fiscal year. This significant cut will be coupled with a crucial shift: aligning property deed values with actual market prices, moving away from outdated "mouza rates". This calculated move aims to curb the pervasive flow of black money in the real estate sector and substantially boost state revenue. Currently, land and flat registrations incur taxes and fees ranging from 14% to 15%, depending on the region. From the next fiscal year, this rate is expected to drop to 8% to 9%. This proposed change, discussed at a recent meeting chaired by Finance Adviser Salehuddin Ahmed, is anticipated to enhance transparency in the housing sector and ultimately increase revenue despite the tax reduction. Officials from the ministries of law, land, and housing were present at the finance ministry meeting.