21-May-2025

Thursday 22 May 2025

23-May-2025

জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকা

Bonik Barta

চলতি বাজেট প্রণয়নের সময় গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী। ফলে এর আমদানি বাবদ বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য বেশি অর্থ বরাদ্দ রাখতে হয়েছিল। তবে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। তাই সংশোধিত বাজেটে পণ্যটির আমদানি বাবদ বরাদ্দও সে হিসেবে কমেছে। এতে চলতি অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকারও বেশি। বিপিসির চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট সম্প্রতি অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সংস্থাটির জন্য জ্বালানি তেল আমদানি বাবদ মূল বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমিয়ে আনা হয়েছে।

ডলারের দরে অস্থিরতা ছাড়াই প্রথম সপ্তাহ পার

Bonik Barta

বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়ার প্রথম সপ্তাহে ডলারের দরে বড় কোনো অস্থিরতা দেখা যায়নি। গত এক সপ্তাহে ব্যাংক খাতে প্রতি ডলার ১২২-১২৩ টাকায় কেনাবেচা হয়েছে। তবে হজযাত্রীদের প্রভাবে কার্ব মার্কেটে (খুচরা বাজার) প্রতি ডলার ১২৭ টাকা পর্যন্ত উঠেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত ১৪ মে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজারভিত্তিক বিনিময় হারের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ওইদিন গভর্নর বলেছিলেন, ‘দেশে ডলারের বিনিময় হার কত হবে, সেটি বাজারই নির্ধারণ করবে। ব্যাংকগুলো প্রতিদিন দুবার ডলার বেচাকেনার তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তদারকি থাকলেও কোনো হস্তক্ষেপ থাকবে না।’

ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে প্রয়োজন নিরাপদ পরিবেশ

Bonik Barta

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীরা বলছেন, নিরাপদ ও সহায়ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ হবে না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল এ কথা বলেন ব্যবসায়ী প্রতিনিধিরা। ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

লজিস্টিকস নেটওয়ার্কে ২৫০ কোটি ডলার বিনিয়োগ ডিপি ওয়ার্ল্ডের

Bonik Barta

চলতি বছর লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণে ২৫০ কোটি ডলার বিনিয়োগ করবে দুবাইভিত্তিক বৈশ্বিক পোর্ট অপারেটর ডিপি ওয়ার্ল্ড। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি আরো জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল। এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপে তারা বড় অবকাঠামো প্রকল্প শুরু করতে যাচ্ছে, যা স্থিতিশীল ও সমন্বিত সরবরাহ চেইনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। চার মহাদেশের নতুন প্রকল্পগুলো ডিপি ওয়ার্ল্ডের এন্ড-টু-এন্ড ক্যাপাবিলিটিজ বা পণ্য উৎপাদনের স্থান থেকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়ার সক্ষমতা বাড়াবে। এছাড়া পোর্ট নেটওয়ার্কের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও গ্রুপ সিইও সুলতান বিন সুলায়েম বলেন, ‘বৈশ্বিক বাণিজ্যের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। স্বল্পমেয়াদে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ২৫০ কোটি ডলারের সম্প্রসারণ দীর্ঘমেয়াদে বাণিজ্য বৃদ্ধির ওপর আমাদের আস্থা এবং বৈশ্বিক সংযোগ বজায় রাখতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার সংকল্পের প্রতিফলন।’

যুক্তরাষ্ট্র থেকে চীনে রফতানি বন্ধ করছে জিএম

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে চীনে গাড়ি রফতানি বন্ধ করতে যাচ্ছে মার্কিন অটো জায়ান্ট জেনারেল মোটরস (জিএম)। সম্প্রতি চীনে রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত কর্মী ও ডিলারদের এ তথ্য অবহিত করেছে কোম্পানিটি। খবর রয়টার্স। এমন সময় জিএম পদক্ষেপটি নিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক এবং বাণিজ্যসংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি উভয় দেশে পরস্পরের ওপর আরোপিত শুল্ক ১০০ শতাংশীয় পয়েন্টের বেশি সাময়িকভাবে স্থগিত করেছে। এতে ভবিষ্যৎ আলোচনার কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মূলত ডুরান্ট গিল্ড নামের প্রিমিয়াম আমদানি ব্যবসার মাধ্যমে চীনে গাড়ি পাঠাত জিএম। কোম্পানির এক মুখপাত্র জানান, এটি চীনে তাদের মোট বিক্রির মাত্র দশমিক ১ শতাংশের কম প্রতিনিধিত্ব করত। চীনে জিএমের বিক্রি হওয়া বেশির ভাগ গাড়িই স্থানীয়ভাবে যৌথ উদ্যোগের মাধ্যমে উৎপাদিত। এসব গাড়িই এশিয়ার বৃহত্তম অর্থনীতিতে জিএমের ব্যবসার মূল ভিত্তি।

সয়াবিন তেলে লিটারে বেড়েছে ৩৫ টাকা

Bonik Barta

সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে আজ থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঈদুল আজহার আগমুহূর্তে বাড়ানো হয়েছে সব পণ্যের দাম। এতে প্রতি লিটার সয়াবিন তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও প্রতি কেজি চিনিতে ১৫ টাকা দাম বাড়ানো হয়েছে। টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। টিসিবির নির্ধারিত পণ্যের দাম পর্যালোচনা করে দেখা যায়, আগে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি হতো, এখন তা ১৩৫ টাকায় কিনতে হবে। এছাড়া প্রতি কেজি ডালে দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং প্রতি কেজি চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।

ডলারের দুর্বলতায় দাম বাড়ছে স্বর্ণের

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে আবারো ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। ডলারের বিনিময় হার দুর্বল হয়ে পড়া ও যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ আরো বাড়িয়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৩১৯ ডলার ৫১ সেন্টে। আগের দিন লেনদেনের শুরুতে মূল্যবান ধাতুটি ১২ মের পর সর্বোচ্চ দামে পৌঁছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩২০ ডলার ৩০ সেন্টে।

তিন প্রান্তিকে বিএসসির মুনাফা বেড়েছে ৩০ শতাংশ

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুনাফা বেড়েছে ৩০ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৫ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিএসসির ইপিএস হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৪৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৪৯ পয়সায়।

তিন ব্যাংক ও এক এনবিএফআইয়ের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক ও একটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্র্যাক ব্যাংক: ব্যাংকটি সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।

সাইবার হামলায় ৪০ কোটি ডলার ক্ষতি মার্কস অ্যান্ড স্পেন্সারের

Bonik Barta

ব্রিটিশ খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) জানিয়েছে, গত মাসে এক সাইবার হামলার কারণে চলতি অর্থবছরে তাদের ৪০ কোটি ডলারের বেশি মুনাফা কম হতে পারে। এ আর্থিক ক্ষতি কাটাতে ব্যয় নিয়ন্ত্রণ, বীমা ও অন্যান্য বাণিজ্যিক পদক্ষেপ নেয়া হবে। একে চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করে নিয়ে এমঅ্যান্ডএসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট মাচিন বলেন, ‘‌সাইবার হামলার কারণে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। হামলার জন্য হ্যাকিং গোষ্ঠী স্ক্যাটার্ড স্পাইডারকে দায়ী করা হয়েছে, যারা কিনা কো-অপ ও হ্যারোডসেও একই ধরনের হামলা চালিয়েছিল।’ খবর এফটি

শিক্ষা-গবেষণার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে ডিআইইউ ও জাবি

Bonik Barta

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যৌথভাবে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উপলক্ষে গতকাল জাবি ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জাবি উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিআইইউর পক্ষে ছিলেন উপ-উপাচার্য ড. এসএম মাহবুব উল হক মজুমদার, ফ্যাকাল্টি অব ইনফরমেশন টেকনোলজির ডিন ড. সৈয়দ আকতার হোসেন, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন অনুষদের ডিন ড. মাসুম ইকবাল, স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন ড. বিলাল হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন লিজা শারমীন, স্নাতকোত্তর অনুষদের ডিন ড. মো. কবিরুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি

২০২৪ সালে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

Bonik Barta

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করে। মেটলাইফের বীমা দাবি নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৭৯ শতাংশ, যা সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম। নিষ্পত্তি করা বীমা দাবির মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত দাবির পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা, মৃত্যুজনিত দাবির পরিমাণ ১৪০ কোটি টাকা এবং মেয়াদ পূর্ণ ও আংশিক মেয়াদ পূর্ণসহ অন্যান্য দাবির পরিমাণ ছিল মোট ২ হাজার ৫১৮ কোটি টাকা। বিগত পাঁচ বছরে অর্থাৎ ২০২০-২৪ সাল পর্যন্ত মেটলাইফ বাংলাদেশ ১১ হাজার ৪০০ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে

Bonik Barta

উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি। সামরিক সংঘাত বা শুল্ক বিবাদের মতো বহুমাত্রিক বিরোধে জড়িয়ে পড়েছে বৈশ্বিক পরাশক্তিসহ বিভিন্ন দেশ। ব্যাহত হচ্ছে দুষ্প্রাপ্য খনিজ, সেমিকন্ডাক্টর, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ নানা পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য। ব্যাঘাত ঘটছে শিল্প ও সেবা খাতের উৎপাদনে। চাপে পড়ছে বৈশ্বিক আর্থিক খাত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, কভিড-পরবর্তী সময়ে এ মুহূর্তেই সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি। সাম্প্রতিক বছরগুলোয় একে একে নতুন বিরোধে জড়িয়েছে বা পুরনো উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে চীন-যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন-ইসরায়েল, ইউক্রেন-রাশিয়া ও ভারত-পাকিস্তানে। এসব বিবাদ শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক প্রবাহ, সরবরাহ চেইন, জ্বালানি বাজার, মুদ্রানীতি ও বিনিয়োগ সিদ্ধান্তকে নাড়া দিচ্ছে, যা কিনা বিশ্বায়নের প্রচলিত ধারণাকে বাদ দিয়ে নতুন করে মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিমত পর্যবেক্ষকদের।

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার

Bonik Barta

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আগে সারা দেশে একসঙ্গে কাঁচা চামড়া আসত। চামড়া পচে যাবে সে কারণে দাম না পেলেও বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। এবার সেটা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা চান গরিবের এ হক যেন ন্যায্যমূল্য পায়। আমাদের কমিটি আজ আবারো বৈঠকে বসবে। তখন চামড়ার দাম নির্ধারণ করা হবে। এ বছর চামড়ার দাম গত বছরের চেয়ে বেশি হবে। বৈঠকে আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, নির্ধারিত পশুর হাটের বাইরে পশু কেনাবেচা যেন না হয়। হাসিল ৫ শতাংশ থেকে কমানোর চেষ্টা হচ্ছে। এছাড়া সরবরাহ ও চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা।’

Forex reserves expected to reach $30b by June

The Financial Express

Bangladesh's foreign-exchange reserves may rise to US$30 billion in a gross account by June, up from the current stock of around $27 billion, in a steady economic rebound, predicts the Bangladesh Bank Governor. While expressing such optimism Wednesday, Dr Ahsan H Mansur noted that getting to this goal would require improvements in the balance of payments, rise in net foreign assets, and reactivation of the economy through stronger remittance inflows, export earnings, and foreign financing. The governor made the remarks while speaking as the chief guest at a dissemination event on 'Spatial and Historical Financial Development in Bangladesh', organised at a Dhaka hotel by the Policy Research Institute (PRI) in collaboration with the central bank. "Some progress has already been made - reserves have started growing - and we expect them to rise further in the coming days," said the BB governor, Ahsan H Mansur, adding that the long-term goal is to raise reserves to $40 billion, although reaching that target will take time.

Govt-army discord over aid channel to Rakhine refuted

The Financial Express

No contradiction is there between the interim government and the army on the issue of establishing humanitarian channel from Bangladesh to Myanmar's Rakhine state, says the National Security Adviser. "This is completely a rumour. We have no difference of opinion with the army on this issue. I have detailed discussions with the army chief on Myanmar issue. We are absolutely on the same page," Dr Khalilur Rahman said at a press conference Wednesday -- close on the heels of a government-military conclave on the matter.He categorically said the government had never discussed the issue of providing humanitarian corridor to the strife-stricken Myanmar state with anybody or any agency and will not do so. "I am saying it very clearly that we have not discussed the corridor issue with anyone and will not do so. Given the situation in Rakhine, there is no need for corridor." He told reporters that the corridor issue was propagated by a section of media of a neighbouring country, but to Bangladesh government, it is a non-existent issue.

সরকারি কর্মকর্তাদের জন্য ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা, পাবেন ১ জুলাই থেকে

The Business Standard

আগামী বাজেটে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা আসছে। আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন। ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন, আগামী বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এজন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

Banks banking big on 14-day repurchase instrument 'dubiously'

The Financial Express

Commercial banks make a beeline for borrowing heavily from the central bank's short-term 14-day repo after the pullback of its 28-day liquidity instrument, sources say, largely to invest in sovereign securities. The commercial lenders needing short-term liquidity are largely bent on 14-day-tenure repurchase instrument of the Bangladesh Bank (BB) and keep banking on it as much as possible. As a matter of fact, the volume of credits handed out through the liquidity-availing window continues surging. The switch in the commercial banks' borrowing from the secure liquidity facility has been observed since April 09, 2025 when the banking regulator discarded the 28-day liquidity instrument following advice of the International Monetary Fund (IMF) as part of its $4.70- billion lending package for stabilising the country's macroeconomic situation. But there are allegations by a number of bankers and BB officials that some of the commercial lenders frequently use such instruments to avail short-term funds but invest those in long-term government securities to gain more under the persisting economic sluggishness, which plays a significant role in the squeezing of yields on treasury bonds.

আজ থেকে এনবিআর কর্মকর্তাদের অসহযোগ আন্দোলন, শনিবার থেকে দেশজুড়ে ধর্মঘট

The Business Standard

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে গতকাল থেকে অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আরও জানান, আগামী শনিবার থেকে সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে—তবে কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশনগুলো এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে। তবে দাবি পূরণ না হলে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া এনবিআরের সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Petrobangla looks to go without subsidy

The Financial Express

The state-run Petrobangla is upbeat about withdrawal of value-added tax (VAT) on the import of expensive liquefied natural gas (LNG) as it would help reduce overall LNG cost and free this state-entity from any subsidy from the government, said sources. Top officials of the Energy and Mineral Resources Division (EMRD) under the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR) and Petrobangla already held several meetings with the officials of National Board of Revenue (NBR) over the issue, they said. "We are expecting that the NBR will withdraw 15 per cent VAT on the import of LNG as the value of this imported fuel is not added, rather reduced, as it is blended with local gas," Petrobangla's director for finance AKM Mizanur Rahman told The Financial Express on Wednesday. When it comes to the current market price and the volume of LNG imports, Petrobangla would be able to reduce the overall LNG import cost by around Tk 65-69 billion annually.

চা বাগানের অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি, ইকো-ট্যুরিজম চালুর পরিকল্পনা সরকারের

The Business Standard

দেশের চা বাগানগুলোর অনাবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং বিকল্প জ্বালানি উৎস উন্নয়নের লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও ইকো-ট্যুরিজম চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সঙ্গে আলোচনা হয়েছে, যারা নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত '৫ম জাতীয় চা দিবস' উপলক্ষে 'চা দিবসের প্রতিশ্রুতি, চা শিল্পের অগ্রগতি' শীর্ষক অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, "অনেক চা বাগানের জমি অনাবাদি পড়ে আছে, যেগুলো কাজে লাগাতে হবে। কারণ, চা উৎপাদন অনেক হলেও তা বিক্রি করে খরচ ওঠে না। তাই এসব জমিতে নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ নেওয়া হয়েছে।"

চীনে রপ্তানির পরিকল্পনায় বাড়তে পারে কাঁচা চামড়ার দাম, আজ মূল্য ঘোষণা

The Business Standard

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে চীনকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ জানানো হবে।গতকাল (২১ মে) 'কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি'র বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

Ambitious reforms urgent for Bangladesh to attract FDI

The Financial Express

Bangladesh urgently needs ambitious reforms to attract more foreign direct investment (FDI) and stimulate domestic private investment by ensuring better coordination among government agencies - especially on policy matters. In an interview with The Financial Express, Hoe Yun Jeong, the Asian Development Bank (ADB) Country Director for Bangladesh, put forward the suggestion to avert further erosion of the already-waning investor confidence as reflected in the declining inflow of FDI. "The government must streamline and simplify licencing and permit procedures, business regulations, and processes," he said. The areas that deserve simplification are starting and closing businesses, technology adoption, infrastructure, logistics, cross-border trade, dispute resolution, labour laws, taxation, incentives, and finance. In FY 2024, the FDI inflows amounted to only 0.4 per cent of GDP, marking a 71-percent fall from July to November last year, according to the ADB Country Director. Over the past decade (2013-2023), Bangladesh's average FDI inflow stood at just 0.8 per cent of GDP, significantly lower than Cambodia (9.4 per cent), Vietnam (4.6 per cent), and Indonesia (1.9 per cent).

সব বাণিজ্য সংগঠনে সরাসরি ভোট হবে, টানা তিন মেয়াদে নির্বাচিত হতে পারবেন না কেউ

The Business Standard

ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (এফবিসিসিআই) দেশের সব বাণিজ্য সংগঠনে সভাপতি, সহসভাপতিসহ সমস্ত পদে সরাসরি ভোটে নির্বাচন এবং পরপর দুইবার নির্বাচিত হলে কেউ তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না—এসব বিধান করে বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ জারি করেছে সরকার। নতুন বিধিমালার আওতায় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে সভাপতিসহ পরিচালক সংখ্যা ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১৫ জন করে মোট ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া এই দুই গ্রুপ থেকে ৫ জন করে মোট ১০ জন মনোনীত পরিচালক নির্বাচন করবেন সরাসরি ভোটে নির্বাচিত পরিচালকরা। এর বাইরে উইমেন চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে একজন এবং উইমেন অ্যাসোসিয়েশন থেকে একজন মনোনীত পরিচালক নির্বাচিত হবেন।

‘অসহ্য বিষফোড়া’: চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি থেকে পরিত্রাণ চান ব্যবসায়ীরা

The Business Standard

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তারা ভীষণ উদ্বিগ্ন। চাঁদাবাজি ব্যবসায়ীদের জন্য অসহ্য বিষফোড়া হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতি থেকে তারা পরিত্রাণ চান। বুধবার (২১ মে) ডিসিসিআই আয়োজিত "ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃখলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা" শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। ঢাকা চেম্বার দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। ঢাকা জেলার অর্থাৎ প্রধানত ঢাকা শহরের পাঁচ হাজারের বেশি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান এই সংগঠনের সদস্য। সভায় ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, সরকার পরিবর্তনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চাঁদাবাজি বেড়েছে। অসহ্য বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে।

Shipping Corporation gains 11pc profit surge on higher revenue, sale of ships

The Financial Express

The Bangladesh Shipping Corporation (BSC) secured an 11 per cent year-on-year growth in profit to Tk 755 million in January-March this year, driven by higher revenue and capital gains from sale of fire-damaged lighter ships. Earnings per share rose to Tk 4.95 in the quarter to March from Tk 4.47 in the same quarter last year, according to a stock exchange filing on Wednesday. The Corporation's nine-month profit also soared 30 per cent year-on-year to Tk 2.19 billion through March this year. About the profit jump, the state-run oceangoing vessels' management authority said in its earnings notes that higher freight charges on the international routes and capital gain from the sale of lighter vessels -- MT Banglar Jyoti and MT Banglar Sourav -- contributed to the profit growth.

EU envoys reach deal on 150 billion euro arms fund

The Financial Express

European Union ambassadors signed off on Wednesday on a new flagship arms-buying fund, being set up quickly to provide 150 billion euros ($170 billion) in loans for defence projects, driven by fears of Russia and doubts about future US protection of Europe. The European Commission, the EU's executive body, proposed the fund in March as fears grew among European leaders that they could not be sure that US President Donald Trump's administration would defend them from attack. Alarmed by Russia's invasion of Ukraine and fearing they could be Moscow's next target, EU countries have already increased defence spending by more than 30 per cent in the past three years. But EU leaders say that is not enough. The EU initiative, known as Security Action for Europe (SAFE), seeks to break down national barriers by financing joint projects between EU countries and has a strong "buy European" element as it aims to boost the continent's defence industry.

Onion farmers stare at 24pc loss for price debacle in FY25

The Financial Express

Onion farmers in Bangladesh have incurred a staggering 24 per cent loss this fiscal year, as they failed to recover their production costs due to abnormal price volatility on the domestic market, according to the latest Bangladesh Bank survey. The survey report titled "A Study on Value Chain Efficiency of the Agricultural Products in Bangladesh" attributes the abnormal price volatility to the influence of middlemen and the impacts of natural disasters. The central bank conducted the study between January 5 and 16 this year, covering the value chains of five essential commodities - rice, onion, potato, egg, and broiler chicken - to analyse the value chains and price-setting mechanisms of such products and identify the actors influencing price volatility and inflation. However, the findings are based on responses from only 195 participants, which the bank acknowledged as a limitation in terms of sample representation. According to the survey, growers of Murikata (seed) onion spent an average of Tk 54 a kg on production this season.

Keep Ctg port functional for 24 hrs for smooth export-import

The Financial Express

Apparel sector leaders on Wednesday urged the interim government to take measures for keeping Chattogram port functional for 24 hours a day for smooth export-import activities. Otherwise, factory owners would not take the responsibility to pay wages to workers ahead of Eid-ul-Azha, they said. "Chattogram port is not functioning while Eid is approaching. We can't import and export. Raw materials from China are arriving at the port within 14 days while it takes 18 days to reach goods to Dhaka," said Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) former president Quazi Moniruzzaman. So, how they do business if Chattogram port is not open for 24 hours, he said, warning that the owners would not take responsibility to pay wages and allowances to garment workers. He said that the interim government might have many issues and address or reform them. "But not putting us in graves or destroying the industry." He said this in a city hotel while announcing the election manifesto of Sammilita Parishad, a panel that is contesting the BGMEA election slated for May 31 for the 2025-27 term. Stressing the need of the port is functional for 24 hours, he said import and export activities should be going on, otherwise, industry owners cannot take the responsibility of paying garment workers before the Eid.

মে মাসের ১১ দিনে রেমিট্যান্স এল ৯২ কোটি ২০ লাখ ডলার

The Business Standard

চলতি মাসের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৩ শতাংশ বেশি। আজ সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর একই সময়ে ১০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।গত বছরের মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৮১ কোটি ৪০ লাখ ডলার।এর আগে চলতি মাসের প্রথম সাতদিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত বছর মে মাসের প্রথম সাতদিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার।

Trump calls his own foreign aid cuts at USAID 'devastating'

The Financial Express

US President Donald Trump said on Wednesday that his administration's cuts to the US Agency for International Development and its aid programmes worldwide have been "devastating." Speaking beside South African President Cyril Ramaphosa during a White House visit, Trump was asked about his cutting most foreign aid by a reporter who said the decision had significant impacts in Africa. "It's devastating, and hopefully a lot of people are going to start spending a lot of money," Trump said in the Oval Office. "I've talked to other nations. We want them to chip in and spend money too, and we've spent a lot. And it's a big - it's a tremendous problem going on in many countries. A lot of problems going on. The United States always gets the request for money. Nobody else helps." The State Department, which manages USAID, did not immediately respond to a request for comment. The administration has repeatedly defended the cuts, saying they were focused on wasted funds. The gutting of the agency, largely overseen by South Africa-born businessman Elon Musk, is the subject of several federal lawsuits. The United States is the world's largest humanitarian aid donor, amounting to at least 38% of all contributions recorded by the United Nations. It disbursed $61 billion in foreign assistance last year, just over half of it via USAID, according to government data, opens new tab.

TCB hikes prices of oil, sugar, lentil ahead of Eid

The Financial Express

The state-run Trading Corporation of Bangladesh (TCB) has increased the prices of edible oil, sugar, and lentil as it will begin sale of commodities through trucks from today (Thursday). In the Dhaka and Chittagong, commodities will be sold through 50 and 20 trucks respectively. Besides, the essentials will be sold in six other divisions through 620 trucks. The sale drives will continue until June 03. However, the prices of edible oil, sugar, and lentil for the TCB sale have been unusually hiked just before Eid-ul-Azha, with the edible oil price going up by Tk 35 per litre to Tk 135; sugar up by Tk 15 to Tk 85; and lentil up by Tk 20 per kilogram to Tk 80 per kg. Smart card holder consumers can buy maximum 2 litres of edible oil, 2 kgs of lentil and one kg of sugar.